সর্বশেষ সংবাদ-
প্রকাশিত সংবাদের প্রতিবাদ যুবদল নেতা সুমনের: অপসাংবাদিকতার চিত্র তুলে ধরে সংবাদ সম্মেলনফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডিসখিপুরের ৭ নম্বর ওয়ার্ডে শিশুদের মাঝে খেলাধুলার পোশাক বিতরণসাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সমন্বয় সভাতালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধনসাতক্ষীরা সদরের লাবসায় ‘পাবলিক হেয়ারিং’অনুষ্ঠিতসাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে কল্যাণ ব্যানার্জি’ ফেসবুক আইডির পোস্ট: ব্যবস্থা গ্রহণে মন্ত্রণালয়ের নির্দেশআশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে : এমপির ঘটনাস্থল পরিদর্শনদেবহাটায় মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভাসাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন

নিজস্ব প্রতিনিধি : ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের হলরুমে বাংলাদেশ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে জেলা শাখার নব-নির্বাচিত সভাপতি মো. আমানুল্লাহ আমান’র সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য
মীর মোস্তাক আহমেদ রবি।
প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“আমরা গর্বিত বাঙালী। বিশে^র দরবারে বাঙালীদের মাথা উঁচু করেছেন জাতির জনক বঙ্গবন্ধু। তারই দেখানো পথে জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের ঘোষণা দিয়েছিল। তখন অনেকে উপহাস করেছিল। কিন্তু জননেত্রী শেখ হাসিনা দেখিয়েছেন আমরাও পারি। স্বপ্নের পদ্মাসেতু, কর্ণফূলি টানেলসহ বিভিন্ন মেঘা প্রকল্প বাস্তবায়ন হয়েছে বাংলাদেশে। আমার স্বপ্ন সুন্দর নান্দনিক সাতক্ষীরা গড়া। এজন্য শিক্ষকদেরও সহযোগিতা দরকার।

অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, বাংলাদেশ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ও নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজী প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল জব্বার, বাংলাদেশ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি এ.এস.এম মোস্তাফিজুর রহমান, মো আবু তালেব, সহ সাংগঠনিক সম্পাদক মজিবুদৌল্লা, দপ্তর সম্পাদক গোলাম কিবরিয়া, মহিলা সম্পাদিকা ও রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা নার্গিস, ক্রীড়া সম্পাদক আল কালাম আবু জাহিদ, কলারোয়া উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা বাকী বিল্লাহ, সদর উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্যা প্রমুখ। এসময় বাংলাদেশ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ মো. নজিবুল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা দিবা-নৈশ কলেজ রোভার স্কাউট গ্রুপের নতুন রোভার ডেন উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন ঘোষণা করেন কলেজের উপাধ্যক্ষ মোঃ ময়নুল হাসান।

বিশেষ অতিথি ছিলেন, কলেজের শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সম্পাদক এবং ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রদ্যুত কুমার বিশ্বাস, ক্রীড়া শিক্ষক ও জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিত্ব তৈয়েব হাসান শামসুজ্জামান, সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান মোঃ রফিউদ্দিন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান ড. আবু তারিক।

সভাপতিত্ব করেন কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক ও রোভার নেতা আব্দুল্লাহ আল মামুন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র রোভার মেট কর্ণ বিশ্বাস কেডি, সহকারী সিনিয়র রোভার মেট ইমতি জামিল, ভারপ্রাপ্ত সিনিয়র গার্ল ইন রোভার বুবলি আক্তারসহ কলেজের রোভার স্কাউট গ্রুপের সদস্যবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ার সক্রিয় অংশ গ্রহন অন্তভুক্তি বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

০৭সেপ্টেম্বর বুধবার সকাল ১১টায় দেবহাটা উপজেলা পরিষদ মিলানায়তনে নাগরিক উদ্যোগ আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নাগরিক উদ্যোগের বিভাগীয় সমন্বয়কারী রাহিদুল ইসলামের সঞ্চালনায় ও দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এ বি এম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মুজিবর রহমান ।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মাদ তিতুমীর, উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা নাগরিক উদ্যোগের ভলেন্টিয়ার দুলাল দাস। এসময় আরোও বক্তব্য রাখেন, নাগরিক উদ্যোগের বিভাগীয় সহকারী সমন্বয়কারী পলাশ দাস, দেবহাটা রিপোটার্স ক্লাবের সভাপতি অহিদুজ্জামান, মেরিন ফিসারিজ অফিসার সাজ্জাদ হোসেন, নাগরিক উদ্যোগ চেঞ্জ এজেন্ড উওরা দাস। উপস্থিত ছিলেন, রিপোটার্স ক্লাবের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, এডভোকেসি কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন মিডিয়া সাংবাদিকবৃন্দ, ঋষি ও হিজড়া সহ বিভিন্ন পেশার জনগোষ্ঠী।
উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মজিবর রহমান বলেন, হিজড়া এবং ট্রান্সজেন্ডার সহ বিভিন্ন জনগোষ্ঠী যারা কোনো রকমে জীবিকা নির্বাহ করে , অর্থনৈতিক ও সামাজিক ভাবে পিছিয়ে পড়া এই জনগোষ্ঠী আমাদের সমাজে যারা দলিত হিসাবে পরিচিত তাদের সরকারী ভাবে সকল প্রকার সহযোগীতা প্রদান করা হবে। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালদ হোসেন সিদ্দিকী বলেন, দলিত জনগোষ্ঠীরা সরকারী বিভিন্ন সেবা প্রাপ্তি এবং উন্নয়ন কার্যক্রমে অংশ গ্রহনের ক্ষেত্রে বাধার সম্মূখীন হওয়ার কোনো কারন নেই। এছাড়া পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের সহায়তায় কর্মরত স্থানীয় পর্যায়ের বিভিন্ন সংস্থার দক্ষতা উন্নয়ন এবং তাদের মাধ্যমে স্থানীয় পর্যায়ে বিভিন্ন সচেতনতা মূলক প্রশিক্ষনে সর্ম্পক্ত করার মাধ্যমে তাদের জন্য বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি করে দিচ্ছে সরকার। তিনি আরোও বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠী না ভেবে তাদেরকে মূল ধারার মানুষ মনে করছি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেবহাটা প্রতিনিধিঃ দেবহাটায় বেকার যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য ফ্রি-ল্যান্সিং বিষয়ক ২৬ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ৯টায় উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এর আওতায় উপজেলা পরিষদের আয়োজনে এবং স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপরেশন এজেন্সী (জাইকা) এর বাস্তবায়নে এ প্রশিক্ষনের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান। বিশেষে অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ।উদ্বোধন অনুষ্ঠানে জাপান ইন্টারন্যাশনাল কো-অপরেশন এজেন্সী (জাইকা) এর উপজেলা ডেভলেপমেন্ট ফ্যাসিলিটিটের মোঃ তালিম হোসেনের পরিচালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন।এসময় বক্তরা বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবক-যুবতীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি হবে। বেকার সমস্যা দুর হবে। এই প্রশিক্ষনটি গ্রহন করে নিজেদের মাঝে সীমাবদ্ধ রাখলে হবে না। সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। শেখ হাসিনার সরকার বিভিন্ন উন্নয়নের একটি বিশেষ উদ্যেগ এটি। আগামীর উন্নত দেশ গড়তে দক্ষ জনবল প্রয়োজন। সেজন্য তথ্য প্রযুক্তির জ্ঞানের প্রসার করতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরায় সব্যসাচী আবৃত্তি সংসদ আয়োজিত পান্থ হৃদয় গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় ম্যানগ্রোভসভাঘরে সব্যসাচী আবৃত্তি সংসদের সভাপতি হেনরি সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ছট্টুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, বিশিস্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধা খায়রুল বাসার।

অনুষ্ঠানে গাজী আব্দুর রশীদ ও ফেরদৌসি পারভীন রচিত গ্রন্থের উপর আলোচনা করেন আলোক শুভ্র আহমেদ ও কবি কিশোরীমোহন সরকার। শুভেচ্ছা বক্তব্য রাখেন, কবি শহিদুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন, সাতক্ষীরার ভাষা গবেষক ও প্রবীন ব্যক্তিত্ব প্রফেসর কাজী মুহম্মদ অলিউল্লাহ। অনুষ্ঠানে সাতক্ষীরার সর্বস্তরের গুনি ও সাহিত্যকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরা সদরের ফিংড়ীর গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় বিদ্যালয়ের অভিভাক সদস্যসহ এলাকাবাসী ব্যবস্থা গ্রহণের দাবিতে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উক্ত বিদ্যালয়ের দীর্ঘদিন ধরে সভাপতির পদ দখল করেছিলেন মাছুম বিল্লাহ ওরফে বিল্লাহ ঢালী।

সম্প্রতি ডিগ্রি পাশ ছাড়া কেউ বিদ্যালয়ের সভাপতি হতে পারবেন না এমন আদেশ জারি হওয়ার পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র কৌশলে বর্তমান সভাপতির স্ত্রীকে সভাপতি করার চক্রান্ত শুরু করেন। ইতোমধ্যে কাগজপত্রও সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়েছেন তিনি।

অথচ তাদের সন্তান গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা করে না। সাতক্ষীরা শহরে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ালেখা করে। বিদে্যুাৎসাহী সদস্য তারক চন্দ্র সরকারকে করা হয়েছে। তিনি সিলেট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকতা করেন। তার বাড়ি দেবহাটার রঘুনাথপুর গ্রামে।

এলাকাবাসীর অভিযোগ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের স্লীপের টাকা আত্মসাতসহ নানা অনিয়মের সাথে জড়িত। এসব অনিয়ম অব্যাহত রাখতে কৌশলে তিনি ছালেহা আক্তার মৌসুমীকে সভাপতি বানানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং ইচ্ছামত বিদ্যুাৎসাহী সদস্য নিয়েছেন।

এতে বিদ্যালয়ের লেখাপড়ার পরিবেশ নষ্ট হচ্ছে বলে মনে করেন তারা। এলাকাবাসী অবিলম্বে স্বচ্ছ কমিটি গঠন পূর্বক বিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

যদিও বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র সরকার অনিয়মের কথা অস্বীকার করে বলেন, সম্পূর্ণ নিয়ম মেনেই কমিটি গঠন করা হয়েছে।

বিদ্যালয়ের সাবেক সভাপতি মাছুম বিল্লাহ ওরফে বিল্লাল ঢালী বলেন, বতর্মানে ডিগ্রি পাশের নিচে কেউ বিদ্যালয়ের সভাপতি হতে পারবে না। আমি এইচ এস সি পাশ। তবে আমার স্ত্রী ডিগ্রি পাশ। যে কারণে আমার স্ত্রীকে সভাপতি করার জন্য সকল কাগজপত্র জমা দেওয়া হয়েছে। এছাড়া আমার কন্যা সেখানে নিয়মিত ক্লাশ না করলেও ভর্তি আছে। একটি কুচক্রী মহল আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ নজরুল ইসলাম জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

বুধবার বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রীর ধানমন্ডি কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে এ মনোনয়ন ফরম জমা দেন।

তিনি গত জেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়ে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছিলেন। পরবর্তীতে তিনি প্রশাসকের দায়িত্বও পালন করেছেন।

আসন্ন সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে তাকে আওয়ামীলীগের মনোনয়ন দেবেন বলে আশাবাদী তিনি। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান ঃ সাতক্ষীরার কলারোয়ার কলাগাছি মোড়ের মাদ্রাসাতুল বানাত আস সালাফিয়্যাহ কওমী মহিলা মাদ্রাসায় খাদ্যে বিষক্রিয়া মিশে ১৬ জন শিক্ষার্থী অসুস্থ্য হয়ে পড়েছে। তাদেরকে আজ বুধবার দুপুরে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের সবারই বমি, পেটে ব্যাথা ও পাতলা পায়খানা হচ্ছিল বলে জানা গেছে।

তবে, মাদ্রাসা কর্তৃপক্ষের দাবী বৃষ্টির পানি দিয়ে ভাত ও তরকারী রান্না করার পর রাতে ওই খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়ে। এরপর গভীর রাতে তাদের প্রথমে ২/১ জন ও পরে আজ দুপুর পর্যন্ত মোট ১৫/১৬ জনের বমি, পেট ব্যাথা ও পাতলা পায়খানা শুরু হয়। প্রথমে তারা প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরও যখন অবস্থার উন্নতি হয়নি তখন তারা বাধ্য হয়ে আজ বুধবার দুপুরে কলারোয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন।

মাদ্রাসাটির প্রিন্সিপাল মাও. অহিদুজ্জামান জানান, মাদ্রাসার বাবুর্চি বৃষ্টির পানি দিয়ে গতকাল রাতে ভাত ও তরকারী রান্না করেন। এই খাবার খাওয়ার পর গভীর রাতে তাদের প্রথমে ২/১ জন ও পরে আজ দুপুর পর্যন্ত মোট ১৫/১৬ জনের বমি, পেট ব্যাথা ও পাতলা পায়খানা শুরু হয়। বাধ্য হয়ে তাদের দুপুরে কলারোয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি আরো জানান, বৃষ্টির পানি যেখান থেকে সংগ্রহ করা হয়েছে সেখান থেকে ওই পানিতে বিষক্রিয়ায় এ ঘটনাটি ঘটতে পারে। বাবুর্চি ভালোর জন্য বৃষ্টির পানি দিয়ে রান্না করেছেন বলে তিনি দাবী করেন।

তবে, অসুস্থ্য মাদ্রাসা শিক্ষার্থীরা জানায়, যে রঙিন কাপড় দিয়ে ওই বৃষ্টির পানি ছাকুনি দেয়া হয়েছে তার রঙ খাবারে গিয়ে তাদের এ অবস্থার সৃষ্টি হয়েছে।

কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মোঃ সফিকুল ইসলাম জানান, বমি, পেট ব্যাথা ও পাতলা পায়খানা নিয়ে ওই মাদ্রাসার ১৬ জন শিক্ষার্থী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। তিনি জানান, ফুড পয়জেনিং এর কারনে এ ঘটনাটি ঘটেছে। তাদের শারিরীক অবস্থা বর্তমানে ভালো রয়েছে। তারা এখন পর্যবেক্ষনে রয়েছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest