সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় জেলা লিগ্যাল এইড কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতপ্রকাশিত সংবাদের প্রতিবাদ যুবদল নেতা সুমনের: অপসাংবাদিকতার চিত্র তুলে ধরে সংবাদ সম্মেলনফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডিসখিপুরের ৭ নম্বর ওয়ার্ডে শিশুদের মাঝে খেলাধুলার পোশাক বিতরণসাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সমন্বয় সভাতালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধনসাতক্ষীরা সদরের লাবসায় ‘পাবলিক হেয়ারিং’অনুষ্ঠিতসাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে কল্যাণ ব্যানার্জি’ ফেসবুক আইডির পোস্ট: ব্যবস্থা গ্রহণে মন্ত্রণালয়ের নির্দেশআশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে : এমপির ঘটনাস্থল পরিদর্শনদেবহাটায় মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভা

আসাদুজ্জামান ঃ সাতক্ষীরার কলারোয়ার কলাগাছি মোড়ের মাদ্রাসাতুল বানাত আস সালাফিয়্যাহ কওমী মহিলা মাদ্রাসায় খাদ্যে বিষক্রিয়া মিশে ১৬ জন শিক্ষার্থী অসুস্থ্য হয়ে পড়েছে। তাদেরকে আজ বুধবার দুপুরে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের সবারই বমি, পেটে ব্যাথা ও পাতলা পায়খানা হচ্ছিল বলে জানা গেছে।

তবে, মাদ্রাসা কর্তৃপক্ষের দাবী বৃষ্টির পানি দিয়ে ভাত ও তরকারী রান্না করার পর রাতে ওই খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়ে। এরপর গভীর রাতে তাদের প্রথমে ২/১ জন ও পরে আজ দুপুর পর্যন্ত মোট ১৫/১৬ জনের বমি, পেট ব্যাথা ও পাতলা পায়খানা শুরু হয়। প্রথমে তারা প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরও যখন অবস্থার উন্নতি হয়নি তখন তারা বাধ্য হয়ে আজ বুধবার দুপুরে কলারোয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন।

মাদ্রাসাটির প্রিন্সিপাল মাও. অহিদুজ্জামান জানান, মাদ্রাসার বাবুর্চি বৃষ্টির পানি দিয়ে গতকাল রাতে ভাত ও তরকারী রান্না করেন। এই খাবার খাওয়ার পর গভীর রাতে তাদের প্রথমে ২/১ জন ও পরে আজ দুপুর পর্যন্ত মোট ১৫/১৬ জনের বমি, পেট ব্যাথা ও পাতলা পায়খানা শুরু হয়। বাধ্য হয়ে তাদের দুপুরে কলারোয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি আরো জানান, বৃষ্টির পানি যেখান থেকে সংগ্রহ করা হয়েছে সেখান থেকে ওই পানিতে বিষক্রিয়ায় এ ঘটনাটি ঘটতে পারে। বাবুর্চি ভালোর জন্য বৃষ্টির পানি দিয়ে রান্না করেছেন বলে তিনি দাবী করেন।

তবে, অসুস্থ্য মাদ্রাসা শিক্ষার্থীরা জানায়, যে রঙিন কাপড় দিয়ে ওই বৃষ্টির পানি ছাকুনি দেয়া হয়েছে তার রঙ খাবারে গিয়ে তাদের এ অবস্থার সৃষ্টি হয়েছে।

কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মোঃ সফিকুল ইসলাম জানান, বমি, পেট ব্যাথা ও পাতলা পায়খানা নিয়ে ওই মাদ্রাসার ১৬ জন শিক্ষার্থী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। তিনি জানান, ফুড পয়জেনিং এর কারনে এ ঘটনাটি ঘটেছে। তাদের শারিরীক অবস্থা বর্তমানে ভালো রয়েছে। তারা এখন পর্যবেক্ষনে রয়েছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে যুদ্ধাপরাধী মামলায় উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান এস.এম মহাসিন-উল-মুলকসহ ৪ ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। বুধবার গভীর রাতে শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদের নেতৃত্বে পুলিশ দল নিজ নিজ বাড়ী থেকে তাদের আটক করে।

আটককৃতরা হলেন ঈশ্বরীপুর মৃত এস.এম. বরকত উল্যাহ ছেলে এস.এম মহাসিন-উল-মুলক, ধূমঘাট গ্রামের মৃত নাসের উদ্দীন গাজীর ছেলে মহিউদ্দীন গাজী, শ্রীফলকাটি গ্রামের মৃত মান্দার মোল্যার ছেলে ফজের আলী ওরফে কুদ্দুস মোল্যা এবং মুন্সিগঞ্জ কুলতলী গ্রামের মৃত জহুর আলী গাজীর ছেলে ফজের আলী গাজী।

মামলাসূত্র মতে, ১৯৭১ সালের ১০ অক্টোবর শ্রীফলকাটি গ্রামে সুরেন্দ্র নাথ মন্ডলকে গুলি করে হত্যা করে আসামীরা।

ওই ঘটনায় নিহতের কন্যা মামলার বাদী চন্দনা রানী (টুকু) মন্ডল ২০০৯ সালের ২৬ এপ্রিল সাতক্ষীরা বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ১২ জনের বিরুদ্ধে মামলা করে। দীর্ঘ তদন্ত শেষে আসামীদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করা হয়।
শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ সত্যতা নিশ্চিত করে বলেন, যুদ্ধাপরাধী মামলায় ট্রাইব্যুনাল থেকে আমাদের কাছে ওয়ারেন্ট আসায় ৪জনকে আটক করে সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যহত আছে তিনি জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরা ইয়ূথ হাব রুমে একশনএইড, বাংলাদেশ সহযোগিতায় সিডো সংস্থা’র বাস্তবায়নে একশন ফর ট্রান্সফরমেশন (এফরটি) প্রকল্পের আওতায় দুর্যোগে যুব-নেতৃত্বে জরুরী সাড়া প্রদান বিষয়ক ওরিয়েন্টেশন উদ্বোধন করা হয়।

০৭ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে ৯টায় বাটকেখালীতে ওরিয়েন্টেশনটি উদ্বোধন করেন সিডোর নির্বাহী প্রধান শ্যামল কুমার বিশ্বাস। উক্ত প্রশিক্ষণে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী, ব্রহ্মরাজপুর ইউনিয়ন ও পৌরসভা এবং তালা উপজেলার ধানদিয়া ও নগরঘাটা ইউনিয়ন যুব সংঘ থেকে ২৫ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করেন।

ওরিয়েন্টেশনের দুর্যোগে যুব নেতৃত্বে জরুরী সাড়া প্রদানের উদ্দেশ্য, সেচ্ছাসেবকের বৈশিষ্ট্য, আচরণ বিধি, দুর্যোগের সময় জরুরী সেবা প্রদানে তরূণ-তরূণীদের ভুমিকা, সচেতনতা বৃদ্ধি, অংশিদারিত্ব তৈরী, দুর্যোগ পূর্ববর্তী ও পরবর্তী কার্যক্রম ইত্যাদী বিষয়ে আলোচনা করা হয়। দুর্যোগের সময় জরুরী সাড়া প্রদানের জন্য ওরিয়েন্টেশনের মাধ্যমে কমিটি গঠন করা হবে দুর্যোগের সময় জরুরী সেবা প্রদানে কমিটি সচেষ্ট থাকবে।

যুব-তরুণদের সংগঠিত করে তাদের মধ্যে একতাবদ্ধতা সৃষ্টি করতে পারলেই সামাজিক উন্নয়নমুলক কার্যক্রমে ভুমিকা রাখতে সক্ষম হবে। তরূনদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা ও সামাজিক সহ অন্যান্য জনহিতকর কার্যক্রমে সম্পৃক্ততা থাকতে উদ্বুদ্ধ করতে হবে।

সকলের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে হবে। সকলকে প্রাকৃতিক দুর্যোগের আগাম প্রস্তুতি গ্রহনের জন্য অবহিত করা। দুর্যোগে জরুরী সেবা প্রদানকারী টিমের যথেষ্ট ভুমিকা থাকতে হবে। ওরিয়েন্টেশনের দায়িত্ব পালন করেন ইয়ূথ লিডার মো: আলতাপ হোসেন মো: শরিফুজ্জামান ও প্রীতি দাস। উপস্থিত ছিলেন মোঃ তহিদুজ্জামান (তহিদ) প্রকল্প সমন্বয়কারী, শাহিনা পারভীন, ইন্সপিরেটর, একশনএইড, বাংলাদেশ, মো: গিয়াস উদ্দীন, প্রোগ্রাম অফিসার, মো: তরিকুল ইসলাম, এসোসিয়েট ট্রেইনার, চন্দন কুমার বৈদ্য, ফিন্যান্স অফিসার, বিনা আক্তার, প্রোগ্রাম অফিসার, রুবিনা খাতুন প্রমুখ। প্রেসবিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনির প্রতাপনগরে দীর্ঘদিনের ভোগদখলীয় সম্পত্তি অবৈধভাবে দখল করতে একের পর এক মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল
মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, চাকলা গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী শাহানাজ পারভীন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রতাপনগরের তেলেখালী মৌজায় ১০ একর ১৫ শতক সম্পত্তির রেকর্ডীয় মালিক
যথাক্রমে কালু, পুটি, ইসমাইল ও সোনাই। প্রত্যেকের সেখানে ২ একর ৫৩.৭৫ শতক সম্পত্তি রয়েছে। চার জনের মধ্যে কালুর ওয়ারেশ মোনতাজ গংয়ের কাছ থেকে ২৫ মে ২০১৬ তারিখে ৪৮ শতক, ০৮ এপ্রিল ২০১৯ তারিখে কালুর ওয়ারেশ এলাহী বক্স গংয়ের কাছ থেকে ৬.৭৫ শতক, আদিলদ্দী ও ফতেমা গংয়ের কাছ থেকে গত ১৬ জুন ২০১৯ তারিখে ৭ শতক সম্পত্তি, মোকছেদ গংয়ের কাছ থেকে ৪.২৫ শতক সম্পত্তিসহ মোট ৬৬ শতক সম্পত্তি ক্রয় করি।

এছাড়া বায়না সূত্রে আরো ১১ শতক সম্পত্তিসহ মোট ৭৭ শতক সম্পত্তি ক্রয়ের পর জমির মালিকগণের কাছ থেকে সীমানা নির্ধারণ পূর্বক শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছিলাম। কিন্তু সম্প্রতি পূর্বের
রেকর্ডীয় সোনাইয়ের ওয়ারেশগণ উক্ত সম্পত্তি অবৈধভাবে দখলের ষড়যন্ত্র শুরু করে। অথচ তারা কালুর শরিক নন। কালুর ওয়ারেশগনের কোন সম্পত্তি ভাগ কখনোই তারা পাবে না। শুধুমাত্র গায়ের জোরে ভাড়াটিয়া গুন্ডা বাহিনীর সহযোগিতায়
আমাদের ক্রয়কৃত সম্পত্তি অবৈধভাবে দখলের পায়তারা শুরু করে। এমনকি জীবিকার তাগিদে আমরা বাইরে ছিলাম। সে সময় আমার কন্যা তার স্বামীকে নিয়ে সেখানে
বসবাস করে আসছিল। আমরা বাইরে থাকার সুযোগে আকবর আলী, আজগর আলী জোয়াদ্দার,
আব্দুল গফফার জোয়াদ্দার, কওছার আলী, ইয়াহিয়া জোয়াদ্দার, ছাব্বির, শিল্পী
খাতুন, জাহানারা খাতুন, ফাতেমা খাতুন, কোহিনুর খাতুন ও ইয়াছিনগং বিগত ১১
মে ২০২০ তারিখে ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে আমাদের সম্পত্তিতে নির্মিত ঘরভাংচুর করে জোরপূর্বক দখল করে সেখানে তারা একটি পাকা ঘর নির্মান করে।
এনিয়ে আমার স্বামী আনোয়ার হোসেন ইউনিয়ন পরিষদে অভিযোগ দায়ের করে। বিষয়টি
মিমাংসার সর্বশেষ নির্বাচিত ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে গত ২২ জুন ২০২২
তারিখে ইউপি সদস্য, সরকারি ভূমি জরিপকারী সেখানে উপস্থিত হয়ে মাপজরিপ করে
সীমানা নির্ধারন পূর্বক সমাধান করে দেন। সে সময় তারা বিষয়টি মেনে নিলেও গত ২৩ জুলাই ২০২২ তারিখে তারা ভাড়াটিয়া বাহিনী নিয়ে আমাদের ঘরে আগুন দিয়ে
ঘর দখল করে নেয়। আমাদের হয়রানি করতে আকবর আলী জোয়াদ্দার পরিকল্পিত নাটক
সাজিয়ে আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করে। এ মামলা দায়েরের জন্য তারা
নিজেরা নিজেদের মাথা কেটে হাসপাতাল থেকে একটি ইনজুরির সনদপত্র গ্রহণ করে।
উক্ত মামলায় আদালত আশাশুনি থানা পুলিশকে এজাহার হিসেবে গন্য করতে নির্দেশ দেন। এঘটনায় পুলিশ আমার স্বামীকে আটক করে কারাগারে পাঠাই। অথচ মামলার
এজাহারে যে তারিখ উল্লেখ করা হয়েছে, সে তারিখে সেখানে কোন ধরনের মারপিটের
ঘটনাই ঘটেনি। স্বামীকে কারাগারে পাঠিয়ে সম্পত্তি দখল নেওয়ার জন্যই এ
মিথ্যা মামলা দায়ের করে। এছাড়া উক্ত সম্পত্তি নিয়ে আমরা আদালতে ১৪৫ ধারা জারি করলেও আকবরগং আদালতের সে নিষেধাজ্ঞা ভঙ্গ করে গত ২৩ জুলই ২০২২ তারিখ রাত ২টার দিকে সেখানে থাকা আমার ঘরে আগুন দেয় এবং ঘরে থাকা মালামাল লুটপাট করে দখল করে নেয়। এ ঘটনায় পরদিন সকালে থানায় মামলা দায়ের করতে
গেলে থানা আমার মামলাটি গ্রহণ করেনি। এরপর গত ২৪ জুলাই ২০২২ তারিখে পুলিশ
নিষেধাজ্ঞার নোটিশ নিয়ে আমাদের বাড়িতে যান। অথচ আকবর গং সাংবাদিকদের কাছে
মিথ্যা তথ্য দিয়ে তাদের ঘরে আগুন দিয়েছি মর্মে একটি মিথ্যা সংবাদ প্রকাশ করে।

আমি উক্ত মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় ওই মামলাবাজ অবৈধ দখলদারদের কবল থেকে নিজের সম্পত্তি রক্ষা এবং জীবনের নিরাপত্তার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শ্যামনগর প্রতিনিধি :
জনগনের সরকারি সুবিধা সাধারন জনগনের কাছে পৌঁছে দিতে দিন রাত নিরলস ভাবে কাজ করে যাচ্ছে মুন্সীগঞ্জ ইউপি সদস্য আ: জলিল। ইতি মধ্যে জনগনের প্রশংসা অর্জন করতে সক্ষম হয়েছে।

৭নং মুন্সিগঞ্জ ইউনিয়নে জেলেদের কাড ও রেশন কাড সহ অন্যান্য কাড বিতরণে ও এলাকার মানুষের বিরোধ শান্তিপূর্ণ নিষ্পত্তিতে ৮নং ওয়াডের মেম্বর মোঃ আঃ জলিল দ্বিতীয় আলম শেখ চেয়ারম্যান নামে সু-খ্যাতি অর্জন করেছেন।

বিত্তশালীদের নামের কাড কর্তন করে গরীব অসহায় মানুষের মাঝে বিতরণ করেছে। প্রকৃত জেলেদের মাঝে কাড বিতরণ করেছেন। স্থানীয় জয়দেব,বিশ্বজিত বলেন, আমাদের মেন্বর গরীবের জন্যে কাজ করে যারা কার্ড পাওয়ার যোগ্য তাদের কার্ড দেয়।যারা কার্ড পাওয়ার যোগ্য নয় তাদের কার্ড দেয় না।এর আগে আমাদের ওয়ার্ডে এরকম ভালো মেম্বর হয়নি তার বিরুদ্ধে কোন হয়রানির অভিযোগ নেই। মেম্বর মোঃ আঃ জলিলের প্রতি সন্তোষ প্রকাশ করে আগামী পথ চলার আহবান করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ নজরুল ইসলাম জেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। মঙ্গলবার বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রীর ধানমন্ডি কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

তিনি গত জেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়ে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছিলেন। পরবর্তীতে তিনি প্রশাসকের দায়িত্বও পালন করেছেন।

আসন্ন সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে তাকে আওয়ামীলীগের মনোনয়ন দেবেন বলে আশাবাদী তিনি। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শ্যামনগর প্রতিনিধি:
লবনাক্ততা ও প্রাকৃতিক দুর্যোগে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে উপজেলার আশ্রয়ন প্রকল্পগুলো।
(০৬ সেপ্টেম্বর ) আশ্রয়ন প্রকল্পের বিভিন্ন সমস্যা সমাধানে বুড়িগোয়ালীনি আশ্রয়ন প্রকল্প (ফেইজ-২) সরজমিনে পরিদর্শন শেষে উপজেলার ঘোলা, পানখালি, বিড়ালক্ষী, সৈয়দাল্লিপুর আশ্রয়ন প্রকল্প থেকে আগত প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেন।

বুড়িগোয়ালীনি আশ্রয়ন প্রকল্পে বসবাসরত বাসিন্দাদের আয়োজনে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিকের সহযোগিতায় মতবিনিময় সভায় সহকারি কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহিনুল ইসলাম সহ বারসিক পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বিড়ালক্ষী এবং গুচ্ছগ্রামে বসবাসরত বাসিন্দারা বলেন, নদীর জোয়ার বৃদ্ধি পেলেই গুচ্ছগ্রাম অর্থাৎ আশ্রয়ন প্রকল্পগুলো নদীর জোয়ারে প্লাবিত হয়। যার কারনে ঘরবাড়ি, সবজি ক্ষেত সহ বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাসিন্দারা।

প্রকল্প বাস্তবায় কর্মকর্তা মো. শাহিনুল ইসলাম বলেন, নদীর পানিতে যাতে গুচ্ছগ্রাম প্লাবিত না হয় সে জন্য বেড়িবাধ উঁচু করা হবে। গুচ্ছগ্রাম এবং বিড়ালক্ষী আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারে নিজ নামে জায়গা এখনো নিবন্ধন না হওয়ার বিষয়ে বলা হলে শ্যামনগর সহকারি কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান বলেন, আপনাদের যাদের এখনো জায়গা নিজ নামে নিবন্ধন হয়নি তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের সমস্যা সমাধানের জন্য চেষ্টা করবো। উপজেলা নির্বাহী অফিসার বলেন, আমি আপনাদের ঘর এবং স্যানিটেশন সংষ্কারের জন্য প্রস্তাবনা পাঠাব, তবে আংশিক হলেও আপনাদের অংশীদার থাকতে হবে।অংশীদারিত্বে কাজ হলে অবশ্যই সেটি টেকসই হবে বলে মনে করি। উপজেলা নির্বাহী অফিসার আশ্রয়ন প্রকল্পের বসতঘর ঘুরে দেখেন এবং বাসিন্দাদের নিকট থেকে বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার তালায় ১ হাজার লিটার ভেজাল দুধ ও ৪৫০ কেজি ভেজাল জেলি উদ্ধারসহ দুইজনকে ভ্রাম্যমাণ আদালতের ৫লক্ষ টাকা জরিমানা ও দুই বছর ৬ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকালে ও সোমবার রাত সাড়ে ১১টার সময় পৃথক ভ্রাম্যমাণ আদালতে এ রায় প্রধান করা হয়।

আটককৃত ব্যক্তি হলেন, তালা উপজেলার জেয়ালা গ্রামের মৃত কালিপদ ঘোষের ছেলে প্রশান্ত ঘোষ (৬০) এবং তালা উপজেলার মহান্দী গ্রামের মৃত চিত্তরঞ্জন ঘোষের ছেলে গৌর শংকর ঘোষ (৫৫)।

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারী ইন্সপেক্টর শরীফ মো.আব্দুল মতিন জানান, মঙ্গলবার দুপুরে জেয়ালা ঘোষপাড়ার নিজ বাড়ি থেকে ১ হাজার লিটার ভেজাল দুধ ও ৩৫০ কেজি ভেজাল জেলিসহ প্রশান্ত ঘোষকে জেয়ালা গ্রাম থেকে সাতক্ষীরা জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর কর্মকর্তারা তাকে আটক করে । পরে আটককৃত ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমাণ আদালতে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল কুদ্দুস আটককৃত ব্যক্তিকে ৫ লক্ষ টাকা জরিমানা ও ছয় মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা এবং অনাদয়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়।

অন্যদিকে গত সোমবার সন্ধ্যা সময় খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এসময় একটি বাইসাইকেলে করে দুধ পরিবহনের ক্যানে থাকা ভেজাল দুধ তৈরি করা জন্য ১০০ কেজি জেলি উদ্ধারসহ ব্যবসায়ী গৌরি শংকর ঘোষকে আটক করা হয়। পরে ১০০ কেজি জেলিসহ আটককৃত ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। রাতে ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার বিশ্বাস আটককৃত ব্যক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা করেন।

তিনি আরো জানান, এর আগে একই অপরাধে গত ১ আগস্ট তারিখে ভ্রাম্যমাণ আদালতে গৌর শংকর ঘোষকে ১০ হাজার টাকা জরিমানা ও ৭০০ কেজি ভেজাল জেলি বাজেয়াপ্ত করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ রুহুল কুদ্দুস জানান,শিশু খাদ্য ভেজাল ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ২৫ ধারা অনুযায়ী ৫ লক্ষ টাকা জরিমানা ও ছয় মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়েছে এবং অনাদয়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়।
তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ও ৪৩ ধারা অনুযায়ী দুই মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়েছে। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest