সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় জেলা লিগ্যাল এইড কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতপ্রকাশিত সংবাদের প্রতিবাদ যুবদল নেতা সুমনের: অপসাংবাদিকতার চিত্র তুলে ধরে সংবাদ সম্মেলনফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডিসখিপুরের ৭ নম্বর ওয়ার্ডে শিশুদের মাঝে খেলাধুলার পোশাক বিতরণসাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সমন্বয় সভাতালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধনসাতক্ষীরা সদরের লাবসায় ‘পাবলিক হেয়ারিং’অনুষ্ঠিতসাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে কল্যাণ ব্যানার্জি’ ফেসবুক আইডির পোস্ট: ব্যবস্থা গ্রহণে মন্ত্রণালয়ের নির্দেশআশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে : এমপির ঘটনাস্থল পরিদর্শনদেবহাটায় মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভা

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরায় ইয়ুথ এ্যামপাওয়ার্ড প্রিভেন্টিং চাইল্ড আর্লি এন্ড ফোর্সড ম্যারেজ ইন বাংলাদেশ প্রজেক্ট এর প্রকল্প অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে এবং গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে অনুষ্ঠিত প্রকল্প অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন, ডিরেক্টর ফিল্ড প্রোগ্রা অপারেশন্স, কোস্টাল এন্ড রিভার বেসিন ক্লাস্টার লিমা হান্না দারিং।
প্রস্তাবনা উপস্থাপন করেন, ইয়ুথ এ্যামপাওয়ার্ড প্রিভেন্টিং চাইল্ড আর্লি এন্ড ফোর্সর্ড ম্যারেজ ইন বাংলাদেশ প্রজেক্ট এর প্রজেক্ট ম্যানেজার ফ্রান্সিস মন্ডল।

প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) কাজী আরিফুল ইসলাম, সাতক্ষীরা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক রওশান আরা জামান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, উন্নয়ন কর্মী মাধব চন্দ্র দত্ত প্রমুখ।
প্রকল্পটি ১০ থেকে ২৪ বছর বয়সী কিশোর কিশোরী এবং যুবক যুবতীদের যৌন এবং প্রজনন স্বাস্থ্য অধিকারগুলো রক্ষায় কাজ করবে। একটি সাতক্ষীরা এবং বাগেরহাট জেলায় বাস্তবায়িত হবে। সাতক্ষীরার সদর, দেবহাটা ও তালা উপজেলায় কাজ করবে। এর মধ্যে সদরের ৮টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা। তালা উপজেলার ১২টি ইউনিয়ন এবং দেবহাটার ৫টি ইউনিয়নে কাজ করবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার ৪০০ বছরের ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা আগামী রোববার (১৮ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে। মনসা পূজার মধ্য দিয়ে শুরু হয়ে প্রাচীন লোকজ সংস্কৃতি মেলা মেলা চলবে দুই সপ্তাহ।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সাতক্ষীরার ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা ২০২২ সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় এ তথ্য জানানো হয়।

সাতক্ষীরা জেলা প্রশাসক মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক কাজী আরিফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) কনক কুমার, সাতক্ষীরা পৌরসভা প্যানেল মেয়ের কাজী ফিরোজ হাসান, সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কাইয়ুম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, হিন্দু বৈদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধু, বীর মুক্তিযোদ্ধা সুভাষ ঘোষ, জেলা মন্দির সমিতির সভাপতি এড. সোম নাথ ব্যানার্জি, পৌর কাউন্সিলর নমিতা রাণী, রাবেয়া পারভীন, বাস মালিক সমিতির সভাপতি সাইফুল করিম সাবু, জেলা আওয়ামী লীগের জনসংখ্যা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: সুব্রত ঘোষসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, বিশ্বকর্মা পূজা উপলক্ষ্যে অনুষ্ঠিতব্য এ মেলা সাতক্ষীরার ৪০০ বছরের ঐতিহ্য। এই ঐতিহ্য ধরে রাখতে এ বছরও জাকজমকপূর্ণ পরিবেশে জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে মেলা অনুষ্ঠিত হবে।

এসএসসি পরীক্ষাকে সামনে রেখে সভায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে মেলার স্টল স্থাপন মেলা প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, নিয়ন্ত্রণ কক্ষ থেকে সার্বক্ষণিক তদারকির ব্যবস্থা, সিসি ক্যামেরা স্থাপন, পর্যপ্ত আনসার সদস্য নিশ্চিত করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ, এবং আইন-শৃঙ্খলা রক্ষায় ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ টিম কাজ করবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বক্তরা বলেন, তিনশ বছর আগে শুরু হওয়া ভাদ্র মাসের শেষ দিনের এই পূজা ও মেলা বসে সাতক্ষীরা শহরের পলাশপোলে গুড় পুকুর পাড়ে প্রাচীন বটবৃক্ষের নিচে। শহরব্যাপী জমজমাট হয়ে থাকা এ মেলা ১৫ দিন থেকে এক মাসেরও বেশি সময় ধরে চলে।

প্রসঙ্গত, ২০১৯ সালে করোনা পরিস্থিতির কারণে তবে করোনা পরিস্থিতির কারণে দুই বছর বন্ধ ছিলো এ মেলা। ২০০২ সালের ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় পাচ মিনিটের ব্যবধানে একটি সিনেমা হল ও সার্কাস প্যান্ডেলে বোমা হামলা চালানো হয়।

এতে তিন জন নিহত হয় এবং আহত হয় শতাধিক। এরপর থেকে দীর্ঘ ৮ বছর এ মেলা বন্ধ ছিল। প্রতি বছর ৩১ ভাদ্র হিন্দু সম্প্রদায়ের সর্পদেবী মনসা পূজার মধ্য দিয়ে সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকায় প্রাচীন আমলের গুড়পুকুরকে ঘিরে বসতো মেলা। একই দিনে সনাতন ধর্মাবলম্বীরা পালন করতেন বিশ্বকর্মা পূজা। মেলায় দেশের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা তাদের পসরা নিয়ে অংশ গ্রহণ করতো।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে  কিশোর গ্যাং এর হামলায় কলেজ ছাত্র আহত : গ্রেফতার ২

নিজস্ব প্রতিনিধি :শ্যামনগরে কিশোর গ্যাং কতৃক কলেজ ছাত্রের উপর হামলার ঘটনায় থানায় মামলা। এ ঘটনায় পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে।শ্যামনগরে স্কুল কলেজগামী মেয়েদের উত্ত্যক্ত করাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শোডাউনের প্রতিবাদ করায় মাশরুর ইমাম (১৯) নামের এক কলেজ ছাত্র কে কুপিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা।

এ ঘটনায় কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেফতার করেছে শ্যামনগর থানা পুলিশ। উক্ত ঘটনায় আহত মাশরুর ইমামের দাদা আব্দুল মাজিদ বাদী হয়ে শ্যামনগর থানায় ১০ জনকে আসামি করে এবং অজ্ঞাত আরও ৭/৮ জনকে আসামি করে আজ সোমবার মামলা করা হয়েছে। মামলা নাম্বার ৯। জানা যায় গত ইং ৫ সেপ্টেম্বর সোমবার দুপুর ১টার দিকে শ্যামনগর উপজেলা সদরের হায়বাদপুর এলাকার নকিপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের পুকুরের পাশে এ ঘটনা ঘটে।

আহত মাশরুর ইমাম মুন্সীগঞ্জ ডিগ্রী কলেজের প্রভাষক মোশারফ হোসেন এর পুত্র ও শ্যামনগর সরকারি মহসীন কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। এঘটনায় তার দাদা আব্দুল মজিদ বাদী হয়ে হামলার সাথে জড়িত কিশোর গ্যাংয়ের ১০ সদস্যসহ অজ্ঞাত ৭-৮ জনের বিরুদ্ধে গত ইং ৫ সেপ্টেম্বর শ্যামনগর থানায় মামলা দায়ের করেছেন।
মামলা নাম্বার ৯
আহতের পিতা প্রভাষক মোশারফ হোসেন জানান, সোমবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে সুমন, জ্যাক সম্রাট ও সাদিকসহ স্থানীয় কিশোর গ্যাংয়ের বেশ কয়েকজন দুটি মেয়েকে উত্ত্যক্ত করছিল। এসময় একই রাস্তা দিয়ে বাড়ি ফেরার পথে তার ছেলে মাশরুর ইমাম ঐ ঘটনার প্রতিবাদ করে।একপর্যায়ে বাদানুবাদে জড়িয়ে পড়লে ১২-১৪ জন সহযোগীকে ডেকে নিয়ে তারা আমার ছেলে মাশরুর ইমামকে বেপরোয়া মারপিট করে। এক পর্যায়ে স্থানীয়রা এগিয়ে আসায় হামলার সাথে জড়িতরা ঘটনাস্থল থেকে সরে যায়। এসময় ধারালো অস্ত্রের আঘাতে মাথায় গভীর ক্ষতের সৃষ্টি হওয়ায় পথচারীরা তাকে শ্যামনগর হাসপালে নিয়ে যায়। এঘটনায় হামলায় জড়িত কিশোর গ্যাংয়ের জ্যাক সম্রাট, কল্লোল, সুমন, সাদিক, মেহেদি, নাজমুল, সোহাগ, সোহেল, আলআমিন ও সোহান সহ ১০ জনকে আসামি করে অজ্ঞাত আরও ৭-৮ জনের বিরুদ্ধে শ্যামনগর থানায় আমার পিতা আব্দুল মাজেদ বাদী হয়ে মামলা করেছে ।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, উক্ত ঘটনায় একটি মামলা হয়েছে মামলা নাম্বার ৯।ইতোমধ্যে জ্যাক সম্রাট ও সাদিক নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা শহরের সুলতানপুর সরদারপাড়ার চা ব্যবসায়ি ইয়াছিন আলী মোল্লাকে হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে গ্রেপ্তারকৃত জাকির হোসেন। সোমবার বিকেলে তিনি সাতক্ষীরার জ্যেষ্ট বিচারিক হাকিম প্রথম আদালতের বিচারক রাকিবুল ইসলামের কাছে এ জবানবন্দি দেন।

গ্রেপ্তারকৃত জাকির হোসেন সাতক্ষীরা শহরতলীর পারকুকরালি কাঠালতলার গুচ্চ গ্রামের বাচ্চু শেখের ছেলে।

মামলার বিবরনে জানা যায়, সাতক্ষীরা শহরের বাইপাস সড়কে একটি বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণের জন্য গত ৩০ আগষ্ট রাত সাড়ে ৮টার দিকে মোবাইল ফোনে শহরের সুলতানপুরের শাহবাজ মোল্লার ছেলে ইয়াছিন মোল্লাকে পুরাতন সাতক্ষীরার দোকান থেকে ডেকে নিয়ে যায় জাকির হোসেন।

পরদিন সকালে বাইপাস সড়কের বকচরা এলাকার নুরুজ্জামানের চিংড়ি ঘেরের পার্শ্ববর্তী নেপিয়ার ঘাসের বাগান সংলগ্ন জলাশয় থেকে পুলিশ ইয়াছিন আলীর গলাকাটা লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের স্ত্রী তাছলিমা খাতুন বাদি হয়ে কারো নাম উল্লেখ না করে ৩১ আগষ্ট সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার বিবরনে জানা যায়,রবিবার ভোরে র‌্যাব এর বিশেষ অভিযানে শহরতলীর পারকুকরালির কাঠালতলা গ্রচ্ছগ্রামের নিজ বাড়ি থেকে জাকির কে গ্রেপ্তার করে। তার বর্ণনা মতে কামাননগরের সাবেক পৌর মেয়র আব্দুল জলিলের মাছের ঘেরের দক্ষিণ পাশের বাইপাস সড়কের কালভার্টের নীচের জলাশয় থেকে নিহতের কাটা মাথা উদ্ধার করা হয়।

র‌্যাব এর কাছে সে স্বীকার করে যে, পাওনা ২০ হাজার টাকা দিতে টালবাহানা করায় তাকে কৌশলে ডেকে নিয়ে বাইপাস সড়কে একাই কুপিয়ে ও গলা কেটে হত্যা করে বলে জানায় জাকির। পরে কাটা মাথাটি কামাননগরের সাবেক পৌর মেয়র আব্দুল জলিলের মাছের ঘেরের দক্ষিণ পাশের বাইপাস সড়কের কালভার্টের নীচের জলাশয়ে বস্তায় ভরে ফেলে দেয়। রবিবার দুপুরে জাকিরকে সদর থানায় সোপর্দ করা হয়।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক ও মামলার তদন্তকারি কর্মকর্তা তারেক ফয়সাল ইবনে আজিজ জানান, গ্রেপ্তারকৃত জাকির হোসেনকে সোমবার দুপুরে আদালতে হাজির করানো হয়। সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম প্রথম আদালতের বিচারক রাকিবুল ইসলামের কাছে সে ইয়াছিন মোল্লাকে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ২০ হাজার পাওনা টাকার জন্য ইয়াছিনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে বলে বিচারককে জানিয়েছে। পরে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেবহাটা ব্যুরো : দেবহাটায় বাল্য বিবাহ না দেয়ার অঙ্গীকার ভঙ্গ করায় মেয়ের মাকে জরিমানা করলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।

সোমবার ৫ সেপ্টেম্বর, ২২ ইং বিকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ইউএনও এই জরিমানার আদেশ প্রদান করেন। জানা যায়, দেবহাটা উপজেলার কোড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের নাবালিকা কন্যাকে বিবাহ দেয়ার প্রস্তুতি গ্রহন করায় ইউএনওর দপ্তরে গত ১ মাস আগে জাহাঙ্গীরের স্ত্রী রেহানা খাতুন (৩৮) তার মেয়েকে ১৮ বছরের আগে বিবাহ দেবেনা বলে লিখিত অঙ্গীকার করে।

কিন্তু গত কিছুদিন পূর্বে তারা তাদের নাবালিকা মেয়েকে গোপনে বিবাহ দেয়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা জানতে পেরে সোমবার দুপুরে মেয়ের মা রেহানাকে আটক করেন।

পরে বাল্য বিবাহ নিরোধ আইনের আওতায় অঙ্গীকার ভঙ্গ করার দায়ে রেহানা খাতুনকে নগদ ৫ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান, বাল্য বিবাহ নিরোধ আইনে বাল্য বিবাহ দেবেনা এমন অঙ্গীকার ভঙ্গ করার জন্য ৬ মাসের জেল অথবা ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দন্ড প্রদান করা যাবে। সে হিসেবে মেয়ের মা অঙ্গীকার ভঙ্গ করার অপরাধে দন্ডিত হওয়ায় তাকে জরিমানার আদেশ প্রদান করা হয়েছে। ইউএনও এবিষয়ে সকলকে সতর্ক করে জানান, এধরনের কাজ করলেও তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। অভিযান অব্যাহত থাকবে বলে ইউএনও জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার ভবানীপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রবীণ বিজ্ঞান শিক্ষক বি,এস,সি খোন্দকার মীজানুর রহমান প্রায় ৩৯ বছর দীর্ঘ শিক্ষাকতা জীবন শেষে সোমবার(৫ সেপ্টেম্বর ২০২২) অবসর গ্রহণ করেন।

তার অবসর গ্রহন উপলক্ষে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গনে সোমবার সকালে প্রধান শিক্ষক বি এস এম আবজারুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো: মোশারফ হোসেন, প্রাক্তন ছাত্র ও বিশিস্ট সাংবাদিক মো: আব্দুল জলিল, প্রাক্তন এডহক কমিটির সভাপতি মোতাহার হোসেন, ডা: বাপ্পী, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ইদ্রিস আলম।
উপস্থিত ছিলেন, জাকির হোসেন তুহিন, মো: আবু বক্কর সিদ্দিক, শিক্ষক আব্দুল্লাহ আল্ মামুন, বিধান ঘোষ, নিউ মিজান, উজ্জল বিশ^াস, শাহ্ সুলতান, মনোয়ার জাহিদ চঞ্জল, আফরোজা বুলবুলি, নাজমা খাতুন, ওসমান গনি। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাফেজ আল্ আমিন।

বিদায় অনুষ্ঠানে বক্তারা বলেন, সহকারি শিক্ষক ওল্ড মিজান স্যার আমাদের মাঝে চির স্বরণীয় হয়ে থাকবেন। তিনি তার দীর্ঘ চাকুরি জীবনে যেমন ভাবে শিক্ষার আলো ছড়িয়েছেন তেমনি ভাবে সকল শিক্ষক মন্ডলি এমনকি এলাকাবাসির সাথে তার সম্পর্ক ছিলো অত্যান্ত মধুর। আমরা তাকে সব সময় মনে রাখবো। এসময় বক্তাগন তার দীর্ঘায়ু কামনা করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে কান্নাজড়িত কন্ঠে বিদায়ী শিক্ষক খোন্দকার মীজানুর রহমান বলেন, আমি মৃত্যুর আগ পর্যন্তও এই প্রতিষ্ঠান,শিক্ষক মন্ডলী এমনকি ছাত্র-ছাত্রীদের কখনো ভূলতে পারবো না। দীর্ঘ চাকুরি জীবনে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে এই প্রতিষ্ঠানে।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আগের বিদায়ী শিক্ষক খোন্দকার মীজানুর রহমান বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মরহুম আশরাফ আলী স্যারের কবর জিয়ারত করেন। এসময় দোয়া পরিচালনা করেন হাফেজ মো: আল্ আমিন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

‌‌দেবহাটা প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটায় বজ্রাঘাতে শুভজিত সরকার নামের নবম শ্রেণীর এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ভাতশালা হাইস্কুল মাঠে খেলা করার সময় এ ঘটনা ঘটে।

এসময় আহত হয়েছে আবিদ হাসান ও জয় কুমার দাস নামের আরও দুই শিক্ষার্থী। নিহত শুভজিত সরকার ভাতশালা এালাকার রাজকুমার সরকারের ছেলে।

ভাতশালা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম বলেন, টিফিনের ফাকে স্কুলের শিক্ষার্থীরা মাঠে খেলাধুলা করছিলো। বৃষ্টিপাত শুরু হলে অধিকাংশ শিক্ষার্থী স্কুলের বারান্দায় উঠে গেলেও মাঠে দুই তিন শিক্ষার্থী ছিলো। এ সময় হঠাৎ বজ্রপাত হলে শুভাজিত সরকারসহ বেশ কয়েকজন আহত হয়। আহতদের
দ্রত উদ্ধার করে দেবহাটা উপজেলা কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শুভজিত সরকারকে মৃত ঘোষণা করে।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ ওবায়দুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, স্কুলে খেলার সময় হঠাৎ বজ্রপাতে একজন শিক্ষার্থী মারা গেছে। এসময় আরও দুই জন আহত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ডেস্ক রিপোর্ট :
যশোরে মোস্তাফিজুর রহমান(৩২) নামে সাতক্ষীরা জেলার এক যুবক যশোরে দূর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছে।

তিনি সাতক্ষীরা জেলার সদর উপজেলার সুলতানপুর শাহাপাড়ার আব্দুল্লাহ আল মামুনের ছেলে। এহত্যার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহতের ভাই মোত্তালির জানান, খুলনার একটি ফিড কোম্পানিতে চাকরি করতেন মোস্তাফিজুর রহমান। গতকাল রবিবার সকাল সাতটায় বাসা থেকে বের হয়ে খুলনায় অফিসে যান। খুলনা থেকে অফিসিয়াল কাজে ঝিনাইদহ যান। এরপর আর কিছু বলতে পারবো না।

নিহতের স্ত্রী জান্নাতুল বলেন, মোস্তাফিজুর রহমান ঝিনাইদহ যাচ্ছিলেন, এসময় সাথে তার সহকর্মী রবিউল ইসলাম ছিলেন। হঠাৎ করেই তার মোবাইল বন্ধ পায়, তারপর খোঁজ নেয়ার অনেক চেষ্টা করি। সোমবার ভোররাতে জানতে পারি যশোরের চাঁচড়া এলাকায় মোস্তাফিজুর রহমানকে খুন খরা হয়েছে। লাশ যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।

রবিবার হাসপাতাল, পুলিশসহ একাধিক সূত্র জানিয়েছিলেন, যশোর শহরের চাঁচড়া এলাকায় মোস্তাফিজুর রহমানকে ইজিবাইকে এনে মৃত অবস্থায় ফেলে রেখে যায়।
যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার আহম্মদ তারেক শামস বলেন, প্রচুর রক্তক্ষরণের কারণে মোস্তাফিজুরের মৃত্যু হয়েছে।

কোতয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান বলেন, নিহতের পরিবার এসে লাশ শনাক্ত করেছেন।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, আর্থিক লেনদেনের কারণে মোস্তাফিজুর রহমান খুন হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে যশোর শহরতলীর বিরামপুর এলাকার অনিশ মন্ডলের ছেলে অন্তর মন্ডল নামের এক যুবককে আটক করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest