সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় জেলা লিগ্যাল এইড কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতপ্রকাশিত সংবাদের প্রতিবাদ যুবদল নেতা সুমনের: অপসাংবাদিকতার চিত্র তুলে ধরে সংবাদ সম্মেলনফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডিসখিপুরের ৭ নম্বর ওয়ার্ডে শিশুদের মাঝে খেলাধুলার পোশাক বিতরণসাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সমন্বয় সভাতালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধনসাতক্ষীরা সদরের লাবসায় ‘পাবলিক হেয়ারিং’অনুষ্ঠিতসাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে কল্যাণ ব্যানার্জি’ ফেসবুক আইডির পোস্ট: ব্যবস্থা গ্রহণে মন্ত্রণালয়ের নির্দেশআশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে : এমপির ঘটনাস্থল পরিদর্শনদেবহাটায় মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভা

সাতক্ষীরা বৃক্ষ মেলায় প্রথম স্থান অর্জন করেছে ফোর এ এগ্রো নার্সারী

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় ৯ দিন ব্যাপি বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২২ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী ও দৈনিক যুগের বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবু নাসের মো: আবু সাঈদ’র মালিকানাধীন স্বনামধণ্য প্রতিষ্ঠান ফোর এ এগ্রো নার্সারী কে প্রথম ঘোষনা করা হয়।

গত বৃহষ্পতিবার রাত ৮টায় জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এ মেলার সমাপনী অনুষ্ঠানে বৃক্ষ মেলা ২০২২ উদ্যাপন কমিটির আহবায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অয়োজনে এ বারের বৃক্ষ মেলায় প্রথম স্থান অর্জন করেন ফোর এ এগ্রো নার্সারী। দ্বিতীয় স্থান অর্জন করেন ফাহিম নার্সারী এবং তৃতীয় স্থান অর্জন করেন ইমরান নার্সারী। এসময় অতিথিবৃন্দ তাদের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজা রশীদ, জেলা শিক্ষা অফিসার এসএম আব্দুল্লাহ আল মামুন, সামাজিক বন বিভাগের সহকারী বন সংরক্ষক অমিতা মন্ডল, নুরুন্নাহার, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, সাতক্ষীরা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিএম মারুফ বিল্লাহ, জেলা নার্সারী মালিক সমিতির সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস।

এদিকে এবারের বৃক্ষ মেলায় প্রধান আকর্ষন ফোর এ এগ্রো নার্সারীর আরো সমৃদ্ধি কামনা করেন প্রতিষ্ঠানের মালিক আবু নাসের মো: আবু সাঈদকে অভিনন্দন জানিয়েছে জেলার বিভিন্ন অঞ্চলের নার্সারী মালিক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ৫৪৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় ৫৪৫ পিচ ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ এর সদস্যরা।

২৬ আগস্ট শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে আলীপুর ইউনিয়নের আলীপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে সাইফুল ইসলাম বকুল বিশ^াসকে গ্রেফতার করা হয়।

সাতক্ষীরা র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার ইশতিয়াক জানান, গোপন সংবাদের ভিত্তিতে আলীপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা মোঃ সাইফুল ইসলাম বকুল বিশ্বাস (৪৬) কে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে থাকা অবৈধ মাদকদ্রব্য ৫৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট, ১ টি মোটর সাইকেল,১ টি মোবাইল ফোন ও নগদ ১৮০ টাকা পূর্বক জব্দ করা হয়। জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা জেলার সদর থানায় হস্তান্তর করতঃ আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টুংগীপাড়ায় জনতা ব্যাংকের স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের বঙ্গবন্ধুর সমাধীতে শ্রদ্ধা

স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ, জনতা ব্যাংক লিঃ, সাতক্ষীরা এরিয়া কমিটি উদ্যোগে টুংগীপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

২৬ আগস্ট সকালে টুংগীপাড়ায় পুষ্পমাল্য অর্পন শেষে দোয়া মাহফিল ও রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সভাপতি ও সাতক্ষীরা উপজেলা ক্যাম্পাস শাখার ম্যানেজার মোঃ আব্দুর রহিমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের সিনিয়র সহ-সভাপতি মিন্টু কুমার সরখেল, সহ-সভাপতি উজ্জল কান্তি মন্ডল,বিপ্রদেব কুমার বিশ্বাস,

মোঃ শহীদুজ্জামান, সাধারন সম্পাদক মোঃ কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক গোপাল চন্দ্র গাইন, প্রচার সম্পাদক তাপস কুমার রায়, কার্যকরী সদস্য পবিত্র কুমার মন্ডল, জয়নাল আবেদিন, শংকর কুমার বিশ্বাসসহ পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় ১৫ আগস্ট নিহতদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় পুলিশের অভিযানে ওয়ারেন্ট ভূক্ত  আসামীসহ গ্রেফতার ৩

দেবহাটা প্রতিনিধি : দেবহাটা থানা পুলিশের অভিযানে ওয়ারেন্ট ভূক্ত আসামী গ্রেফতার। সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এসএম জামিল আহমেদ সার্বিক তত্ত্বাবধানে।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ নেতৃত্বে। দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা কালে।

ইং-২৬/০৮/২০২২ তারিখ, দেবহাটা থানাধীন কুলিয়া, সখিপুর, নাংলা এলাকা হইতে এসআই (নিঃ) আসিফ মাহমুদ, এসআই (নিঃ) শোভন দাস, এএসআই(নিঃ)/৫৬ মোঃ শামীম হোসেন, এএসআই (নিঃ) জাহিদুর রহমান, এএসআই (নিঃ)/৩২ শামীম হোসেন এবং সংঙ্গীয় ফোর্সসহ সিআর এর আসামী ১। মোঃ জহিরুল ইসলাম (তাজ), পিতা-মৃত মোঃ আঃ কাশেম, সাং-সখিপুর,

থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরা, সিআর-৯৮/২১ এর আসামী ২। মোঃ আলমগীর সরদার (৪২), পিতা-রফিক সরদার, সাং-বালিয়াডাঙ্গা (কুলিয়া), থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরা, জিআর-১২৭/২১ (দেবহাটা) এর আসামী ৩। মোঃ সাজিদ হোসেন ওরফে গুরু, পিতা-নুর ইসলাম বিশ্বাস, সাং-নংলা বিশ্বাস পাড়া, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরাদেরকে গ্রেফতার করিয়া আসামীকে ইং- ২৬/০৮/২০২২ খ্রিঃ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নরেন্দ্র মুন্ডা হত্যায় জড়িতদের শাস্তি এবং দুর্গা পূজায় সম্প্রীতি রক্ষার দাবিতে সাতক্ষীরায় আলোচনা

নিজস্ব প্রতিনিধি :

শ্যামনগরে নরেন্দ্র মুন্ডার হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার পূর্বক শাস্তি এবং আসন্ন দুর্গা পূজা উপলক্ষে জেলায় সম্প্রীতি রক্ষার দাবিতে সাতক্ষীরায় আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা কমিটির আয়োজনে শুক্রবার সকাল সাড়ে ১০টায় সুশীলন কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন, জেলা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা কমিটির আহবায়ক অধ্যক্ষ আশেক-ই-এলাহী।
সদস্য সচিব আলীনুর খান বাবুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, জেলা আওয়ামীলীগের আইন সম্পাদক এড. ওসমান গণি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক এম. কামরুজ্জামান, ডা: সুশান্ত ঘোষ, অধ্যাপক পবিত্র মোহন দাস, অধ্যক্ষ মোবাশে^রুল হক জ্যোতি, জেলা বাসদের সমন্বয়ক নিত্যানন্দ সরকার, এড. আজাদ হোসেন বেলাল, জেলা জাসদের সভাপতি ওবায়েদুস সুলতান বাবলু, সাংবাদিক রঘুনাথ খাঁ, সুশীলনের সহকারি পরিচালক জি এম মনিরুজ্জামান, কৃষ্ণপদ মুন্ডা, এড. মুনীর উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, সরকার দলীয় একটি প্রভাবশালীদের নেতৃত্বে গত ১৯ আগস্ট শ্যামনগরের ধুমঘাটে মুন্ডা সম্প্রদায়ের সম্পত্তি জোরপূর্বক দখলের উদ্দেশ্যে হামলা করে। এতে নরেন্দ্র মুন্ডা মারা যান। এটি একটি ন্যাক্কার জনক ঘটনা। অথচ হত্যার পর ৪ জন আসামীকে গ্রেফতার করা হলেও বাকী আসামীরা আত্মগোপনে রয়েছেন। এছাড়া প্রত্যক্ষভাবে মদদ দেওয়া অনেক আসামীর মামলায় তালিকা ভুক্ত করা হয়নি। এই হত্যার সঠিক বিচার নিশ্চিত হওয়ার বিষয়ে সন্দেহ রয়েছে। বর্তমানে সাতক্ষীরাতে শুধু মুন্ডা সম্প্রদায়ের সম্পত্তি নয় দুর্বলের সম্পত্তি সবল ব্যক্তিরা অবৈধভাবে দখল করে নিচ্ছে। এভাবে ক্ষুদ্র গোষ্ঠীর উপর হামলা চালিয়ে অবৈধ সুবিধা ভোগ করছেন প্রভাবশালীরা। তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।
বক্তারা আরো বলেন, অবিলম্বে নরেন্দ্র মুন্ডা হত্যার ঘটনায় সকল আসামীদের গ্রেফতার করতে হবে। যে সব প্রত্যক্ষ আসামী এজাহারভুক্ত হয়নি। তাদের এজাহারভুক্ত করে গ্রেফতার করতে। এছাড়া আসন্ন দূর্গা পূজায় যাতে জেলায় কোন ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ঘটনা না ঘটে সে বিষয়ে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিস্ট কর্তৃপক্ষের সজাগ দৃষ্টি রাখা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান বক্তারা।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ভূমিহীন সমিতির সভাপতি কওছার আলী, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, জেলা সিপিবি’র আবুল হোসেন, অদিত্য মল্লিক, প্রভাষক বাসুদেব সিংহ, কুমিরা মহিলা কলেজের প্রভাষক মহিউদ্দীণ, উদীচি শিল্পীগোষ্ঠীর সভাপতি সিদ্দিকুর রহমান, মাইটিভির সাতক্ষীরা প্রতিনিধি ফয়জুল হক বাবু, দৈনিক ঢাকা টাইমসের সাতক্ষীরা প্রতিনিধি এম. বেলাল হোসাইন, রাম প্রসাদ মুন্ডা,শহিদুল ইসলাম, হুমায়রা ফারজানা, রাহাতুল ইসলাম, সুরাইয়া ইসলাম, রবিউল ইসলাম প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ধুলিহরে বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার মাছ হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি:
ধুলিহরে পূর্ব শত্রুতার জের ধরে পুকুরে বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার মাছ হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে ধুলিহরের পুরাতন বাজারখোলা এলাকায় এঘটনা ঘটে।
এঘটনায় ভুক্তভোগী ধুলিহর পুরাতন বাজারখোলা গ্রামের মৃত শরজেল এর পুত্র আবু বক্কর প্রতিকার চেয়ে সাতক্ষীরা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।

ভুক্তভোগী আবু বকর জানান, তার বাড়ির পুকুরে বৃহস্পতিবার রাত ৮টার দিকে হটাৎ করে মাছ মরে ভেসে উঠতে থাকে। অজ্ঞাত ব্যক্তি গোপনে পুকুরে বিষ প্রয়োগ করেছে। ফলে মাছগুলো মারা গেছে। তিনি আরো জানান, কে বিষ প্রয়োগ করেছে সেটি বলতে পারেন না। তবে ওই সম্পত্তি নিয়ে পাশ^বর্তী আব্দুল গফুরের সাথে বিরোধ রয়েছে। তিনি এবিষয়ে পুলিশ সুপারের আশুহস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: ৪ ব্যবসায়ী প্রতিষ্ঠানকে দণ্ড

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করায় চার প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ২৫ আগস্ট র‌্যাব ও ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে এ জরিমানা প্রদান করেন।

সাতক্ষীরা র‌্যাব-৬ এর স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হোসেন জানান, সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালকের সমন্বয়ে সাতক্ষীরার কলারোয়া ও পাটকেলঘাটা এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করাকালীন সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অপরাধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭,৪৩,৪৫ ও ৫৩ ধারা লঙ্গন করায় পাটকেলঘাটার ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার কে ৭৫ হাজার টাকা, মান্নান হুজুরের হোটেলকে ৫০ হাজার টাকা পলাশ হোটেল এন্ড রেন্টুরেন্টকে ২০ হাজার টাকা এবং কলারোয়ার সুজন ফুড প্রোডাক্টস কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট ১ লক্ষ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয় ভ্রাম্যমান আদালত।

অর্থদন্ড প্রাপ্ত প্রতিষ্ঠানগুলো ভ্রাম্যমান আদালত কর্তৃক জরিমানাকৃত অর্থ তাৎক্ষনিক ভাবে সে¦চ্ছায় পরিশোধ করেন। যা বিধি মোতাবেক সরকারী কোষাগারে জমা প্রদান করা হয় বলে জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ২শ গ্রাম গাজা চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ২শ গ্রাম গাজা এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় সাতক্ষীরা শহরের চালতেতলা এলাকা থেকে আটক করে সদর থানা পুলিশ।

আটক মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম রফিক চালতেতলা এলাকার নুর ইসলামের পুত্র।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কায়ুম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার উপ-পরিদর্শক অনীল মুখার্জির নেতৃত্বে পুলিশ রফিককে আটক করে। এসময় তাকে তল্লাশী করে ২শ গ্রাম উদ্ধার করে পুলিশ।

এদিকে স্থানীয়রা জানান, আটক রফিক দীর্ঘদিন ধরে অত্র এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন। একাধিক মামলায় আটক হলেও ১/২ পর জামিনে বাড়িতে ফিরে পুনরায় মাদক ব্যবসা পরিচালনা করে। তার আটকের খবর এলাকায় স্বস্তির ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest