সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় জেলা লিগ্যাল এইড কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতপ্রকাশিত সংবাদের প্রতিবাদ যুবদল নেতা সুমনের: অপসাংবাদিকতার চিত্র তুলে ধরে সংবাদ সম্মেলনফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডিসখিপুরের ৭ নম্বর ওয়ার্ডে শিশুদের মাঝে খেলাধুলার পোশাক বিতরণসাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সমন্বয় সভাতালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধনসাতক্ষীরা সদরের লাবসায় ‘পাবলিক হেয়ারিং’অনুষ্ঠিতসাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে কল্যাণ ব্যানার্জি’ ফেসবুক আইডির পোস্ট: ব্যবস্থা গ্রহণে মন্ত্রণালয়ের নির্দেশআশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে : এমপির ঘটনাস্থল পরিদর্শনদেবহাটায় মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভা

শরীয়তপুরে হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন

ডেস্ক রিপোর্ট : শরীয়তপুর জেলার জাজিরা উপজেলায় কৃষক সামাদ মাদবর হত্যা মামলায় ১২ জনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে শরীয়তপুরের জেলা ও দায়রা জজ আদালত।

সোমবার দুপুরে শরীয়তপুর সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান উভয় পক্ষের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে আর্থিক জরিমানা করা হয়। অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়। যাবজ্জীবন কারাদ-প্রাপ্ত হচ্ছে- আজিজুল মাদবর, রফিকুল মৃধা, লিটন মাদবর, মান্নান মৃধা, আ: আলিম মাদবর, মফিজ মৃধা, তারন ফরাজী, নুরুল হক মাদবর, জুলহাস মাদবর, আলাউদ্দিন ফকির, আ: বারেক মাদবর ও মনির মাদবর।

তাদের সকলের বাড়ি জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নের চরখোরাতলা গ্রামে। মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার চরখোরাতলা গ্রামে আজিজুল মাদবর ও মালেক ফকিরের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তারই জেরে ২০১৪ সালের ১৩ এপ্রিল তাদের মধ্যে সংঘর্ষে মালেকের বাবা সাহেব আলী ফকির মারা যান। ১৫ এপ্রিল নিহত সাহেব আলীর ভাগিনা মোতালেব মাদবর ৩৪ জনকে আসামি করে জাজিরা থানায় একটি মামলা দায়ের করেন। এই ঘটনায় থানায় ৪৪ জনকে আসামি করে কাউন্টার মামলা করেন প্রতিপক্ষ আজিজুল মাদবর।

এদিকে, ২০১৫ সালের ১ অক্টোবর সামাদ মাদবরকে কে বা কারা হত্যা করে ওই এলাকার ফসলি জমিতে ফেলে রেখে যায়। এঘটনায় জাজিরা থানার একটি মামলা দায়ের করা হয়। সঠিক তদন্তের জন্য মামলাটি শরীয়তপুর সিআইডিতে হস্তান্তর করা হয়। পরে সিআইডির তদন্তে উদঘাটিত হয় আসামী আজিজুল মাদবরসহ ১২ জন মিলে পূর্বের মামলার সাক্ষী ও বাদিকে ফাঁসিয়ে দিতে সামাদ মাদবরকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহত ব্যক্তির ছেলে শাহজালাল মাদবর বাদী হয়ে ১২ জনকে আসামি করে জাজিরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সাত বছর পরে সিআইডি দুই বছর ৬ মাস তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরে সকল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আজ জেলা ও দায়রা জজ আদালত এ রায় ঘোষণা করে। নিহত সামাদ মাদবরের ছেলে শাহজালাল মাদবর বলেন, আসামী ১২জন আমার বাবাকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে। বিচারক যা রায় দিয়েছেন তাতে আমরা সন্তুষ্ট।রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) মির্জা হজরত আলী বলেন, আমি মনে করি এরকম দৃষ্টান্তমূলক সাজা হলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না। আমরা রাষ্ট্র পক্ষের এই রায়ে সন্তুষ্ট।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আজ থেকে অবৈধ হাসপাতাল-ক্লিনিকের বিরুদ্ধে অভিযান

দেশের খবর: সারাদেশের সব অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে সোমবার থেকে অভিযানে নামছে স্বাস্থ্য অধিদপ্তর।

রোববার (২৮ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ব্রিফিংয়ে এ ঘোষণা দেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর।

তিনি বলেন, ৩ মাস সময় দেয়ার পরেও যারা অনুমোদন নেয়নি তাদের আর সুযোগ দেয়া হবে না। সেবার মানের উপর ভিত্তি করে বেসরকারি হাসপাতালের তিনটি ক্যাটাগরি করার পরিকল্পনা চলছে বলে জানান তিনি। এর আগে ২৬ মে এক বিজ্ঞপ্তির মাধ্যমে সারা দেশের সব অবৈধ হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংক ৭২ ঘণ্টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এ নির্দেশনার পর স্থানীয় প্রশাসনের সহায়তায় সারা দেশে অবৈধ প্রতিষ্ঠান বন্ধে অভিযান চালায় স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত আড়াই মাসে সারা দেশে অভিযান চালিয়ে ১ হাজার ৬৪১টি অবৈধ হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংক বন্ধ করা হয়েছে। একই সময়ে নতুন রেজিস্ট্রেশনের আওতায় এসেছে ১ হাজার ১০৩টি প্রতিষ্ঠান এবং লাইসেন্স পুনর্নবায়ন করেছে ২ হাজার ১৮১টি প্রতিষ্ঠান। নতুন লাইসেন্সের জন্য ২ হাজার ৩৩৯টি আবেদন জমা পড়েছে। লাইসেন্স পুনর্নবায়নের জন্য ৪ হাজার ৫৯৮টি আবেদন জমা পড়েছে। যেসব প্রতিষ্ঠানের নিবন্ধন আছে অথচ প্রতিষ্ঠান পরিচালনার সব শর্ত মানছে না, পরিস্থিতির উন্নতি করার জন্য তাদের তিন মাস সময় দিয়েছিল স্বাস্থ্যঅধিদপ্তর। নির্ধারিত সময়ের মধ্যে যারা নিয়ম মেনে লাইসেন্স পুনর্নবায়ন বা নতুন লাইনসেন্স নেয়নি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই অভিযান চালানো হবে। দেশে এখন অনলাইনে নিবন্ধন করা প্রতিষ্ঠানের সংখ্যা ১১ হাজার ৭৪৩।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চাল ও জ্বালানি তেল আমদানিতে শুল্ক কমলো

দেশের খবর: মূল্য নিয়ন্ত্রণে রাখতে চাল ও ডিজেলের শুল্ক এবং কর কমানো হয়েছে। এর মধ্যে চাল আমদানির ক্ষেত্রে শুল্ক তুলে নিয়েছে সরকার। পাশাপাশি বাজারে সরবরাহ বাড়াতে চাল আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। আর ডিজেলের আগাম কর অব্যাহতি ও আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।

রোববার (২৮ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে। চালের বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়, সুগন্ধি চাল ছাড়া যে কোনো চাল আমদানির ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য হবে। সুবিধাটি বহাল থাকবে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত।

এর আগে বিকেলে বাজারে চালের সরবরাহ বাড়ানোর জন্য আমদানি শুল্ক আরো কমিয়ে আনার ঘোষণা দিয়েছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

তিনি বলেন, ১০ শতাংশ কমিয়ে আমদানি শুল্ক ১৫ শতাংশ করে আজ রোববার রাতেই প্রজ্ঞাপন জারি হতে পারে।

অন্যদিকে ভর্তুকি কমাতে আগস্ট মাসের শুরুতে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ ৫২ শতাংশ বাড়ায় সরকার। তখন ডিজেলের দাম সর্বোচ্চ ৮০ টাকা থেকে বেড়ে হয় ১১৪ টাকা। এরপর শুল্ক কমানোর দাবি ওঠে। এনবিআর আজ এই সিদ্ধান্তের কথা জানালো।

ডিজেলে হ্রাসকৃত আমদানি শুল্ক চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যুব নেতৃত্বে পরিমিত ভোগ ব্যবহার ও পরিবেশসুরক্ষায় সচেতনতামুলক ক্যাম্পেইন

যুব নেতৃত্বে পরিমিত ভোগ ব্যবহার ও পরিবেশসুরক্ষায় সচেতনতামুলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০ ঘটিকায় গোবরদাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে একশানএইড, বাংলাদেশ সহযোগিতায় সিডো সংস্থা’র বাস্তবায়নে একশান ফর ট্রান্সফরমেশন (এফরটি) প্রকল্পের আওতায় যুব-নেতৃত্বে পরিমিত ভোগ ব্যবহার ও পরিবেশ সুরক্ষায় সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

এছাড়া গত ২৪ আগষ্ট সাতক্ষীরা সদর উপজেলার কারিমা মাধ্যমিক বিদ্যালয় ও তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের ফুলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের উপস্থিতিতে একই বিষয়ের উপর ক্যাম্পেইন করা হয়। ক্যাম্পেইনে প্রতিটি স্কুলে ২১০ জন ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দ অংশগ্রহন করেন।
ক্যাম্পেইনের উদ্দেশ্য, পরিমিত ভোগ/ব্যবহার ও পরিবেশ সুরক্ষায় কি করণীয়? ক্যাম্পেইনের গুরুত্ব, তরূনদের ভুমিকা, পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে সচেতনতা সৃষ্টিতে করণীয় ও প্রয়োজনীয়তা। প্লাস্টিকের ব্যাবহার কমানো, পলিথিন ব্যাবহার না করা বিষয়ে সচেতন করা হয়।

যুব-তরুণ সকলের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে এশটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। এশটি সহনশীল সমাজ গঠনে পরস্পরের মাঝে শান্তি ও সম্প্রীতিময় সমাজ গড়ে তুলতে যুব তরূণদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং নিজেদেরকে দক্ষ হতে হবে। যুব নেতৃত্বে ক্যাম্পেইনের দায়িত্ব পালন করেন হৃদয় মন্ডল, প্রীতি দাশ, রাকিবুল, সুজিত পাল, শরিফুজ্জামান, বৈশাখী, সপ্না, ইফতি, ইমতি ও ইউনুছ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যশোরে বিএনপি নেতা অমিতের বাড়িতে হামলার ঘটনায় সাতক্ষীরা জেলা বিএনপির নিন্দা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের যশোরের বাসভবনে দফায় দফায় উপর্যপরি হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিব।

সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক সৈয়দ ইফতেখার আলী ও সদস্য সচিব আব্দুল আলিম চেয়ারম্যান স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের যশোরের বাসভবনে আওয়ামী সন্ত্রাসীদের দফায় দফায় উপর্যপরি হামলা ও ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জেলা বিএনপি তীব্রনিন্দা ও প্রতিবাদসহ অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছে।

ইতিপূর্বে সন্ত্রাসীরা যশোর জেলা বিএনপি’র একাধিক নেতা কর্মীর বাড়িতে ভাঙচুর, মারপিট এবং জখম করে সাতক্ষীরা জেলা বিএনপি বিশ্বাস করে আওয়ামী লীগের সর্বোচ্চ মহলের নির্দেশেই নারকীয় তান্ডব চালানো হয়েছে।

এই অনাকাঙ্খিত ঘটনা ঘটিয়ে শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে পিছু হটানো যাবে না। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেশি বিদেশী স্বার্থন্বেষী মহলের দ্বন্দ্ব ও ষড়যন্ত্রে ধ্বংসের দ্বার প্রান্তে ভোমরা স্থলবন্দর

নিজস্ব প্রতিনিধি ঃ দেশি বিদেশী ষড়যন্ত্রে ধ্বংসের দ্বার প্রান্তে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর। ব্যক্তি স্বার্থের কারণে একের পর এক হয়রানির শিকার হচ্ছে ব্যবসায়ীরা। ক্ষতিগ্রস্থ হচ্ছে বন্দর নির্ভরশীল হাজারো শ্রমিক। দেশী এবং বিদেশী চোরাকারাবারিদের চক্রান্তে একের পর এক নানা সংকটে পড়তে হচ্ছে এ বন্দরের ব্যবসায়ীদের। ফলে ভোমরা বন্দর থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার পরিকল্পনা করছেন অনেক ব্যবসায়ী।

বন্দর সূত্রে জানা গেছে, এসব বিষয়ে ভোমরার যেসব সংগঠনগুলোর স্বোচ্চার হওয়ার কথা সেগুলোর বাণিজ্যিকভাবে পকেট কমিটি হওয়ার ফলে সেটি সম্ভব হচ্ছে না। স্থানীয় প্রভাবশালীদের দ্বারা নিয়ন্ত্রিত কমিটির ব্যবসায়ীদের অধিকার নিয়ে কথা বলার সাহস রাখে না বলে বন্দরের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ীরা জানিয়েছেন।

বছরের পর বছর ধরে পাতানো নির্বাচন হয় এসব সংগঠনের। নির্বাচনে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাংবাদিক নামধারী সংশ্লিষ্টদের ‘ম্যানেজ’ করেই করা হয়। যে টাকার একটি বড় অংশের জোগান দিয়ে থাকেন চোরাকারবারিরা।

এদিকে, সম্প্রতি ভারতের ঘোজাডাঙ্গায় সিরিয়ালের নামে চাঁদাবাজি শুরু হয়। ফলে আমদানি পণ্যের দাম বৃদ্ধিসহ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হতে থাকে। তবে ঘোজাডাঙ্গায় সিরিয়ালের জন্য অনলাইন চালু করায় চাঁদাবাজি বন্ধ হওয়ায় কিছুটা স্বস্তি পেয়েছেন ব্যবসায়ীরা।

এর কিছুদিন যেতে না যেতেই গত ২৪ আগস্ট থেকে বন্দরের তিনটি শ্রমিক সংগঠন বাড়তি বকশিসের দাবিতে আন্দোলন শুরু করে। শ্রমিকদের দাবি মেনে না নেওয়ায় তারা পন্য উঠানো নামানো বন্ধ করে দিয়ে কর্মরিবতি শুরু করে। এ বিরোধের জেরে সিএন্ডএফ এজেন্ট কর্মচারী অ্যাসোসিয়েশন ও হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের মধ্যে সংঘর্ষ বাধে। এতে শ্রমিকদের হামলায় কর্মচারী অ্যাসোসিয়েশনের তিন শ্রমিক কর্মচারী আহত হলে বন্দরের লোড আনলোড বন্ধ রেখে সকাল থেকে কর্মবিরতি পালন করে। এরফলে মালামাল খালাসের অপেক্ষায় ভোমরা বন্দরে পন্যবাহি ট্রাকের দীর্ঘ লাইন পড়ে যায়। এঘটনায় সাতক্ষীরা সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল কায়ুম ঘটনাস্থল পরিদর্শন করে হামলাকারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ^াস দিলে কর্মচারীরা তাদের কর্মবিরতি প্রত্যাহার করে।

ভোমরা সিএন্ডএফ এজেন্টস কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি পরিতোষ কুমার ঘোষ বলেন, পুলিশ হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন এবং উশৃঙ্খল শ্রমিকদের কার্ড বাতিলের আশ^াসে কর্মবিরতি প্রত্যাহার করে কাজ শুরু করা হয়েছে।

হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের (১১৫৫) এর সভাপতি নজরুল ইসলাম বলেন, ট্রাক প্রতি শ্রমিকদের ৬৪০ টাকা পাওয়ার কথা থাকলেও ঠিকাদার আমাদের দেন ৪০০ টাকা। এই টাকা মাস শেষে শ্রমিক প্রতি দৈনিক ২ থেকে ৩ শ টাকা ভাগ হয়। এই দ্রব্য মূল্যের উর্ধ্বগতির বাজারে সংসার চালানো সম্ভব না হওয়ায় আমরা আন্দোলন করেছি। আমাদের দাবির প্রেক্ষিতে আমদানীকারকরা ৩ শ টাকা দিতে সম্মত হওয়ায় আমার আন্দোলন প্রত্যাহার করেছি। তবে কর্মচারী অ্যাসোসিয়েশনের তিনজনের উপর হামলার বিষয়ে তিনি বলেন সে সময় আমরা কার্যালয়ে অবরুদ্ধ ছিলাম। পরে শুনেছি শ্রমিকদের সাথে কর্মচারী অ্যাসোসিয়েশনের কয়েকজনের ধাক্কা ধাক্কি হয়েছিল। যাই হোক বিষয়টির সমাধান হয়েছে।

ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, হ্যান্ডলিং শ্রমিকরদের মালালামাল লোড আনলোড করার জন্য ট্রাকপ্রতি সরকার নির্ধারিত ঠিকাদারের কাছে প্রায় ২২’শ টাকা পরিশোধ করতে হয়। এছাড়া শ্রমিকদের ট্রাক প্রতি আরো ৮’শ টাকা বকশিস দিতে হয়। এই বকশিস সম্প্রতি তারা তা বাড়িয়ে আরো ৪’শ টাকা দাবী করে আসছিল যা অযৌক্তিক বলে তিনি দাবী করেন। কিন্তু ব্যবসায়ীরা তা দিতে রাজী না হওয়ায় তারা গতকাল থেকে লোড আনলোড বন্ধ করে দেয়।

এবিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাইয়ুম বলেন, আমাদের উপস্থিতিতে উভয়পক্ষ নিজেরাই বিষয়টির সমাধান করে নিয়েছেন। পরবর্তীতে সেখানে যাতে আর আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে বিষয়টিও তারা খেয়াল রাখবে বলে তারা প্রতিশ্রুতি দিয়েছেন।

এদিকে, ভারতীয় পণ্যবাহি একটি ট্রাক মালামাল নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ভোমরা কাষ্টমস অফিসের সামনে গাড্ডায় পড়ে সড়কের উপর পাল্টি খেয়ে পড়ে যাায়। এতে সড়কটি বন্ধ হয়ে যাওয়ায় পণ্যবাহি ট্রাক ওপার থেকে এপারে প্রবেশ করতে পারছেনা। যা মরার উপর খাড়ার ঘা মত অবস্থা হয়েছে বলে জানিয়েছেন বন্দরের সহকারী কমিশার আমীর মামুন। ফলে ভারতে ঘোজাডাঙ্গা এলাকায় পন্য বাহি ট্রাকের দীর্ঘ লাইন পড়ে গেছে। তিনি আরো জানান, ইতিমধ্যে ট্রাকটি সড়কের উপর থেকে সরানোর কাজ চলছে। খুব দ্রুত সময়ের মধ্যে পণবাহি ট্রাক ভোমরা বন্দরে প্রবেশ করতে পারবে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার নবাগত পুলিশ সুপারকে পৌর শ্রমিকলীগের শুভেচ্ছা

জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা পৌর শাখার পক্ষ থেকে নবাগত পুলিশ সুপার মোঃ কাজী মনিরুজ্জামানকে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়েছে।

রোববার দুপুরে পুলিশ সুপারের নিজস্ব কার্যালয়ে উপস্থিত হয়ে নেতৃবৃন্দ এ শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগ পৌর শাখার আয়বাহক আজিজ বাবু,সদস্য সচিব মিজানুর রহমান মিজান শ্রমিক নেতা রুবেল, মেহের,মামুন,রাজা সহ নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শিক্ষা উপসচিব এর সাতক্ষীরার বাড়িতে দূধর্ষ চুরি

আসাদুজ্জামান : শিক্ষামন্ত্রানালয়ের উপসচিব আ.ন.ম তরিকুল ইসলাম ও তার স্ত্রী প্রভাষক আনজুন নাহারের সাতক্ষীরা শহরের সুলতানপুরের বাড়িতে দূধর্ষ চুরি সংঘটিত হয়েছে।

চোরেরা এসময় বাড়ির তিনটি তালা ভেঙে স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। রবিবার ভোর রাতের কোন এক সময় এ চুরি সংঘটিত হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

শিক্ষা উপসচিব আ.ন.ম তরিকুল ইসলাম জানান, আমার স্ত্রী সাতক্ষীরার ভালুকা চাঁদপুর কলেজের প্রভাষক। আমার ছোট ছেলে আয়ান গুরুতর অসুস্থ থাকায় বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালে স্ত্রীসহ আমরা অবস্থান করছি।

তিনি আরো জানান, প্রাথমিকভাবে জানা গেছে বাড়িতে স্ত্রীর হাতের ২টি চুড়ি, গলার ৫টি চেইন, কানের দুল এক জোড়া ও ৪টি আংটি চোরেরা নিয়ে গেছে। এছাড়া আর কি কি নিয়ে গেছে তা এখুনি বলা যাচ্ছেনা। আমার স্ত্রী বাড়িতে যাওয়ার পর জানা যাবে। বাড়িতে কেউ না থাকার সুযোগে এই চুরি সংঘটিত হয়েছে।

তরিকুল ইসলামের বাবা সাবেক প্রধান শিক্ষক আমিনুল ইসলাম জানান, চোরেরা রাতের কোন এক সময় বাড়ির ২/৩ টি তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। তারা এসময় বাড়ির বিভিন্ন জিনিস পত্র তছনছ করে স্বর্ণালংকাসহ বিভিন্ন মূল্যবান জিনিস পত্র নিয়ে গেছে।

সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। চোরদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ ইতিমধ্যে ঘটনাটি তদন্ত শুরু করেছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest