সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভাদেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক : দুইজনের বিরুদ্ধে মামলাসাতক্ষীরায় জেলা লিগ্যাল এইড কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতপ্রকাশিত সংবাদের প্রতিবাদ যুবদল নেতা সুমনের: অপসাংবাদিকতার চিত্র তুলে ধরে সংবাদ সম্মেলনফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডিসখিপুরের ৭ নম্বর ওয়ার্ডে শিশুদের মাঝে খেলাধুলার পোশাক বিতরণসাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সমন্বয় সভাতালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধনসাতক্ষীরা সদরের লাবসায় ‘পাবলিক হেয়ারিং’অনুষ্ঠিতসাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে কল্যাণ ব্যানার্জি’ ফেসবুক আইডির পোস্ট: ব্যবস্থা গ্রহণে মন্ত্রণালয়ের নির্দেশ

তালায় মুক্তিযোদ্ধা যাচাই বাছাই প্রক্রিয়া চলাকালে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরার তালা উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই বাছাই প্রক্রিয়া চলাকালে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুৃষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার সকাল ১১টায় তালা মুক্তিযোদ্ধা সংসদের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন কর্মসুচি চলাকালে তালা উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার মফিজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, মানবাধিকার কর্মী রঘুনাথ খাঁ, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা নূর আলী সরদার, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমাণ্ডার লুৎফর রহমান, মুক্তিযোদ্ধা সন্তান কমাণ্ডের তালা শাখার আহবায়ক শহীদুর রহমান লিটু, তালা উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বশেষ ঘোষিত নীতিমালা অনুযায়ি গত ২৫ ফেব্র“য়ারি থেকে তালা উপাজেলায় মুক্তিযোদ্ধা যাচাই বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে।

এ কমিটির আহবায়ক হলেন বীর মুক্তিযোদ্বা আব্দুস সোবহান, সদস্য সচিব উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস ও সদস্য মুক্তিযোদ্ধা সাবেক অধ্যক্ষ সুভাষ সরকার।

এ প্রক্রিয়া চলাকালে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে বহু অপকর্মের নায়ক দক্ষিণ শার্শার মুক্তিযোদ্ধা তবিবুর রহমান প্রতারণা ও দূর্ণীতির দায়ে অবহাওয়া অফিস থেকে বরখাস্ত হওয়া জামাতা শফিকুল মল্লিককে নিয়ে সম্প্রতি পরিকল্পিতভাবে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে প্রয়াত মুক্তিযোদ্ধা কৃষ্ণনগরের ললিত মোহন সাহা দু’ ছেলে প্রতাপ সাহা ও বীরেন্দ্র নাথ সাহার বিরুদ্ধে মিথ্যাচার করেছেন।

সম্প্রতি তবিবুর রহমান যাচাই বাছাই কমিটির আহবায়ক মুক্তিযোদ্ধা আব্দুস সোবহানকে ম্যানেজ করে তাকে দিয়ে ললিত মোহন সাহার সন্তানদের বিরুদ্ধে মিথ্যাচারে নেমেছেন। তাদেরকে ভূয়া মুক্তিযোদ্ধা সন্তান উল্লেখ করে চাকুরিচ্যুত করার জন্য বিভিন্ন প্রশাসনিক দপ্তরে অভিযোগ করে চলেছেন। এমনকি মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান ও তবিবুর রহমান যাচাই বাছাই কমিরি সদস্য সচিব উপজেলা নির্বাহী কমিটির সদস্য সচিব উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস ও সদস্য মুক্তিযোদ্ধা সুভাষ সরকারকে হুমকি দিয়ে চলেছেন।

বিভিন্ন সংবাদ মাধ্যমে ওই দুই সদস্যের বিরুদ্ধে করা হচ্ছে মিথ্যাচার। এসব ষড়যন্ত্র প্রতিহত করে বিধি সম্মতভাবে যাচাই বাছাই প্রক্রিয়া শেষ করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে পাঠাতে হবে। যারা প্রতিদিন সরদার মশিয়ার রহমান, ওয়াকার্স পার্টির নেতা ভারপ্রাপ্ত অধ্যাপক সাব্বির হোসেন, মুক্তিযোদ্ধা অমল ঘোষ, সমাজ সেবা কর্মকর্তা অজয় ঘোষসহ বিভিন্ন ব্যক্তিদের বিরুদ্ধে সংবাদ মাধ্যমে মিথ্যাচার করে চলেছেন তাদের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যেতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ১ কোটি ৪৪ লাখ ৩৯ হাজার টাকা মূল্যের স্বর্ণের বার জব্দ

আসাদুজ্জামান : ভারতে পাচারকালে সাতক্ষীরার ছয়ঘরিয়া সীমান্ত এলাকা ১ কোটি ৪৪ লাখ ৩৯ হাজার টাকা মূল্যের ১৯ পিস স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি।

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার ছয়ঘরিয়া মাঠ নামক স্থানে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত স্বর্ণের বার গুলো জব্দ করা হয়।

তবে, বিজিবি এ সময় কোন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়নি। জব্দকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৬৭৯ গ্রাম।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আল মাহমুদ জানান, ভারতে সোনার একটি বড় চালান পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৈকারী বিওপির টহলরত বিজিবি সদস্যরা সীমান্ত পিলার ৭/৫৪-এস হতে আনুমানিক ১.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া মাঠ নামক স্থানে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারীরা স্বর্ণের বারের প্যাকেটটি ফেলে রেখে পালিয়ে যায়। পরে প্যাকেটটির ভিতরে তল্লাসী চালিয়ে ১৯ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। এর মধে ১৪ পিস স্বর্ণের বার বড় ও বাকী ৫ পিস স্বর্ণের বার ছোট।

তিনি আরো জানান, জব্দকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৬৭৯ গ্রাম। যার মূল্য ১ কোটি ৪৪ লাখ ৩৯ হাজার ৪০০ টাকা। জব্দকৃত স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে এই বিজিবি কর্মকর্তা আরো জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের নগর পরিকল্পনা ও উন্নয়নে উন্নত ভূ-বৈজ্ঞানিক তথ্য-উপাত্তের ব্যবহার বিষয়ে সেমিনার

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের নগর পরিকল্পনা ও উন্নয়নে উন্নত ভূ-বৈজ্ঞানিক তথ্য-উপাত্তের ব্যবহার’ বিষয়ে সচেতনতা সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা পৌরসভার সম্মেলন কক্ষে জলবায়ু পরিবর্তনের জন্য জিও-তথ্য বিষয়ক স্টোকহোল্ডার সচেতনতা সেমিনারে পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব কাজী ফিরোজ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের পরিচালক এম আশরাফুল কামাল।

তিনি তার বক্তব্যে প্রকল্পের প্রধান উদ্দেশ্য ”জলবায়ু পরিবর্তন সহিষ্ণু নগর পরিকল্পনা ও উন্নয়নে উন্নত ভূ-বৈজ্ঞানিক তথ্য-উপাত্তের ব্যবহার’ বিষয়ে এবং পকল্পের কার্যাবলি ও ফলাফল বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের উপ-মহাপরিচালক আব্দুল বাকী খান মজলিস।

বক্তব্য রাখেন প্রজেক্ট ম্যানেজার (বিজিআর) ওয়ার্নার বুচের্ট, প্রধান উপদেষ্টা এটিএম আসাদুজ্জামান। এছাড়া বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর সভার নির্বাহী প্রকৌশলী নাজমুল কবির, পৌর নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ দিলারা বেগম, পৌর কাউন্সিল শেখ মারুফ আহমেদ, মহিলা কাউন্সিলর অনিমা রানী মন্ডল প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর শেখ শফিক-উদ দৌলা সাগর, কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা, কাউন্সিলর শফিকুল আলম বাবু, মহিলা কাউন্সিলর রাবেয়া খাতুন, সাতক্ষীরা এলজিইডি, সড়ক ও জনপথ বিভাগের প্রতিনিধি, সাংবাদিক ও সূধিজন।

সভায় জানানো হয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি) ও ফেডারেল ইনস্টিটিউট ফর জিওসাইন্সসেন্স এন্ড ন্যাচারাল রিসোর্স (বিজিআর), জার্মানী এর যৌথ কারিগরী সহযোগীতামূলক “জিওইনফরমেশন ফর আরবান প্ল্যানিং এন্ড এডাপটেশন টু ক্লাইমেট চেঞ্জ (জিওইউপিএসি)” শীর্ষক প্রকল্পের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।

উক্ত কার্যক্রমের আওতায় বাংলাদেশের ৪টি এলাকায় (বরিশাল ও খুলনা সিটি কর্পোরেশন এবং ফরিদপুর ও সাতক্ষীরা শহর ও আশপাশ এলাকা) এলাকার বিভিন্ন কারিগরী মানচিত্র যেমন – ভূ-প্রাকৃতিক, ভূ-প্রকৌশল, প্লাবন, নদীর গতিপথ পরিবর্তন সনাক্তকরন, অবকাঠামো উন্নয়ন উপযুক্ততা মানচিত্রায়ন, ডিজিটাল ত্রি-মাত্রিক ভূতাত্ত্বিক মডেল প্রস্তুতকরণ ও নগর পরিকল্পনায় সহায়ক বিভিন্ন ধরনের ডিজিটাল মানচিত্র ও তথ্যভান্ডার প্রস্তুত করার লক্ষ্যে ভূপৃষ্ঠ ও ভূ-নি¤œস্থ মাটির বিস্তারিত ভূতাত্ত্বিক তথ্য সংগ্রহ, ভূ-প্রকৌশল কূপ খনন ও অন্যান্য জরিপ কাজ সম্পন্ন হয়েছে।
প্রকল্পে সংগৃহিত ভূ-বৈজ্ঞানিক তথ্যের ভিত্ত্বিতে প্রাপ্ত ফলাফলসমূহ সাতক্ষীরা পৌরসভা ও অন্যান্য স্থানীয় নগর উন্নয়ন পরিকল্পনা প্রনয়ণকারীদের প্রকল্প এলাকার নির্মাণ ভূমি সম্বন্ধে বিষদ ধারনা দিবে যা ভবিষ্যৎ বিশদ নগর পরিকল্পনা হালনাগাদকরন কাজে ব্যবহার করতে পারবেন ও ভূমিকম্পসহ অন্যান্য দুর্যোগসহিষ্ণু নগর পরিকল্পনা ও পূর্ত অবকাঠামো উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবে। এছাড়াও জলবায়ু পরিবর্তন সহিষ্ণু টেকসই ও নিরাপদ নগর পরিকল্পনা, উন্নয়নকাজ ও এসডিজি অর্জনে বিশেষভাবে অবদান রাখবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তেলসহ নিত্যপন্যের দাম বৃদ্ধির প্রতিবাদে দেবহাটায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলা বিএনপির আয়োজনে তেল, গ্যাসসহ নিত্যপন্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৪ আগষ্ট বিকাল সাড়ে ৪টায় উপজেলার পারুলিয়া কাশেম পার্কে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে বিএনপি নেতাদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল পারুলিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক এডঃ সৈয়দ ইফতেখার আলী। প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডাঃ শহিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলিম চেয়ারম্যান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ¦ আব্দুর রউফ চেয়ারম্যান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ তারিকুল হাসান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মৃনাল কান্তি রায়। দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মহিউদ্দীন সিদ্দিকী, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ সিরাজুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান মুকুল, উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক আব্দুল হাবিব মন্টু, সাবেক ছাত্রদলের সাধারন সম্পাদক যুবনেতা এবাদুল ইসলাম, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মনজুর মোর্শেদ মিলন, উপজেলা যুবদলের সভাপতি কামরুল ইসলাম, সাধারন সম্পাদক মেহেদী হাসান সবুজ, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফরহাদ হোসেনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা এসময় তেল, গ্যাস, বিদ্যুতের লোডশেডিংসহ নিত্যপন্যের মূল্য বৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং বিএনপি নেত্রী খালেদা জিয়ার অবিলম্বে মুক্তির দাবী জানান

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাকের রান্না প্রতিযোগিতা

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরার শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাকের রান্না প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ আগস্ট) বিকালে উপজেলার আটুলিয়া ইউনিয়নের বিড়ালক্ষী আশ্রয়ণ প্রকল্পের মাঠে বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক আয়োজিত এই প্রতিযোগিতায় ১০ জন কৃষাণী ১০ ধরণের অচাষকৃত উদ্ভিদের শাক রান্না করেন।

প্রতিযোগিতায় স্থানীয় কুলসুম বেগম কলমীশাক রান্না করে প্রথম, রোজিনা বেগম কচুশাক শাক রান্না করে দ্বিতীয় ও রিমা খাতুন থানকুনি শাক রান্না করে তৃতীয় স্থান অধিকার করেছেন।

উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত ব্যতিক্রমধর্মী এই রান্না প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু।

অনুষ্ঠানে নতুন প্রজন্মের মাঝে কুড়িয়ে পাওয়া অচাষকৃত উদ্ভিদের প্রতি মনোযোগ ও উৎসাহ তৈরী, কুড়িয়ে পাওয়া অচাষকৃত শাক সংরক্ষণ ও খাদ্য নিরাপত্তার গ্রামীণ নারীর সংগ্রামকে স্বীকৃতি জানাতে বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অংশ নিয়ে স্থানীয় বাসিন্দা গাজী কামরুল ইসলাম বলেন, আগে প্রকৃতিতে সব কিছুই পাওয়া যেত। কিন্তু কালের বিবর্তনে বর্তমানে প্রকৃতিতে অনেক কিছুই পাওয়া যাচ্ছে না বা কম পাওয়া যাচ্ছে। এক সময় দক্ষিণাঞ্চলকে প্রকৃতির ভান্ডার বলা হতো। লবণাক্ততার মাত্রা বৃদ্ধি ও ফসল উৎপাদনে মানুষ অতিরিক্ত মাত্রায় নানা ধরনের রাসায়নিক ও কীটনাশক ব্যবহারের ফলে প্রকৃতির অনেক উপাদান হারিয়ে যেতে বসেছে। এর মধ্যে অন্যতম অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য।

ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু বলেন, প্রাকৃতিক বিপর্যয়, মানবসৃষ্ট বিপর্যয় ও নানাবিধ উন্নয়ন দুর্যাগের পাশাপাশি বিশ^ আজ জলবায়ু সংকটের মুখোমুখি। গ্রামীণ জনপদের জনগণ এিই সংকট মোকাবেলা করে টিকে থাকার সংগ্রাম করে চলেছেন। স্থানীয় মানুষের লোকায়িত জ্ঞান প্রয়োগের মাধ্যমে সকলে মিলে সকলের সাথে এক বৈচিত্র্যময় সুখী দেশ ও সমাজ গড়তে কাজ করে যেতে হবে। প্রাণ ও প্রকৃতির সুরক্ষায় নবীন ও প্রবীণদের একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। #

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার বাঁশদহের তলুইগাছায় শরীকের জমি আত্মসাথের অভিযোগ

জুলফিকার আলীঃ সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের দক্ষিণ তলুইগাছায় শরীকের জমি আত্মসাতের অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায় ইউনিয়নের দক্ষিণ তলুইগাছা গ্রামের আলহাজ্ব আহমাদ আলী গাজী, তমিজ উদ্দিন ও রফিউদ্দিন গাজী তার চাচা হাজী মনির উদ্দিন গাজী মৃত্যুর পর ১৯৮৭ ইং সাল হইতে ১৯৯০ সালে মাঠ জরিপে তলুইগাছা,ভবানীপুর ও বাঁশদহা মৌজায় মোট ৬ খতিয়ানের ১১ দাগ ২ একর ৬৪ শতক জমি নতুন হাল খতিয়ান করে নিজেদের নামে রেকর্ড করে নেয়। যার প্রকৃত এস এ সূত্রের রেকর্ডীয় মালিক হাজী মনির উদ্দিন গাজী।

তলুইগাছা মৌজায় হাল ১৩১ নং খতিয়ানে তিন দাগে ৫৩ শতক জমি, একই খতিয়ান ১ দাগ ৮২ শতক জমির মধ্যে ৪১ শতক, ভবানীপুর মৌজায় হাল ১৮৮ নং খতিয়ানের ২ দাগে ৬৪ শতক, বাঁশদহা মৌজায় হাল ৩১৩ নং খতিয়ান ২ দাগে ৩১ শতক, তলুইগাছা মৌজায় হাল ১৩৫ নং খতিয়ান ১ দাগে ৩১ শতক,একই মৌজায় হাল ১৩৬ নং খতিয়ান ১ দাগে ২৫ শতক, একই মৌজায় ৪৭০ নং খতিয়ানের হাল ১ দাগে ১৯ শতক জমি মোট ২ একর ৬৪ শতক জমি বিভিন্ন কৌশলে রেকর্ড করে নেন তারা ।

এ বিষয়ে রফিউদ্দিন গাজীর সাথে মুটো ফোনে জানতে চাইলে তিনি বলেন,মনির উদ্দিন আমার আপন চাচা আমার এত জায়গা জমি দেখিনা এত বুঝি না। স্থানীয় ৯ নং ওয়ার্ড তলুইগাছা ইউপি সদস্য শাহজাহান আলী তার কাছে জানতে চাইলে তিনি বলেন,আমার জানামতে এস এ রিকার্ডীয় মালিক মনির উদ্দিন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

আসাদুজ্জামান : নবাগত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের সাথে সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে পুলিশলাইন্সের গ্রিলশেডে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সজীবখান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (গোয়েন্দা শাখা) কনক কুমার দাস, সদর থানার ওসি সম কাইয়ুম, পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান, গোয়েন্দা শাখার পরিদর্শক বাবুল আক্তারসহ পুলিশ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা।

সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাবেক সভাপতি আবু আহমেদ, আবুল কালাম আজাদ, সহ-সভাপতি হাবিবুর রহমান, সাধারন সম্পাদক মোহাম্মদ আলী সুজন, সাবেক সাধারন সম্পাদক এম কামরুজ্জামান, সিনিয়র সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী, আব্দুল জলিল, রেজাউল ইসলাম, মনিরুল ইসলাম মনি, আবুল কাসেম, অসিম বরন চক্রবর্তী প্রমুখ।

সাংবাদিকরা তাদের বক্তব্যে বলেন, ২০১৩ ও ১৪ সালে জামায়াত-বিএনপির তা-বে অস্থির ছিল সাতক্ষীরা। নবাগত পুলিশ সুপার সে সময় সাতক্ষীরা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার ছিলেন। অশান্ত সাতক্ষীরাকে শান্ত করার জন্য তিনি সে সময় অগ্রনী ভূমিকা রেখেছিলেন।

তারা আরও বলেন, সাতক্ষীরা জেলা সীমান্ত জেলা হওয়ায় এ জেলায় মাদক ও চোরা চালানের ছড়াছড়ি। মাদক ও চোরাচালানের গডফাদারদের গ্রেপ্তার করতে হবে। মাদক ও চোরাচালান মুক্ত করার জন্য পুলিশকে আরও তৎপর হতে হবে।

মহাসড়কে অবৈধ নসিমন-করিমন-ইঞ্জিন ভ্যান চলাচল সড়ক দূর্ঘটনাকে বাড়িয়ে দিচ্ছে। এছাড়া জেলা শহরে যানজট সীমাহীন আকার ধারণ করেছে। থানাকে দালাল মুক্ত করাসহ উপরোল্লিখিত বিষয় গুলোতে নজরদারি বাড়ানোর জন্য পুলিশ সুপারকে অনুরোধ করেন তারা।

জবাবে নবাগত পুলিশ সুপার বলেন,আগে চাকরির সুবাদে সাতক্ষীরাকে আমি অনেক ভেতর থেকে চিনি। জেলার সমস্যা গুলোকে সমাধানের জন্য আমি সাংবাদিকদের সাথে নিয়ে কাজ করব। তবে নাশকতাকারী ও জঙ্গিবাদের পৃষ্টপোষকদের ক্ষমা করা হবেনা বলে হুশিয়ারী দেন পুলিশ সুপার।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় স্কুল একাডেমিক ভবনের উদ্বোধন করলেন এমপি মুস্তফা লুৎফুল্লাহ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের বি.বি.আর.এন.এস ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়য়ের নব-নির্মিত একাডেমিক ভবনের নির্মান কাজ শেষে উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার সকালে বি.বি.আর.এন.এস ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় এ নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করেন সাতক্ষীরা তালা-কলারোয়া-১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলি বিশ^াস, কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী জায়েদ বিন গফুর, যশোর নতুন হাট পাবলিক কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন, সহ স্কুলের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর “নির্বাচিত বে-সরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ কোটি ১০ লক্ষ টাকা ব্যয়ে বি.বি.আর.এন.এস ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা ভিত বিশিষ্ট চারতলা একাডেমিক ভবন নির্মাণ কাজ বাস্তবায়ন করেন। এর আগে ফিতা কেটে নব নির্মিত ভবনের উদ্বোধণ করেন প্রধান অতিথি।

এসময় প্রধান অতিথি বলেন, এক সময় সব অঞ্চলে শিক্ষিত মানুষ খুজে পাওয়া যেত না। এখন ঘরে ঘরে এম এম পাশ মানুষ রয়েছে। এটি বঙ্গবন্ধুর অবদান। তিনি যুদ্ধ বিধ্বস্ত দেশের দায়িত্ব যখন পুলিশের বেতন দিতে পারছিলেন না। তখনই কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করেছেন। যার সুফল আমরা পাচ্ছি। বিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা চিন্তা করে বিদ্যালয়টির নতুন ভবন নির্মানের প্লানটি করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। প্লানে কিভাবে প্রতিবন্ধী শিক্ষার্থীরা উঠবে, কিভাবে তারা বাথরুম ব্যবহার করবেন। সকলের কথা ভেবেই প্লানটি করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest