সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় জেলা লিগ্যাল এইড কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতপ্রকাশিত সংবাদের প্রতিবাদ যুবদল নেতা সুমনের: অপসাংবাদিকতার চিত্র তুলে ধরে সংবাদ সম্মেলনফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডিসখিপুরের ৭ নম্বর ওয়ার্ডে শিশুদের মাঝে খেলাধুলার পোশাক বিতরণসাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সমন্বয় সভাতালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধনসাতক্ষীরা সদরের লাবসায় ‘পাবলিক হেয়ারিং’অনুষ্ঠিতসাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে কল্যাণ ব্যানার্জি’ ফেসবুক আইডির পোস্ট: ব্যবস্থা গ্রহণে মন্ত্রণালয়ের নির্দেশআশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে : এমপির ঘটনাস্থল পরিদর্শনদেবহাটায় মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভা

সাতক্ষীরা জেলা প্রশাসক কর্তৃক সেচ্ছাসেবকদের বিতর্কিত তালিকা বাতিলের দাবিতে  মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা জেলা প্রশাসক কর্তৃক সেচ্ছাসেবকদের বিতর্কিত তালিকা প্রকাশের প্রতিবাদ ও বাতিলের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের আয়োজনে রোববার সকাল সাড়ে ১০ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুম। বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি,

নাগরিক আন্দোলন মঞ্চ সাতক্ষীরার দপ্তর সম্পাদক এম. বেলাল হোসাইন, সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক শাহীন বিল্লাহ, ভিবিডি সাতক্ষীরার সাধারণ সম্পাদক হোসেন আলী, প্রজেক্ট অফিসার ইব্রাহিম খলিল, ভোরের পাতার স্টাফ রিপোর্টার গাজী ফরহাদ, প্রথম আলো বন্ধুসভার সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক হুমায়রা ফারজানা, কর্ণ বিশ^াস কেডি। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, নাগরিক আন্দোলন মঞ্চের যুগ্ম সম্পাদক রওনক বাশার।

বক্তারা বলেন, সেচ্ছাসেবকরা কেউ নাম কামানোর জন্য করোনাকালে মানুষের পাশে দাড়ায়নি। সকলেই বিবেকোর তাড়নায় দাড়িয়েছিলো। জীবন বাঁচি রেখে কাজ করেছিল। সেই সকল সেচ্ছাসেবকদের বাদ দিয়ে একটি মনগড়া তালিকা তৈরি করে সাতক্ষীরা জেলা প্রশাসন সেচ্ছাসেবকদের চরমভাবে অপমানিত করেছেন।

যারা বিভিন্ন এনজিও থেকে সুবিধা নিয়ে সেচ্ছাসেবক হিসেবে কাজ করেছিল তাদের নামই স্থান পেয়েছে। এটি মেনে নেওয়া যায় না। অবিলম্বে ওই বিতর্কিত তালিকা বাতিল করতে হবে। আগামী ৭ দিনের মধ্যে ওই তালিকা বাতিল করা না হলে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাওসহ বড়ধরনের কর্মসূচি গ্রহন করা হবে জানান তারা। মানববন্ধনে সেভ দ্যা ফিউচার, প্রথম আলো বন্ধুসভা, সিওয়াইডি, ভিবিডিসহ সেচ্ছাসেবী বিভিন্ন সংগঠন অংশগ্রহণ করে।

২৮.০৮.২০২২

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চা শ্রমিকদের দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ

দেশের খবর: চা শ্রমিকদের দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া আনুপাতিক হারে বাড়বে অন্যান্য সুবিধা। সব মিলিয়ে দৈনিক মজুরি হবে ৪৫০-৫০০ টাকা।

শনিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় বৈঠক শেষে গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস।

তিনি বলেন, সবকিছু আলোচনার পর শ্রমিকদের পক্ষে প্রধানমন্ত্রী দৈনিক মজুরি নির্ধারণ করে দিয়েছেন ১৭০ টাকা।

ব্যাখ্যা দিয়ে আহমদ কায়কাউস বলেন, চা শিল্পে বিভিন্ন ধরনের সুবিধা দেওয়া হয়। সেটা মালিকপক্ষ বহন করে। দৈনিক নগদ মজুরি যেটা ১৭০ টাকা হয়েছে। তার সঙ্গে প্লাকইন বোনাস, বার্ষিক ছুটি ভাতা, উৎসব ভাতা ইত্যাদি আনুপাতিক হারে বাড়বে। ভর্তুকিমূল্যে রেশন, চিকিৎসা সুবিধা, অবসরপ্রাপ্ত চা শ্রমিকদের পেনশন, পোষ্যদের শিক্ষা বাবদ ব্যয় সব মিলিয়ে হয়তো দৈনিক ৪৫০ থেকে ৫০০ টাকা পড়বে।

প্রধানমন্ত্রী শ্রমিকদের সবাইকে কাল থেকে কাজে যোগ দিতে বলেছেন। তিনি শিগগিরই ভিডিও কনফারেন্সের মাধ্যমে শ্রমিকদের সঙ্গে কথা বলবেন বলেও জানান মুখ্য সচিব।

এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং সূত্র জানায়, চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে ১৩ জন বাগান মালিক অংশ নেন। বিকেল সোয়া ৪টার দিকে গণভবনে এ বৈঠক শুরু হয়।

উল্লেখ্য, দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে গত ৯ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত ২ ঘণ্টার কর্মবিরতি পালন করেন সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের চা শ্রমিকরা। এরপর ১৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেন তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের হেলে পড়া সীমানা প্রাচীরে ফাঁটল !

নিজস্ব প্রতিনিধি: দেবহাটার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর হেলে পড়ে পড়েছে দীর্ঘদিন। সেই সাথে বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাঁটল।

যে কোনো সময় সেটি ধ্বংসে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। বছরের পর বছর সংস্কার না হওয়ায় দেয়াল ঘেঁষা মাঠের সাথে রাস্তা দিয়ে ঝুঁকি নিয়েই চলাচল করছেন পথচারী ও শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা গেছে, উপজেলা পরিষদ থেকে কয়েকগজ দুরে অবস্থিত সদরের মডেল বিদ্যালয়। ১৯১৯ সালে বিদ্যালয়টি স্থাপন করা হয়। ইতোমধ্যে বিদ্যালয়টি প্রাথমিক শিক্ষায় শতবর্ষ পার করেছে। বর্তমানে বিদ্যালয়টিতে ২৫০ জন ছাত্র-ছাত্রী রয়েছে।

যার বিপরীতে ১০ জন শিক্ষক শ্রেণিকক্ষে পাঠদান করছেন। বিদ্যালয়টি লেখাপড়ার মানে এগিয়ে আছে বহুদিন ধরে। শিক্ষক ও কর্তৃপক্ষের আন্তরিক প্রচেষ্টায় শিক্ষা প্রতিষ্ঠানের উপযুক্ত পরিবেশ তৈরী করা সম্ভব হয়েছে।

কিন্তু এই বিদ্যালয়ের সামনে রয়েছে একটি সুবিশাল খেলার মাঠ। যেখানে উপজেলার প্রশাসনের বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন পর্যায়ের খেলারধুলার আয়োজন করা হয়। মাঠের উত্তর পাশের শিশুদের নিরাপত্তা দিতে এবং স্কুল ভবনকে আলাদা রাখতে রয়েছে প্রাচীরের ব্যবস্থা। আর এই প্রাচীরের পাশ দিয়ে মাঠের রয়েছে সাধারণ মানুষের চলাচলের ব্যবস্থা। তবে বিদ্যালয়ের গেইটের সাথে মিলিত প্রধান প্রাচীরটি দীর্ঘ ধরে মাঠের দিকে ঝুঁকে পড়ে মুল অংশ থেকে সরে এসেছে। এতে করে প্রাচীর ভেঙে পড়ে বড় ধরনের দূর্ঘটনার আশংঙ্কা বিরাজ করছে। এমনকি প্রাচীরের বিভিন্ন অংশে দেখা দিয়েছে ছোটবড় ফাঁটল। আর তাই ভেঙে পড়ার ভয়ে থাকেন শিক্ষার্থীদের অভিভাবকরা। বিষয়টি নিয়ে একাধীকবার প্রশাসনকে জানানো হলেও মেলেনি কোন সমাধান। এতে করে দুঃশ্চিন্তা বেড়েই চলেছে।
এবিষয়ে অভিভাবক দিপঙ্কর কুমার দাস জানান, আমরা সন্তানদের স্কুলে লেখাপড়া শিখে ভালো মানুষ হয়ে দেশ সেবার জন্য। কিন্তু সেই শিক্ষা প্রতিষ্ঠানে যদি নিরাপদ পরিবেশ না থাকে তাহলে আমাদের চিন্তার শেষ থাকে না।
আরেক অভিভাবক জয়দেব পাল জানান, দেবহাটার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীরের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। বর্তমানে মুল প্রচীর হেলে গেছে। যে কোন সময় পড়ে যেয়ে দূর্ঘটনা ঘটতে পারে। আমরা দেশের বিভিন্ন স্থানে দেয়াল পড়ে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মৃত্যুর খবর শুনতে পায়। না জানি এমন কোন খবর যেনো আমাদের স্কুলে না হয়। সেজন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
দেবহাটার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার পাল জানান, বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসকে জানানো হয়েছে। বিষয়টি নিয়ে অতিদ্রæত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানাচ্ছি।

দেবহাটা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহজাহান জানান, বিষয়টি আমি জানি। আমি সহ উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেছি। দ্রæত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কুঁন্দুড়িয়ায় দীর্ঘদিনের পানি নিষ্কাশন ব্যবস্থা জটিলতার শান্তিপূর্ণ সমাধান

বুধহাটা প্রতিনিধি : আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের কুঁন্দুড়িয়ায় দীর্ঘদিনের পানি নিষ্কাশন ব্যবস্থা জটিলতার শান্তিপূর্ণ সমাধান হয়েছে।

শনিবার সকালে কুঁন্দুড়িয়া গ্ৰামের পাখির মোড় নামক তিন রাস্তার মোড় সংলগ্ন এলাকায় পানি নিষ্কাশনের লক্ষে ড্রেন কাটা উদ্বোধনের মাধ্যমে স্থানীয়দের বহু বছরের পানি নিষ্কাশন ব্যবস্থার শান্তি পূর্ণ সমাধান হয়।

গ্ৰামবাসিদের সার্বিক ব্যবস্থাপনায় এসময় বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, ইউনিয়ন সহকারি ভুমি কর্মকর্তা মোকাররম হোসেন, সাংবাদিক মোস্তাফিজুর রহমান, স্থানীয় মোতালেব গাজী, খালেক সরদার, সঞ্জয় মন্ডল, জাহাঙ্গীর হোসেন সহ স্থানীয় শতাধিক নারি-পুরুষ উপস্থিত ছিলেন।

এসময় বহু বছরের প্রতিক্ষার পর পানি নিষ্কাশন ব্যবস্থা উন্মুক্ত হতে দেখে মিস্টি বিতরন করতে দেখা গেছে।

স্থানীয় মোতালেব গাজী ও খালেক সরদার জানান, সামান্য ১শত ফুট ড্রেন না থাকায় এলাকার মানুষকে বিগত কয়েক বছর বেশ ভোগান্তি পোহাতে হতো।

পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় একটু ভারী বৃষ্টি হলেই মসজিদের রাস্তাসহ মানুষের বসত বাড়ির উঠানে পানি উঠে যেত।
ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু বলেন, জলাবদ্ধতা থেকে এ এলাকার মানুষকে রক্ষা করতে ড্রেন কাটা হয়ে গেলে যে কয়টি সিমেন্টর তৈরী পাইপ প্রয়োজন আমি আমার ব্যক্তিগত অর্থায়নে সেটা দেব।
পানি নিষ্কাশন ব্যবস্থা উন্মুক্ত করনের কাজ চলমান দেখে এলাকাবাসীর চোখে মুখে খুশির প্রতিছবি দেখা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সাতক্ষীরায় বিএনপির বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি :
জ¦ালানি তেলের মূল্য বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্দ্ধগতি এবং ভোলায় ছাত্রদল সভাপতি নূরে আলম সিদ্দিকী ও স্বেচ্ছাসেবকদল নেতা রহিম হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা পৌর বিএনপির আয়োজনে শনিবার বিকাল সাড়ে ৪টায় পলাশপোলস্থ পুরাতন মাইক্রো স্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে ইটাগাছা হাটের মোড়ে গিয়ে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলিম চেয়ারম্যান, কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক এমপি কাজী আলাউদ্দীন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ, যুগ্ম আহবায়ক তারিকুল হাসান, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হবি, বিক্ষোভ সমাবেশ সমন্বয় কমিটির সদস্য শের আলী, মাসুম বিল্লাহ শাহীন, তাজকিন আহমেদ চিশতী, শাহ মো: কামরুজ্জামান কামু ও আব্দুল্লাহ আল মামুন রাজ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, এড,এ.বি.এম সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক, কৃষকদলের সভাপতি আহসানুল কাদির স্বপন, সাধারণ সম্পাদক এড. কামরুজ্জামান ভুট্টো, জাজাসের সেক্রেটারী ফারুক হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক প্রভাষক আনারুল ইসলাম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন, মৎস্যজীবীদলের সাধারণ সম্পাদক মাহমুদুল, শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, মহিলা দলের সাধারন সম্পাদক খুরশিদ জাহান শীলা, পৌর যুবদলের সদস্য সচিব সবুজ, সাতক্ষীরা জেলা আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক এড. আকবর আলী, ছাত্রদলের নেতা অর্ঘ্য, কৃষকদল নেতা সুমন, পৌর ১নং ওয়ার্ডনেতা জহুরুল ইসলাম, নবাব জান, আরিফ, রাজ্জাক, আল মাস, ২নং ওয়ার্ডের ওলিউল ইসলাম, কচি, ৩নং ওয়ার্ডের মধু, রফিকুল, বকুল, ৪নং ওয়ার্ডের আজহারুল ইসলাম মিলন, ৫নং ওয়ার্ডের আব্দুল্লাহ, নেছারুল, হযরত, শাহীন, ৬নং ওয়ার্ডের আশরাফ, মোনতেজ, সাইফুল, ৭নং ওয়ার্ডের পলাশ, বাবু, রবিউল, কামরুল, ৮নং ওয়ার্ডের করিম, নুরুল, দাউদ, ইসমাইল বাবু, আলতাফ, শোভন, ৯নং ওয়ার্ডের ইয়াছিন, ইলিয়াস, মিশন, ফেরদৌস, নাছির , মাহমুদুল, বকুল প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, গণবিরোধী কতৃত্ববাদী ফ্যাসিস্ট আওয়ামী সরকার জ¦ালানি তেল,পরিবহন ভাড়া এবং সকল দ্রব্যমূল্য বৃদ্ধিসহ নিত্য প্রয়োজনীয় মূল্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষের জীবনকে দিশেহারা করে তুলেছে। মানুষের স্বাভাবিক জীবন ব্যহত হচ্ছে।

এছাড়া ফ্যাসিস্ট সরকারের নির্দেশে ভোলায় শান্তিপুর্ন বিক্ষোভ মিছিলে পুলিশ গুলি চালিয়ে জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম সিদ্দিকী এবং স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমকে হত্যা করেছে। বক্তারা ওই হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এখনই পদত্যাগ করে সাধারণ মানুষের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন দেওয়ার দাবি জানান। তা না হলে কঠোর আন্দোলনের মাধ্যমে এই গণবিরোধী ভোট চোর সরকারকে বিতাড়িত করা হবে বলে হুশিয়ারি দেন তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়ীবহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামী লাকীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার কলারোয়ায় শেখ হাসিনার গাড়ীবহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামী জাভিদ রায়হান লাকী (৪৫) সামেক হাসপাতালে মারা গেছেন।

শনিবার ভোররাতে তিনি কারা হেফাজতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যান। তিনি কলারোয়া পৌর যুবদলের সাবেক আহবায়ক ছিলেন।

সাতক্ষীরা জেলা কারাগারের জেলার মামুনুর রশিদ জানান, জাভিদ রায়হান লাকী শেখ হাসিনার গাড়ীবহরে হামলা মামলায় ৪ বছর ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামী হিসেবে কারাগারে ছিলেন।

দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। তাকে ২৪ অক্টোবর সামেক হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে তাকে দু’দফায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছিল।

সামেক হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আল আহমেদ আল মাসুদ জানান, জাভিদ রায়হান লাকী ডায়াবেটিস,ফুসফুসের ইনফেকশানসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। শুক্রবার গভীর রাতে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় অনির্বাণ ব্লাডব্যাংক এর উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ

“রক্ত দেওয়া অন্যের, কাজটি অতি পূণ্যের” শ্লোগানে সাতক্ষীরায় অনির্বাণ ব্লাডব্যাংক এর উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে সাতক্ষীরা শহরের বাঁকাল বাজুয়ারডাঙ্গী মাঠে প্রীতি ফুটবল ম্যাচে অনির্বাণ ব্লাডব্যাংক বনাম ওয়েভস্ কালচারাল একাডেমির মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় ২-১ এক গোলে অনির্বাণ ব্লাডব্যাংক বিজয়ী হয়।

খেলায় প্রথম গোল করেন অনির্বাণ ব্লাডব্যাংক এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আশিকুজ্জামান আশিক এবং দ্বিতীয় গোল করেন আয়ুব হোসেন।

এছাড়া ওয়েভস্ কালচারাল একাডেমির পক্ষে একটি মাত্র গোল করতে সক্ষম হন রেজাউল ইসলাম খোকন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে শিক্ষার্থীকে  চড় মারায় শিক্ষককে মারপিট

শ্যামনগর প্রতিনিধি :

সাতক্ষীরার শ্যামনগরে ৭৪ নম্বর গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মৃদু চড় মারায় প্রধান শিক্ষককে মারপিটের অভিযোগ উঠেছে।

প্রধান শিক্ষক আবুল কাশেম শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন। ২৫ আগষ্ট বৃহস্পতিবার কাশিমাড়ী ইউনিয়নের গোবিন্দপুর আলহাজ্ব মুজিবর রহমানের বাড়ির সামনে ঘটনা ঘটে।

এ ঘটনায় শ্যামনগর থানায় প্রধান শিক্ষক একটি লিখিত অভিযোগ দিয়েছে, অভিযোগে তিনি বলেন ২৪ শে আগস্ট পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্বপরিচয় ক্লাস নেয়ার সময় আমি দাঁড়িয়ে হোয়াইট বোর্ডে লেখালেখি করছিলাম, সে সময় শিক্ষার্থীরা আমার বসার চেয়ার সুপার গুলু আটা লাগিয়ে দেয় এবং আমাকে বসতে বলে। কিছুক্ষণ পরে আবার উঠতে বলেন আমি ওটার সাথে সাথে চিয়ারে আমার পাছায় প্যান্টের সাথে আটকে যায় শিক্ষার্থীরা হাততালি দিতে থাকলে।

ক্লাসে ছাত্রছাত্রীরা সকলেই আমার অত্যন্ত স্নেহের তারা যাতে আগামীতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকে সেই লক্ষ্যে আমি শিক্ষাগুরু হিসেবে কজন শিক্ষার্থীকে মৃদু চড় মারি। যথারীতি ক্লাস শেষ করে আমি বাড়ি চলে যায়। পরদিন ২৫শে আগস্ট বৃহস্পতিবার ২ টা ৩০ মিনিটের দিকে শ্যামনগর উপজেলা শিক্ষা অফিস থেকে অফিসিয়াল কাজ শেষে ফিরে আসার সময় গোবিন্দপুর মুজিবর হাজির বাড়ির সামনে এসে পৌঁছালে পূর্ব থেকে পেতে থাকা শিক্ষার্থীর বাবা আলমগীর হোসেন, সাইফুল ইসলাম, মজিবর রহমান, সেকেন্দার আলী সহ ৪-৫ জন
বেধড়ক মারপিট করে এবং আমার কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে আমাকে শ্যামনগর হাসপাতালে ভর্তি করে।

আমি দীর্ঘদিন যাবত শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছি, ইস্কুলের জায়গা নিয়ে স্থানীয় লোকজনের সাথে বিভেদ চলে আসছে। স্কুলের জায়গা উদ্ধার করার জন্য আমি চেষ্টা করায় আমাকে বিভিন্ন সময়ে মামলা হামলা দিয়ে হেনস্থ করে আসছে। যার ফলে আমাকে চাকরি করতে দেবে না বলে হুমকি ধামকি প্রদান করে, তার এই ধারাবাহিকত আমার বিরুদ্ধে বিভাগীয় মামলা দিয়ে চাকরির চিত্ত করার পায়তারা করছে। যাতে করে প্রতিষ্ঠানের সম্পদ তারা ভোগ দখল করতে পারে এবং আমাকে অন্যত্র না যেতে পারি ক্ষতিগ্রস্ত হয়। এ ব্যাপারে স্কুলের সভাপতি সাথে কথা হলে তিনি বলেন বিষয়টা আমি শুনেছি আমি যতদূর বুঝেছি স্কুলের শিক্ষকদের সাথে ওনার বনিবনা হচ্ছে না।

উপজেলা শিক্ষা অফিসার জানান এ ঘটনা ইতিমধ্যে তদন্ত করা হয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ডিডি অফিসে সুপারিশ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest