সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভাদেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক : দুইজনের বিরুদ্ধে মামলাসাতক্ষীরায় জেলা লিগ্যাল এইড কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতপ্রকাশিত সংবাদের প্রতিবাদ যুবদল নেতা সুমনের: অপসাংবাদিকতার চিত্র তুলে ধরে সংবাদ সম্মেলনফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডিসখিপুরের ৭ নম্বর ওয়ার্ডে শিশুদের মাঝে খেলাধুলার পোশাক বিতরণসাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সমন্বয় সভাতালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধনসাতক্ষীরা সদরের লাবসায় ‘পাবলিক হেয়ারিং’অনুষ্ঠিতসাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে কল্যাণ ব্যানার্জি’ ফেসবুক আইডির পোস্ট: ব্যবস্থা গ্রহণে মন্ত্রণালয়ের নির্দেশ

জাতীয় শোক দিবসে সাতক্ষীরা মর্নিং সান প্রি ক্যাডেট স্কুলে আলোচনা ও পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকি ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সাতক্ষীরা মর্নিং সান প্রি ক্যাডেট স্কুলে আলোচনাসভা, পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

মর্র্নিং সান প্রি ক্যাডেট স্কুলের অধ্যক্ষ শেখ আমিনুর রহমান কাজলের সভাপতিত্বে সোমবার সকাল ১০টায় স্কুল ক্যাম্পে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকি উপলক্ষে চিত্রাংকণ প্রতিযোগিতায় বিজয়দের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ¦ আসাদুজ্জামান বাবু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রতœা, সাবেক ছাত্রনেতা ফারুকুজ্জামান ডেভিট, যুবলীগ নেতা রফিকুল ইসলাম রানা প্রমুখ। এসময় বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাতীয় শোক দিবসে জনতা ব্যাংক স্বাধীনতা অফিসার পরিষদ সাতক্ষীরা এরিয়া কমিটির শ্রদ্ধা ও দোয়া

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জনতা ব্যাংক স্বাধীনতা অফিসার পরিষদ সাতক্ষীরা এরিয়া কমিটির পক্ষ থেকে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

এছাড়া পরে বঙ্গবন্ধুসহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

১৫ আগস্ট সোমবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা শহরের খুলনারোডমোড়স্থ বঙ্গবন্ধুর ম্যূরালে এ শ্রদ্ধা নিবেদন করেন, জনতা ব্যাংক স্বাধীনতা অফিসার পরিষদ সাতক্ষীরা এরিয়া কমিটির মো: নাসির উদ্দীন, সহ-সভাপতি ওলিউন নাসির,

আজিজুর রহমান, প্রাণ কৃষ্ণ মল্লিক, রাসেল আহমেদ, সাধারণ সম্পাদক মল্লিক সাদিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সুজিত কুমার ঘোষ, দিদারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ সোহান আহম্মেদ, দপ্তর সম্পাদক সুমন আহমেদ,

প্রচার সম্পাদক হাবিবুল্লাহ বাহার, অর্থ সম্পাদক মো: আমানুল্লাহ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক রাম কৃষ্ণ মন্ডল, ত্রাণ ও পূর্নবাসন সম্পাদক মো: জামাত আলী, ক্রীড়া সম্পাদক আব্দুল জব্বার, ব্যাংক ও পরিকল্পনা সম্পাদক মো: আব্দুল্লাহ আল মামুন, নির্বাহী সদস্য অর্জুন কুমার সহ স্বাধীনতা অফিসার পরিষদের নেতৃবৃন্দ।

এছাড়া উপস্থিত ছিলেন, সাতক্ষীরা এরিয়া অফিসের সিবিএ’র কার্যকারি সভাপতি ও বিভাগীয় কমিটির খুলনার সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল গণি, সাতক্ষীরা এরিয়া কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হান্নানসহ এরিয়ার নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর মোরালে পুষ্পস্তবক অর্পন

নিজস্ব প্রতিনিধি: স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী তে সাতক্ষীরায় পুষ্প অর্পণ হয়েছে।
সোমবার সকাল ১০ টায় খুলনা রোড মোড়ে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্প অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি একে এম ফজলুল হক,জেলা পরিষদের প্রশাসক ও আওয়ামী লীগের সাধারণ সম্পদক আলহাজ্ব নজরুল ইসলাম,

জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক সভাপতি মোশারফ হোসেন মশু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ,সিভিল সার্জন ডাঃ হুসাইন সাফায়ত,অতিঃ জেলা প্রশাসক (সাঃ) কাজী আরিফুর রহমান,

অতিঃ জেলা প্রশাসক (রাঃ) মোঃ তানজিল্লুর রহমান,অতিঃ পুলিশ সুপার সজীব খান,অতিঃ পুলিশ সুপার ক্রাইমস কনক কুমার, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহ অফিসার ফতেমা তুজ-জোহরা,এছাড়াও বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্কুলকলেজের শিক্ষক ও শিক্ষার্থী এবং স্কাউট সদস্যগন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প্যমাল্য অর্পন করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্বাক্ষর জালিয়াতির মামলায় কাশিমাড়ী ইউনিয়ন ভূমি নায়েব আবু সুফিয়ান গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি :
এ্যাসিল্যান্ড ও প্রধান সহকারীর স্বাক্ষর জালিয়াতির মামলায় সাতক্ষীরার শ্যামনগরের কাশিমাড়ী ইউনিয়ন ভূমি সহকারী(নায়েব) আবু সুফিয়ানকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার ১৪ আগস্ট রাতে আবু সুফিয়ানের নিজস্ব বাড়িতে থেকে তাকে গ্রেফতার করা হয়।

সাতক্ষীরা জজকোর্টের আইনজীবী কাশিমাড়ীর এলাকার এড. আজিবর রহমানের দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

মামলার বাদী এড. আজিবর রহমান বলেন, ২০২০ সালের দিকে নায়েব আবু সুফিয়ানের কাছে জমির মিউটিশন করার জন্য যান। সে সময় মিউটিশন বাবদ কিছু টাকাও দেওয়া হয় নায়েব সুফিয়ানকে।কয়দিন পর নায়েব তাকে একটি মিউটিশনের কপি দেন। ওই কপিতে এ্যাসিল্যান্ড ও সাবেক হেড নায়েবের স্বাক্ষর ছিলো। পরবর্তীতে ওই কপি নিয়ে খাজনা দিতে গেলে ভূমি অফিস তাকে জানান স্বাক্ষরগুলো সবই জাল। জাল স্বাক্ষরের অভিযোগে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হলে তিনি উপায়ন্তর হয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর অভিযোগ দায়ের করেন। জেলা প্রশাসক তদন্তের শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের কাছে প্রেরণ করলে আবু সুফিয়ান উপজেলা নির্বাহী অফিসারের সামনে স্বাক্ষর জালিয়াতির বিষয়টি স্বীকার করেন।

পরবর্তীতে এবিষয়ে সাতক্ষীরা স্পেশাল ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করে। যার নং- ৬/২২। মামলাটি তদন্তের দুদকের কাছে প্রেরণ করে আদালত দুদকের তদন্তের সময়ও সুফিয়ান স্বাক্ষর জালিয়াতির বিষয়টি স্বীকার করেন। এরপর গত ৪ আগস্ট ২২ তারিখে উক্ত মামলায় আবু সুফিয়ানের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে আদালত।

এবিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, তার বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট থাকায় রোববার রাতে গ্রেফতার করা হয়েছে।
নায়েব আবু সুফিয়ানের স্ত্রী আসমা খাতুন বলেন, আমার স্বামী কিছুই জানে না তাকে সম্পূর্ণ মিথ্যা অভিযোগে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। আজিবর উকিলের অনৈতিক কাজ করে না দেওয়ায় তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাতীয় শোক দিবসে ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়েআলোচনাসভা

ফয়জুল হক বাবু : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকি ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সাতক্ষীরায় আলোচনাসভা, পুরস্কার বিতরণী ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের কার্যনিবাহি কমিটির সভাপতি শেখ আব্দুল আহাদের সভাপতিত্বে সোমবার সকাল ১০টায় সাতক্ষীরা ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকি উপলক্ষে রচনা প্রতিযোগিতায় বিজয়দের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম।

অনুষ্ঠনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের ভাপরপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুস ছাত্তার, বীর মুক্তিযোদ্ধ সিরাজুল ইসলাম, প্রধান শিক্ষক মো: মমিনুর রহমান,

ওয়ারেন্ট অফিসার শুকুর আলী। এসময় উপস্থিত ছিলেন প্রাক্তন অভিভাবক সদস্য হাজেরা খাতুন, ডা: জিয়াউর রহমান, বিশিষ্ট্য ব্যবসায়ী রফিক মোল্যা, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাশ, সিনিয়র শিক্ষক মো: মোস্তাফিজুর রহমান, সুকুমার সরকারসহ বিদ্যালয়ে সহাকারি শিক্ষকবৃন্দ, স্থানীয় শিক্ষানুরাগী ব্যাক্তিবর্গ ও শিক্ষার্থীবৃন্দ। আলোচনা শেষে বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মো: মোহসিন উদ্দীন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেশের স্বার্থে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন – সাতক্ষীরায় বিদায়ী পুলিশ সুপার

সাতক্ষীরার কথা আজীবন আমার মনে থাকবে। চাকুরি জীবনের সব চেয়ে বেশি সময় সাতক্ষীরায় কাটিয়েছি। সাতক্ষীরার মানুষের জন্য কাজ করেছি।

পুলিশকে জনগনের বন্ধু হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছি। সাতক্ষীরার মানুষ অত্যন্ত ভালো। কিছু দুষ্ট মানুষ রয়েছে। যারা ভালো তাদের সহযোগিতা করেছি। পক্ষ্যান্তরে যারা দুষ্টু তাদের শাস্তি দিয়েছি।
রোববার রাতে সাতক্ষীরা প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন, সাতক্ষীরার বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

তিনি আরো বলেন, দেশের স্বার্থে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। আমি চেষ্টা করেছিলাম সাতক্ষীরার সাংবাদিকদের ঐক্যবদ্ধ করার। সাংবাদিকরা ঐক্যবদ্ধ না থাকলে দুর্নীতিবাজরা সুযোগ পেয়ে যাবে। তিনি সাতক্ষীরার সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী।

সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জলের পরিচালনায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সজিব খান, ক্রাইম এবং অপারেশন কনক কুমার দাশ। বক্তব্য রাখেন, দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যাণার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সহ-সভাপতি হাবিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, মোজাফফর রহমান, বীর মুক্তিযোদ্ধা কালিদাশ রায়, ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম, প্রেসক্লাবের অর্থ সম্পাদক শেখ মাসুদ হোসেন, নির্বাহী সদস্য সেলিম রেজা মুকুল, নির্বাহী সদস্য আব্দুল গফুর সরকার, দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, সাংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, সাংবাদিক মনিরুল ইসলাম মনি, এস এম রেজাউল ইসলাম, এসএম আকরামুল ইসলাম প্রমুখ।
এসময় সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে ক্রেস্ট, প্রীতি উপহার ও ফুলেল শুভেচ্ছা প্রদানের মাধ্যমে সংবর্ধনা জানানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাতীয় শোক দিবসে জেলা ছাত্রলীগের আলোচনা ও রক্তদান কর্মসূচি

একরামুজামান জনিঃ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের আয়োজনে আলোচনা সভা ও রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ( ১৪ আগস্ট) বিকাল ৫ টায় জেলা শিল্পকলা একাডেমিতে জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী সাতক্ষীরা -৩ আসনের সংসদ সদস্য ডাঃ আ.ফ.ম রুহুল হক।

পৌর ছাত্রলীগের সাধারণ সম্পদক তৌহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা একে এম ফজলুল হক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, আ. হ. ম তারিক উদ্দীন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ওসমান গনি, মহিলা বিষয়ক সম্পাদক শিমুন শামস্, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লাইলা পারভীন সেঁজুতি, সংস্কৃতি বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রত্না, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সুব্রত কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক কাজী আখতার হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি নাসেরুল হক, সাধারণ সম্পদক শাহাদাৎ হোসেন, পৌর যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন অনু প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন পৌর ছাএলীগের সভাপতি হাসানুজ্জামান নিশান, ১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি কাজী মুনতাসীর আহম্মদ, পলিটেকনিক ইনস্টিটিউট সভাপতি আবির হাসান, কলারোয়া উপজেলা সভাপতি শামিমুজ্জামান টিপু, সাধারণ সম্পদক মেহেদী হাসান সহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবা নিশ্চিতে রেফারেল কার্ড বিতরণে  ডা: রুহুল হক

দেবহাটা প্রতিনিধি : শেখ হাসিনার অবদান, কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ এই শ্লোগানকে সামনে রেখে কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবা নিশ্চিতে রুগী স্বাস্থ্য সেবা ও রেফারেল কার্ড বিতরনের উদ্বোধন করেছেন সাতক্ষীরা-৩ আসনের এমপি সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ রুহুল হক।

রবিবার ১৪ আগষ্ট, ২২ ইং সকাল ১০ টায় দেবহাটা উপজেলার নওয়াপাড়া মাদ্রাসা প্রাঙ্গণে নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় ও দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে রুগী স্বাস্থ্য সেবা ও রেফারেল কার্ড বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাবেক স্বাস্থ্যমন্ত্রী এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি এই কার্ড বিতরনের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলার পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান সাহেব আলী এবং উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের মধ্যে প্রথম কোন কমিউনিটি ক্লিনিকে এই ধরনের স্বাস্থ্য সেবা কার্ড প্রদানের মাধ্যমে সাধারন মানুষের চিকিৎসা নিশ্চিতকল্পে ব্যবস্থা গ্রহন করা হয়েছে। দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ৪টি ওয়ার্ড নিয়ে প্রাথমিকভাবে উপজেলা প্রশাসনের অর্থায়নে এই প্রকল্পটি গ্রহন করা হয়েছে বলে জানা গেছে। অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহমুদুল হক লাভলু বিশ্বাস, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গৌতম কুমার, সাবেক ইউপি সদস্য মনিরুজ্জামান মনিসহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্ত ও উপকারভোগীবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest