সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভাদেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক : দুইজনের বিরুদ্ধে মামলাসাতক্ষীরায় জেলা লিগ্যাল এইড কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতপ্রকাশিত সংবাদের প্রতিবাদ যুবদল নেতা সুমনের: অপসাংবাদিকতার চিত্র তুলে ধরে সংবাদ সম্মেলনফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডিসখিপুরের ৭ নম্বর ওয়ার্ডে শিশুদের মাঝে খেলাধুলার পোশাক বিতরণসাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সমন্বয় সভাতালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধনসাতক্ষীরা সদরের লাবসায় ‘পাবলিক হেয়ারিং’অনুষ্ঠিতসাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে কল্যাণ ব্যানার্জি’ ফেসবুক আইডির পোস্ট: ব্যবস্থা গ্রহণে মন্ত্রণালয়ের নির্দেশ

শ্যামনগরের চাঞ্চল্যকর তাজকিয়া হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চাঞ্চল্যকর তাজকিয়া হত্যা মামলার প্রধান আসামি সাহেব আলীকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার ভোর ৪টার দিকে ঢাকার সাভার মডেল থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাহেব আলী শ্যামনগর উপজেলার সোলেমান খাঁর ছেলে।

মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে র‌্যাব-৬ (সিপিসি-১) কার্যালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানায়।

র‌্যাব-৬ জানায়, পূর্ব শত্রুতার জেরধরে গত ২৪ জুলাই সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সোরা গ্রামের তাজকিয়া খাতুনকে কুপিয়ে হত্যা করে সাহেব আলীসহ আরও কয়েকজন। এঘটনায় নিহতের ভাই আব্দুল্লাহ বাবু বাদী হয়ে শ্যামনগর থানায় ১০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৬/৭ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রচারের পর জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। সংগঠিত হত্যার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার লক্ষ্যে র‌্যাব-৬ এর একটি অভিযানিক দল গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামিদের গ্রেপ্তারের উদেশ্যে অভিযান অব্যহত রাখে।

এর একপর্যায়ে ১৫ আগষ্ট ভোররাতে র‌্যাব-৬ ও র‌্যাব-৪ এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, উক্ত চাঞ্চল্যকর তাজকিয়া হত্যা মামলার প্রধান আসামি ঢাকার সাভার মডেল থানা এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক র‌্যাবের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়। এসময় সাভার মডেল থানাধীন রাজফুল বাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য তাকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
লাইসেন্স বিহীন ক্লিনিকে ভর্তি করে স্ত্রীকে হত্যার পর শ্যালক ও শ্বশুরকে মিথ্যা মামলায় হয়রানি

নিজস্ব প্রতিনিধি : শ্যামনগরে অন্তস্বত্ত্বা প্রথম স্ত্রীর চেকআপের নামে লাইসেন্স বিহীন ক্লিনিকে ভর্তি করে স্ত্রীকে হত্যার পর ক্লিনিক মালিক ও পাষান্ড স্বামী কর্তৃক শ্যালক ও শ^শুরকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, শ্যামনগর উপজেলার পাশের্^খালী গ্রামের মোমিন আলী সরদারের স্ত্রী হালিমা খাতুন।

লিখিত অভিযোগে তিনি বলেন, গত ৩ ফেব্রুয়ারি ২০২২ তারিখে আমার মেঝ কন্যা শামিরন খাতুন সাবিনার সাথে ইসলামী শরিয়ত মোতাবেক বাগেরহাট জেলার রামপাল গ্রামের আহম্মদ শিকারীর পুত্র জাহাঙ্গীর শিকারীর সাথে বিবাহ হয়। বিবাহের পর প্রায়ই জামাতা কন্যাকে নির্যাতন করে আসছিল।

এঘটনায় আমার কন্যা শামিরন খাতুন সাবিনা ৭ ফেব্রুয়ারি ২০২২ তারিখে শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরি করে। যার নং-৩০৪। স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে অন্তস্বত্ত্বা অবস্থায় জাহাঙ্গীর শিকারীকে তালাক প্রদান করে সাবিনা। তাদের ৯ বছর বয়সী একটি পুত্র সন্তানও রয়েছে।

কিন্তু অন্তস্বত্ত্বা হওয়ার ফলে জাহাঙ্গীর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে নিজের ভুল স্বীকার করে মিমাংসার দাবি জানালে স্থানীয়দের উপস্থিতিতে তাদের পুনরায় বিবাহ প্রদান করা হয়। সে সময় থেকে কন্যা আমাদের বাড়িতে অবস্থান করছিলো। এরপর গত ১৩ মে ২০২২ তারিখ সকালে আমার কন্যার শারিরীক চেকআপের নামে টেংরাখালী গ্রামের দাউদ আলীর পুত্র মিকাইলের বাড়িতে ডাকে। পরে কন্যাকে নিয়ে শ্যামনগরের হায়বাতপুর গ্রামের শেখ মেহের আলীর পুত্র শেখ আহছান হাবিব এর মালিকানাধীন লাইসেন্স বিহীন পল্লী প্রাইভেট হাসপাতালে নিয়ে যায়।

সেখানে ক্লিনিক মালিক এর যোগসাজসে আমাদের কাউকে না জানিয়ে জাহাঙ্গীর কন্যার ইচ্ছার বিরুদ্ধে অবৈধভাবে গর্ভপাত ঘটানোর চেস্টা করে। এতে প্রচুর রক্তক্ষননে সাবিনা সংকটাপন্ন হলে ওই ক্লিনিকের জনৈক নার্স রিংকু আমাকে ফোনে জানালে দ্রুত সেখানে এসে দেখি আমার কন্যা মৃত প্রায়। দ্রুত সেখান থেকে তাকে সাতক্ষীরায় নিয়ে আসার পথে অন্তস্বত্বা কন্যার মৃত্যু হয়। এঘটনায় পূর্ব পরিকল্পিকভাবে জাহাঙ্গীর এবং লাইসেন্স বিহীন অবৈধ ক্লিনিক মালিক শেখ আহছান হাবিব আমার স্বামী ও পুত্রের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা দায়ের করে।

ওই মামলায় স্বামী ও পুত্র জেল হাজতও খেটেছে। সন্তান হারালাম আমি, আবার আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে কারাগারে পাঠিয়ে হয়রানি করা হলো। এছাড়া শ্যামনগর থানায় তাদের মামলাটি রেকর্ড হয়। আমার মামলাটি রেকর্ড নাগওয়ায় পরবর্তীতে আমি সাতক্ষীরা আমলী আদালতে মামলা দায়ের করি। যার মামলা নং সি আর ২৮৭/২২। জাহাঙ্গীর শিকারী প্রকৃতপক্ষে বনদস্যু ছিলো। তিনি একজন সন্তান হারা মা হিসেবে ওই ডাকাত জাহাঙ্গীর এবং অবৈধ ক্লিনিক মালিক শেখ আহছান হাবিবের বিরুদ্ধে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা‌ দিবা-নৈশ কলেজে জাতীয় শোক দিবস পালন

প্রেস বিজ্ঞপ্তি:

সাতক্ষীরা‌ দিবা-নৈশ কলেজের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে কলেজের শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ একেএম সফিকুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

কলেজে ক্রীড়া শিক্ষক জাতীয় পুরস্কার প্রাপ্ত ক্রীড়া ব্যক্তিত্ব তৈয়েব হাসান শামসুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ ময়নুল হাসান, শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সম্পাদক প্রদুৎ কুমার বিশ্বাস, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক প্রদীপ কুমার বিশ্বাস।

এ সময় জাতীয় শোক দিবস উপলক্ষে কলেজ প্রশাসন আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বঙ্গবন্ধু, তার পরিবার, দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া মোনাজাত করেন ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাতীয় শোক দিবসে জেলা শ্রমিকলীগের দোয়া ও খাদ্য বিতরণ

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা শ্রমিকলীগের আয়োজনে আলোচনাসভা, দোয়া ও খাদ্য বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার খুলনা রোড মোড়স্থ বিদ্যুৎ সাবস্টেশনের সামনে এক আলোচনাসভা, দোয়া ও খাদ্য বিতরণ করা হয়।
জেলা শ্রমিকলীগের আহবায়ক আব্দুল্লাহ সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ। বক্তব্য রাখেন, জেলা শ্রমিকলীগ নেতা রবিউল ইসলাম, কাজী আক্তারুজ্জামান মহব্বত, শেখ শফিউল ইসলাম শফি, ফিরোজ হোসেন, পৌর শ্রমিকলীগের আহবায়ক আব্দুল আজিজ বাবু, যুগ্ম আহবায়ক রুবেল হোসেন, সদস্য সচিব মো: মিজানুর রহমান প্রমুখ। আলোচনা সভাশেষে দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ করা হয়। এছাড়া বঙ্গবন্ধু চত্বরে জেলা শ্রমিকলীগের আহবায়ক মো: আব্দুল্লাহ সরদার ও সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসি’র নেতৃত্বে সংগঠনের নেতকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর মুর‌্যালে পুস্পার্ঘ অর্পন করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা শ্রমিকলীগের সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসি।
প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাতীয় শোক দিবসে সাতক্ষীরা টিটিসি’র কুইজ প্রতিযোগিতা ও আলোচনা

নিজস্ব প্রতিনিধি :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টি.টি.সি) এর আয়োজনে কুইজ প্রতিযোগিতা, আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে টিটিসি কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা টিটিসি’র অধ্যক্ষ মিজানুর রহমানের সভাপতিত্বে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোস্তফা জামান, সাতক্ষীরা প্রবাসী কল্যাণ ব্যাংকের সেকেন্ড ম্যানেজার আব্দুর রহিম,

সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টি টি সি)র জব প্লেসমেন্ট অফিসার আরিফুল ইসলাম। এছাড়া সাতক্ষীরা টিটিসি, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস ও প্রবাসী কল্যাণ ব্যাংকের সকল কর্মকর্তা কর্মচারীর বৃন্দ ও প্রশিক্ষণার্থীগণ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাতীয় শোক দিবসে জেলা স্বেচ্ছাসেবক লীগের দোয়া ও খাদ্য বিতরণ

একরামুজামান জনিঃ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও তার পরিবারের সকল শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

(সোমবার)১৫ আগস্ট দুপুর ২ টায় শহরে সুলতান পুর মৎস্য বাজারে স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শেখ এহছান হাবিব অয়নের পরিচালনায় জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শরিফুল ইসলাম বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ কাজী এরতেজা হাসান

বিশেষ অতিথি বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, জেলা আওয়ামীলীগ নেতা এড. আজহারুল ইসলাম ,সদর যুবলীগের যুগ্ম আহবায়ক সোহাগ হোসেন,

পৌর যুবলীগের আহবায়ক মোনোয়ার হোসেন অনু,পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম, জেলা যুবলীগের সদস্য তুহিনুর রহমান,স্বেচ্ছাসেবক লীগে নেতা বিমান,রাজু মোল্লা,বিকাশ,সোহাগ সহ আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা কৃষকলীগের জাতীয় শোক দিবস পালন

বাংলাদেশ কৃষক লীগ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে কাটিয়াস্থ অস্থায়ী কার্যালয়ে যুগ্মসাধারন সম্পাদক প্রভাষক হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সাধারন সম্পাদক ম্ঃো মনজুর হোসেন।

তিনি ১৫ আগষ্টের শোকাবহ ঘটনাকে কারবালার শোকের মত মনে করেন।

বিশেষ অতিথি হিসাবে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন। জেলা কৃষক লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সরদার গিয়াসউদ্দিন আহম্মেদ, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি তাজমিনুর রহমান টুটুল, পৌর কৃষক লীগের সভাপতি মোঃ সামছুজ্জামান জুয়েল,

৮নং ওয়ার্ড পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ ইসলাম, ৯নং পৌর কৃষক লীগের সভাপতি মিজানুর রহমান ও সহ-সভাপতি শাফিউল ইসলাম, বেলাল হোসেন, রাকিবুল হাসান রানা, মোঃ ইব্রাহিম প্রমুখ।

অনুষ্ঠানে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। দিনের কর্মসূচির মধ্যে সকালে অর্ধনমিত জাতীয় পতাকা ও শোক পতাকা উত্তোলন, কোরান তেলোয়াত, আলোচনা সভা, মিলাদ-মাহফিলের মাধ্যমে দোয়া ও তাবারক বিতরন করা হয়।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা কৃষক লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জনাব সরদার গিয়াসউদ্দিন আহম্মেদ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাতীয় শোক দিবসে জেলা ভূমিহীন সমিতি ও জেলা বাস্তহারালীগের খাদ্য বিতরণ ও দোয়া

প্রেস বিজ্ঞপ্তি :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকি ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জেলা ভূমিহীন সমিতি ও জেলা বাস্তহারালীগের যৌথ আয়োজনে খাদ্য বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বাদ যোহর বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া শেষে শহীদ আব্দুর রাজ্জার্ক চত্বরে খাদ্য বিতরণ করা হয়।

এসময় জেলা ভূমিহীন সমিতির সভাপতি মো: কওছার আলী,সহ-সভাপতি আদিত্য মল্লিক, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, অর্থ সম্পাদক কাজী আব্দুল আলিম, সদর উপজেলা ভূমিহীন সমিতির সভাপতি ইউসুফ শেখ, সাধারণ সম্পাদক মীর আশিক ইকবাল বাপ্পিসহ জেলা ভূমিহীন সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest