সর্বশেষ সংবাদ-
দেবহাটায় দুর্বিষহ জীবন যাপন করছেন পত্রিকা বিক্রেতা আলাউদ্দিনসাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষককের সাথে অশালিন আচরণের ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ : কোচিং সীলগালাআশাশুনিতে জলবায়ু উদ্বাস্তুদের অধিকার রক্ষায় অ্যাডভোকেসিদেবহাটা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ডালিমের মৃত্যুরেকর্ডীয় সম্পত্তিতে জোর পূর্বক ঢালাই রাস্তা নির্মাণের অভিযোগ নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানের বিরুদ্ধেতালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনআশাশুনিতে অবঃ শিক্ষক-কর্মচারী ফোরাম গঠনআশাশুনিতে এসএসসি পরীক্ষা কেন্দ্রের সচিব ও ট্যাগ অফিসারকে অব্যাহতিসাতক্ষীরা জেলা হিউম্যান রাইটস জার্নালিষ্ট নেটওয়ার্কের কমিটি গঠনসাতক্ষীরায় ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচি পরিদর্শন

সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিস কর্মীসহ মৃত্যু ৯, আহত ৪০০

অনলাইন ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় চার শতাধিক মানুষ দগ্ধ হয়েছেন। এ পর্যন্ত ফায়ার সার্ভিসের এক কর্মীসহ ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

তবে তাদের নাম জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট কাজ করছে। দগ্ধ ও আহতদের মধ্যে ১৯ জনকে চমেক হাসপাতালের আইসিইউতে নেয়া হয়েছে।

আগুন নেভানোর বিষয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের একজন কর্মকর্তা বলেন, যেভাবে বিস্ফোরণ হচ্ছে তাতে আমাদের পক্ষে ভেতরে থাকা সম্ভব হয়নি। এ কারণে আমরা ডিপোর মেইনগেটে চলে এসেছি।

পরবর্তী পদক্ষেপ কী হবে বা কতক্ষণ পরে ফের আগুন নেভানোর কাজ শুরু করতে পারবেন এ বিষয়ে তিনি বলেন, সেফটি ফার্স্ট। বিস্ফোরণ যেভাবে হচ্ছিল তাতে ভেতরে থাকা সম্ভব ছিল না। আগুন কতক্ষণে নিভাতে পারবো এ বিষয়ে কিছুই বলা সম্ভব নয়।

এদিকে কন্টেইনার ডিপোতে আগুন লাগার পর ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। কেমিকেল কন্টেইনার থেকে আগুণের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

জানা যায়, পানি সংকটে কন্টেইনার ডিপোর আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের। ভোরের দিকে এসে পানি ফুরিয়ে যাওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে পারছিলেন না।

রাত ২টার থেকেই ফায়ার সার্ভিসের কর্মীদের পানি নিয়ে সংকটে পড়তে হয়। ডিপোর ভেতরে আটকে থাকা ট্রাকগুলো একে একে ফায়ার সার্ভিসের পানির পাইপের ওপর দিয়ে যেতে থাকে। এতে বেশ কয়েকটি পাইপ ফেটে যায়। এতে প্রচুর পানির অপচয় হয় ওই সময়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুন লাগার সময় বড় একটি বিস্ফোরণের পর আরও ১৫-২০টি বিস্ফোরণ ঘটে। ভোর ৪টার দিকেও আরও একবার বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন শিকদার বলেন, শনিবার রাত সাড়ে ৮টার দিকে কন্টেইনার ডিপোটিতে আগুন লাগে। আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের প্রায় ৩০ কর্মী আহত হয়েছেন। সর্বশেষ ২৪টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।

শনিবার দিবাগত রাতে অগ্নিকাণ্ডের ঘটনার পর আহত ও দগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়। তাদের মধ্যে এ পর্যন্ত ৯ জন মারা গেছেন। এখন পর্যন্ত চার শতাধিক আহত হয়েছেন বলে জানা গেছে।

রেডক্রিসেন্টের সদস্যরা রক্তের জন্য হ্যান্ডমাইকে একের পর এক ঘোষণা দিচ্ছেন। যাদের রক্তের প্রয়োজন এবং যারা রক্ত দিতে চান তাদের যোগাযোগ করতে অনুরোধ করছেন। সবাইকে হাসপাতালের ব্লাড ব্যাংকের দিকে যেতে বলছেন।

চমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, এ হাসপাতালে করোনা ডেডিকেটেডসহ মোট আইসিইউ বেড মাত্র ১৯টি। সবগুলো বেডেই অগ্নিকাণ্ডে আহতরা চিকিৎসাধীন আছেন।

রাতেই চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর হাসপাতাল পরিদর্শন করেছেন।

এ অবস্থায় আইসিইউ সংকট দেখা দিলে রোগীদের চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচে) আইসিইউতে নেয়ার নির্দেশনা দিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক।

চট্টগ্রামের সিভিল সার্জন মো. ইলিয়াস হোসেন চৌধুরী জানান, দগ্ধ ও আহতদের হাসপাতালের বিভিন্ন ইউনিটে নেয়া হয়েছে। রক্তের প্রয়োজন। সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। সব চিকিৎসকদের হাসপাতালের আসার অনুরোধ জানিয়েছেন।

জরুরি বিভাগ, বার্ন ইউনিট, সার্জারি ইউনিটসহ অন্যান্য সব ইউনিটকে এখন অগ্নিকাণ্ডে দগ্ধদের সেবায় নিয়োজিত করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, বিএম ডিপোতে আগুন থেকে কন্টেইনারে বিস্ফোরণে আহতরা সবাই চট্টগ্রাম মেডিকেলে এসেছেন। এখনও আসছেন। সব চিকিৎসক ও নার্সদের হাসপাতাল কর্তৃপক্ষ জড়ো করেছেন। রক্ত দেয়ার জন্য লোকজন জড়ো করা হচ্ছে।

তিনি চিকিৎসকদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, আমার এ বক্তব্য যারা শুনছেন চমেক ও অন্য যত ডাক্তার চট্টগ্রামে থাকেন তারা সবাই নিজ নিজ এপ্রোনটা পরে চট্টগ্রাম মেডিকেলে চলে আসুন।

এদিকে, হাসপাতালে অযথা ভিড় না করতে স্থানীয় জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।

র‍্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল ইউসুফ বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজের সামনে উৎসুক জনতা ভিড় করছে। এ কারণে আহতদের হাসপাতালে আনতে বেগ পেতে হচ্ছে। মহাসড়ক এবং শহরের বিভিন্ন জায়গায় আমাদের টহল দল কাজ করছে, যেন আহতদের দ্রুত হাসপাতালে আনা যায়।

ফৌজদারহাট লিংক রোড বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন রাত পৌনে ৩টার দিকে সীতাকুণ্ড থেকে একসঙ্গে অনেকগুলো অ্যাম্বুলেন্স শহরের দিকে প্রবেশ করে। অ্যাম্বুলেন্সগুলো যাতে নির্বিঘ্নে প্রবেশ করতে পারে তার ব্যবস্থা করা হয়।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশেকুর রহমান বলেন, আরও রোগী হাসপাতালে আসছেন। তাদের মধ্যে শ্রমিক, পুলিশ, ফায়ার সার্ভিস কর্মী এবং সাধারণ মানুষও আছেন। আহতের সংখ্যা আরও বাড়ছে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানা গেছে, রাত ৮টার দিকে বিএম কন্টেইনার ডিপোর লোডিং পয়েন্টের ভেতরে আগুনের সূত্রপাত হয়। কুমিরা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। রাত পৌনে ১১টার দিকে এক কন্টেইনার থেকে অন্য কন্টেইনারে আগুন ছড়িয়ে পড়ে। একটি কন্টেইনারে রাসায়নিক থাকায় বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ফায়ার সার্ভিস, পুলিশ, স্থানীয় শ্রমিকসহ অনেকে হতাহত হন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে শ্যামনগরে বিক্ষোভ মিছিল

মেহেদি মারুফ ,শ্যামনগর প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে শ্যামনগরে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ মে) বিকাল ৫টায় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ১০ শহস্রাধিক মানুষের উপস্থিতিতে বিক্ষোভ মিছিলটি শ্যামনগর সদরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শ্যামনগর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস,এম, আতাউল হক দোলনের সঞ্চালনায় ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস.এম জগলুল হায়দারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে অংশ নেন আওয়ামী লীগের মহিলা বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মাসুদা খানম মেধা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ জাফরুল আলম বাবু, বীর মুক্তিযোদ্ধা দেবী রঞ্জন মন্ডল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক স.ম আব্দুস সাত্তার, প্রভাষক মোশাররফ হোসেন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সদর ইউনিয়নের সভাপতি আলহাজ্ব আকবর কবীর, সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাঈদ উজ জামান সাঈদ, যুবলীগের আহ্বায়ক মোঃ জাকির হোসেন প্রমুখ।
এছাড়াও বিক্ষোভ সমাবেশে উপজেলার ১২ টি ইউনিয়ন থেকে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

 

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিনিধি : বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বিএনপি কর্তৃক কুরুচিপূর্ণ বক্তব্য ও হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুন) বিকালে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আয়োজনে শহরের পরিবহন কাউন্টার’র সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ উদযাপন কমিটির আহবায়ক জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র’র সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য  বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. নজরুল ইসলাম। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের বীর মুক্তিযোদ্ধা মো. শহীদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবু আহমেদ, এরতেজা হাসান, বীর মুক্তিযোদ্ধা শেখ সাহিদ উদ্দিন, যুগ্মসাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান বাবু, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ওসমান গনি, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ডা. মুনছুর আহমেদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আফসার আহমেদ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক অ্যাডভোকেট আজহারুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ হারুন-উর-রশিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট অনিত কুমার মুখার্জী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জিএম ফাত্তাহ,

মহিলা বিষয়ক সম্পাদক শিমুন শামস্, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লাইলা পারভীন সেঁজুতি, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রতœা, সাংগঠনিক সম্পাদক সাংগঠনিক সম্পাদক কাজী আখতার হোসেন, এসএম শওকত হোসেন, নির্বাহী সদস্য শেখ নাসেরুল হক,

শেখ আব্দুর রশিদ, মো. শাহ্জাহান আলী, মো. সাহাদাত হোসেন, মীর মোশারফ হোসেন মন্টু, মো. আসাদুজ্জামান অসলে, অ্যাডভোকেট সৈয়দ জিয়াউর রহমান বাচ্চু, মিসেস কহিনুর ইসলাম, শেখ মনিরুল হোসেন মাসুম, মো. সামছুর রহমান, ইসমত আরা, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎ¯œা আরা, জেলা যুবলীগের সিনিয়র সদস্য যুব নেতা মীর মহিতুল আলম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তানভীর হোসাইন সুজন, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন প্রমুখ। এসময় জেলা, উপজেলা, পৌর আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগসহ আওয়ামী লীগের অংগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ উদযাপন কমিটির আহবায়ক সদস্য সচিব ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ. হ. ম তারিক উদ্দীন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় মাত্রাতিরিক্ত মদ পানে এক ব্যবসায়ির মৃত্যু!

নিজস্ব প্রতিনিধি ঃ মাত্রারিক্ত মদপানে বিপ্লব ঘোষ নামের এক ব্যবসায়ির মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে পুরাতন সাতক্ষীরার নিজ বাড়িতে তিনি মারা যান।
বিপ্লব ঘোষ (৫০) শহরের পুরাতন সাতক্ষীরার বিমল ঘোষের ছেলে।

নামপ্রকাশে অনিচ্ছুক পুরাতন সাতক্ষীরার কয়েকজন ব্যবসায়ি জানান, শুক্রবার রাত ১২টার দিকে পুরাতন সাতক্ষীরার মান্তুর হোটেলে একটি পিকনিক হয়। ওই পিকনিকে উপস্থিত ছিলেন পুরাতন সাতক্ষীরা ঘোষপাড়ার ব্যবসায়ি সুভাষ ঘোষ ওরফে ভোম্বল, পুরাতন সাতক্ষীরা পুলিশ ফাঁড়ির নিকটবর্তী মুদিখাান ব্যবসায়ি বিপ্লব ঘোষ, খান মার্কেট এলাকার জুয়েলারী ব্যবসায়ি বলাই দে, তপন ঘোষ, উজ্জল সাধুখাঁ, অশোক ঘোষ, ডাঃ অপূর্ব ও বড়বাজারের মাদক বিক্রেতা মুকুলের কর্মচারী সাইদুল ইসলাম ও জনপ্রতিনিধি আইনুল ইসলাম নান্টা।

পিকনিক উপলক্ষে মান্তুর হোটেলে মদ বহন করে নিয়ে আসেন সাঈদুল। রাত ১টার দিকে মাংস খাওয়া শেষে উপস্থিত প্রায় সকলেই মদ পান করেন। একপর্যায়ে বিপ্লব ঘোষ অতিরিক্ত মদ পান করায় বাড়িতে যেয়ে রাত তিনটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

বিষয়টি পুলিশকে না জানিয়ে ও ময়না তদন্ত ছাড়াই শনিবার দুপুরে ব্রহ্মরাজপুর শ্রীশ্রী কালভৈরবী মন্দির মহাশ্মশানে বিপ্লবের লাশ সৎকার করা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে বলাই কুমার দে জানান, মান্তুর হোটেলে পিকনিক উপলক্ষে মাংস খাওয়া হলেও কোন মদের ব্যবস্তা ছিল না। তবে কাউন্সিলর নান্টা আসতে দেরী করায় তার জন্য খাবার নিয়ে অপেক্ষা করছিল বিপ্লব। রাত তিনটার দিকে বিপ্লব হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে বলে তিনি জেনেছেন।

পুরাতন সাতক্ষীরা পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক জহুরুল ইসলাম শনিবার রাত ৮টার দিকে এ প্রতিবেদককে জানান, তিনি শনিবার মিটিংএ ছিলেন। বিপ্লবের মৃত্যুর ব্যাপারে তিনি কিছুই জানেন না।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রাথমিকে নিয়োগ পরিক্ষার হল থেকে স্মার্ট ফোনসহ আটক কেয়া’র ১০ দিনের দণ্ড

বি এম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি:
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পরিক্ষা কেন্দ্র থেকে কেয়া রানী বসু নামে আশাশুনির এক পরিক্ষার্থীকে স্মার্ট ফোনসহ আটকের পর ভ্রাম্যমাণ আদালতে ১০দিনের কারাদণ্ড দিয়েছে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট,

তালা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এসএম তারেক সুলতান।

জানাগেছে, শুক্রবার (৩ জুন) শেষ ধাপে আশাশুনি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পরিক্ষা অনুষ্ঠিত হয় সাতক্ষীরা পল্লীমঙ্গল স্কুল এন্ড কলেজ কেন্দ্রসহ সাতক্ষীরার অন্যান্য কেন্দ্রে। স্মার্ট ফোনসহ পরিক্ষার্থী কেয়া রানী বসুকে আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করে কেন্দ্র সচিব, পল্লীমঙ্গল স্কুল এন্ড কলেজের ইনচার্জ রবিউল ইসলাম বলেন, পরিক্ষা চলাকালীন সময়ে কাছে স্মার্টফোনে অন্যাত্র যোগাযোগের অপরাধে পল্লীমঙ্গল স্কুল এন্ড কলেজ কেন্দ্রের ১০৭নং রুম থেকে তাকে আটক করা হয়। পরবর্তীতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, তালা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এসএম তারেক সুলতান ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ১০দিনের কারাদণ্ড দেন। কেয়া রানী বসু আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের কুঁন্দুড়িয়া গ্ৰামের রবিন্দ্রনাথ দে’র স্ত্রী। শনিবার দুপুরে কেয়া রানী বসুর বাড়ি কুঁন্দুড়িয়া গ্ৰামে গিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তির সাথে কথা বলে জানা গেছে, কেয়া রানী বসুর স্বামী রবিন্দ্রনাথ দে সাবেক প্রত্রিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপিকে দাদা শ্বশুর পরিচয় দিয়ে বিভিন্ন এলাকার মানুষের থেকে চাকরী দেওয়ার নাম করে কোটি টাকা হাতিয়ে নিয়েছে। স্থানীয় মহিলা ইউপি সদস্য মমতাজ বেগম জানান, রবিন্দ্রনাথ দে বেউলা গ্ৰামের স্বজলসহ প্রায় শতাধিক ব্যক্তির থেকে চাকরী দেওয়ার নাম করে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তিনি আরও জানান, ৫বার এসএসসি পরিক্ষায় ফেল করার পরেও রবিন স্বাস্থ্য বিভাগে বহাল তবিয়তে চাকরি করে যাচ্ছে। তার মামা ৪বার আইডি কার্ডের বয়স পরিবর্তন করে ১৪বছর বয়স কমিয়ে বহাল তবিয়তে কুন্দুড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী কাম প্রহরী পদে চাকরী করে যাচ্ছে। বয়স কমাতে গিয়ে এত বেশি কমিয়ে ফেলেছে যে, এখন ছোট ভাই বড় ভাই এবং বড় ভাই ছোট হয়ে গেছে। উপজেলা প্রাথমিক এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তাদের সাথে ভালো সম্পর্ক থাকায় এসব অফিসে সে সব সময় অসম্ভবকে সম্ভব করে। রবিন্দ্রনাথ দে দিনাজপুর মেডিকেলের মেডিকেল টেকনোলজিস্ট ই পি আই পরে চাকরিরত থাকলেও প্রায়ই তাকে এলাকায় থাকতে দেখা যায়।
এ বিষয়ে কেয়া রানী বসুর স্বামী রবিন্দ্রনাথ দে জানান, রাজদন্ড কপালে ছিলো তাই হয়েছে। আমার আর কিছু বলার নেই।
এ বিষয়ে এডিপিও আবু হেনা মোস্তফা কামালের সাথে শনিবার ফোনে কথা হলে তিনি “খুলনাতে মিটিং এ আছি, পরে কথা বলবো” বলে ফোন কেটে দেন।
ডিপিও মোঃ রুহুলআমিন হাওলাদার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
এ বিষয়ে কথা বললে দায়িত্বে থাকা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, তালা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এসএম তারেক সুলতান প্রতিবেদককে জানান, পরিক্ষা চলাকালীন সময়ে স্মার্ট মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে বাহিরে যোগাযোগ করা অবস্থায় তাকে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে অপরাধ আইন ১৯৮০ অনুসারে ১০দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে। এ চক্রের সাথে অন্য কেউ জড়িত আছে কি-না ? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যেহেতু মোবাইল ফোন জব্দ করা হয়েছে সেহেতু কতৃপক্ষ চাইলে বিষয়টি নিয়ে তদন্ত করতে পারবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় প্রিমিয়ার ছাত্র সংঘের সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় সামাজিক স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সংগঠন প্রিমিয়ার ছাত্র সংঘের সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুন) বিকালে উপজেলা সদরের চাউল পট্টি সংলগ্ন অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রিমিয়ার ছাত্র সংঘের সংগঠনটির সভাপতি আফজাল ফুয়াদ অভির সভাপতিত্বে ও কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক তৌহিদুজ্জামানের সঞ্চালনায়   বক্তব্য রাখেন প্রিমিয়ার ছাত্র সংঘের সাধারণ সম্পাদক নিয়াজ মোর্শেদ লাল্টু,

এ সময় আরও উপস্থিত ছিলেন  যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল হক মিলন, সহ সম্পাদক ফারুক হোসাইন রাজ,মীর ফাহিম হোসেন, মোবারক হোসেন, দপ্তর সম্পাদক সুজন হোসেন, ৫নং কেড়াগাছি ইউনিয়ন সাধারণ সম্পাদক আবুল বাশার, ৯নং হেলাতলা ইউনিয়ন সভাপতি সাইদুল ইসলাম, আজমল হোসেন, হানিফ হোসেন, রোকনুজ্জামান, আশিকুজ্জামান, ইমরান হোসেন,  সজিবউজ্জামান, সোহাগ হোসেন, আহসানুল্লাহ সানি, রাসেল হোসেন প্রমুখ।

আগামী ১৫ই জুন সংগঠনটির ৬ষ্ঠতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রধান উপদেষ্টা আলতাফ হোসেন লাল্টুর নির্দেশনায়  ঐ দিন দিনব্যাপী রক্তদান,অসহায় মানুষের মাঝে নগদ অর্থ প্রদান, গুনিজন সম্মাননা প্রদানসহ নানা কর্মসূচির গ্রহণ করা হয়েছে৷

প্রেসবিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঝাউডাঙ্গায় ডিজিটাল জনশুমারি ও গৃহগণনার প্রশিক্ষণ সম্পন্ন
জি.এম আবুল হোসাইন : সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গায় প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর সুপারভাইজার ও গণণাকারীদের প্রশিক্ষণ শুরু হয়েছে।
৪দিনব্যাপী প্রশিক্ষণের প্রথম দিন শনিবারে ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাযিল মাদ্রাসায় প্রশিক্ষণে সদর উপজেলার ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১৩জন সুপারভাইজার ও ৮০জন গণণাকারী অংশগ্রহণ করেন।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনার বিভাগের অধীনে জেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।
প্রশিক্ষণ সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিসংখ্যান অফিস, সাতক্ষীরা’র উপ-পরিচালক মো. বছির উদ্দিন। এসময় আরো উপস্থিত ছিলেন, ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাযিল মাদ্রাসার উপাধ্যক্ষ মো. আব্দুল মজিদ, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আলী বক্স প্রমুখ।
মাষ্টার ট্রেনার হিসেবে প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন, জনশুমারি ও গৃহগণণা প্রকল্পের জোনাল অফিসার মোছা. শারমিন নাহার ও আইটি সুপারভাইজার মো. আসাদুল ইসলাম। উল্লেখ্য আগামী ১৫ জুন থেকে শুরু এবং ২১ জুন ২০২২ পর্যন্ত
দেশব্যাপী প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা ২০২২ শুরু হবে।
Attachments area
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে তালাক দেওয়ার পর মাদকাসক্ত জামাতা কর্তৃক স্বাস্থ্যকর্মী ও তার পরিবারের সদস্যদের মারপিট

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে তালাক দেওয়ার পর মাদকাসক্ত জামাতা কর্তৃক স্বাস্থ্যকর্মী এবং তার পরিবারের সদস্যদের ভাড়াটিয়া লোকজনের সহযোগিতায় মারপিট এবং খুন জখমের হুমকি ধামকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, শ্যামনগর উপজেলার আজিজুর রহমানের কন্যা উম্মে হারুন লাভলী।

লিখিত অভিযোগে তিনি বলেণ, আমি স্বাস্থ্যসহকারী হিসেবে সুনামের সাথে শ্যামনগর স্বাস্থ্যকমপ্লেক্সে কর্মরত আছি। আনুমানিক ১০ বছর পূর্বে আমার বড় কন্যা ফাহমিদার সাথে একই উপজেলার ইসমাইলপুর গ্রামের রশিদ মৌরীর পুত্র সাদ্দাম হোসেন এর সাথে ইসলামী শরিয়ত মোতাবেক বিবাহ হয়। বিবাহের কিছুদিন পর আমার কন্যা বুঝতে পারে সাদ্দাম হোসেন একজন মাদকাসক্ত বেকার যুবক। নেশাগ্রস্থ হয়ে প্রায়ই আমার কন্যাকে মারপিটসহ বিভিন্নভাবে নির্যাতন করতে থাকে।

কিন্তু আমার কন্যা সাদ্দামের নির্যাতন সহ্য করেও তাকে নিয়ে সংসার করার চেষ্টা করছিল। দিন দিন নির্যাতনের মাত্রা বাড়াতে থাকে এবং নেশার টাকা জোগাড় করতে না পেরে টাকার জন্য কন্যাকে মারপিট করে গুরুতর জখম করে। বার বার কন্যাকে ওই মাদকাসক্ত সাদ্দামকে তালাক দেওয়ার কথা বললেও কন্যা বলতো সে একদিন ভালো হয়ে যাবে।

ইতোমধ্যে সাদ্দামের ঔরসে আমার কন্যার গর্ভে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে। এমনকি আমার মেঝ কন্যা, ভাই, বৃদ্ধামাতাসহ আমাকেও মারপিট করে গুরুতর রক্ত্যাক্ত জখম করে। সাদ্দামের নির্মম অত্যাচার সহ্য করতে না পেরে গত ০৮ এপ্রিল ২২ তারিখে আমার কন্যা ফাহমিদা খাতুন তাকে তালাক প্রদান করে। তালাকের নোটিশ পেয়ে গত ০১ জুন ২২ তারিখে বাড়িতে কেউ না থাকায় বিকাল ৬টার দিকে মাদকাসক্ত সাদ্দামসহ কতিপয় মাদকাসক্ত যুবক তিনটি মটরসাইকেলে ধারালো অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে বাড়িতে প্রবেশ করে আমাকে হত্যার উদ্দেশ্যে মারপিট করে আসবাবপত্র ভাংচুর ও লুটপাট করতে থাকে। আমি প্রাণ ভয়ে কোন রকমের বাড়ির পিছন দিয়ে বাইরে চলে আসলে বাড়ির মধ্যে থাকা একটি গরু (যার মূল্য ১লক্ষ টাকা) নিয়ে যায়। ঘরে থাকা ফ্রিজ, টিভি, কুকারসহ মূল্যবান আসবাবপত্র ভেঙে গুড়িয়ে প্রায় ২লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করে। এছাড়া চলে যাওয়ার সময় আমাকেসহ আমার দুইকন্যা, পুত্রসহ পরিবারের অন্যদের খুন জখমের হুমকি দিয়ে যায়। সে আমার কন্যাসহ আমাদের মারপিট করে দিশেহারা করে তুলেছে। সব সময় জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা। সাদ্দামের পিতা রশিদ মৌরি আমার কন্যার শিক্ষাগত যোগ্যতার মূল সনদগুলোও নিজের কাছে আটকে রেখেছে। চাইতে গেলে সেগুলো না দিয়ে তালবাহানা করে যাচ্ছে রশিদ মৌরি। উক্ত সনদপত্রগুলো খুবই প্রয়োজন। ওই মাদকাসক্ত সাদ্দামের কবল থেকে রক্ষা ও জীবনের নিরাপত্তা পেতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest