সর্বশেষ সংবাদ-
দেবহাটায় দুর্বিষহ জীবন যাপন করছেন পত্রিকা বিক্রেতা আলাউদ্দিনসাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষককের সাথে অশালিন আচরণের ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ : কোচিং সীলগালাআশাশুনিতে জলবায়ু উদ্বাস্তুদের অধিকার রক্ষায় অ্যাডভোকেসিদেবহাটা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ডালিমের মৃত্যুরেকর্ডীয় সম্পত্তিতে জোর পূর্বক ঢালাই রাস্তা নির্মাণের অভিযোগ নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানের বিরুদ্ধেতালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনআশাশুনিতে অবঃ শিক্ষক-কর্মচারী ফোরাম গঠনআশাশুনিতে এসএসসি পরীক্ষা কেন্দ্রের সচিব ও ট্যাগ অফিসারকে অব্যাহতিসাতক্ষীরা জেলা হিউম্যান রাইটস জার্নালিষ্ট নেটওয়ার্কের কমিটি গঠনসাতক্ষীরায় ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচি পরিদর্শন

ভাড়াটিয়া বাহিনীর সহযোগিতায় পৈত্রিক সম্পত্তি দখল চেষ্টার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার পাটকেলঘাটায় ভাড়াটিয়া বাহিনীর সহযোগিতায় দীর্ঘদিনের ভোগদখলীয় পৈত্রিক সম্পত্তি দখল চেষ্টার অভিযোগ উঠেছে।

শুক্রবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক জনার্কীন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তালা উপজেলার পাটকেলঘাটা থানার কায়েম খোল গ্রামের মৃত ক্ষিরোদ আইচ এর ছেলে তপন কুমার কুমার আইচ।

লিখিত বক্তব্যে তিনি বলেন পাটকেলঘাটার কায়েম খোলা মৌজায় এস এ ৯৩ ও ৯৪ নং খতিয়ানের সাবেক ২৫৬ দাগ, হাল ৩১৭ দাগ, ১.৪২ একর ভূমির মধ্যে উত্তর পার্শ্ব হতে ০.৫৪ একর, সাবেক ২৫২ দাগ, হাল ৩১২ দাগে ২.৮৬ একর ভূমির মধ্যে উত্তর পার্শ্ব হতে ০.৪৩ একর একত্রে ০.৯৭ একর ভূমি পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলাম। সম্প্রতি মৃত. বিপুলকৃষ্ণ আইচের পুত্র গ্রাম ডাক্তার স্বদেশ কুমার আইচের কুনজর পড়ে আমার সম্পত্তির উপর।

সে ভাড়াটিয়া বাহিনী দিয়ে পরিকল্পিতভাবে আমার সম্পত্তি জবর দখল করে আমাকে স্বপরিবারে উচ্ছেদের চক্রান্ত চালিয়ে যাচ্ছে। আমি উপায়ন্তর হয়ে সাতক্ষীরা দেওয়ানী আদালতে ১০৯/২০১৯ নং মোকদ্দমা ও ফৌজদারী আদালতে পিটিশন ১২৩১/১৯ ধারা ১৪৫ আবেদন করি। কিন্তু আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে আমাকে খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করতে থাকে পর সম্পদ লোভী স্বদেশ কুমার আইচ।

এঘটনায় আমি পাটকেলঘাটা থানায় ২৫৬ নং ডায়েরি করি।
তিনি আরো বলেন স্বদেশ কুমার আইচ বিভিন্ন কৌশল খাটিয়ে আমার পৈত্রিক সম্পত্তি দখলের চক্রান্ত চালিয়ে যাচ্ছে। সে আইন, আদালত কিছুই মানে না। তার বাহিনীর সহযোগিতায় আমাকে উচ্ছেদ করে পুরো সম্পত্তি দখল নিতে মরিয়া হয়ে উঠেছে। আর এ উদ্দেশ্যে খুন জখমসহ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকি ধামকি প্রদর্শণ করে যাচ্ছে।

আমি বর্তমানে আমার পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভূগছি। এব্যাপারে তিনি ওই পর সম্পদ লোভী স্বদেশ কুমার আইচের কবল থেকে আমার পৈত্রিক সম্পত্তি রক্ষা এবং জীবনের নিরাপত্তার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা

আসাদুজ্জামান ঃ তৃণমূল আওয়ামীলীগকে সু সংগঠিত ও আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে সকল নেতাকর্মীদের একসাথে কাজ করার লক্ষ্যে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা আওয়ামলীগের আয়োজনে শুক্রবার সকালে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সাংসদ একে ফজলুল হকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জেলা পরিষদ প্রশাসক আলহাজ¦ নজরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন,

বাংলাদেশ আওয়ামলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য পীযুষ কান্তি ভট্রাচার্য্য,

বাংলাদেশ আওয়ামলীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ.ফ.ম রুহুল হক এমপি, বাংলাদেশ আওয়ামলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দীন নাছিম,

এ.বি.এম মোজাম্মেল হক, বাংলাদেশ আওয়ামলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আমিরুল আলম মিলন এমপি, পারভীন জামান কল্পনা, এড. গ্লোরিয়া সরকার ঝর্না এমপি, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার সহ জেলা আওয়ামলীগ নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দলের শৃঙ্খলা ফিরাতে সকল ভেদাভেদ ভুলে উন্নয়নের চাকা সচল রাখতে আগামী সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারো রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। এজন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে শিক্ষক ও সুপারভাইজারদের ১২ দিন ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ উদ্বোধন
আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলায় শিক্ষক ও সুপারভাইজারদের ১২ দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুন) সকালে এতিম ছেলেমেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণের উদ্বোধন করেন আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। আউট অব স্কুল চিল্ড্রেন এডুকেশন প্রোগ্রাম সাব-কম্পোনেন্ট ২.৫, পিইডিপি-৪ উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) এর বাস্তবায়নে বুনিয়াদি প্রশিক্ষণে সভাপতিত্ব করেন আশাশুনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) এর নির্বাহী পরিচালক শেখ ইমান আলী,
জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র সহকারী পরিচালক হিরামন কুমার বিশ্বাস। বেসরকারি উন্নয়ন সংস্থা সাস এর পরিচালনায় আউট অব স্কুল চিল্ড্রেন এডুকেশন প্রোগ্রামের আওতায় আশাশুনি উপজেলায় ৮৩ টি স্কুলের মধ্যে প্রথম পর্যায়ে ৩৫ টি স্কুলের শিক্ষক ও সংশ্লিষ্ট সুপারভাইজারবৃন্দ বুনিয়াদি প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। বেসরকারি উন্নয়ন সংস্থা সাস এর আউট অব স্কুল চিল্ড্রেন এডুকেশন এর কর্মসূচি প্রধান খান মোঃ শাহ আলমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা প্রোগ্রাম ম্যানেজার কামরুল ইসলাম, জেলা মনিটরিং অফিসার মিজানুর রহমান, উপজেলা ম্যানেজার আল-আমিন হোসেন, সুপারভাইজার ও শিক্ষকবৃন্দ।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে যুবককে পিটিয়ে জখম ও নগদ টাকা ছিনতাই

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির বুধহাটায় যুবককে পিটিয়ে জখম ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে বুধহাটা বাজারে এ ঘটনা ঘটে। আহত উজ্জল ঘোষ বুধহাটা গ্রামের পোল্লাদ ঘোষের ছেলে।

এজাহার সূত্রে জানা গেছে, উজ্জল ঘোষের চায়ের দোকানের পিছনের দিকের ভাঙা অংশে চটের বস্তা দিয়ে আলো বাতাস প্রবেশের পথ বন্ধ করাকে কেন্দ্র করে পাশ্ববর্তী চা-দোকানীর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে পাশ্ববর্তী দোকানী আবুল কালামের সাথে ধাক্কাধাক্কি হয়। উজ্জল ঘোষ তাৎক্ষনিক বিষয়টি বুধহাটা বাজার বণিক সমিতির অফিসে মৌখিকভাবে জানায়।

এর কিছুক্ষণ পরে রাত সাড়ে ৯টার দিকে আবুল কালামসহ বুধহাটা গ্ৰামের ইমন হোসেন, আতিকুল ইসলাম, জাহিদ হোসেন, আব্দুল মান্নান (নুনু) ও উপজেলার তুয়াড়ডাঙ্গা গ্ৰামের বিল্লাল হোসেন সংগবদ্ধ হয়ে উজ্জল ঘোষের দোকানে প্রবেশ করে তার উপর অতর্কিত হামলা চালায়। দ্বিতীয় দফা হামলায় উজ্জল ঘোষ মারাত্বক ভাবে জখম হয়। আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম) জানান, মারধরের ঘটনাটি আমি লোকমুখে শুনেছি এবং বৃহস্পতিবার বিকেলে এ সংক্রান্ত লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক অপরাধী যেই হোক তাকে বা তাদেরকে আইনের আওতায় আনা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় অবৈধভাবে ছোট ভাইয়ের সম্পত্তি দখল চেষ্টার অভিযোগ এক মুক্তিযোদ্ধার বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় অবৈধভাবে ছোট ভাইয়ের সম্পত্তি দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে এক মুক্তিযোদ্ধার বিরুদ্ধে। এঘটনায় ভুক্তভোগী ছোট ভাই প্রতিকার চেয়ে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

২ জুন সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা গ্রামের উত্তর দেবনগরে এঘটনা ঘটে।

ভুক্তভোগী ছোট ভাই আব্দুল মালেক অভিযোগ করে বলেন, যোগরাজপুর মৌজায় পৈত্রিক সূত্রে ও ক্রয় সূত্রে প্রাপ্ত সম্পত্তি শান্তিপূর্ণভাবে দীর্ঘদিন ভোগদখল করে আসছি। সম্প্রতি আমার বড় ভাই বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের উক্ত সম্পত্তি ভাড়াটিয়া লোকজনের সহযোগিতায় অবৈধভাবে দখলের চক্রান্ত চালিয়ে যাচ্ছে।

আর এ উদ্দেশ্যে মুক্তিযোদ্ধা পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার আমাকে সহ আমার পরিবারের সদস্যদের নানা ভাবে হয়রানি করে যাচ্ছে। অথচ উক্ত সম্পত্তি নিয়ে সাতক্ষীরা আদালতে মামলা চলমান আছে। কিন্তু বড় ভাই মুক্তিযোদ্ধা আব্দুল কাদের আদালত অমান্য করে ভাড়াটিয়া সন্ত্রাসীদের সহযোগিতায় আমার সম্পত্তি দখলের জন্য ঘেরাবেড়া দেওয়ার চেষ্টা করে। আমি বাধা দিতে গেলে আমাকে খুন জখমসহ নাশকতার মামলায় জড়িয়ে হয়রানিসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শণ করে। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের শালিস মানে না। এমনকি মায়ের করে দেওয়া ভাটবাটোয়ারাও মানে না। এছাড়া তার ভাড়াটিয়া বাহিনী দিয়ে প্রকাশ্যের অস্ত্রের মহড়া প্রদর্শন করে যাচ্ছে। আমরা বর্তমানে ওই মুক্তিযোদ্ধা আব্দুল কাদেরের হুমকিতে দিশেহারা হয়ে পড়েছি।
ভুক্তভোগী আব্দুল মালেক নিজের ভাইয়ের চক্রান্তের হাত থেকে রক্ষা পেতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
এবিষয়ে মুক্তিযোদ্ধা আব্দুল কাদেরের সাথে যোগাযোগের জন্য তার ব্যবহৃত মোবাইল নাম্বারে ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটা প্রকাশ্য বাজেট অধিবেশনে এমপি রুহুল হক

দেবহাটা ব্যুরো : সাতক্ষীরার দেবহাটা উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন চত্বরে ২জুন বৃহস্পতিবার বিকাল ৫টার সময় ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকারের দেশব্যাপী উন্নয়ন ও আওয়ামীলীগ সরকারের ধারাবাহিক সাফল্য প্রচারে নোয়াপাড়া ইউনিয়নে প্রকাশ্য বাজেট আওয়ামী লীগের তৃণমূল নেতা,

কমিদের সাথে মতবিনিময় করলেন-এমপি,ডাঃরুহুল হক উক্ত বাজেট অধিবেশন ও উন্নয়ন পরিকল্পনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য সাতক্ষীরা ৩ ও সভাপতি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি আলহজ অধ্যপক ডাঃরুহুল হক বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, উপজেলা নিবার্হী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী,

থানা অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জি এম স্প আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের সাবেক সদস্য আলহাজ্ব আল ফেরদৌস আলফা, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম সহ আরো অনেকে উক্ত সভায় সভাপতিত্ব করেন নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্ত্রীর তালাকের নোটিশ পেয়ে আত্মহত্যার হুমকিসহ মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানির হুমকি

নিজস্ব প্রতিনিধি : পাটকেলঘাটার বাগমারায় স্ত্রীর তালাকের নোটিশ পেয়ে পিতার বাড়ীতে অবস্থান নিয়ে আত্মহত্যার হুমকিসহ মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানির হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এ সংবাদ সম্মলনে লিখিত বক্তব্য পাঠ করেন পাটকেলঘাটার বাগমারা গ্রামের মোস্তাফা গাজীর মেয়ে মরিয়ম আক্তার শান্তা। তিনি বলেন ২০১৬ সালে আমাদের বাড়ির পাশে স্ক্যাবেটর মেশিনে মাটি কাটতে আসে ফেনী জেলার সোনাগাজী থানার দক্ষিণচর দরবেশে গ্রামের আবুল কালামের পুত্র জসিম উদ্দীন। সে সময় জসিম আমাকে দেখে প্রেমের প্রস্তাব দিতে থাকে এবং নিজেকে অবিবাহিত দাবি করে।

বার বার প্রস্তাব দেওয়ার একপর্যায়ে আমি সরল বিশ্বাসে তার প্রস্তাবে রাজি হয়ে ইসলামী শরিয়ত মোতাবেক বিবাহ করি। বিবাহের পর বিভিন্ন জেলায় কাজ করতো জসিম উদ্দীন। তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বললেও সে আমাকে বাড়িতে না নিয়ে পিতার বাড়িতে রাখে। মাঝে মধ্যে পিতার বাড়িতে আসতো।

আমি পড়াশোনা অব্যাহত রেখেছিলাম। তার সাথে সংসার করাকালিন সময়ে ধীরে ধীরে বুঝতে পারি তার গ্রামের বাড়িতে পূর্বের দুই স্ত্রী এবং সন্তান রয়েছে। বিষয়টি অবগত হয়ে আমি গত ০১/৫/২০২২ তারিখে জসিম উদ্দীনকে তালাক প্রদান করি। তালাকের নোটিশ পেয়েই বহু বিবাহের নায়ক জমিস উদ্দীন আমার পিতার বাড়িতে হাজির হয়ে তার সাথে সংসার না করলে আমাকে খুন জখমসহ আমাদের বাড়িতে আত্মহত্যা করে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকি প্রদর্শন করতে থাকে।

আমি বর্তমানে চরম উদ্বিগ্নতার মধ্যে দিনাতিপাত করছি।
আমি জসিম উদ্দীনের প্রতারনার বিষয়টি অবগত হয়ে তাকে তালাক দিয়ে পড়াশোনা করে স্বাবলম্বী হওয়ায় চেষ্টা করছি। বর্তমানে অনার্স প্রথম বর্ষে লেখাপড়া করছি। কিন্তু প্রতারক বহু বিবাহের নায়ক জসিম উদ্দীন তা নামতে নারাজ। আমি তার সাথে পুনরায় বিবাহ না করলে বা সংসার না করলে আমার পিতার বাড়িতেই বিষ পান করে আত্মহত্যা করবে।

একপর্যায়ে ০২.০৬.২০২২ তারিখ ভোরে ফেনি থেকে পিতার বাড়িতে এসেই উপস্থিত সকলের সামনেই বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। আমার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বর্তমানে জসিম উদ্দীন সুস্থ্য আছেন। সে আবারো হুমকি প্রদর্শন করে যাচ্ছে তার সাথে না গেলে আত্মহত্যার করবে এবং মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানি করবে। তার কারনে আমি সহ আমার পিতার পরিবার দিশেহারা হয়ে পড়েছে। আমি ওই বহু বিবাহের নায়ক জসিম উদ্দীনের কবল থেকে রক্ষা পেয়ে স্বাভাবিক জীবনের ফিরতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় মেয়েকে ধর্ষন : আদালতে বাবার স্বীকারোক্তিমূলক জবানবন্দি

নিজস্ব প্রতিনিধি : নিজের ১৩ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে।

ক্ষুব্ধ জনতা বুধবার দুপুরে বাবাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। গত ২৮ ও ৩১ মে ভোরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের একটি গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে।
গাবুরা ইউনিয়নের একটি গ্রামের ধর্ষিত মেয়েটির মা জানান,

আইলা পরবর্তী অভাবের তাড়নায় তার স্বামী জেলার বাইরে বিভিন্ন ইট ভাটায় কাজ করতো। তাই ছোট বেলা থেকে মেয়েটাকে বাপের বাড়ি যশোরের নাভারনে পড়াশুনার জন্য রেখে আসেন। মেয়েটি নাভারনের হাড়িখালি জুনিয়র উচ্চ বিদ্যালয়ে পড়ার সময় এক বছর আগে যশোরের চাঁচড়া এলাকার ভ্যান চালক সোহাগের সঙ্গে বিয়ে দেওয়া হয়।

মেয়েকে নির্যাতন করা হয় এমন খবরের ভিত্তিতে তিন মাস আগে গাবুরার গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। একপর্যায়ে সোহগকে তালাক দেয় মেয়ে।
ওই নারী অভিযোগ করে বলেন, গত ২৮ মে ভোরে মেয়েটির ঘরে ঢুকে নিজের সন্তানকে ধর্ষণ করে বাবা। প্রথশ দিন তাকে জানানো না হলেও ৩১ মে আবারো একই সময়ে ধর্ষণ করায় তাকে বিষয়টি জানায় মেয়ে।

একপর্যায়ে তিনি তার স্বজনদের জানালে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ গ্রামবাসি বুধবার সকালে ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
শ্যামনগর থানার উপপরিদর্শক অশোক কুমার তালুকদার জানান,

এ ঘটনায় ওই মেয়ের মা বাদি হয়ে তার স্বামীর নাম উল্লেখ করে বুধবার ২০০০ সালের সংশোধিত ২০০৩ এর নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় থানায় মামলা(জিআর-২০৬/২২ শ্যামনগর) দায়ের করেছেন। বৃহষ্পতিবার দুপুর একটায় মেয়েটি সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ইয়াসমিন নাহারের কাছে ২২ ধারায় বাবার বিরুদ্ধে ধর্ষণের কথা উল্লেখ করে জবানবন্দি দিয়েছে। বিকেলে সদর হাসপাতালের চিকিৎসক ডাঃ শাহারিন আক্তার তার ডাক্তারি পরীক্ষা করেছেন। গ্রেপ্তারকৃত মেয়েটির বাবা একই দিনে সাতক্ষীরার বিচারিক হাকিম মোঃ সালাহউদ্দিনের কাছে মেয়েকে ধর্ষণের কথা স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে বৃহষ্পতিবার বিকেলে আদালত চত্বরে সাংবাদিকদের কাছে এক প্রশ্নের উত্তরে অভিযুক্ত বাবা অকপটে নিজেরে মেয়েকে ধর্ষণের কথা স্বীকার করেন। #

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest