সর্বশেষ সংবাদ-
কালিগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যার অভিযোগে চাঞ্চল্যদেবহাটায় দুর্বিষহ জীবন যাপন করছেন পত্রিকা বিক্রেতা আলাউদ্দিনসাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষককের সাথে অশালিন আচরণের ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ : কোচিং সীলগালাআশাশুনিতে জলবায়ু উদ্বাস্তুদের অধিকার রক্ষায় অ্যাডভোকেসিদেবহাটা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ডালিমের মৃত্যুরেকর্ডীয় সম্পত্তিতে জোর পূর্বক ঢালাই রাস্তা নির্মাণের অভিযোগ নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানের বিরুদ্ধেতালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনআশাশুনিতে অবঃ শিক্ষক-কর্মচারী ফোরাম গঠনআশাশুনিতে এসএসসি পরীক্ষা কেন্দ্রের সচিব ও ট্যাগ অফিসারকে অব্যাহতিসাতক্ষীরা জেলা হিউম্যান রাইটস জার্নালিষ্ট নেটওয়ার্কের কমিটি গঠন

সাতক্ষীরায় মেয়েকে ধর্ষন : আদালতে বাবার স্বীকারোক্তিমূলক জবানবন্দি

নিজস্ব প্রতিনিধি : নিজের ১৩ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে।

ক্ষুব্ধ জনতা বুধবার দুপুরে বাবাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। গত ২৮ ও ৩১ মে ভোরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের একটি গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে।
গাবুরা ইউনিয়নের একটি গ্রামের ধর্ষিত মেয়েটির মা জানান,

আইলা পরবর্তী অভাবের তাড়নায় তার স্বামী জেলার বাইরে বিভিন্ন ইট ভাটায় কাজ করতো। তাই ছোট বেলা থেকে মেয়েটাকে বাপের বাড়ি যশোরের নাভারনে পড়াশুনার জন্য রেখে আসেন। মেয়েটি নাভারনের হাড়িখালি জুনিয়র উচ্চ বিদ্যালয়ে পড়ার সময় এক বছর আগে যশোরের চাঁচড়া এলাকার ভ্যান চালক সোহাগের সঙ্গে বিয়ে দেওয়া হয়।

মেয়েকে নির্যাতন করা হয় এমন খবরের ভিত্তিতে তিন মাস আগে গাবুরার গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। একপর্যায়ে সোহগকে তালাক দেয় মেয়ে।
ওই নারী অভিযোগ করে বলেন, গত ২৮ মে ভোরে মেয়েটির ঘরে ঢুকে নিজের সন্তানকে ধর্ষণ করে বাবা। প্রথশ দিন তাকে জানানো না হলেও ৩১ মে আবারো একই সময়ে ধর্ষণ করায় তাকে বিষয়টি জানায় মেয়ে।

একপর্যায়ে তিনি তার স্বজনদের জানালে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ গ্রামবাসি বুধবার সকালে ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
শ্যামনগর থানার উপপরিদর্শক অশোক কুমার তালুকদার জানান,

এ ঘটনায় ওই মেয়ের মা বাদি হয়ে তার স্বামীর নাম উল্লেখ করে বুধবার ২০০০ সালের সংশোধিত ২০০৩ এর নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় থানায় মামলা(জিআর-২০৬/২২ শ্যামনগর) দায়ের করেছেন। বৃহষ্পতিবার দুপুর একটায় মেয়েটি সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ইয়াসমিন নাহারের কাছে ২২ ধারায় বাবার বিরুদ্ধে ধর্ষণের কথা উল্লেখ করে জবানবন্দি দিয়েছে। বিকেলে সদর হাসপাতালের চিকিৎসক ডাঃ শাহারিন আক্তার তার ডাক্তারি পরীক্ষা করেছেন। গ্রেপ্তারকৃত মেয়েটির বাবা একই দিনে সাতক্ষীরার বিচারিক হাকিম মোঃ সালাহউদ্দিনের কাছে মেয়েকে ধর্ষণের কথা স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে বৃহষ্পতিবার বিকেলে আদালত চত্বরে সাংবাদিকদের কাছে এক প্রশ্নের উত্তরে অভিযুক্ত বাবা অকপটে নিজেরে মেয়েকে ধর্ষণের কথা স্বীকার করেন। #

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় এইচএলপি প্রাতিষ্ঠানীকিকরণ নেটওয়ার্ক কর্মশালা

জি.এম আবুল হোসাইন : বাংলাদেশে পারস্পরিক শিখন কর্মসূচী (এইচএলপি) প্রতিষ্ঠানিকীকরণ প্রকল্প’ স্থানীয় সরকার বিভাগের আওতায় সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় ‘জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)’ কর্তৃক বাস্তবায়িত হচ্ছে। সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলা-কর্মশালায় অংশগ্রহণকৃত ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য ও ইউপি সচিবগণের অংশগ্রহণে মোজাফ্ফার গার্ডেন অডিটোরিয়ামে বৃহস্পতিবার দিনব্যাপী এইচএলপি-নেটওয়ার্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত ছিলেন, এইচএলপি প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মো. ইশরাত হোসেন খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,

সহকারী প্রকল্প পরিচালক মো. ইমরানুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা, ব্রেকিং দ্য সাইলেন্স’র পরিচালক (কর্মসূচি ও পরিকল্পনা) মোহাম্মদ জাহিদুল ইসলাম।

কর্মশালায় সভাপত্তিত্ব করেন, স্থানীয় সরকার, সাতক্ষীরার উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস।

নেটওয়ার্ক কর্মশালায় অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন মোট ৩৫টি ইউনিয়ন পরিষদের নির্ধারিত সংখ্যক চেয়ারম্যান, মহিলা সদস্য, পুরুষ সদস্য এবং ইউপি সচিববৃন্দ। এছাড়া আরো উপস্থিত ছিলেন প্রকল্প কার্যালয়ের ফাইন্যান্স এসোসিয়েট এ.বি.এম. ওবায়দুল হক, ব্রেকিং দ্য সাইলেন্স’র সাতক্ষীরা অফিসের ইনচার্জ ও ডেপুটি ম্যানেজার মো. শরিফুল ইসলাম প্রমুখ।

পরবর্তীতে বিভিন্ন উপজেলার ইউনিয়ন পরিষদগুলো ‘ভালো-শিখন মার্কেট প্লেস’ পদ্ধতির মাধ্যমে নিজ নিজ ইউনিয়ন পরিষদের জন্য এক বা একাধিক ভালো-শিখন নির্বাচন করে এবং আগামী ইউপি বাজেটে অন্তর্ভুক্তির মাধ্যমে পরিকল্পনা প্রণয়ন করেন। প্রকল্প পরবর্তী সময়ে স্ব-উদ্যোগে এইচএলপি কার্যক্রম বাস্তবায়নে কর্মপরিকল্পনা প্রণয়নের মাধ্যমে দিনব্যাপী এ কর্মশালা সমাপ্ত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আবদুল মোতালেব অসাম্প্রদায়িক চেতনার বিরল দৃষ্টান্ত

নিজস্ব প্রতিনিধি : মরহুম আবদুল মোতালেব ক্ষণজম্মা পুরুষ, আবদুল মোতালেব যুগে যুগে একজনই আসে। মোতালেব সাহেবের শুন্যস্থান কখনও পূরণ হওয়ার নয়। প্রয়াত এই সাংবাদিক ও সমাজসেবক তার কর্মের মধ্য দিয়ে চিরঞ্জীব হয়ে থাকবেন। তার আদর্শ ও চলার পথ অনুসরন করে নতুন প্রজন্মকে শিক্ষা গ্রহন করতে হবে।

সাতক্ষীরার প্রতিটি ঘরে ঘরে একজন করে মোতালেব তৈরী করতে পারলে আমরা আদর্শ সাতক্ষীরা গড়তে পাড়বো। সাতক্ষীরার শিক্ষাক্ষেত্রে তিনি যে অবদান রেখে গেছেন তা চির স্মরণীয় হয়ে থাকবে।

নারী শিক্ষায়ও তার অবদান অনন্য। চার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান বিনির্মান করে তিনি দেশখ্যাতি শিক্ষাবিদ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন।
বৃহস্পতিবার বেলা ১২ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে আয়োজিত মরহুম আবদুল মোতালেব এর ২০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা আরও বলেন, আবদুল মোতালেব একাধারে বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি, সাতক্ষীরার প্রথম দৈনিক কাফেলার সম্পাদক এবং সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি ছিলেন বাংলাদেশ অবজারভার ও বাংলাদেশ টেলিভিশনের সাতক্ষীরা জেলা প্রতিনিধি। তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট ম্যানেজিং কমিটির বোর্ড মেম্বর, বাংলাদেশ স্কাউট এর ভাইস প্রেসিডেন্টসহ অগনিত সামাজিক সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। একজন অসাম্প্রদায়িক ব্যক্তি হিসেবে আবদুল মোতালেব নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন।

জেলা ও জেলার বাইরেও তিনি নিজ হাতে গড়ে তুলেছেন অগনিত শিক্ষা প্রতিষ্ঠান। তিনি ছিলেন সাতক্ষীরার সাংবাদিকতার সুতিকাগার। সাতক্ষীরার কোনো সাংবাদিক তার সহযোগিতা ছাড়া নিজেদের পরিচিতি বাড়াতে পারেননি। তিনি ছিলেন সাতক্ষীরার উন্নয়নের রূপকার। আবদুল মোতালেব ছিলেন একজন পরিশ্রমী ও নিষ্ঠাবান সমাজসেবক। সমাজের এমন কোনো দিক নেই যেদিকে তিনি হাত দেননি। আর তিনি যেখানে হাত দিয়েছেন সেখানেই তিনি ফলিয়েছেন সোনার ফসল। তিনি ছিলেন সমাজের নিপীড়িত মানুষের বন্ধু। দুর্যোগপ্রবণ জেলা সাতক্ষীরায় ঝড় বৃষ্টি, জলোচ্ছ্বাস হলেই আবদুল মোতালেব তার ত্রাণ বহর নিয়ে ছুটতেন সেখানে। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের খাবার, বস্ত্র, ওষুধ ও বাসস্থানের ব্যবস্থা করে দিতেন। তার দৃষ্টান্ত তিনি নিজেই। বক্তারা আরও বলেন, মোতালেব সাতক্ষীরার মানুষের কাছে একটি প্রিয় নাম। তার কর্মের ব্যাপ্তি ছিল দেশজুড়ে। তিনি মানুষের জন্য কাজ করেছেন হৃদয় দিয়ে। তার ভালবাসায় আমরা সবাই সিক্ত।
সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, দৈনিক কাফেলার সম্পাদক এ.টি.এম রফিক উজ্জ্বল, সাবেক ফিফা রেফারী ও ক্রীড়া সংগঠক তৈয়ব হাসান বাবু, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, নির্বাহী সদস্য সেলিম রেজা মুকুল, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ইয়ারব হোসেন, সাংবাদিক বরুন ব্যানার্জী, এসএম রেজাউল ইসলাম। উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জমান, সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কালিদাস রায়, সাংবাদিক মনিরুল ইসলাম মনি, আক্তারুজ্জামান বাচ্চু, এম রফিক, আব্দুল আলিম, হাফিজুর রহমান, শহিদুল ইসলাম, খন্দকার আনিসুর রহমান, এসকে কামরুল হাসান, এম বেলাল হোসাইন, অধ্যাপক নুরমোহাম্মাদ পাড়, প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার মহা সচিব মো: আবুল কালাম, সাংবাদিক দৈনিক কাফেলার সাংবাদিক আনোয়ার হোসেন ও আমির হামজা, স.ম মসিউর রহমান ফিরোজ ও অমিত কুমার ঘোষ প্রমুখ।
এর আগে মরহুম আবদুল মোতালেব এর রসুলপুরস্থ সরকারি কবরস্থানে মাজার জিয়ারত করেন সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃবৃন্দ। সেখানে তার কবরে পুস্পমাল্য অর্পণ করে তার জন্য দোয়া প্রার্থনা করেন। এসম মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক হাফেজ কামরুল ইসলাম।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাটকেলঘাটায় নারী দিয়ে ব্লাক মেইল করে ৪ লক্ষাধিক টাকা হাতিয়ে নিল রিপন

নিজস্ব প্রতিনিধি :পাটকেলঘাটার বহু অপকর্মের হোতা রিপন কর্তৃক নারী দিয়ে ব্লাক মেইল করে মধ্যবয়সী ব্যক্তির কাছ থেকে প্রায় ৪ লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, পাটকেলঘাটার যুগিপুকুরিয়া গ্রামের শরিতুল্লাহ সরদারের পুত্র ফান্টু সরদার। লিখিত অভিযোগে তিনি বলেন, আমি একজন ক্ষুদ্র ফল ব্যবসায়ী। আমার দুইপুত্র এবং একটি প্রতিবন্ধী কন্যা সন্তান রয়েছে।

পাটকেলঘাটা পাচরাস্তার মোড়ে ব্যবসা পরিচালনার সুবাদে তৈলকুপি এলাকার রুহুল আমিন সরদারের পুত্র রিপন সরদারের সাথে আমার পরিচয় হয়। রিপনের সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকায় তার উপর অগাথ আস্থা ছিলো। রিপন গোপনে ফাঁদ পাতে। আর সে কারনে তার পূর্ব পরিচিতি তৈলকুপি গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী তানিয়া সুলতানার সাথে যোগসাজস করে। একপর্যায়ে ওই তানিয়া সুলতানার ছবি এবং আমার ছবি ব্যবহার করে একটি ১৫০ টাকার স্ট্যাম্পে ভূয়া এফিডেভিট তৈরি করে তার সাথে আমি বিবাহ করেছি মর্মে একটি কাগজ প্রদর্শন করে ব্লাক মেইলের মাধ্যমে আমার কাছে ৪লক্ষ টাকা দাবি করতে থাকে।

আমি টাকা দিতে অস্বীকার করায় ওই ভূয়া এফিডেভিটের কাগজ আমার স্ত্রী সন্তানদের কাছে পৌছে দিতে এবং এলাকায় প্রচার করে হয়রানি করবে মর্মে হুমকি প্রদর্শন করতে থাকে। আমি লোক লজ্জার ভয়ে লিচুর মৌসুমের ব্যবসার টাকা থেকে বিভিন্ন সময়ে রিপন এবং তানিয়া সুলতানাকে ৩লক্ষ ৭৫ হাজার টাকা প্রদান করি।

তারা আবারো টাকা দাবি করতে থাকে। আমার কাছে আর কোন টাকা না থাকায় তাদের টাকা দিতে না পারায় আমার কাছ থেকে জোরপূর্বক রিয়েলমি মোবাইল ফোন নিয়ে নেয় রিপন। এরপর আবারো টাকা চাইলে না দিতে পারায় ওই ভূয়া এফিডেভিটের কাগজপত্র আমার স্ত্রী সন্তানসহ পরিবারের লোকজনদের কাছে দিয়ে দেয়। এতে পরিবারের অশান্তি সৃষ্টি হয়েছে।

অথচ ওই তানিয়ার সাথে আমার কোন সম্পর্ক ইতোপূর্বেও ছিলো না। বর্তমানে নেই। শুধু মাত্র অর্থের লোভে ফাঁদ পেতে রিপন ও তানিয়া চক্র একটি মিথ্যা কাল্পনিক নাটক সাজিয়েছে। এখনো রিপন আমাকে খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে চাঁদাদাবি করে যাচ্ছে।
তিনি আরো বলেন নারী দিয়ে ব্ল্যাক মেইলকারী রিপনের বিরুদ্ধে এলাকার অসহায় নিরিহ মানুষকে জিম্মি করে অর্থ হাতিয়ে নেওয়া, সংসারে অশান্তি লাগিয়ে অর্থ হাতিয়ে নেওয়া, খাস সম্পত্তি অবৈধভাবে দখল করে। পরে দোকান নির্মান করে বিক্রয় করে অর্থ হাতিয়ে নেওয়া। এছাড়া সরকারি গাছকাটাসহ বহু অপকর্মের সাথে রিপন জাড়িত।

ওই রিপনের চক্রান্তে পড়ে আমার জীবনের কষ্টার্জিত অর্থ হারিয়ে এখন দিশেহারা। আমার সাথে তানিয়ার বিবাহ হয়েছে এটি প্রমান করতে তার পূর্বের স্বামী সিরাজুলকে তালাক দিয়েছে এমন একটি ভূয়া তালাকনামা প্রদর্শন করে যাচ্ছে। আর এসব কাজে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে পর সম্পদলোভী রিপন। অথচ তানিয়া তার স্বামী সিরাজুল ইসলামের সাথেই এখনো সংসার করে যাচ্ছে। তিনি ওই চক্রের হাত থেকে টাকা ফেরত পেতে এবং তাদের গ্রেফতার পূর্বক শাস্তির দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
না ফেরার দেশে সাতক্ষীরার স্বেচ্ছাসেবকলীগ নেতা এ্যাড ফারুক

নিজস্ব প্রতিনিধি :
সকলকে শোকে সাগরে ভাসিয়ে না ফেরার দেশে পাড়ি দিলেন সদ্য হাস্যোজ্জ্বল, সাতক্ষীরার পরিচিতমুখ, তরুণ স্বেচ্ছাসেবকলীগ নেতা এ্যাড ফারুক হোসেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

ফারুক হোসেন সদর উপজেলার লাবসা ইউনিয়নের মাগুরা গ্রামের মৃত. ইমান আলীর পুত্র। তিনি এক কন্যা সন্তানের জনক।
তিনি সাতক্ষীরা সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি, সাতক্ষীরা জজকোর্টের এজিপি ছিলেন।

গত কয়েকদিন পূর্বে আম গাছ থেকে পড়ে মাথায় মারাত্মক আহত হন। তাকে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল ভর্তি করা হয়। বৃহস্পতিবার তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
এড.ফারুক হোসেন অত্যান্ত নরম স্বভাবের মানুষ ছিলেন। তার মৃত্যুতে দলীয় নেতাকর্মীসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আব্দুল মোতালেব’র ২০তম মৃত্যু বার্ষিকী বৃহস্পতিবার

সাতক্ষীরার সর্বপ্রথম সংবাদপত্র দৈনিক কাফেলার প্রতিষ্ঠাতা সম্পাদক আব্দুল মোতালেব’র ২০তম মৃত্যু বার্ষিকী বৃহস্পতিবার। আব্দুল মোতালেব স্মৃতি সংসদের পক্ষ থেকে আজকের এই দিনটিতে নানা ধরনের কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

বিকেল চারটে ৩০ মিনিটে তুফান কনভেনশন সেন্টারে (লেকভিউ) বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও বরেণ্য সমাজসেবক আব্দুল মোতালেব স্মরণে আলোচনা ও সম্মাননা প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার), জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব মো: নজরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আব্দুল মোতালেব স্মৃতি সংসদের সভাপতি ও দৈনিক কাফেলার সম্পাদক ডা: এ.টি.এম রফিক উজ্জ্বল।

অনুষ্ঠানে শিক্ষা ও সাহিত্যে কাজী মুহম্মদ অলিউল্লাহ, চিকিৎসা ও সমাজসেবায় ডা. মো: এবাদুল্লাহ, শিক্ষায় শেখ আমানুল্লাহ, সাংবাদিকতায় তমিজউদ্দীন আহম্মদ, স্কাউট আন্দোলনে মুহা: নওশের আলী এবং ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ শওকত হোসেন খান চৌধুরীকে আব্দুল মোতালেব
স্মৃতি সংসদের পক্ষ থেকে প্রথম বারের মত বিশেষ সম্মাননা প্রদান করা হবে।

সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আন্তার্জাতিক ক্রীড়া ব্যক্তিত্ব তৈয়ব হাসান বাবু ও আব্দুল মোতালেব স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল।

এছাড়া আব্দুল মোতালেব’র ২০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা প্রেসকাবের আয়োজনে সকাল ১১টায় মরহুমের কবর জিয়ারত এবং সাড়ে ১১টায় আব্দুল মোতালেব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কবর
জিয়ারত, সাতক্ষীরা আহছানিয়া মিশন মসজিদে কোরানখানী ও দোয়া অনুষ্ঠানের
আয়োজন করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয় নবীন বরণ ও বিদায় সংবর্ধনা
আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় স্কুল ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ঢালী মোঃ সামছুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এমপি প্রতিনিধি শম্ভুজিত মন্ডল। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন,
জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও চাপড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মোস্তাফিজুর রহমান। স্কুলের কম্পিউটার শিক্ষক আ.ন.ম. আলমগীর হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমল কৃষ্ণ সরকার, সহকারী শিক্ষক সুনীল কুমার মন্ডল, বিদ্যুৎ বরণ মন্ডল, রবি শংকর রায়, নাজমা পারভীন,
অভিজিৎ মল্লিক, আবুল ফজল পলাশ, মনসুর হোসেন। আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তাফিজুর রহমান। স্কুলের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য স.ম ফজলুর রহমান, বিদ্যোৎসাহী সদস্য সেরাজুল ইসলাম, সংরক্ষিত অভিভাবক সদস্য মোছাঃ হামিদা খাতুন, অভিভাবক সদস্য ইলিয়াস সরদার, আকিবার রহমান, সালাউদ্দিন মোড়ল প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ৬ষ্ঠ শ্রেণিতে নবাগত ছাত্রীদের বরণ করে নেওয়া হয়। এ ছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সবশেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে গাঁজা গাছসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আটক

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনিতে গাঁজা গাছসহ কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম) জানান, বুধবার দুপুরে দক্ষিণ বড়দল কমিউনিটি ক্লিনিকের কর্মরত মহিলা কর্মী ফকরাবাদ গ্রামের কাত্তিক কুন্ডুর স্ত্রী দীপা কুন্ডুকে ক্লিনিকের ভিতরে ঢুকে মারপিট করায় থানায় মামলা দায়ের করেন।

দক্ষিণ বড়দল গ্রামের সহিদুল সরদারের ছেলে সুজন (২৩) ও সবুজ (২০) এর নামে। মামলার প্রেক্ষিতে ইন্সপেক্টর (তদন্ত) জাহাঙ্গীর হোসেন, এস আই অভিক বড়াল, এসআই আসাদুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স পাঠানো হয়।

ঘটনাস্থলে যেয়ে দেখে আসামীর বাড়ির আঙিনায় গাঁজা গাছের বাগান। বাগানে থাকা আনুঃ ১৫ ফুট লম্বা ৫০ টি গাঁজা গাছ সহ তাদেরকে হাতেনাতে আটক করা হয়। এছাড়া তিনি আরও বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এর অভিযান অব্যাহত রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার চলছিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest