সর্বশেষ সংবাদ-
বাকশিস সাতক্ষীরা জেলা শাখার নির্বাচন: সভাপতি খলিলুর -সম্পাদক নূর মোহাম্মদসাতক্ষীরা কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভাদেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক : দুইজনের বিরুদ্ধে মামলাসাতক্ষীরায় জেলা লিগ্যাল এইড কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতপ্রকাশিত সংবাদের প্রতিবাদ যুবদল নেতা সুমনের: অপসাংবাদিকতার চিত্র তুলে ধরে সংবাদ সম্মেলনফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডিসখিপুরের ৭ নম্বর ওয়ার্ডে শিশুদের মাঝে খেলাধুলার পোশাক বিতরণসাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সমন্বয় সভাতালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধনসাতক্ষীরা সদরের লাবসায় ‘পাবলিক হেয়ারিং’অনুষ্ঠিত

শ্যামনগরের প্লাবিত এলাকায় খাবার পানি বিতরণ

নিজস্ব প্রতিনিধি : শ্যামনগরের বুড়িগোয়ালিনীর দুর্গাবাটির খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙ্গে প্লাবিত এলাকায় পানি বিতরণ করা হচ্ছে। প্রেরণা নারী উন্নয়ন সংগঠনের সহযোগিতায় কোস্টাল ইয়ুথ ভলেন্টিয়ার (সিওয়াইডি) গ্রুপ পানি বিতরণ করছে।

গত ১৮ জুলাই থেকে এ পানি বিতরণ শুরু করা হয়। গত ১৪ জুলাই খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙ্গে বুড়িগোয়ালিনী ইউনিয়নের ১১টি গ্রাম লোনা পানিতে তলিয়ে যায়।

প্রায় ২৫ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়ে খাবার পানি সঙ্কটে পড়ে। বিষয়টি মোকাবিলার জন্য প্রেরণা নারী উন্নয়ন সংগঠন জরুরি ভিত্তিতে পানি বিতরণের সিদ্ধান্ত নেয়।

তারই অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন সিওয়াইডি এর মাধ্যমে গত ১৮ জুলাই থেকে বুড়িগোয়ালিনী ইউনিয়নের পুড়াকাঠলা ও দুর্গাবাটি এলাকায় ২২ জুলাই পর্যন্ত পানি বিতরণ করে যাচ্ছে। প্রতিদিন চার হাজার লিটার পানি বিতরণ করা হয়।

প্রেরণা নারী উন্নয়ন সংগঠন দীর্ঘদিন ধরে আত্ম মানবতার সেবায় কাজ করে চলেছে। প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে থেকে কাজ করছে। বিশেষ করে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

শীতার্থদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করে থাকে। এ সময় প্রেরণার কর্মকর্তা রহিমা খাতুন ও তাপসি হাউলি, সিওয়াইডি টিম লিডার বিবেক সরকারসহ স্বেচ্ছাসেবিরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় ৫৪জন গৃহহীন পরিবার পেল প্রধানমন্ত্রীর দেয়া নতুন ঠিকানা
কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটায় মুজিববর্ষের উপহার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া গৃহ পেলেন আরো ৫৪জন অসহায় ভূমিহীন ও গৃহহীন পরিবার। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে সকাল ১১ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃুহ হস্তান্তর উদ্বোধন করার পরপরই দেবহাটার কুলিয়া ইউনিয়ন ও নওয়াপাড়া ইউনিয়নের গৃহহীন ও ভূমিহীনদের জন্য নির্মিত আশ্রয়ন প্রকল্পের আওতায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই গৃহগুলো হস্তান্তর করা হয়।
দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তানজিলুর রহমান। এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু বলেছিলেন আমার দেশে কোন মানুষ গৃহহীন থাকবেনা, সকল ভূমিহীন ও গৃহহীন পরিবার যারা এক সময় অন্যের আশ্রয়ে ভাঙা ঘরে থাকতেন, ছিলো না নিজস্ব কোন স্থায়ী ঠিকানা, কিন্তু এখন আজ তারাই প্রধানমন্ত্রীর বিশেষ উপহারের ঘর পেয়ে খুঁজে পেয়েছে তাদের স্থায়ী ঠিকানা।
তারা পেয়েছেন নতুন জীবন, সেই সাথে বেঁধেছে সম্প্রীতির বন্ধন। এখন এই অসহায় মানুষগুলো সব কিছু পেয়ে শ্বপ্ন আর আনন্দে পরিবার নিয়ে বাস করছেন। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণই প্রধানমন্ত্রীর এমন উদ্যোগ। এটা বিশ্বের দরবারে বিরল দৃষ্টান্ত বলে তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন মশু, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও মহিলা ভাইস চেয়ারম্যান জি,এম স্পর্শ। এসময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী, বীর মুক্তিযোদ্ধা ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র ঘোষ, উপজেলা প্রকৌশলী শোভন সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান সাহেব আলী, উপজেলা বিআরডিবি কর্মকর্তা তানজিয়ারাসহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে অসহায় ৫৪ জনকে জমির দলিল, নাম পত্তন, জমির খাজনাসহ সকল কাগজপত্র হস্তান্তর করা হয়। পরে একই স্থানে উপজেলার সকল মুক্তিযোদ্ধাদেরকে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড প্রদান করা হ
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় চক্ষু সেবা কার্যক্রম সম্প্রসারণে শিক্ষকদের সাথে মতবিনিময়

ফয়জুল হক বাবু: সাতক্ষীরায় চক্ষু সেবা কার্যক্রম সম্প্রসারণ ও মানোন্নয়নের লক্ষে মানুষ গড়ার কারিগর শিক্ষকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরা গ্রামীণ চক্ষু হাসপাতালের আয়োজনে হাসপাতালটির ক্যাম্পাসে উক্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গ্রামীণ চক্ষু হাসপাতাল সাতক্ষীরা জেলার ব্যবস্থাপক মোঃ মিরাজুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসাবে দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন গ্রামীণ চক্ষু হাসপাতালের ডাইরেক্টর ডাঃ তৌহিদা বেগম।

প্রধান অতিথির বক্তব্য রাখেন, শ্যামনগর সরকারি মহসিন কলেজের প্রাক্তন অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা জিএম ওসমান গনী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ মোঃ আবু সাইদ। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় শতাধিক শিক্ষকবৃন্দ।

মত বিনিময় সভায় উপস্থিত শিক্ষকরা চক্ষু হাসপাতালের চক্ষু সেবার ভূয়সী প্রশংসা করেন। সেই সাথে চক্ষু সেবার পরিধি বৃদ্ধি এবং মানোন্নয়নে বিভিন্ন পরামর্শ ও মতামত প্রকাশ করেন। পরে গ্রমীন চক্ষু হাসপাতালের পক্ষ থেকে উপস্থিত শিক্ষকদের ফ্রী চক্ষু পরিক্ষার ব্যবস্থা করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের বিবৃতি

সাতক্ষীরা জেলা ছাত্রদলের কারামুক্ত সভাপতিকে ফুল দিয়ে বরণ অনুষ্ঠানের সংবাদে সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের ১নং যুগ্ম আহবায়ক আসিফ মাহমুদ রিপন কে ভারপ্রাপ্ত আহ্বায়ক উল্লেখ করে সমাজের আলো পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। যা সম্পুর্ণ মিথ্যা। রিপন ভারপ্রাপ্ত আহবায়ক নন, সে যুগ্ম আহবায়ক। উক্ত সংবাদের নিন্দা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদল।
গতকাল কলেজ ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত একপত্রে বলা হয়েছে, সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক রাজিউল ইসলাম রাজু ও সদস্য সচিব মেহেদী হাসান দীপ্ত।

আসিফ মাহমুদ রিপন ওই কমিটির ১নং যুগ্ম আহবায়ক। কিন্তু তাকে ভারপ্রাপ্ত আহবায়ক হিসেবে উপস্থাপন করার পেছনে গভীর চক্রান্ত থাকতে পারে। কলেজ ছাত্রদলকে বিতর্কিত করতে ষড়যন্ত্রকারীরা এধরনের অপপ্রচার চালাচ্ছেন বলে মনে করি। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় ক্ষতিগ্রস্ত উপকারভোগীর দেড় কোটি টাকার নগদ অর্থ বিতরণ

আসাদুজ্জামান : সাতক্ষীরার কলারোয়ায় কোভিড-১৯ মহামারীসহ প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত দুই হাজার ৯৭৬ জন উপকারভোগীদের মাঝে ৫ হাজার টাকা করে সর্বমোট ১ কোটি ৪৮ লাখ ৮০ হাজার টাকার নগদ অর্থ বিতরন করা হয়েছে।

সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর আয়োজনে কলারোয়া উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, প্রধান অতিথি সাতক্ষীরা-১ (তালা+কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মোস্তফা লুৎফুল্লাহ।

কলারোয়া উপজেলা নির্বাহি অফিসার রুলী বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এসডিএফ যশোর অঞ্চলের আঞ্চলিক পরিচালক মোঃ হেদায়েত উল্লাহ, কলারোয়া থানার অফিসার ইসচার্জ নাসির উদ্দীন মৃধা, এসডিএফ’র আঞ্চলিক ব্যবস্থাপক মেহেদী হাসান, ক্লাসটার ইনচার্জ শাহজাহান সিরাজ, দুলাল কৃষœ মজুমদার, মাহবুবুল আলম প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মাস্টার শেখ শাহজাহান আলী শাহিন।

অনুষ্ঠানে জানানো হয়, কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের দুই হাজার ৯৭৬ জন উপকারভোগীদের মাঝে ৫ হাজার টাকা করে সর্বমোট ১ কোটি ৪৮ লাখ ৮০ হাজার টাকার নগদ অর্থ বিতরন করা হয়। এনিয়ে জেলায় এ পর্যন্ত ৩৫০ টি গ্রামের ৩৮ হাজার ২৭১ জন উপকারভোগীর মাঝে ৫ হাজার টাকা করে সর্বমোট ২০ কোটি ৯৫ লাখ ৩১ হাজার টাকা বিতরন করা হয়েছে।

বক্তারা বলেন, দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কোভিড-১৯ এর ফলে ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে পূর্বের অবস্থানে ফিরিয়ে নেয়া এবং প্রকল্প এলাকা গ্রামীন উদ্যোক্তাদের সহায়তাকরন এই প্রকল্পের মূল উদ্দেশ্য যা বাংলাদেশ সরকারের রুপকল্প ২০৪১, এসডিজির গুরুত্বপূর্ণ লক্ষ্যসমুহ ও ৮ম পঞ্চবার্ষির্কি পরিকল্পনায় লক্ষ্যমাত্র অর্জনে সহায়তা করবে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ার মুরারীকাটি কালীমন্দির মাঠ উদ্বোধনী অনুষ্ঠানে এমপি মুস্তফা লুৎফুল্লাহ

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ার দক্ষিণ মুরারীকাটি কালী মন্দির মাঠ সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২১জুলাই) বিকেলে সাতক্ষীরা-১আসনের তালা-কলারোয়ার সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ওই কালী মন্দিরের মাঠ সংস্কার কাজের শুভ উদ্বোধন করেন।

এসময় সেখানে উপস্থিত ছিলেন-কলারোয়া পৌর সভার মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, দিতী খাতুন, দক্ষিণ মুরারীকাটি পূজা উদযাপন কমিটির সভাপতি রনজিৎ কুমার মন্ডল, আমেরিকান প্রবাসী ও সমাজসেবক রফিকুল ইসলাম মল্লিক,

৭নং ওয়ার্ড আ,লীগের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক নির্মল কুমার মন্ডল, নিমাই চন্দ্র হোড়, কাশিয়াডাঙ্গার ইউপি সদস্য আলী মাহমুদ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র গীতা পাঠ করেন-অহনা পোদ্দার। অতিথিরা তাদের বক্তব্য মুরারীকাটি কালী মন্দির সংস্কার, দূর্গা মন্দির সংস্কার, কালী মন্দির প্রবেশ রাস্তা সংস্কার, পানি নিষ্কাশন, ফসলী মাঠ ও ড্রেন নির্মাণের দাবী করেন

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সদর সাব-রেজিষ্ট্রি অফিসের নকল নবিস সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর সাব-রেজিষ্ট্রি অফিসের নকল নবিস সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার রেজিষ্ট্রি অফিসের তৃতীয় তলায় সকাল সাড়ে ১০ টায় শুরু বিরতীহিনভাবে চলে বেলা সাড়ে ১ টা পর্যন্ত।

এবার নির্বাচনে ১০৫ জন ভোটারের মধ্যে ১০৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
৯টি পদের বিপরীতি সভাপতি পদে ৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মীর মোর্তজা হাসান লিটু। তার প্রতিক ছিলো দোয়াত কলম মার্কা। নিকটতম প্রার্থী চেয়ার প্রতিকের আমানুর রহমান সুমন পেয়েছেন ২৭ ভোট।

সাধারন সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন জেসমিন নাহার, সহসভাপতি পদে উভয় ৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম ও মো: সাইফুল্লাহ। যুগ্ম সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আবু রায়হান,

সাংগঠনিক সম্পাদক জাকির আলম, কোষাধ্যক্ষ মো: শরিফুল ইসলাম, প্রচার সম্পাদক জিয়াউর রহমান, সাহিত্য ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অনল কৃষœ রায়, কার্যকরি সদস্য খুরশিদ আলম, সদস্য ময়নুদ্দিন ও অলোক বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন পরিমল চন্দ্র, সহকারি প্রিজাইডিং এর দায়িত্ব পালন করেন প্রদিপ কুমার, পলিং অফিসারের দায়িত্বে ছিলেন মহিউদ্দিন আহম্মেদ ও পংকজ কুমার হালদার। নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন জেলা নকল নবিস সমিতির সভাপতি নাজমুস জামান সুমন ও নির্বাচন কমিশনের সদস্য সচিব এর দায়িত্বে ছিলেন জেলা নকল নবিস সমিতির সম্পাদক লাভলু হোসেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনি উপজেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক হলেন আবুল কালাম

আশাশুনি উপজেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আবুল কালাম আজাদ। গত ১৬ জুলাই ২২ তারিখে সাতক্ষীরা জেলা কৃষকলীগের সভাপতি বিশ^জিত সাধু ও সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন স্বাক্ষরিত একপত্রে রাশেদ সরোয়ার শেলিকে সভাপতি ও মতিলালকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট আশাশুনি উপজেলা কমিটির অনুমোদন দেওয়া হয়।

উক্ত কমিটির ১নং সাধারণ সম্পাদক হয়েছেন আবুল কালাম আজাদ। এছাড়া তিনি শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা জেলা শাখার যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এদিকে গতকাল নব নির্বাচিত উপজেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক আবুল কালাম সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক নজরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।

এসময় জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, সাবেক ছাত্রলীগ নেতা বসির আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest