সর্বশেষ সংবাদ-
বাকশিস সাতক্ষীরা জেলা শাখার নির্বাচন: সভাপতি খলিলুর -সম্পাদক নূর মোহাম্মদসাতক্ষীরা কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভাদেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক : দুইজনের বিরুদ্ধে মামলাসাতক্ষীরায় জেলা লিগ্যাল এইড কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতপ্রকাশিত সংবাদের প্রতিবাদ যুবদল নেতা সুমনের: অপসাংবাদিকতার চিত্র তুলে ধরে সংবাদ সম্মেলনফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডিসখিপুরের ৭ নম্বর ওয়ার্ডে শিশুদের মাঝে খেলাধুলার পোশাক বিতরণসাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সমন্বয় সভাতালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধনসাতক্ষীরা সদরের লাবসায় ‘পাবলিক হেয়ারিং’অনুষ্ঠিত

আশাশুনির আনুলিয়ায় ইউপি মেম্বর শহীদুল কর্তৃক অসহায় দিন মজুরের পৈত্রিক সম্পত্তি জবর দখল

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরার আশাশুনির আনুলিয়ায় ইউপি মেম্বর মামুন ইকবল ওরফে শহীদুল সানা কর্তৃক অসহায় দিন মজুরের পৈত্রিক সম্পত্তি জবর দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, উপজেলার রাজাপুর গ্রামের মৃত উজির আলী গাইনের পুত্র ভুক্তভোগী আয়ুব আলী গাইন।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি একজন হতদরিদ্র পরিবারের সন্তান। আমি ভাংড়ির মালামাল ক্রয়-বিক্রয় করে জীবিকা নির্বাহ করে আসছি। আমি রাজাপুর মৌজায় ২৬৬ নং খতিয়ানে ২৯৪ ও ২৯৬ দাগে ৭ শতক সম্পত্তি পৈত্রিক সুত্রে প্রাপ্ত হয়ে দীর্ঘদিন শান্তিপুর্ণভাবে ভোগদখল করে আসছিলাম।
আমার বাবা-চাচারা দুই ভাই উজির আলী গাইন ও গহর আলী গাইন।

উজির আলী গাইনের চার পুত্র ও তিন কন্যা। গহর আলী গাইনের একটি মাত্র কন্যা তার কোন পুত্র সন্তান নাই। ভিটাবাড়ি সংলগ্ন ৭ শতক সম্পত্তি ছাড়া আমাদের কোন সম্পত্তি নেই। আমার চাচাতো বোন আছিয়া খাতুন ৭ শতক সম্পত্তির মধ্য হতে তার অংশের সম্পত্তি মৃত. আব্দুল হকের পুত্র আবু সাঈদ সানার অংশের সাথে এওয়াজ করে নেন।

সাঈদ সানা জাল জালিয়াতী ও তঞ্চকির মাধ্যমে মিউটিশন করে বর্তমান মেম্বর মামুন ইকবাল ওরফে শহিদুল সানার নিকট হস্তান্তর করেন। এর মধ্যে আমার সেজো ভাই সামছুর গাইনের অংশের সম্পত্তি টুকু খরিদ করে উক্ত শহিদুল সানা প্রভাব খাটিয়ে এবং ভাড়াটিয়া বাহিনীর সহযোগিতা ওই সম্পত্তির সামনের অংশ দখল করে নিয়েছেন।

আমি বিষয়টি অবগত হয়ে সিনিয়র সহকারী জজ আদালতে একটি আমানতের মামলা দায়ের করি। আদালত উক্ত বিষয়ের উপর স্থিতি অবস্থা জারি করে আদেশ দেন। কিন্তু মেম্বর শহিদুল সানা আদালতের সে নির্দেশ উপেক্ষা করে ভাড়াটিয়া বাহিনীর সহযোগিতায় সেখানে পাকা স্থাপনা নির্মাণ শুরু করেছেন। এতে বাধা দিতে গেলে খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করেন। এছাড়া উক্ত সম্পত্তিতে থাকা একটি ভাঙ্গাঘরে জাতির জনক ও প্রধানমন্ত্রীর ছবি টানিয়ে রেখে প্রচার দিচ্ছেন ওই ঘরে নিজেই আগুন লাগিয়ে ছবি পোড়ানোয় মামলায় জড়িয়ে আমাকে হয়রানি করবেন। আমি অসহায় গরিব মানুষ হওয়ায় ওই মেম্বরের চক্রান্তে দিশেহারা হয়ে পড়েছি। আমার একমাত্র সম্বল পৈত্রিক সম্পত্তি টুকু হারালে পরিবার নিয়ে আমাকে পথে বসতে হবে।

তিনি আরো বলেন, বর্তমান সরকার যেখানে সকলের গৃহ নির্মাণ করে দিচ্ছেন। সেখানে ওই মেম্বর আমাকে ঘর থেকে বিতাড়িত করে গৃহহীন করার ষড়যেন্ত্র লিপ্ত রয়েছেন। অথচ উক্ত মেম্বর আওয়ামীলীগের কোন পদে না থাকলেও আওয়ামীলীগের নাম ভাঙিয়ে আমারমত অসহায় মানুষকে হয়রানি করে যাচ্ছেন। চক্রান্ত করে আমার মাথা গোজার ঠাঁইটুকু কেড়ে নিতে চান। ইতোমধ্যে সেখানে নির্মান কাজও শুরু করেছেন তিনি। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় একজন হতদরিদ্র অসহায় মানুষ হিসেবে পর সম্পদ লোভী ওই মেম্বারের কবল থেকে তার পৈত্রিক সম্পত্তির রক্ষা এবং জীবনের নিরাপত্তার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় সেমিপাকা গৃহ পাচ্ছেন ৪৪৭টি পরিবার

আসাদুজ্জামান : ২১ জুলাই বৃহস্পতিবার সারা দেশে ২৬ হাজার ২২৯টি একক গৃহ হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে সাতক্ষীরা জেলায় ৪৪৭ টি সেমিপাকা দ্বিকক্ষ বিশিষ্ট গৃহ উদ্বোধন করা হবে।

বুধবার দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
এ সময় জেলা প্রশাসক বলেন, সাতক্ষীরা জেলায় এ পর্যন্ত সনাক্তকৃত ভূমিহীন ও গৃহহীন পরিবারের সংখ্যা ৩ হাজার ৩৯৩ টি।

এর মধ্যে ১ম, ২য় ও তয় পর্যায়ে মোট ২ হাজার ৫৮২টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।

তিনি আরও বলেন, সরকারি নীতিমালা অনুসরণ পূর্বক ২১ জুলাই ২০২২ ইং তারিখে সাতক্ষীরা জেলার তালা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা হিসাবে ঘোষণা করা হবে এবং পর্যায়ক্রমে দেবহাটা ও কালিগঞ্জ উপজেলাকে গৃহহীন মুক্ত ঘোষনা করা হবে।

এ সময় প্রেস ব্রিফিং আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তানজিলুর রহমান, রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) কৃষ্ণা রায় প্রমুখ।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রেলখাতে অব্যবস্থাপনা: রনির অভিযোগ প্রমাণিত, সহজ ডটকমকে জরিমানা

অনলাইন ডেস্ক: রেলখাতের অব্যবস্থাপনা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র মহিউদ্দিন রনির অভিযোগের প্রমাণ পাওয়ায় সহজ ডটকমকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর।

বুধবার (২০ জুলাই) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সভাকক্ষে এক শুনানি শেষে এই জরিমানা করা হয়।।

মহিউদ্দিন রনির উপস্থিতিতে শুনানিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, মহিউদ্দিন রনির অভিযোগের পরিপ্রেক্ষিতে সহজ ডটকমের অবহেলা প্রমাণিত হয়েছে। এ কারণে সহজ ডটকম-কে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জরিমানার পুরো অর্থের ২৫ শতাংশ (৫০ হাজার টাকা) মহিউদ্দিন রনি পাবেন বলেও জানান তিনি।

রনির অভিযোগ, গত ১৩ জুন রেলওয়ের ওয়েবসাইট থেকে ঢাকা-রাজশাহী রুটের ট্রেনের টিকিট কাটতে গিয়ে প্রতারণার শিকার হন তিনি। তার মোবাইল অ্যাপ থেকে টাকা কেটে নেওয়া হয় ঠিকই, কিন্তু তিনি টিকিট পাননি। এর প্রতিকার চেয়ে রেল কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করেন তিনি।

গত ৭ জুলাই থেকে রেলওয়ের অব্যবস্থাপনা-যাত্রী হয়রানির প্রতিবাদে ছয়দফা দাবিতে হাতে শিকল বাঁধা অবস্থায় কমলাপুর রেলস্টেশনে অবস্থান করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মহিউদ্দিন রনি।

শুরুতে একা আন্দোলন করলেও পরে তার বন্ধু, সহপাঠীসহ বেশ কয়েকজন শিক্ষার্থীও অবস্থান নেন। কদিন ধরে সেখানে তারা গান, কবিতা, পথনাটকের মাধ্যমে প্রতিবাদ জানিয়ে আসছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেশের খবর: দেশের বিদ্যুৎ সংকট মোকাবেলায় সরকারি সব অফিসে বিদ্যুতের ব্যবহার ২৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২০ জুলাই) প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের সভাপতিত্বে সরকারের ব্যয়-সাশ্রয়ে কার্যকর কর্মপন্থা নির্ধারণে সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বৈঠকে কোভিড পরবর্তী অর্থনৈতিক অভিঘাত এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলশ্রুতিতে বিশ্বব্যাপী জ্বালানিসহ নিত্যপণ্যের অব্যাহত মূল্যবৃদ্ধির কারণে সৃষ্ট পরিস্থিতিতে সরকারের ব্যয়-সাশ্রয় নীতি বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়।

এ সময় ড. আহমদ কায়কাউস রাজস্ব ব্যয় সংকোচন, উন্নয়ন ব্যয়ের সর্বোত্তম ব্যবহার, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়, অভ্যন্তরীণ সম্পদ বৃদ্ধি, নিত্যপণ্যের মূল্য সহনশীল পর্যায়ে রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সব সচিবদের অনুরোধ জানান। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিতব্যয়ী হওয়ার আহ্বানের কথা স্মরণ করিয়ে দিয়ে মন্ত্রণালয়গুলোকে অনাবশ্যক ব্যয় পরিহারসহ সব ক্ষেত্রে ব্যয় হ্রাসের নির্দেশনা প্রদান করেন।

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি সিদ্ধান্তে আতংকিত হওয়ার কারণ নেই বলে বৈঠক শেষে সাংবাদিকদের বলেন মূখ্য সচিব।

সভায় গৃহীত সিদ্ধান্ত :

বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহার কমিয়ে আনতে সব মন্ত্রণালয় প্রয়োজনীয় কর্মপন্থা নিরূপণ করবে। সরকারি সব দফতরে বিদ্যুতের ২৫ শতাংশ ব্যবহার হ্রাস করতে হবে। জ্বালানি খাতের বাজেট বরাদ্দের ২০ শতাংশ কম ব্যবহারের লক্ষ্যে অর্থ বিভাগ প্রয়োজনীয় পরিপত্র জারি করবে।

অনিবার্য না হলে শারীরিক উপস্থিতিতে সভা পরিহার করতে হবে এবং অধিকাংশ সভা অনলাইনে আয়োজন করতে হবে।

অত্যাবশ্যক না হলে বিদেশ ভ্রমণ যথাসম্ভব পরিহার করতে হবে।

খাদ্যদ্রব্যসহ নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং, মোবাইল কোর্টের মাধ্যমে মজুতদারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ অন্যান্য পদক্ষেপ জোরদার করতে হবে।

শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী পরিবহনে ব্যক্তিগত যানবাহনের ব্যবহার যৌক্তিকিকরণের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।

অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ বৃদ্ধিকল্পে অর্থ-বছরের শুরু থেকেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং লক্ষ্যমাত্রা অর্জনে এনবিআরকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

প্রতিটি মন্ত্রণালয় নিজস্ব ক্রয় পরিকল্পনা পুনঃপর্যালোচনা করে রাজস্ব ব্যয় হ্রাসের উদ্যোগ গ্রহণ করবে।

এনবিআার চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম, পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম, অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতেমা ইয়াসমিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়াসহ সংশ্লিষ্ট সচিবরা বৈঠকে অংশ নেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

আসাদুজ্জামান ঃ নড়াইলের মীর্জাপুর কলেজের অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে জুতোর মালা পরানো ও আশুলিয়ার শিক্ষক উৎপল সরকারকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা ও লোহাগড়ার দীঘলিয়া সাহাপাড়ায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘর, মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগসহ দেশজুড়ে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মানবাধিকার সংগঠণ এইচ আর ডিএফ ও স্বদেশ সাতক্ষীরার আয়োজনে বুধবার সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সাতক্ষীরা-আশাশুনি সড়কে উক্ত মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও সমাবেশে বক্তব্য দেন, জেলা নাগরিক কমিটির আহবায়ক অধ্যাপক আনিসুর রহিম. সদস্য সচিব অ্যাড. আবুল কালাম আজাদ, স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবু আহম্মেদ, জেলা গণফোরামের সাধারন সম্পাদক আলী নূর খান বাবুল, মানবাধিকার কর্মী রঘুনাথ খাঁ, অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা কিশোরী মোহর সরকার, বাংলাদেশ মহিলা পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক জ্যোস্না দত্ত প্রমুখ।

বক্তারা বলেন, সম্প্রতি নড়াইলের মীর্জাপুরের কলেজ অধ্যক্ষ স্বপন বিশ্বাসকে জুতোর মালা পরানো হয়েছে। আশুলিয়ার কলেজ শিক্ষক উৎপল সরকারকে তার ছাত্র পিটিয়ে হত্যা করেছে। সর্বশেষ গত ১৫জুলাই লোহাগড়া থানার দীঘলিয়া সাহাপাড়ায় শতাধিক হিন্দু বাড়ি, মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের পর অগ্নিসংযোগ করা হয়েছে। বক্তারা এ সময় দেশজুড়ে সংখ্যালঘু নির্যাতনের তীব্র নিন্দা জানান। একই সাথে এসব ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান তারা। মানববন্ধনে বিভিন্ন মানবাধিকার সংগঠনের লোকজন অংশগ্রহণ করেন।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় কপোতাক্ষ অববাহিকায় টিআরএম চালু রাখার দাবিতে মানববন্ধন
তালা  প্রতিনিধি:
জলবদ্ধতা ও পরিবেশ সমস্যা মোকাবেলায় তালা উপজেলার কপোতাক্ষ অববাহিকায় টিআরএম চালু রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ জুলাই) সকালে তালা উপজেলা পানি কমিটির আয়োজনে উপজেলা পরিষদের সামনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

তালা উপজেলা পানি কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ময়নুল ইসলামের সভাপতিত্বে ও পানি কমিটির সাধারণ সম্পাদক মীর  জিল্লুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন তালা সদর ইউনেয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন, উপজেলা নাগরিক কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধার আলাউদ্দিন জোয়ার্দার,

তালা সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহাবুদ্দীন বিশ^াস, প্রভাষক মোঃ রেজাউল করিম, পানি কমিটির নেতা সরদার ইমান আলী, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শফিউর রহমান ডানলাপ, আমরা বন্ধু যুব সংগঠনের সভাপতি এস এম নাহিদ হাসান প্রমুখ।
মানবন্ধনে তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, আমরাবন্ধু যুব ফাউন্ডেশন, পাঠক ফোরামসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ অংশ নেয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবরা স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তারা কপোতাক্ষ নদের  জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্পটির প্রথম পর্যায়ের’ কার্যক্রম ২০১৭ সালের জুন মাসে সমাপ্ত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
এ প্রকল্প বাস্তবায়ন দ্বারা বিশেষ করে তালা উপজেলার পাখিমারা বিলে টিআরএম বাস্তবায়িত হওয়ার কারণে বিশাল কপোতাক্ষ অববাহিকার প্রায় ২০ লক্ষ অধিবাসী সরাসরি উপকৃত হয়েছে। এ ধারা অব্যহত ও জীবন-জীবিকা এখন নিরাপদ রাখতে পুনরায় টিআরএম চালুর দাবি জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বীর মুক্তিযোদ্ধা বদরুল খানের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

বিশিষ্ট খেলোয়ার ও সংগঠক, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বদরুল ইসলাম খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা প্রেসক্লাব। তিনি বুধবার (২০ জুলাই) ভোর ৫টায় সাতক্ষীরা সিবি হসপিটালে চিকিৎস্যধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি—-রাজিউন) মৃত্যৃকালে তার বয়স হয়েছিল (৬৮) বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সহ-সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন,

যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম, অর্থসম্পাদক শেখ মাসুদ হোসেন, দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, নির্বাহী সদস্য মকসুমুল হাকিম, সেলিম রেজা মুকুল, আব্দুল গফুর সরদার, মাছুদুর জামান সুমন, এম শাহীন গোলদারসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বদু আর নেই

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বদরুল ইসলাম খান আর নেই।

বুধবার (২০ জুলাই) অনুমান ভোর ৫টায় সাতক্ষীরা সিবি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬৮) বছর।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে সাতক্ষীরার সর্বস্তরে শোকের ছায়া নেমে এসেছে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest