সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা কম্পিউটার সমিতির নবগঠিত কমিটির দায়িত্ব হস্তান্তর ও সংবর্ধনাসাতক্ষীরায় পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার কালিগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যার অভিযোগে চাঞ্চল্যদেবহাটায় দুর্বিষহ জীবন যাপন করছেন পত্রিকা বিক্রেতা আলাউদ্দিনসাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষককের সাথে অশালিন আচরণের ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ : কোচিং সীলগালাআশাশুনিতে জলবায়ু উদ্বাস্তুদের অধিকার রক্ষায় অ্যাডভোকেসিদেবহাটা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ডালিমের মৃত্যুরেকর্ডীয় সম্পত্তিতে জোর পূর্বক ঢালাই রাস্তা নির্মাণের অভিযোগ নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানের বিরুদ্ধেতালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনআশাশুনিতে অবঃ শিক্ষক-কর্মচারী ফোরাম গঠন

স্বাধীনতা শিক্ষক পরিষদ জেলা শাখার বিশেষ সাধারন সভা 

প্রেস বিজ্ঞপ্তি :  স্বাধীনতা শিক্ষক পরিষদ সাতক্ষীরা জেলা শাখার এক বিশেষ সাধারন সভা রবিবার রাতে শহরের আমতলাস্থ সংগঠনের কার্যালয়ে স্বাশিপ সাতক্ষীরা সদর উপজেলা শাখার সভাপতি প্রভাষক মীম সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ষ্টার্ন্ডফোর্ড বিশ^বিদ্যালয়ের প্রফেসর আফসার উদ্দিন। গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন স্বাশিপ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা শাখার সভাপতি প্রভাষক এম সুশান্ত।
সভায় আরো বক্তব্য রাখেন সংগঠনের নেতা প্রধান শিক্ষক পার্থ সারর্থী সেন, অধ্যক্ষ জাহিরুল আলম, মো: জাফর উল্লাহ, সুকুমার রায়, নির্মল চন্দ্র বৈরাগী, আমিনুর রহমান, শহিদুল্লাহ, খন্দকার আনিসুর রহমান প্রমুখ।
সভায় সংগঠনের জেলা শাখার সভাপতি কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনিত হওয়ায় তাকে অভিনন্দন জানানো হয়। সভায় আগামী সম্মেলন, নিষিদ্ধ নোট গাইড পাঠ্য করার ব্যাপারে কঠোর কর্মসূচি গ্রহণ, সংগঠনের ইনএকটিভ সদস্যদের ব্যাপারে সিদ্ধান্ত, শিক্ষকদের যুক্তিসংগত দাবী আদায়ে কার্যকর ভূমিকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার কালিগঞ্জে ভাইপোর দায়ের কোপে চাচা খুন : ভাইপো গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি : জমির সীমানায় শৌচাগারের চেম্বার নির্মাণকে কেন্দ্র করে ভাইপোর দায়ের কোপে নিহত হয়েছেন চাচা। সোমবার বিকেল ৫টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার গণেশপুর গ্রামে এ ঘটনা ঘটে। জনতা ঘাতক হাবিবুল্লাহকে আটক করে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ করেছে।
নিহতের নাম সাইফুল ইসলাম (৩২)। তিনি কালিগঞ্জ উপজেলার গণেশপুর গ্রামের আলাউদ্দিন গাজীর ছেলে।
গণেশপুর গ্রামের বিলকিস বেগম জানান, মেয়ে মীম ও সজীবসহ তাকে বাড়িতে রেখে স্বামী সাইফুল কয়েক মাস আগে ভারতের তামিলনাড়–তে কাজ করতে যান। গত ৮ মে সে বাড়িতে ফিরে আসে।
বিলকিস বেগম আরো জানান. তার ভাসুর আব্দুস সামাদ গাজী তার অংশ অনুযায়ি সীমানা নির্ধারণ করে সেখানে বাড়ি ঘর বানিয়ে বসবাস করছেন। এরপরও তিনি তার জমি তাদের (সাইফুল) সীমানার মধ্যে আছে বলে দাবি করে আসছিলেন। এ নিয়ে বিরোধও হয়েছে কয়েকবার। সোমবার বিকেল পাঁচটার দিকে তার স্বামী নিজের সীমানার মধ্যে শৌচাগারের হাউজ বানাতে গেলে ভাসুর সামাদ গাজী এসে শাবল দিয়ে সাইফুলের মাথায় আঘাত করতে যান। শাবল ধরে ফেলে সাইফুল। চিৎকার শুনে তিনি ও তার বোন তানিয়া ঘটনাস্থলে ছুঁটে যান। কোন কিছু বুঝে ওঠার আগেই ভাসুর সামাদের ছেলে রতনপুর আইডিয়াল কলেজের স্নাতক পরীক্ষার্থ হাবিবুল্লাহ ধারালো রাম দা দিয়ে সাইফুলের পেটের মধ্যে ঢুকিয়ে দেয়। এতে সাইফুলের নাড়ি ভুড়ি বের হয়ে যায়। তাকে মুকুল গাজী ও ছোবহান মোটর সাইকেলে করে প্রথমে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে ভর্তি না নেওয়ায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বিকেল পৌনে ৬টার দিকে সে মারা যায়। ক্ষুব্ধ জনতা ঘাতক হাবিবুল্লাহকে গণধোলাই দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
কালিগঞ্জ থানার উপপরিদর্শক আব্দুর রহিম জানান, সাইফুলের লাশের ময়না তদন্তের জন্য মঙ্গলবার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘাতক হাবিবুল্লাহকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দাসহ গ্রেপ্তার করা হয়েছে।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সমাপ্ত

নিজস্ব প্রতিনিধি :

বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল এর আয়োজনে সাতক্ষীরা জেলা রোভারের বাস্তবায়নে ৩৫৪ তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স ক্যাম্প ফায়ার ও সনদপত্র বিতরণ এর মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে। সোমবার ১৬ মে সন্ধ্যায় নবজীবন পলিটেকনিক ইনস্টিটিউটে এই ৫ দিনব্যাপী এই কোর্সে সমাপ্ত করা হয়। কোর্সের সমাপ্তি ঘোষণা করেন কোর্স লিডার ও খুলনা বিভাগীয় প্রতিনিধি শহিদুল ইসলাম (এল টি)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,

নবজীবন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ রফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন কোর্সের প্রশিক্ষক যথাক্রমে আফরোজ সরকার, ফাতেমা-তুজ-জোহরা, ইমদাদুল হক, ইয়াসিন আলি, এ এস এম আব্দুর রশিদ, এস এম আসাদুজ্জামান, তানভীর হোসেন, সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের রোভার নেতা আবদুল্লাহ আল মামুনসহ সাতক্ষীরার বিভিন্ন কলেজের রোভার নেতা ও সিনিয়র রোভার মেট বৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ত্রিমুখি দ্বন্দ্বে দিশেহারা সাতক্ষীরা পৌরসভার ১৪ জন ঠিকাদার !

নিজস্ব প্রতিনিধি :
ত্রিমুখি দ্বন্দ্বে দিশেহারা হয়ে পড়েছেন সাতক্ষীরা পৌরসভার ১৪ জন ঠিকাদার। কাজ শেষ হওয়ার প্রায় ২ বছর অতিবাহিত হলেও বিল উত্তোলন করতে না পেরে বিপাকে পড়েছেন তারা।দিন দিন বাড়ছে ব্যাংকের সুদের পরিমান।
অথচ সাতক্ষীরা পৌরসভার ফান্ডে প্রায় দেড় মাস যাবত টাকা জমা থাকলেও তা ঠিকাদারদের ভাগ করে দেওয়ার কোন উদ্যোগই নেওয়া হচ্ছে না বলে ভুক্তভোগী ঠিকাদারগণ জানিয়েছেন।
ঠিকাদাররা জানান, গত প্রায় ২ বছর পূর্বে সাতক্ষীরা পৌরসভার বিভিন্ন স্থানে আই ইউ আই ডি পি প্রকল্পের কাজ করেন। যার মূল্য ৪কোটি ৯৯ লক্ষ টাকা। পৌর আইন অনুযায়ী কোন ঠিকাদারের কাজ শেষের ৬৫ দিনের মধ্যে পুরো টাকা পরিশোধ করতে হবে। কিন্তু দেড় বছর অতিবাহিত হলেও বিল নিয়ে কারো মাথা ব্যাথা নেই। ফলে মন্ত্রণালয়ে ঠিকাদাররা যোগাযোগ করলে মন্ত্রণালয় ১ কোটি টাকা বরাদ্দ প্রদান করে। যা পরবর্তীতে সাতক্ষীরা এজি অফিস থেকে ছাড় হয়ে পৌরসভার ফান্ডে জমা হয়েছে। কিন্তু দেড় মাস যাবত টাকাটা ফান্ডে থাকলেও ঠিকাদাররা টাকা না পেয়ে হতাশ হয়ে পড়েছেন।
মেয়র, কাউন্সিলর ও নির্বাহীর দ্বন্দ্বের কারনে টাকাটা ছাড় করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন ঠিকাদারগন। মেয়র সাহেবের কাছে গেলে তিনি বলেন, নির্বাহীর সাথে যোগাযোগ করতে, আর নির্বাহী বলছেন, একাউন্টটেন্ডের সাথে যোগাযোগ করুন। একাউন্টটেন্ড বলছেন কাউন্সিলরদের সাথে সমঝোতা করতে। এভাবেই তাল বাহানা করে দিনের পর দিন হয়রানি করা হচ্ছে ঠিকাদারদের।
আব্দুস সাত্তার নামের একজন ঠিকাদার বলেন, ব্যাংক থেকে চড়া সুদে ঋণ নিয়ে পৌরসভার কাজ করেছি। প্রায় ২ বছর ধরে টাকা না পেয়ে আমরা চরম বিপাকে পড়েছি। দিন দিন ব্যাংকের সুদ বেড়ে যাচ্ছে। নিজেরাও শূন্য হাতে সংসার পরিচালনা করতে পারছি না।
ঠিকাদার আলতাফ হোসেন, আব্দুস সালাম, সুমুনুর রহমানসহ ১৪ জনই একই সুরে অভিযোগ করে বলেন, ফান্ডে এককোটি টাকা থাকার পরও ত্রিমুখি দ্বন্দ্বের কারনে দিশেহারা পড়েছি। আমাদের বিল দেওয়া হচ্ছে না। অবিলম্বে বিল পাওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
এবিষয়ে সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, প্রকৌশলী, সচিব এবং একাউন্টটেন্ড কে দ্রুত টাকাগুলো ঠিকাদারদের মধ্যে বন্টন করে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছি। এছাড়া প্রায় ১ মাস পূর্বেই আমি বিধিমোতাবেক বন্টনের জন্য ফাইলে লিখেও দিয়েছি। কিন্তু তারা কোন ব্যবস্থা গ্রহণ করেনি। তবে খুব দ্রুত তাদের মধ্যে ওই টাকা ভাগ করে দেওয়া হবে।
সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী নাজিম উদ্দীন বলেন, আমার কাছে ফাইল আসা মাত্রই আমি ছেড়ে দেই। কিন্তু ফাইল না আসলে কিভাবে ছাড়বো।
পৌরসভার সচিব মীর লিয়াকত আলী বলেন, কোন ঠিকাদার কত টাকা নিবেন এই সিদ্ধান্ত ঠিকাদাররা নিজেরাই নিতে পারছেন না। যে কারণে তাদের টাকা দেওয়া হচ্ছে না।
এদিকে সম্প্রতি সাতক্ষীরা পৌর মেয়র এবং প্রধান নির্বাহীর দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। এনিয়ে সাতক্ষীরা পৌরবাসীর মধ্যে চরম উদ্বেগ লক্ষ করা যাচ্ছে। নির্বাহীর সাথে যোগ দিয়েছেন পৌর কাউন্সিলগন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যুক্তরাষ্ট্র পাকিস্তানকে ‘দাস’ বানিয়েছে: ইমরান খান

বিদেশের খবর: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, “কোনো ধরনের হামলা বা আগ্রাসন ছাড়াই পাকিস্তানকে ‘দাস’ বানিয়ে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।’ গতকাল রোববার পাঞ্জাবের ফয়সালাবাদে এক সভায় বক্তৃতাকালে তিনি এ মন্তব্য করেন। এনডিটিভির প্রতিবেদনে সোমবার এমনটি বলা হয়েছে।

ইমরান খান বলেছেন, “পাকিস্তানের জনগণ ‘আমদানি করা সরকার’ কখনোই মেনে নেবে না।”

গত মাসে পার্লামেন্টে আস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীত্ব হারান ক্রিকেটার থেকে রাজনীতিতে আসা ৬৯ বছর বয়সী ইমরান খান। এরপর থেকেই তিনি স্বাধীন পররাষ্ট্রনীতি নেওয়ার কারণে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রের শিকার বলে অভিযোগ করে আসছেন।

প্রধানমন্ত্রীত্ব হারানোর পর থেকে পাকিস্তানের বিভিন্ন জায়গায় বড় বড় সমাবেশ করছেন ইমরান খান। এসব সমাবেশে ইমরান খান নতুন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে যুক্তরাষ্ট্রের মদদপুষ্ট হিসেবে আখ্যায়িত করে আসছেন।

ফয়সালাবাদের জনসভায় রোববার ইমরান খান বলেন, ‘আগ্রাসন করা ছাড়াই পাকিস্তানকে দাস বানিয়ে নিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র। পাকিস্তানের জনগণ কখনোই আমদানিকৃত সরকারকে মেনে নেবে না।’

নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভু্ট্টো জারদারি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের কাছে অর্থভিক্ষা চাইবেন বলে মন্তব্য করেন ইমরান খান। আগামী বুধবার (১৮ মে) নিউইয়র্কে ‘বৈশ্বিক খাদ্য নিরাপত্তা’ বিষয়ক সভা হওয়ার কথা রয়েছে।

এর আগে গত শনিবার এক জনসভায় ইমরান খান বলেন, পাকিস্তানে বা বিদেশে তাঁকে হত্যার ষড়যন্ত্র চলছে।

রাজধানী ইসলামাবাদের উদ্দেশে লং মার্চের ঘোষণা দিয়েছেন পিটিআই চেয়ারম্যান ইমরান খান। ২০ মের পরে পিটিআই লং মার্চের তারিখ জানাবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আরেক দফা কমলো টাকার মান

অর্থনীতির খবর: মার্কিন ডলারের বিপরীতে টাকার মান কমিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আজ সোমবার সপ্তাহের ব্যবধানে প্রতি ডলারের বিনিময়মূল্য ৮০ পয়সা বাড়িয়ে ৮৭ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের আগে চলতি বছরের জানুয়ারিতে ডলারের বিনিময়মূল্য ২০ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা করেছিল। গত ২৩ মার্চ আরও ২০ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা ২০ পয়সা নির্ধারণ করে, ২৭ এপ্রিল ২৫ পয়সা বাড়িয়ে এক ডলারের বিনিময় ৮৬ টাকা ৪৫ পয়সা করা হয়েছিল। চলতি মাসের (মে মাস) ৯ তারিখ ডলারের বিনিময়মূল্য ২৫ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

আজ ৮০ পয়সা বাড়িয়ে প্রতি এক ডলারের বিনিময়মূল্য ৮৭ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হলো। খোলাবাজারে ডলারের দাম আগেই ৯০ থেকে ৯৩ টাকায় বিক্রি হচ্ছিল। আমদানির এলসির বিপরীতে আমদানিকারকদের ডলার কিনতে হচ্ছে ৯৪ থেকে ৯৬ টাকায়।

ব্যাংকখাত সংশ্লিষ্টরা বলছেন, ঈদের সময় দেশে প্রবাসী আয় এসেছে ভালো পরিমাণ। যদিও আমদানি খরচ যে হারে বেড়েছে, প্রবাসী আয় ও রপ্তানি আয় দিয়ে সেই খরচ মেটানো যাচ্ছে না। এ কারণে ডলার নিয়ে দেশের মুদ্রাবাজারে এখন অস্থিরতা বিরাজ করছে।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, রপ্তানি আয়ের তুলনায় আমদানি বেশি হওয়ায় ডলারের ওপর চাপ পড়েছে। সার্বিক বাজার বিবেচনায় ডলারের রেট ৮৭ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে। এদিকে সংশ্লিষ্টরা বলছেন, ডলারের মূল্যবৃদ্ধিতে রপ্তানিকারক ও প্রবাসীরা লাভবান হবেন। অন্যদিকে খরচ বাড়বে আমদানিকারকদের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে খুঁজে বের করল র‌্যাব
নিজস্ব প্রতিনিধি:
ফেনসিডিলের মামলায় যাবজ্জীবন  কারাদণ্ডপ্রাপ্ত আব্দুল হাকিম (৪০) গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্প। আব্দুল হাকিম সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ব্রজপাটলি গ্রামের মৃত হায়দার আলী গাজীর ছেলে।
র‍্যাব জানায়, ২০১৩ সালে নড়াইল জেলার ভাংগাপোল এলাকা থেকে হাকিমকে ১২২৫ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করে ডিবি পুলিশ। মামলায় বিজ্ঞ আদালত তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সাজা প্রদান করে।
র‌্যাব-৬ সাতক্ষীরার কোম্পানি কমান্ডার ইশতিয়াক হোসাইন জানান , বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ আদালত , নড়াইল এর স্মারক নং ৮৬৬৮ ১১/১০/২১ , দায়রা ১৭২/২০১৩ , ( কালীঃ ) , প্রসেস নং ৭১/২১ । , থানা রিসিভ নং -৪০ / ২১ এর পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আব্দুল হাকিম সাজা প্রদানের পর থেকে সে বিভিন্ন সময়ে স্থান পরিবর্তন করে দীর্ঘদিন পলাতক ছিল।
তিনি বলেন, রোববার (১৫ মে) র‌্যাব সাতক্ষীরা কোম্পানির একটি চৌকস অভিযানিক দল তাকে সাতক্ষীরার দেবহাটার উওর সখিপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে। বর্তমানে তাকে কালিগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে ভাড়াবাসা থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার : স্বামী পলাতক

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পরিষদের পাশের একটি বাসা থেকে রোজিনা পারভীন (৩৩) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৫ মে) রাতে তালাবদ্ধ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত গৃহবধূ তার স্বামীকে নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন। নিহত রোজিনা কালিগঞ্জ উপজেলার কাশেমপুর এলাকার মোহাম্মদ রায়হান আলীর মেয়ে ও ঝিনাইদহ জেলার কোটচাঁদ উপজেলার মোহরপুর গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে শফিকুল ইসলামের সঙ্গে রোজিনা পারভীনের বিয়ে হয়। বিয়ের পর থেকে ওই দম্পতি কালিগঞ্জ উপজেলা পরিষদের পাশে একটি ভাড়া বাসায় বসবাস করতেন। তবে বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। একপর্যায়ে রবিবার রাত সাড়ে ১১ টার দিকে পুলিশ তালাবদ্ধ ঘর থেকে রোজিনার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের স্বামী শফিকুল ইসলাম পলাতক রয়েছেন।

কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ জানানো হয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest