সর্বশেষ সংবাদ-
বাকশিস সাতক্ষীরা জেলা শাখার নির্বাচন: সভাপতি খলিলুর -সম্পাদক নূর মোহাম্মদসাতক্ষীরা কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভাদেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক : দুইজনের বিরুদ্ধে মামলাসাতক্ষীরায় জেলা লিগ্যাল এইড কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতপ্রকাশিত সংবাদের প্রতিবাদ যুবদল নেতা সুমনের: অপসাংবাদিকতার চিত্র তুলে ধরে সংবাদ সম্মেলনফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডিসখিপুরের ৭ নম্বর ওয়ার্ডে শিশুদের মাঝে খেলাধুলার পোশাক বিতরণসাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সমন্বয় সভাতালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধনসাতক্ষীরা সদরের লাবসায় ‘পাবলিক হেয়ারিং’অনুষ্ঠিত

আশাশুনিতে বিষাক্ত দ্রব্য খাইয়ে স্বামীর নগদ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ!

নিজস্ব প্রতিনিধি :
আশাশুনিতে বিষাক্ত দ্রব্য খাইয়ে স্বামীর অর্জিত অর্থসহ নগদ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এঘটনায় ভুক্তভোগী স্বামী প্রতিকার চেয়ে আশাশুনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী স্বামী শফিকুল ইসলাম মোল্যা আশাশুনি বাইনতলা গ্রামের মৃত হাজী বাবর আলী মোল্যার পুত্র।

অভিযোগ সূত্রে জানা গেছে, রাজপুর গ্রামের গোলদার শেখের কন্যা মনোয়ারা বেগমের সাথে গত বছর দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হন শফিকুল ইসলাম। বিবাহের পর থেকে রাজপুর গ্রামের শফিকুল স্ত্রী মনোয়ারা খাতুনের বসবাস শুরু করে। একপর্যায়ে মনোয়ারা খাতুনের কন্যা খুকুমনি ও জামাতা নুর ইসলামের কু পরামর্শে শফিকুলের অর্থ হাতিয়ে নেওয়ার চক্রান্ত শুরু করে।

এদিকে স্ত্রী মনোয়ারা খাতুনের কথামত শফিকুল সরল বিশ^াসে নিজের বসত বাড়ীর জমি জায়গার কাগজপত্র, নগদ টাকা সহ সকল জিনিসপত্র নিয়া রাজাপুর গ্রামে রাখেন। এছাড়াও শফিকুল বিভিন্ন সময়ে ইট ভাটায় কাজ করে উপার্জিতও স্ত্রী মনোয়ারার কাছে জমা রাখেন। পরে তিনি জানতে পারেন স্ত্রী মনোয়ারা একাধিক স্থানে বিবাহ করেছে এবং অসৎ চরিত্রের।

গত ২৬ জুন ২২ তারিখ রাতে শফিকুলের ১২ বস্তা ধান, নগদ টাকা সহ অন্যান্য মালামাল আত্মাসাথের উদ্দেশ্যে স্ত্রী মনোরায়ার খাতুন কন্যা খুকু মনি ও জামাতা নুর ইসলামের কুপরামর্শে খাবারের সাথে বিষ মিশিয়ে খাইয়ে দেয়। এতে শফিকুলের শরীরে জ্বালা পোড়া ও মস্তিস্ক বিকৃত হতে থাকলে তিনি বুঝতে পারেন স্ত্রী মনোয়ারা যোগসাজস তার সম্পত্তি আত্মসাৎ করার জন্য বিষাক্ত ঔষধ ভাতের সহিত মিশিয়ে খাইয়ে দিয়েছে। পরে স্থানীয়রা শফিকুলকে গ্রাম্য ডাক্তার দ্বারা চিকিৎসা করায়। পরবর্তীতে তার শারীরিক অবস্থা খারাপ হলে উন্নত চিকিৎসার জন্য ইং-০৫/০৭/২০২২ তারিখে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন থাকায় কর্তব্যরত ডাক্তার জানায় বিষাক্ত ঔষধ সেবন করা হয়েছে। তখন শফিকুল নিশ্চিত হন তার সরল বিশ্বাসে বিষাক্ত ঔষধ ভাতের সাথে মিশিয়ে খাইয়েছে। প্রায় এক মাস চিকিৎসা শেষে শফিকুল কিছুটা সুস্থ্য হয়েছেন বলে জানিয়েছেন। এঘটনায় তিনি প্রতিকার চেয়ে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিস্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

আবু ছালেক: মঙ্গলবার সকাল ১১ টার সময় হাজিপুর বাবলা বাগান কপি হাউজ সংলগ্ন সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছে এবং আহত হয়েছে একজন।

জানা গেছে তালা উপজেলার মেছেরডাংগা গ্রামের রবিউল ইসলামের পুত্র সজিব হোসেন (২০) মোটরসাইকেল নিয়ে তার নানার বাড়ীতে যায় মাহমুদপুর গ্রামে।
ছোট ভাই সুজন হোসেন (১২) কে নিয়ে আসার জন্য,ছোট ভাইকে নিয়ে চলেযায় তাদের পুরাতন বাড়ী আটশতবিঘা গ্রামে,এরপর দ্রুত গতিতে বাড়ীর দিকে রওনা হলে পথিমধ্যেই হাজিপুর বাবলা বাগান কপি হাউজ সংলগ্ন পৌছানো মাত্রই অপরদিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেল সরাসরি ধাক্কা দেওয়া মাত্রই সজিব হোসেন, ও সুজন হোসেন রাস্তার উপর ছিটকে পড়ে ২ ভাই গুরুতর আহত হয়েছিল।

এরমধ্যে সজিব হোসেনের অবস্হা খুবই আশংখ্যজনক ছিল,২ জনকেই প্রথমে ব্যাংদহা বাজারের বিজয় মেমোরিয়াল ক্লিনিকে ভর্তি করা হয়,অবস্হার কোন উন্নতি না হওয়াই সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তারপরেও সজিব হোসেনের অবস্হার কোন উন্নতি না হওয়াই তাতক্ষনিকভাবে সজিব হোসেনকে নিয়ে যাওয়া হয় খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে। সন্ধা ৭ টার সময় সজিব হোসেন খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবসাহায় মৃত্যুবরন করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাশিয়া ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দিল

বিদেশের খবর: ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া। তবে গ্যাস সরবরাহ বন্ধে দেশটি পাইপলাইনের যন্ত্রাংশ মেরামত করাকে অজুহাত হিসেবে উল্লেখ করেছে।

সোমবার (১১ জুলাই) সকাল থেকে ইউরোপে গ্যাস সরবরাহের মূল পাইপলাইন নর্ড স্ট্রিম-১ পাইপলাইন দিয়ে আর গ্যাস প্রবাহ করা হচ্ছে না বলে খবর দিয়েছে রুশ সংবাদমাধ্যম আরটি।

নর্ড স্ট্রিম এর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ১০ দিন পাইপলাইনে নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজ চলবে। যতদিন এই রক্ষণাবেক্ষণের কাজ চলবে, ততদিন এ পাইপলাইনে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তবে আশঙ্কা করা হচ্ছে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করার কারণে দীর্ঘদিন পাইপলাইনে গ্যাস সরবরাহ বন্ধ রাখতে পারে রাশিয়া।

এর আগে নেদারল্যান্ডের জ্বালানি মন্ত্রী রব ইয়েত্তেন বলেছিলেন, নর্ড স্ট্রিমের গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেলে এর প্রভাব পুরো উত্তর-পশ্চিম ইউরোপে পড়বে। রাশিয়া থেকে ইউরোপের অন্যান্য দেশে গ্যাস পাঠানোর জন্য আরও বড় কিছু পাইপলাইন রয়েছে, তবে সেগুলোতেও ধারাবাহিকভাবে গ্যাসের প্রবাহ কমছে।

বাল্টিক সমুদ্রের নিচ দিয়ে নর্ড স্ট্রিম ১ পাইপলাইনের মাধ্যমে বছরে ৫৫ বিলিয়ন ঘন মিটার (বিসিএম) গ্যাস রাশিয়া থেক জার্মানিতে প্রবাহিত হয়। এই পাইপলাইন দিয়ে ইউরোপের অন্যান্য দেশেও গ্যাস যায়।

গত মাসে রাশিয়া নর্ড স্ট্রিমের মোট সক্ষমতার ৪০ শতাংশ প্রবাহ কমিয়ে দেয়। কারণ হিসেবে তারা জানায়, পাইপলাইনের একটি যন্ত্রাংশ বিকল হয়ে যাওয়ায় সেটি মেরামতের জন্য জার্মান সংস্থা সিমেনস এর কানাডা কার্যালয়ে পাঠানো হয়েছে, যেটি এখনও মেরামত হয়ে ফিরে আসেনি।

অন্যদিকে কানাডা জানিয়েছে, মেরামত করা টারবাইনটি তারা ফিরিয়ে দেবে। একই সঙ্গে তারা জানায় রাশিয়ার জ্বালানি খাতের নিষেধাজ্ঞা আরও বাড়াবে।

ইউরোপের দেশগুলোর আশঙ্কা, রাশিয়া রক্ষণাবেক্ষণের সময়সীমাকে দীর্ঘায়িত করবে, যাতে ইউরোপের গ্যাস সরবরাহ আরও বিপর্যস্ত হয়ে পড়ে। ফলে আসন্ন শীত মৌসুমে গ্যাসের সংরক্ষণের পরিকল্পনায় বিঘ্ন ঘটবে এবং ইতোমধ্যে চলতে থাকা গ্যাস সঙ্কট আরও ঘনীভূত হবে।

জার্মান অর্থমন্ত্রী রবার্ট হাবেক দাবি করেন, রাশিয়ানরা সংস্কারের অজুহাত তুলে দীর্ঘ সময় ধরে গ্যাস সরবরাহ বন্ধ রাখতে পারে।

রাশিয়া থেকে গ্যাসের প্রবাহ থেমে গেলে জার্মানির অর্থনীতিতে মন্দা দেখা দিতে পারে। বাভারিয়া রাজ্যের ভিবিডব্লিউ ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন থেকে পাওয়া তথ্য মতে, গ্যাস না পাওয়া গেলে জার্মানির অর্থনীতিতে বছরের দ্বিতীয়ার্ধে ১৯৫ বিলিয়ন ডলারের (১৯৩ বিলিয়ন ইউরো) সমপরিমাণ ক্ষতি হতে পারে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চীনকে ছাড়িয়ে জনসংখ্যায় বিশ্বে প্রথম হতে যাচ্ছে ভারত

ভিন্নরকম খবর: ভারত ও চীনে যে হারে জনসংখ্যা বাড়ছে, তা অব্যাহত থাকলে আগামী বছর চীনকে ছাড়িয়ে যাবে ভারত। তখন জনসংখ্যার দিক দিয়ে বিশ্বে প্রথম অবস্থানে থাকবে ভারত। অন্যদিকে, সারা বিশ্বের জনসংখ্যা আগামী ১৫ নভেম্বর ৮০০ কোটিতে গিয়ে দাঁড়াবে। খবর রয়টার্স।

জাতিসংঘ সম্প্রতি ‘ওয়ার্ল্ড পপুলেশন প্রসপেক্টাস ২০২২’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। সংস্থাটির ডিপার্টমেন্ট অব ইকোনমিক অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্স আজ সোমবার বৈশ্বিক জনসংখ্যা নিয়ে প্রতিবেদনটি প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২০০ বছরে বিশ্বের জনসংখ্যা সাত গুণ বেড়েছে। এমনকি, ২০১১ সালেও বিশ্বের জনসংখ্যা ছিল ৭০০ কোটি। গত ১১ বছরে তা আরও ১০০ কোটি বেড়েছে। আগামী ১৫ নভেম্বর বিশ্বের মোট জনসংখ্যা ৮০০ কোটির মাইলফলক ছুঁয়ে যাবে।

বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ চীনকে ছাড়িয়ে যেতে পারে ভারত উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালের শেষে ভারতের মোট জনসংখ্যা দাঁড়াতে পারে ১৪১ কোটি ২০ লাখে। আর এ সময় চীনের জনসংখ্যা দাঁড়াবে ১৪২ কোটি ৬০ লাখে। প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বছর নাগাদ ভারতের জনসংখ্যা চীনকে ছাড়িয়ে যেতে পারে।

প্রতিবেদন আরও বলছে, জনসংখ্যা বৃদ্ধির হার এভাবে অব্যাহত থাকলে ২০৩০ সালে ৮৫০ কোটিতে পৌঁছাতে পারে। ২০৫০ সালে বিশ্বের জনসংখ্যা দাঁড়াতে পারে ৯৭০ কোটিতে। আর ২১০০ সালে বিশ্বের মোট জনসংখ্যা এক হাজার ৪০ কোটি হতে পারে বলে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পদত্যাগ করছেন মন্ত্রিসভার সব সদস্য, শ্রীলংকায় সর্বদলীয় সরকার হচ্ছে

বিদেশের খবর: শ্রীলংকার বর্তমান মন্ত্রী সভার সকল সদস্য পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন৷

দেশটিতে সর্বদলীয় সরকার গঠিত হলেই তারা মন্ত্রিত্ব ছেড়ে দেবেন৷

সোমবার প্রধানমন্ত্রী রানিল বিক্রমাসিংহের দপ্তর থেকে জানানো হয়েছে এ তথ্য৷ খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের৷

এদিকে গত শনিবার প্রেসিডেন্ট গোতবায়া রাজাপাকসের পদত্যাগের দাবিতে হাজার হাজার মানুষ রাজধানী কলম্বোতে জড়ো হন। প্রেসিডেন্টের পাশাপাশি প্রধানমন্ত্রী রানিল বিক্রমাসিংহের পদত্যাগেরও দাবি জানান তারা।

উত্তেজনা চরমে পৌঁছালে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী দুইজনই পদত্যাগ করতে সম্মত হন।

শ্রীলংকায় অর্থনৈতিক দুরাবস্থা সৃষ্টি হওয়ায় সরকারের ওপর ক্ষুদ্ধ হন সাধারণ মানুষ। তারা রাস্তায় নেমে পড়েন।

মে মাসে আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে৷

এরপর প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন রানিল বিক্রমাসিংহে৷ কিন্তু তার ওপরও ক্ষুদ্ধ হয় সাধারণ মানুষ।

শনিবার প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের বাসভবনে অবস্থান নেন সাধারণ জনতা৷

তারা জানান, যতক্ষণ প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রী ক্ষমতা না ছাড়ছেন ততক্ষণ তারা অবস্থান চালিয়ে যাবেন৷

সূত্র: বিবিসি, এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আগামী ২০ জুলাই শ্রীলংকায় প্রেসিডেন্ট নির্বাচন

অনলাইন ডেস্ক: আগামী ২০ জুলাই শ্রীলংকায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিন সংসদ সদস্যরা সংসদে দেশের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করবেন। ১৫ জুলাই দেশটির সংসদ অধিবেশন বসবে৷

সোমবার এমন তথ্য জানিয়েছেন সংসদের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেওয়ারদেনা।

প্রেসিডেন্ট গোতবায়া রাজাপাকসর বুধবার ক্ষমতা ছেড়ে দেবেন বলে ঘোষণা দেন। এরপরই নতুন প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করলেন স্পিকার৷

এ ব্যাপারে বিবৃতিতে তিনি বলেন, ১৯ জুলাই প্রেসিডেন্ট পদের নমিনেশনগুলো সংসদে উত্থাপন করা হবে। ২০ জুলাই সংসদ নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করবে।

বিবৃতিতে তিনি আরও বলেছেন, আজ রাজনৈতিক দলের নেতাদের বৈঠকে সকলে সিদ্ধান্ত নেয় দেশকে এগিয়ে নিতে একটি সর্বদলীয় সরকার গঠন করা অত্যন্ত জরুরী৷ সূত্র: রয়টার্স

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটা হাসপাতালে  সমন্বয় সভায় ডাঃ রুহুল হক এমপি
কে এম রেজাউল করিম, দেবহাটা (: সাতক্ষীরার দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দূর্যোগ মোকাবেলায় বিভিন্ন চিকিৎসা সামগ্রী হস্তান্তর ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
ঈদের পরের দিন সোমবার ১১ জুলাই, ২২ ইং তারিখ সকাল ১১ টায় জাইকার অর্থায়নে প্রদত্ত উক্ত চিকিৎসা সামগ্রীগুলো হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী সাতক্ষীরা ৩ আসনের এমপি আলহাজ্ব অধ্যাপক ডাঃ আফম রুহুল হক। পরে উক্ত হাসপাতালের সভা কক্ষে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ। প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা ৩ আসনের এমপি আলহাজ্ব অধ্যাপক ডাঃ আফম রুহুল হক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন রতন ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ বিপ্লব মন্ডলের সার্বিক উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও দেবহাটা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনার কমিটির সদস্য রফিকুল ইসলাম প্রমুখ। সভায় রুহুল হক স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে সরঞ্জামাদী দিয়েছিলেন সেগুলো রিফাইন করাসহ একটি আধুনিক হাসপাতাল যাতে করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া কিছুদিন পূর্বে হাসপাতালটি স্বাস্থ্য মন্ত্রনালয় থেকে যে পুরষ্কার পেয়েছে সেই ধারাবাহিকতা ধরে রাখার জন্য আহবান জানানো হয়।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় আগুনে দোকান পুড়ে ছাই

তালা প্রতিনিধি : তালা উপজেলার শাহাপুর গ্রামে অগ্নিকাণ্ডে একটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (১১ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে। দোকানের মশার কয়েল থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। এতে ২ থেকে আড়াই লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছেন দোকান মালিক।

তালা সদর ইউনিয়নের শাহাপুর গ্রামের কাদের শেখের ছেলে দোকান মালিক রিয়াজুল ইসলাম জানান, সোমবার ভোরে হঠাৎ দোকানে আগুন লেগে যায়।

দ্রুত এ আগুন ছড়িয়ে পড়ে দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে তার নগদ টাকাসহ ২ থেকে আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মোঃ আব্দুর রাজ্জাক ছুটে যান ঘটনাস্থলে। তিনি বলেন, আগুনে দোকান পুড়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest