সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা কম্পিউটার সমিতির নবগঠিত কমিটির দায়িত্ব হস্তান্তর ও সংবর্ধনাসাতক্ষীরায় পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার কালিগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যার অভিযোগে চাঞ্চল্যদেবহাটায় দুর্বিষহ জীবন যাপন করছেন পত্রিকা বিক্রেতা আলাউদ্দিনসাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষককের সাথে অশালিন আচরণের ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ : কোচিং সীলগালাআশাশুনিতে জলবায়ু উদ্বাস্তুদের অধিকার রক্ষায় অ্যাডভোকেসিদেবহাটা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ডালিমের মৃত্যুরেকর্ডীয় সম্পত্তিতে জোর পূর্বক ঢালাই রাস্তা নির্মাণের অভিযোগ নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানের বিরুদ্ধেতালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনআশাশুনিতে অবঃ শিক্ষক-কর্মচারী ফোরাম গঠন

সাতক্ষীরা ওয়ার্ড আ’লীগের সম্পাদক সহ ৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পৌর ৭নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিমসহ ৫ জনের নামে মামলা হয়েছে। মামলার অন্যান্য আসামীরা হলেন ইটাগাছা পশ্চিম পাড়া এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে আব্দুর রশিদ, নুরুল ইসলামের ছেলে আসাদুজ্জামান লাভলু, মৃত হায়াত আলীর ছেলে মোহাম্মদ আলী ও মৃত বৈদ্যনাথ বিশ্বাসের ছেলে সুব্রত বিশ্বাস। চাঁদাবাজি ও শ্লীলতাহানি’র অভিযোগ তুলে সাতক্ষীরা আমলি আদালত-১ এ মামলা দায়ের করেছেন ইটাগাছা এলাকার আনারুল ইসলাম এতিম। মামলার বিবরণে জানা যায়,

জাহানাবাজ গ্রামের ননি গোপাল সাধনের কন্যা বিধবা নিলিমা সরদারের সহিত কর্ম সুত্রে পরিচয় ঘটে ইটাগাছা এলাকার আনারুল ইসলাম এতিমের সম্পর্কের এক পর্যায়ে ২০২১ সালের ১৬ আগস্ট নিলিমা স্বেচ্ছায় ধর্মান্তরিত হয়ে শেফালি খাতুন নাম গ্রহন করে আনারুল ইসলাম এতিম কে বিয়ের প্রস্তাব দিলে উভয়ের সম্মতিতে সাতক্ষীরা কোট থেকে এফিডেভিট’র মাধ্যমে ১৮ আগস্ট মৌলভীর মাধ্যামে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে কোট থেকে রেজিস্টার করে ১০৮২/২১ নং হলফ নামা সম্পাদন করে। ইটাগাছা বিহারির পুকুরধারে ঘর ভাড়া নিয়ে বসবাস করতে থাকে।

৭নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, আব্দুর রশিদ, লাভলু, মোহাম্মদ আলী, সুব্রত বিশ্বাস ২০২২ সালের ১ মে রাত্র ১০ টার সময় ভাড়া বাড়িতে গিয়ে বৈবাহিক সমস্ত কাগজপত্র ভুয়া বলে এবং হিন্দু বিধবা নিয়ে ঘর সংসার করতে হলে ৫০ হাজার টাকা চাঁদা দিতে হবে না হলে পত্র-পত্রিকায় নিউজ ছাপিয়ে সম্মানহানি করা হবে বলে শাসিয়ে নগদ ২০ হাজার টাকা নিয়ে আসে, আর বাকি ৩০ হাজার টাকা না দিলে ভয়ংকর পরিণতি হবে বলে শাসিয়ে আসে।

এসময় তারা শেফালি খাতুনের শ্লীলতাহানি ঘটায় এবং আনারুল ইসলাম এতিম ও শেফালি খাতুনকে কিল ঘুষি মেরে ১২ আনা ওজনের স্বণের চেইন ছিড়িয়া নিয়ে তার স্পর্শকাতর অংঙ্গে হাত দেয় বলে অভিযোগে উল্লেখ করেছেন। গত ৯ মে ২০২২ চাঁদার বাকি ৩০ হাজার টাকা চাইতে গেলে বাদি এতিম আর কোন টাকা দিতে পারবে না বলে জানালে ১১ মে ২০২২ স্থানীয় একটি দৈনিক পত্রিকায় ‘ইটাগাছায় স্বামী স্ত্রী পরিচয়ে লিভ টুগেদার সামাজিক অবক্ষয়ের আশংকা’ শিরোনামে আব্দুর রশিদ সংবাদ প্রকাশ করে। বাদিকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে বলে আদালতে আর্জিতে বলেন।

এব্যাপারে মামলার বাদির সাথে প্রতিবেদকের কথা হলে সে বলে আমি ধর্মীয় ও সামাজিক রীতি নীতি মেনে বিবাহ করেছি, আসামিরা আমাকে ভয়ভীতি মারধর ও সম্মানহানি করে চলেছে। আমি নিরিহ মানুষ আদালতের দারস্থ্য হয়েছি আদালত যে বিচার করবে আমি মেনে নিব আমার সম্মান তো আর ফিরে পাবো না। আর কারো যেনো আমার মতো অপদস্থ করতে না পারে।

সাক্ষীদের সাথে কথা বললে তারা জানান, আমরা যা জানি আদালতে তাই-ই বলবো। ১৬ মে ২০২২ আমলি আদালত-১, মামলা নং সিআর ৫০৩/২২। আদালত মামলাটি আগামী ৫ আগস্ট ২০২২ তারিখের মধ্যে সাতক্ষীরা পিবিআইকে তদন্ত করে আদালতে রিপোর্ট পেশ করার আদেশ দেন।
এব্যাপারে ৭নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিমের কাছে জানতে চাইলে তিনি বলেন, এটা মিথ্যা মামলা. আশা করি ঘটনার সঠিক তদন্ত হবে। আমি আইনের প্রতি আস্থাশীল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের নির্বাচিত কমিটির শপথ গ্রহণ

নিজস্ব প্রতিনিধি :
ভোমরা কাস্টমস্ ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস্ এসোসিয়েশন (রেজিঃ নং-খুলনা ২০৪৬) এর  নির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৭মে) সাড়ে ৩ টায় সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের সভা কক্ষে শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর করা হয়। শপথ  পাঠ করান এসোসিয়েশনের নির্বাচন কমিশনার আশরাফুল ইসলাম।

শপথ গ্রহণ করেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সভাপতি আলহাজ্ব কাজী নওশাদ দিলওয়ার (রাজু), সহ সভাপতি শেখ এজাজ আহমেদ স্বপন, সাধারণ সম্পাদক এ এস এম মাকছুদ খানসহ বাকী সদস্যরা। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি,

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হক,

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির, জেলা আ’লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন-উর-রশিদ,

পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান আশিক সহ সদর উপজেলা আওয়ামী লীগ ও পৌর আ’লীগের নেতৃবৃন্দ

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় এসএলআর জাতীয় অস্ত্রসহ এক ব্যক্তি জনতার হাতে আটক!

নিজস্ব প্রতিনিধি ঃ জনতা একটি এসএলআর জাতীয় অস্ত্রসহ এক কিশোরকে আটক করে গণধোলইয়ের পর বিজিবির কাছে সোপর্দ করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর ঢালীপাড়ার সামছুর রহমানের রাইস মিলের পাশ থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির নাম নাম রানা (২৯)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার নারায়নজোল গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।
আলীপুর ইউপি সদস্য আশরাফুল ইসলাম লাকি জানান, মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে রানা নামের এক ব্যক্তি খানপুর মোড় দিয়ে ঢালীপাড়ায় ঢোকার সময় সামছুরের রাইস মিলের সামনে স্থানীয় কয়েকজন যুবককে সন্দেহ হয়। তার কোমরে জড়ানো গামছার মধ্যে একটি অস্ত্র দেখতে পেয়ে তাকে দাঁড়াতে বললে সে দৌড়ে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে তাকে ধরার পর গামছায় মোড়ানো একটি বিদেশী এসএলআর সদৃশ্য জিনিস দেখা যায়। পরে তাকে মারধর দিয়ে ঢালীপাড়া মোড়ে আটকে রাখা হয়। পুলিশ যাওয়ার আগেই বাঁকাল চেকপোষ্টোর বিজিবি সদস্যরা অস্ত্রসহ ওই ব্যক্তিকে নিয়ে চলে যায়। পরে তাকে বিজিবি’র ৩৩ ব্যাটালিয়ন হেডকোয়াটারে নিয়ে যাওয়া হয়েছে।
তবে স্থানীয় একটি সূত্র জানায়, সম্প্রতি ভোমরা সীমান্তের বিপরীতে একটি অস্ত্র খোয়া যাওয়া নিয়ে কয়েকদিন আগে তোলপাড় হয়। এটি সেই অস্ত্র কিনা সেটা বিজিবি নিশ্চিত হওয়ার চেষ্টা করছে।
এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম কবীর জানান, অস্ত্রসহ এক ব্যক্তিকে জনতা আটক করে রেখেছে খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। পুলিশ যেয়ে জানতে পারে ওই ব্যক্তিকে বিজিবি নিয়ে গেছে। অস্ত্রসহ আটককৃত যুবক সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে।
এ ব্যাপারে বিজিবি’র ৩৩ ব্যাটালিয়নের লেঃ কর্ণেল আল মাহমুদ অস্ত্রসহ এক ব্যক্তিকে আটকের কথা অস্বীকার না করেই বলেন, খোঁজ খবর নিয়ে বিস্তারিত পরে জানানো হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় ছাগলের দড়িতে পেচিয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত

 

নিজস্ব প্রতিনিধি :

 ‌:
তালায় ছাগলের দড়িতে পেচিয়ে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মতিয়ার রহমান মোড়ল (৩৬) নামের এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (১৭ মে) সকাল ৭টার সময় উপজেলার মাছিয়াড়া গ্রামের খেজুরতলা এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত মতিয়ার রহমান মোড়ল মাছিয়াড়া গ্রামের আয়েজউদ্দীন মোড়লের ছেলে।
ইউপি সদস্য শিরিনা সুলতানা জানান, মতিয়ার রহমান মোড়ল মঙ্গলবার সকালে মোটরসাইকেল চালিয়ে তার মৎস্য ঘেরে যাওয়ার পথে মাছিয়াড়া গ্রামের খেজুরতলা এলাকায় ছাগলের দড়ির সাথে পেচিয়ে দূর্ঘটনায় তার মৃত্যু হয়।
খলিলনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু জানান, মতিয়ার রহমান মোড়লের এই মৃত্যু খুব দুঃখ জনক। এসময় তিনি তার শোকসমতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভূরুলিয়ায় আ’ লীগ নেতাকর্মী ও জনসাধারণের সাথে এমপি জগলুলের মতবিনিময়

মেহেদী হাসান মারুফ শ্যামনগর :
শ্যামনগর উপজেলার ভূরুলিয়া ইউনিয়নে বাংলাদেশ সরকারের  প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার দেশব্যাপী উন্নয়ন ও আওয়ামীলীগ সরকারের ধারাবাহিক সাফল্য প্রচারে ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ,সহযোগী সংগঠন ও স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় করেছেন সাতক্ষীরা ৪ আসনের  এমপি  এস এম জগলুল হায়দার.

সোমবার বিকাল ৫ টায় ভূরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে সিরাজপুর হাটখোলায় উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলামের সভাপতিত্বে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের সফলতা প্রচারে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সাতক্ষীরা-৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ও শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জগলুল হায়দার। এ সময় তিনি বলেন,

বর্তমান সরকার কোটি কোটি মানুষের মাঝে বিনামূল্যে করোনা টিকা প্রদান করেছেন যেটা উন্নত বিশ্ব করতে পারেনি। বর্তমানে বাংলাদেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক। মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী হাজার হাজার ভূমিহীনদের মাঝে গৃহ প্রদান করেছেন , গরীব অসহায়দের মাঝে ১৪ টি বিভিন্ন ভাতা চালু করেছে, স্বল্পমূল্যে খাদ্য সামগ্রী (টিসিবি পণ্য) সরবরাহ করেছে। এলাকার রাস্তাঘাট সহ বিভিন্ন বিষয়ে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে।

শ্যামনগরের প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দিয়েছেন। বছর শেষে কোমলমতি বাচ্চাদের হাতে বিনামূল্যে নতুন নতুন বই প্রদান করেছেন।আপনার আমার টাকায় দক্ষিণ অঞ্চলের মানুষের স্বপ্ন পদ্মা সেতুর কাজ শেষ হয়েছে। আগামী ২৫ জুন সেই স্বপ্নের সেতুর শুভ উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী। শেখ হাসিনা যেটি বলেন সেটি করেন।আজ বাংলাদেশ মধ্যম আয়ের রাষ্ট্র।
আমাদের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে। বর্তমান সরকার উন্নয়নের রোল মডেল।শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ। ভবিষ্যতে আপনাদের সুচিন্তিত মতামত বর্তমান সরকারের পক্ষেই প্রদান করবেন। বর্তমান আওয়ামীলীগ সরকারই পারে বিশ্বের উন্নত দেশের কাতারে বাংলাদেশকে পৌঁছে দিতে । তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্ব ও সময়োপযোগী পদক্ষেপের উপর সবসময় ভরসা রাখতে বলেন। এ সময় তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য দোয়া চান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘায়ু ও তার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভূরুলিয়া ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ জাফরুল আলম (বাবু), শ্যামনগর সদর আ’লীগের সভাপতি সাংবাদিক আলহাজ্ব জি এম আকবর কবীর, ভূরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম লাভলু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন সানা,নুরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা,নুরনগর ইউনিয়ন সাবেক যুবলীগ সভাপতি সাইফুল্লাহ সহ ইউনিয়ন, ওয়ার্ড আ’লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মত বিনিময় সভাটি এক পর্যায়ে জনসভায় রূপান্তরিত হয়।সহস্রাধিক মানুষ মতবিনিময় সভায় স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হন।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আবদুর রাশেদ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে স্বেচ্ছাসেবকের  মৃত্যু

শ্যামনগর প্রতিনিধিঃ

সাতক্ষীরার শ্যামনগরে আটুলিয়া ইউনিয়নে বিদ্যুৎ স্পৃষ্টে এক স্বেচ্ছাসেবকের মৃত্যু হয়েছে।
নিহত মেহেদী হাসান (১৭) আটুলিয়া ইউনিয়নের বাদুড়িয়া গ্রামের আবুল কালাম মোড়ল এর পুত্র।

সে নওবেকী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। শরুব ইয়ুথ টিম আটুলিয়া ইউনিয়নের সদস্য হিসেবে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করত।
মেহেদী’র ভাই ইদ্রিস আলী বলেন সোমবার সন্ধ্যায় বাড়িতে পুকুরের পানি উঠানোর জন্য পানির পাম্পে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎ স্পৃস্ট হয়ে চিৎকারে করে। এসময় তাকে উদ্ধার করে দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তার পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, সন্ধ্যায় বিদ্যুৎ স্পৃষ্ট হয় পরে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে পৌঁছানোর আগেই মৃত্যুবরণ করে। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানান শ্যামনগর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ-জামান সাঈদ, নওবেকী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী সহ
শরুব ইয়ুথ টিম শ্যামনগর উপজেলা শাখার নেতৃবৃন্দ। তার আত্মার শান্তি কামনা করে দোয়া চান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা যুবলীগের দোয়া

নিজস্ব প্রতিনিধি:
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দোয়ানুষ্ঠানের আয়োজন করে সাতক্ষীরা জেলা যুবলীগ।

সোমবার(১৬ মে) আসরের নামাজের পর জেলা পরিষদ মসজিদে দোয়ানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা যুবলীগ নেতা মিজানুর রহমান মিজান।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মঈনুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তানভীর হোসাইন সুজন, জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি জাহিদ হোসেন বাপ্পী, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান, যুবলীগ নেতা গোলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসুল্লিবৃন্দ।

দোয়ানুষ্ঠান পরিচালনা করেন জেলা পরিষদ জামে মসজিদের ইমাম মুফতি ওসমান।

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবার নির্মমভাবে নিহত হন। এ সময় তাঁর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা প্রবাসে থাকায় ঘাতকদের হাত থেকে রেহাই পান।দীর্ঘ নির্বাসন শেষে শেখ হাসিনা ১৯৮১ সালের ১৭ মে বিকেল সাড়ে চারটায় ইন্ডিয়ান এয়ারলাইনসের উড়োজাহাজে ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে কলকাতা হয়ে তৎকালীন ঢাকা কুর্মিটোলা বিমানবন্দরে এসে পৌঁছান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় অন্যের সম্পত্তি অবৈধভাবে দখলের উদ্দেশ্যে বাড়ি ভাংচুর!

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় অন্যের সম্পত্তি অবৈধভাবে দখলের উদ্দেশ্যে দুই দফায় হামলা চালিয়ে বাড়ি ভাংচুর ও গৃহবধুর শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। ১৬ মে রাত ৩ টার দিকে সাতক্ষীরা শহরের ইটাগাছাস্থ সংগ্রাম টাওয়ারের পিছনে এঘটনা ঘটে।
এঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত দুই বছর পুর্বে শ্যামনগর উপজেলার জয়াখালী গ্রামের শাহানাজ মুকুল শহরের পলাশপোল মৌজার ইটাগাছাস্থ সংগ্রামের পিছনে খতিয়ান নং- ১৩১০১ ও ১৩৩০০ নং দাগে ৮ শতক সম্পত্তি কোবলা মূলে ক্রয় করেন। ক্রয়ের পর দীর্ঘ ২ বছর যাবত সেখানে বাড়িঘর নির্মাণ করে শান্তিপূর্ণ ভাবে ভোগদখল করে আসছিলেন। সম্প্রতি উক্ত সম্পত্তিতে থাকা বাড়িতে মুকুলের আতœীয় রেশমা খাতুন পরিবার নিয়ে বসবাস করে। কিন্তু গত ১২ মে ২০২২ শহরের মধ্যকাটিয়া গ্রামের মোসলেম আলীর পুত্র মনিরুজ্জামান, কামালনগর গ্রামের মৃত. হাবিবুর রহমানের পুত্র হযরত আলী, পুরাতন সাতক্ষীরা এলাকার মৃত সুজাত আলীর পুত্র রবিসহ কয়েকজন ব্যক্তি রাত ৯টার দিকে সেখানে গিয়ে রেশমা খাতুনকে ঘের থেকে বের হওয়ার জন্য বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করতে থাকে। সে সময় রেশমা উপায়ন্তর হয়ে ৯৯৯ নাম্বারে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছালে তারা বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে চলে যান।
এরপর গত ১৬ মে ২০২২ তারিখ রাত ৩টার দিকে উল্লেখিত ব্যক্তিরা অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে উক্ত বাড়িতে গিয়ে ঘরে থাকা মুকুলের স্ত্রী নাহিদা সুলতানা এবং তাদের আতœীয় রেশমা খাতুনকে অকথ্য ভাষায় গালি গালাজ করতে থাকে। একপর্যায়ে বাড়ি ঘর ভাংচুর করে। এতে বাধা দেওয়ায় নাহিদা সুলতানা এবং রেশমা খাতুনকে মারপিট করে শ্লীলতাহানি ঘটনায়। সে সময় উল্লেখিত ব্যক্তিরা উক্ত সম্পত্তিতে থাকা ঘর ভেঙে গুড়িয়ে দেয় এবং বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে।
অথচ মনিরুজ্জামান,হযরত আলী ও রবি উক্ত সম্পত্তির কোন ওয়ারেশ নন বা ওই সম্পত্তির সাথে তাদের কোন সম্পর্ক নেই। শুধু মাত্র অবৈধভাবে দখলের উদ্দেশ্যেই এধরনের হামলা চালানো হয়েছে বলে ভুক্তভোগী মুকুলের স্ত্রী নাহিদা সুলতানা অভিযোগ করেছেন।
এঘটনায় প্রতিকার চেয়ে মুকুলের স্ত্রী নাহিদা সুলতানা বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest