সর্বশেষ সংবাদ-
সাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোকসম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশাবাকশিস সাতক্ষীরা জেলা শাখার নির্বাচন: সভাপতি খলিলুর -সম্পাদক নূর মোহাম্মদসাতক্ষীরা কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভাদেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক : দুইজনের বিরুদ্ধে মামলাসাতক্ষীরায় জেলা লিগ্যাল এইড কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতপ্রকাশিত সংবাদের প্রতিবাদ যুবদল নেতা সুমনের: অপসাংবাদিকতার চিত্র তুলে ধরে সংবাদ সম্মেলনফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডিসখিপুরের ৭ নম্বর ওয়ার্ডে শিশুদের মাঝে খেলাধুলার পোশাক বিতরণসাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সমন্বয় সভা

কাল থেকে পদ্মা সেতুতে নেমে ছবি তুললেই জরিমানা

দেশের খবর: সোমবার (২৭ জুন) থেকে পদ্মা সেতুতে নেমে ছবি তুললে জরিমানার কবলে পড়তে হবে। একই সঙ্গে বাইকের গতি কিংবা নিয়ম না মানলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা।

রোববার (২৬ জুন) দুপুর ২টায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান শরীয়তপুরের জাজিরা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা।

তিনি বলেন, জেলা প্রশাসকের নির্দেশে নির্বাহী ক্ষমতা বলে জাজিরা প্রান্তে পরিদর্শন করতে আসলাম। সাধারণ মানুষ সেতুতে উঠে ছবি, সেলফি তুললে কিংবা পদ্মা সেতুর ওপরে বসলেই জরিমানা করা হবে। আমরা প্রথম দিনেই দেখছি সাধারণ মানুষ সেতু পার হতে গিয়ে ছবি তুলছেন। আজ প্রথম দিন শিথিল থাকলেও কাল (সোমবার) থেকেই কঠোর ব্যবস্থা নেবো আমরা।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে উম্মে হাবিবা ফারজানা বলেন, যেসব বাইকচালক নির্ধারিত গতির চেয়ে বেশি গতিতে বাইক চালাবেন, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, রোববার সকাল থেকে দেখা যায় পদ্মা সেতু পার হতে যাওয়া লোকজন নিজেদের বাইক কিংবা গাড়ি থেকে নেমে সেতুর ওপরে দাঁড়িয়ে ছবি তুলেছেন। অনেকে টিকটক কিংবা ভিডিও করে সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন। এমন পরিস্থিতি দেখে প্রশাসন জরিমানার উদ্যোগ নিয়েছে বলে জানা যায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় সেবা প্রদানের জন্য চাহিদা তৈরির কৌশলপত্র বিষয়ক ওয়াস উদ্যোক্তাদের ফলোআপ প্রশিক্ষণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরাতে স্থায়িত্বশীল ও ন্যয়সঙ্গত ওয়াস সেবা প্রদানের জন্য চাহিদা তৈরীর কৌশল বিষয়ক দক্ষতা উন্নয়ন ফলোআপ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

২৬ জুন ২০২২ রবিবার পৌরসভার ওয়াস ব্যবসায়ীদের নিয়ে সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ কনফারেন্স রুমে প্রশিক্ষণ উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান।

এইচপি সংস্থার পক্ষে উপস্থিত থেকে প্রশিক্ষণ পরিচালনা করেন মৃনাল কুমার সরকার ও নন্দিতা রানী দত্ত । প্রশিক্ষণে ওয়াস উদ্যোক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন শেখ আব্দুল কাদের, মোছাঃ সালমা খাতুন, রাবেয়া খাতুন, মোঃ আলিম, রাসেল, আঃ রহিম, হাসানসহ অন্যান্য।
কেহ পিছে পড়ে রবে না এসডিজি’র এই প্রতিপাদ্যকে সামনে রেখে পৌরসভার প্রান্তিক এলাকায় ওয়াস সুবিধা বাঞ্চিত এলাকার মানুষের মাঝে ওয়াস সেবা প্রদানের লক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। ওয়াস সেবা বঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠির মাঝে স্থায়িত্বশীল ও ন্যয়সঙ্গত ওয়াস সেবা প্রদানের জন্য বিভিন্ন কৌশলপত্র তৈরী তথা বাজরের চাহিদা নিরুপণ,

ক্রেতা ব্যবস্থাপনা, চাহিদা তৈরীর কৌশলসমুহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষনার্থীরা বলেন আমাদের সকলকে একত্রিত হয়ে সমাজের সকল শ্রেণীর মানুষকে ওয়াস সেবার আওয়াতায় নিয়ে আসার জন্য সামাজিক মাধ্যম ব্যবহার, লিফলেট, ফেস্টুন, উঠান বৈঠক, সামাজিক মানচিত্র তৈরীসহ বিভিন্ন প্রচার প্রচারণা চালিয়ে যেতে হবে।

অংশগ্রহণকারীদের মধ্যে থেকে প্রশিক্ষণের সমাপ্তি ঘোষনা করেন সাংবাদিক এম. বেলাল হোসাইন। উল্লেখ্য এইচপি নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে সাতক্ষীরা ও কলারোয়া পৌরসভায় ওয়াস বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে।

প্রকল্পের মূল লক্ষ্য হলো ওয়াস উদ্যোক্তা তৈরী এবং সফল ওয়াস ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা যা প্রত্যক্ষভাবে এলাকার ওয়াস ব্যবস্থার মান বৃদ্ধি করবে যেটি বাংলাদেশ সরকারের স্থায়িত্বশীল উন্নয়ন অভিষ্ট ২০৩০ অর্জনে অবদান রাখবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে স্কীল ট্রান্সফার ইভেন্ট ফর গ্রিন এন্টারপ্রাইজ বিষয়ক প্রশিক্ষণ

নিজস্ব প্রতিনিধি: শ্যামনগরে অক্সফ্যামের কারিগরী ও আর্থিক সহযোগিতায় সুশীলন রিকল-২০২১ প্রকল্পের বাস্তবায়নে সিবিও ও ইয়ুথ গ্রুপের সদস্যদের স্কীল ট্রান্সফার ইভেন্ট ফর গ্রিন এন্টারপ্রাইজ বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬জুন) সকালে শ্যামনগরের আড়পাংগাশিয়া পিএন মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ প্রশিক্ষনে সিবিও ও ইয়ুথ গ্রুপের সদস্যরা তাদের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন।

তারা এন্টারপ্রাইজ করার জন্য তাদের এলাকার পরিবেশ উপযোগী ভার্মি কমপোষ্ট, বিভিন্ন রকম নার্সারি, কুল, ড্রাগন, কদবেল, এলোভেরা, নারিকেল, কলা, সজিনা চাষের পরিকল্পনা করেন। এছাড়া ওয়াপদা বনায়ন করার জন্য সকলে সিদ্ধান্ত গ্রহন করেন।

প্রশিক্ষনে সিবিও হতে নির্বাচিত নারী ইউপি সদস্য রেনুকা মন্ডল উপস্থিত থেকে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। প্রশিক্ষনটি সার্বিকভাবে পরিচালনা করেন বুড়িগোয়ালিনী উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ জামাল হোসেন ও আটুলিয়া উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ নুরুজ্জামান।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী এসএম জাকির হোসেন, সুশীলন প্রতিনিধি শহীদুল ইসলাম ও দিবাকর ঘোষ প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় আদালতের চিরস্থায়ী নিষেধাজ্ঞা ও ডিক্রি দ্বারা বারিতাদেশ উপেক্ষা করে সম্পত্তি দখল চেষ্টা!

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর সহকারী জজ আদালতের চিরস্থায়ী নিষেধাজ্ঞা ও ডিক্রি দ্বারা বারিতাদেশ উপেক্ষা করে সম্পত্তি দখল চেষ্টায় মারপিট খুন জখম ও মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ উঠেছে।

রবিবার দুপুরে সাতক্ষীলা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ লিখিত বক্তব্য পাঠ করেন সাতক্ষীরা সদরের শিবতলা, মাছখোলা এলাকার মোরশেদ আলী বকুল।

লিখিত বক্তব্যে তিনি বলেন মাছখোলা মৌজায়, সি এস ৭৮৭ এস এ ৯৫৯ নং খতিয়ানে .৬৫ একর সি এস ১১৬৯ এস এ ১৩৩৭ নং খতিয়ানে .৭০ একর, সি এস ৩৮২ এস এ ৪৫২ নং খতিয়ানে .৮০ একর একুনে ২.১৫ একর জমি মৃত আলেক গাজীর কোবলা খরিদা সূত্রে ও রায় ডিক্রি মূলে প্রাপ্ত হয়ে শান্তিপূর্ণভাবে ভোগদখল করাকালে আহ্লাদী বিবিসহ অন্যান্য ব্যক্তিগণ আলেক গাজীর দখলে বাধা সৃষ্টি করলে আলেক গাজী সাতক্ষীরায় বিজ্ঞ ২য় মুনসেফি আদালতে ২২৬/৫৭ নং মামলা দায়ের করে।

৮ জানুয়ারি ৬০ তারিখে ডিক্রি প্রাপ্ত হন এবং আলেক গাজী ডিক্রি মূলে আদালতের মাধ্যমে সম্পত্তি বুঝে নেন। তিনি উক্ত ২.০০ একর সম্পত্তি তার ৪পুত্র আহাদ আলী গাজী, নুর আলী গাজী, শহরালী গাজী ও আলি হোসেন গাজী বরাবর রেজি: দানপত্র দলিল মূলে হস্তান্তর করেন। চার ভাই ভোগদখলি থাকাকালে বিবাদীপক্ষ আহ্লাদী বিবিসহ তার সহযোগিরা ভোগদখলে বাধাগ্রস্থ করলে বাদী পক্ষ চিরস্থায়ী নিষেধাজ্ঞার প্রাপন দেং-৩৯৫/৯১ নং মামলা দাখিল করেন।

দোতরফা সূত্রে দেং ৩৯৫/৯১ নং মামলায় গত ৩১ অক্টোবর ৯৩ তারিখে রায় ও ৬ নভেম্বর ৯৩ তারিখে চিরস্থায়ী নিষেধাজ্ঞার ডিক্রি প্রাপ্ত হন। এদিকে আহ্লাদী বিবি অসহায় গরিব এবং ভিক্ষা বৃত্তি করে জীবিকা নির্বাহের কারনে তার কোন জমি না থাকায় বিজ্ঞ বিচারক ২২৬/৫নং মামলার রায় ও ডিক্রি মতে ২.১৫ একর ভূমির মধ্যে .১৫ একর ভূমি আহ্লাদী বিবি প্রাপ্ত হন। সে মোতাবেক উক্ত ১৫ শতক সম্পত্তি আহ্লাদী বিবির ওয়ারেশ আমেনা দখলে আছেন।

সম্প্রতি বাদী পক্ষে দখলীয় ভূমি বি এস ৪৮৯ নং খতিয়ানে আহ্লাদী বিবির ৩৭০ হিস্যা আমেনা খাতুনা ৪৯২ হিস্যায় মোট ১.৮৫ একর ভূমি ভ্রমাত্মকভাবে রেকর্ড হওয়ায় উল্লেখিত বিবাদী পক্ষ সিরাজুল ইসলাম, লুৎফর রহমান, আব্দুস সালাম মোল্ল্যা ও শহীদুল ইসলাম গং বাদীপক্ষকে তাদের দখলীয় সম্পত্তি ভোগদখলে বাধা দেওয়ার হুমকি ধামকি প্রদর্শণ করেন। এসময় ৩১ অক্টোবর ৯৩ তারিখে রায় ও ৬ নভেম্বর ৯৩ তারিখে ডিক্রির দ্বারা বারিত আদেশের বিষয়টি উপস্থাপন করলে বিবাদী পক্ষ রায় ও ডিক্রি তাচ্ছিল্য করে খুন জখম সহ উক্ত সম্পত্তি দখল করে নেওয়ার হুমকি দিচ্ছে। ইতোমধ্যে উক্ত ভ্রমাত্মক রেকর্ড সংশোধনের জন্য মামলাও করা হয়েছে।
তিনি আরো বলেন উক্ত সম্পত্তি স্বত্বদখলীয় মালিক আলেক গাজীর ওয়ারেশ আলী হোসেন গংয়ের নিকট থেকে রসুলপুর গ্রামের আব্দুস সাত্তারের পুত্র এম. ফারুক আহমেদ ২.০০ একর সম্পত্তির মধ্যে থেকে ৪.৬০ শতক সম্পত্তি ক্রয় করে দখলে আছেন। কিন্তু উক্ত ভ্রমাত্মক রেকর্ডের বুনিয়াদে সিরাজুল ইসলাম, লুৎফর রহমান, আব্দুস সালাম মোল্ল্যা ও শহীদুল ইসলাম গং ঐ সম্পত্তি অবৈধভাবে দখলের পায়তারা চালাচ্ছে। আমাদের নামে মিথ্যা চাঁদাবাদি মামলা দায়ের করে। এমনকি আলেক গাজীর ওয়ারেশগণের নিকট থেকে সম্পত্তি ক্রয়করায় এম ফারুক আহমেদের নামে মামলা দায়ের করে। আদালতের বারিতাদেশ উপেক্ষাকারী সিরাজুল গংদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক মিথ্যা মামলার দায় থেকে অব্যহতি পেতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ব্রহ্মরাজপুরে মৎস্যঘেরে বিষ প্রয়োগ করে মাছ হত্যা

নিজস্ব প্রতিনিধি :
ব্রহ্মরাজপুরে মৎস্যঘেরে বিষ প্রয়োগ করে প্রায় ২লক্ষাধিক টাকার মাছ হত্যার ঘটনা ঘটেছে।

চেলারডাঙ্গী বিলে ২৪ জুন দিবাগত রাতের কোন এক সময় এঘটনা ঘটে।

এঘটনায় ভুক্তভোগী ঘের মালিক সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ব্রহ্মরাজপুর মেল্লেকপাড়া গ্রামের সুরত আলীর পুত্র সাদ্দাম হোসেন চেলারডাঙ্গী বিলে একটি মৎস্য ঘের পরিচালনা করেন। গত ২৪ জুন দিবারাতে অজ্ঞাত ব্যক্তি ঘেরে বিষ প্রয়োগ করে।

এতে তার ঘেরের ২লক্ষাধিক টাকার মাছ মারা গেছে বলে জানান তিনি।
এঘটনায় প্রতিকার চেয়ে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাদ্দাম হোসেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে পদ্মা সেতু’র উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনিতে পদ্মা বহুমুখী সেতু’র শুভ উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় আবার উপজেলা চত্বরে এসে শেষ হয়।
এসময় র‌্যালিতে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ানুর রহমান,

সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম), নির্বাচন কর্মকর্তা কামরুজ্জামান শিকদার, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক, বিআরডি কর্মকর্তা বিশ্বজিৎ ঘোষ, আনসার ভিডিপি কর্মকর্তা বিউটি সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কলারোয়া পৌর কমিটি অনুমোদন

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কলারোয়া পৌরসভার কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

শনিবার বেলা ১২ টায় পুরাতন সাতক্ষীরায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির অস্থায়ী কার্যালয়ে জেলা সভাপতি ডাঃ মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল গফফারের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেয়া হয়।
গ্রাম ডাঃ দ্বীন আলী শেখকে সভাপতি ও গ্রাম ডাঃ সাব্বির আহমেদ রাসেলকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট তিন বছর মেয়াদী কলারোয়া পৌরসভা কমিটির অনুমোদন কালে উপস্থিত ছিলেন জেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক ডাঃ অনির্বাণ সরকার,

পৌরসভার সাধারণ সম্পাদক আল-আমিন, পৌরসভার কোষাধ্যক্ষ শামীমা সুলতানা, কলারোয়া উপজেলা শাখার সভাপতি গ্রাম ডাঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সেলিম সিদ্দিকী,

প্রচার সম্পাদক আনিসুর রহমান পলাশ, পৌরসভার মনোনীত সাংগঠনিক সম্পাদক তহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম গোলাম মোস্তফা,প্রচার সম্পাদক আবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পদ্মাসেতুর উদ্বোধনে প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে সাতক্ষীরায় পুলিশের কেক কাটা

নিজস্ব প্রতিনিধি :
স্বপ্নের পদ্মাসেতুর উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সাতক্ষীরায় কেককাটা প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।
২৫ জুন শনিবার দুপুরে সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে কেককাটা ও প্রীতিভোজ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,

সাতক্ষীরা পুলিশ সুপার মোহম্মদ মোস্তাফিজুর রহমান।
উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, কমান্ডেন্ট পুলিশ সুপার(ইনসার্ভিস ট্রেনিং সেন্টার) মো: বেলায়েত হোসেন, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আমান উল্লাহ আল হাদী,

সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি,

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপি, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, মোজাফফর রহমান,

দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলাম, বিশিস্ট ব্যবসায়ী আবুল কালাম বাবলাসহ সাতক্ষীরা জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে কেক কাটা হয় এবং প্রীতি ভোজ অনুষ্ঠিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest