সর্বশেষ সংবাদ-
সাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোকসম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশাবাকশিস সাতক্ষীরা জেলা শাখার নির্বাচন: সভাপতি খলিলুর -সম্পাদক নূর মোহাম্মদসাতক্ষীরা কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভাদেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক : দুইজনের বিরুদ্ধে মামলাসাতক্ষীরায় জেলা লিগ্যাল এইড কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতপ্রকাশিত সংবাদের প্রতিবাদ যুবদল নেতা সুমনের: অপসাংবাদিকতার চিত্র তুলে ধরে সংবাদ সম্মেলনফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডিসখিপুরের ৭ নম্বর ওয়ার্ডে শিশুদের মাঝে খেলাধুলার পোশাক বিতরণসাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সমন্বয় সভা

সাতক্ষীরা ল স্টুডেন্টস ফোরামের সভাপতি সালাউদ্দীন: সম্পাদক অপু

সাতক্ষীরার আইনের ছাত্রদের সংগঠন ল স্টুডেন্টস ফোরামের বার্ষিক নির্বাচন ২৫জুন অনুষি হয়েছে। সাতক্ষীরা ল কলেজে অনুষ্ঠিত নির্বাচনে বিকাল ৪টা থেকে বিরতীহীনভাবে রাত ৮ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।

নির্বাচনে সভাপতি পদে সালাউদ্দীন রানা, সিনিয়র সহ সভাপতি পদে সীমা পারভীন, সহ সভাপতি পদে এস কে ফারুক হোসেন, শেখ মুহাইমিনুল রিজভী এবং সাধারণ সম্পাদক পদে মীর শাহরিয়ার অপু নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুল হক, নির্বাচন কমিশনার ছিলেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী শাহাব উদ্দীন সাজু, প্রাক্তন সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সোহেলী সুলতানা, কৃষ্ণা চক্রবর্র্তী, জান্নাতুন নাহার, সমন্বয় করেন প্রাক্তন সভাপতি এস এম বিপ্লব হোসেন।
নির্বাচনে সহ-সভাপতি (মহিলা) পদে মুর্শিদা পারভীন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে শরিফুল ইসলাম, তামিম কবীর, যুগ্ম সাধারণ সম্পাদক (মহিলা) পদে স্বপ্না খাতুন, সাংগঠনিক সম্পাদক পদে সানজিদা ওহিদ, সহ সাংগঠনিক সম্পাদক পদে আসাদুজ্জামান, সহ সাংগঠনিক সম্পাদক (মহিলা) দিনা আক্তার, অর্থ সম্পাদক পদে জাহাঙ্গীর কবীর, দপ্তর সম্পাদক পদে আশরাফুল ইসলাম, সহ দপ্তর মোনাইম বিল্লাহ, আইন সম্পাদক পদে কাজী মারুফ হোসেন, সমাজ কল্যান সম্পাদক পদে আন্না পারভীন বৃষ্টি, শিক্ষা ও সাহিত্য সম্পাদক পদে নাজমা খাতুন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে জি এম তোফাইল আমীন,

ক্রিড়া ও সংস্কৃত সম্পাদক পদে সাইফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল কাদের রাজু, মহিলা বিষয়ক সম্পাদক পদে ইলোরা আরবী, কার্যনির্বাহী সম্পাদক পদে এস এম রেজাউল করীম, ইমরান খান বিনা প্রতিন্দন্দ্বীতায় নির্বাচিত হন। এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে ওহিদুল ইসলাম, মনিরুজ্জামান মুন্না, আনোয়ার হোসেন, সদানন্দ কুমার, জাহিদ হাসান, ফিরোজ আলী, রাশিদুল ইসলাম নির্বাচিন হন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পদ্মা সেতুর নাট-বল্টু খোলা সেই যুবক আটক

অনলাইন ডেস্ক: পদ্মা সেতুর রেলিংয়ের নাট-বল্টু খুলে নিয়ে টিকটক ভিডিও আপলোড করা সেই যুবককে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আটক যুবকের নাম বায়েজিদ।

রোববার (২৬ জুন) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন সিআইডির সাইবার পুলিশের বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ।

তিনি বলেন, অভিযান চালিয়ে তাকে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে আটক করা হয়। এ বিষয়ে আগামীকাল ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।

গতকাল শনিবার (২৫ জুন) বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতু উদ্বোধন হয়েছে। রোববার (২৬ জুন) ভোর থেকেই সেতু দিয়ে যান চলাচল শুরু হয়েছে। প্রথম আট ঘণ্টায় ১৫ হাজার ২০০টি যান এই সেতু পার হয়েছে।

সাধারণের জন্য খুলে দেওয়ার পর পদ্মা সেতুতে দিনভর গণপরিবহন ছাড়া অন্য প্রায় সব গাড়ি সেতুতে থামাতে দেখা যায়। কেউ কেউ পরিবারের সদস্যদের নিয়ে গাড়ি থেকে নেমে হাঁটাহাঁটির পাশাপাশি তুলেছেন ছবি।

এরই ফাঁকে আলোচিত ভিডিওটি করেন বায়েজিদ।

পদ্মা সেতু পারাপারে যেসব নির্দেশনা দেওয়া হয়েছে তা মানছেন না অনেকেই। রোববার ভোর থেকে যাতায়াতকারীদের অনেকেই সেতুতে নেমে ছবি তুলেছেন। ভিডিও করতেও দেখা গেছে অনেককে। এসবই ছিল নিষিদ্ধ। এসব নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে অ্যাকশন নিতে শুরু করেছে স্থানীয় প্রশাসন। কয়েকজনকে জরিমানাও করা হয়েছে।

রোববার (২৬ জুন) বিকেল ৫টা ৫০ মিনিটে পদ্মা সেতুতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জাজিরা উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান সুহেল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
লিটারে ৬ টাকা কমল সয়াবিন তেলের দাম

অর্থনীতির খবর: সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ছয় টাকা কমানো হয়েছে। প্রতি লিটার তেলের দাম সর্বোচ্চ ১৯৯ টাকা নির্ধারণ করে দিয়েছে ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। আগামীকাল সোমবার থেকে নতুন এ দাম কার্যকর হবে।

আজ রোববার ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে আজ দুপুরে সচিবালয়ে বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ জানিয়েছিলেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমেছে। আগামী দু-একদিনের মধ্যে আমাদের দেশেও দাম কমে আসবে।

আজ দুপুরে সচিব বলেন, ‘তেলের দামের ক্ষেত্রে আগামী দুই একদিনের মধ্যে একটা সুখবর আসতে পারে। আশা করছি, তেলের দাম কমবে। তবে, ট্যারিফ কমিশন তেল রিফাইনারি শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করে আমাদের জানাবে। তারপর আমরা জানাতে পারব, কত টাকা কমবে।’

এরপর ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন তেলের নতুন দাম ঘোষণা করে।

প্রসঙ্গত, গত এপ্রিল মাসে সয়াবিন তেলের দাম হঠাৎ করে লিটারপ্রতি ৪০ টাকা বাড়ানো হয়। আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের বেড়েছে, এ কারণ দেখিয়ে ওই সময় দাম বাড়িয়ে দেওয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাহমুদপুরে রাইচ মিলের ছাই, তুষের গুড়া ও পঁচা পানির হাত থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার মাহমুদপুরে জনবসতিপূর্ণএলাকায় সততা রাইচ মিলের ছাই, তুষের গুড়া ও পঁচা পানির হাত থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, মাহমুদপুর গ্রামবাসীর পক্ষে আনোয়ারুল ইসলামের পুত্র আবু রায়হান।

আমরা মাহমুদপুর এলাকায় শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছিলাম। সম্প্রতি মাহমুদপুর মাস্টার এলাকার মৃত. মোকলেছুর হাজীর পুত্র নূরনবী সততা রাইচ মিল নামে একটি রাইচ মিল প্রতিষ্ঠা করে। মিলটি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে প্রতিনিয়ত মিলের ছাই, তুষের গুড়া ও পঁচা পানিতে এলাকা দূষিত হয়ে পড়তে থাকে। এলাকাবাসীর পক্ষ থেকে বারবার এ বিষয়ে তাদের সতর্ক করা হলেও প্রতিষ্ঠানটির মালিক নুর নবী তালবাহানা করতে থাকে। অথচ মিলের ছাই ও তুষের গুড়া উড়ে মাহমুদপুর গ্রামসহ ভোমরা-সাতক্ষীরা মহাসড়কে পড়ে।

বিশেষ পার্শ্ববতী বাসিন্দাদের বাড়িঘরে ভরে যাচ্ছে। এতে করে পাশ্ববর্তী বাসিন্দাদের পরিবারের শিশু, বৃদ্ধাসহ সকল বয়সী মানুষে শ্বাসকষ্টসহ নানান রোগে আক্রান্ত হচ্ছে। ফলে অত্র এলাকায় বসবাস করা অসম্ভব হয়ে পড়েছে।
তিনি আরো বলেন ছাই ও তুষের গুড়া উড়ে রাস্তার আসার কারনে রাস্তায় চলাচলকারী চালক ও যাত্রীদের চোখে মুখে পড়ে। ফলে প্রায়ই বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে থাকে।

মিলটির ছাই, তুষের গুড়া ও পঁচা পানির গন্ধে এলাকার আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। পরিবেশ মারাত্মকভাবে দুষিত হচ্ছে। অসুস্থ্যতার হার বেড়ে যাচ্ছে। এনিয়ে আমার এলাকাবাসীর পক্ষ থেকে সাতক্ষীরা পরিবেশ অধিপ্তরেও অভিযোগ দায়ের করেছি। ছাই চোখে পড়ে অনেক মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে। নূরনবী পরিবেশ অধিদপ্তরের কোনা নীতিমালা না মেনে জনবসতীপূর্ণ এলাকায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তিনি অবিলম্বে ওই মিলটির ছাই ও তুষ উড়ে পড়া বন্ধপূর্বক এলাকার পরিবেশ দুষণ মুক্ত করতে সাতক্ষীরা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তারা। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মো: আনারুল ইসলাম, মো: মমিনুর ইসলাম ও মো: আবু হাসান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে বাধ্যতামূলক হচ্ছে ডোপ টেস্ট

শিক্ষা ডেস্ক: বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের ভর্তি হতে ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে আইন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার (২৬ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০২২ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমরা একটা আইন তৈরি করছি। সে আইনের ভেতরেই থাকবে তাদের মেডিক্যাল টেস্ট করা হবে ভর্তির সময়। সেই টেস্টের সঙ্গে এই ডোপ টেস্টও করা হবে।

সরকারি চাকরিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক করবেন কি না- জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী যখন মাদক নিয়ে জিরো টলারেন্সের কথা বলছিলেন তখন আমরাই ডোপ টেস্টের কথা বলেছি। আমরা পুলিশ বাহিনীতে আগেই শুরু করে দিয়েছি।

তিনি বলেন, আমরা একটা প্রস্তাব পাঠিয়েছিলাম প্রধানমন্ত্রীর কাছে। সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে সিভিল সার্জেন যে টেস্ট করেন, তার সঙ্গে ডোপ টেস্টও করবেন। এটা করতে কিছু অবকাঠামো উন্নয়ন করতে হবে। সে প্রচেষ্টা আমরা শুরু করেছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যু বার্ষিকী পালিত

২৬ জুন শহীদ জননী জাহানারা ইমাম এর ২৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ম্যানগ্রোভ সভাঘরে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যোগে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের আহবায়ক অধ্যক্ষ আশেক-ই-এলাহী।

শিক্ষক ও কবি গাজী শাহজাহান সিরাজ(সৌহার্দ সিরাজ) এর সঞ্চালনায় স্মৃতিচারনে অংশ নেন সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় চিকিৎসা সহায়ক সেল এর সাংগঠনিক সম্পাদক ডা: সুব্রত ঘোষ, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা কিশোরী মোহন সরকার, বাসদ জেলা সংগঠক এড. আজাদ হোসেন বেলাল, বাংলাদেশ জাসদ জেলা সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, সিপিবির জেলা সম্পাদক আবুল হোসেন, কবি স ম তুহিন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ডা: মুনসুর রহমান, শ্যামনগর নির্মূল কমিটির সংগঠক শেখ ফারুক হোসেন,

কবি মন্ময় মনির, প্রথম আলো বন্ধুসভার সাধারণ সম্পাদক হুমায়রা ফারজানা, রাহাতুল ইসলাম, আশরাফ সরদার ও মাহফুজুর রহমান প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ শহীদ জননী জাহানারা ইমামের আদর্শকে ধারন করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়। সভায় গৃহীত সিদ্ধান্তে বলা হয় বীর মুক্তিযোদ্ধা শহীদ স.ম আলাউদ্দীন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম তরফদার,

বীর মুক্তিযোদ্ধা আ: লতিফ, হাতেমসহ সকল মুক্তিযোদ্ধা হত্যার বিচার করা, ২০১৩-১৪ সালের আগুন সন্ত্রাসীদের হাতে নিহত রায়হান, মামুনসহ ১৬জন হত্যার সাথে যুক্ত ও নাশকতা মামলার সকল আসামীদের বিচারের আওতায় নিয়ে আসা ও সাতক্ষীরার যুদ্ধাপরাধ মামলার রায় দ্রুত কার্যকর করা এবং স্বাধীনতা বিরোধীদের নামে সাতক্ষীরার সকল প্রতিষ্ঠান ও সড়কের নাম করন বাতিল করে মুক্তিযোদ্ধা ও প্রগতিশীল ব্যক্তিদের নামে করতে হবে।

প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেশের খবর: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২ জনের ‍মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ১৪০ জনে। একই সময়ে নতুন করোনা শনাক্ত হয়েছেন ১ হাজার ৬৮০ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৬৫ হাজার ১৭৩ জন।

রোববার (২৬ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৭২৮টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ৬৬ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬ হাজার ৬৮৮ জন।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা টিটিসিতে সম্ভাব্য বিদেশ গমনেচ্ছুক প্রশিক্ষনার্থীদের সাথে মতবিনিময় ও যাতায়াত ভাতার চেক হস্তান্তর

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা টিটিসিতে এস.ই.আই.পি প্রকল্পের আওতায় সম্ভাব্য বিদেশ গমনেচ্ছুক প্রশিক্ষনার্থীদের সাথে মতবিনিময় ও যাতায়াত ভাতার চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।

রোববার সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) মিলনায়তনে চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু।

সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) কে এম মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোস্তফা জামান,জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক, সাতক্ষীরা টিটিসি’র জব প্লেসমেন্ট অফিসার আরিফুল ইসলাম, এম এন্ড এস এন্টারপ্রাইজের প্রতিনিধি প্রমুখ।

এসময় প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেখিয়ে দিয়েছেন বাংলাদেশ পারে। পারবে। বাংলাদেশ কখনো মাথা নত করে না। স্বপ্নের পদ্মাসেতু নির্মাণ করে তিনি দেখিয়ে দিয়েছেন। দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের চিত্র পাল্টে যাবে। জননেত্রী বিদেশে দক্ষ শক্তি প্রেরনের লক্ষ্যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করেছেন। প্রশিক্ষণের পাশাপাশি প্রশিক্ষনার্থীদের যাতায়াতের খরচও দেওয়া হচ্ছে। এটি একমাত্র বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বেই সম্ভব।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest