সর্বশেষ সংবাদ-
সাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোকসম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশাবাকশিস সাতক্ষীরা জেলা শাখার নির্বাচন: সভাপতি খলিলুর -সম্পাদক নূর মোহাম্মদসাতক্ষীরা কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভাদেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক : দুইজনের বিরুদ্ধে মামলাসাতক্ষীরায় জেলা লিগ্যাল এইড কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতপ্রকাশিত সংবাদের প্রতিবাদ যুবদল নেতা সুমনের: অপসাংবাদিকতার চিত্র তুলে ধরে সংবাদ সম্মেলনফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডিসখিপুরের ৭ নম্বর ওয়ার্ডে শিশুদের মাঝে খেলাধুলার পোশাক বিতরণসাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সমন্বয় সভা

আশাশুনি ২দিনের ব্যবধানে প্রেমিক- প্রেমিকার আত্মহত্যা

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনিতে অবৈধ সম্পর্কের ঘটনা জানাজানি হওয়ায় ছোট ভাইয়ের স্ত্রী জেসমিন আত্মহত্যার দু’দিনের পর তার ভাসুর আব্দুল্লাহ আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কুল্যা ইউনিয়নের কচুয়া গ্রামে।

এলাকাবাসী ও তাদের পারিবারিক সূত্রে জানাগেছে, কচুয়া গ্রামের ওবায়দুল্লাহর স্ত্রী জেসমিনের সাথে তার ভাসুর আব্দুল্লাহর গোপন সম্পর্ক ছিল।

গত ২৫ জুন (শনিবার) সকাল ১০ টার দিকে তাদের আপত্তিকর অবস্থার খবর পরিবারের সদস্যরা জানতে পারলে ওইদিন সকাল ১১টার দিকে জেসমিন বিষপান করে আত্মহত্যা করে। ময়না তদন্ত শেষে তার মৃতদেহ পিত্রালয়ে নিয়ে দাফন করা হয়। পরিবারের সদস্যরা জানান, রবিবার দাফন অনুষ্ঠানে ওবায়দুল্লাহ, তার পিতা আঃ হামিদ ও মা যোগদেন। সেখানে যাওয়ার পর তাদেরকে আটকে রাখা হয়েছে এমন খবর কচুয়া পৌছলে আব্দুল্লাহ কচুয়া বিলে জনৈক লাল্টুর মৎস্য ঘেরের বাসায় গিয়ে বিষ পান করেন। লাল্টু ঘেরের আটন ঝাড়তে গিয়ে ঘেরের বাসায় আব্দুল্লাহকে ছটফট করতে দেখে দ্রুত তাদের বাড়িতে খবর দেন। তাদের বাড়ির লোকজন তাকে নিয়ে স্থানীয় ডাক্তারদের কাছে নিলে তারা সাতক্ষীরায় যাওয়ার কথা বলে। সোমবার (২৭জুন) বিকাল ৫টার দিকে সাতক্ষীরায় নেওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়। খবর পেয়ে বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সিয়াবুল ইসলাম, এএসআই হাবিবুর রহমান ঘটনাস্থানে পৌছে সুরতহাল রিপোর্ট তৈরি করেন।
বুধহাটা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সিয়াবুল ইসলাম বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বিষপান করে আত্মহত্যা করেছেন। লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে পাঠানো হচ্ছে। রিপোর্ট প্রাপ্তি শেষে বিস্তারিত বলা যাবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রদান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২১-২২ প্রদান করা হয়েছে। রবিবার বেলা ১২টায় জেলা
প্রশাসকের সম্মেলন কক্ষে সভাপতি হিসাবে উপস্থিতি থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজা রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তানজিল্লুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান।

এ বছর শুদ্ধাচার পুরস্কারে পুরস্কৃত হয়েছেন উপপরিচালক স্থানীয় সরকার মাশরুবা ফেরদৌস,
তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস, জে এম শাখার অফিস সহায়ক সহিদুল ইসলাম, সাধারণ শাখা অফিস সহায়ক বেনজির ও আলাউদ্দিন। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় সমতা প্রকল্পের শিখন ও অভিজ্ঞতা বিনিময়

জি এম আবুল হোসাইন : সাতক্ষীরা সদর উপজেলায় সমতা প্রকল্প ওয়ার্ল্ড ভিশন বাংলাপদেশ এর শিখন ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সমতা প্রজেক্ট-ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর আয়োজনে জেলা ও উপজেলা পর্যাযের এ প্রকল্পের সাথে জড়িত সরকারী ও বেসরকারী চেইঞ্জ এজেন্ট ও উপকারভোগি-দের সাথে এক শিখন ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন, সমাজসেবা অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ।

উক্ত কর্মশালায় প্রজেক্টের জেলা সমন্বয়কারী প্রতিভা বিকাশ সরকার এর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন, নুরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু হেনা মোস্তফা কামাল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রতিনিধি শৈলাজানন্দ রায়।

এছাড়া বিভিন্ন এনজিও, বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা, সিভিএ, স্ব-সংগঠন, সিবিও, নারী দলের, সাংবাদিক, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও ডিআরআরএ প্রতিনিধি সহ প্রায় ৬৫ জন উপস্থিত ছিলেন। সমতা প্রজেক্ট এর অর্জন, শিখন ও অভিজ্ঞতা প্যানেল আলোচনা শেষে একটি সুপারিশমালা তুলে ধরা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনি থানা পুলিশের বিশেষ অভিযান 
আশাশুনি প্রতিনিধি:
আশাশুনিতে চোরাই ও রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে যাচ্ছে  থানা পুলিশ। সমগ্ৰ দেশে একযোগে পরিচালিত অভিযানের অংশ হিসেবে গত ২২জুন
বুধবার থেকে আশাশুনি উপজেলার বিভিন্ন সড়কে এবং মোড়ে মোড়ে থানা পুলিশকে তৎপর থাকতে দেখা গেছে।
অভিযানে মোটরযান আইনে জরিমানা ও মামলার সংখ্যাও বাড়ছে। থানা পুলিশের বক্তব্য মতে, এ অভিযানের মূল উদ্দেশ্য মামলা নয় বরং জনগণকে সচেতন করা।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম বলেন,
জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের নির্দেশে রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল, লাইসেন্স বিহীন চালকসহ ট্রাফাক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি।
আশাশুনিতে চোরাই ও অবৈধ মোটরসাইকেলের সংখ্যা তুলনামূলক কম। তবে ড্রাইভিং লাইসেন্স বা হেলমেট  না ব্যবহার করার অপরাধ এবং ট্রাফিক আইন অমান্য করার অপরাধে মামলা দেওয়া হচ্ছে।
নিয়মিত অভিযান চালু থাকায় দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর প্রবনতা ও রাস্তায় অবৈধ যানবাহনের সংখ্যাও কমতে দেখা গেছে।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে সেলাই মেশিন বিতরণ

আশাশুনি প্রতিনিধি :
আশাশুনিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ হয়েছে। সোমবার বেলা ১২টায় উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে এ সেলাই মেশিন বিতরণ করা হয়।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ২২জন হতদরিদ্র নারী এ সেলাই মেশিন গ্ৰহন করেন।

উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম উপকারভোগী নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন। এডিপি’র অর্থায়নে সেলাই মেশিন বিতরণ কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ানুর রহমান,

উপজেলা এলজিইডি কর্মকর্তা আক্তার হোসেন, নির্বাচন কর্মকর্তা সিকদার কামরুজ্জামানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ উপকারভোগী পরিবারের নারী সদস্য রিয়া,শাকিলা, ইভা, শাহিদাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পদ্মা সেতুতে মানুষ এমনটা করবে ভাবতেও পারেননি প্রকল্প পরিচালক

দেশের খবর: পদ্মা সেতুর এক টোলপ্লাজা থেকে অন্য টোলপ্লাজার দূরত্ব প্রায় ১২ কিলোমিটার। আমাদের টহলরত লোকজনও হাঁপিয়ে উঠছে। মানুষ লোহার বেড়া ও মাটির নিচ দিয়ে সিঁধ কেটে অবৈধভাবে সেতুর উপরে উঠে হাঁটছে। সেতুর উপরে হাঁটা-চলা করা সম্পূর্ণ নিষেধ।

পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম রোববার (২৬ জুন) এসব কথা বলেন।

প্রকল্প পরিচালক আরও বলেন, আমরা খুবই বিপদে আছি। কয়েকটি বিব্রতকর বিষয় ঘটছে যা কখনো কল্পনাও করিনি।

পদ্মা সেতুর রেলিংয়ের নাট-বল্টু খুলে নিয়ে টিকটক ভিডিও আপলোড করা বায়েজিদ নামের যুবককে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সেতুর নাট-বল্টু খোলা সম্ভব কি না এমন প্রশ্নের জবাবে প্রকল্প পরিচালক বলেন, সেতুর ওপরের অংশে মেটাল ব্যারিয়ারের সব নাট টাইট দেওয়া হয়নি। এটা কিন্তু কোনো ঝুঁকিপূর্ণ না। এটা দিতে হয় তাই দেওয়া। নাটগুলো টাইট দেওয়াসহ কিছু টুকিটাকি কাজ বাকি আছে। কয়েক জায়গায় রং করা বাকি আছে। আরও কিছু কংক্রিটের কাজ বাকি আছে। কিন্তু যাত্রীরা নাটগুলো খুলতে যাবে আমরা কল্পনাও করিনি।

সেতুতে কিছু মানুষের আচরণে বিব্রত দাবি করে শফিকুল ইসলাম বলেন, আর কয়টা দিক ঠেকানো যায়? কিছু বাসচালক কিছু টিকটকারকে তুলছে এবং সেতুর মাঝখানে নামিয়ে দিচ্ছে। এর বিনিময়ে যাত্রীদের কাছ থেকে ১০০ টাকা করে নিচ্ছে। মানুষ এমনটা করবে ভাবতেও পারিনি। আর কয়টা দিক সামলানো যায়?

তিনি আরও বলেন, ঢাকাসহ বিভিন্ন প্রান্ত থেকে মোটরসাইকেলসহ অনেক যানবাহন কেবল পদ্মা সেতুতে খ্যাপে যাত্রী নিয়ে আসছে। এদের এনেই সেতুর মাঝখানে ছেড়ে দিচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধের নির্দেষ

অনলাইন ডেস্ক: আগামীকাল সোমবার থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। আজ রোববার রাতে এ সিদ্ধান্তের কথা জানায় সরকারের সেতু বিভাগ।

তথ্য অধিদপ্তরের এক সংক্ষিপ্ত বিবরণীতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগামীকাল সোমবার ভোর ৬টা থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ থাকবে।

আজ রোববার ভোর ৬টা থেকে জনসাধারণের জন্য পদ্মা সেতু খুলে দেওয়া হয়। সাধারণ যাত্রীদের পাশাপাশি বহু দর্শনার্থী গাড়ি নিয়ে পদ্মা সেতু দেখতে যান। এর মধ্যে মোটরসাইকেলের সংখ্যা অস্বাভাবিক হারে বেশি হওয়ায় টোল প্লাজায় ব্যাপক সিরিয়াল দেখা যায়।

গতকাল শনিবার পদ্মা সেতুর উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবসে  সভা

জাহাঙ্গীর আলম লিটন : কলারোয়ায় মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্ত্মর্জাতিক দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(১৬ জুন) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়।

মাদক সেবন রোধ করি, সুস্থ সুন্দর জীবন গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) রম্নলী বিশ্বাস। সভাপতির বক্তব্যে তিনি বলেন, মাদক আমাদের সমাজের আজ অভিশাপ হয়ে দাড়িয়েছে।

এই অভিশাপ থেকে সমাজকে মুক্ত করতে হলে ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের মরন ছোবল থেকে রÿা করতে নিজ নিজ অবস্থান থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে হবে। তিনি মাদকাসক্তি মুক্ত জাতি গঠনে সবাইকে এগিয়ে আসার আহবান জানান। আলোচনা সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ(ওসি) নাসির উদ্দীন মৃধা, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক তাজুল ইসলাম, অবসরপ্রাপ্ত অধ্যÿ প্রফেসর আবু নসর, অবসরপ্রাপ্ত প্রফেসর আবু বক্কর ছিদ্দিক, অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুল মজিদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, উপজেলা আ.লীগ সাধারন সম্পাদক আলিমুর রহমান, প্রধান শিÿক ও সাংবাদিক রাশেদুল হাসান কামরম্নল সহ স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিজিবি প্রতিনিধি, সূধি ও সাংবাদিক উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest