সর্বশেষ সংবাদ-
দেবহাটার সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের মৃত্যুসাতক্ষীরা কম্পিউটার সমিতির নবগঠিত কমিটির দায়িত্ব হস্তান্তর ও সংবর্ধনাসাতক্ষীরায় পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার কালিগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যার অভিযোগে চাঞ্চল্যদেবহাটায় দুর্বিষহ জীবন যাপন করছেন পত্রিকা বিক্রেতা আলাউদ্দিনসাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষককের সাথে অশালিন আচরণের ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ : কোচিং সীলগালাআশাশুনিতে জলবায়ু উদ্বাস্তুদের অধিকার রক্ষায় অ্যাডভোকেসিদেবহাটা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ডালিমের মৃত্যুরেকর্ডীয় সম্পত্তিতে জোর পূর্বক ঢালাই রাস্তা নির্মাণের অভিযোগ নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানের বিরুদ্ধেতালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতির পক্ষে নলতায় ইফতার বিতরণ

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমানের পক্ষে কালিগঞ্জের হিজলা মাদ্রাসায় এতিম ও হাফেজ শিশুদের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে।
২৫ এপ্রিল ২৩ রমজানে কালিগঞ্জ উপজেলার প্রত্যান্ত অঞ্চলের শিশু হাফেজদের মধ্যে জেলা সভাপতির পক্ষে ইফতার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,

নলতা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মামুন হোসেন , নলতা এ এম আর কলেজ ছাত্রলীগের সভাপতি ইউছুপ আহছান, ভাড়াশিমলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাহস গাজি, সাংগঠনিক সম্পাদক রায়হান হোসেন, নলতা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শিহাব আনজুম শোভন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

২৫.০৪.২০২২

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় অপরিপক্ক আমে কীটনাশক স্প্রে : ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা অপরিপক্ক আম পেড়ে কীটনাশক স্প্রে করে আম পাকানোর অভিযোগে আম ব্যবসায়ী ইদ্রিস আলীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার বিকেলে সদর উপজেলার শিমুলবাড়িয়া এলাকায় এঘটনা ঘটে। এসময় জব্দকৃত ৫২৫ কেজি আম আম বিনষ্টের জন্য সাতক্ষীরা পৌরসভায় হস্তান্তর করা হয়েছে।
আম ব্যবসায়ী ইদ্রিস আলী (৪৫) আশাশুনি উপজেলার বুধহাটা গ্রামের রমজান আলীর ছেলে।

সাতক্ষীরা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. নাজমুল হাসান জানান, সকাল থেকেই গাছের অপরিপক্ক গোবিন্দভোগ আম ভাঙছিলেন আম ব্যবসায়ী ইদ্রিস আলী। আম ভাঙার পর গাছতলায় বসে কীটনাশক স্প্রে করছিলেন। এই বিষ স্প্রে করলে আম পেকে যায়। পরে পরিপক্ক পাকা আম বলে বাজারজাত করে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করেন তারা। গোপনে খবর পেয়ে তাকে হাতেনাতে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে ৫২৫ কেজি আম।

তিনি জানান, এই আম মে মাসের ১০ তারিখে বাজারে আসার কথা। কিন্তু অধিক মুনাফার আশায় ইথিওফিন নামক কীটনাশক প্রয়োগ করে আম পাকিয়ে বাজারজাত করার চেষ্টা করা হচ্ছিল।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাতক্ষীরা সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) সুমনা আইরিন বলেন, ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আম ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে সর্তক করা হয়েছে। জব্দকৃত আমগুলো বিনষ্ট করার জন্য সাতক্ষীরা পৌরসভার কাছে হস্তান্তর করা হয়েছে।

অভিযানকালে সাতক্ষীরা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. নাজমুল হাসান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুমনা আইরিন, সদর উপজেলা কৃষি অফিসার মো. রফিকুল ইসলাম, সদর থানার এএসআই গাজী সাজ্জাদসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার আড়ুয়াখালীতে আবারো পুকুরে বিষ দিয়ে মাছ নিধন

নিজস্ব প্রতিনিধি রবিবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার কুশখালি ইউনিয়নের আড়–য়াখালি গ্রামের ছৈলদ্দিনের পুকুরে বিষ দিয়ে দুই লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে।
অভিযোগ, স্থানীয় বিরোধকে কেন্দ্র করে এ বিষ দেওয়ার ঘটনা ঘটেছে।
আড়–য়াখালি গ্রামের ছফুরা খাতুন জানান, দেড় মাস আগে তার স্বামী ছৈলদ্দিন চালাই মাছ কিনে বড় করার জন্য বিলের পুকুরে ছেড়ে দেন। রবিবার রাতে কে বা কাহারা তাদের পুকুরে বিষ দিয়ে দু’ লক্ষাধিক টাকার বিভিন্ন প্রজাতির মাছ মেরে ফেলে। সোমবার সকালে যেয়ে তিনি পুকুরে মরা মাছ ভাসমান অবস্থায় দেখে স্থানীয়দের খবর দেন। পরে তিনি থ্নাায় লিখিত অভিযোগ দেন।

সফুরা খাতুনের অভিযোগ, ২০ শতক জমি নিয়ে তাদরে সঙ্গে গ্রামের কুরবান আলী, মোঃ পলাশ, বাবলু ও হাসানের দীর্ঘদিনের মামলা রয়েছে। স্থানীয় ইউপি সদস্য মনিরুল ইসলামের মদতে প্রতিপক্ষরা তাদের পুকুর থেকে প্রতি বছর মাছ লুট করে থাকে। কয়েকদিন আগে নুরুল ইসলামের মাছের ডোবায় বিষ দিয়ে মাছ মেরে ফেলার ঘটনায় মনিরুল মেম্বর থেকে তার স্বামী ছৈলদ্দিনও মাছ ব্যবসায়ি সালামের নামে মামলা করায় মেম্বর মনিরুল। সালামকে ধান খেত থেকে ডেকে এনে পুলিশে দেয় মনিরুল। পরে সালাম ও ছৈলদ্দিন জামিনে মুক্তি পায়। ছৈলদ্দিনের ব্যবহৃত,মোবাইল ফোন ও এক জোড়া পুরাতন হাওয়াই চপ্পল নুরুল তার জিম্মায় রেখে দিয়েছে। মনিরুল মেম্বরের পরিকল্পনায় তাদের ঘেরে বরিবার রাতে পরিকল্পিতভাবে বিষ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

আব্দুস সালামের স্ত্রী সাবিকুন্নাহার জানান, ২০১৯ সালে তার স্বামীকে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে ধরে নিয়ে যেয়ে দু’ লাখ টাকা দাবি করে ৩০ হাজার টাকা নিয়ে ছেড়ে দেয় মনিরুল মেম্বব। এর তিন সপ্তাহ না যেতেই মনিরুলের ইশারায় সদর থানার তদন্ত ওসি আবুল কালাম জোর পূর্বক ঘরের মধ্যে ঢুকে তার স্বামীকে ধরে আগরদাঁড়ি মাদ্রাসায় নিয়ে কাঁঠাল গাছের সঙ্গে বেঁধে অমানুষিক নির্যাতন চালান। চাচা শ্বশুরে এলেম গাজীর মৃত্যুর খবরে তাকে ছাড়িয়ে আনতে ৪০ হাজার টাকা নেয় মনিরুল ইসলাম। পরদিন তার চাচা মারা যাওয়ায় সকাল ১০টার দিকে সালামকে ছাড়িয়ে নিয়ে আসে মনিরুল ইসলাম। পল্লী বিদ্যুতের পোষ্ট দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে মাথা পিছু সাত থেকে ১৫ হাজার টাকা আদায়কারি মনিরুল মেম্বর নাশকতার মামলার জেল খাটানোর কথা বলে স্থানীয় সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন মনিরুল ও রকিব মাষ্টার। যদিও মনিরুল ইসলাম তা অস্বীকার করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় এক সংখ্যালঘু বিধবা মহিলার বিভিন্ন গাছ কেটে বিনষ্ট

দেবহাটা ব্যুরো : দেবহাটা উপজেলা সদরে এক সংখ্যালঘু বিধবা বয়স্ক মহিলার বসত ভিটার পাশর্^বর্তী বাগানে লাগানো বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ কেটে বিনষ্ট করা হয়েছে। সোমবার ভোররাতের দিকে বা মধ্য রাতে কে বা কারা অজ্ঞাত ব্যক্তি এই গাছগুলো কেটে বিনষ্ট করে। এ বিষয়ে উপজেলা সদরের মৃত জগন্নাথ মন্ডলের স্ত্রী শোভা মন্ডল বাদী হয়ে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ মতে জানা গেছে, ইং ২৫/০৪/২২ তারিখ সকাল অনুমান ৭টার দিকে বাদীনি শোভা মন্ডল তার বাগানে যেয়ে দেখতে পান ৬টি মেহগনী গাছ, ২টি আম গাছ, ১টি নারিকেল গাছ ও ৬টি সুপারী গাছের চারা কাটা অবস্থায় আছে।

বাদীনি তাৎক্ষনিক বিষয়টি স্থানীয় অনেক গন্যমান্য ব্যক্তি ও ইউপি মেম্বরকে ডোকে দেখান। অভিযোগে তিনি আরো উল্লেখ করেছেন, ইতিপূর্বে কয়েকদিন আগে একই বাগানের ৬টি মেহগনি গাছ, ১টি নারিকেল গাছ, ২টি আম গাছ ও ৬টি সুপারী গাছ কে বা কারা কর্তন করেছিল। কোন অজ্ঞাতনামা ব্যক্তিরা আর্থিক ক্ষতি করা ও উদ্দ্যেশ্যমূলকভাবে এমন কাজ করছে বলে তিনি অভিযোগে উল্লেখ করেছেন। পুলিশ অভিযোগ পরবর্তী বিষয়টি তদন্ত করছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় প্রধানমন্ত্রীর গৃহ হস্তান্তর উদ্বোধনের বিষয়ে ইউএনওর প্রেস ব্রিফিং

দেবহাটা ব্যুরো : মুজিববর্ষে গৃহহীন ও ভূমিহীনদেরকে গৃহ নির্মান কর্মসূচীর আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্প আশ্রয়ন প্রকল্প-৩ এর উদ্বোধনী করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৬ এপ্রিল, ২২ ইং তারিথ মঙ্গলবার।

সকাল ১০ টায় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই উদ্বোধনী অনুষ্ঠানে সংযুক্ত থাকবেন। সে লক্ষ্যে দেবহাটা উপজেলাতেও একই সাথে গৃহ হস্তান্তর উদ্বোধন করা হবে। সেই অনুষ্ঠানের বিষয়ে সোমবার ২৫ এপ্রিল, ২২ ইং সকাল ১১ টায় দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদ হোসেন সিদ্দিকী উপজেলা পরিষদ মিরনায়তনে এক প্রেস ব্রিফিং করেন। ইউএনও খালিদ হোসেন জানান, দেবহাটা উপজেলাতে মাননীয় প্রধানমন্ত্রী ৫টি গৃহ হস্বান্তর করবেন। গৃহ হস্তান্তরের সার্বিক কাজ ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। উপজেলার মধ্যে দীনহীন, গৃহহীন ও ভূমিহীন বাছাই করে প্রকৃত গৃহ পাওয়ার যোগ্য ব্যক্তিকে গৃহ প্রদান করা হচ্ছে। ইউএনও জানান, এছাড়া কালাবাড়িয়ায় আরো ১০টি গৃহ নির্মান কাজ চলমান রয়েছে এবং কুলিয়া এলাকাতে আরো খাসজমি সনাক্ত করে রাখা হয়েছে। সরকারী বরাদ্দ পেলে যথাযথ প্রক্রিয়া মেনে প্রকৃত গৃহহীনদেরকে গৃহ নির্মান করে দেয়া হয়েছে।

ইউএনও খালিদ হোসেন সিদ্দীকি জানান, মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হিসেবে সরকারের সকল নির্দেশনা মেনে এই কাজটি সম্পন্ন করতে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। আর একাজে সকলে সহযোগীতা করছেন।

এসময় দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ¦ মুজিবর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় পুষ্টি বিষয়ে কর্মশালা

দেবহাটা ব্যুরো : দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় পুষ্টি বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সোমবার ২৫ এপ্রিল, ২০২২ ইং সকাল সাড়ে ১১ টার সময় উপজেলার বিভিন্ন জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, এনজিও প্রধান ও সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ।

কর্মশালায় জাতীয় পুষ্টি বিষয়ে মনিটরের মাধ্যমে উপস্থাপন করেন জাতীয় পুষ্টি সপ্তাহর প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।

এসময় অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ, উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহাজাহান আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, মেডিকেল অফিসার ডাঃ কামাল হোসেন, আইডিয়ালের পরিচালক ডাঃ নজরুল ইসলাম,সাংবাদিক কে এম রেজাউল করিম,
দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডাঃ অহিদুজামান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সফল প্রকল্প উত্তরনের প্রজেক্ট অফিসার মিজানুর রহমান, দেবহাটা ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম ম্যানেজার সুরভী বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নেক সন্তানের জন্য সম্পদ রেখা যাওয়া লাগে না– সাতক্ষীরা যুগ্ম ও সেশন জজ ফারক ইকবাল

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা যুগ্ম ও সেশন জজ মো: ফারুক ইকবাল বলেছেন, আমি যদি সুসন্তান রেখে যায় তাহলে তার জন্য কোন সম্পদ রেখে যাবো না। কারন সে নিজে সম্পদ আয় করতে পারবে। আবার যদি কু সন্তানও রেখে যায় তার জন্যও সম্পদ রেখে যাবো না। কারন আমার মৃত্যুর পর সম্পদ অবৈধ রাস্তায় খরচ করবে। নেক সন্তানের জন্য সম্পদ রেখা যাওয়া লাগে না। নিজের সম্পদকে পরিশুদ্ধ রাখতে হলে দান সাদকা করতে হবে।
২৫ এপ্রিল সোমবার আল আরাফাহ ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখা আয়োজিত ইফতার মাহফিল ও ইসলামী ব্যাংক একটি কল্যাণমুখী ব্যাংকিং ব্যবস্থা ও সদাকায়ে জারিয়াহ হিসাবে ক্যাশ ওয়াকফ এর ভূমিকা শীর্ষক আলোচনাসভায় এ কথা বলেন।
তিনি আরো বলেন, আপনার জীবনে আপনি কত টাকার মালিক হবেন তা আগে থেকে বরাদ্দ থাকে। যদি অসৎ পথে আয় করেন সেই টাকাই আয় করবেন। আর যদি সৎ পথে আয় করেন সেই টাকাই আয় করবেন। আল্লাহর দান এমনিতে আসবে। সুতরাং আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি হালাল পথে আয় করবেন। নাকি হারাম পথে আয় করবেন।
আল আরাফাহ ইসলামী ব্যাংক এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব খুলনা জোন মো: মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা যুগ্ম ও সেশন জজ মো: ফারুক ইকবাল।
প্রধান আলোচক ছিলেন, ঝাউডাঙ্গা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাও. মো: আবুল বারী।
বিশেষ অতিথি ছিলেন,বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব দ্বীন আলী।
স্বাগত বক্তব্য রাখেন, শাখা ব্যবস্থাপক ও এভিপি আবুল কালাম আজাদ। ইসলামী সংগীত পরিবেশন করেন কপোতাক্ষ শিল্পী গোষ্ঠী সাতক্ষীরার পরিচালক মো: আল আমিন। কুরআন তেলাওয়াত করেন হাফেজ মো: ইয়াসিন আরাফাত। দোয়া মোনাজাত পরিচালনা করেন আল আরাফাহ ইসলামী ব্যাংক অপারেশন ম্যানেজার মো: শহিদুল হাসান।

২৫.০৪.২০২২

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রেম নিয়ে বিরোধ : তালায় কলেজ ছাত্রকে পিটিয়ে মাথা মুন্ডন করে দিল ছাত্রলীগ ও শ্রমিকলীগকর্মীরা !

নিজস্ব প্রতিনিধি :
প্রেম সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সাতক্ষীরার তালায় কলেজ ছাত্রকে ডেকে এনে মারপিট ও মাথা মু-ন করে দিয়েছে ছাত্রলীগ ও শ্রমিক লীগের নেতা-কর্মীরা। রোববার বিকেলে তালা সরকারি কলেজ ছাত্রাবাসে এঘটনা ঘটে। এঘটনায় সোমবার তালা থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে।

নির্যাতনের শিকার কলেজ ছাত্র শোয়েব আজিজ তন্ময় (২০) তালা সদরের জাতপুর গ্রামের শেখ আজিজুর রহমানের ছেলে। সে চলতি বছর জাতপুর টেকনিক্যাল কলেজ থেকে এইচএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছে। বর্তমানে বিশ^বিদ্যালয়ে ভর্তির জন্য খুলনায় কোচিং করছে তন্ময়।

এ ঘটনায় জড়িতরা হলেন, তালার মাঝিয়াড়া গ্রামের সৈয়দ ইদ্রিসের ছেলে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আকিব (২৫), হরিশচন্দ্রকাটি গ্রামের গণেশ চক্রবর্তীর ছেলে উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক সৌমিত্র চক্রবর্তী (৩২), তালা গার্লস স্কুলের পেছনের বাসিন্দা ছাত্রলীগ কর্মী জে.আর সুমন (২৫), তালার মহান্দি গ্রামের ছাত্রলীগ কর্মী জয় (২৪) ও তালা সদরের নজির শেখের ছেলে ছাত্রলীগ কর্মী নাহিদ হাসান উৎস (২৪)।

কলেজছাত্র তন্ময়ের বাবা আজিজুর রহমান জানান, আমার ছেলের সাথে ওদের কোন বিরোধ নেই। একসঙ্গে পড়েও না। আকষ্মিক রোববার দুপুর একটার দিকে আমার ছেলের পূর্ব পরিচিত নাহিদ হাসান উৎস্য নামের একটি ছেলে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায় তালা কলেজের সামনে। সেখান থেকে ছেলে তন্ময়কে ধরে নিয়ে যায় কলেজের মধ্যে একটি রুমে। সেখানে নিয়ে মারপিট, মাথা ন্যাড়া করে দেওয়া ও উলঙ্গ করে ভিডিও ধারণ করে। তারপর আমার স্ত্রীর কাছে ফোন করে ছেলেকে মারপিটের চিৎকার শোনাচ্ছিল তারা। পরে আমার ভাইপোরা যেয়ে তাকে উদ্ধার করে।
তালা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শেখ হুমায়ূন কবীর জানান, এ ধরণের কোনো খবর তার জানা নেই।
তবে নাম প্রকাশ না করার শর্তে একজন প্রত্যক্ষদর্শী জানান, ছাত্রলীগের নেতা আকিবের সাথে একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি আকিবের সাথে সেই সম্পর্ক ভেঙে যায়। নতুন করে সম্পর্ক গড়ে উঠে তন্ময়ের সাথে। তন্ময়ের ওপর প্রতিশোধ নিতে আকিব তাকে নাহিদের মাধ্যমে ডেকে এনে মারপিট ও মাথা টাক করে দেয়।
ঘটনার মুল অভিযুক্ত আকিবের সেল ফোন বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ঘটনার সাথে সম্পৃক্ত ছাত্রলীগ কর্মী জয় বলেন, তন্ময়কে ডেকে এনে মারপিটের কিছু ঘটনা ঘটেছে। পরে এঘটনা মিটমাটও হয়েছে। তবুও পরে তন্ময়রা কেস-কামারির মধ্যে কেন গেল,বুঝতে পারছিনা।
সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন হোসেন বলেন, এবিষয়ে তদন্ত করা হচ্ছে। সত্যতা পেলে ১ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।
জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান বলেন, সাধারণ ছাত্র বা মানুষের ওপর ছাত্রলীগের নেতা-কর্মীদের এমন আচরণ হয়ে থাকলে,তদন্ত করে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জেহাদ আলম ফকরুল খান জানান, এঘটনায় নির্যাতিত শিক্ষার্থীর বাবা ৫জনকে জ্ঞাত ও বেশ কয়েকজনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে এসআই চন্দন কুমারকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান ওসি।
সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোন ছাড় দেয়া হবে না।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest