সর্বশেষ সংবাদ-
সাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোকসম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশাবাকশিস সাতক্ষীরা জেলা শাখার নির্বাচন: সভাপতি খলিলুর -সম্পাদক নূর মোহাম্মদসাতক্ষীরা কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভাদেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক : দুইজনের বিরুদ্ধে মামলাসাতক্ষীরায় জেলা লিগ্যাল এইড কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতপ্রকাশিত সংবাদের প্রতিবাদ যুবদল নেতা সুমনের: অপসাংবাদিকতার চিত্র তুলে ধরে সংবাদ সম্মেলনফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডিসখিপুরের ৭ নম্বর ওয়ার্ডে শিশুদের মাঝে খেলাধুলার পোশাক বিতরণসাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সমন্বয় সভা

পদ্মা সেতু উদ্বোধনের দিনে ১৫ সেতুর টোল মওকুফ

দেশের খবর: পদ্মা সেতুর উদ্বোধনের দিন খুলনা, বরিশাল ও গোপালগঞ্জের মোট ১৫টি সেতুর টোল মওকুফ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের উপসচিব ফাহমিদা হক খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদ্মা সেতু উদ্বোধনের দিন (২৫ জুন) খুলনা জোনের খান জাহান আলী (রূপসা) সেতু ও দড়াটানা সেতু, বরিশাল জোনের দোয়ারিকা-শিকারপুর সেতু, দপদপিয়া সেতু, গাবখান সেতু, বলেশ্বর সেতু, পটুয়াখালী সেতু, শেখ রাসেল সেতু, শেখ কামাল সেতু, শেখ জামাল সেতু ও পায়রা (লেবুখালী) সেতু এবং গোপালগঞ্জ জোনের মোল্লাহাট সেতু, আচমত আলী খান বাংলাদেশ-চীন মৈত্রী সেতু, কালনা ফেরি ও শেখ লুৎফর রহমান সেতু (পাটগাতি সেতু) যানজটমুক্ত রাখার উদ্দেশ্যে বর্ণিত ফেরি ও সেতু থেকে টোল আদায় মওকুফ করা হলো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বন্যাকবলিত এলাকায় আরও ২৮ জনের মৃত্যু

দেশের খবর: সারা দেশে বন্যায় আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন বাদে সবার মৃত্যু হয়েছে সিলেটে। এনিয়ে বন্যাকবলিত এলাকায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭০ জনে।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বন্যা বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

অধিদপ্তর জানায়, নতুন মৃত্যুদের মধ্যে সিলেট বিভাগেই রয়েছে ২৭ জন এবং আরেকজন রংপুর বিভাগের।

এর আগে ১৭ মে থেকে ২২ জুন পর্যন্ত মোট ৪২ জনের মৃত্যু হয় বলে জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। এ নিয়ে বন্যায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৭০ জন।

এ ছাড়া বন্যার কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন চার হাজার ৪৮ জন। এর মধ্যে ডায়রিয়ায় আক্রান্ত দুই হাজার ৮৯৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ১৭ মে থেকে ২৩ জুন পর্যন্ত ময়মনসিংহ বিভাগে ১৮ জন, রংপুর বিভাগে চারজন এবং সিলেট বিভাগে ৪৮ জনের মৃত্যু হয়।

মৃতদের মধ্যে সিলেট জেলায় ১৬ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে একজন, মৌলভীবাজারে ৩ জন, ময়মনসিংহে ৫ জন, নেত্রকোনায় ৫ জন, জামালপুরে ৫ জন, শেরপুরে ৩ জন, কুড়িগ্রামে ৩ জন এবং লালমনিরহাটে একজন রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পদ্মা সেতু এলাকায় আগামিকাল থেকে নৌ-চলাচলে নিষেধাজ্ঞা

দেশের খবর: পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সেতু এলাকায় নৌপথে নৌযান চলাচলে বিধিনিষেধ দিয়েছে সরকার। এই রুটে আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত লঞ্চ ও স্পিডবোট ছাড়া অন্যান্য নৌযান চলাচল বন্ধ থাকবে। আর সেতু উদ্বোধনের দিন শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত বন্ধ থাকবে সব ধরনের নৌযান।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আজ বৃহস্পতিবার বিশেষ নৌ-সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত লঞ্চ ও স্পিডবোট ছাড়া অন্যান্য নৌযান চলাচল বন্ধ থাকবে। তবে, শনিবার সেতু উদ্বোধনের দিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত লঞ্চ, স্পিডবোটসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে।

এতে বলা হয়, অনুষ্ঠান বাস্তবায়ন কাজে ব্যবহারের উদ্দেশে অনুমোদিত নৌযান এ বিধিনিষেধের আওতামুক্ত থাকবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আ’লীগের প্রত্যেকটি ইউনিটকে সু-সংগঠিত করতে হবে ….. ডাঃ রুহুল হক
মোস্তাফিজুর রহমান, আশাশুনি: বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটি ইউনিটকে সু-সংগঠিত করতে হবে। জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তাল মিলিয়ে আমাদের প্রত্যেককে বলার সাহস অর্জন করতে হবে যে “আমরাও পারি”। জননেত্রী শেখ হাসিনা যা বলেন তাই করেন। তিনি উন্নয়নের কথা বলেন এবং সেটা বাস্তবে রূপ দিয়ে দেখান।
তার প্রমান আমাদের দেশের নিজস্ব অর্থায়নে “পদ্মা বহুমুখী সেতু” ব্যবহার উপযোগী। দেশের এ চলমান এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। সকল ভেদাভেদ ভুলে আমাদেরকে সেই লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে।
আশাশুনি উপজেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। আলোচনা সভা শেষে আওয়ামী লীগ নেতৃবৃন্দদেরকে সাথে নিয়ে কেক কেটে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি।
বৃহস্পতিবার বিকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিমের সভাপতিত্বে এসময় সম্মানিয় অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল।
বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন, শেখ জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু হেনা শাকিল, যুগ্মসাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক ডাবলু, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন, দপ্তর সম্পাদক ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা,
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলী, প্রভাষক ম. মোনায়েম হোসেন,
উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান সাংবাদিক অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস-চেয়ারম্যান মুসলিমা খাতুন, ইউপি চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান হোসেন,
কৃষক লীগ নেতা ইউপি চেয়ারম্যান দিপংকর বাছাড় দীপু, উপজেলা আওয়ামী লীগ নেতা মোল্যা রফিকুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম মোল্যা, আব্দুল বাছেদ আল হারুন চৌধুরী,
উপজেলা শ্রমিক লীগ সভাপতি ঢালী মোঃ সামছুল আলম, উপজেলা কৃষক লীগের সভাপতি এনএমবি রাশেদ সারোয়ার শেলী, উপজেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বিপুল, ছাত্র নেতা আসমাউল হোসাইন প্রমূখ।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চুর সঞ্চালনায় উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সদর ইউপি চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামানের নেতৃত্বে বিকেলে বর্ণাঢ্য র্যালী আশাশুনির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় আ’লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দেবহাটা ব্যুরো: দেবহাটায় আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দেবহাটা উপজেলা ঐতিহাসিক ময়দান শহীদ রাহান চত্বর বৃহস্পতিবার(২৩ জুন, ২২) বিকাল ৫টা টায় কেক কাটা রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমানের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন  এম পি ডাঃআ,ফ,ম, রুহুল হক,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান জি,এম স্পর্শ আলো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মোত্তজা আনারুল হক যুগ্মসাধারণ সম্পাদক শেখ মোনায়ম সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন সহ সাংগঠনিক সম্পাদক আরশাদ আলী ও মনিরুজ্জামান মনি প্রধান বক্তায় বক্তবো রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সখিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সরদার আমজাদ হোসেন, সাধারন সম্পাদক আব্দুল হান্নান, কুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রুহুল কুদ্দুস, সাধারন সম্পাদক বিধান বর্মন, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহমুদুল হক লাভলু,

সাধারন সম্পাদক ও নোয়াপাড়া ইউনিয়নে চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী,পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম দেবহাটা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম ও, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান (মিন্নুর),

সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের
সাধারন সম্পাদক লোকমান হোসেন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় উপজেলা আওয়ামীলীগ ও বিভন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে বর্তমানে মোকাবেলায় সরকারের পাশাপাশি সংগঠনের সকল পর্যায়ের কর্মীদের মানুষের পাশে দাড়ানোর আহবান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সাতক্ষীরায় জেলা আ’লীগের বর্ণাঢ্য র‌্যালি

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দেওয়া রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ২০২২ উপলক্ষে সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বিশাল বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুন) বিকাল সাড়ে ৩টায় সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্ক হতে জেলা আওয়ামী লীগের আলোজনে প্রতিষ্ঠা উদযাপন কমিটির আহবায়ক জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবির নেতৃত্বে এবং সভাপতিত্বে একটি বিশাল বর্ণঢ্য র‌্যালি বের হয়।

র‌্যালির পূর্বে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ২০২২ উপলক্ষে কেক কাটা হয়। র‌্যালিটি শহিদ আব্দুর রাজ্জাক পার্ক হতে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার শহিদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়। বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ২০২২ এর র‌্যালিতে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক,

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ¦ মো. নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. শহীদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, শেখ সাহিদ উদ্দিন, মিসেস সাহানা মহিদ, মো. আসাদুজ্জামান বাবু, আ. হ. ম তারিক উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎ¯œা আরা, জেলা শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবু, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, জেলা যুবলীগের সিনিয়র সদস্য যুব নেতা মীর মহিতুল আলম মহি, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, সহ-সভাপতি সরদার নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দিন সফি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক কাজী আখতার হোসেন,

উপ-দপ্তর সম্পাদক শেখ আসাদুজ্জামান লিটু, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ওসমান গনি, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ডা. মুনছুর আহমেদ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক অ্যাডভোকেট আজহারুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট অনিত কুমার মুখার্জী, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লাইলা পারভীন সেঁজুতি, মহিলা বিষয়ক সম্পাদক শিমুন শামস্, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রতœা, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সুব্রত কুমার ঘোষ, নির্বাহী সদস্য শেখ মনিরুল হোসেন মাসুম, মাহফুজা রুবি, অ্যাডভোকেট সৈয়দ জিয়াউর রহমান বাচ্চু, নাজমুন নাহার মুন্নি, মিসেস মাহফুজা রুবি, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য আসিফ সাহবাজ খান, জেলা যুবলীগ নেতা এ্যাড. শেখ তামিম আহমেদ সোহাগ, জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম আশিকুজ্জামান আশিক, সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল হক নান্টু, অধ্যক্ষ মো. মিজানুর রহমানপ্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় আ’ লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে র‌্যালি ও আলোচনা

তালা প্রতিনিধি :

তালায় আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বণার্ঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুন) সকালে এ উপলেক্ষ্যে তালা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে তালা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি তালা বাজার প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর জাকির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ আসনের সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান,

জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, তালা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি,

জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ বাবলু, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন প্রমুখ।

এসময় বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে কেক কাটা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় চাঞ্চল্যকর হত্যা মামলার ২ আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরার দেবহাটায় স্ত্রীকে ছাড়িয়ে নেওয়ায় ক্ষোভে জামাতা সালাহউদ্দীন কর্তৃক শ্বশুর আজগার আলীকে (৫৫) কুপিয়ে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপতার করছে দেবহাটা থানা পুলিশ।
বৃহস্পতিবার ভোর রাতে তাদেরকে গ্রেপতার করা হয়।

গ্রেপতারকৃতরা হলেন সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার বরেয়া গ্রামের মোঃ মুজিবর রহমান সানা ছেলে আলাউদ্দিন সানা (৩৫) ও একই উপজেলার তেতুলিয়া গ্রামের আজিবর রহমানের ছেলে আবুজার (২২)।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ ওবায়দুল্লাহ জানান, এ ঘটনায় নিহত আজগর আলীর ছেলে মোঃ মিজানুর রহমান (২৮) বাদী হয়ে গত ২২/০৬/২০২২ তারিখ বুধবার বিকালে দেবহাটা থানায় তার ভগ্নিপতি সালাউদ্দীন সানা (২৮) কে ১নং আসামী ও ভগ্নিপতির বড় ভাই আলাউদ্দীন সানাকে (৩৫) ২নং আসামী উল্লেখ পূর্বক অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন । যার মামলা নং- ০৭/৬১।
ওই রাতেই দেবহাটা থানা পুলিশ অভিযান পরিচালনা করে মধ্যরাতে বরেয়া গ্রামের একটি মাঠ থেকে এজাহার নামীয় ২নং আসামী আলাউদ্দিন সানা (৩৫)কে গ্রেফতার করে। পরবর্তীতে তাকে ব্যপকভাবে জিজ্ঞাসাবাদ করিলে সে ঘটনার সাথে জড়িত থাকার বিষয় সত্যতা স্বীকার করে এবং তার স্বীকারোক্তি মতে অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার ভোরে তেতুলিয়া গ্রামের একটি বিলের মধ্যে থেকে অপর আসামী আবুজারকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এবং অন্যান্য আসামীদেরকেও গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছে বলে তিনি জানান।

তিনি আরও জানান, এই মামলার ২নং আসামী আলাউদ্দীন সানার নামে দেবহাটা থানায় খুন, ধর্ষণ ও ছিন্তায়সহ চারটি মামলা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest