সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধনবিশ্ব বসতি দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীর জন্য নিরাপদ ও জলবায়ু-সহনশীল আবাসন নিশ্চিতের দাবি সাতক্ষীরায় তাঁতীদলের ১৩৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনসাতক্ষীরায় কিশোর গ্যাং এর সদস্যের ছুরিকাঘাতে কলেজ ছাত্র জাকারিয়া খু%ন : প্রধান আসামী নাহিদসহ গ্রেপ্তার-২গণমাধ্যমে প্রকাশিত সংবাদের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন জামায়াত নেতা মাও: আব্দুস সবুরসাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে ঘের লুটপাটের অভিযোগ : ১০ লাখ টাকার ক্ষতিশ্যামনগরে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ : কার্যক্রম স্থগিতের আবেদনসাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোকসম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশাবাকশিস সাতক্ষীরা জেলা শাখার নির্বাচন: সভাপতি খলিলুর -সম্পাদক নূর মোহাম্মদ

তালায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ে নিয়ম নীতির তোয়াক্কা না করে অমুক্তিযোদ্ধাকে তালিকা ভূক্তির চেষ্টা

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরার তালায় প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ে নিয়ম নীতির তোয়াক্কা না করে অমুক্তিযোদ্ধাকে তালিকা ভূক্তির চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, উপজেলার পাটকেলঘাটা থানার দক্ষিণ শার্শা গ্রামের মৃত ফকির আহমেদ গাজীর পুত্র বীর মুক্তিযোদ্ধা তবিবুর রহমান।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি তালা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক কমান্ডার। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মহান স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলাম। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর মুক্তিযোদ্ধার পরিবার, সন্তান ও পোষ্যদের জন্য কিছু সুযোগ সুবিধা দিয়ে আসছেন।

এ সুবিধা ভোগের উদ্দেশ্যে কতিপয় অমুক্তিযোদ্ধা জালিয়াতির মাধ্যমে সনদপত্র সৃষ্টি করে মুক্তিযোদ্ধা না হয়েও মুক্তিযোদ্ধাদের দেওয়া সুবিধা ভোগ করে আসছেন। যে কারনে বর্তমানে মুক্তিযোদ্ধা যাচাই-বাচাই শুরু হয়েছে। আমি ধানদিয়া ইউনিয়নের বাসিন্দা। এই ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের প্রয়াত লোলিত মোহন সাহা মুক্তিযোদ্ধা ছিলেন না।

১৯৭১ এর পর দীর্ঘকাল যাবত কখনো তাকে মুক্তিযোদ্ধা দাবিও করেনি তার পরিবার। অথচ পত্রপত্রিকার মাধ্যমে ২০১৯ সালে জানতে পেরেছি তার পুত্ররা যথাক্রমে বীরেন্দ্র নাথ সাহা, প্রতাপ কুমার সাহা ও পৌত্র সুমন সাহা মুক্তিযোদ্ধার একটি সাময়িক সনদ জালিয়াতির মাধ্যমে সৃষ্টি করেছে। ওই জাল সনদে তারা সরকারি চাকুরি করে আসছেন। প্রকৃত মুক্তিযোদ্ধাদের জন্য দেওয়া সুবিধা জালিয়াতির মাধ্যমে অন্য কেউ ভোগ করবে এটি একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে আমি মেনে নিতে না পেরে আদালতে একটি মামলা দায়ের করি। পিবিআই তদন্ত করে ওই সনদটি সঠিক নয় মর্মে উল্লেখ করে একটি রিপোর্টও প্রদান করেন।

অথচ ১৪৮৬০ নং সনদ প্রদর্শন করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে বীরেন্দ্র নাথ সাহা ও প্রতাপ কুমার সাহা এবং পৌত্র উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে সুমন সাহা চাকুরি করে আসছেন। এবিষয়ে সকল দপ্তরে অভিযোগ করা হলেও মোটা অংকের অর্থের বিনিময়ে ম্যানেজ করে বহাল তবিয়তে চাকুরি করে যাচ্ছেন ওই অমুক্তিযোদ্ধার সন্তানরা।

তিনি বলেন, তাদের পিতা লোলিত মোহনের লাল মুক্তিবার্তা, গেজেট নেই তবুও জালিয়াতির মাধ্যমে সাময়িক সনদে বছরের পর বছর চাকুরি করে আসছেন। সম্প্রতি তালায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই শুরু হলে অমুক্তিযোদ্ধা পিতাকে মুক্তিযোদ্ধা বানিয়ে গেজেট ভুক্ত করতে মরিয়া হয়ে উঠেছেন। চলমান যাচাই-বাছাই কমিটিতে বিভিন্ন প্রকার অসামঞ্জস্যপূর্ণ আবেদন ও কাগজপত্র দাখিলসহ অর্থের বিনিময়ে ভাড়াটে স্বাক্ষী উপস্থাপন করেছেন।

আমি এর বিরুদ্ধে অভিযোগ করলেও যাচাই-বাছাই কমিটি আমার আপত্তির কোন মূল্যায়ন করছেন না। সাক্ষ্যদেওয়া ব্যক্তিরা দাবি করছেন, লোলিত মোহন নৌ কমান্ডে যুদ্ধ করেছেন, আবার গেজেট ভুক্তির আবেদনে মুজিব বাহিনী তথা তোফায়েল আহমেদ এর নেতৃত্বে যুদ্ধ করেছেন বলে দাবি করেন। আবার আবেদনের সাথে তোফায়েল আহমেদ স্বাক্ষরিত সনদের পরিবর্তে দেখাচ্ছেন ওসমান গণি স্বাক্ষরিত সনদ। ওই অমুক্তিযোদ্ধাকে তালিকাভুক্তির জন্য মোটা অংকের অর্থের প্রলোভনে কতিপয় বীর মুক্তিযোদ্ধারা সাক্ষী দিচ্ছেন এবং স্বাক্ষীগুলোর সঠিকতা যাচাই-বাছাই কমিটি যথাযথ নীতিমালা অনুসরন করছেন না বা স্বাক্ষীদের কোন প্রকার জেরা করা হচ্ছে না। তিনি আরো বলেন, আমি ওই জালিয়াতির বিরুদ্ধে সক্রিয় প্রতিবাদ করায় আমার বিরুদ্ধে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা অপবাদ লাগিয়ে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন ওই অমুক্তিযোদ্ধার সন্তানরা। আমি দুর্নীতির সাথে আপোষ করি না।

মহান স্বাধীনতা যুদ্ধের অংশ না নিয়েও মুক্তিযোদ্ধা সেজে সুবিধা ভোগ করবে এটি হবে না। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় ওই অমুক্তিযোদ্ধা যাতে কোন ভাবেই গেজেটভুক্ত হতে না পারে সে বিষয়ে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, সাতক্ষীরা জেলা প্রশাসক, নিরাপত্তা গোয়েন্দা এন এস আই,সিআইডিসহ সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মশু, বীর মুক্তিযোদ্ধা মোড়ল আবু বক্কার, বীর মুক্তিযোদ্ধা এসএম মো: ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা মো: নেছার ও বীর মুক্তিযোদ্ধা মো: আলতাফ হোসেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

আসাদুজ্জামান : কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে সাতক্ষীরায় গ্যাস, বিদ্যুৎ, তেল ও আটাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা জেলা বিএনপির আয়োজনে শনিবার বিকালে শহরের ইটাগাছা হাটের মোড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কামালনগরের একটি কমিউিনিটি সেন্টারে গিয়ে সমাবেশে মিলিত হয়।

জেলা বিএনপির আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ¦ আ.ন.ম খলিলুর রহমান ওরফে ভিপি ইব্রাহিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম বাদশা, সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য শেরআলী, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, দেবহাটা উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দীন সিদ্দিকি, সদর থানা বিএনপির আহবায়ক অ্যাড. নুরুল ইসলাম, সদস্য সচিব নুরে আলম সিদ্দিকি, কালিগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবু, আশাশুনি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক খায়রুল ইসলাম,

সাতক্ষীরা জেলা কৃষকদলের সভাপতি আলহাজ¦ আব্দুস সামাদ, জেলা যুবদল সভাপতি আবু জাহিদ ডাবলু, জেলা কৃষক দল আহবায়ক আহসানুল কাদির স্বপন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর শফিকুল আলম বাবু, স্বেচ্ছাসেবকদল সাধারন সম্পাদক অ্যাড. কামরুজ্জামান ভুট্টো, জেলা ছাত্রদল সভাপতি শেখ শরিফুজ্জামান সজল প্রমুখ। বক্তারা বলেন, বর্তমান অবৈধ সরকার তেল গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করে দেশের দরিদ্র জনগোষ্ঠীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

দরিদ্র জনগোষ্ঠীর সামান্য উপার্জনে তাদের পক্ষে সংসার পরিচালনা কষ্টসাধ্য হয়ে পড়েছে। অবিলম্বে তারা তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যে মূল্যের দারিদ্র জনগোষ্ঠীর ক্রয় ক্ষমতার মধ্যে আনার জোর দাবি জানান। বক্তারা এ সময় ভারতের ক্ষমতাসীন বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও মিডিয়া সেল প্রধান নবীন জিন্দাল কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সাঃ) এবং আয়েশা সিদ্দিকা (রাঃ) কে নিয়ে অশ্লীল ও অবমাননাকর মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা বিটিএফ প্যারামেডিকেল ইনস্টিটিউটে নবীনবরণ ও সনদপত্র বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি:
সাতক্ষীরার কদমতলাস্থ বিটিএফ মেডিকেল ইনস্টিটিউটে নবীন বরণ ও সনদপত্র বিতরণ করা হয়েছে। ১১ জুন শনিবার সকালে কদমতলাস্থ বিটিএফ মেডিকেল ইনস্টিটিউটের কার্যালয়ে নবীন বরণ ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম।

সভাপতিত্ব করেন বিটিএফ মেডিকেল ইনস্টিটিউটের পরিচালক ও বাংলাদেশ টেকনোলোজী ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব এম এ হান্নান।

বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুর রশিদ, সাতক্ষীরা প্রাণি সম্পদ হাসপাতালের প্রাক্তন সার্জন আলহাজ্ব ডা. আফসার উদ্দীন, যশোর জেলা গ্রাম ডাক্তার ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. বাহারুল ইসলাম কাজল, সিবি হাসপাতালের উপ-সহকারী মেডিকেল অফিসার ডা. শামীমা পারভীন প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান সঞ্চলনা করেন নাজমুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, চিকিৎসা পেশা হলো মহান পেশা। এর মাধ্যমে মানুষের কল্যানে কাজ করা যায়। তিনি চিকিৎসা সেবা মানুষের দৌড়গোড়ায় পৌছে দেয়ার আহবান জানান। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের সনদপত্র বিতরণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা টিটিসিতে ভাতার চেক হস্তান্তর এবং দেশ-বিদেশ ড্রাইভিং কোর্সের প্রশিক্ষণ গাড়ি উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি: “মুজিব বর্ষের আহবান দক্ষ হয়ে বিদেশ যান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এসইআইপি প্রকল্পের আওতায় সাতক্ষীরায় টি.টি.সি’র উদ্যোগে প্রশিক্ষণার্থীদের যাতায়াত ভাতার চেক হস্তান্তর এবং দেশ-বিদেশ ড্রাইভিং কোর্সের প্রশিক্ষণ গাড়ি উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১১ জুন) সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টি.টি.সি)’র হলরুমে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টি.টি.সি)’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ কে.এম মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা -২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন “যুবকরা আগামী দিনের ভবিষ্যৎ। তারা আগামীতে দেশের হাল ধরবে। তাদের দেশের স্বাধীনতার ইতিহাস সম্পর্কে সঠিক তথ্য জানতে হবে।

জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। শিক্ষার্থীদেরকেও এগিয়ে যেতে হবে। অদক্ষ শ্রমিকের চেয়ে প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষ শ্রমিকের মূল্য অনেক বেশী। সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টি.টি.সি) প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শ্রমিক তৈরী করছে এবং দেশের বেকারত্ব দূরীকরণে কাজ করে যাচ্ছে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও সাপ্তাহিক ইচ্ছেনদী’র সম্পাদক মকসুমুল হাকিম, জেলা ওলামালীগের সভাপতি সৈয়দ নাজমুল হক বকুল, জবপ্লেসমেন্ট অফিসার আরিফুল ইসলাম,কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টি.টি.সি)’র ইন্সট্যাক্টর মেহেদী হাসান, ইন্সট্যাক্টর আনিছুর রহমান, ড্রাইভিং প্রশিক্ষক মো. মাসুদুর রহমান ও ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং এর প্রতিনিধি প্রিয়াংকা বিশ^াস প্রমুখ।

এসময় সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টি.টি.সি)’র ১২০ জন শিক্ষার্থীর মাঝে যাতায়াত ভাতা বাবদ ১০ লক্ষ ৫৯ হাজার ৩০০ টাকার চেক বিতরণ করা হয়।

এসময় সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টি.টি.সি)’র শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টি.টি.সি)’র সিনিয়র ইন্সট্যাক্টর মো. আনারুল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শিশির কণা ল একাডেমির শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা প্রদান
প্রেস বিজ্ঞপ্তি :

বাংলাদেশ বার কাউন্সিল এডভোকেটশীপ পরীক্ষা ২০২২ এর তালিকাভুক্তির জন্য সাতক্ষীরায় শিশির কণা ল একাডেমির শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার বিকালে সাতক্ষীরা সার্কিট হাউজ মোড় সংলগ্ন শিশিরকণা ল একাডেমিতে এ সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় একাডেমির অর্ধশতাধিক শিক্ষার্থীদের হাতে প্রবেশপত্র এবং গিফট তুলে দেন একাডেমির পরিচালক এবং সাতক্ষীরা জজ কোর্টের এডভোকেট এসএম সালাউদ্দিন আহমেদ।

এসময় তিনি বলেন, আইনের শিক্ষার্থীরা দেশের সম্পদ। দেশের অসহায় নির্যাতিত নিপীড়িত মানুষ জন্য আইনজীবীদের এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে সকল শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে পরিবেশ রক্ষায় যুব শপথ
শ্যামনগর প্রতিনিধি :   স্বেচ্ছাসেবী সংগঠন উপকূলীয় শিক্ষা ও বৈচিত্র্য উন্নয়ন সংস্থা (সিডিও)’র উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সপ্তাহব্যাপি কর্মসূচির অংশ সমাপ্তি দিনে পরিবেশ সুরক্ষায় যুব শপথ অনুষ্টিত হয়েছে।
শুক্রবার (১০ জুন) বেলা ৫ টায় সিডিও ইয়ুথ টিম ঈশ্বরীপুর ইউনিটের আয়োজনে “পরিবেশ সুরক্ষায় যুব শপথ ” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদ উজ জামান সাইদ ।
সিডিও ইয়ুথ টিমের আহবায়ক ফজলুল হক এর সভাপতিত্বে এবং সদস্য সচিব আনিসুর রহমান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিডিও’র প্রতিষ্ঠাতা পরিচালক ও উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি বারসিক কর্মকর্তা গাজী আল ইমরান, আহবায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান,
সদর ইউনিটের সভাপতি মোস্তাফিজুর রহমান, ঈশ্বরীপুর ইউনিটের সভাপতি রাশিদুল ইসলাম, সদস্য জগবন্ধু কয়াল, সদস্য আনিসুর রহমান মিলন সহ শতাধিক সদস্য।
এসময় শপথ পাঠ করান প্রধান অতিথি প্রভাষক সাইদ উজ জামান সাইদ। শপথ পাঠে সবাই বলেন, আগামীর সবুজ উপকূল গড়তে অযথা গাছ কাটা বন্ধ করব এবং বৃক্ষ রোপন মৌসুমে বৃক্ষ রোপন করব। বসতভিটায় শাক সবজি ও ফলজ বৃক্ষ চাষ করব এবং প্লাস্টিকের ব্যবহার বন্ধ করব।কীটনাশক ও রাসায়নিক সারের পরিবর্তে জৈব স্যারের ব্যবহার করবো।
গ্যাস ও বিদ্যুতের অপচয় রোধ করব এবং রাস্তার পাশে ও পতিত, ফাঁকা জায়গায় গাছ লাগাব। জ্বালানী সাশ্রয়ী চুলা ব্যবহার করব, ডিজেল ও পেট্রোল চালিত বাহনের উপর নির্ভরতা কমিয়ে সৌর শক্তি ব্যবহার করব।পানির অপচয় রোধ ও সুষ্ঠ ব্যবস্থাপনা করব,প্রাণ বৈচিত্র রক্ষায় সচেষ্ট হব। নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলব ও জৈব সার উৎপাদন করব। পরিবেশ রক্ষায় নিজে সচেতন হব এবং অন্যকেও সচেতন করব। আমিন
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটা উপজেলা  মসজিদে সাংবাদিক রেজাউলের পিতার দোয়া অনুষ্ঠান
দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলা পরিষদ জামে মসজিদে সাংবাদিক রেজাউলের পিতা মরহুম খন্দকার শমসের আলী রুহের শান্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১০ জুন, ২২ ইং শুক্রবার বাদ জুম্মা মরহুমের জন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন করে দেবহাটা রিপোটার্স ক্লাব। গত শুক্রবার সকালে দেবহাটার সাংবাদিক কে.এম রেজাউল করিমের পিতা খন্দকার শমসের আলী মৃত্যুবরন করে।
তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানায় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দসহ সাংবাদিক মহল।
দেবহাটা রিপোটার্স ক্লাবের আয়োজনে উপজেলা পরিষদ জামে মসজিদে অনুষ্ঠিত উক্ত মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের খতিব মুফতি আব্দুর রহমান।
উক্ত মিলাদ মাহফিলে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, দেবহাটার সিনিয়র সাংবাদিক আর.কে.বাপ্পা, দেবহাটা রিপোটার্স ক্লাবের সভাপতি ডাঃ অহিদুজ্জামান,
সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, রিপোটার্স ক্লাবের কার্য্যনির্বাহী সদস্য কেেএম রেজাউল করিম, কোষাধ্যক্ষ আবির হোসেন লিয়ন, তথ্য ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম, সদস্য আবুল হোসেনসহ বিভিন্ন মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যাত্রাপালা মঞ্চস্থ

কালিগঞ্জ প্রতিনিধি : হারিয়ে যেতে বসা বাংলা সংস্কৃতির প্রাণ যাত্রাপালাকে পূণঃরুজ্জীবিত করতে কালিগঞ্জ যাত্রা ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে যাত্রা পালা “স্বামীর চিতা জ্বলছে”।

বৃহষ্পতিবার রাত ১০টায় কালীগঞ্জ ব্রীজের নীচে সার্বজনীন দুর্গাপুজা মণ্ডপের সামনে এ যাত্রাপালা অনুষ্ঠিত হয়।

বিশিষ্ঠ নাট্যকার নির্মল মুখোপাধ্যায় রচিত “স্বামীর চিতা জ্বলছে” যাত্রাপালায় প্রধান ভূমিকায় অভিনয় করেন কালিগঞ্জ যাত্রা ফেডারেশনের সভাপতি কাজী আবদুর রহমান ও সংগঠণের সাধারণ সম্পাদক বাপি ঘোষ।

এ ছাড়া অভিনয়ে ছিলেন গোপি ঘোষ, বাবলু, জুলু, মোমেন, স্বপন, পারভেজ, আব্দুর রব, হযরত আলী, তাপস, বাসুদেব, হীরা, টুম্পা, বাসুদি, রুপালি ও বাসন্তী বাপি ঘোষ।

যাত্রাপালা উপভোগ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, যুব মহিলালীগের সভানেত্রী ফতেমা আক্তার রিক্তা,

কৃষ্ণনগর মহিলা যুবলীগের সভানেত্রী শ্যামলী রানী অধিকারী, সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু, ইউপি সদস্য আবু মুসা, জাতীয় শ্রমিকলীগের কালিগঞ্জ শাখার সভাপতি শেখ শাহজালাল, কুশুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওসমান খান, উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিগঞ্জ যাত্রা ফেডারেশনের সভাপতি কাজী আবদুর রহমান। গভীর রাত পর্যন্ত বহু মানুষ যাত্রাপালা উপভোগ করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest