সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধনবিশ্ব বসতি দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীর জন্য নিরাপদ ও জলবায়ু-সহনশীল আবাসন নিশ্চিতের দাবি সাতক্ষীরায় তাঁতীদলের ১৩৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনসাতক্ষীরায় কিশোর গ্যাং এর সদস্যের ছুরিকাঘাতে কলেজ ছাত্র জাকারিয়া খু%ন : প্রধান আসামী নাহিদসহ গ্রেপ্তার-২গণমাধ্যমে প্রকাশিত সংবাদের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন জামায়াত নেতা মাও: আব্দুস সবুরসাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে ঘের লুটপাটের অভিযোগ : ১০ লাখ টাকার ক্ষতিশ্যামনগরে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ : কার্যক্রম স্থগিতের আবেদনসাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোকসম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশাবাকশিস সাতক্ষীরা জেলা শাখার নির্বাচন: সভাপতি খলিলুর -সম্পাদক নূর মোহাম্মদ

নদী খননে অনিয়মের প্রতিবাদসহ টিআরএম চালু ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শহরে কদমতলায় পথসভা

প্রেসবিজ্ঞপ্তি: সাতক্ষীরায় বেতনা ও মরিচ্চাপ নদী  খননে অনিয়মের প্রতিবাদসহ টিআরএম চালু বাস্তবায়ন এবং নদীর টেকসই বেড়ীবাধ নির্মান ও নৌ-খাল দ্রুত খনন বাস্তবায়নের দাবিতে পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৫ টায় সাতক্ষীরার শহরের কদমতলা বাজার মহাসড়কে পথসভা  অনুষ্ঠিত হয়। উক্ত পথসভা সভাপতিত্ব করেন, নদী বন ও পরিবেশ রক্ষা কমিটি, সাতক্ষীরা জেলা শাখার সহ- সভাপতি সেলিম হোসেন।

জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির আয়োজনে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা নদী, বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আদিত্য মল্লিক, সহ-সভাপতি মোঃ আব্দুস সামাদ, মানবাধিকার কর্মী শেখ ফারুক হোসেন, যুগ্ন সাংগঠনিক সম্পাদক আল হেলাল,  দপ্তর সম্পাদক শেখ হাফিজুর রহমান,  মীর আশিক ইকবাল (বাপ্পী), ইউসুফ আলী সরদার, তথ্য বিষয়ক সম্পাদক শেখ রেজাউল ইসলাম বাবলু, জাহাঙ্গীর আলম, ভুমিহীন নেতা মগবুল হোসেন প্রমুখ।

জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় পথসভায় বক্তারা বলেন, বেতনা মরিচচাপ খননের জন্য বাজেট সঠিকভাবে খননের কাজে ব্যবহার করা হচ্ছে কিন না তার জন্য সচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং কার্যক্রম সমন্বয় ও গতিশীল করার জন্য সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বয়ে একটি ফোরাম গঠন করতে হবে। যে কোন ধরনের বিপর্যয় এড়ানোর জন্য নির্ধারিত সময়ে বেতনা, মরিচচাপ খনন ও পার্শ্ব খালের সাথে সংযোগ টি আর এম, বাস্তবায়ন টেকসই বেড়িবাঁধ অসহায় ভূমিহীনদের ক্ষতিপূরণ দিয়ে স্থায়ী বসবাসের ব্যবস্থা করতে হবে।

মজুমদার খাল  কুচুরিপনা ও ময়লা আবর্জনা ভরে গেছে। তাই নৌ-খাল দ্রুত খনন বাস্তবায়ন করতে হবে।  সাতক্ষীরাবাসি জলাবদ্ধতার হাত থেকে রক্ষা করতে বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর কর্তৃক নদী খননে কোটি কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। আর এখানকার পানি উন্নয়ন বোর্ডের কর্তৃকপক্ষদের যোগসাজে ঠিকাদাররা নদী খননে গভীরতা না করে বেড়িবাঁধ উচু করে নদী খননে কাজ যেনতেন করে দায়সারের চেষ্টা করছেন তারা।

পানি উন্নয়ন বোর্ড অফিস। নদীর গভীরতা সহ বেড়িবাঁধ টেকসই করতে হবে।  টি আর এম বাস্তবায়ন না হলে সরকার বেতনা ও মরিচচাপ খনন করার পর কোন আশার আলোর মুখ দেখবে না। অববাহিকার মানুষ ভয়াবহ জলাবদ্ধতার পরিস্থিতির মধ্যে পড়বে। বক্তারা আরও বলেন, পরিবেশ রক্ষার সাথে বেতনার ধার দিয়ে অবৈধ ইটভাটা হয়েছে।  ইটভাটা স্থাপনের পাশে রয়েছে  স্কুল, কলেজ, মাদ্রাসা,  কৃষি গবেষণায় অফিস, কারিগর প্রশিক্ষন কেন্দ্র (টিসিসি), কৃষি গবেষণা পরমানু অফিস। তাই ১০০ গজ দুরে ইটভাটা করতে হবে। বসতি এলাকায় ইটভাটা করা যাবে না।

সাধারন মানুষের দাবী গুরুত্ব প্রদানে সক্রিয় জন অংশগ্রহন সহ টি আর এম বাস্তবায়নের মাধ্যমে পলি ব্যবস্থাপনা হলে বেতনা মরিচচাপের পাশ্ববর্তী এলাকার মানুষ উপকৃত হবে।
অত্র এলাকার মানুষের সমস্যার সমাধান হবে। কৃষি মৎস্যসহ এলাকার জীব বৈচিত্র্য রক্ষা পাবে। ভূ- গর্ভস্থ পানি স্থির ও বৃদ্ধি পাবে ফলে মানুষের জীবন জীবিকার পরিবেশ ফিরে আসার মাধ্যমে এলাকার ব্যাপক উন্নয়ন হবে বলে ব্যক্ত করেন। তাই মাননীয় প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্টদের  কাছে টিআরএম পদ্ধতি চালু বাস্তবায়ন ও টেকসই বেড়িবাঁধের দাবিসহ নৌ-খাল দ্রুত খননে দাবি জানান পথসভার সাতক্ষীরার সাধারণ মানুষ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের রোভিং সেমিনার

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ২০২১-২২ অর্থবছরে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৮ জুন) বেলা ১১টায় সদর উপজেলা মিলনায়তনে সাতক্ষীরা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ

অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে রোভিং সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সাতক্ষীরা’র উপপরিচালক কৃষিবিদ মো. নুরুল ইসলাম।

রোভিং সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস.এম মারুফ তানভীর হুসাইন সুজন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম,

সাতক্ষীরা আবহাওয়া অফিসের অফিসার ইনচার্জ মো. জুলফিকার আলী ও জেলা প্রশিক্ষণ অফিসার এস.এম খালিদ সাইফুল্লাহ প্রমুখ। টেকনিক্যাল সেশনে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম। রোভিং সেমিনারে কৃষক কৃষাণীসহ মোট ৬৫জন অংশগ্রহণ করে।

অপরদিকে বিকালে এনএটিপি-২ প্রকল্পের আওতায় সাতক্ষীরা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা মিলনায়তনে সিআইজি নেতৃবৃন্দদের নিয়ে সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা মিলনায়তনে সাতক্ষীরা সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম’র সভাপতিত্বে সিআইজি কংগ্রেস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সাতক্ষীরা’র উপপরিচালক কৃষিবিদ মো. নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশিক্ষণ অফিসার এস.এম খালিদ সাইফুল্লাহ। সিআইজি কংগ্রেস অনুষ্ঠানে সদরের বিভিন্ন সিআইজির ১৫০ জন নেতৃবৃন্দ অংশ নেয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় বারতা নারী পুরুষের সমতা কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের মিটিং
 দেবহাটা ব্যুরো:  প্রধানমন্ত্রী  শেখ হাসিনা “বারতা নারী পুরুষের সমতা” এই শোল গানকে সামনে রেখে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আয়োজনে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক প্রথম মিটিং শুরু হয়েছে দেবহাটা উপজেলা চত্বরে বুধবার সকাল ১০টা উক্ত অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নিবার্হী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ও আরো উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা প্রকৌশলী অফিসার শৌভন সরকার উপজেলা বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী
দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আব্দুর রয়ুক সহ দেবহাটা উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক/ শিক্ষিকা বৃন্দ।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটা থানায় সিআর ওয়ারেন্টভূক্ত ১ আসামী গ্রেফতার

দেবহাটা ব্যুরো : দেবহাটা থানায় সিআর ওয়ারেন্টভূক্ত ১জন আসামী গ্রেফতার হয়েছে। আটককৃত আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। পুলিশ জানায়, সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার

(ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এসএম জামিল আহমেদের সার্বিক তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহর নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনাকালে ইং ০৮/০৬/২০২২ তারিখ,

এসআই(নিঃ) আসিফ মাহমুদ, এএসআই(নিঃ) আশরাফুল ইসলাম, শামীম হোসেন সংঙ্গীয় ফোর্সসহ দেবহাটা থানাধীন সুবর্নাবাদ এলাকা থেকে সিআর ৩০৯/২১(উত্তরা পশ্চিম) এর আসামী ১।প্রীতিষ রায়, পিতা- কালিপদ রায়, সাং- সুবর্নাবাদ, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করে আসামীকে ইং- ০৮ জুন আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জের মৃতপ্রায় ৩ টি খাল দখলমুক্ত করে পুন:খনন: প্রাণ ফিরবে কৃষি ও মৎস্য চাষে

নিজস্ব প্রতিনিধি :
কালিগঞ্জে প্রবাহমান একাধিক খালকে বদ্ধ জলাশয় দেখিয়ে ইজারা নিয়ে দখল করে আসছিলেন প্রভাবশালীরা।

দীর্ঘদিন অবৈধ দখলে থাকায় খালগুলো মরে যাওয়ার উপক্রম হয়ে পড়েছিল। ফলে বর্ষা মৌসুমে এসব খালগুলো অত্র অঞ্চলের মানুষের গলার কাটা হয়ে দাড়াতো। পানি নিস্কাশনের খাল মরে যাওয়ায় জলাবদ্ধতার কবলে পড়ে ভোগান্তিতে পড়তেন তারা।

শুষ্ক মৌসুমে পানি না পেয়ে কৃষকরা দিশেহারা হয়ে পড়ত। চরম বিপাকে ছিলো সেখানকার মৎস্য চাষীরাও ।

তবে সম্প্রতি কালিগঞ্জের তিনটি প্রবাহমান খাল প্রভাবশালী দখলদারদের কবল থেকে উদ্ধার করে খনন করে দিয়েছে মৎস্য অধিদপ্তর। এতে খালগুলো প্রাণ ফিরে পাওয়ার পাশাপাশি সেসব অঞ্চলের কৃষকদেরও মুখে হাসি ফুটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
কালিগঞ্জ উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, মৎস্য চাষের উন্নতির লক্ষে জলাশয় সংস্কার প্রকল্পের আওতায় মৎস্য অধিদপ্তরের অর্থায়নে এবং কালিগঞ্জ উপজেলা মৎস্য অফিসের বাস্তবায়নে কালিগঞ্জের রতনপুর ইউনিয়ন কলকলিয়া খাল, দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ঘোষখালী খাল এবং তারালি ইউনিয়নের তারালি খাল ৩টি পুন:খনন করা হয়েছে। এছাড়া কুশলিয়া ইউনিয়নের ভদ্রখালী এলাকায় একটি পুকুর পুন:খনন করা হয়েছে।

পুকুরটি ১৯০৪ সালের পর প্রথম পুন:খনন ও সংস্কার করায় মানুষের সুপেয় পানির সঙ্কট কাটাতে সাহায্য করবে।
এর মধ্যে খননকৃত কলকলিয়া খালের দৈর্ঘ্য ৩ হাজার ৯ শ ৪০ফুট এবং প্রস্থ ৮০ফুট। ঘোষখালী খালের দৈর্ঘ্য ৫হাজার ৮শ ফুট এবং প্রস্থ ৮৫ ফুট এছাড়া তারালি খালের দৈর্ঘ্য ৫হাজার ৮শ ফুট এবং প্রস্থ ৮৫ ফুট খনন করা হয়েছে। প্রতিটি খাল খননের জন্য ৩৩লক্ষ টাকা করে বরাদ্দ ছিলো।

খালগুলো খনন করায় অত্র এলাকায় কৃষির ও মৎস্যের ফলন বৃদ্ধি পাবে। পাশাপাশি খালের পাশ্ববর্তী বাসিন্দাদের জন্য পানির অবাধ সরবরাহও নিশ্চিত হবে এবং খালের মাধ্যমে মাছের প্রাচুর্যতা বৃদ্ধি পাবে।

এটাকে যদি ধরে রাখা যায় তাহলে এলাকার অর্থনৈতিক উন্নয়নে খালগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রতনপুর ইউনিয়নের বাসিন্দা শেবানী মন্ডল বলেন, কলকলিয়া খাল দিয়ে ইউনিয়নের শত শত বিঘা বিলসহ বসতবাড়ীর পানি নিস্কাশিত হয়। খালটি অবৈধ দখলের কারণে সরু নর্দমায় পরিণত হয়েছিল।

এতে কৃষকরাও ঠিকমত পানি না পেয়ে চাষাবাদ করতে পারত না। মৎস্যচাষীরাও বিপাকে পড়ত। খালটি দখলমুক্ত করে খনন করায় সকলেরই সুবিধা হয়েছে। কৃষকরা পানি নিতে পারবে। মৎস্যচাষীরাও উপকৃত হবে।

পাশাপাশি আমরাও জলাবদ্ধতার হাত থেকে মুক্তি পাবো।
রতনপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বর বাবু গাজী বলেন, খালটি খনন করায় এলাকাবাসী জলাবদ্ধতার হাত থেকে মুক্তি পাবে। খালটি কোনভাবে ইজারা না দেওয়ার আহ্বান জানান তিনি।
রতনপুর ইউপি চেয়ারম্যান আলম আল রাজী টোকন বলেন, কলকলিয়া খালটি কালিন্দি নদীর সাথে সরাসরি সংযুক্ত। অথচ প্রভাবশালীরা বদ্ধ জলাশয় দেখিয়ে ইজারা নিয়ে দখল করে খালটিকে প্রায় মেরে ফেলেছিল। ওই সব দখলদারদের উচ্ছেদ করে মৎস্য অধিদপ্তরের অর্থায়নে খনন করে প্রাণ ফিরিয়ে দেওয়া হয়েছে। খালটি এলাকার মানুষের জীবন জীবিকায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তিনি।
এদিকে দক্ষিণশ্রীপুর ইউনিয়নের টোনা গ্রামের ঈশ্বর রাধাপদের পুত্র গণেশ সরকার বলেন, ঘোষখালী খালটি দিয়ে বাঁশঘাটা, নবিননগর, বেড়াখালী, সাড়াতোলা, শ্রীপুর, ফতেপুর, গোবিন্দকাটি, সোনাতলাসহ প্রায় ১০টি গ্রামের পানি নিস্কাশিত হয়ে গোয়ালঘাষিয়া নদীতে পড়ে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এসব অঞ্চলের মানুষ বিপাকে পড়ত। খালটি খনন হওয়ায় কৃষক ও মৎস্য চাষীসহ সকলেই উপকৃত হবে।
কালিগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য অফিসার নাজমুল হুদা বলেন, মৎস্য অধিদপ্তরের জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় খালগুলো খনন করা হয়েছে। এতে অত্র এলাকায় কৃষির ও মৎস্যের ফলন বৃদ্ধি পাবে। পাশাপাশি খালের পাশ্ববর্তী বাসিন্দাদের জন্য পানির অবাধ সরবরাহও নিশ্চিত হবে এবং খালের মাধ্যমে মাছের প্রাচুর্যতা বৃদ্ধি পাবে। এটাকে যদি ধরে রাখা যায় তাহলে এলাকার অর্থনৈতিক উন্নয়নে খালগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশ ছাত্রঐক্য পরিষদ সাতক্ষীরা সদর উপজেলা কমিটির নিন্দা

বাংলাদেশ ছাত্রঐক্য পরিষদ সাতক্ষীরা সদর উপজেলা কমিটির অনুমতি ছাড়া ঝাউডাঙ্গা ছাত্রঐক্য পরিষদের কমিটি গঠনের নিন্দা জানিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ।

গতকাল বাংলাদেশ ছাত্রঐক্য পরিষদ সাতক্ষীরা সদর উপজেলা কমিটির আহবায়ক শুভ সাহা ও সদস্য সচিব প্রান্ত ঘোষ স্বাক্ষরিত একপত্রে নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি সদর উপজেলা কমিটির অনুমতি না নিয়ে অবৈধভাবে ঝাউডাঙ্গা ইউনিয়ন ছাত্রঐক্যপরিষদের কমিটি গঠন করা হয়েছে। যা গঠনতন্ত্র অবমাননার সামিল।

আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। উক্ত অবৈধ কমিটির কার্যক্রম স্থগিত পূর্বক গঠনতন্ত্র অনুযায়ী ঝাউডাঙ্গা ইউনিয়নের ছাত্র ঐক্য পরিষদের কমিটি গঠনের জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি

 

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের নামে অর্ধকোটি টাকা বাণিজ্যের  পায়তারা !

কালিগঞ্জ প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও কর্মচারী নিয়োগ দিয়ে অর্ধ কোটি টাকা বাণিজ্য করার পাঁয়তারা চালাচ্ছে ম্যানেজিং কমিটি।

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারান চন্দ্র ঘোষের সহযোগিতায় নাম মাত্র নিয়োগ বোর্ড বসিয়ে টাকার বিনিময়ে পছন্দের প্রার্থীকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছেন তারা।

জানাযায়,সম্প্রতি মোজাহার মোমেরিয়াল স্কুলে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক,কম্পিউটার ল্যাব এসেসটেন্ট, নিরাপত্তাকর্মী, পরিছন্নতা কর্মী ও আয়া নিয়োগ দেওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এক জনের বিপরীতে প্রধান শিক্ষক পদে ৫ জন আবেদন করেছেন, সহকারী প্রধান শিক্ষক পদে ২১ জন, কম্পিউটার ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে ৫ জন নিরাপত্তা কর্মী ৪ জন পরিচ্ছন্নতা কর্মী পদে ৫ জন।
আগামী ১১ জুন শনিবার সকাল ১০ টায় আবেদন কারীদের লিখিত ও মৌখিক পরীক্ষা নিয়োগ বোর্ডের মাধ্যমে গ্রহন করা হবে বলে জানিয়েছেন অত্র স্কুলের প্রধান শিক্ষক।
তবে ওই স্কুলের সভাপতি আলহাজ্ব শাহাদাত হোসেন ও বিদ্যুৎসাহী সদস্য মোসলেম আলী মোটা অংকের টাকা নিয়ে উপজেলার মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা খাতুনকে প্রধান শিক্ষক পদে ও সহকারী প্রধান শিক্ষক পদে ওই স্কুলের সহকারী শিক্ষক আজবাহার আলীকে নিয়োগ দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে।
অনুসন্ধানে জানাযায়, মোজাহার উদ্দীন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের মোসলেম আলী ওই স্কুলের সাবেক প্রধান শিক্ষক ছিলেন। বর্তমানে তিনি স্কুলের বিদ্যুৎসাহি সদস্য। তিনি স্কুলের সভাপতি আলহাজ্ব শাহাদাত হোসেনের আপন শ্যালক। মোসলেম আলী ২০২০ সালের ২৩ এপ্রিল অবসরে যান। অবসরে গিয়ে বিদ্যুৎসাহী সদস্য হয়েছেন বাণিজ্য করার জন্য। সভাপতি তার শ্যালক হলেও বিদ্যালয় চলে মোসলেম আলীর ইশারায়। এছাড়া টানা ৩০ বছর ধরে সাহাদত হোসেন সভাপতি হয়ে আছেন। বিদ্যালয়ের ১০ ঘর থেকে ২ টি দখল রেখেছেন র্দীঘদিন ধরে। তিনি কোন ভাড়া দেন না।
গত চার মাস আগে স্কুল পরিচালনা পরিষদ কমিটি গঠন করা হয়। নির্বিঘ্নে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার জন্য ওই কমিটির সভাপতি ও বিদ্যুৎসাহি সদস্য চেষ্টা করছে বলে জানাগেছে।
এবিষয়ে মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারান চন্দ্র ঘোষ সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের স্কুলে শিক্ষক নিয়োগ নিয়ে বানিজ্য ঘটনা আমার জানা নেই, যেভাবে হোক তিনি স্বচ্ছ নিয়োগ দেওয়ার চেষ্টা করবেন বলে জানান।
বিষয়টি জানার জন্য মোজাহার মোমেরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব শাহাদাত হোসেনের মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ জানান, আগামী শনিবার মোজাহার মোমেরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ দেওয়া হবে এটা তাকে জানানো হয়েছে। তবে নিয়োগ বাণিজ্য চলছে এটা তিনি অবগতনন।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল্ল্যাহ আল মামুন বলেন, আগে থাকতে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগে সিলিকশন হয়েছে এবিষয়ে তিনি অবগতনন। তবে সুনির্দিষ্ট প্রমাণ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে ইউনিয়ন পর্যায়ে রিকল প্রকল্প সমাপনী সভা

শ্যামনগর প্রতিনিধি :
দাতা সংস্থা অক্সফামের কারিগরি ও আর্থিক সহযোগিতায় সুশীলনের বাস্তবায়নে রিকল-২০২১ প্রকল্পের ইউনিয়ন পর্যায়ে সমাপনী ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ও মঙ্গলবার (৬ ও ৭ জুন) আটুলিয়া ও বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ হলরুমে পৃথকভাবে মিটিং দুইটি অনুষ্ঠিত হয়। প্রকল্প সমন্বয়কারী এসএম জাকির হোসেনের সঞ্চালনায় উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন সুশীলনের উপ-পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান।

এসময় তিনি বলেন, ২০১০ সাল থেকে শ্যামনগর উপজেলার উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রকল্পটির কাজ করে আসছে নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তনের সাথে খাপখাওয়ানো, যুবদের কর্মসংস্থান, প্রতিবন্ধীদের জীবন মান উন্নয়ন, আইজিএ সহায়তা, নিরাপদ পানি প্রাপ্যতা, জলবায়ু সহনশীল কৃষি, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সাথে লিংকেজ করাই ছিল প্রকল্পের মুখ্য উদ্দেশ্য। রিকল প্রকল্পের মাধ্যমে কর্মএলাকার ২৪টি সিবিও সমবায় অফিসের মাধ্যমে রেজিষ্ট্রেশন করাই ছিল প্রকল্পের বড় সফলতা। সমাপনী সভায় রিকল প্রকল্পের সিবিও সদস্য, সিএসও সহ ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। সমাপনী সভায় সিবিও সদস্যরা তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা তুলে ধরেন। তারা তাদের সিবিও তে যে সকল উন্নয়ন হয়েছে সেগুলো উপস্থাপন করতে যেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।তারা বলেন, রিকল তাদের মাথার উপর ছায়া হিসাবে এতদিন কাজ করেছে, রিকল প্রকল্প শেষ হলেও তারা রিকলের অর্জন গুলো ধরে রাখবে ও তাদের চলমান সেবামূলক কাজ গুলো বাস্তবায়নের জন্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সহায়তা কামনা করেন।

আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু সকলকে সহযোগিতার আশ্বাস প্রদান করে বলেন, রিকল প্রকল্পের সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। প্রকল্পের কাজ সম্পর্কে আমি জানি এই প্রকল্পটির অর্জন অনেক। গ্রামীন অবহেলিত নারীরা আজ স্বাবলম্বী তারা অনেক কাজের সাথে যুক্ত হয়ে পরিবারে স্বচ্ছলতা আনতে সক্ষম হয়েছে। তিনি আরও বলেন, প্রকল্পটি যে সকল সম্পদ রেখে যাচ্ছে সেগুলো ইউনিয়ন পরিষদ তদারকি করবে ও সিবিও পরিচালনায় কোন সমস্যার সম্মুখীন হলে তাকে জানানোর অনুরোধ জানান।

বুড়িগোয়ালিনী ইউপি প্যানেল চেয়ারম্যান জিএস আঃ রউফ তার বক্তব্যে বলেন, রিকল একটা সফল প্রকল্প, এই প্রকল্প তাদের লক্ষ্য কে সামনে রেখে অনেক সেবামুলক কাজ করেছে। নারীরা বর্তমানে সরকারী বেসরকারী দপ্তরে যোগাযোগ করার মত সক্ষমতা অর্জন করেছে, তারা আয়বৃদ্ধি মুলক কাজের সাথে সম্পৃক্ত হয়েছে। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে যে কাজগুলো করা হয়েছে তা সত্যিই প্রশংসনীয়। তিনি এই ধরনের প্রকল্প আবারও বাস্তবায়নের জন্য দাতা সংস্থার নিকট আনুরোধ জানান। কর্মশালায় সিবিও সদস্য ছাড়া আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা প্রতিনীধি, শিক্ষক প্রতিনীধি, সাংবাদিক প্রতিনিধি, ইউপি মেম্বর সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest