সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধনবিশ্ব বসতি দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীর জন্য নিরাপদ ও জলবায়ু-সহনশীল আবাসন নিশ্চিতের দাবি সাতক্ষীরায় তাঁতীদলের ১৩৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনসাতক্ষীরায় কিশোর গ্যাং এর সদস্যের ছুরিকাঘাতে কলেজ ছাত্র জাকারিয়া খু%ন : প্রধান আসামী নাহিদসহ গ্রেপ্তার-২গণমাধ্যমে প্রকাশিত সংবাদের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন জামায়াত নেতা মাও: আব্দুস সবুরসাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে ঘের লুটপাটের অভিযোগ : ১০ লাখ টাকার ক্ষতিশ্যামনগরে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ : কার্যক্রম স্থগিতের আবেদনসাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোকসম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশাবাকশিস সাতক্ষীরা জেলা শাখার নির্বাচন: সভাপতি খলিলুর -সম্পাদক নূর মোহাম্মদ

সাতক্ষীরায় এক স্বাস্থ্য সহকারিকে কুপিয়েছে দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিনিধি :
কমিউনিটি ক্লিনিকে ওষুধ ছিনতাইকালে বাঁধা দেওয়ায় কামরুল ইসলাম নামের এক স্বাস্থ্য সহকারিকে কুপিয়েছে দুর্বৃত্তরা। সোমবার সকাল ১০টার দিকে সাতক্ষীরার পাটকেলঘাটা থানার যুগিপুকুরিয়া কমিউনিটি ক্লিনিকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত কামরুল ইসলামকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এ ঘটনায় বেলাল হোসেন নামের এক যুবককে আটক করেছে।
কামরুল ইসলাম তালা উপজেলার মাঝিয়াড়া গ্রামের সাংবাদিক নজরুল ইসলামের ছেলে। আর আটককৃত যুবক বেলাল হোসেন পাটকেলঘাটার যুগিপুকুরিয়া গ্রামের বাসিন্দা।
তালা হেলথ এ্যাসোসিয়েশনের সভাপতি ইমরান হোসেন জানান,যুগিপুকুরিয়া কমিউনিটি ক্লিনিকে সিএইচসিপি হিসেবে দায়িত্ব পালন করছিলেন সূবর্ণা বিশ^াস। তিনি মাতৃত্বকালীন ছুটিতে থাকায় তার পরিবর্তে দায়িত্ব পালন করছেন কামরুল ইসলাম। সকালে স্থানীয় বাসিন্দা বেলাল হোসেনের নেতৃত্বে ৪/৫ সন্ত্রাসী ক্লিনিক থেকে ওষুদ ছিনতাইয়ের চেষ্টা চালায়। কামরুল ইসলাম বাঁধা দিলে তাকে দাঁ দিয়ে মাথায়,হাতে ও বুকে কুপিয়ে গুরুতর আহত করে। গুরুতর আহত কামরুল ইসলামকে উদ্ধার কওে স্থানীয়রা সাতক্ষীরা সদও হাসপাতালে ভর্তি করে।
সাতক্ষীরা সদও হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ফয়সল আহমেদ জানান,

কামরুল ইসলামের মাথায় ও হাতে কয়েকটি সেলাই দেওয়া হয়েছে। তবে এখন তিনি আশঙ্কামুক্ত।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় জানান,হামলার ঘটনায় জড়িত বেলাল হোসেনকে আটক করা হয়েছে। বাকী জড়িতদেও বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ওসি আরও জানান,বেলাল হোসেন সিএইচসিপি সুবর্ণা বিশ^াসকে বিরক্ত করত। সুবর্ণা থানায় জিডিও করেছিল। সব বিষয়কে মাথায় রেখে আইনগত ব্যবস্থা নেওযা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে খাল থেকে নবজাতকের লাশ উদ্ধার: তিনদিন পর মিলল সন্ধান

আশাশুনি প্রতিনিধি:
গত (০৯ জুন) বুধবার সকাল ১০টার দিকে আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের ধাপুয়ার খালে শপিং ব্যাগের ভিতরে ভাসমান অবস্থায় থাকা এক নবজাতকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
লাশটি উদ্ধারের পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার গুঞ্জন উঠেছিল। তারই প্রেক্ষিতে তিনদিন পর সাংবাদিকদের তথ্য অনুসন্ধানে বেরিয়ে আসলো তার সঠিক তথ্য।
এ ঘটনায় হোসেনপুর গ্রামের মৃত অনাল সরকারের ছেলে উৎস সরকার (১৪) সাংবাদিকদের জানান, আমার পিতা মারা গেছে এখান থেকে প্রায় ১০ বছর আগে। সেখান থেকে বেশ কিছুদিন আমার মা ভালো ছিল। আজ প্রায় এক বছর যাবত দেখছি রাতের অন্ধকারে প্রায় আসতো আমাদের ঘরে অধার সরকারের ছেলে মহাদেব সরকার।
আমার মা চন্দ্রা রানী সরকারের সঙ্গে মহাদেব সরকারের অবৈধ সম্পর্ক ছিল এবং মেলামেশাও করতো। এমনকি আমি যদি রাতে প্রসাব করতে যাওয়ার কথা বলতাম তাও আমাকে ঘরের বাইরে যেতে দিত না।
এছাড়া আরো বলেন, বেশ কিছুদিন যাবৎ আমার মা পেট ব্যাথা তে ছটফট করছিল। তখন আমি আমার মায়ের পেটে হাত দিয়ে বুঝতে পারলাম যে পেটের ভিতর একটা বাচ্চা রয়েছে। তখন আমার মা আমাকে বলল হ্যাঁ সত্য তবে আমি ঔষধ খেয়েছি বাচ্চাটা নষ্ট করার জন্য। তুই কাউকে কিছু বলবি না। তবে (৮ জুন) মঙ্গলবার সাড়ে ৬টার দিকে আমার জেঠিমা মৃণাল সরকারের স্ত্রী দীপ্তি রানী সরকার ও ঠাকুরমা তুলসী সরকার আমার মা’কে নিয়ে বুধহাটায় ক্লিনিকে গেছিল বাচ্চাটাকে এবশন করার জন্য। এ ব্যাপারে তার জেঠিমা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, প্রশান্তর ইজি বাইকে করে নিয়ে যাচ্ছিলাম বুধহাটায় ক্লিনিকে কুল‍্যার মোড়ের একটু আগে ইজিবাইকের ভিতরে বাচ্চাটা ডেলিভারি হয়েছিল। ওখান থেকে ফিরে আসার পথে সন্ধ্যায শপিং ব্যাগের মধ্যে ঢুকিয়ে ধাপুয়ার খালে ফেলে দিয়ে আসা হয়েছিল।
এ ব্যাপারে চন্দ্রা রানী সরকার সাংবাদিকদের সাথে ঘটনার স্বীকার করে বলেন, একটা ভুল হয়ে গেছে তাই বাড়ি থেকে বাপের বাড়িতে চলে আসছি। অভিযুক্ত মহাদেব সরকারের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি অস্বীকার করেন। চাঞ্চল্যকর ঘটনা এই শিশু হত্যা। উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে এই অবৈধ নবজাতক ও শিশু হত্যার তদন্তপূর্বক সঠিক বিচারের দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগর উপকূলে সুপেয় খাবার পানি বিতরণে আ’লীগ নেত্রী
শ্যামনগর প্রতিনিধি :  সাতক্ষীরার শ্যামনগর উপকূলে আওয়ামীলীগ নেত্রীর উদ্যোগে সুপেয় খাবার পানি বিতরণ করা হয়েছে।
রবিবার (১২জুন) বেলা ১১ টায় উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দূর্গাবাটি পোড়াকাটলা দীপায়ন মাধ্যমিক বিদ্যালয়ের সম্মুখে সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা কয়েকশত পরিবারের মাঝে ৫০০০ লিটার সুপেয় খাবার পানি বিতরণ করা হয়।
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হল ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মাসুদা খানম মেধা’র পৃষ্ঠপোষকতায় এই খাবার পানি বিতরণ করা হয় বলে
উপকারভোগীরা জানান৷ স্থানীয় পর্যায়ে পানি বিতরণ কাজটি বাস্তবায়ন করেন বাংলাদেশ অনলাইন আওয়ামী টিম (বোট) এর মো. শাহীন আলম, মো. মাহফুজুর রহমান, রোকসানা পারভীন, মো. শিমুল হোসেন, মো. মনির ইসলাম, মো. হেলাল হোসেন, বিপ্লব বাইন প্রমুখ।
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নারী নেত্রীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে এলাকাবাসী বলেন, আমাদের মেধা আপা আমাদের জন্য খাবার পানির ব্যবস্থা করেছেন, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, তিনি যেন এই পানির ব্যবস্থা সবসময় করে থাকেন।
পানি বিতরণের এই মহতী উদ্যোগের বিষয়ে জানতে চাইলে শেখ মাসুদা খানম মেধা বলেন, আমার প্রাণের নেত্রী দেশরত্ন শেখ হাসিনা আর্তমানবতার সেবায় প্রতিনিয়ত কাজ করে থাকেন। তারই আদর্শে উজ্জীবীত হয়েই আমার এই উদ্যোগ। আমি যখন শ্যামনগর উপকূল এলাকায় গেছি তখন দেখেছি এখানকার মানুষ সুপেয় খাবার পানি খাওয়ার জন্য কতটা হাহাকার করে। আমি তাদের কষ্ট লাঘবের জন্য প্রতিটা ইউনিয়নে আপাতত সেফটি ট্যাংকে করে ভ্রাম্যমাণ উপায়ে পানি বিতরণ কার্যক্রম চলমান রাখবো। আর খুব শীঘ্রই আগামী মৌসুমের আগেই আমার নিজস্ব অর্থায়নে রিভার্স অসমোসিস (আর.ও) এবং সাবমারসিবল পানির প্লান্ট স্থাপন করে দিবো।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাতীয় সরকারের দাবীতে সাতক্ষীরায় জেএসডি’র সভা

নিজস্ব প্রতিনিধি : “শ্রমজীবি,কর্মজীবি, পেশাজীবি জনগণ এক হও” এ স্লোগানে জাতীয় সরকারের দাবীতে সাতক্ষীরায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ জুন) বিকালে সাতক্ষীরা প্রেসক্লাবের কনফারেন্স রুমে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সাতক্ষীরা জেলা শাখার আয়োজন
জাতীয় সরকারের দাবীতে এ সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মো. মোসলেম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. সানোয়ার হোসেন তালুকদার।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) কেন্দ্রীয় নেতা লোকমান হোসেন, বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান গদাই, মীর জিল্লুর রহমান, জেলা জেএসডি সদস্য গোবিন্দ ভদ্র, মীর রফিকুল ইসলাম, তকিমুউদ্দিন, আব্দুল জব্বার, বাবলা প্রমুখ।

প্রধান অতিথি বলেন, আমার যেজন্য মুক্তিযুদ্ধ করেছিলাম। সেই স্বপ্ন আজও বাস্তবায়ন হয়নি। সমাজের বিভিন্ন শ্রেণী গোষ্ঠীর প্রতিনিধিত্ব জাতীয় সংসদে থাকলে তাদের কথা তারা বলতে পারবে। তাহলে দেশ এগিয়ে। শ্রমিকদের প্রতিনিধি সংসদে থাকলে তারা তাদের অধিকারের কথা বলতে পারবে। এটি সংসদের বলতে না পারলে কোন কাজে আসবে না। আইন বাস্তবায়নের মাধ্যমে এটি করা সম্ভব। পেশাজীবী শ্রমজীবীদের অধিকার বাস্তবায়নে কাজ করতে না পারলে কোন লাভ হবে না। সামাজিক চুক্তির মাধ্যমে বাস্তবায়ন হবে। জনগণের অধিকার এবং তার কর্তৃত্ব দিতে হবে। রাষ্ট্রীয় কাঠামোর মাধ্যমে এটি বাস্তবায়ন হবে। সর্বদলীয় বিপ্লবী ক্ষমতায়ন। আমরা ক্ষমতায় যাবো কখন বলিনি। বিপ্লবী সরকার দরকার। জাতীয় গণতান্ত্রিক দরকার আমাদের লক্ষ্য। আমরা যে গণতন্ত্রের কথা বলেছিলাম সেই গণতন্ত্র এখন নেই। অংশীদারিত্বের গণতন্ত্র হবে আগামী দিনের গণতন্ত্র। এটি জনগণের এবং মানুষের কথা বলবে। জনগনের অধিকার, ক্ষমতা ও কতৃত্ব থাকলে দেশ ও জাতী এগিয়ে যাবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শিক্ষা ডেস্ক: এসএসসি-সমমান পরীক্ষার জন্য আগামী ১৫ জুন থেকে পরবর্তী তিন সপ্তাহ পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রোববার (১২ জুন) শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় মনিটরিং ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে এ কথা জানান তিনি।

দীপু মনি বলেন, এ বছর এসএসসি-সমমান পরীক্ষায় বসবে ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী। আগামী ১৯ জুন এ পরীক্ষা শুরু হয়ে চলবে ৬ জুলাই পর্যন্ত। সারাদেশে ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তিনি জানান, এ বছর সাধারণ নয়টি বোর্ডের অধীনে ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন পরীক্ষার্থী রয়েছে। এর বাইরে দাখিলে ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনালে ১ লাখ ৬৩ হাজার ৬৬২ পরীক্ষার্থী অংশ নেবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাতিসংঘে বাংলা ভাষার নতুন স্বীকৃতি

অনলাইন ডেস্ক: এখন থেকে জাতিসংঘের কার্যক্রম সম্পর্কিত সব তথ্য ইংরেজি, ফরাসি, রুশ ইত্যাদি ভাষার পাশাপাশি বাংলাতেও প্রকাশ করা হবে।।

জাতিসংঘের সাধারণ সভায় পাশ হয়েছে বহুভাষা ব্যবহারের প্রস্তাব। গত শুক্রবার (১০ জুন) এই প্রস্তাব পাশ হয়।

এখন থেকে জাতিসংঘের কার্যক্রম সম্পর্কিত যাবতীয় তথ্য ইংরেজি, ফরাসি, রুশ ইত্যাদি ভাষার পাশাপাশি মিলবে বাংলায়ও। এ ছাড়া হিন্দি ও উর্দুকেও সংযোজন করা হয়েছে।

ইংরেজি, ফরাসি, রুশ, ম্যান্ডারিন, আরবি ও স্প্যানিশ- এই ছয়টি ভাষায় মূলত এ পর্যন্ত জাতিসংঘের সব লিখিত এবং মাল্টিমিডিয়ায় প্রকাশিত বার্তা প্রচারিত হতো।

এবার সেখানে যুক্ত হলো বাংলা, উর্দু এবং হিন্দিও।

জনসংখ্যার দিক থেকে বাংলা বিশ্বের ৭ম ভাষা। বিশ্বের ৩৩ কোটি মানুষের মাতৃভাষা বাংলা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সব দল না আসলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না: সাবেক সিইসি

দেশের খবর: বর্তমান নির্বাচন কমিশনকে আগামী জাতীয় আগামী নির্বাচনে করণীয় সম্পর্কে নিজেদের মতামত দিয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনাররা।

রোববার (১২ জুন) নির্বাচন কমিশনে অনুষ্ঠিত বর্তমান নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে তারা নিজেদের এই মতামত তুলে ধরেন।

সংলাপে সদ্য সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেন, আমি বিশ্বাস করি, নির্বাচনে সকল দলের অংশগ্রহণ দরকার। আমি জিতব, অবশ্যই জিতব- এই মানসিকতা থেকে বের হতে হবে।

তিনি আরও বলেন, নির্বাচনে সেনাবাহিনী নিয়োগের দরকার নেই। নির্বাচনের সময় সেনাবাহিনী কোনো কাজে আসে বলে আমি মনে করি না।

সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ.টি.এম. শামসুল হুদা বলেন, সব দল না আসলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। সব দলকে কীভাবে নির্বাচনে আনবেন সেটা আপনাদের ক্ষমতা ও বোঝানোর সক্ষমতার ওপর নির্ভর করছে।

তিনি আরও বলেন, একটি রাজনৈতিক দল একটি গণতান্ত্রিক দেশে বেশি দিন নির্বাচনের বাইরে থাকতে পারে না। উই হ্যাভ টু ক্রিয়েট দ্যাট এনভায়রনমেন্ট (সেই পরিবেশটা আমাদের তৈরি করতে হবে)।

তিনি বলেন, আমাদের দেশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ট্রুলি ইলেকটেড (সত্যিকারের নির্বাচিত) সরকার আসুক, মাস্তানি কমে যাক।

সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফ বলেন, ‘আপনারা যদি এজ ইট ইজ রাখেন, কোনো চেঞ্জ করতে না সাহস না করেন, তাহলে প্রতি ৫০০ জনের জন্য ১টি পোলিং স্টেশন তৈরি করুন। এতে ভোটের সময় কমে যাবে, ৮টা থেকে ১২টার মধ্যে ভোট শেষ হবে। দিনে দিনে ভোট গণনা শেষ করতে পারবেন। যে জিনিসটা সবচেয়ে খারাপ- ভোট গণনার সময় শুরু হয় সন্ধ্যার পর। আর আমরা দেখি সন্ধ্যার পর জিন, ভূত যা কিছু আছে সব দেখা যায়। বাতি নিভতে শুরু করলে শুরু হয় তাদের আনাগোনা।’

কে এম নুরুল হুদা ২০১৭ সালের ২৭ ফেব্রুয়ারি থেকে ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত, এ.টি.এম. শামসুল হুদা ২০০৭ সালের ৫ ফেব্রুয়ারি থেকে ২০১২ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত এবং বিচারপতি আব্দুর রউফ ১৯৯০ সালের ২৫ ডিসেম্বর থেকে ১৯৯৫ সালের ১৮ এপ্রিল পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।

সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার মনে করেন, বিশ্বমানের নির্বাচন করতে হলে জনপ্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্বাচনকালে নির্বাচন কমিশনের অধীন ন্যস্ত করতে হবে।

তিনি বলেন, আমার মতে আগামী জাতীয় নির্বাচনের একটাই চ্যালেঞ্জ। তা হলো সব দলের অংশগ্রহণে নির্বাচন করা। নির্বাচন অংশগ্রহণমূলক না হলে জাতীয় ও আন্তর্জাতিকভাবে তা গ্রহণযোগ্য হবে না।

অন্যদিকে, আগামী জাতীয় নির্বাচন বিশ্বমানের হতে হবে। বিশ্বমানের নির্বাচন করতে হলে একটি নিরপেক্ষ সরকার দরকার। গ্রহণযোগ্য সরকারই কেবল গ্রহণযোগ্য নির্বাচনের নিশ্চয়তা দিতে পারে বলেও মনে করেন সাবেক এই কমিশনার।

মাহবুব তালুকদার বলেন, নির্বাচনের আগে সংসদ সদস্যরা পদত্যাগ না করলে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’, অর্থাৎ সবার জন্য সমসুযোগ নিশ্চিত করা সম্ভব নয়। জাতীয় নির্বাচনে জেলা প্রশাসকদের তাঁদের নিজস্ব এলাকায় রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হয়ে থাকে।

মাহবুব তালুকদার বলেন, জেলা প্রশাসকের বদলে নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তাঁদের স্থলাভিষিক্ত করা প্রয়োজন। যদি একান্তই জেলা প্রশাসকদের রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ করতে হয়, তাহলে জাতীয় নির্বাচনের নির্দিষ্ট সময়ের আগে তাঁদের ভিন্ন জেলায় বদলি করা আবশ্যক।

বর্তমানে সংলাপের যে ধারা পরিলক্ষিত হচ্ছে, তা গতানুগতিক মনে করেন মাহবুব তালুকদার। তিনি বলেন, বিগত কমিশনগুলোর সংলাপ পর্যালোচনা করলে দেখা যা, আমন্ত্রিত সুধীজন প্রায় একই ধরনের পরামর্শ দিয়েছেন। ইভিএম বা ভোটকেন্দ্রের পাহারা এই মুহূর্তের চ্যালেঞ্জ নয়। আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, বিশ্বমানের নির্বাচন করতে হলে জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্বাচনকালে নির্বাচন কমিশনের অধীন ন্যস্ত করতে হবে। পুলিশের কার্যক্রম কঠোরভাবে মনিটর ও নিয়ন্ত্রণ করা আবশ্যক।

অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে হলে নির্বাচন কমিশন ও সরকারের সংলাপ প্রয়োজন বলেও মনে করেন মাহবুব তালুকদার। তিনি বলেন, আমি যে রূপরেখা উপস্থাপন করলাম, তার বাস্তবায়ন করতে হলে সংবিধান সংশোধন করা অপরিহার্য। নির্বাচনী আচরণবিধি ও অন্যান্য বিধিবিধান পরিপালনে শূন্য সহিষ্ণু নীতির কোনো বিকল্প নেই। সংবিধান সংশোধন না করা হলে নির্বাচনী প্রক্রিয়ার পরিবর্তন করা যাবে না। নির্বাচনী প্রক্রিয়ার পরিবর্তন অবশ্যম্ভাবী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় প্রধানমন্ত্রী প্রদত্ত ক্যান্সার আক্রান্ত রোগীর চিকিৎসায় আর্থিক অনুদানের চেক বিতরণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রদত্ত চিকিৎসার জন্য আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রবিবার (১২ জুন) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন

সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। ক্যান্সারে আক্রান্ত ভাঁলুকা চাঁদপুর আদর্শ কলেজের শিক্ষক অধ্যাপক সালেহা আক্তার এর চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রদত্ত ১ লক্ষ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ হয়।

অসুস্থ্য ক্যান্সারে আক্রান্ত অধ্যাপক সালেহা আক্তারের পক্ষে চেক গ্রহণ করেন তার স্বামী।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. নজরুল ইসলাম, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরা সিভল সার্জন ডা. হুসাইন সাফায়াত, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমানউল্লাহ আল-হাদী, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু,

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবু আহমেদ, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়মী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎ¯œা আরা, জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ-আল-মামুন, কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, দেবহাটা উপজেলা চেয়ারম্যান মো. মুজিবর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নিজাম উদ্দিন,

জেলা সমাজসেবা অধিদফতরের উপরিচালক সন্তোষ কুমার নাথ, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ, জেলা তথ্য অফিসার মো. মোজাম্মেল হক, জেলা কৃষকলীগের সভাপতি বিশ^জিৎ সাধু, জেলা ক্রীড়া অফিসার মো. খালিদ জাহাঙ্গীর, জেলা মহিলা অধিদপ্তর’র জেলা প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest