সর্বশেষ সংবাদ-
প্রেস ব্রিফিংয়ের আমন্ত্রণ জানিয়ে সাংবাদিকদের সাথে সাতক্ষীরা জেলা প্রশাসকের অসৌজন্যমুলক আচরণ:প্রতিবাদে প্রেস ব্রিফিং বর্জনআট বছর পর সাতক্ষীরা জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা সভাপতি রায়হান: সম্পাদক অর্ঘ্যআশাশুনি উপজেলায় জলাবদ্ধতা সংকট নিরসনে গণতান্ত্রিক সংলাপ  সাতক্ষীরায় আইসক্রিম কারখানায় র‍্যাবের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানাসাংবাদিক জিন্নাহ’র মায়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃবৃন্দের শোকলেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত সাতক্ষীরার তিন প্রবাসীর বাড়িতে চলছে শোকের মাতমWie Slots-Boni Ihnen helfen können, Ihre Spielziele zu erreichenWeiss Bet élő játék kalandok és a legjobb online élményekWie Sie im Casino Pistolo das Beste aus Ihrem Budget machenHogyan segíti a Boabet magyar felület a játékosokat a könnyebb használatban?

তালায় তথ্য আপার নারীদের নিয়ে ৫৪তম উঠান বৈঠক

তালা প্রতিনিধি :
সাতক্ষীরা তালায় তথ্যকেন্দ্রের ২৫ জন গ্রামীণ সুবিধাবঞ্চিত নারীদের নিয়ে ৫৪তম উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তালায় তথ্য আপার আয়োজনে মঙ্গলবার সকালে সরুলিয়া ইউনিয়নের তৈলকুপি গ্রামে উঠান বৈঠক হয়।
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান প্রভাষক সুতপা রাহা সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন তথ্যসেবা কর্মকর্তা সাথী রানী রায় ও সহযোগিতায় ছিলেন তথ্যসেবা সহকারী মুক্তি রানি ঘোষ এবং শামসুন্নাহার।
তথ্যকেন্দ্র থেকে উঠান বৈঠকে ২৫ জন গ্রামীণ সুবিধাবঞ্চিত নারীদের ভাতা,মাস্ক ও সাথে নাস্তা প্রদান করা হয়।
বৈঠকে সরদার মশিয়ার রহমান তিনি তাঁর মূল্যবান বক্তব্যে সকল ইউনিয়ন পরিষদের সেবাসমূহ সম্পর্কে অবগত করেন এবং বাল্যবিবাহ, যৌতুক, নারীশিক্ষা, নারীর ক্ষমতায়ন নিয়ে কথা বলেন।
প্রভাষক সুতপা রাহা তার বক্তব্যে সকল সরকারি দপ্তর হতে প্রাপ্ত সুযোগ সুবিধার কথা বলেন। সরকারি জরুরি ট্রোল ফ্রি হটলাইনের উপকারিতা, নারী উদ্যোক্তা হওয়ার কথাও বলেন।
সাথী রানী রায় তথ্যকেন্দ্রের সার্বিক কার্যক্রম ও ফ্রি স্বাস্থ্য সেবা (ডায়াবেটিস, প্রেসার,ওজন,উচ্চতা, পালস অক্সিমিটার,বিএমআই) সম্পর্কে নারীদের অবগত করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কৃষক হত্যা দিবস উপলক্ষে সাতক্ষীরায় কৃষকলীগের আলোচনাসভা

১৫ মার্চ কৃষক হত্যা দিবস উপলক্ষে সাতক্ষীরায় আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ মার্চ মঙ্গলবার বিকাল ৪টায় সাতক্ষীরা কাটিয়া বাজার এলাকায় অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরা জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু।
সাতক্ষীরা জেলা কৃষকলীগের আয়োজনে আলোচনাসভায় বক্তব্য রাখেন, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন, সহ-সভাপতি এ্যাড. নওশের আলী, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক শেখ হেদায়েতুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আল মাহমুদ পলাশ, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শেখ আফজাল হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দীস সরদার, পৌর কৃষকলীগের সভাপতি সামছুজ্জামান জুয়েল, সাধারণ সম্পাদক শাহ্ মো: আনারুল ইসলাম, সদর উপজেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম,ফিংড়ী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি গোবিন্দ দাশ, বাঁশদহা ইউনিয়ন কৃষকলীগের যুগ্ম আহবায়ক আনারুল ইসলাম, পৌর কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার বিশ্বাস,

পৌর ১নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি শফিউদ্দীন ময়না প্রমুখ।
আলোচনাসভায় বক্তারা বলেন, ১৯৯৫ সালে মার্চ মাসে সারের তীব্র সংকট দেখা দেয়ায় সার কিনতে গিয়ে তৎকালিন বিএনপি সরকারের পুলিশের গুলিতে ১৮ জন কৃষক নিহত হওয়ার প্রতিবাদে ১৫ মার্চ কৃষক হত্যা দিবস পালিত হয়।

সম্প্রতি সারের দাম প্রতি কেজিতে ৯ টাকা করে কমিয়ে সর্বোচ্চ খুচরা মূল্য প্রতিকেজি ২৫ টাকা থেকে ১৬ টাকা করা হয়েছে। ফলে কোন কৃষককে সারের জন্য আন্দোলন করতে হয় না। সারের জন্য জীবন দিতে হয় না। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পরকীয়া দেখে ফেলায় শিশু আলিফকে ধারালো ছুরি দিয়ে খুচিয়ে খুচিয়ে হত্যার চেষ্টা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটা উপজেলার চরবালিথা গ্রামে ছয় বছরের শিশু আলিফ হোসেন ফারহানকে নির্যাতনকারী তার মামী রানী বেগম ও ছোট মামা আশিকুর রহমানকে সোমবার রাতে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার বিকেলে তারা সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম রাকিবুল ইসলামের কাছে এ জবানবন্দি দেন।
গ্রেপ্তারকৃত রানী বেগম (২২) সাতক্ষীরার দেবহাটা উপজেলার চরবালিথা গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী ও আশিকুর রহমান চরবালিথা গ্রামের হাচিম সরদারের ছেলে।
এদিকে শিশু আলিফ হোসেন ফারহানের অবস্থার অবনতি হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মঙ্গলবার সকালে ঢাকা চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বিকেলে তার দু’ চোখে অস্ত্রপচার করা হয়েছে।
সাতক্ষীরা শহরের কাটিয়ার মঈনুদ্দিন সরদার জানান, তিনি ঢাকার হেমায়তপুরে কীটনাশক প্রস্তুককারি সংস্থা এগ্রোমিন লিভার কোম্পানীতে গাড়ির চালক হিসেবে কাজ করতেন। ঢাকায় থাকার সুবাদে তার স্ত্রী শারিমন একমাত্র সন্তান আলিফকে নিয়ে বাপের বাড়ি দেবহাটা উপজেলার চরবালিথায় থাকতো। ২০১৯ সালের জুলাই মাসে মায়ের সঙ্গে গণ্ডগোল করে মারা যায় শারমিন। এরপর থেকে আলিফ তার নানীর কাছে থাকতো। বর্তমানে আলিফ চরবালিথা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে পড়াশুনা করতো। প্রায় ছয় মাস আগে তার চাকুরি চলে গেলে সাতক্ষীরায় ফিরে আসেন। দু’ মাস আগে তিনি কলারোয়া উপজেলার গদখালি গ্রামে বিয়ে করে সেখানেই অবস্থান করেন। আলিফ তার মামী রানী বেগমকে মা বলে ডাকতো।
মঈনুদ্দিন সরদার জানান, সোমবার দুপুর একটার দিকে শিশু আলিফকে রক্তাক্ত অবস্থায় মরিচ্চাপ নদীর বেড়িবাঁধের পাশে একটি পানি বিহীন পুকুরে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে দেখতে পেয়ে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।
সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আলিফকে ধারালো অস্ত্র দিয়ে দুই চোখ খুচিয়ে – খুচিয়ে মারাত্মক ভাবে রক্তাক্ত জখম করে এবং তার চোখের আশে পাশে,মুখমন্ডলে, নাকে মুখে,ঠোটে রক্তাক্ত জখম করা হয়েছে বলে সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ পারভিন আক্তার তাকে জানান।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য আলিফকে মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আওতাধীন চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার বিকেল তিনটার দিকে আলিফের চক্ষু অপারেশন করা হয়। তবে ছোট মামা আশিকুর ও বড় মামী রানী বেগমের পরকীয়া দেখে ফেলায় আলিফকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে জখম করা হয় বলে পরে তিনি জানতে পেরেছেন।
মামলার তদন্তকারি কর্মকর্তা দেবহাটা থানার পুলিশ পরিদর্শক মোঃ মোঃ তুহিনুজ্জামান জানান, সদর থানার পুলিশ ও দেবহাটা থানার পুলিশ যৌথভাবে রানী বেগমকে সোমবার রাত ৮টার দিকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করে।
জিজ্ঞাসাবাদে দেবর আশিকুরের সঙ্গে রানী বেগমের পরকীয়ার ঘটনা দেখে ফেলায় আলিফকে ছুরি দিয়ে খুচিয়ে খুচিয়ে জখম করা হয়েছে জানতে পেরে সোমবার রাত ১২টার দিকে আশিকুরকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় নির্যাতিত শিশুটির বাবা মঈনুদ্দিন সরদার বাদি হয়ে মঙ্গলবার রানী বেগম ও আশিকুরের নাম উল্লেখ করে থানায় একটি মামলা (৪নং) দায়ের করেছেন। বিকেলে রানী ও আশিকুর জ্যেষ্ঠ বিচারিক হাকিম রাকিবুল ইসলামের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। জবানবন্দিতে আলিফকে হামলার জন্য একজন অপরজনকে দায়ী করেছে। মঙ্গলবার সন্ধ্যায় তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বিষপ্রয়োগ করে মাছ ধরার সময় ৬ জেলে আটক

আসাদুজ্জামান : সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বিষপ্রয়োগ করে মাছ ধরার সময় ৬জন জেলেকে আটক করা হয়েছে। মঙ্গলবার ভোর ৬টার দিকে গহিন সুন্দরবনে বঙ্গোপসাগর সংলগ্ন আন্দারমানিক খালে বিষ প্রয়োগ করে মাছ ধরার সময় তাদের আটক করা হয়।

এ সময় জব্দ করা হয় ৫০ কেজি মাছ, ১০ বোতল বিষ, লক্ষাধিক টাকা মূল্যের জালসহ আনুসাঙ্গিক বিািভন্ন মালামাল।
আটককৃত জেলেরা হলেন, কয়রা থানার জোশিং গ্রামের মোজাম সরদারের ছেলে মফিজুল সরদার (৪৫), সানাউল্লাহ গাজীর ছেলে সালাম গাজী (৪৫), রেজাউল গাজীর ছেলে রোকনুজ্জামান (২৭), আলী বক্স গাজীর ছেলে রুহুল আমিন (৩৬),

শহিদ গাজীর ছেলে বিল্লাল গাজী (৪২) ও শ্যামনগর উপজেলার পাতাখালী গ্রামের গোলাম মোস্তফা গাজীর ছেলে মহিবুল্যাহ গাজী (২৮)।
বনবিভাগ সূত্রে জানা যায়, স্মার্ট পেট্টোল টিমের দলপতি ফরেষ্টার জিয়াউর রহমান ও কোবাতক বনস্টেশন কর্মকর্তা (এসও) নাসিরউদ্দীনের নেতৃত্বে বনবিভাগের একটি যৌথ টিম সুন্দবনে অভিযান চালায়। এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে গহিন সুন্দরবনে বঙ্গোপসাগর সংলগ্ন আন্দারমানিক খালে বিষ প্রয়োগ করে মাছ ধরার সময় উক্ত ৬ জেলেকে হাতে নাতে তারা আটক করে। এ সময় জেলেদের নৌকা তল্লাশি করে ১০ বোতল বিষ, ৫০ কেজি মাছ, লক্ষাধিক টাকা মূল্যের ভেসালী জাল, দা, ড্রামসহ আনুসাঙ্গিক বিািভন্ন মালামাল জব্দ করা হয়।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এম.এ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত মালামালসহ ৬ জেলেকে আটক করে বনআইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে মধু আহরণ মাসের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন

আসাদুজ্জামান : সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে মধু আহরণ মাসের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের আয়োজনে মঙ্গলবার দুপুরে বুড়িগোয়ালিনী রেঞ্জ কার্যালয়ে মধু আহরণ মাসের উদ্ধোধন করেন,

খুলনা বিভাগীয় বনসংরক্ষক (ডিএফও) ড. আবু নাসের মোহাম্মাদ মহসীন হোসেন। এসময় প্রধান অতিথি ছিলেন, খুলনা অঞ্চলের বনসংরক্ষক মিহির কান্তি।
বিশেষ অতিথি ছিলেন,উপজেলা চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আক্তারুজ্জামান,  ও সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এম.এ হাসান।
উদ্বোধনী অনুষ্ঠান থেকে জানানো হয়, এবার সুন্দরবনের মধু আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে ১হাজার ২শত কুইন্টাল এবং মোম আহরনের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে ২৬৫ কুইন্টাল। প্রতি কুইন্টাল মধুর জন্য ১হাজার ৬শত টাকা এবং মোমের জন্য ২হাজার ২শত টাকা রাজস্ব নির্ধারিত করা হয়েছে। সাতক্ষীরা রেঞ্জের আওতায় বাওয়ালীরা সুন্দরবনে পুষ্পকাটি, নোটাবেকী, দোবেকি ও কাচিকাটা স্পট হতে মধু আহরণ করতে পারবেন।

প্রতি নৌকায় ১০-১২ জন বাওয়ালী অবস্থান করতে পারবেন। ১জন বাওয়ালী ১৫দিনের জন্য সর্বোচ্চ ৫০ কেজি মধু ও ১৫ কেজি মোম আহরণ করতে পারবেন। ১৫দিনের বেশি কোন বাওয়ালী সুন্দরবনে অবস্থান করতে পারবেন না। উদ্বোধনী অনুষ্ঠানে ১৫জন বাওয়ালীকে আনুষ্ঠানিকভাবে মধু আহরণের অনুমতি প্রদান করা হয়। চলতি বছর ১৫দিন আগেই সুন্দরবনে মধু আহরণ শুরু হয়েছে। আজ ১৫ মার্চ হতে আগামী ১৫ মে আড়াই মাস ব্যাপী বাওয়ালীরা অনুমতি নিয়ে সুন্দরবনে মধু আহরণ করতে পারবেন।
গাবুরা গ্রামের বাওয়ালী ফারুক ও রব্বানীসহ অন্যরা জানান, বর্তমানে সুন্দরবনে বনদস্যু না থাকায় নির্বিঘেœ মধু আহরণ করা যাবে। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন এলাকা হতে বাওয়ালীরা অংশ গ্রহণ করেন।
সাতক্ষীরা সহকারী বনসংরক্ষক (এসিএফ) এম এ হাসান জানান, সুন্দরবনে নির্বিঘেœ মধু আহরণের জন্য বনবিভাগের টহল জোরদার করা হয়েছে। তাছাড়া বন্যপ্রাণীর আক্রমন হতে রক্ষার জন্য বাওয়ালীদের পরামর্শ দেওয়া হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরাতে ওয়াস উদ্যোক্তাদের সাথে ঋণ প্রদানকারী সংস্থার লিংকেজ সভা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পৌরসভার গরিব, প্রান্তিক ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জন্য বিশুদ্ধ পানি, উন্নত টয়লেট্ ও পরিচ্ছন্ন জীবন যাপনমান উন্নত করার জন্য হাপ ফর দ্যা পুওরেষ্ট (এইচপি) নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে ওয়াস এসডিজি- ডব্লিউএওয়াই সাব প্রোগ্রাম বাংলাদেশ ইমপ্লিমেন্টেশন ফেইজ-২’ বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে । চলমান প্রকল্পের বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে ১৫ মার্চ ২০২২ মঙ্গলবার আশা অফিস,

সাতক্ষীরাতে পৌরসভার ওয়াস উদ্যোক্তাদের সাথে লিংকেজ বিষয়ক একটি আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভার লক্ষ্য ওয়াস উদ্যোক্তাগণকে ব্যবসা সফল করার জন্য আর্থিক সহযোগিতা বা পরামর্শ প্রদান এবং আশা’র ঋণ কার্যক্রমের সাথে ওয়াশ কর্মসূচীর সাথে কিভাবে সমন্বয় করা যায় তথা ওয়াশ বিষয়ক ঋণ ও এ সম্পর্কিত বিভিন্ন সুযোগ সুবিধা ও নীতিমালা নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা সভায় ওয়াস উদ্যোক্তা খাতে ব্যবসায়ীদের প্রয়োজন অনুযায়ী ঋণ প্রদান করার প্রতিশ্রুতি দান করেন। ওয়াস উদ্যোক্তারা ঋণ পেলে ব্যবসাকে আরো বড় করতে পারবেন এবং ওয়াস সুবিধা ব্িঞ্চত মানুষ ওয়াস সেবা নিশ্চিত হবে বলে বিশ^াস করেন।

আশা’র জেলা ব্যবস্থাপক মোঃ আশরাফুল ইসলাম সংস্থা’র ঋণ ও বিভিন্ন কর্মসূচী নিয়ে আলোচনা করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাখা ব্যবস্থাপক-১ শুশান্ত ঘোষ, শাখা ব্যবস্থাপক-২ আলমগীর হোসেন, ঋণ কর্মকর্তা পার্বতী রানী নাথ, ফারুক হোসেন,

মোঃ জাহাঙ্গীর হোসেন, তুষার কান্তি রায়, কামাল হোসেন, মোঃ রায়হান উদ্দিনসহ অন্যান্য। উদ্যোক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ নূরমোহাম্মদ, মোঃ আল আমিন, মনিরা খাতুন, রারেয়া সুলতানা, সমিত কুমার ঘোষ, মোঃ আব্দুর রহিম, সাংবাদিক বেলাল হোসেন ও সালমা খাতুনসহ অন্যান্য। নন্দিতা রানীর দত্ত’র ব্যবস্থাপনাায় অনুষ্ঠান পরিচালনা করেন সংস্থা’র টাউন কোঅর্ডিনেটর মৃনাল কুমার সরকার। উল্লেখ্য, এইচপি নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে সাতক্ষীরা ও কলারোয়া পৌরসভায় ওয়াস বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের মূল লক্ষ্য হলো ওয়াস উদ্যোক্তা তৈরী এবং সফল ওয়াস ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা যা প্রত্যক্ষভাবে এলাকার ওয়াস ব্যবস্থার মান বৃদ্ধি করবে যেটি বাংলাদেশ সরকারের স্থায়িত্বশীল উন্নয়ন অভিষ্ট ২০৩০ অর্জনে অবদান রাখবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চুকনগরে সড়ক দূর্ঘটনায় সাতক্ষীরার ছাত্রলীগকর্মী নিহত

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা-খুলনা মহাসড়কের চুকনগরে সড়ক দূর্ঘটনায় একজন নিহত ও অপরজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। আহত যুবককে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত যুবকের নাম রাজন ইসলাম (২০)। তিনি সাতক্ষীরা শহরের ৫নং ওয়ার্ডের পারকুখরালী মেঝমিয়ার মোড় এলাকার সিরাজুল ইসলামের পুত্র।
আহত যুবকের নাম মেহেদি হাসান (২২)। তিনি সাতক্ষীরা শহরের কামালনগর এলাকার মিজানুর রহমানের ছেলে।

আহত ও নিহত যুবক শহর ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।
সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান জানান,মেহেদি সাতক্ষীরা সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে বিশ^বিদ্যালয় ভর্তি কোচিং করছিলেন। তিনি পৌর ছাত্রলীগের কর্মী ছিলেন। রাজন ও কলেজ ছাত্র। তিনিও পৌর ছাত্রলীগের কর্মী।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হাইওয়ে পুলিশের ভার প্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান জানান,

রাজন ও মেহেদি মোটর সাইকেলে ঢাকায় যা্িচ্ছলেন। চুকনগর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটর সাইকেলে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেল চালক রাজন ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত হন মেহেদি। তাকে স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেছে। ঘাটতক ট্রাকটি পালিয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনি সদর ইউনিয়নে বারসিকের পরিবেশ প্রকল্পের অবহিতকরণ সভা 

ডেস্ক রিপোর্ট: আশাশুনির সদর ইউনিয়নে বাংলাদের জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দরিদ্র জনগোষ্ঠীর সক্ষতা শক্তিশালী (পরিবেশ) প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্টিত হয়েছে। সোমবার (১৪ মার্চ) বেলা সাড়ে ১২ টায় গবেষণা প্রতিষ্টান বারসিকের আয়োজনে ও নেট্জ বাংলাদেশের সহযোগিতায় আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের সভা কক্ষে সভাটি অনুষ্টিত হয়। বারসিক পরিবেশ প্রকল্পের এ্যাডভোকেসী এসিসটেন্ট শিউলি রানীর সঞ্চালনায় সভাটির সভাপতিত্ব করে সদর ইউনিয়নের চেয়ারম্যান এস.এম. হোসেনুজ্জামান। সভায় উপস্থিত ছিলেন,

ইউপি সদস্য শাহিনুর আলম, তারক চন্দ্র মন্ডল, তরিকুল আওয়াল, শরীতুল্লাহ, আব্দুস সালাম, মঙ্গল চন্দ্র মন্ডল, মহানন্দ মন্ডল, তপন কুমার সরকার, সিরাজুল ইসলাম, তৈয়েবুর রহমান, মহিলা ইউপি সদস্য মারুফা খাতুন, ময়না খাতুন, স্কুল শিক্ষক মো, আইয়ুব আলী, স্বাস্থ্য কর্মী রাবেয়া নাসরিন, কৃষি উপসহকারী কর্মকর্তা আসাদুল ইসলাম, সমাজ কর্মী মো. আলমগীর হোসেন, বারসিকের উপজেলা সমন্বয়কারী আসাদুল ইসলাম, তন্ময় হালদার, চন্দা রানী প্রমুখ। উক্ত অবহিতকরণ সভায় প্রকল্প সম্পর্কে আলোচনা করেন বারসিক পরিবেশ প্রকল্পের জেলা সমন্বয়কারী মাহবুর রহমান। উল্লেখ্য বারসিক পরিবেশ প্রকল্পটি আশাশুনির শ্রীউলা, প্রতাপনগর, খাজরা ও সদর ইউনিয়নে ১লা সেপ্টেম্বর ২০২১ থেকে ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত চলমান থাকবে

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest