সর্বশেষ সংবাদ-
দেবহাটায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভাসাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধনবিশ্ব বসতি দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীর জন্য নিরাপদ ও জলবায়ু-সহনশীল আবাসন নিশ্চিতের দাবি সাতক্ষীরায় তাঁতীদলের ১৩৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনসাতক্ষীরায় কিশোর গ্যাং এর সদস্যের ছুরিকাঘাতে কলেজ ছাত্র জাকারিয়া খু%ন : প্রধান আসামী নাহিদসহ গ্রেপ্তার-২গণমাধ্যমে প্রকাশিত সংবাদের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন জামায়াত নেতা মাও: আব্দুস সবুরসাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে ঘের লুটপাটের অভিযোগ : ১০ লাখ টাকার ক্ষতিশ্যামনগরে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ : কার্যক্রম স্থগিতের আবেদনসাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোকসম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশা

জাতীয় ক্রীড়া পুরস্কার পাচ্ছেন সাতক্ষীরার তিন গর্বিত সন্তান

প্রেস বিজ্ঞপ্তি :
জাতীয় ক্রীড়া পুরস্কার পাচ্ছেন সাতক্ষীরার তিনজন গর্বিত সন্তান। পুরস্কারের জন্য মনোনীতরা হলেন, সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার তৈয়েব হাসান সামছুজ্জামান রেফারিতে, শহরের সুলতানপুর এলাকার বসির আহমেদ মামুন ক্রীড়া সংগঠক হিসেবে এবং ভলিবলে বড়দল এলাকার শামীম আল মামুন।
তাদের মধ্যে তৈয়েব হাসান বাবু ফিফা রিফারি ছিলেন। বসির আহমেদ মামুন বাংলাদেশ অলিম্পিকের সহ সভাপতি এবং জাতীয় দলের খেলোয়াড় ছিলেন।
আগামী ১১ মে জাতীয় ক্রীড়া পুরস্কার ২০১৩ ২০২০ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ড. ওয়াজেদ মিয়ার মৃত্যু বার্ষিকীতে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের দোয়া

পরমানু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার মৃত্যু বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে সাতক্ষীরা জেলা ছাত্রলীগ কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন,

জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর ছাত্রলীগের সভাপতি হাসানুজ্জামান নিশান, সেক্রেটারি তৌহিদ হাসান, আশিক রেজা, মারুফ, রিপন, জাকির, অন্তু, রাজা, সানজির, হৃদয়, আবিদসহ জেলা ও পৌর ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এসময় পরমানু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন আব্দুর রাজ্জাক পার্ক মসজিদের পেশ ইমাম।

ড. ওয়াজেদ মিয়া জাতির পিতা বঙ্গবন্ধুর জামাতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী দেশবরেণ্য পরমাণু বিজ্ঞানী ছিলেন। ২০০৯ সালে তিনি মৃত্যু বরণ করেন। পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া তত্ত্বীয় পরমাণু বিজ্ঞান নিয়ে গবেষণা করেছেন দীর্ঘ সময়। তার লেখা বই এবং অভিসন্দর্ভ পড়ানো হচ্ছে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। অধ্যয়ন ও গবেষণায় নিবিষ্ট এই পরমাণু বিজ্ঞানী বিশ্বসভায় বাংলাদেশকে করেছেন সম্মানিত। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটা উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

দেবহাটা ব্যুরো : দেবহাটা উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৯ মে, ২২ ইং তারিখ সকাল ১১ টার সময় দেবহাটা উপজেলা পরিষদ হলরুমে এই সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। এসময় দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি,

দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, দেবহাটা উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, দেবহাটা পল্লী বিদ্যুতের সাব সেন্টারের ইনচার্জ এজিএম জহিরুল ইসলাম, দেবহাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, দেবহাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন,

দেবহাটা উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী, কুলিয়া ইউপি চেয়ারম্যান আসাদুল হক, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, মোহনা টিভির প্রতিনিধি আর,কে.বাপ্পা সাংবাদিক কে এম রেজাউল করিম, সহ ফায়ার সার্ভিস ও বিভিন্ন বেসরকারী সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন ঘূর্নিঝড় অশনি মোকাবেলায় বিভিন্ন প্রস্তুতি বিষয়ে আলোচনা করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যানের সাহসী ভূমিকায় দীর্ঘদিন পর সরকারি খাল পুনরুদ্ধার

মেহেদী মারুফ, শ্যামনগর : শ্যামনগর সদর ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট জহুরুল হায়দার বাবুর সাহসী ভূমিকায় দীর্ঘদিন অবৈধ দখলে থাকা সরকারি খাল আজ মঙ্গলবার সকালে পুনরুদ্ধার করা হয়েছে। কাজটি কঠিন হলেও জনস্বার্থে চেয়ারম্যান আপোষহীন হওয়ায় সকল বাধা-বিপত্তি উপেক্ষা করে নিরপেক্ষ দৃষ্টিতে কাজটি সম্পন্ন করায় প্রশংসায় ভাসছেন তিনি।

এলাকাবাসী জানান,
শ্যামনগর সদর ইউনিয়নের জনবহুল নকিপুর হাট বাজার ও পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকার পানি নিষ্কাষনের জন্য একমাত্র খালটি শ্যামনগর হাসপাতালের পিছন দিয়ে নকিপুর হাটবাজার সংলগ্ন হয়ে নকিপুর হরিচরন পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের পাশ দিয়ে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি এম আকবর কবীর ও নকিপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক রবিন্দ্র বিশ্বাসের বাড়ির সীমানা ঘেঁষে শ্যামনগর সদরের রড,সিমেন্ট ব্যবসায়ী খাইরুজ্জামানের জামান বাড়ীর পাশ দিয়ে হায়বাতপুর নওয়াবেঁকী সড়কের পাশ্ববর্তী খালে পতিত হয়েছে। পানি নিষ্কাষনের জন্য এই খালটি অত্যান্ত গুরুত্বপূর্ণ।

এই খালটি দীর্ঘদিন অবহেলিত অবস্থায় পড়েছিল। শ্যামনগর সদরের চেয়ারম্যান এ্যাড এস এম জহুরুল হায়দার (বাবু) দ্বিতীয় বার নির্বাচিত হওয়ার পর শ্যামনগর সদরে পানি নিষ্কাষনের জন্য সুদুরপ্রসারি পরিকল্পনা করেন এবং বাস্তবায়নের কাজে মনোনিবেশ করেন। প্রতিবছর শ্যামনগরের অনেক এলাকায় জলাবদ্ধতার কারনে আমন মৌসুমে ফসলের ব্যপক ক্ষতি সাধন হয়। অত্র এলাকায় যাতে জলাবদ্ধতা সৃষ্টি না হয় এবং জনগনের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্বজনপ্রীতি, বন্ধুত্বের তোয়াক্কা না করে সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রেখে ব্যাক্তি আদর্শের উপর নির্ভর করে খালটি খনন কার্যক্রম শুরু করেন সদর ইউপি চেয়ারম্যান এ্যাড: এস এম জহুরুল হায়দার (বাবু)।

শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি জি এম আকবর কবীর ও নকিপুর হরিচরন পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক রবিন্দ্রনাথ বিশ্বাস ওরফে ভোলা মাষ্টারের বাড়ীর পার্শে সীমানা নিয়ে বিরোধ সৃষ্টি হয়।

প্রাথমিক পর্যায়ে শিক্ষক রবীন্দ্র বিশ্বাস অপপ্রচার দিয়ে বলেন প্রেস ক্লাবের সভাপতি আকবর কবীরের বাড়ীর ভিতর দিয়ে খালটি প্রবাহিত হয়েছে এবং ঐ সময় সাংবাদিক আকবর কবীরের সহধর্মিনী অসুস্থ্য থাকায় ঢাকায় অবস্থান করছিলেন। যার ফলে খালটির খনন কাজ কিছুদিনের জন্য পিছিয়ে যায়। পরবর্তীতে তিনি দ্রুত ঢাকা থেকে বাড়ী আসার পর এসিল্যান্ড অফিসের সরকারী সার্ভেয়ার, শ্যামনগর তহসিল অফিসের নায়েব মোহাম্মদ আলী, সহকারী নায়েব দেবাশিষ মূখার্জীর উপস্থিতিতে উভয় পক্ষের দুইজন আমীন দ্বারা মাপ জরিপের কাজ শুরু হয়। দীর্ঘসময়ে পূঙ্খানুপুঙ্খভাবে মাপ জরিপের পর তারা দেখতে পায় শ্যামনগর মৌজায় শিক্ষক রবিন্দ্র বিশ্বাসের দখলকৃত সীমানার মধ্যে ১৩ ফুট খালের জমি রয়েছে। ইতিপূর্বে তিনি বিভিন্ন সময়ে অপপ্রচার দিয়ে বিভিন্ন মাধ্যমে জানান সাংবাদিক আকবর কবীরের বাড়ীর ভিতরদিয়ে খাল প্রবাহিত হয়েছে, এমন অপপ্রচার দিয়ে খাল খননে বিঘ্ন সৃষ্টি করতে থাকে। পরবর্তীতে যখন শিক্ষক রবীন্দ্র বিশ্বাসের সীমানার মধ্যে খালের জায়গা পাওয়া যায় তখন তিনি বিভিন্ন কৌশল অবলম্বন করে প্রাচীরটি অবৈধভাবে দখলে রাখার চেষ্টা করেন। শিক্ষক রবীন্দ্র বিশ্বাসের মোট রেকডিও জমির পরিমান ৩৬ শতাংশ কিন্তুু সেখান মাপ জরিপে দেখা যায় তিনি ৩৬ শতাংশ নিজস্ব রেকডিও জমির পরিবর্তে ৩৯ শতাংশ অর্থাৎ অতিরিক্ত খালের ৩ শতক জমি বেশি ভোগ দখল করে প্রাচীর দিয়ে দখল করে রেখেছেন। যেহেতু শিক্ষক হিসেবে রবীন্দ্র নাথ বিশ্বাসকে চেয়ারম্যান শ্রদ্ধা করেন কিন্তুু জনগনের অধিকার রক্ষায় জলাবদ্ধতা দূরীকরনে চেয়ারম্যান হিসেবে তিনি আপোষহীন এবং অঙ্গিকারবদ্ধ । উক্ত খালের পাশ দিয়ে জমিদার বাড়ী হতে নকিপুর বাজার পর্যন্ত তিনি একটি বিকল্প রাস্তা নির্মানের পরিকল্পনা গ্রহন সহ নীতি ও আদর্শে অটল থাকায় শ্যামনগরের সর্বস্তরের মানুষ চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়েছেন ।

শিক্ষক রবীন্দ্র বিশ্বাস দীর্ঘদিন পাকা প্রাচীর দিয়ে অবৈধভাবে সরকারী খালের জায়গা গ্রাস করার পরিকল্পনা গ্রহন করেছিলেন। অবশেষে আজ সোমবার সকালে সেই পাকা প্রাচীর ভাঙার মধ্য দিয়ে হয়বাতপুর ও নকিপুরের মানুষের দীর্ঘদিনের দাবী পূরন হল। পাশাপাশি পাকা প্রাচীর ভেঙে সরকারী সম্পত্তি অবমূক্ত করা হল।

সরকারী সম্পত্তি অবমূক্ত করায় শ্যামনগরের বিভিন্ন প্রতিষ্ঠান শ্যামনগর সদর চেয়ারম্যান ও সাতক্ষীরা নারী শিশু নির্যতন দমন ট্রাইবুনালের পিপি এ্যাড এস এম জহুরুল হায়দার বাবুকে অভিনন্দন জানিয়েছেন। এ বিষয়ে সদর চেয়ারম্যান সাংবাদিকদের জানান-“জনগনের স্বার্থরক্ষায় আমি আপোষহীন, সুতারাং প্রবাহমান খালের জায়গা ভোগ দখলকারী ব্যাক্তি যত বড় প্রভাবশালী হোকনা কেন তার সাথে আপোষ নেই। তিনি সকলের উদ্দেশ্যে বলেন-“এখনও যারা অবৈধভাবে খালের জায়গা দখল করে জলাবদ্ধতা সৃষ্টি করছেন তারা দ্রুত অবৈধ স্থাপনা নিজ দ্বায়িত্বে সরিয়ে নিয়ে খাল খননে সহযোগীতা করুন।নইলে আইন তার স্বাভাবিক গতিতেই চলবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঘূর্ণিঝড় “অশনি” মোকাবেলায় প্রস্তুত সাতক্ষীরার উপকূল

নিজস্ব প্রতিনিধি ঃ ঘূর্ণিঝড় “অশনি” মোকাবেলায় উপকুলীয় জেলা সাতক্ষীরায় সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে। প্রস্তুত রয়েছে ১শ’৯৭ টি সরকারি আশ্রয়কেন্দ্র। এছাড়া ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে চলছে সংস্কার কাজ। এদিকে,সোমবার সকাল থেকে জেলাব্যাপী গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে।
সাতক্ষীরার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাশরুবা ফেরদৌস জানান,সোমবার দুপুরে ওয়েবিনারে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির বৈঠক হয়েছে। জেলার সরকারি ১৯৭টি আশ্রয়কেন্দ্র ব্যবহার উপযোগী করা হয়েছে। এছাড়া ৭শ’ ৪০টি স্কুল,কলেজ,মাদ্রাসাসহ অন্যান্য প্রতিষ্ঠান দূর্যোগকালিন সময়ে প্রস্তুত করা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে সাড়ে তিন লাখ লোক আশ্রয় নিতে পারবেন।

তিনি আরও বলেন,স্বাস্থ্য বিভাগের ৮৬টি মেডিকেল টিম গঠন করে প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া দূর্যোগকালিন সময়ে লোকদেরকে সরিয়ে নিতে ট্রলার প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি প্রায় তিন হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে দূর্যোগে আক্রান্ত লোকদের সরিয়ে নিতে।
এদিকে,সোমবার সকাল থেকে জেলাব্যাপী গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে।

এবিষয়ে সাতক্ষীরা আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক জুলফিকার আলী জানান,অশনীর অগ্রভাগের মেঘমালার কারণে উপকূলীয় এলাকায় বৃষ্টি হচ্ছে।
সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন বলেন,সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের আওতায় ৮শ’ কি.মি. বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে ৪৪টি পয়েন্টের বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সোমবার থেকে ওই সকল স্থানে জিওব্যাগ ফেলা হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক: প্রবল ঘূর্ণিঝড় ‘অশনি’ আরও উত্তর-পশ্চিমে ভারতের অন্ধ্র প্রদেশ ও উড়িষ্যা উপকূলের দিকে এগিয়েছে। বাংলাদেশের উপকূল থেকেও কমেছে এর দূরত্ব।

সবশেষ তথ্য অনুযায়ী, এটি ঘণ্টায় ১৯ কিলোমিটার বেগে উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছিলো। ‘অশনি’র প্রভাবে সাতক্ষীরাসহ বাংলাদেশের উপকূলীয় এলাকায় আজ সোমবার (৯ মে) বৃষ্টি বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। টানা কয়েকদিন এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

এক বিশেষ বিজ্ঞপ্তিতে অধিদপ্তর জানিয়েছে, পশ্চিম-মধ্য ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘অশনি’ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি সোমবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক হাজার ৮৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে এক হাজার ২০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে এক হাজার ২০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৯৯৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় খুবই বিক্ষুব্ধ রয়েছে সাগর।

আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে গভীর সাগরে বিচরণ না করতে।

ভারতের আবহাওয়া বিভাগ (মৌসুম ভবন) জানিয়েছে, আগামী ১০ মে ঘূর্ণিঝড়টি ভারতের উত্তর অন্ধ্র প্রদেশ ও উড়িষ্যা উপকূলের কাছাকাছি গিয়ে উত্তর ও উত্তর-পূর্বদিকে বাঁক নিতে পারে। ১২ মে’র দিকে এটি দুর্বল হয়ে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের খুলনা-সাতক্ষীরা-বরিশাল উপকূল অতিক্রম করতে পারে।

সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলি চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মাদারীপুর, রাঙ্গামাটি, কুমিল্লা মাইজদী কোর্ট, ফেনী, খুলনা ও যশোর জেলাসহ সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গায় প্রশমিত হতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

এর আগে রোববার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান সাংবাদিকদের জানিয়েছিলেন, ‘অশনি’র বাংলাদেশে আসার এখন পর্যন্ত কোনো আশঙ্কা নেই। এরপরও ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত রয়েছে বাংলাদেশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্বপ্ন সিঁড়ি মুক্ত রোভার গ্রুপের স্কার্ফের মোড়ক উন্মোচন

সাতক্ষীরার স্বপ্ন সিঁড়ি মুক্ত রোভার স্কাউট গ্রুপের স্কার্ফের মোড়ক উন্মোচন করা হয়েছে। ৮ মে সন্ধ্যায় মিনি মার্কেটস্থ স্বপ্ন সিঁড়ির অস্থায়ী কার্যালয়ে সভাপতিত্ব করেন স্বপ্ন সিঁড়ির সভাপতি আলতাফ হোসেন।

বক্তব্য রাখেন, গ্রুপের আরএসএল নাজমুল হক, হাবিবুর রহমান হাবিব, সালাউদ্দিন রানা, মীর তাহমিদুর রহমান, ওহিদুল ইসলাম, সেলিম হোসেন, সিনিয়র রোভার মেট আল মামুন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মর্নিং সান প্রি ক্যডেট স্কুলে মা দিবস ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মর্নিং সান প্রি ক্যডেট স্কুলের পক্ষ থেকে মা দিবস ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে মর্নিং স্কুল ক্যাম্পে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সব্যসাচী আবৃত্তি সংসদ এর সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ছট্টু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হেমন্ত সরদার, সাংবাদিক এম. বেলাল হোসাইন।
মা দিবস উপলক্ষে মর্নিং সান প্রি-ক্যাডেট স্কুলের সকল মা ফুলের শুভেচ্ছা জানানো হয়।

এ ছাড়া ঈদ উপলক্ষে সকল অভিভাবক ও ছাত্র /ছাত্রী দের সেমাই দিয়ে আপ্যায়ন করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন মর্নিং সান প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক ও হেড টিচার শেখ আমিনুর রহমান কাজল সহ স্কুলের সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest