তালা অফিস :
সাতক্ষীরার তালার মাগুরা উচ্চ বালিকা বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন এ্যাড. রাজীব রায় চৌধুরী। রবিবার দুপুরে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এনির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্ধতা করেন। ৯ ভোটের মধ্যে এ্যাড. রাজীব রায় চৌধুরী পান ৭ ভোট পেয়ে নির্বাচিত হন। অপর প্রার্থী দেবাশীষ কুমার মুখার্জী পান ২ ভোট পান।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার প্রভাষ কুমার দাশ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জগদীশ চন্দ্র হালদার, সাধারণ সম্পাদক সজীবউদ্দৌলা, কোষাধ্যক্ষ অজয় কুমার দাশ ও দুলাল চন্দ্র দাশ প্রমূখ।
নিজস্ব প্রতিনিধি : রাজনৈতিক বিরোধের জেরে কালিগঞ্জের কৃষ্ণনগরের ইউপি মেম্বর জবেদ আলী কর্তক মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, কালিগঞ্জ উপজেলার নেংগী গ্রামের বীর মুক্তিযোদ্ধা জায়েদ আলীর পুত্র হাবিবুল্লাহ।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা অত্র এলাকায় শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছি। গত কয়েক মাস পূর্বে সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওয়ার্ড বিএনপি নেতা জবেদ আলীর প্রতিদ্বন্দ্বি প্রার্থী আওয়ামীলীগ নেতা আনুর পক্ষে কাজ করায় জবেদ আলীগং আমাদের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। নির্বাচনে জবেদ আলী মেম্বর বিজয়ী হওয়ার সাথে সাথে আমার বড়পুত্রকে মারপিট করে।
এঘটনায় আমরা থানায় অভিযোগ করেছিলাম। এছাড়া আমার সন্তানসহ পরিবারের সদস্যদের নানাভাবে হয়রানি করতে চক্রান্ত চালাতে থাকে। একপর্যায়ে জবেদ আলী মেম্বর নিজের আপন চাচাতো ভাই জামায়াত নেতা ছবুর আলী গাজীর কন্যা ৮ম শ্রেণির ছাত্রী সুমাইয়া খাতুনকে শ্লীলতাহানির মিথ্যা অভিযোগ তুলে আমার ছোট পুত্র আরিফ শেখ (১৭) এর বিরুদ্ধে কালিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। যা সম্পূর্ণ মিথ্যা,ভিত্তিহীন ও কাল্পনিক। উক্ত মামলায় যাদের স্বাক্ষী করা হয়েছে তারা সকলেই জবেদ আলী মেম্বরের আপন ভাই। প্রকৃতপক্ষে শুধুমাত্র রাজনৈতিক বিরোধের কারনে বার বার ওই জামায়াত-বিএনপি পরিবারের লোকজন একটি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের হয়রানি করে যাচ্ছে।
তিনি আরো বলেন আমার পিতা একজন বীর মুক্তিযোদ্ধা। আমরা কখনো এলাকায় কারো অশান্তির কারন হয়নি। থানা কেন ইউনিয়ন পরিষদেও আমাদের বিরুদ্ধে আজ পর্যন্ত কোন অভিযোগ নেই। শুধু মাত্র নির্বাচনে বিএনপি নেতা জবেদ আলীর বিরোধীতা করায় আমাদের হয়রানি করা হচ্ছে। আমার পুত্র একজন ন¤্র ভদ্র। প্রতিশোধ নিতে জবেদ আলী এই ধরনের চক্রান্ত চালিয়ে যাচ্ছে। আমরা চ্যালেঞ্জ করছি ওই মামলাটি সম্পূর্ণ মিথ্যা। আমি ওই মিথ্যা মামলার সুষ্ঠু তদন্ত পূর্বক আমার পুত্রকে মিথ্যা মামলা থেকে অব্যাহতি এবং জবেদ আলী মেম্বর গংয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
প্রেস বিজ্ঞপ্তি :
আত্বমানবতার সেবায় নিবেদিত প্রাণ, স্বেচ্ছাসেবী সংগঠন প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন সাতক্ষীরার আয়োজনে অসহায় দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকালে কাটিয়া আমতলা পাবলিক স্কুলের পাশে ইফতার সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন কাটিয়া পুলিশ ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর মিজানুর রহমান, এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন কাটিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি দৈয়দ রেজাউল হোসেন টুটুল, কাটিয়া পৌর ওয়ার্ড আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক।
সরকারি রেশন ঠিকাদার বর্ডার গার্ড মোঃ শামীম মল্লিক এর সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন আমাদের দেশের অসহায় নিম্ম আয়ের মানুষের মাঝে ইফতার উপহার দিতে পেরে আমরা সত্যিই আনন্দিত। আগামীতেও প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন সাতক্ষীরা এসব নিম্ম আয়ের মানুষের পাশে থাকবে।
এছাড়াও সমাজের বিত্তবানদের অনুরোধ করবো যে যার জায়গা থেকে সমাজের অসহায় গরীব মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আর সি বর্ডার গার্ড ম্যানেজার শফিউদ্দীনের এর তত্ত্বাবধানে প্রবাসী মোঃ মিজানুর রহমানের সহযোগিতায়, প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আল-ইমরান হুসাইন পলাশ এ ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান বাস্তবায়ন করেন। ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন সাতক্ষীরার ২৫ জন সদস্য উপস্থিত থেকে শতাধিক নিম্মবিত্ত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন সাতক্ষীরার আয়োজনে সাতক্ষীরা জেলার প্রতিটি থানায় ইফতার সামগ্রী বিতরণ চলমান রয়েছে। ১৬.০৪.২২
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় ছাত্রদলের ক্যাডার মৃত্যুঞ্জয় আঢ্য কৃর্তক ইউনিয়ন আওয়ামীগের সভাপতিকে মারপিটের প্রতিবাদে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ এপ্রিল) সকালে ব্রক্ষরাজপুর ডিবি মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে ব্রক্ষরাজপুর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
ব্রক্ষরাজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবু নিলীপ কুমার মল্লিককের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান বাবু, দপ্তর সম্পাদক শেখ হারুন-অর-রশিদ,নির্বাহী সদস্য এস.এম. শওকত হোসেন, সদর উপজেলা আওয়ামিলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ,
সাধারণ সম্পাদক মো.শাহাজান আলী, এহসান বাহার বুলবুল, ব্রক্ষরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আলাউদ্দিন প্রমূখ।
বক্তারা বলেন, সাবেক ছাত্রদলের ক্যাডার মৃত্যুঞ্জয় বর্তমানে সেচ্ছাসেবকলীগের সাথে যুক্ত হয় কিভাবে? যখন বাবু নিলীপ কুমার মল্লিককে মারা হলো আপনার কেন সাথে প্রতিবাদ করা হয়নি? দলে হাইব্রিড ঢুকে গেছে। কিভাবে ছাত্রদলের ক্যাডার হয়ে আওয়ামী লীগের নেতাদের সাথে উঠাবসা করে। আমরা সকলে একটি সিদ্ধান্ত অনুযায়ী ছাত্রদলের সাবেক ক্যাডার মৃত্যুঞ্জয়কে জেলা আওয়ামীলীগসহ অঙ্গ সহযোগী সংঠনের আজীবন তাকে দলে কোন জায়গা হবে না। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবু নিলীপ কুমার মল্লিকের মারধর ও লাঞ্ছিত করায় তার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে ইউনিয়ন আওয়ামীগের সভাপতিকে মারপিটের প্রতিবাদ ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে ইউনিয়ন আওয়ামীগের নেতৃবৃন্দ।
সাতক্ষীরায় টেলিভিশন সংবাদ উপস্থাপনা ও কৌশল বিষয়ক কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। ১৬ এপ্রিল দুই দিন ব্যাপি প্রশিক্ষণ শেষে কর্মশালার সমাপনী হয়। শুক্রবার ১৫ এপ্রিল সাতক্ষীরা শহরের হোসেন মার্কেটের তৃতীয় তলায় ম্যানগ্রোভ সভাঘরে শুরু হওয়া কর্মশালায় প্রশিক্ষক হিসেবে অংশগ্রহণ করেন, বাংলা টিভি’র নিউজ প্রেজেন্টার ও প্রোগ্রাম প্রেজেন্টার শাকিল আহমদ, প্রোগ্রাম ম্যানেজার মো: মশিউর রহমান খান।
কর্মশালায় সাতক্ষীরার সংবাদকর্মী, উন্নয়ন, কর্মী, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
কর্মশালার শুরুতে শুদ্ধ উচ্চারণ এবং বাচন ভঙ্গি নিয়ে আলোচনায় প্রাণবন্ত হয়ে ওঠে ম্যানগ্রোভ সভাকক্ষ। শনিবার দুর্দান্ত এবং তথ্য বহুল আলোচনার সমাপনীতে উপস্থিত ছিলেন, ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম, বাংলা টিভি’র নিউজ প্রেজেন্টার ও প্রোগ্রাম প্রেজেন্টার শাকিল আহমদ, প্রোগ্রাম ম্যানেজার মো: মশিউর রহমান খান কবি স ম তুহিন, সাংবাদিক শেখ আমিনুর রশিদ। পরে প্রশিক্ষাণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি
নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় বঙ্গবন্ধু সম্পর্কে কটুক্তির প্রতিবাদ করায় আওয়ামীলীগকর্মীকে মারপিটের অভিযোগ পাওয়া গেছে।
এঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৭ মার্চ ২২ রামচন্দ্রপুর মোড়ে চায়ের দোকানে বসে বঙ্গবন্ধু সম্পর্কে কটুক্তি মূলক কথাবার্তা বলতে থাকে পুরাতন সাতক্ষীরা ডাঙ্গীপাড়া এলাকার মৃত আফছার আলীর পুত্র বজলুর রহমান, মোন্তাজ সরদারের পুত্র জামায়াতের রোকন ওলিউর রহমান, রবিউল ইসলাম, ছফেদ আলীর পুত্র সুলতানগং। এর প্রতিবাদ করেন একই এলাকার আওয়ামীলীগ কর্মী ইছহাক আলী। এতে ক্ষিপ্ত হয়ে উল্লেখিত ব্যক্তিরা ইছাক আলীকে মারপিট করে। বিষয়টি সাবেক কাউন্সিলর মিমাংসাও করে দেন।
উল্লেখিত ব্যক্তিরা অত্র এলাকার চিহ্নিত জামায়াত নেতা হওয়ায় প্রায় সময়ই মসজিদের মধ্যে জামায়াত নেতাকর্মীদের নিয়ে বৈঠক করে। গত ১১ এপ্রিল মসজিদের মুসুল্লীরা প্রতিবাদ কররে উল্লেখিত ব্যক্তিরা মুসুল্লীদের উপর চড়াও হয় এবং দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে মুসুল্লীদের খুন জখম করতে উদ্যাত হয়। একপর্যায়ে বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে চলে যায়। উল্লেখিত ব্যক্তিরা।
এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। উল্লেখিত জামায়াতের নেতাকর্মীরা এলাকায় শান্তি শৃংঙ্খলা বিনস্ট হতে পারে বলে আশংকা করছেন এলাকাবাসী। এবিষয়ে প্রতিকার চেয়ে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ইছহাক আলী।
সদর থানার ভারপ্রাপ্ত গোলাম রহমান বলেন, একটি অভিযোগ পেয়েছি তদন্তের জন্য একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিএম আলাউদ্দীন, আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে মো. মিজানুর রহমান নামে এক ব্যক্তির বিরুদ্ধে জমি দখল, জাল কাগজপত্র তৈরি করে…
প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী তাঁতীদলের ১৩৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত রোববার (৪ অক্টোবর)…
অনলাইন ডেস্ক : পুলিশের তথ্য অনুযায়ী, বুধবার ভোতেকোশি নদীতে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯-এ দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন…