নিজস্ব প্রতিনিধি ঃ
সাতক্ষীরার পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার ভোরে সাতক্ষীরা খুলনা হাইওয়ের তালা উপজেলার কুমিরা বাসস্ট্যান্ডে এঘটনা ঘটার পরে দুপুরের দিকে তাদের মৃত্যুর ঘটনা ঘটে।
নিহত দুই গরু ব্যবসায়ী হলেন সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের গোদাঘাটা গ্রামের আহসানউল্লাহর ছেলে ইয়াসিন আলী (৩০) ও আগরদাঁড়ি ইউনিয়নের আগরদাঁড়ি গ্রামের কোমরউদ্দিন সরদারের ছেলে লাল্টু সরদার (২৮)। নিহত দুজনের মধ্যে ইয়াসিন আলী মারা যান সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ও লাল্টু মারা যান খুলনা ২৫০ শয্যা হাসপাতালে।
সদর উপজেলার শিবপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ পরিবারের বরাত দিয়ে জানান, ইয়াসিন আলী ও লাল্টু সরদার পিক-আপে করে গরু কিনতে যাচ্ছিলেন বাগেরহাট জেলার ফকিরহাটে।
হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান জানান, কুমিরা বাসস্ট্যান্ডে বাগেরহাটগামী পিকআপের সাথে সাতক্ষীরাগামী একটি বালির ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় পিকআপ থেকে সড়কে ছিটকে পড়ে মাথায় আঘাত পাওয়াসহ গুরুতর আহত হন তারা। স্থানীয়রা ইয়াসিন আলীকে সাতক্ষীরা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ও লাল্টুকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় ইয়াসিন আলী দুপুর একটার দিকে ও লাল্টু দুপুর দেড়টার দিকে মারা যান।
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক আবু রায়হানকে জবাই করে হত্যা মামলা চলছে ধীর গতিতে। অভিযোগপত্রে উল্লেখিত ৭৭ জন আসামীর মধ্যে ৩৪ জনকে অভিযোগগঠণকালে অব্যহতি দেওয়া হয়েছে। ১০ মাস পর সাক্ষী গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। এমতাবস্থায় ন্যয় বিচার পাওয়া নিয়ে হতাশায় ভুগছেন নিহতের পরিবারের স্বজনরা।
নিহত আবু রায়হান(৪৬) দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামের রকিব গাজীর ছেলে।
২০১৩ সালের ২১ নভেম্বর বৃহষ্পতিবার রাত ৮টার দিকে পারুলিয়া বাসস্টাণ্ডে দাঁড়িয়ে থাকা অবস্থায় মোমেনা বস্ত্রালয়ের সামনে কয়েক’শ লোকের উপস্থিতিতে জামায়াত, শিবির ও ব্নিপির নেতা কর্মীরা ফিল্মি স্টাইলে রায়হানকে নৃশংসভাবে কুপিটয়ে ও জবাই করে হত্যা করে।
সাতক্ষীরা আদালত সূত্রে জানা গেছে, রায়হান হত্যা মামলায় পারুলিয়া গ্রামের সামছুল গাজীর ছেলে ইব্রাহীম হোসেন ২০১৩ সালের ২৪ ডিসেম্বর ও কোড়া গ্রামের আকবর আলী সরদারের ছেলে আব্দুল্লাহ আল মামুন বিচারিক হাকিম গোলাম নবীর কাছে রায়হান হত্যাকাণ্ডে নিজেদের জড়িত থাকিার কথা স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। নয় জন তদন্তকারি কর্মকর্তা পরিবর্তণ হয়ে ১০ম তদন্তকারি কর্মকর্তা দেবহাটা থানার উপপরিদর্শক উজ্জল কুমার দত্ত ২০১৭ সালের ৩১ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে ৭৭ জনের নাম উল্লেখ করা হয়। এর মধ্যে নয়জন পলাতক রয়েছে। মামলাটি বিচারের জন্য সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের মাধ্যমে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতে স্থানান্তর করা হয়।
মামলার বাদিপক্ষের আইনজীবী অ্যাড. অজয় কুমার সরকার ও মুক্তিযোদ্ধা অ্যাড. ইউনুছ আলী জানান, করোনা পরিস্থিতিসহ বিভিন্ন কারণে মামলার গতি মন্থর হয়ে যায়। গত বছরের ১৪ সেপ্ম্বের অভিযোগ গঠণের জন্য দিন ধার্য করা হয়। মামলা থেকে অব্যহতি পাওয়ার জন্য ৫৭ জন আবেদন করেন। ধার্যদিনে উভয়পক্ষের শুনানী শেষে সকল আসামীদের বিরুদ্ধে অভিযোগ গঠণ করা হবে বলে তারা জানতেন। কিন্তু দীর্ঘদিন যাবৎ কজ লিস্টে তারিখ না পড়ায় ও অভিযোগগঠণ সম্পর্কে জানতে না পারায় তারা দুশ্চিন্তায় ছিলেন। মামলার কার্যক্রমে যথাযথ অগ্রগতি না হওয়ায় জজ কোর্টের পিপি অ্যাড. আব্দুল লতিফের আবেদনের প্রেক্ষিতে গত ২০ মার্চ মামলাটি অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতে বদলী হয়ে আসার কয়েকদিন পর তারা জানতে পারেন যে ৩৪ জন আসামীকে অব্যহতি দেওয়া হয়েছে।
অভিযোগগঠণকালে অব্যহতি পাওয়া আসামীরা হলেন, দিদার আলী সরদারের ছেলে সাদ্দাম হোসেন ও ফারুক হোসেন, ইসমাইল গাজীর ছেলে ফারুক হোসেন, মাসুম বিল্লাহ, আরিজুল ইসলাম, আমীর আলীর ছেলে রওশান আলী, ইবাদুল হক ওরফে ইবাদুর রহমান, সরাফরাজ হোসেন সরদার ওরফে রাজ, আমজাদ বিশ্বাস, বাবর আলী, খায়রুল বাসার, আনারুল হোসেন, হাসান আলী, মনিরুল ইসলাম, জাহিদুল ইসলাম, আসাদুজ্জামান গাজী ওরফে মুকুল, আব্দুল করিম সরদারের ছেলে ফারুক সরদার, আবছার আলী, হায়াত আলী, হায়দার আলী, আব্দুল্লাহ সরদারের ছেলে ওমর ফারুক, মাওলানা রুহুল আমিন সরদার, আবু হুরাইরা মোল্লা, মাদার মোল্লা ওরফে ব্যাং সরদারের ছেলে ফারুখ হোসেন, সাইফুল্লাহ, নুর মোহাম্মদ সরদার, রেজাউল গাজী, নজরুল ইসলাম ওরফে নজু, খায়রুল গাজী, আবু তালেব বুলবুল, শেখ বাহাদুরের ছেলে শেখ রওশান, সাহাজুল সরদার, ইমাদুল সরদার ও কামরুল ইসলাম।
অব্যহতির আদেশে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোঃ শরিফুল ইসলাম উল্লেখ করেন যে, ২৮ জনের এজাহারে নাম নেই বা সন্দেহ করা হয়নি। স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করা হয়েছে। তাদের বিরুদ্ধে সুনিদ্দিষ্ট কোন অভিযোগ নেই। আসামীদের বিরুদ্ধে ৩০২/৩৪ ধারায় অভিযোগ গঠণ করার মত কোন উপাদান পরিলক্ষিত হয় নাই। কাজেই সার্বিক অবস্থা বিবেচনা করিলাম। ফৌজদারি দণ্ডবিধির ২৬৫(সি) ধারায় দরখাস্ত মঞ্জুর করা হলো। তাদেরকে মামলা থেকে অব্যহতি দেওয়া হলো। ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠণ করা হলো। অভিযোগ গঠণ কালে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাড. মিজানুর রহমান(চালতেতলা)।
জানতে চাইলে নিহত আবু রায়হানের স্ত্রী শাহীনা খাতুন বলেন, একটি স্পর্শকাতর হত্যা মামলায় অভিযোগ গঠণে ৩৪ জনকে অব্যহতি দেওয়ার ১০ মাস পর সাক্ষীর জন্য দিন পড়েছে। বর্তমানে আওয়ামী লীগ সরকার ক্ষমতায়। তার স্বামী আবু রায়হানকে নৃশংসভাবে কুপিয়ে জখম করার পর জবাই করে হত্যা মামলায় এ অবস্থা হলে সাধারণ মানুষের জন্য বিচার কোন জায়গায় দাঁড়িয়ে?
সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ -২য় আদালতের অতিরিক্ত পিপি অ্যাড. ফাহিমুল হক কিসলু বলেন, শুধু এ মামলা নয়, অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ম আদালতে থেকে সম্প্রতি স্থানান্তর হওয়া ১৭০টি মামলার কার্যক্রম যাতে দ্রুত চলে সেজন্য রাষ্ট্রপক্ষ তৎপর থাকবে। ৩৪ জনকে অব্যহতি দেওয়ার ব্যাপারে কোন আইনগত দিক আছে কিনা তা খতিয়ে দেখা হবে।#
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় বিএনপির গুম বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় সাতক্ষীরা জেলা বিএনপির আয়োজনে শহরের ইটাগাছা এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
গুব বিরোধী সমাবেশে সাতক্ষীরা জেলা বিএনপি’র সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলীমের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক সৈয়দ ইফতেখার আলী।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য শের আলী, জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, সদর উপজেলা বিএনপি’র আহবায়ক অ্যাডভোকেট নুরুল ইসলাম,
জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচ আর মুকুল, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম বাবু, শ্যামনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি চেয়াম্যান মাসুদুল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলায়মান কবির, কালিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক এবাদুল হক,
সদস্য সচিব সফিকুল আলম বাবু, দেবহাটা উপজেলা আহবায়ক মহিউদ্দিন সিদ্দিকী, আশাশুনি উপজেলা বি.এন.পি’র সদস্য সচিব মশিউল হুদা তুহিন, পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় “ঐতিহাসিক মুজিবনগর দিবস” উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১৭ এপ্রিল বেলা ১২টায় সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এঁর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“ঐতিহাসিক মুজিবনগর সরকার স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার।
মুজিবনগর সরকারের গুরুত্ব অপরিসীম। জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবার এবং জাতীয় চারনেতার রুহের মাগফিরাত কামনা করে তিনি আরো বলেন, যারা জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করেছে তারা জানেনা। জীবিত বঙ্গবন্ধুর চেয়ে মৃত বঙ্গবন্ধু অনেক শক্তিশালী।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমানউল্লাহ আল-হাদী, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজা রশিদ, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু,
জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎ¯œা আরা, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন, কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, দেবহাটা উপজেলা চেয়ারম্যান মো. মুজিবর রহমান,
সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল-মামুন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমিন, জেলা তথ্য অফিসার মো. মোজাম্মেল হক,
জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টন, জেলা শিশু একাডেমির লাইব্রেরিয়ান শেখ রফিকুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে “ঐতিহাসিক মুজিবনগর দিবস” উদ্যাপন উপলক্ষে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় জেলার বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিনিধি :
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরায় দর্শক নন্দিত টিভি চ্যানেল সময় টিভির ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। ১৭ এপ্রিল সন্ধ্যায় সাতক্ষীরা প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে সময় টিভি’র জন্ম দিন উপলক্ষে কেক কাটা ও আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
সময় টিভি’র সাতক্ষীরা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপি’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি, এটিএন বাংলার সাতক্ষীরা প্রতিনিধি এম কামরুজ্জামান, ৭১ টিভি’র সাতক্ষীরা প্রতিনিধি বরুন ব্যানার্জি, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক কালিদাস রায়, ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম, দৈনিক প্রবর্তনের সাতক্ষীরা প্রতিনিধি কাজী জামাল উদ্দীন মামুন, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সাতক্ষীরা প্রতিনিধি মনিরুল ইসলাম, দৈনিক মানব কণ্ঠের সাতক্ষীরা প্রতিনিধি মেহেদী আলী সুজয়,
মাই টিভি’র সাতক্ষীরা প্রতিনিধি ফয়জুল হক বাবু, দৈনিক যায় যায় দিনের সাতক্ষীরা প্রতিনিধি শাকিলা ইসলাম জুঁই, দৈনিক কাফেলার এম. ঈদুজ্জামান ইদ্রিস, বাংলা ভিশনের সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান, দৈনিক স্বাধীন সংবাদের সাতক্ষীরা প্রতিনিধি মাহমুদ হাসান, দৈনিক ঢাকা টাইমসের সাতক্ষীরা প্রতিনিধি এম. বেলাল হোসাইন, ঢাকা পোস্টের সাতক্ষীরা প্রতিনিধি আকরামুল ইসলাম, দৈনিক চিত্রের সাতক্ষীরা প্রতিনিধি কামরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সময় টেলিভিশন বাংলাদেশসহ সারা বিশ্বের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। বস্তু নিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে। প্রতিষ্ঠানটির উত্তোরত্তর সমৃদ্ধি কামনা করে তিনি।
বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট সাতক্ষীরা সদর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ১৭ এপ্রিল ২২ তারিখে সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি ডা: অসীম বিশ্বাস ও সাধারণ সম্পাদক দেবব্রত অধিকারী স্বাক্ষরিত একপত্রে ১৫ সদস্য বিশিষ্ট সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটির আহবায়ক মিলন কুমার মন্ডল,
যুগ্ম আহবায়ক প্রকাশ সরকার, রাম প্রদাস দাস, গোপাল সাহা, সদস্য সচিব কর্ণ বিশ্বাস কেডি, সদস্য শুভময় মজুমদার, শুভঙ্কর মন্ডল, বিধান চন্দ্র রায়, সুমল রায়, প্রসুন মজুমদার, মনিন্দ্র নাথ মন্ডল, ভীম সরকার, সমীর সরকার, রিপন সরকার, সমীর সরকার, রিপন কুমার মন্ডল, রনজিত সরকার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি
বিএম আলাউদ্দীন, আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে মো. মিজানুর রহমান নামে এক ব্যক্তির বিরুদ্ধে জমি দখল, জাল কাগজপত্র তৈরি করে…
প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী তাঁতীদলের ১৩৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত রোববার (৪ অক্টোবর)…
অনলাইন ডেস্ক : পুলিশের তথ্য অনুযায়ী, বুধবার ভোতেকোশি নদীতে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯-এ দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন…