সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে সুদ কারবারির বিরুদ্ধে সংবাদ সম্মেলনআশাশুনিতে পুলিশের বিশেষ অভিযান ৭ আসামি গ্রেপ্তারদেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী-স্বজনদের ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য শিক্ষাসাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়াচক্রের ৩ সদস্য গ্রেপ্তার : ৬টি মোবাইল জব্দদেবহাটায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভাসাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধনবিশ্ব বসতি দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীর জন্য নিরাপদ ও জলবায়ু-সহনশীল আবাসন নিশ্চিতের দাবি সাতক্ষীরায় তাঁতীদলের ১৩৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনসাতক্ষীরায় কিশোর গ্যাং এর সদস্যের ছুরিকাঘাতে কলেজ ছাত্র জাকারিয়া খু%ন : প্রধান আসামী নাহিদসহ গ্রেপ্তার-২গণমাধ্যমে প্রকাশিত সংবাদের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন জামায়াত নেতা মাও: আব্দুস সবুর

দেশের খবর: রাজধানীতে হঠাৎ শুরু হয়েছে কালবৈশাখী ঝড়সহ বজ্রবৃষ্টি। বুধবার সকাল পৌনে ৭টার দিকে শুরু হয় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি। সঙ্গে ছিল বজ্রপাত।

বুধবার আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদিন থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় সিলেটসহ দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় কালবৈশাখী বয়ে যায় বলে জানিয়েছেন আবহাওয়া অফিস।

এ সময়ে বাতাসের বেগ ঘণ্টায় সর্বোচ্চ ৭৮ কিলোমিটার পর্যন্ত ছিল। বুধবার সকালে নওগাঁ, বগুড়া ও ঢাকার ওপর দিয়ে কালবৈশাখী বয়ে যায়। এ সময় ঢাকায় বাতাসের বেগ ঘণ্টায় সর্বোচ্চ ৭৯ কিলোমিটার ছিল।

আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ ড. মো. আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে বলেন, সকাল ৮টার পর টাঙ্গাইল, কিশোরগঞ্জ, রাঙামাটি, বান্দরবান এলাকায় কালবৈশাখী হানা দেয়। এর প্রভাবে ঢাকাসহ সিলেট, রাজশাহী, টাঙ্গাইল, চট্টগ্রামের কিছু জায়গায় থেমে থেমে সারাদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দেশের নদীবন্দরগুলোর জন্য সতর্কবার্তায় বলা হয়েছে— রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুমিল্লা, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে দুই নম্বর নৌ হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া দেশের অন্যান্য এলাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনি উপজেলা তাঁতীলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

আশাশুনি উপজেলা তাঁতীলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ১৯ এপ্রিল ২০২২ তারিখে সাতক্ষীরা জেলা তাঁতীলীগের সভাপতি কাজী মারুফ ও সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন স্বাক্ষরিত এক পত্রে মো: হুমায়ুন কবির রাসেল কে সভাপতি ও মো: জুয়েল রানাকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট আশাশুনি উপজেলা তাঁতীলীগের ২ বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন, সহ-সভাপতি সাহাবুদ্দীন সানা, আবু মুছা, নাজমুল হাসান, আমিরুল ইসলাম, মহাসিন সরদার, সোলাইমান হোসেন,

রমিজ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, জুয়েল রায়হান, নাজমুল সানা, আশরাফুল ইসলাম, আনারুল ইসলাম, আল মামুন হোসেন, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মিনারুল ইসলাম, রুবেল হোসেন,অর্থ সম্পাদক আসাদুল ইসলাম, প্রচার প্রকাশনা সম্পাদক ফারুক হোসেন, দপ্তর সম্পাদক ইলিয়াস হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক তাপস কুমার মন্ডল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রুহুল আমিন, ধর্ম বিষয়ক সম্পাদক কর্ণ মন্ডল, কার্যকরী সদস্য যথাক্রমে আছাফুর রহমান, মফিজুল ইসলাম, মোহম্মদ হোসেন, বাপ্পী হোসেন, মফিজুল ইসলাম, মহাসিন হোসেন।

প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ব্রি উদ্ভাবিত উচ্চ ফলনশীল বোরো ধানের ফসল কর্তন উৎসব

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয় সাতক্ষীরার ফার্মে “ব্রি উদ্ভাবিত উচ্চ ফলনশীল বোরো ধানের ফসল কর্তন উৎসব” অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গল বার (১৯এপ্রিল)ব্রি সাতক্ষীরার আয়োজনে ব্রি উদ্ভাবিত বোরো মৌসুমের আধুনিক ও উচ্চফলনশীল ব্রি ধান-৮১ জাতের ধানের ফসল কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো: শাহজাহান কবীর।

ব্রি আঞ্চলিক কার্যালয় সাতক্ষীরার প্রধান ড. তাহমিদ হোসেন আনছারী সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৃত্তিকা বিজ্ঞান বিভাগ ব্রি গাজীপুরের সিএসও ও প্রধান ড. আমিনুল ইসলাম, সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগ ব্রি গাজীপুরের সিএসও ও প্রধান ড. মো. মনিরুজ্জামান প্রমুখ। এছাড়া উক্ত অনুষ্ঠানে ব্রি গাজীপুর এবং ব্রি সাতক্ষীরার বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠানে জানানো হয়, ইরানী প্রিমিয়াম ধানের জাত অসড়ষ-৩ এর বৈশিষ্টসম্পন্ন এ জাতটি ২০১৭ সালে জাতীয় বীজ বোর্ড কর্তৃক ছাড়করণ করা হয়। ব্রি উদ্ভাবিত বোরো মৌসুমের মেগা জাত ব্রি ধান-২৮-এর মতই স্বল্প জীবনকাল সম্পন্ন ব্রি ধান-৮১ (১৪০-১৪৫ দিন) জাতে আধুনিক উফশী ধানের সকল বৈশিষ্ট বিদ্যমান। জাতটি উপযুক্ত পরিবেশ ও ব্যবস্থাপনায় সর্বোচ্চ ৮.০০ টন/হেক্টর ফলন দিতে সক্ষম। এক হাজরটি পুষ্ট ধানের ওজন প্রায় ২০.৩০ গ্রাম ।

চালে এমাইলোজের পরিমাণ ২৬.৫০% । চালে প্রোটিনের পরিমাণ ১০.৩০% । উচ্চ প্রোটিন সমৃদ্ধ এ জাতটি সুগন্ধ ব্যতীত প্রিমিয়াম কোয়ালিটির সকল বৈশিষ্ট বিদ্যমান। চালের আকার আকৃতি বাসমতির মতো লম্বা ও চিকন থাকায় বিদেশে রপ্তানীযোগ্য । জাতটি দেশীয় বাজারে জিরা ধানের বিকল্প হিসেবে গ্রহণযোগ্যতা পাবে বলে ব্রির বিজ্ঞানীগণ আশাবাদী। এসব িিপ্রময়াম বৈশিষ্ট্য থাকায় আগামীতে বোরো মৌসুমে বিব্র ধান-২৮ এর বিকল্প হিসেবে ব্রি ধান-৮১ জাতটি অধিক সম্প্রসারিত হবে বলে অনুষ্ঠানে উপস্থিত বিজ্ঞানীগণ মতামত প্রদান করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ধর্ষকদের সামাজিকভাবে বয়কট করতে হবে…….. শ্যামনগরে মানববন্ধনে বক্তারা

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার শ্যামনগরে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষনের ঘটনায় আটক রাকেশ বাইন ও তার সহযোগী রাহুল চৌদিকারের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টায় শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনির কলবাড়ী বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন শ্যামনগর আতরজান মহিলা কলেজের প্রভাষক ও উন্নয়ন কর্মী দিপংকর বিশ^াস।
বুড়িগোয়ালিনি ইউনিয়নে সচেতন জনতার আয়োজনে জাগো যুব ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ ফারুক হোসেনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি, দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক ও সমাজকর্মী অধ্যক্ষ আশেক ই এলাহী, বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, উন্নয়নকর্মী চন্দ্রিকা ব্যানার্জী প্রমুখ।
বক্তারা বলেন, ধর্ষনের কোন আপোষ হয় না। ধর্ষক এবং তার পরিবারকে সামাজিকভাবে বয়কট করতে হবে। যারা ধর্ষনের পক্ষ নিচ্ছেন, তারাও ধর্ষনের মত অপরাধ করছেন। সকলের বাড়িতেই মা বোন রয়েছে। আজ একজন ধর্ষককে বাঁচানো চেষ্টা করছেন। যদি ও ধর্ষিতা আপনার মেয়ে বা আতœীয় হত তখন কি করতেন। যারা ধর্ষকের পক্ষ নিচ্ছে তাদের কেউ বিচারের আওতায় আনতে হবে।
ধর্ষনের মত জঘন্য অপরাধ সমাজ থেকে দুর করতে হলে আইনের সুষ্ঠু প্রয়োগের পাশাপাশি ধর্ষক এবং তার পরিবারের সাথে যোগাযোগ বন্ধ করে দিতে হবে। সামাজিক কর্মকান্ডে তাদের অংশগ্রহণ নিষিদ্ধ করতে হবে। ধর্ষকদের কঠোর শাস্তি নিশ্চিত করতে সকলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।

গত ১২ এপ্রিল চাচাতো বোন এর সাথে কলবাড়ী নেকজানীয়া মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্রী বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ সংলগ্ন নিকটাত্মীয়ের বাড়িতে পূজা দেখতে যায়। সেখান থেকে ১০ টার দিকে বাড়িতে ফেরার পথে পূর্ব পরিচিত এক যুবকের সাথে তাদের দেখা হয়। রাস্তার উপর দাড়িয়ে ওই যুবকের সাথে কথা বলার এক পর্যায়ে স্থানীয় দুই বখাটে রাহুল চৌকিদার ও রাকেশ বাইন সেখানে হাজির হয়ে গালিগালাজ করে ঐ যুবককে তাড়িয়ে দেয়। এ সময় বখাটে রাকেশ ও রাহুল মিলে তাদের টেনে হিচড়ে পার্শ্ববর্তী রাকেশের বাড়িতে নিয়ে যায়। এক পর্যায়ে চাচাতো বোন রাহুলের হাতে কামড় দিয়ে পালিয়ে গেলেও নিকটস্থ বাগানে নিয়ে রাকেশ ভুক্তভোগী কিশোরীকে ধর্ষণ করে। এঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ২১। পুলিশ মামলার ১ আসামীকে আটক করলেও ২নং আসামী রাহুল চৌদিকার পলাতক রয়েছে।
এদিকে বিষয়টি মিমাংসার জন্য নেকজানীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিবাশীষ, সহকারী শিক্ষক নিরঞ্জন এবং স্থানীয় ইউপি সদস্য আব্দুর রউফ আপোষের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এবিষয়ে মঙ্গলবার দুপুরে কলবাড়ী নেকজানীয় মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষকের দেখা পাওয়া যায়নি। তার ব্যহৃত নাম্বার দুটিও বন্ধ পাওয়া যায়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি খগেন্দ্র নাথ মন্ডল বলেন, সভা আহ্বান করে ওই ধর্ষকের যাতে দৃষ্টান্ত মূলক শাস্তি হয় সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, এজাহার নামীয় ১ নং আসামীকে আটক করা হয়েছে। ২নং আসামী পলাতক রয়েছে। মেয়েটি যাতে ন্যায় বিচার পায় সে বিষয়ে পুলিশ কাজ করবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ছাত্রলীগের সম্মেলন দ্রুত সম্পন্ন করার নির্দেশ শেখ হাসিনার

রাজনীতির খবর: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটিতে সম্মেলন দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন।

সোমবার (১৮ এপ্রিল) বিকেলে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে এই নির্দেশনা দেন তিনি।

এ বিষয়ে আল নাহিয়ান খান জয় গণমাধ্যমকে বলেন, আমাদের সরাসরি অভিভাবক আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তার সঙ্গে এই প্রথম আমাদের গণভবনের বাইরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ হয়। দায়িত্ব নেয়ার পর গণভবনেই দেখা হয়েছে। সাক্ষাৎকালে তিনি আমাদের কমিটির কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষার জন্য বলেন। একইসঙ্গে সারাদেশের যেসব কমিটি মেয়াদোত্তীর্ণ সেখানে কমিটি দিতে বলেন।

আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের একটি সূত্র জানায়, ছাত্রলীগের কমিটি সেপ্টেম্বরে হওয়ার প্রাথমিক সিদ্ধান্ত রয়েছে। তবে এর আগে অবশ্যই ঢাকা মহানগরসহ সব মেয়াদোত্তীর্ণ কমিটি দিতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শিক্ষার্থী-ব্যবসায়ী ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে রাজধানীর নিউমার্কেট রণক্ষেত্র

দেশের খবর: রাজধানীর নিউমার্কেট এলাকায় সংঘর্ষের পর ঢাকা কলেজ কর্তৃপক্ষ মঙ্গলবারের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে।

রাজধানীর নিউমার্কেট এলাকায় শিক্ষার্থী-ব্যবসায়ী ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষের পর ঢাকা কলেজের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৯ এপ্রিল) ভোর ৩টা ৫০ মিনিটে কলেজের ভেরিফাইড ফেসবুক পেজে ঘোষণা দেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ.টি.এম. মঈনুল হোসেন।

ঘোষণায় বলা হয়, ‘অনিবার্য কারণে ১৯ এপ্রিল, মঙ্গলবার ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক ও অনার্স-মাস্টার্স শ্রেণির সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হলো। সকল শিক্ষককে সকাল ১০টার মধ্যে কলেজে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।’

এদিকে সামাজিক গণমাধ্যমে ঢাকা কলেজের বিভিন্ন গ্রুপে মঙ্গলবার শিক্ষার্থীদের উপস্থিত হয়ে ব্যবসায়ী ও পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ করার নির্দেশনা দিয়েছে শিক্ষার্থীরা।

এর আগে সোমবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর নিউমার্কেট এলাকায় ‘কথা কাটাকাটির জেরে’ ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে। নিউ মার্কেটের গেটের সামনে ঢাকা কলেজের ছাত্ররা বিক্ষোভ মিছিল করে। বেশ কয়েকটি মোটরসাইকেল ও দোকানপাটে আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্ররা।

সংঘর্ষ চলাকালে পুলিশ অন্তত ১০০ রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট ছুঁড়েছে। প্রায় আড়াই ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও এখনও সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এ ঘটনায় আহত হয়েছেন দুই ব্যবসায়ী। এছাড়া পুলিশের ছোড়া রাবার বুলেটে আহত হয়েছেন ঢাকা কলেজের চার শিক্ষার্থী। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আহত দুই শিক্ষার্থীর পরিচয় মিলেছে। তারা হলেন: মোশাররফ হাজারি (২৪) ও রজব রহমান (২৭)।

শিক্ষার্থীরা জানান, পুলিশ তাদের লক্ষ্য করে রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। এতে মোশাররফ হোসেন বুলেটবিদ্ধ হন। অন্যদিকে পুলিশের ছোড়া টিয়ার শেল রজবের বুকে লাগে। আহতদের মধ্যে মোশাররফের অবস্থা আশঙ্কাজনক।

রাত আড়াইটার দিকে পুলিশ জানায়, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে। শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে ফিরে গেছেন। ব্যবসায়ীরাও তাদের ব্যবসা প্রতিষ্ঠানে চলে গেছেন।

তবে শিক্ষার্থীদের ওপর গুলি চালিয়েছে পুলিশ- এমন অভিযোগ করে কলেজের ভেতরে বিক্ষোভ শুরু করেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। তারা হলের ছাদে ও তেলের পাম্প এলাকায় অবস্থান নেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও ঝড়ো হাওয়ার সম্ভাবনা

দেশের খবর: দেশের বিভিন্ন স্থানে আগামী তিন দিন অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সাথে প্রবল বিজলী চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সোমবার ( ১৮ এপ্রিল) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া রাজশাহী, পাবনা, দিনাজপুর ও যশোর অঞ্চলে উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ বজলুল রশিদ বলেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটা উপজেলার চ্যাংমারী খাল পুনঃ খনন কার্যক্রমের  উদ্বোধন 
দেবহাটা ব্যুরোঃ দেবহাটা উপজেলায় সোমবার  মৎস্য অধিদপ্তরের সাসটেইনেবল কোস্ট এন্ড মেরিন ফিসারিজ প্রকল্পের আওতায় উপজেলা মৎস্য অফিসার কার্যলয়ের বাস্তবায়নে দেবহাটা উপজেলার চ্যাংমারী খাল পুনঃ খনন কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।  উক্ত অনুষ্ঠানে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব এ.বি.এম. খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মুজিবর রহমান ।
  বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক বাবু ।
     আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ নওয়াব আলী, ইউপি সদস্য মোঃ রবিউল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest