সর্বশেষ সংবাদ-
এবিপার্টি সাতক্ষীরা জেলা শাখার মাসিক মতবিনিময় সভাআশাশুনিতে সুদ কারবারির বিরুদ্ধে সংবাদ সম্মেলনআশাশুনিতে পুলিশের বিশেষ অভিযান ৭ আসামি গ্রেপ্তারদেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী-স্বজনদের ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য শিক্ষাসাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়াচক্রের ৩ সদস্য গ্রেপ্তার : ৬টি মোবাইল জব্দদেবহাটায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভাসাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধনবিশ্ব বসতি দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীর জন্য নিরাপদ ও জলবায়ু-সহনশীল আবাসন নিশ্চিতের দাবি সাতক্ষীরায় তাঁতীদলের ১৩৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনসাতক্ষীরায় কিশোর গ্যাং এর সদস্যের ছুরিকাঘাতে কলেজ ছাত্র জাকারিয়া খু%ন : প্রধান আসামী নাহিদসহ গ্রেপ্তার-২

সদর উপজেলা ভূমিহীন সমিতির প্রতিবাদ সভা

সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সহ-সভাপতি গোলাম রসূল রাসেল ও আনারুল ইসলাম রনির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সদর উপজেলা ভূমিহীণ সমিতির প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে সাতক্ষীরায় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন, সদর উপজেলা ভূমিহীন সমিতির সিনিয়র সহ-সভাপতি মেখ নাছিমুল হাসান। বক্তব্য রাখেন, সদর উপজেলা ভূমিহীর সমিতির সভাপতি ইউসুফ আলী, সহ-সভাপতি আব্দুল হাই, আসাদুল ইসলাম, জাহাঙ্গীর আলী, সাহাজান আলী, ইছহাক সরদার, সাধারণ সম্পাদক মীর আশিক ইকবাল বাপ্পি, মো: হাফিজুল ইসলাম, শেখ ফিরোজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো: ইসমাইল হোসেন,সহ-সাংগঠনিক প্রদীপ চন্দ্র বিশ্বাস, মিজানুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, নাহিদা আক্তার নিপা নামের এক নারী কর্তৃক গোলাম রসুল রাসেল, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম রনি এবং সংগীত শিল্পী মঈনুর রহমানের বিরুদ্ধে একটি ধর্ষন মামলা দায়ের করে। উক্ত মামলাটি সম্পূর্ণ মিথ্যা, কাল্পনিক বানোয়াট। বক্তারা অবিলম্বে ওই মিথ্যা মামলা প্রত্যাহার এবং সুষ্ঠু তদন্ত পূর্বক মিথ্যা মামলা দায়েরকারী ওই নিপার শাস্তির দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতারে সব পেশার মানুষের মিলন মেলা

সাতক্ষীরা প্রেসক্লাবে গতকাল ইফতার মাহফিল উপলক্ষে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মিলন মেলা বসেছিল। সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, আইনজীবী, সাংস্কৃতি ব্যক্তিত্ব,

মানবাধিকার কর্মি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে ইফতারে অংশ নেন। প্রেসক্লাবের বৃহত্তম আর সব শ্রেণী সব পেশা সর্বপরি সাম্প্রদায়িকতার উজ্জ্বল আলোক আভার বিচ্ছুরন এর দ্রুতি ছড়াচ্ছিল উপস্থিত জন মানবদের মাঝে, সম্প্রীতি, সহবস্থান, ধর্মপালন, ধর্ম যার যার ইফতার সবার প্রেসক্লাবের এমন দৃষ্টিভঙ্গি বলে দিচ্ছিল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার আয়োজন আলো ঝলমল মানবতার প্রতিবম্ব, ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সাংসদ একে ফজলুল হক, সাতক্ষীরা সদর সাংসদ মীর মোস্তাক আহমেদ রবি,

সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরা জেলা বিজিবি সিও লেঃ কর্ণেল আল মাহমুদ, জাতীয় নিরাপত্তা গোয়েন্দার ডিডি আজিজুর রহমান, পৌর মেয়র তাছকিন আহমেদ চিশতি,

সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, র‌্যাব ৬ এর স্কোয়াড্রন লিডার ইশতিয়াক, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী।
স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মমতাজ আহমেদ বাপী এর পূর্বে অতিথিদের প্রেসক্লাব চত্বরে স্বাগত জানান প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপ্পী সহ সাংবাদিকরা।

অতিথীদের সাথে সাংবাদিকদের মধ্যে উপস্থিত থেকে ইফতারে অংশ নেন দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলাম, সিনিয়র সাংবাদিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যান ব্যানার্জী, অধ্যক্ষ আশেকই এলাহী , মোহাম্মাদ আলী সুজন, কামরুজ্জামান, মোস্তাফিজুর রহমান উজ্জল, যুগের বার্তার সম্পাদক আবু নাসের মোঃ আবু সাঈদ, প্রমুখ। দেশ জাতির উন্নয়নে সাতক্ষীরা সামগ্রীক কল্যানে প্রেসক্লাবের সদস্যদের এবং উপস্থিত সকলের জন্য মোনাজাত ও দোয়া কামনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৮৬ সাতক্ষীরার আলোচনাসভা ও ইফতার

৮৬ সাতক্ষীরার উদ্যোগে আলোচনাসভা ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সাতক্ষীরা শহরের কাটিয়াস্থ আবু জাফর হাউসে এস এস সি ৮৬ এর বন্ধুর উক্ত অনুষ্ঠানের আয়োজন করে। এছাড়া প্রবীন নিবাসে ইফতার সামগ্রি প্রদান করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবু জাফর এবং বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন সেক্রেটারী মো: গোলাম হাসান।

অনুষ্ঠানটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন মো: আবুল কাশেম এবং সঞ্চালনা করেন মো: মাগফুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ব্যাভিচারিনি স্ত্রীর ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা পেতে সাবেক স্বামীর সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি : তালাক দেওয়া ব্যাভিচারিনি স্ত্রীর ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা পেতে সাবেক স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, তালা উপজেলার বালিয়া গ্রামের মোনছোব গাজীর পুত্র মফিজুল ইসলাম।

লিখিত অভিযোগে তিনি বলেন, আনুমানিক ১৪ বছর পূর্বে খুলনার কপিলমুনি শ্রীরামপুর গ্রামের পীর আলী সরদারের কন্যা রিক্তা খাতুনের সাথে পারিবারিকভাবে আমার বিবাহ হয়। আমার স্ত্রী পরকীয়ায় আসক্ত। জীবিকার তাগিদে কাজের জন্য দেশের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াতে হয় আমাকে। এমনকি জীবিকার জন্য ভারতে চলে যায়। বাড়ি ফিরে এসে শুনি আমার স্ত্রী রিক্তা খাতুন একমাত্র কন্যা সন্তানকে রেখে তার পরকিয়া প্রেমিকের সাথে চলে গেছে এবং আমাকে তালাকের কাগজ পাঠিয়েছে।

তালাক দিয়ে চলে যাওয়ার কারনে আমি পুনরায় বিবাহ করে একমাত্র কন্যাকে নিয়ে সংসার শুরু করি। কিন্তু পরকিয়া প্রেমিকের কয়েকদিন পর রিক্তাকে বিবাহ করতে অস্বীকৃতি জানান। সে সময় মেয়েকে কৌশলে হাত করে জিম্মি করে এবং কন্যাকে স্বাক্ষী রেখে জীবনে এধরনের অপকর্ম করবে না মর্মে পবিত্র কোরআন শরীফ শপথ করে।

তখন রিক্তা বলে কন্যা সন্তানের দিকে থাকিয়ে দ্বিতীয় স্ত্রীকে তালাক দাও। আমি কন্যার কথা ভেবে তাকে তালাক দিয়ে পুনরায় রিক্তার সাথে কন্যাকে স্বাক্ষী রেখে মৌখিক বিবাহ করি। এর কয়েকমাস পর আমি ময়মনসিংহে কাজ করতে যায়। সেখানে গিয়ে কয়েকদিন পর রিক্তা তার পিতা অসুস্থ্য বলে ৫/৪/২০২২ তারিখে আমার কাছ থেকে ৩০ হাজার টাকা নিয়ে বাড়ি চলে আসে।

এরপর থেকে মোবাইল নাম্বার বন্ধ রেখে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। এক পর্যায়ে কয়েকদিন পর জানতে পারি তালা উপজেলার হরিহরনগর গ্রামের মৃত বদর উদ্দীন গাজীর পুত্র জিনারুল ইসলামের সাথে বিবাহ বর্হিভূতভাবে রাত কাটানোর অভিযোগে সামাদ শেখের বাড়ি থেকে ১১/৪/২২ তারিখে গ্রামবাসী আটক করে। দুই দিন সেখানে আটকানো ছিলো।

তেতুলিয়া ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের মেম্বর মশিয়ার রহমান,তালা সদর ইউনিয়ন পরিষদের মুড়াকলিয়া গ্রামের মেম্বর ইয়াছিনের নেতৃত্বে পুলিশ তাদের উদ্ধার করে। আটকের দুইদিন পর ১৩/৪/২২ তারিখে বিবাহের কাবিননামা দেখিয়ে জাতপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জের উপস্থিতিতে মুক্তি পায় তারা। জিনারুল ইসলাম সম্পর্কে আমার খালু হয়। তেতুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত বিবাহ রেজিস্ট্রার মৌলবী নেছার উদ্দীন ১০/৪/২০২২ তারিখে তাদের বিবাহ পড়ান। বর্তমানে ওই খালুর সাথে আছে রিক্তা খাতুন। ওই জিনারুলের সাথে পালিয়ে যাওয়ার সময় আমি বাড়িতে না থাকার সুযোগে আমার বাড়ি থেকে সম্পত্তির দলিলপত্র, স্বর্ণের গহনাসহ নগদ দেড়লক্ষাধিক টাকা নিয়ে যায়। আমি বাড়ি ফিরে ঘরের মধ্যে রাখা দলিলপত্র, স্বর্ণের গহনা এবং টাকা কিছুই পানি। রিক্তা আমার সাথে সংসার কালানি সময়ে বিভিন্ন ব্যক্তির সাথে প্রেমের অভিনয় করে ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নিতো। প্রকৃতপক্ষে এসবের প্রতিবাদ করায় তার সাথে বিরোধ বাধে আমার। কন্যাকে বিদ্যালয়ে নিয়ে যাওয়ার সুবাদে বিদ্যালয়ের দুই শিক্ষকের সাথে পরিচয় হলে তাদেরও ফাঁদে ফেলে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করে এবং টাকা দাবি করে। খেশরা ইউনিয়নের অন্তত ১০ জন ব্যক্তির সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে ফাঁদে ফেলে তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছে রিক্তা তার পিতা পীর আলীসহ পরিবারের সদস্যরা।

রিক্তার সকল অপকর্মের সহযোগিতা রিক্তার পিতা পীর আলিসহ তার পরিবার। ওই অর্থলোভী ব্যাভিচারিনি রিক্তার কারণে আজ আমি দিশেহারা অন্যদিকে খেশরা ইউনিয়নের দুই শিক্ষকসহ একাধিক ব্যক্তি সম্মান হারানোর পাশাপাশি অর্থনৈতিকভাবেও চরম ক্ষতিগ্রস্থ হয়েছেন। সমাজের কাছেও হয়েছেন লজ্জিত।
প্রথমে আমাকে তালাক দিয়ে অন্যের সাথে চলে গেল। দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতে সংসার করছিলাম। কিন্তু কন্যাকে জিম্মি করে ওই রিক্তা আমার সাথে পাইকগাছায় গিয়ে মৌখিক বিবাহ করল। দ্বিতীয় সংসার ভেঙে দিয়ে জমির দলিল, স্বর্ণাংলকার ও নগদ টাকা হাতিয়ে আরেকজনের সাথে ব্যাভিচারে লিপ্ত হল। এখন আমার কন্যাকে আটকে রেখে আমাকে হত্যাসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শণ করে যাচ্ছে রিক্তা এবং তার বর্তমান স্বামী জিনারুল ইসলাম। আমি বর্তমানে জীবনের চরম নিরাপত্তাহীনতায় ভূগছি। আমার কন্যা অত্যান্ত মেধাবী তার বয়স ১২বছর। তিনি ওই ব্যাভিচারিনি রিক্তার কবল থেকে কন্যা সন্তান উদ্ধার এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় টেলিভিশন সংবাদ উপস্থাপনা ও কৌশল বিষয়ক কর্মশালা

সাতক্ষীরায় টেলিভিশন সংবাদ উপস্থাপনা ও কৌশল বিষয়ক কর্মশালার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ১৫ এপ্রিল সাতক্ষীরা শহরের হোসেন মার্কেটের তৃতীয় তলায় ম্যানগ্রোভ সভাঘরে অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষণ হিসেবে অংশগ্রহণ করেন, বাংলা টিভি’র নিউজ প্রেজেন্টার ও প্রোগ্রাম প্রেজেন্টার শাকিল আহমদ, প্রোগ্রাম ম্যানেজার মো: মশিউর রহমান খান।

কর্মশালায় সাতক্ষীরার সংবাদকর্মী, উন্নয়ন, কর্মী, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

কর্মশালার শুরুতে শুদ্ধ উচ্চারণ এবং বাচন ভঙ্গি নিয়ে আলোচনায় প্রাণবন্ত হয়ে ওঠে ম্যানগ্রোভ সভাকক্ষ। শনিবার দুর্দান্ত এবং তথ্য বহুল আলোচনায় শেষ হবে কর্মশালাটি। কর্মশালায় অংশ নিতে শনিবার সকাল ৯টায় চলে আসুন ম্যানগ্রোভ সভা ঘরে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বৃদ্ধাশ্রমে বৃদ্ধদের সাথে ইফতারে অংশ নিলেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার প্রবীণ আবাসন কেন্দ্রে বৃদ্ধদের সাথে ইফতারে অংশ নিয়েছেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান।

১২ রমজানে কাটিয়া দাসপাড়ায় প্রবীণ আবাসন কেন্দ্রে বৃদ্ধদের সাথে ইফতারে অংশগ্রহণ করে কিছুটা সময়ের জন্য প্রবীণদের দু:খের সাথী হন জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান।

এসময় প্রবীণরাও ছাত্রলীগ সভাপতিকে পেয়ে আপ্লুত হয়ে পড়েন। তিনি নিজ অর্থায়নে আবাসন কেন্দ্রের বাসিন্দাদের মধ্যে ইফতার বিতরণ করে তাদের সাথে ইফতারে অংশগ্রহণ করেন।

এছাড়া প্রথম রমজানে পথচারী মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয় জেলা ছাত্রলীগ সভাপতির পক্ষ থেকে।

এরই ধারাবাহিকতায় অষ্টম রমজানে এতিম ও হাফেজ বাচ্চাদের মাঝে এবং বারো রমজানে বৃদ্ধাশ্রমে বৃদ্ধদের মাঝে নিজে উপস্থিত থেকে ইফতার বিতরণ করেন জেলা ছাত্রলীগের সভাপতি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যানের প্রচেষ্টায় চুরি যাওয়া মোবাইল ও নগদ টাকা ফিরে পেলেন ভুক্তভোগী

নিজস্ব প্রতিনিধি:
ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যানের প্রচেষ্টায় চুরি যাওয়া মোবাইল ও নগদ টাকা ফিরে পেলেন ভুক্তভোগী মধুুসুধন মন্ডল। তিনি কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের বাকবাটী গ্রামের বাসিন্দা।

মধুসুধন মন্ডলের স্ত্রী দিপালী মন্ডল জানান, গত কয়েকদিন পূর্বে তার বাড়ি থেকে একটি ভিভো মোবাইল ও নগদ ৬ হাজার টাকা চুরি হয়ে যায়। এঘটনায় তিনি ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদে অভিযোগ করেন। ইউপি চেয়ারম্যানের আন্তরিকতায় চৌকিদারদের সহযোগিতায় সন্দেহভাজন চোর সাতরশি গ্রামে আনার আলি কারিকরের পুত্র অহিদুল ইসলাম(২৫) কে পরিষদে ডাকা হয়। সেখানে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে অহিদুল মোবাইল ও টাকা চুরির কথা স্বীকার করে টাকা এবং মোবাইল ফেরত দেয়। তবে অহিদুলের সাথে আরো ৩ জন ছিলো বলে জানান তিনি।

দিপালী মন্ডল আরো বলেন, চুরি যাওয়া টাকা এবং মোবাইল পেয়ে আমরা খুব খুশি হয়েছি। চেয়ারম্যানের আন্তরিকতায় আমরা টাকা ও মোবাইল পেয়েছি।

এবিষয়ে ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যান নাজমুল হোসেন নাঈম বলেন, ভুক্তভোগীর অভিযোগে ভিত্তিতে চৌকিদাররা চোর সন্দেহ অহিদুল কে ডেকে পরিষদে নিয়ে আসেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে অহিদুল চুরির কথা স্বীকার করে এবং টাকা ও মোবাইল ফেরত দেয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে বাংলা নববর্ষে উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা 

মেহেদী মারুফ শ্যামনগর :

সাতক্ষীরা’র শ্যামনগরে উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১৪ এপ্রিল সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনে থেকে বাংলা নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রাটি সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনে জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস,এম আতাউল হক দোলন, ভাইস-চেয়ারম্যান প্রভাষক সাইদ-উজ-জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, শ্যামনগর সহকারী কমিশনার(ভূমি)মোঃ শহিদুল্লাহ, শ্যামনগর থানার ওসি তদন্ত সানোয়ার হোসেন হাওলাদার মাসুম, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রঞ্জন মন্ডল,ডেপুটি কমান্ডার আবুল হোসেন গাজী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জিএম আকবর কবীর,

উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,বিভিন্ন স্কুলের শিক্ষক ছাত্র-ছাত্রী ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।আলোচনা শেষে শ্যামনগর মর্ডান স্কুল মাঠে বিভিন্ন স্কুল ছাত্র-ছাত্রীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest