সর্বশেষ সংবাদ-
সব ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীরসাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডেএবিপার্টি সাতক্ষীরা জেলা শাখার মাসিক মতবিনিময় সভাআশাশুনিতে সুদ কারবারির বিরুদ্ধে সংবাদ সম্মেলনআশাশুনিতে পুলিশের বিশেষ অভিযান ৭ আসামি গ্রেপ্তারদেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী-স্বজনদের ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য শিক্ষাসাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়াচক্রের ৩ সদস্য গ্রেপ্তার : ৬টি মোবাইল জব্দদেবহাটায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভাসাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধনবিশ্ব বসতি দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীর জন্য নিরাপদ ও জলবায়ু-সহনশীল আবাসন নিশ্চিতের দাবি 

ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যানের প্রচেষ্টায় চুরি যাওয়া মোবাইল ও নগদ টাকা ফিরে পেলেন ভুক্তভোগী

নিজস্ব প্রতিনিধি:
ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যানের প্রচেষ্টায় চুরি যাওয়া মোবাইল ও নগদ টাকা ফিরে পেলেন ভুক্তভোগী মধুুসুধন মন্ডল। তিনি কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের বাকবাটী গ্রামের বাসিন্দা।

মধুসুধন মন্ডলের স্ত্রী দিপালী মন্ডল জানান, গত কয়েকদিন পূর্বে তার বাড়ি থেকে একটি ভিভো মোবাইল ও নগদ ৬ হাজার টাকা চুরি হয়ে যায়। এঘটনায় তিনি ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদে অভিযোগ করেন। ইউপি চেয়ারম্যানের আন্তরিকতায় চৌকিদারদের সহযোগিতায় সন্দেহভাজন চোর সাতরশি গ্রামে আনার আলি কারিকরের পুত্র অহিদুল ইসলাম(২৫) কে পরিষদে ডাকা হয়। সেখানে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে অহিদুল মোবাইল ও টাকা চুরির কথা স্বীকার করে টাকা এবং মোবাইল ফেরত দেয়। তবে অহিদুলের সাথে আরো ৩ জন ছিলো বলে জানান তিনি।

দিপালী মন্ডল আরো বলেন, চুরি যাওয়া টাকা এবং মোবাইল পেয়ে আমরা খুব খুশি হয়েছি। চেয়ারম্যানের আন্তরিকতায় আমরা টাকা ও মোবাইল পেয়েছি।

এবিষয়ে ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যান নাজমুল হোসেন নাঈম বলেন, ভুক্তভোগীর অভিযোগে ভিত্তিতে চৌকিদাররা চোর সন্দেহ অহিদুল কে ডেকে পরিষদে নিয়ে আসেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে অহিদুল চুরির কথা স্বীকার করে এবং টাকা ও মোবাইল ফেরত দেয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে বাংলা নববর্ষে উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা 

মেহেদী মারুফ শ্যামনগর :

সাতক্ষীরা’র শ্যামনগরে উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১৪ এপ্রিল সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনে থেকে বাংলা নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রাটি সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনে জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস,এম আতাউল হক দোলন, ভাইস-চেয়ারম্যান প্রভাষক সাইদ-উজ-জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, শ্যামনগর সহকারী কমিশনার(ভূমি)মোঃ শহিদুল্লাহ, শ্যামনগর থানার ওসি তদন্ত সানোয়ার হোসেন হাওলাদার মাসুম, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রঞ্জন মন্ডল,ডেপুটি কমান্ডার আবুল হোসেন গাজী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জিএম আকবর কবীর,

উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,বিভিন্ন স্কুলের শিক্ষক ছাত্র-ছাত্রী ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।আলোচনা শেষে শ্যামনগর মর্ডান স্কুল মাঠে বিভিন্ন স্কুল ছাত্র-ছাত্রীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় কপোতাক্ষ নদের পাড় থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার পাটকেলঘাটায় কপোতাক্ষ নদীর তীর থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১০টার দিকে কুমিরা গ্রামের নদের তীর এলাকার পানি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় অধিবাসি অখিল রায় জানায়, সকালে কুমিরা গ্রামে কপোতাক্ষ নদীর পাড়ে গরুর ঘাস কাটতে যাই। এসময় নদের ধারে অর্ধগলিত মরদেহটি ভেসে থাকতে দেখি। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থল এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পাটকেলঘাটা থানার পরিদর্শক (তদন্ত) বাবলুর রহমান খান জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মামলা নং-৫। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে দ্রুতগামী লরির ধাক্কায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু

মেহেদী মারুফ শ্যামনগর :
সাতক্ষীরার শ্যামনগরে দ্রুতগামী লরির ধাক্কায় এক মাদ্রাসা ছাত্রী মারা গেছে। আহত হয়েছেন লরির চালক। বৃহস্পতিবার সকালে শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটি কালবোট এলাকায় এঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভামিয়াপোড়া কাটলা গ্রামের সাইফুল ইসলামের কন্যা মাদ্রাসাছাত্রী জামিলা আক্তার মিম(১২) খালার সাথে বাজারে যাচ্ছিল। প্রতিমধ্যে দ্রুতগামী লরি সাথে জামিলা আক্তার মিমকে ধাক্কা দিলে সে মাটিতে পড়ে গেলে লরি তার শরীরের উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মীম মারা যায়।

সে সময় লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তাার পাশে পড়ে গেলে ড্রাইভার আবুবক্কার সিদ্দিকী বাবু গুরুতর আহত হয়।

মিম ও বাবুকে শ্যামনগর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মিম কে মৃত ঘোষণা করে। মীম স্থানীয় একটি মাদ্রাসায় হাফিজিয়া পড়ত।
আহত বাবুকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ জানান অহিদ মোর্শেদ জানান এ ঘটনায় শ্যামনগর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় চিংড়ীতে অপদ্রব্য পুশ বিরোধী অভিযান
দেবহাটা ব্যুরো :দেবহাটার গাজীরহাট মৎস্য সেডে দীর্ঘদিন কিছু অসাধু ব্যবসায়ী চিংড়ীতে বিভিন্ন অপদ্রব্য পুশ করে আসছে। সে অভিযোগের ভিত্তিতে উক্ত স্থানে চিংড়ী ও অন্যান্য মাছে ইনজেকশনের মাধ্যমে জেলি পুশ করা হচ্ছে কিনা এই তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, সাতক্ষীরা এর অফিস সহায়ককে গোপনে পাঠানো হলে এই তথ্যের সত্যতা পাওয়া যায়। বিষয়টি সাথে সাথে সংশ্লিষ্ট এডিএম এবং দেবহাটা উপজেলা নিবার্হী অফিসারকে জানানো হয়।
পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক ১৩/০৪/২০২২ ইং তারিখে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, সাতক্ষীরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সাতক্ষীরা এবং দেবহাটা উপজেলা প্রশাসনের যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গাজীরহাট বাজারের ৫ টি চিংড়ী মাছের আড়তে জেলি, ওলোট কম্বল ইত্যাদি অপদ্রব্য পুশ করার সময় চিংড়ীসহ এই কাজে জড়িত প্রতিষ্ঠানের মালিককে আটক করা হয়। পরবর্তীতে দেবহাটা উপজেলা নিবার্হী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুইটি প্রতিষ্ঠানের মালিক বাবলু গাজী ও সিরাজুল ইসলামকে প্রত্যেককে দুই মাস করে কারাদন্ড প্রদান করেন। বাকি তিনটি প্রতিষ্ঠানের মালিককে ভোক্তা অধিকার আইনে মোট ১,০৫০০০ টাকা প্রশাসনিক জরিমানা আরোপ করা হয়। পরবর্তীতে অপদ্রব্য মিশ্রিত মাছগুলো জনসমক্ষে বিনষ্ট করা হয়।
অভিযানে র‌্যাব সাতক্ষীরার একটি চৌকস টিম সার্বিক সহযোগিতা প্রদান করেন। জনস্বার্থে এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান। উল্লেখ্য, গত কয়েক মাস আগেও গাজীরহাট মৎস্য সেডে চিংড়ীতে অপদ্রব্য পুশ বিরোধী অভিযানে কয়েকজন অসাধু ব্যবসায়ীকে জরিমানা ও কারাদন্ড প্রদান করা হয়।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় বিপুল পরিমাণ রুপার গহনা জব্দ

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা সীমান্তের ছয়ঘরিয়া এলাকা থেকে ১২ কেজি রুপার গহনা জব্দ করা হয়েছে।

বুধবার সকালে কালিয়ানী বিজিবি’র বিওপি সদস্যরা অভিযান চালিয়ে রুপার গহনা জব্দ করে। পরে জব্দকৃত গহনা সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা দেওয়া হয়।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান,ছয়ঘরিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে বিপুল পরিমাণ রুপার গহনা আসছে,এমন সংবাদে অভিযান চালায় কালিয়ানী বিজিবি’র সদস্যরা।

বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুটি ব্যাগে রাখা রুপার গহনা বাগানের ঝোপ-ঝাড়ে ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা। পরে সেখান থেকে ব্যাগ উদ্ধার করে ১২ কেজি রুপার গহনা জব্দ করা হয়। গহনাগুলোর মুল্য প্রায় ১৬ লাখ টাকা।

পরে সেগুলোকে সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয় বলে জানান বিজিবি অধিনায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় ধান কাটা শুরু : ইরি ধানে ব্লাস্টার রোগের হানায় প্রান্তিক কৃষক সর্বশান্ত

তালা প্রতিনিধি :
বছরের মাঝা-মাঝি সময় আসলে ইরি ধানের মৌ মৌ গন্ধে কৃষকের মন ভরে যায়। মাঠের ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছে কৃষক। তালা উপজেলার বিভিন্ন প্রান্তে কৃষক আগাম ধান কাটা শুরু করেছে। কিন্তু সম্প্রতি কয়েক বছর ধরে কৃষকের মনে ক্ষেভের আগুন দান বেধেছে। ব্লাস্টার রোগে যেন ধানের পিছু ছাড়ে না।

এদিকে ধানের ব্লাস্টার রোগ নিয়ে কৃষি বিভাগের নেই কোন মাথা ব্যথা। ধানের রোগ ঠেকাতে অন্ধকারে হাতড়াচ্ছে সর্বশান্ত কৃষক।
সরজমিনে দেখা যায়, তালা উপজেলার ১২ টি ইউনিয়নে ইরি ধানের একই চিত্র। ব্লাস্টার রোগে শেষ করে দিয়েছে কৃষকের স্বপ্ন।

উচ্চ ফলনশীল ব্রি-২৮ জাতের ধান ব্লাস্টার রোগে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ব্রি- ৬৭ ধানের শিষ কাটা রোগ দেখা দিয়েছে।
উপজেলা কৃষি স¤প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ১৯ হাজার ৫৪০ হেক্টর জমিতে ইরি-বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অর্জন হয়েছে ১৯ হাজার ৫৫৫ হেক্টর জমিতে।
খলিলনগর ইউনিয়নে নলতা গ্রামে শামছুর মোড়ল মঙ্গলবার সকালে তিনি তার জমিতে ধান কাটা শুরু করেছে। তিনি জানান, ২ বিঘা জমিতে ব্রি-২৮ জাতের বোরো চাষ করেছেন। ধান পাকার মুর্হুতে ব্লাস্টার রোগে আক্রমণ করেছে। তাই উপায় না দেখে ধান কাটা শুরু করেছি। তালার কৃষি অফিসের লোকজন আসেও না দেখেও না। এবার হয়তো সর্বশান্ত হয়ে যাবো।

কৃষক জামাল গাজী বলেন, এ বছর আড়াই বিঘা জমিতে ধান লাগাইছি কিন্তু কি যে আছে কপালে। ব্লাস্টার রোগের আক্রমণে ধানগাছ সাদা হয়ে কুঁকড়ে গেছে। বিভিন্ন ধরনের কীটনাশক স্প্রে করেও কোনো লাভ পাচ্ছি না। এ অবস্থা চলতে থাকলে ধান তো নয়ই, বিচালি পাওয়াও কঠিন হয়ে যাবে। তাতে দোকানে সার কীটনাশকের বকেয়া পরিশোধ করা যাবে না।
তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন জানান, দিনে গরম ও রাতে ঠান্ডা পড়ার কারণেই বোরো ধানে বিশেষ করে ব্রি-২৮ জাতের ধানে ব্লাস্ট রোগের আক্রমণ ঘটছে। আমরা কৃষি বিভাগ থেকে কৃষকদের ব্রি-২৮ জাতের ধান রোপন করতে নিষেধ করি। কিন্তু কৃষকরা ব্রি-২৮ জাতের ধান রোপন করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে যুবক আটক

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার শ্যামনগরে রাস্তা থেকে তুলে নিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে রাকেশ বাইন ( ২২ ) নামে এক বখাটে যুবককে আটক করেছে শ্যামনগর থানা পুলিশ।
মঙ্গলবার (১২ এপ্রিল) সন্ধায় স্থানীয়দের সহায়তায় শ্যামনগর থানার উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান উপজেলা পরিষদের সামনে থেকে তাকে আটক করে।
ধর্ষণের শিকার ছাত্রী শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ কলবাড়ী নেকজানিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থী।

ধর্ষক রাকেশ বাইন শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনি গ্রামের স্বপন বাইনের ছেলে।

ভুক্তভোগী স্কুল ছাত্রীর মা এ ঘটনায় বাদী হয়ে আটক রাকেশ ও তার সহযোগী রাহুল চৌকিদারের বিরুদ্ধে মঙ্গলবার রাতে শ্যামনগর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
ওই স্কুল ছাত্রী জানান , চাচাতো বোন এর সাথে গত রোববার বিকালে সে বুড়িগোয়ালিনি ইউনিয়ন পরিষদ সংলগ্ন নিকটাত্মীয়ের বাড়িতে পূজা দেখতে যায়। সেখান থেকে ১০ টার দিকে বাড়িতে ফেরার পথে বুড়িগোয়ালিনি রাধা কৃষ্ণ মন্দিরের সামনের সড়কে পৌঁছালে পূজার পূর্ব পরিচিত এক যুবকের সাথে তাদের দেখা হয়। রাস্তার উপর দাড়িয়ে ওই যুবকের সাথে কথা বলার এক পর্যায়ে স্থানীয় দুই বখাটে রাহুল চৌকিদার ও রাকেশ বাইন সেখানে হাজির হয়ে গালিগালাজ করে ঐ যুবককে তাড়িয়ে দেয়। এ সময় ভুক্তোভোগী শিক্ষার্থী ও তার চাচাতো বোন পুজা মিস্ত্রি বাড়ি যাওয়ার সময় তাদের পথ আটকিয়ে বখাটে ঐ দুই যুবক মিলে তাদের টেনে হিচড়ে পার্শ্ববর্তী রাকেশের বাড়িতে নিয়ে যায়। এক পর্যায়ে পূজা রাহুলের হাতে কামড় দিয়ে পালিয়ে গেলেও নিকটস্থ বাগানে নিয়ে রাকেশ ভুক্তভোগী কিশোরীকে ধর্ষণ করে। এ সময় রাহুল নিজ ব্যবহৃত মুঠোফোন দিয়ে তাকে ধর্ষণের পুরো চিত্র ভিডিও করে এবং কাউকে কিছু জানালে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়।

ওই ছাত্রীর মা জানান, ইতোপূর্বে আমার মেয়ে স্কুল ও কোচিং এ যাওয়া আসার পথে রাস্তাঘাটে ঐ দুই বখাটে তার মেয়েকে বাজে কথা শুনাতো বিভিন্ন সময় কু-প্রস্তাব দিতো। এ ঘটনার পরে মেয়ে অসুস্থ হয়ে পড়ায় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মঙ্গলবার সকালে ঘটনা খুলে বলে।

এ ঘটনায় ভুক্তভোগী স্কুল শিক্ষার্থীর পরিবার মঙ্গলবার রাতে শ্যামনগর থানায় লিখিত অভিযোগ করলে শ্যামনগর থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ১নং আসামীকে আটক করেছে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ জানান , স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তার মা লিখিত অভিযোগ করেছে। অভিযোগটি মামলা হিসেবে গণ্য করা হয়েছে। মামলা নং-২১। ঘটনাস্থল পরিদর্শনসহ ভুক্তভোগী ছাত্রীর সাথে কথা বলে প্রাথমিকভাবে তাকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদের জন্য এজাহার নামীয় ১ নং আসামীকে আটক করা হয়েছে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহন করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest