সর্বশেষ সংবাদ-
সব ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীরসাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডেএবিপার্টি সাতক্ষীরা জেলা শাখার মাসিক মতবিনিময় সভাআশাশুনিতে সুদ কারবারির বিরুদ্ধে সংবাদ সম্মেলনআশাশুনিতে পুলিশের বিশেষ অভিযান ৭ আসামি গ্রেপ্তারদেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী-স্বজনদের ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য শিক্ষাসাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়াচক্রের ৩ সদস্য গ্রেপ্তার : ৬টি মোবাইল জব্দদেবহাটায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভাসাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধনবিশ্ব বসতি দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীর জন্য নিরাপদ ও জলবায়ু-সহনশীল আবাসন নিশ্চিতের দাবি 

হুমায়ুন আজাদ হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

দেশের খবর: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক ড. হুমায়ুন আজাদ হত্যা মামলায় জেএমবির চার সদস্যের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৩ এপ্রিল) ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আল-মামুন এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেকের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-জেএমবির শুরা সদস্য মিজানুর রহমান ওরফে মিনহাজ ওরফে শফিক, আনোয়ার আলম ওরফে ভাগিনা শহিদ, সালেহীন ওরফে সালাহউদ্দিন ও নূর মোহাম্মদ ওরফে সাবু।

এর আগে গত ২৭ মার্চ ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আল-মামুন রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন।

২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা থেকে বাসায় ফেরার পথে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সামনে সন্ত্রাসী হামলার শিকার হন হুমায়ুন আজাদ। তাকে চাপাতি ও কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। ঘটনার পরদিন তার ভাই মঞ্জুর কবির রাজধানীর রমনা থানায় একটি হত্যাচেষ্টার মামলা করেন।

ওই হামলার পর ২২ দিন রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এবং ৪৮ দিন থাইল্যান্ডে চিকিৎসাধীন ছিলেন হুমায়ুন আজাদ। পরে জার্মানির মিউনিখে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ১২ আগস্ট মারা যান তিনি। তার মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তর হয়।

২০১২ সালের ৩০ এপ্রিল সিআইডির পরিদর্শক লুৎফর রহমান পাঁচজনকে অভিযুক্ত করে হত্যা এবং বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার আসামিরা হলেন- জেএমবির শুরা সদস্য মিজানুর রহমান ওরফে মিনহাজ ওরফে শফিক, আনোয়ার আলম ওরফে ভাগিনা শহিদ, সালেহীন ওরফে সালাহউদ্দিন, হাফিজ মাহমুদ ও নূর মোহাম্মদ ওরফে সাবু। আসামিদের মধ্যে মিনহাজ ও আনোয়ার কারাগারে। সালাহউদ্দিন ও নূর মোহাম্মদ পলাতক। এছাড়া হাফিজ মারা গেছেন।

এ মামলায় জেএমবির শুরা সদস্য মিজানুর রহমান ওরফে মিনহাজ ওরফে শফিক ও আনোয়ার আলম ওরফে ভাগিনা শহিদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। হত্যা মামলায় ৫৮ সাক্ষীর মধ্যে তদন্ত কর্মকর্তাসহ ৪১ জন সাক্ষ্য দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির প্রতিবাদ সভা

সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সহ-সভাপতি গোলাম রসুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারে দাবিতে এবং ভূমিহীন সমিতির নামধারী ভুইফোঁড় সংগঠনের ব্যানারে মিথ্যাচারের ঘটনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন, জেলা ভূমিহীন সমিতির সভাপতি মো: কওছার আলী।
সাধারণ সম্পাদক আব্দুস সামাদের পরিচালনায় প্রতিবাদ সভায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, জেলা ন্যাপের সভাপতি সম্পাদক হায়দার শান্ত, জেলা ভূমিহীন সমিতির সহ-সভাপতি মফিজুর রহমান, আদিত্য মল্লিক, আরমান আলী, নাজমা খাতুন,

হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক আবু সেলিম, সদর উপজেলার সভাপতি ইউসুফ আলী সরদার, সাধারণ সম্পাদক মীর আশিক ইকবাল বাপ্পি, লাবসা ইউনিয়নে সভাপতি রেজাউল ইসলাম, মহিলা নেত্রী নাজমা আক্তার নদী, সুফিয়া খাতুন, শরিফা খাতুন, সালমা, নাছির উদ্দীন, সামছুর রহমান প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, , নাহিদা আক্তার নিপা নামের এক নারী জেলা ভূমিহীন সমিতির সহ-সভাপতি গোলাম রসুল রাসেল, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম রনি এবং সংগীত শিল্পী মঈনুর রহমানের বিরুদ্ধে একটি ধর্ষন মামলা দায়ের করেছে। উক্ত মামলাটি সম্পূর্ণ মিথ্যা, কাল্পনিক বানোয়াট। বক্তারা অবিলম্বে ওই মিথ্যা মামলা প্রত্যাহার এবং সুষ্ঠু তদন্ত পূর্বক মিথ্যা মামলা দায়েরকারী ওই নিপার শাস্তির দাবি জানান।
বক্তারা আরো বলেন, জেলা ভূমিহীন সমিতির নাম নিয়ে কতিপয় ভূমিহীন নামধারী চাঁদাবাজ,

প্রতারক সাত্তার, বাবলু, ক্যাপটেনসহ কতিপয় ব্যক্তিরা উক্ত মিথ্যা মামলাকে পুঁজি করে চক্রান্ত শুরু করেছে। এমনকি বাড়ির গলির মধ্যে একটি মাইক হাতে ছবি তুলে পথসভার নাটক সাজিয়ে জঘন্য মিথ্যাচার করেছে। উল্লেখিত প্রতারক এবং তাদের মদদদাতাদের দ্রুত গ্রেফতার এবং শাস্তির দাবিতে আগামী ১৫ এপ্রিল সাতক্ষীরা নিউমার্কেটস্থ শহীদ আলাউদ্দীন চত্বরে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন। এছাড়া উল্লেখিত প্রতারকদের বিরুদ্ধে সজাগ থাকার জন্য ভূমিহীনসহ সাতক্ষীরাবাসীর প্রতি বিনীত আহ্বান জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা প্রেসক্লাব বার্ষিক নির্বাচন-২০২২-২৩ ১৩ টি পদের বিপরীতে ৪৩ টি মনোনয়ন পত্র দাখিল

সাতক্ষীরা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন-২০২২-২৩ এর মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন মঙ্গলবার ১৩টি পদের বিপরীতে ৪৩টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার আব্দুল গফুর সরদার জানান, সভাপতি পদে ৫ জন মকসুমুল হাকিম, এম কামরুজ্জামান, আবু নাসের মো: আবু সাঈদ, জিএম নুর ইসলাম
ও মোজাফফর রহমান, সহ-সভাপতি পদে ৩ জন বীরমুক্তিযোদ্ধা কালিদাস রায়, হাবিবুর রহমান ও জাহাঙ্গীর আলম কবির, সাধারণ সম্পাদক পদে ৩ জন মোহাম্মাদ আলী সুজন, মোস্তাফিজুর রহমান উজ্জল ও মো: আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৩ জন সেলিম রেজা মুকুল, এম রফিক ও এসএম মহিদার রহমান, সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন মীর আবু বকর, আব্দুল আলিম ও এম শাহীন গোলদার,

সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে ৩ জন জান্নাতুল ফেরদৌস, শাকিলা ইসলাম জুঁই ও এসএম আকরামুল ইসলাম, অর্থ সম্পাদক পদে ৩ জন মো: আবুল
কালাম, আমিনুর রশীদ ও কাজী জামাল উদ্দীন মামুন, দপ্তর সম্পাদক পদে ৩ জন
শহিদুল ইসলাম, এম বেলাল হোসেন ও মাহফিজুল ইসলাম আক্কাস, ও ৫টি নির্বাহী সদস্যের বিপরীতে ১৭ জন মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন শেখ মাসুদ হোসেন, হাবিবুর রহমান হাবিব, কাজী শওকাত হোসেন ময়না, মনিরুল ইসলাম মনি, ইয়ারব হোসেন, শেখ ফরিদ আহমেদ ময়না, এম ঈদুজ্জামান ইদ্রিস, কামরুল হাসান, আক্তারুজ্জামান বাচ্চু, আবু তালেব মোল্যা, জিএম আদম শফিউল্লাহ, মাসুদুর জামান সুমন, খালিদ হাসান, এসএম রেজাউল ইসলাম, হাফিজুর রহমান, মেহেদী আলী সুজয় ও ফয়জুল হক বাবু। মনোনয়নপত্র গ্রহনের সময় সাতক্ষীরা প্রেসক্লাব  নির্বাচন কমিশনের সদস্য খন্দকার আনিসুর রহমান উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি :

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জনতা ব্যাংক আগরদাড়ী শাখার ইফতার মাহফিল

প্রেস বিজ্ঞপ্তি : পবিত্র মাহে রমজান উপলক্ষে জনতা ব্যাংক আগরদাড়ী শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ এপ্রিল) সাতক্ষীরা শহরের আল বারাকা মার্কেটস্থ পিৎজা মিলানে আয়োজিত এই ইফতার মাহফিল ব্যাংকার ও সুধিজনদের মিলন মেলায় পরিণত হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশ নেন জনতা ব্যাংক সাতক্ষীরা এরিয়া অফিসের ডিজিএম মো: আব্দুস সালাম।

জনতা ব্যাংক আগরদাড়ী শাখার ব্যবস্থাপক শাহীনুর রহমানের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তানভীর হুসাইন সুজন, পল্লী বিদ্যুতের ঝাউডাঙ্গা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম রফিকুল ইসলাম,

জনতা ব্যাংক সাতক্ষীরা এরিয়া অফিসের এজিএম মো: রোকনুজ্জামান, এজিএম রবিউল ইসলাম, জনতা ব্যাংকের প্রশাসনিক কর্মকর্তা শেখ বেনজীর আহমেদসহ জনতা ব্যাংক সাতক্ষীরা এরিয়া অফিসের আওতাধীন ১৪টি শাখার ব্যবস্থাপক, কর্মকর্তা-কর্মচারী ও সিবিএ নেতৃবৃন্দ।

ইফতার মাহফিলে জনতা ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় মানবেতর জীবনযাপন করা মাদ্রাসা শিক্ষকের সাংবাদিক সম্মেলন

দেবহাটা ব্যুরো : দেবহাটায় মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ অমান্য করায় মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করা এক মাদ্রাসা শিক্ষক সাংবাদিক সম্মেলন করেছেন। দেবহাটা রিপোটার্স ক্লাবে মঙ্গলবার বিকাল ৪ টায় অনুষ্ঠিত উক্ত সাংবাদিক সম্মেলনটি করেন দেবহাটা উপজেলার হাদীপুর জগন্নাথপুর আহছানিয়া আলীম মাদ্রাসার সহকারী শিক্ষক ফজর আলী।

লিখিত বক্তব্যে ফজর আলী বলেন, তিনি সহকারী শিক্ষক (আই.সি.টি) হাদিপুর জগন্নাথপুর আহ্ছানিয়া আলিম মাদ্রাসা, দেবহাটা, সাতক্ষীরা। বিগত ০১/১০/২০০৩ ইং তারিখে অত্র মাদরাসায় যোগদান করে সুনামের সাথে কর্মরত থাকা অবস্থায় মাদ্রাসার কিছু কুচক্রী মহলের ষড়যন্ত্রে ও পূর্ব শত্রæতার জের ধরে তাকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে গত ইং ২৭/০৬/২০১৮ তারিখের ম্যানেজিং কমিটি বেআইনীভাবে তাকে সাময়িক বরখাস্ত করে অদ্যবধি চলমান রেখেছে এবং কোন বেতনভাতা দিচ্ছেনা। মাদ্রাসা কর্তৃপক্ষের নিকট বরখাস্ত প্রত্যাহারে দাবীতে একাধিকবার প্রয়োজনীয় কাগজপত্রের সংযুক্তির আলোকে আবেদন করলেও সাময়িক বরখাস্ত প্রত্যাহার/কোন বেতনভাতা প্রদান করেনি। ফজর আলী বলেন,

এমনকি তার পক্ষে ১) মহামান্য হাইকোটের রিটপিটিশন নং ৭৫৫২/২০২১ এর আদেশ, ২) বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিল নং- ১৮/২০২২ এর আদেশ, ৩। বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের স্মারক নং ১২/২২৭৯/৬ তারিখ ২৬/০৬/২০১৯ এর আদেশ, ৪। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের স্মারক নং-বামাশিবো/প্রসা/সাত-১২/২/৫৪, তারিখ: ২৭-১০-২০২১ইং এর আদেশ এবং ৫। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের স্মারক নং ১২/০২/৮২ তারিখ ৪/৪/২০২২ এর আদেশ এর কপি মাদ্রাসায় জমা প্রদান করলেও তারা সে আদেশকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে তাকে যোগদান করতে দিচ্ছেনা।

এবিষয়ে গত ইং ৭ এপ্রিল, ২০২২ ইং তারিখে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন জানালে তিনি কাগজপত্র পর্যালোচনা করে মাদ্রাসা কর্র্তৃপক্ষকে তাকে স্বপদে পুর্নবহালের ব্যবস্থা গ্রহনের নির্দেশনা দিলেও কর্তৃপক্ষ সে নির্দেশনাও মানছে। বর্তমানে তিনি পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন উল্লেখ করে বলেন, বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে মাদ্রাসা কর্তৃপক্ষ যাতে তাকে স্বপদে পুর্নবহাল করে তার সুব্যবস্থা গ্রহনে তিনি সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির ইফতার

সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১২ এপ্রিল শহরের কফিভিলা রেস্তরায় সন্ধ্যায় ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন স্বপ্নসিঁড়ির আহবায়ক নাজমুল হক। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা রোভার স্কাউটের কমিশনার ও প্রাক্তন অধ্যক্ষ ইমদাদুল হক, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক আজিজুর রহমান,

জেলা রোভার স্কাউটের সম্পাদক এস এম আসাদুজ্জামান। স্বপ্নসিঁড়ির যুগ্ম সদস্য সচিব সালাউদ্দীন রানার সঞ্চলনায় বক্তব্য রাখেন স্বপ্নসিঁড়ির সদস্য ও ব্যাংক কর্মকর্তা মুহা. আলতাফ হোসেন, রেবেকা সুলতানা, প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, এস এম বিপ্লব হোসেন,

সদস্য (প্রচার) সেলিম হোসেন, ফাহাদ হোসেন, জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি উজ্জ্বল মোল্লা, সাবিনা ইয়াসমিন, রজনী সুলতানা, সানজিদা আলম, জান্নাতুল মাওয়া সাজ্জা, সাথী আলম, নূর জাহান খাতুন, নিশাত আনম, ইমামুল কবীর, উৎস্য কুমার দাশ, আল শাহরিয়ার অনিক, ওয়েদুজ্জামান সোহাগ, শেখ হাবিবুর রহমান, ইয়াকুব আলী, সাইদুজ্জামান প্রান্ত প্রমুখ। ইফতার মাহফিল পূর্বে স্বপ্নসিঁড়ির কার্য নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় ইদের পরদিন রোভার স্কাউট মিলনমেলাসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।  প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ার কেরালকাতা ইউপির দুটি জলমহাল ইজারা নিয়ে গোপনে লিজ দেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়ন ১১.১১ একর খালের/ জলমহাল এর ইজারা নিয়ে গোপনে ইজারা দেওয়ার অভিযোগ উঠেছে।

জানা যায়, কলারোয়া উপজেলা মৎস্য জিবি সমবায় সমিতি লিঃ এর সভাপতি বিমল পোদ্দার ও সাধারণ সম্পাদক সাবুর আলী বিগত বাংলা সন ১৪২৬থেকে ১৪২৮ পযন্ত ইজারা পান। সরকারি নিয়ম অনুযায়ী ওই সমিতির জেলেদের নিয়ে মাছ চাষ করার কথা কিন্তু গোপনে কলারোয়া উপজেলা মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ও সাধারণ সম্পাদক জেলেদের না জানিয়ে মোটা অংকের টাকার বিনিময়ে লিজ প্রদান করেন বলে সমিতির সদস্য হাটুনী গ্রামের আব্দুল আজিজের পুত্র সুমন হোসেন জানিয়েছেন।
তিনি আরো বলেন, গত ১০/১১ বছর আগে আমি সমিতির সদস্য হই কিন্তু জলমহাল ও মনসা বাউড় পাওয়ার পরেও কোন দিন কোন মাছ খাইতে দেয়নি। এমনকি আমার কোন অংশ নেই আমরা জেলে বলে আমাদের জন্য সরকার জলমহাল ইজারা পাওয়া ব্যবস্থা করেছেন কিন্তু সরদার রউফ সমিতির সদস্য না হয়েও জলমহল ও মনসা বাউড় তিনি ভোগদখল করেন।

সমিতির অন্য সদস্য দরবাসা গ্রামের মৃত মতিয়ার রহমান ছেলে খাইবার হোসেন জানান, আমরা সমিতির সদস্য কিন্তু আমাদের কোন পাত্তা নেই রউফ বিগত একযুগ ধরে জলমহাল ও মনসা বাউড় মোটা অংকের টাকার বিনিময়ে লিজ নিয়ে করে।

দরবাসা ও ফাজিলকাটি ৫ নং ওয়ার্ডের মেম্বর সাজুল ইসলাম জানান আমরা দীর্ঘদিন ধরে দেখছি সরদার রউফ সমিতির সদস্য না হয়েও মাছ চাষ করে কি ভাবে করে সেটা জানিনা।
কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স.ম মোরশেদ আলী ভিপি জানান কলারোয়া উপজেলা মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেডের সভাপতি বিমল পোদ্দারের বাড়ি মুরারীকাটি গ্রামে যাহা দরবাসা থেকে ১৫/২০ কিঃ মিঃ দুরে। দরবাসা ও উত্তর বহুড়া মৌজার জলমহল কি ভাবে ইজারা পান সেটা আমার জানা নেই তবে সব চেয়ে অবাক করার বিষয় বর্তমান যিনি এই জলমহলে মাছ চাষ করছেন তার নাম সরদার রউফ। তিনি এই সমিতির সদস্য না।
দরবাসা মৎস্যজীবী সমবায় সমিতির লিঃ এর সভাপতি শফিকুল ইসলাম জানান দরবাসা ও উত্তর বহুড়া মৌজার জলমহাল বিগত কয়েক বছর ধরে সরদার রউফ মাছ চাষ করে। তিনি কোন সমিতির সদস্য না। জলমহলে পাশে বসবাসকারী মশিয়ার রহমান জানান কখনো সাবুর আলী ও বিমল পোদ্দার মাছ চাষ করতে দেখিনি সরদার রউফ মাছ চাষ করেন বলে জানান।
এবিষয়ে অভিযুক্ত সরদার রউফ বলেন আমি কেয়ারটেকার হিসেবে সেখানে মাছ চাষ করি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ’র আহবায়ক স্বপন অপসারন : নতুন আহবায়ক মিজান

আসাদুজ্জামান : সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর সিঅ্যান্ডএফ’র আহবায়ক কমিটি গঠন নিয়ে চলছে তুলকালাম কান্ড। গত আট মাসের ব্যবধানে সিঅ্যান্ডএফ’র আহবায়ক কমিটি তিন বার পরিবর্তন করা হয়েছে। প্রতিবারই কমিটি গঠন নিয়ে লাখ লাখ টাকার গোপন লেনদেন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সর্বশেষ গত সোমবার শ্রম আদালতের নির্দেশনায় আহবায়ক এজাজ আহমেদ স্বপনকে সরিয়ে মিজানুর রহমানকে আহবায়ক করে চার সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
জানা যায়, সিঅ্যান্ডএফ সদস্য এজাজ আহমেদ স্বপনের দায়ের করা হাইকোর্টে একটি রীট পিটিশনের প্রেক্ষিতে শ্রম আদালতের নির্দেশনায় গত ৩০ নভেম্বর ২০২১ তারিখে তাকে (এজাজ আহমেদ স্বপনকে) আহবায়ক এবং আশরাফুজ্জান আশু, মিজানুর রহমান, মাকসুদ খান ও রামকৃষ্ণ চক্রবর্তীকে সদস্য করে পাঁচ সদস্যের একটি আহবায়ক কমিটি গঠন করে ৪৫ দিনের মধ্যে নির্বাচনের নির্দেশ দেওয়া হয়। আর এই কমিটি গঠন করতে ৫ লাখ টাকা লেন দেনের অভিযোগ উঠেছে।
এরপর, এজাজ আহমেদ স্বপনের সিঅ্যান্ডএফ লাইসেন্স নিয়ে জটিলতা দেখা দিলে শ্রম আদালতের নির্দেশনায় গত ১৪ মার্চ তার পরিবর্তে মাকসুদ খানকে আহবায়ক করে একটি কমিটি ঘোষনা করা হয়। এই কমিটি ঘোষনার ৮ দিন পর স্বপন তার লাইসেন্স জটিলতা কাটিয়ে উঠলে হাইকোর্ট ডিভিশন বেঞ্চের আদেশের প্রেক্ষিতে গত ২২ মার্চ শ্রম আদালত কর্তৃক তাকে আবারও আহবায়ক পদে পূর্ণবহাল করা হয়। এক্ষেত্রে সিএন্ডএফ সদস্য রাম কৃষ্ণ চক্রবর্তীর মাধ্যমে দুই দফায় ২ লাখ টাকা লেন দেনের অভিযোগ রয়েছে।
শ্রম আদালত এজাজ আহমেদ স্বপনকে গত ২৩ মার্চ এক চিঠিতে ৬০ দিনের মধ্যে সাধারন নির্বাচনের নির্দেশনা দেয়। তা সত্ত্বেও গত ২৯ মার্চ আহবায়ক কমিটির ৪ সদস্য এক বৈঠকে বসে এজাজ আহমেদ স্বপনকে অপসারনসহ তার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, ৪৮ লাখ টাকার তহবিল তছরুপ, দূর্নীতি এবং সঠিক ভোটার তালিকা করে যথা সময়ে নির্বাচন অনুষ্ঠানের ব্যর্থতার অভিযোগ আনেন। এরপর শ্রম আদালতের নির্দেশনায় গত ১১ এপ্রিল মিজানুর রহমানকে তার স্থলাভিষিক্ত করা হয়।
এ ব্যাপারে সাবেক আহবায়ক এজাজ আহমেদ স্বপন অভিযোগ করে বলেন, প্রথম দফায় তিনি যখন আহবায়ক হন তখন তাকে ৫ লাখ টাকা ঘুষ দিতে হয়েছে। এরপর তার লাইসেন্স নিয়ে জটিলতা দেখা দিলে তিনি যখন পূনরায় ওই পদে আসেন তখন তাকে সিএন্ডএফ সদস্য রাম কৃষ্ণ চক্রবর্তীর মাধ্যমে দুই দফায় ২ লাখ টাকা ঘুষ দিতে হয়েছে। আর সর্বশেষ মিজানুর রহমান যে আহবায়ক করা হয়েছে তিনি জানতে পেরেছেন।

এদিকে, ভোমরা সিএ্যান্ডএফ এসোসিয়েশনের বারবার কমিটি পরিবর্তন নিয়ে সাধারন সদস্যদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তারা অভিযোগ করে বলছেন, প্রতিবারই এই কমিটি গঠন নিয়ে চলছে টাকার খেলা।
উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর ২০২১ তারিখ সিঅ্যান্ডএফ সদস্যদের এক সাধারন সভা অনুষ্ঠিত হয়। এদিন নির্বাচনী তফসিল ঘোষনার কথা থাকলেও সাধারন সদস্যদের মতামতকে পাশ কাটিয়ে একটিমাত্র প্যানেল খাড়া করা হয়। এই সাধারন সভায় সিএন্ডএফ সদস্য কাজী নওশাদ দিলওয়ার রাজুকে সভাপতি ও মোস্তাফিজুর রহমান নাসিমকে সাধারন সম্পাদক ঘোষনা করে কমিটি গঠন করা হয়। পরে সিঅ্যান্ডএফ সদস্য এজাজ আহমেদ স্বপনের দায়ের করা হাইকোর্টে একটি রীট পিটিশনের প্রেক্ষিতে শ্রম আদালত কর্তৃক ওই কমিটি ১৪ সেপ্টেম্বর বাতিল ঘোষনা করা হয়। এরপর ৩০ নভেম্বর এজাজ আহমেদ স্বপনকে আহবায়ক করে ৫ সদস্যের কমিটি ঘোষনা করা হয়।

এদিকে, এডহক কমিটির আহ্বায়ক এজাজ আহমেদ স্বপন এ্যাসোসিয়েশনের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কমিটির অন্যান্য সদস্যদের অবহিত না করে একতরফাভাবে সিদ্ধান্ত গ্রহন করে। এডহক কমিটির অন্যান্য সদস্যদের সিদ্ধান্ত ব্যতিত ব্যাংক থেকে টাকা উত্তোলন এবং নগদ অর্থ কালেকশন করারও অভিযোগ আনা হয়। চলতি অর্থবছরের ২৮ ফেব্রুয়ারী ২০২২ তারিখ পর্যন্ত বিভিন্ন খাত থেকে এ্যাসোসিয়েশনের ৪৮ লক্ষ ৪৯ হাজার ৯২৫ টাকা আয় হলেও বর্তমানে এ্যাসোসিয়েশনের অর্থ তহবিল (একাউন্ট) শূণ্যের খাতে। এ বিপুল পরিমান অর্থ প্রধান আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যদের না জানিয়ে ক্ষমতাবলে এককভাবে উত্তোলন করে আত্মসাৎ করেছেন বলেও অভিযোগ আনা হয়েছে। তার স্বেচ্ছাচারিতা ও একক সিদ্ধান্তের কারণে এডহক কমিটির কার্যক্রম পরিচালনা করা অসম্ভব হয়ে পড়েছে। ভোমরা কাষ্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস এ্যাসোসিয়েশনের নির্বাচন পরিচালনার পদক্ষেপ গ্রহনে বর্তমান এডহক কমিটির সদস্য মিজানুর রহমানকে আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালনের অনুমতি দিয়ে এবং বর্তমান আহ্বায়ক শেখ এজাজ আহমেদের বিরুদ্ধে আনিত অভিযোগসমূহের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য খুলনা বিভাগীয় শ্রম দপ্তরে হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এডহক কমিটির চারজন সদস্য।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest