সর্বশেষ সংবাদ-
সব ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীরসাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডেএবিপার্টি সাতক্ষীরা জেলা শাখার মাসিক মতবিনিময় সভাআশাশুনিতে সুদ কারবারির বিরুদ্ধে সংবাদ সম্মেলনআশাশুনিতে পুলিশের বিশেষ অভিযান ৭ আসামি গ্রেপ্তারদেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী-স্বজনদের ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য শিক্ষাসাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়াচক্রের ৩ সদস্য গ্রেপ্তার : ৬টি মোবাইল জব্দদেবহাটায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভাসাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধনবিশ্ব বসতি দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীর জন্য নিরাপদ ও জলবায়ু-সহনশীল আবাসন নিশ্চিতের দাবি 

পরকীয়া সন্দেহে সাতক্ষীরায় স্বামীর পুরুষ অঙ্গ কেটে দিয়েছে প্রথম স্ত্রী

নিজস্ব প্রতিনিধি :
পরকীয়া সন্দেহে সাতক্ষীরায় স্বামীর পুরুষ অঙ্গ কেটে দিয়েছে প্রথম স্ত্রী। ১২ এপ্রিল রাতে তালা উপজেলার পাটকেলঘাটা থানা ভারসা গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী স্বামী ভারসা গ্রামের নবাব আলীর পুত্র মেহেদী হাসান।
এঘটনায় প্রথম স্ত্রী শারমিন খাতুনকে আটক করেছে পাটকেলঘাটা পুলিশ।

স্থানীয়রা জানান, মেহেদী হাসানের পাটকেলঘাটা বাজারে একটি থাই গ্লাসের দোকান রয়েছে। মেহেদীর সাথে অন্যান্য নারীর পরোকিয়ার সন্দেহে গত রাতে প্রথম স্ত্রী শারমিন তার পুরুষ অঙ্গ কেটে দিয়েছে। মেহেদী হাসান বর্তমানে অসুস্থ্য অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম জানায়, ৭বছর আগে ভারশা গ্রামের নওয়াব আলী শেখের ছেলে মেহেদির সাথে বকশিয়া গ্রামের সাজ্জাদ মোড়ল শারমিনের প্রেমের সম্পর্কের সুত্র ধরে বিয়ে হয়। বর্তমানে তাদের ঘরে ৪ বছর বয়সী পুত্র সন্তান আছে। বিয়ের পর থেকে তাদের সংসারে প্রায় অশান্তি হত। গতকাল সন্ধ্যায় স্ত্রী তাকে কৌশলে একসাথে ঘুমানোর জন্য বলে। অতপর রাতে ঘুমিয়ে পড়লে ধারালো অস্ত্র দিয়ে স্বামীর গোপানাঙ্গ কোটে নেয় শারমিন।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সুন্দরবন রেঞ্জের অভয়াশ্রম এলাকায় মাছ ধরার অপরাধে সাত জেলে আটক

আসাদুজ্জামান ঃ সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের অভয়াশ্রম এলাকায় মাছ ধরার অপরাধে মালামালসহ সাত জেলেকে আটক করেছে বনবিভাগ। সোমবার সকালে গহীন সুন্দরবনের বালিঝাঁকি খালে মাছ ধরার সময় তাদের আটক করা হয়।

আটককৃত জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের নাপিতখালী গ্রামের মোজাম সরদারের ছেলে মনিরুলইসলাম, মিজানুর মোড়লের ছেলে মাসুদ রানা, চাঁদনিমুখা গ্রামের মৃত মোহরম সরদারের ছেলে খলিল সরদার,

চন্ডিপুর গ্রামের মৃত কোফিল গাজীর ছেলে হাবিবুর গাজী, সামছুর শেখের ছেলে রবিউল শেখ, ওয়াজেদ আলী গাজীর ছেলে আবুল বাশার এবং হাবিবুর রহমানের ছেলে আব্দুল খালেক।

বনবিভাগ সূত্রে জানা যায়, গহীন সুন্দরবনের নিষিদ্ধ এলাকা বালিঝাঁকি খালে কয়েকজন জেলে মাছ ধরছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ফরেস্ট গার্ড (এফজি) আবুবকর সিদ্দিকের নেতৃত্বে বনবিভাগের একটি বিশেষ টহল দল সেখানে অভিযান চালায়।

এ সময় সেখান থেকে উক্ত সাত জেলেকে আটক করা হয়। এসময় জেলেদের ব্যবহৃত লক্ষাধিক টাকা মুল্যের ২টি জাল ও ২টি নৌকাসহ মাছ ধরার বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়। বনবিভাগের উপস্থিতি টের পেয়ে এ সময় কয়েক জন জেলে মালামাল ফেলে গহীন সুন্দরবনে পালিয়ে যায়।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এম.এ হাসান জানান, নিষেধাজ্ঞা শর্তেও অভয়াশ্রম এলাকায় মাছ ধরার অপরাধে তাদের আটক করা হয়। তিনি আরো জানান, আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় বন্ধুকে হত্যার দায়ে কলেজ ছাত্রের যাবজ্জীবন কারা‌‌‌দণ্ড

নিজস্ব প্রতিনিধি :
প্রেমের সম্পর্কে বাঁধা মনে করায় সাতক্ষীরা আশাশুনিতে কলেজ পড়–য়া বন্ধুকে নির্যাতন ও শ্বাসরোধ করে হত্যার দায়ে মোবাশি^র হোসেন নামের এক কলেজ ছাত্রকে যাবজ্জীবন কারা‌‌‌ ‌‌দণ্ড  ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দু’বছর কারাদ- দিয়েছেন আদালত। সোমবার দুপুরে সাতক্ষীরা সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান এক জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। তবে রায় ঘোষণার সময়ে মোবাশি^র হোসেন আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন না। যাবজ্জীবন দ-প্রাপ্ত আসামী পলাতক রয়েছে।

যাবজ্জীবন দ-প্রাপ্ত পলাতক আসামীর নাম মোবাশি^র হোসেন (২৩)। তিনি সাতক্ষীরার আশাশুনি উপজেলার বৈকারঝুটি গ্রামের আব্দুল মজিদ মোড়লের ছেলে ও আশাশুনি ডিগ্রী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।

মামলার বিবরণে জানা যায়, আশাশুনি উপজেলার বৈকারঝুটি গ্রামের শঙ্কর সরকারের ছেলে চন্দ্রশেখর সরকার ও একই গ্রামের মোবাশি^র হোসেন ছোটবেলা থেকে একই সাথে পড়ালেখা করতেন। শোভনালী নলকুড়া বিলে তাদের দুজনেরই পৈতৃক একটি মাছের ঘের রয়েছে। চম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যালয় ও আশাশুনি ডিগ্রি কলেজ থেকে একই সাথে এসএসসি ও এইসএসসি পাশ করার পর চন্দ্র শেখর সাতক্ষীরা সরকারি কলেজে ও মোবাশি^র হোসেন আশাশুনি ডিগ্রী কলেজে ভর্তি হন।

এদিকে মোবাশি^রের সাথে একই গ্রামের ইন্দ্রানী ঘোষ ওরফে পাপিয়ার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একজন হিন্দু মেয়ের সঙ্গে একজন মুসলিম যুবকের প্রেম মেনে নিতে পারেনি চন্দ্র শেখর। তাদের প্রেমজ সম্পর্ক নিয়ে বিভিন্ন সময়ে বাগবিত-া হতো দু’বন্ধুর মধ্যে। এর ধারাবাহিকতায় চন্দ্র শেখরকে পথের কাটা ভেবে তাকে হত্যার পরিকল্পনা করে মোবাশি^র।

পরিকল্পনার অংশ হিসেবে ২০২০ সালের ১৮ অক্টোবর রাতে বাড়ি থেকে চন্দ্রশেখরকে বাড়ির পাশের একটি ঘেরে ডেকে নিয়ে যাওয়া হয়। সেখানে পাপিয়াকে নিয়ে কথা উঠলে তর্কাতর্কির এক পর্যায়ে চন্দ্র শেখরকে মারপিট করতে থাকে মোবাশি^র। পরে তাকে শ্বাসরোধ করে হত্যার পর ঘেরের পানির মধ্যে ফেলে দিয়ে আত্মগোপন করেন তিনি। পরের দিন ওই ঘের থেকে চন্দ্র শেখরের মরদেহ উদ্ধার করে আশাশুনি থানা পুলিশ। ২০ অক্টোবর নিহতের বাবা শঙ্কর সরকার বাদি হয়ে অজ্ঞাতদের আসামি করে ছেলেকে হত্যার পর লাশ গুম করার অভিযোগে থানায় হত্যা মামলা দায়ের করেন। যার নং- জিআর-২৫৬/২০। পুলিশ রাতেই সাতক্ষীরার একটি বাসা থেকে মোবাশি^রকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়। পাপিয়ার সঙ্গে সম্পর্ককে ঘিরে বন্ধু চন্দ্রশেখরকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে মর্মে বিচারিক হাকিম রাকিবুল ইসলামের কাছে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পরবর্তীতে আদালত থেকে জামিন পেয়ে পালিয়ে যান মোবাশি^র।
এদিকে, গত বছরের ৩১ মে মামলার তদন্তকারি কর্মকর্তা আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম কবীর মোবাশি^র হোসেনের নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পলাতক অবস্থায় লিগ্যাল এইডের আইনজীবী অ্যাড. আনিছুজ্জামান আনিছ আসামীপক্ষে মামলা পরিচালনা করেন।

মামলার নথি ও ১৪ জন সাক্ষীর জেরা- জবানবন্দি পর্যালোচনা শেষে আসামী মোবাশি^রের বিরুদ্ধে হত্যার পর লাশ গুম করার অভিযোগে সনেদহাতীতভাবে প্রমাণিত হওয়ায়,তবে বয়স বিবেচনায় তাকে যাবজ্জীবন কারাদ-াদেশ এবং ২০ হাজার টাকা জরিমান অনাদায়ে আরও ২বছরের কারাদ-াদেশ দিয়েছেন আদালত।

মামলার রায় ঘোষণার পর প্রতিক্রিয়া জানতে চাইলে শঙ্কর সরকার বলেন, তার ছেলের হত্যাকারি মোবাশি^রের যাবজ্জীবন কারাদ-াদেশের রায়ে তিনি খুশী নন। তবে উচ্চতর আদালতে তিনি আপীল করবেননা বলে জানিয়েছেন।

রাস্ট্রপক্ষের আইনজীবী সরকারি কৌসুলি এ্যাড. আব্দুল লতিফ জানান, ঘটনার সময়ে আসামির বয়স ছিল মাত্র ২১। বয়স বিবেচনায় তাকে ফাঁসি না দিয়ে যাবজ্জীবন কারাদ- দেওয়া হয়েছে। এ রায়ে রাস্ট্রপক্ষ খুশি বলে জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চাম্পাফুল চোরের উপদ্রব বৃদ্ধি : ধরাছোঁয়ার বাইরে চোর চক্র

নিজস্ব প্রতিনিধিঃ

চাম্পাফুল ইউনিয়নে চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। ধরাছোঁয়ার বাইরে চোর চক্রটি। ৯ এপ্রিল দিবাগত রাতে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের ৮ নং ওয়ার্ড চান্দুলীয়া গ্রামের আলহাজ্ব ইমান আলীর ছেলে মোঃ গোলাম মোস্তফার(৫০) বাড়ি থেকে সর্বস্ব লুটপাট করে নিয়ে গেছে একটি সংঘবদ্ধ চোর চক্র।

 জানা যায়, গোলাম মোস্তফা গত ৫ দিন বাড়িতে ছিলনা। এই সুযোগে পূর্ব থেকে ওৎপেতে থাকা চোর চক্রটি বাড়ির পাচিলের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। পরে লাঠির মাথায় আংটা বাধিয়ে বারান্দার দরজা খুলে তালা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে। ঘরে থাকা কয়েকটি আলমারি ভেঙে নগদ ১৪০০০০ টাকা এবং ৩/৪ ভরি স্বর্ণালঙ্কার, জামা কাপড়, ল্যাবটপসহ বহু জিনিস পত্র চুরি করে নিয়ে গেছে বলে জানান বাড়ির মালিক গোলাম মোস্তফা। ঘটনার বিবরণে জানা যায় গত ৬ এপ্রিল থেকে চিকিৎসা জনিত কারণে গোলাম মোস্তফা বাহিরে থাকেন। বাড়ি দেখাশোনার জন্য কাজের বুয়া জামিলা(৩৫) কে বলেন।

জামিলা প্রতিদিন সকালে আসে এবং সন্ধ্যায় বাড়ি যায়। ১০ এপ্রিল সকাল সাড়ে দশটার সময় জামিলা এসে দেখেন বাহিরের গেটের তালা ভাঙা। তিনি আরো জানান, একে একে ভিতরে প্রবেশ করলে দেখতে পান বাড়ির মূল্যবান জিনিস পত্র চুরি করে নিয়ে গেছে। তিনি তৎক্ষনাৎ বাড়ির মালিক গোলাম মোস্তফাকে বলেন। মোস্তফা এসে চাম্পাফুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হককে ঘটনা খুলে বলেন। চেয়ারম্যান মোজাম্মেল হক সঙ্গে সঙ্গে কালিগঞ্জ থানা পুলিশকে জানান।

কালিগঞ্জ থানার এস আই সিহাব, চেয়ারম্যান মোজাম্মেল হক ও চাম্পাফুল আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি মোঃ আমিনুর রহমান ঘটনা স্থলে উপস্থিত হয়ে সবকিছু দেখেন। শেষ খবর লেখা পর্যন্ত চুরির ঘটনার জন্য মামলার প্রস্তুতি চলছিল। উল্লেখ্য যে, গত এক সপ্তাহ পূর্বে একই গ্রামের মেম্বার পদপ্রার্থী হিসেবে স্হানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বী জাকির হোসেনের বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায় দিনেদুপুরে। সে ব্যাপারে কালিগঞ্জ থানায় অজ্ঞাত নাম দিয়ে অভিযোগ করেন বলে জানান জাকির হোসেন ও তার স্ত্রী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা প্রেসক্লাব বার্ষিক নির্বাচন : ১৩ টি পদের বিপরীতে ৬০ টি মনোনয়ন বিক্রয়

প্রেস বিজ্ঞপ্তি :

সাতক্ষীরা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন ২০২২-২৩ এর মনোনয়ন পত্র বিক্রির  শেষ দিনে ররিবার ১৩টি পদের বিপরীতে ৬০ টি মনোনয়নপত্র বিক্রয় হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার মো: আব্দুল গফুর সরদার জানান, সভাপতি ও সাধরণ সম্পাদকসহ অন্যান্যপদে মোট ৬০ টি মনোনয়ন পত্র বিক্রয় করা হয়েছে।

মনোনয়নপত্র বিক্রির সময় সাতক্ষীরা প্রেসক্লাব নির্বাচন কমিশনের সদস্য মো: জাকির হোসেন লস্কর শেলী ও খন্দকার আনিসুর রহমান উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিনেরপোতা এলাকা থেকে অবৈধভাবে মাটি বিক্রি : প্রশাসনের অভিযান

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা বিনেরপোতা এলাকা থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি অভিযোগে প্রশাসনের অভিযান পরিচালনা করা হয়েছে। রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় কয়েকটি মাটি বহনকারী হল্লা ডেম্পার গাড়ি সহ একটি মাটি কাটা ভ্যৈকু মেশিন আটক করেছে বলে স্থানীয়রা জানান।

স্থানীয় সচেতন ব্যক্তিরা জানান, সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের বিনারপোতা ব্রিজ সংলগ্ন বেতনা নদীর ২ নং পোল্ডারের বেশকিছু অংশের খননকৃত মাটি সরকারি ভাবে কোন প্রকার টেন্ডার ও নিলাম ছাড়াই সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে ৩ এপ্রিল থেকে স্থানীয় প্রভাবশালী সদর উপজেলার নলকুড়া গ্রামের মাটি ব্যবসায়ী শফিকুল ইসলাম, হাসান, লাবসা ইউপি মহিলা মেম্বার মিতুর স্বামী হাফিজুর রহমান, আমতলা এলাকার ছোট বাবু, দেবনগরের খোকন, কলারোয়া এলাকার সহকারী ঠিকাদার টুটুল কর্তৃকসহ আরো অনেকে দিনদুপুরে ও রাতের আধারে অবৈধভাবে বেতনা নদী খনন মাটি বিক্রির করেছে। বিষয়টি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরা পওর বিভাগ-০২ এর উপসহকারী প্রকৌশলী জিয়াউর রহমান কে অবহিত করা হলে মাটি বিক্রি বন্ধ হয়ে যায়। তারা পুনারায় ৭ এপ্রিল সকাল থেকে সন্ধ্যাকালীন ও রাত ৮ থেকে ভোর ৪ পর্যন্ত শতশত হল্লার ডাম্পার যোগে বিরামহীনভাবে বেতনা নদীর বেড়িবাঁধের উপর দিয়ে অবাধে তারা স্থানীয় ইটভাটাসহ অন্যত্র মাটি বিক্রি করে।

১০ এপ্রিল ভোর সকাল থেকে ১০ টা পর্যন্ত ৫০টি মাটি বহনকারী হল্লার ডাম্পার যোগে তারা বিরামহীনভাবে বেতনা নদীর বেড়িবাঁধের উপর দিয়ে অবাধে চলাকালে সাতক্ষীরার পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এসে বন্ধ করে দেয় এবং কয়েকটি মাটি বহনকারী হল্লা ডেম্পার গাড়ি সহ ভেকু মেশিন আটক করে। কিন্তু আটককৃত বহনকারী হল্লা ডেম্পার ও ভ্যেকু মেশিন ছাড়িয়ে নেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডের কর্তৃকপক্ষকে রিকুয়েষ্ট করে লাবসা ইউপি চেয়ারম্যানের পুত্র শাহীন। তবে এই সংঘবদ্ধ চক্ররা লাখ লাখ টাকার অবৈধভাবে বেতনানদীর খননের মাটি বিক্রি করেছেন বলে স্থানীয়রা জানান।

এদিকে সূত্রে জানাগেছে, গত ৩১ মার্চ পানি ব্যবস্থাপনা কমিটির মিটিং হয়। মিটিংয়ে বেতনা নদী খনন মাটি বাঁধের উপরিভাগে দেওয়ার পর অতিরিক্ত মাটি নিলামে দেওয়ার সিদ্ধান্ত হয়।

এ বিষয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরা পওর বিভাগ-০২ এর নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদের সাথে বেতনা নদীর খননকৃত মাটি কেটে বিক্রি ব্যাপারে কথা বললে তিনি বলেন, বিনেরপোতার বেতনানদীর অবৈধভাবে খননের মাটি বিক্রির গোপন সংবাদ পেয়ে পুলিশ ফোর্স নিয়ে সেখানে আমি অভিযান চালায়। এসময় কয়েকটি মাটি বহনকারী গাড়ি ও একটি মাটি কাটা ভ্যেকু মেশিন আটক করা হয়েছে। আটককৃত মাটি বহনকারী গাড়ি ও মাটি কাটা মেশিন কর্তৃকদের বিরুদ্ধে থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সদর থানার পুলিশের এ এস আই রাবিককে বলা হয়েছে। তবে পরেবর্তিতে অবৈধভাবে মাটি বিক্রি বন্ধের জন্য স্থানীয় এক চেয়ারম্যানের পুত্রকে দায়িত্ব দেওয়া হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সদর থানায় নারী- শিশু- বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : ভিডিও কনফারেন্স’র মাধ্যমে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পুলিশের প্রতিটি থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক উদ্বোধন এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তর করেন। সারা দেশের ন্যায় সাতক্ষীরা সদর থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১০ এপ্রিল) বেলা ১১টায় সাতক্ষীরা প্রান্তে সদর থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান,

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ-জোহরা, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ ডা. আবুল কালাম বাবলা, সদর থানার অফিসার ইনচার্জ গোলাম কবির ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, পৌরসভার প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাতীয় শ্রমিকলীগ সাতক্ষীরা জেলা শাখার বর্ধিত সভা

জাতীয় শ্রমিকলীগ সাতক্ষীরা জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১টায় খুলনারোড মোড়স্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন, জাতীয় শ্রমিকলীগ সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক মো: আব্দুল্লাহ সরদার।
বক্তব্য রাখেন, জেলা শ্রমিকলীগের সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসি,

সদস্য আজাদুল ইসলাম, শেখ রবিউল ইসলাম রবি, কাজী আক্তারুজ্জামান মহব্বত, আব্দুল আজিজ বাবু, শেখ শফিউল ইসলাম শফি, মো: জাকির হোসেন টিটু, ইদ্রিস আলী, আব্দুস সালাম, মিজানুর রহমান, সাইফুল ইসলাম প্রমুখ।

বক্তারা গত ইং ১ এপ্রিল ও ২ এপ্রিল জেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি ছাইফুল করিম সাবুর নির্দেশে সাতক্ষীরা জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোস শ্রমিক ইউনিয়নের (বাসটার্মিনাল) সভাপতি আরশাদ আলী খোকা ও সাধারণ সম্পাদক মো: জাহিদুর রহমানের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী জেলা এবং পৌর শ্রমিকলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপর হামলা,

দোকানপাট ভাংচুর, লুটপাট, মারপিটের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এছাড়া সাধারণ সম্পাদক জাহিদুর রহমান কর্তৃক দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, সন্ত্রাসী ঘটনার সাথে জড়িত ছাইফুল করিম সাবুসহ সকল সন্ত্রাসীদের গ্রেফতার ও শ্রমিকলীগ সমর্থিত বিভিন্ন গাড়ীর ড্রাইভারকে গাড়ীর টীপ না দেওয়ার প্রতিবাদে আগামী ১২ এপ্রিল মঙ্গলবার সকাল ১১টায় খুলনা রোড মোড়ে প্রতিবাদ সভা ও মিছিল অনুষ্ঠিত হবে।

উক্ত প্রতিবাদ সভা ও মিছিলে জাতীয় শ্রমিকলীগের সকল পর্যায়ের নেতাকর্মী সমর্থক এবং শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest