সর্বশেষ সংবাদ-
সব ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীরসাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডেএবিপার্টি সাতক্ষীরা জেলা শাখার মাসিক মতবিনিময় সভাআশাশুনিতে সুদ কারবারির বিরুদ্ধে সংবাদ সম্মেলনআশাশুনিতে পুলিশের বিশেষ অভিযান ৭ আসামি গ্রেপ্তারদেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী-স্বজনদের ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য শিক্ষাসাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়াচক্রের ৩ সদস্য গ্রেপ্তার : ৬টি মোবাইল জব্দদেবহাটায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভাসাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধনবিশ্ব বসতি দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীর জন্য নিরাপদ ও জলবায়ু-সহনশীল আবাসন নিশ্চিতের দাবি 

শ্যামনগরে তপোবন মাধ্যমিক বিদ্যালয়ে অর্থের বিনিময়ে প্রধান শিক্ষক নিয়োগ !

মুন্সিগঞ্জ প্রতিনিধি : শ্যামনগর উপজেলার আড়পাংগাশিয়া তপোবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নিয়মিত ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হওয়ার পর কোন কমিটি না থাকা অবস্থায় ব্যাক ডেড দিয়ে পাতানো নিয়োগ বোর্ড বসিয়ে প্রধান শিক্ষক নিয়োগ দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামরঞ্জন বিশ^াস ২০২১ সালের অক্টোবরে অবসর গ্রহন করেন।

এর পর তিনি আবেদন করে ২ বছর চাকুরি বর্ধিত করার জন্য আবেদন করেন। তিনি যোগসাজসে মোটা অংকের অর্থের বিনিময়ে পাতানো নাম মাত্র নিয়োগ পরীক্ষা নিয়ে মনোদীপ কুমার সরকার কে উত্তীর্ন করে নিয়োগ প্রদান করেন। সরকারী নীতিমালা অনুযায়ী নিয়মিত ম্যানেজিং কমিটি ছাড়া এডহক কমিটি বা মেয়াদ উত্তীর্ণ কমিটি নিয়োগ প্রদান করতে পারে না সেহেতু নিয়োগটি প্রশ্ন বিদ্ধ।

রাম রঞ্জন মন্ডলের বিরুদ্ধে ইতোপূর্বে অর্থের বিনিময়ে আয়া, পরিচ্ছন্নতা কর্মি, কম্পিউটার অপারেটর কাম অফিস সহকারী পদে নিয়োগ বাণিজ্যের বিরুদ্ধে পত্র পত্রিকায় খবর প্রকাশ হয় এবং তাহার বিরুদ্ধে বিদ্যালয়ের ভূমি দাতার ছেলে বিজয় প্রসাদ বিশ^াস বাদী হয়ে অভিযোগ দায়ের করেন।

এছাড়া ম্যানেজিং কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়া সত্বেও প্রধান শিক্ষক নিয়োগ প্রদান করে অর্থ হাতিয়ে নেওয়ার লোভে বোর্ডে এডহক কমিটি গঠনের আবেদন করতে দেরি করেন। এডহক কমিটি গঠনের আবেদন করতে কয়েক মাস দেরি হওয়ার কারনে বোর্ড বিদ্যালয় কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন।

২৩/০৩/২০২২ তারিখ মনোদীপ কুমার সরকার বনশ্রী শিক্ষা নিকেতন (মাঃ বিঃ) সহকারী শিক্ষক (শরীরচর্চা)পদে থেকে পদত্যাগ পত্র দিয়েছেন। ২৪/০৩/২০২২ তারিখ ম্যানেজিং কমিটির মিটিং এ পদত্যাগ পত্র গ্রহন করে তাকে বিদ্যালয়ে থেকে অব্যহতি প্রদান করা হয়। এরপর তিনি তপোবন মাধ্যমিক বালিকা বিদ্যালয় এ যোগদান করেছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে তথ্য অধিকার আইনে আবেদন করলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস নিয়োগ সংক্রান্ত কোন কাগজ পত্র দেখাতে পারেননি তারাও বিষয়টি অবগত নয়।

নিয়োগের বিষয় তপোবন মাঃ বালিকা বিদ্যালয়ের সভাপতি অসীম মন্ডলকে জানতে চাইলে তিনি বলেন মনোদীপ কুমার সরদার আমি সভাপতি থাকাকালীন নিয়োগ হয়েছে কিনা আমার জানা নাই কাগজ পত্র দেখে পরে জানাতে পারবো।

এ বিষয় নিউজ প্রকাশ না করার জন্য বিভিন্ন ভাবে টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে। এ প্রস্তাবে রাজি না হলে বিভিন্ন ভাবে হয়রানি করার হুমকি প্রদর্শন করা হচ্ছে। এ বিষয়ে শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূরমোহাম্মদ তেজারত সাহেবের নিকট মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন নিয়মিত ম্যানেজিং কমিটি থাকা অবস্থায় নিয়োগ পরীক্ষা হয়েছে। আমার অফিসে এসে কথা বলেন বলে বিষয়টি এড়িয়ে যান।
এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাম রঞ্জন বিশ^াস কে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন প্রধান শিক্ষক নিয়োগের ব্যাপারে তুমি জানার কে তোমার জানার অধিকার নেই তোমার জানার এতো কৌতুহল কেন। আমি আপনাদের নামে থানায় জিডি করবো থানায় ডাকাবো আইনের ব্যবস্থা নেব ওসি সাহেবের সাথে কথা হয়েছে। এর আগে বিদ্যালয়ে নিয়োগের বিষয় অনুসন্ধানে গেলে রামরঞ্জন বিশ^াস তথ্য গোপান করে বলেন কবে নিয়োগ হয়েছে বা কমিটির মেয়াদ কবে শেষ হয়েছে আমার মনে নেই। আমি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক। আমার ছেলে বিচারক আমি আপনাদের দেখে নেব। আমি কোন তথ্য দিতে পারবো না পারলে আপনারা সংগ্রহ করে নেন। সদ্য নিয়োগ প্রাপ্ত প্রধান শিক্ষক মনোদীপ কুমার সরকার মোবাইল ফোনে প্রতিবেদককে বলেন আমি তোমাদের টাকা দেব নিউজ করার প্রয়োজন নেই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সরকারি কলেজের ইফতার

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সরকারি কলেজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ এপ্রিল) কলেজের হলরুমে এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, জেলা সিনিয়র ও দায়রা জজ সাতক্ষীরা শেখ মফিজুর রহমান, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো. নজরুল ইসলাম প্রমুখ।

ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এস.এম আফজাল হোসেন, সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. লিয়াকত পারভেজ, সাবেক অধ্যক্ষ প্রফেসর এস.এ.এম আব্দুল ওয়াহেদ, সাবেক অধ্যক্ষ প্রফেসর বিশ^াস সুদেব কুমার, সাবেক অধ্যক্ষ প্রফেসর সুকুমার দাস, সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তফা, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু ও সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমানউল্লাহ আল-হাদী সরকারি কলেজ শিক্ষক পর্ষদ সম্পাদক সহকারি অধ্যাপক কাজী আসাদুল ইসলাম প্রমুখ।

সাতক্ষীরা সরকারি কলেজের উদ্যোগে ইফতার মাহফিলে দেশের অগ্রগতি ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা সরকারি কলেজ মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা ফুয়াদ হাসান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা গোলাম রসুলের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

দেবহাটা ব্যুরো : দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা গোলাম রসুলের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে তিনি কোমরপুরে মেয়ের বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি….. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। বীর মুক্তিযোদ্ধা গোলাম রসুল দীর্ঘদিন হার্টের সমস্যায় ভুগছিলেন। শুক্রবার সকালে তিনি কোমরপুর মেয়ের বাড়িতে বেড়াতে যান। সেখানেই তিনি মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ মেয়ে, ২ ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

বিকালে মরহুমের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। রাষ্ট্রীয় মর্যাদা প্রদানকালে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী,

দেবহাটা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, ইউনিয়ন কমান্ডার কাজী ইদ্রিস, ইউপি সদস্য শরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত থাকবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাতীয় শ্রমিকলীগ সাতক্ষীরা জেলা শাখার বিবৃতি

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজি. নং-৫৫০, কেন্দ্রীয় বাস টার্মিনাল) এর নির্বাচন গত ২ এপ্রিল হওয়ার কথা ছিল। কিন্তু ওই নির্বাচনে ইউনিয়নের সভাপতি- সাধারণ সম্পাদক শত শত অশ্রমিককে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা,

প্রায় এক হাজার প্রকৃত শ্রমিকের কার্ড নবায়ন না করা, এবং সভাপতি-সাধারন সম্পাদকের নিজস্ব লোক দ্বারা নির্বাচন কমিশন গঠন করার বিরুদ্ধে অত্র ইউনিয়নের সাবেক সভাপতি শেখ রবিউল ইসলাম রবি বাদী হয়ে শ্রম আদালত, খুলনায় মামলা দায়ের অত:পর খারিজ হওয়ার পর বিজ্ঞ হাইকোর্টে রিট মামলায় বিজ্ঞ আদালতের পক্ষ থেকে ৩১ মার্চ ৩ মাসের জন্য নির্বাচন স্থগিত করে রুল জারি করেন। এছাড়া একই তারিখে ইউনিয়নের সহ প্রচার সম্পাদক মো. নাজমুল হোসেন সাতক্ষীরা সদর সহকারী জজ আদালতে মামলা করেন। মামলায় ৭ দিনের মধ্যে কারণ দর্শাণো নোটিশের প্রেক্ষিতে নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে বহু তালবাহানার করার একপর্যায়ে ১ এপ্রিল রাতে নির্বাচন স্থগিত ঘোষনা করেন।

ওই রাতেই শ্রমিক লীগের সাবেক সভাপতি ছাইফুল করিম সাবুর নির্দেশে ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি সন্ত্রাসী বাহিনী জেলা শ্রমিক লীগ ও পৌর শ্রমিক লীগের নেতৃবৃন্দকে মারপিট করে এবং পরের দিন ২ এপ্রিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন জাতীয় শ্রমিকলীগকে ধ্বংস করার লক্ষে সন্ত্রাসী সাবুর নির্দেশে আরশাদ খোকা ও জাহিদুর রহমানের নেতৃত্বে সকাল ১০ টার সময় পৌর শ্রমিক লীগের সদস্য সচিব মিজানুর রহমান, রতন ও মাসুম সহ কয়েকজনকে মারপিট করে। এরপর অনুমানিক বেলা ১২ টার সময় ২৫/৩০ জনের সন্ত্রাসী বাহিনী জাতীয় শ্রমিকলীগের অসংখ্য নেতাকর্মীদের ধাওয়া ও মারপিট করে সাতক্ষীরার বহুল প্রচারিত দৈনিক কালের চিত্র পত্রিকা অফিসে হামলা করে দরজা, জানলাসহ আসবাবপত্র ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর করে এবং পৌর শ্রমিকলীগের সদস্য সচিব মো. মিজানুর রহমানের মোবাইলের দোকান খুলনা রোড মোড়ে অবস্থিত বন্ধু টেলিকমে হামলা চালিয়ে ভাংচুর করত: ২ টি কম্পিউটার, ১টি ল্যাবটপ, মোবাইল ও আসবাবপত্রসহ আনুমানিক ১০ লক্ষ টাকার ক্ষতি করে। পরবর্তিতে দৈনিক কালের চিত্র অফিসে পত্রিকা পাঠরত অবস্থায় জেলা শ্রমিকলীগ নেতা কাজী আক্তারুজ্জামান মহব্বত ও পৌর শ্রমিকলীগের সাইফুল ইসলামকে পুলিশ আটক করে।

প্রকাশ্য দিবালোকে ওই সন্ত্রাসী বাহিনী পত্রিকা অফিসে হামলা, মারপিট করে ত্রাস সৃষ্টি করত: মিজানের মোবাইলের দোকান ভাংচুর করার পরে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের বিপ্লবী সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদকে ১ নং আসামী করে জেলা ও পৌর শ্রমিকলীগের ১৬ জন নেতাকর্মীসহ ১৭ জনকে আসামী করে শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান বাদী হয়ে থানায় মামলা করে।
জাতীয় শ্রমিক লীগের অসংখ্য নেতৃবৃন্দের মারপিট, পত্রিকা অফিস-দোকান ভাংচুরের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং জেলা আওয়ামীলীগের সহ সভাপতি, বর্ষিয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদসহ নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও দ্রুত বিচার আইনের মামলার আসামী সাবু-জাহিদসহ ১৬ জনকে অবিলম্বে গ্রেফতার করার দাবী জানিয়ে বিবৃৃতি প্রদান করেছেন জাতীয় শ্রমিকলীগ সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক মো. আব্দুল্লাহ সরদার, সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসিসহ জেলা ও পৌর শ্রমিকলীগের নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় খাদ্যে কীটনাশক মিশিয়ে সর্বস্ব লুট

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় খাদ্যে কীটনাশক মিশিয়ে অচেতন করে মটরসাইকেল, সোনার গহনাসহ মূল্যবান মালমাল নিয়ে চম্পট দিয়েছে অজ্ঞান পার্টির সদস্যরা।
৯ এপ্রিল সেহেরীর পরের সদর উপজেলার ধুলিহর গ্রামের এঘটনা ঘটে।

জানা গেছে, ধুলিহর গ্রামের আইয়ুব আলী বাড়ি থাকেন না। ফলে বাড়িতে তার স্ত্রী এবং কন্যারা থাকেন। ৯ এপ্রিল সেহেরীর সময় আইয়ুব আলীর স্ত্রী মোসলেমা খাতুন, খাদিজা খাতুন, আয়শা খাতুন, শ^াশুড়ি রাশিদা খাতুন ঘুম থেকে উঠে সেহেরী খেয়ে ঘুমিয়ে পড়ে।

কিছুক্ষনের মধ্যে বাড়ির সকলেই অচেতন হয়ে পড়লে অজ্ঞাত ব্যক্তিরা বাড়িতে থাকা একটি মটরসাইকেলসহ সোনার গহনা, মোবাইলসহ মূল্যবান মালামাল নিয়ে যায়। ওই বাড়ি থেকে মাক্স পরা দুই ব্যক্তি মটরসাইকেল ঠেলে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা দেখে তাদের পরিচয় জানার চেষ্টা করলেও তারা ভয়ভীতি দেখিয়ে দ্রুত চলে যান। পরে স্থানীয়রা ওই বাড়িতে গিয়ে দেখেন সবাই অচেতন অবস্থায় পড়ে আছে। তাদের উদ্ধার করে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তাদের অবস্থা আশংকা জনক।
এঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আইয়ুব আলীর শ্যালক সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাটকেলঘাটায় ঘের থেকে মাছ নেওয়ার অপরাধে মারপিট মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি

নিজস্ব প্রতিনিধি : পাটকেলঘাটায় শুকানো ঘের থেকে কয়েকটি তেলাপিয়া মাছ নেওয়ার অপরাধে মারপিট এবং উল্টো মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, পাটকেলঘাটার তৈলকুপি গ্রামের মুজিবর সরদারের পুত্র আমিনুর সরদার।

লিখিত অভিযোগে তিনি বলেন, তৈলকুপি এলাকার চানডাঙ্গি বিলে যুগিপুকুরিয়া এলাকার মৃত ফজলুর রহমান সরদারের পুত্র আব্দুর রউফ সরদার জমির মালিকের নিকট থেকে হারি নিয়ে একটি মৎস্যঘের পরিচালনা করে। ঘেরটি শুকিয়ে ফেলার পর (খ্যাট দেওয়ার পর) ইরিধান করার জন্য জমির মালিকের নিকট থেকে হারি গ্রহণ করেন একই এলাকার মৃত মোমিনের পুত্র জাহিদুল ইসলাম। সম্প্রতি আব্দুর রউফ তার ঘেরটি শুকিয়ে ফেলে মাছ ধরে নেয়। গত ৭ এপ্রিল ২২ তারিখ দুপুরে ইরিধানের জন্য হারি নেওয়া জাহিদুল ইসলাম উক্ত ঘেরে থেকে ৩/৪ তেলাপিয়া মাছ ধরে। এসময় আব্দুর রউফ তার মৎস্যঘের থেকে মাছ চুরির অভিযোগে জাহিদুলকে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করে। সে সময় রোজা আছি, মারপিট করবেন না, মাছ ফিরিয়ে নেন বলেও রক্ষা পায়নি জাহিদুল ইসলাম।

তাদের মারপিটে জাহিদুল গুরুতর জখম হয়ে অচেতন হয়ে পড়লে আব্দুর রউফ ঘটনাস্থল থেকে চলে যাওয়ার সময় জাহিদুলের কাছে থাকা স্মার্ট মোবাইল ফোন পোকো সি-৩ (যার দাম আনুমানিক ১৭ হাজার টাকা) নিয়ে যান এবং শ্যালো মেশিন ভেঙে গুড়িয়ে দেয়। পরবর্তীতে গ্রামবাসী খবর পেয়ে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে আসে। শুকানো ঘের থেকে কয়েকটি মাছ ধরার অপরাধে এধরনের মারপিটের ঘটনায় গ্রামবাসী হতবাক হয়ে পড়ে। পরে মুজিবর রহমানসহ কয়েকজন গ্রামবাসী এভাবে অমানবিক মারপিটের কারন জানতে রউফের কাছে যান। সে সময় আব্দুর রউফ যুগিপুকুরিয়াগ্রামস্থ আলম এর চায়ের দোকানে বসে ছিলেন।

গ্রামবাসী সেখানে গিয়ে আব্দুর রউফের কাছে মারপিটের বিষয়ে জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে ওঠে এবং কথাকাটাকাটির একপর্যায়ে গ্রামবাসীর উপর চড়াও হয়ে মারপিট করতে উদ্যাত হলে গ্রামবাসীর সাথে হাতাহাতি হয়। সে সময় আব্দুর রউফের সহযোগি সন্ত্রাসী বাহিনীর সদস্য মেম্বর নাজিম উদ্দীন সানা, মৃত আব্দুর রশিদের পুত্র মো: আশরাফুল সরদার, সাইফুল ইসলাম ও সাঈদ, হায়দার আলীর পুত্র কামাল হোসেনগং কয়েকজন গ্রামাবাসীকে আটকে রাখে। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে। কয়েকটি তেলাপিয়া মাছ নেওয়ার ঘটনায় জাহিদুলকে মারপিট করল, কারন জানতে চাওয়ায় গ্রামের অসহায় ব্যক্তিদের মারপিট করে মিথ্যা চুরির নাটক সাজিয়ে পাটকেলঘাটা থানায় আব্দুর রউফ এবং তার সন্ত্রাসী বাহিনীর হামলায় আহতদের নামে একটি মিথ্যা মামলা করেছে। সরুলিয়া ইউপির ৬নং ওয়ার্ডের মেম্বর নাজিম উদ্দীন সানার ইন্ধনেই আব্দুর রউফ এ মিথ্যা নাটক সাজিয়ে মামলা দায়ের করেছে। এঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ এবং গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির শোক

সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা বি এম নজরুল ইসলাম মারা গেছেন। বৃহস্পতিবার দুপুর ১২ টায় ঢাকা স্পেশালাইডজ হাসপাতালে ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি কলারোয়া উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি এবং সাবেক সংসদ সদস্য ছিলেন। তিনি একাধারে ৩৫ বছর কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী সৈয়দ দীদার বখত, জেলা সভাপতি শেখ আজহার হোসেন, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু,সহ-সভাপতি মোঃ নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাইনুর রশিদ, ইমামুল মোসলেমিন দাদু, মোশাররফ হোসেন, জেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক কমল বিশ্বাস, স্বপন কুমার বিশ্বাস, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন, সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, সাতক্ষীরা পৌর সভাপতি ও ২নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, পৌর সাধারণ সম্পাদক শেখ সাদেক, তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি সরদার নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আলাউদ্দীন, কলারোয়া জাতীয় পার্টির সভাপতি মুনসুর আলী, সাধারণ সম্পাদক বাবু, জেলা ছাত্র সমাজের সাবেক আহবায়ক আকরাম হোসেন খান বাপ্পি, বদরুজ্জামান বদু, সাবেক সদস্য সচিব আমিনুল ইসলাম ফিরোজ, মুক্তিযোদ্ধা প্রজন্ম পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম রাজিবুল্লাহ রাজু, জেলা ছাত্রসমাজের সভাপতি কায়ছারুজ্জামান হিমেল, সাধারণ সম্পাদক আকরামুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে টাকা ও জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধা মাকে হত্যার অভিযোগ

আসাদুজ্জামান ঃ সাতক্ষীরার কালিগঞ্জে স্বামীর পেনশনের টাকা ও সম্পত্তিকে কেন্দ্র করে বৃদ্ধা মাকে হত্যার অভিযোগ উঠেছে সন্তানের বিরুদ্ধে। উপজেলার মথুরেশপুর ইউনিয়নের ছনকা গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার ভোররাতে আম্বিয়া খাতুনের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আম্বিয়া খাতুন (৭০) ছনকা গ্রামের মৃত. আনছার আলীর স্ত্রী। নিহত আম্বিয়া খাতুনের ছোট ছেলে শেখ শরিফুজ্জামান শিমুল বলেন, মা আম্বিয়া খাতুন রাতে একা দুই তলায় ঘুমাতেন। প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে বাড়ির দুই তলায় নিজ কক্ষে ঘুমাতে যান। আমি, আমার স্ত্রী ও মেয়ে নিচতলায় থাকি। সেহরি খাওয়ার সময় মাকে ডাকতে যেয়ে দেখি মা মৃত অবস্থায় পড়ে আছেন। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। খাটের উপর রক্তের দাগ লেগে আছে।

স্থানীয়রা জানিয়েছে, আম্বিয়া খাতুনের স্বামী সরকারি চাকুরিজীবী ছিলেন। স্বামীর মৃত্যুর পর পেনশনের টাকা আর জমির একটি অংশ স্ত্রী আম্বিয়া খাতুনের নামে ছিলো। মায়ের ওই সম্পদ নিয়ে বড় ছেলে আরিছুজ্জামান, ছোট ছেলে শরিফুজ্জামান ও ৪ মেয়ের মধ্যে বিরোধ চলছিল। নিহত আম্বিয়া খাতুন গত এক সপ্তাহ মেয়ের বাড়িতে ছিলেন। শুক্রবার (৮ এপ্রিল) সকালের দিকে মেয়ের বাড়ি থেকে ছোট ছেলের বাড়িতে আসেন তিনি।
এসময় তারা দাবি করেন, ‘জমি ও পেনশনের টাকা সংক্রান্ত ঘটনার জের ধরে আম্বিয়া খাতুনকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।’

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর ঘটনাটি রহস্যজনক। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে প্রকৃত রহস্য জানা যাবে। তবে, বৃদ্ধার শরীরে ও খাটের উপর রক্তের দাগ রয়েছে।

তিনি আরো বলেন, ওই বাড়িতে ছোট ছেলে তার স্ত্রী ও মেয়ে নিচতলায় ছিলেন। দ্বিতীয় তলায় ছাদঘরে ছিলেন বৃদ্ধা মা। ছেলে দাবি করছে, মা বয়স্ক মানুষ মাথা ঘুরে পড়ে খাটের কোণে লেগে রক্তাক্ত হয়ে মারা গেছেন। এ ঘটনায় পরিবারের অন্য কেউ এখনো কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest