সর্বশেষ সংবাদ-
সব ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীরসাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডেএবিপার্টি সাতক্ষীরা জেলা শাখার মাসিক মতবিনিময় সভাআশাশুনিতে সুদ কারবারির বিরুদ্ধে সংবাদ সম্মেলনআশাশুনিতে পুলিশের বিশেষ অভিযান ৭ আসামি গ্রেপ্তারদেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী-স্বজনদের ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য শিক্ষাসাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়াচক্রের ৩ সদস্য গ্রেপ্তার : ৬টি মোবাইল জব্দদেবহাটায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভাসাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধনবিশ্ব বসতি দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীর জন্য নিরাপদ ও জলবায়ু-সহনশীল আবাসন নিশ্চিতের দাবি 

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতির পক্ষে শিশু হাফেজদের মাঝে ইফতার বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি পক্ষে এতিম ও শিশু হাফেজদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

১০ এপ্রিল ০৮ রমজানে মধ্য কাটিয়া রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা লিল্লাহ বোর্ডিং এ এতিম ও শিশু হাফেজ মাঝে ইফতার বিতরণ করেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান।

এছাড়া প্রথম রমজানে পথচারী মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয় এরই ধারাবাহিকতায় আজ এতিম ও হাফেজ বাচ্চাদের মাঝে ইফতার বিতরণ করেন জেলা ছাত্রলীগের সভাপতি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় চাচার দায়েরকৃত মামলায় ভাতিজা জেল হাজতে

নিজস্ব প্রতিনিধি : চাচার ১০ লাখ টাকা প্রতারণার মামলায় ভাইপো সাবেক সেনা সদস্য মোঃ হাসানুজ্জামান বাবলুকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিম মোঃ হুমায়ুন কবীর উভয়পক্ষের শুনানী শেষে রবিবার এ আদেশ দেন।
মোঃ হাসানুজ্জামান বাবলু সাতক্ষীরা সদর উপজেলার শাখরা গ্রামের আব্দুল বারী শাহ্ এর ছেলে।
মামলার বিবরনে জানা যায়, সদর উপজেলার শাখরা গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাসানুজ্জামান বাবলু তার চাচা শহরের মধ্য কাটিয়ার অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মোঃ আব্দুর রহমানের কাছ থেকে ২০২১ সালের ডিসেম্বর মাসের মধ্যে ফেরৎ দেওয়ার শর্তে ২০১৬ সালের ৪ জানুয়ারি ১০ লাখ টাকা ধার নেন। আল- আলাফা ইসলামী ব্রাংক লিঃ এর চেকটি ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখা থেকে উত্তোলন করেন হাসানুজ্জামান হাসান। চলতি বছরের ৫ মার্চ বাড়িতে ডেকে ডাকা চাইলে টাকা দিতে পারিবে না বলে চলে যায় হাসানুজ্জামান বাবলু। নিরুপায় হয় আব্দুর রহমান গত ২১ মার্চ সাতক্ষীরা সদর থানায় একটি প্রতারনার মামলা করেন বাবলুর বিরুদ্ধে। মামলার পরদিন তদন্তকারি কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক মোঃ শাহজালাল অভিযান চালালে সে বাড়ি থেকে কৌশলে পালিয়ে যায়। ২৮ মার্চ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে মুখ্য বিচারিক হাকিম মোঃ হুমায়ুন কবীর তাকে মীমাংসার শর্তে ১০ এপ্রিল পর্যন্ত জামিন দেন। হাসানুজ্জামান বাবলু মীমাংসা না করে উল্টে মামলার বাদি ও সাক্ষীর নাম উল্লেখ করে হুমকির অভিযোগে ১১ এপ্রিল নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে ১০৭ ধারার মামলা করেন। এ ছাড়া বাদি ও চাচাত ভাইকে মামলা তুলে না নিলে দেখে নেওয়ার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়েরী করা হয়।
বাদিপক্ষের আইনজীবী অ্যাড. মোতাহার রহমান ও অ্যাড. জিয়াউর রহমানর জিয়া জানান, রবিবার মামলার আসামী হাসানুজ্জামান বাবলুর পক্ষে অ্যাড. ইয়ারুল ইসলাম ও অ্যাড. আব্দুল মজিদ(২) স্থায়ী জামিনের আবেদন করলে তারাও জামিন বাতিলের আবেদন করেন। উভয়পক্ষের শুনানী শেষে বিচারক আসামীকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
হাসানুজ্জামান বাবলুর জামিন বাতিলের বিষয়টি নিশ্ছিত করেছেন সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক মাহাসুদ হোসেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় পুলিশের পক্ষ থেকে গৃহহীনকে ঘর হস্তান্তর ও সার্ভিস ডেস্ক উদ্বোধন
 দেবহাটা ব্যুরো : দেবহাটায় পুলিশের পক্ষ থেকে গৃহহীনকে ঘর হস্তান্তর ও থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের সেবায় সার্ভিস ডেস্ক উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১০ এপ্রিল, ২২ ইং) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ পুলিশ কর্তৃক ‘দেশের ৬৫৯টি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের সেবায় স্থাপিত সার্ভিস ডেস্ক’-এর উদ্বোধন এবং গৃহহীনদের জন্য নির্মিত গৃহ হস্তান্তর’ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে এই উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রীর উদ্বোধনী ঘোষনার পরে দেবহাটা থানার উদ্যোগে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের সহায়ক হিসেবে বাংলাদেশ পুলিশ কর্তৃক বাস্তবায়িত মুজিববর্ষ উপলক্ষ্যে হতদরিদ্র পরিবারের জন্য গৃহ নির্মান প্রকল্পের আওতায় দেবহাটা সদর ইউনিয়নের দেবহাটা মৌজায় সর্বশেষ বিআরএস ৪৪৩ নং খতিয়ানে ০.০১৬৫ একর জমির উপর নির্মিত হতদরিদ্র বয়স্ক মহিলা মোছাঃ সবুজান খাতুনের কাছে বসতঘরের জমি ও ঘরের চাবি হস্তান্তর করেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ।
ওসি শেখ ওবায়দুল্লাহ নির্মিত ঘরের সম্মুখে চাবি ও জমির কাগজ হস্তান্তর করার সময় উপস্থিত সাধারন মানুষের উদ্দ্যেশ্যে মুজিববর্ষে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং প্রধানমন্ত্রীর জন্য সকলকে দোয়া করার আহবান জানান। ওসি বলেন, পুলিশ সর্বদা জনগনের সেবক হিসেবে কাজ করছে এবং আগামীতেও করবে।
এসময় দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই আসিফ মাহমুদ, মোহনা টিভির প্রতিনিধি আর.কে.বাপ্পা, সাংবাদিক কে এম রেজাউল করিম।  প্রেসক্লাবের সাধারন সম্পাদক ওমর ফারুক মুকুল, দেবহাটা রিপোটার্স ক্লাবের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, থানার পিএসআই তুহিন হোসেনসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা পৌরসভার ওয়াস সেবায় মানবাধিকার সংক্রান্ত বিষয়ে কর্মশালা

সাতক্ষীরাতে পৌরসভার ওয়াস কনজুমার গ্রুপ সদস্যদের নিয়ে হোপ ফর দি পুওরেষ্ট (এইচপি) এর আয়োজনে সাতক্ষীরা পৌরসভার ওয়াস সেবায় মানবাধিকার সংক্রান্ত বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।

১০ এপ্রিল সাতক্ষীরা প্রেসক্লাবের বঙ্গবন্ধু কনফারেন্স কক্ষ অনুষ্ঠিত কর্মশালা পরিচালনা করেন সংস্থার মার্কেট ডেভেল্পমেন্ট অফিসার নন্দিতা রানী দত্ত ও টাউন কোঅর্ডিনেটর মৃনাল কুমার সরকার।

মানবাধিকার কী, মৌলিক মানবাধিকার বিষয় সমুহ কী কী, মৌলিক অধিকার ও মানবাধিকারের মধ্যে পার্থক্য, মানবাধিকার সম্মত ওয়াস সেবা নিশ্চিত, একজন ক্রেতা মানবাধিকারের কোন বিষয়কে সামনে রেখে ওয়াস পণ্য বা সেবা ক্রয় করবেন, এবং এ ক্ষেত্রে ওয়াস কনজুমার গ্রুপ কিভাবে সহযোগিতা করতে পারে, ওয়াস পন্যের গুণগত মান কিভাবে ক্রেতার অধিকার রক্ষা করে এবং ক্রেতার অধিকার সম্মত পণ্য ও এর গ্রহণযোগ্যতা কিভাবে তৈরী করা যায়,

সকল ক্রেতার পন্য বা সেবা ক্রয়ে কিভাবে সমসুযোগ তৈরী করা যায়, ব্যবসায়ীদের পণ্যের গুণগতমান ঠিক রাখার ক্ষেত্রে ওয়াস কনজুমার গ্রুপ সদস্যদের কাজের ক্ষেত্র ও কিভাবে সহযোগিতা করতে পারবেন, তথ্য অধিকারের ক্ষেত্রে কনজুমার গ্রুপ সদস্য কোন কোন ক্ষেত্রে এবং কিভাবে সহযোগিতা করতে পারে এবং সর্বোপরি মানবাধিকার নিশ্চিত পূর্বক ওয়াস সেবা প্রদানের ক্ষেত্রে কনজুমার গ্রুপ কীভাবে সহযোগিতা করতে পারে এ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কনজুমার গ্রুপ সদস্যদের মধ্যে তিলোকা রানী, প্রভাতী রায়, পূজা দত্ত, পিংকী রানী দাশ, হোসনেআরা, মারিয়া সুলতানা, চম্পা রানী দাস,

ফাতেমা খাতুন, তাইয়্যেবা, মায়া রানী রায়, আফরোজা, সাদিয়া সাবরিন, ও রীমা খাতুন। উল্লেখ্য, এইচপি নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে সাতক্ষীরা ও কলারোয়া পৌরসভায় ওয়াস বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের মূল লক্ষ্য হলো ওয়াস উদ্যোক্তা তৈরী এবং সফল ওয়াস ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা যা প্রত্যক্ষভাবে এলাকার ওয়াস ব্যবস্থার মান বৃদ্ধি করবে যেটি বাংলাদেশ সরকারের স্থায়িত্বশীল উন্নয়ন অভিষ্ট ২০৩০ অর্জনে অবদান রাখবে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় তথ্য আপার ৫৮তম উঠান বৈঠক

তালা প্রতিনিধি :
তালায় তথ্য আপার মার্চ মাসের চতুর্থ ও তথ্যকেন্দ্রের ৫৮তম উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।তথ্য আপার আয়োজনে রোববার সকালে ৫০ জন গ্রামীণ সুবিধাবঞ্চিত নারীদের নিয়ে উঠান বৈঠক টি আয়োজন করা হয় ১১ নং জালালপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নেহালপুর গ্রামে। বৈঠকে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা উপজেলার জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সুতপা রাহা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলার পল্লী উন্নয়ন কর্মকর্তা সন্দীপ কুমার মন্ডল, আইডিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ পিআইসি কমিটির সদস্য রাম প্রসাদ দাস। অনুষ্ঠানটি পরিচালনা করেন তথ্যসেবা কর্মকর্তা সাথী রানী রায় ও সহযোগিতায় ছিলেন তথ্যসেবা সহকারী মুক্তি রানি ঘোষ এবং শামসুন্নাহার। বৈঠকের নারীর ক্ষমতায়ন,

শিক্ষা,তথ্য প্রযুক্তি ও বিভিন্ন ভাতা এবং প্রশিক্ষণ বিষয়ক কথা বলা হয়। তালা তথ্যকেন্দ্র থেকে উঠান বৈঠকে ৫০ জন গ্রামীণ সুবিধাবঞ্চিত নারীদের ১০০ টাকা করে ভাতা,মাস্ক ও সাথে নাস্তা প্রদান করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালার মারুফার সহযোগিতায় এগিয়ে এলো ইনটেক

তালা প্রতিনিধি : সাতক্ষীরা মেডিকেলে চান্স পাওয়া তালার জেলেপল্লীর মেধাবী মেয়ে মারুফা খাতুনের পড়াশোনার সহযোগিতার জন্য এগিয়ে আসলেন ইনটেক ক্যাডেট গ্রুপ।

রবিবার (১০ এপ্রিল) দুপুরে তালা প্রেসক্লাবে ইনটেক ক্যাডেট গ্রুপ (১৯৯১-১৯৯৭) এর পক্ষ থেকে মারুফা খাতুনের হাতে ২৫ হাজার টাকা তুলে দেন যুগের বার্তা পত্রিকার সম্পাদক মোঃ আবু সাইদ।

এ সময় প্রথম আলোর সাতক্ষীরা প্রতিনিধি কল্য্ণা ব্যানার্জী, সাংবাদিক কাজী জামাল উদ্দীন মামুন, মহিলা কলেজের শিক্ষক নজরুল ইসলাম গাজী,

তালা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, সহ-সভাপতি এমএ ফয়সাল, সাংগঠনিক সম্পাদক সেলিম হায়দার ও সদস্য তাপস সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মেডিকেলে চান্স পাওয়া জেলেকন্যা মারুফার পড়াশোনার দায়িত্ব নিলেন সাতক্ষীরার ডিসি

নিজস্ব প্রতিনিধি :
২০২১-২০২২ শিক্ষা বর্ষে সাতক্ষীরা মেডিকেলে চান্স পাওয়া মারুফার পড়ালেখার দায়িত্ব নিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ন কবির।
রবিবার (১০ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক হুমায়ুন কবিরের সাথে সৌজন্য সাক্ষ্যাৎ করেন সাতক্ষীরা মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষে চান্স পাওয়া মারুফা ও তার পরিবারের সদস্যরা। এসময় জেলা প্রশাসক মারুফার পরিবারের সার্বিক খোজ খবর নেন এবং মারুফার পড়ালেখার দায়িত্ব নেন।

এসময় সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি মারুফার হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন। জেলা প্রশাসকের সাথে মারুফা খাতুনের সৌজন্য সাক্ষ্যাতের সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ^াস, তালা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, তালা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলাম, মারুফার পিতা আজিত বিশ^াস, মা তাসলিমা বেগম প্রমুখ।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ^াস জানান, জেলা প্রশাসকের সাথে মারুফা ও তার পরিবারের সদস্যরা দেখা করেছেন। জেলা প্রশাসক হিসেবে তিনি মেডিকেলে পড়াকালীন মারুফার সকল খরচ বহনের আশ^াস দেন।
উল্লেখ্য, মারুফা এমবিবিএস ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় ৭৪ স্কোর নিয়ে ৩৫৩৪ মেরিট পজিশনে সাতক্ষীরা মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছেন। কিন্তু দারিদ্রতার কারণে তার ভর্তি ও লেখাপড়ার খরচ নিয়ে দুশ্চিন্তায় পড়ে পরিবার। তালার জেয়ালা-নলতা গ্রামের মৎস্যজীবী বাবা আজিত বিশ্বাস ও গৃহিণী তাসলিমা বেগমে তিন সন্তানের মধ্যে মারুফা বড়। তিনি তালা মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় বিএনপির নেতার বিরুদ্ধে সরকারি খাস খাল ভরাটের অভিযোগ !

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরায় বিএনপির নেতার বিরুদ্ধে সরকারি খাস খাল ভরাটের অভিযোগ উঠেছে। অভিযুক্ত বিএনপি নেতা শেখ মাছুম বিল্লাহ শাহীন সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও পৌর ১নং ওয়ার্ডের কাউন্সিলর।

যদিও সদর উপজেলা ভূমি নায়েব কামরুল ইসলাম এঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।

জানা গেছে, সাতক্ষীরা বিনেরপোতা বিসিক কার্যালয়ের সামনে ১৬০ ফুট সরকারি খাল রয়েছে। খাল অবৈধভাবে দখলের উদ্দেশ্যে সড়ক জনপদের পিলার উপড়ে ট্রাক্টারে করে মাটি ভরাট শুরু করেন। অথচ উক্ত খালটি একজন বীর মুক্তিযোদ্ধার নামে ডিসিআর দেওয়া আছে। মাছুম বিল্লাহ শাহীন কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে মাটি ভরাট শুরু করলে স্থানীয় ভূমি নায়েব কামরুল ইসলামের কাছে অভিযোগ দায়ের করেন।

এরপর দিনের বেলায় ভরাট বন্ধ থাকলেও রাতের আধারে আবারো ভরাট কার্যক্রম চালিয়েছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
এবিষয়ে ভূমি নায়েব কামরুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এঘটনায় অভিযোগ পেয়ে তাদের কাজ বন্ধ করতে নির্দেশ দিয়েছিলাম। কিন্তু রাতে তারা আবারো কাজ করেছে।

এবিষয়ে আমার দপ্তর থেকে যতটুকু আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেটি করবো এবং ভূমি অফিসের নির্দেশের তোয়াক্কা না করার জন্য তাকে জবাব দিহি করতে হবে।
অভিযুক্ত মাছুম বিল্লাহ শাহীন বলেন, আমি কোন মাটি ভরাট করিনি।

সেখানে আমার জমি আছে। সেই জমি ভরাটের জন্য একজনকে দায়িত্ব দিয়েছিলাম। তিনিই ভরাট শুরু করলে শুনলাম আমার জমির সামনে কিছু খাস জমি আছে। সেকারনে ভরাট কার্যক্রম বন্ধ আছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest