সর্বশেষ সংবাদ-
সব ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীরসাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডেএবিপার্টি সাতক্ষীরা জেলা শাখার মাসিক মতবিনিময় সভাআশাশুনিতে সুদ কারবারির বিরুদ্ধে সংবাদ সম্মেলনআশাশুনিতে পুলিশের বিশেষ অভিযান ৭ আসামি গ্রেপ্তারদেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী-স্বজনদের ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য শিক্ষাসাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়াচক্রের ৩ সদস্য গ্রেপ্তার : ৬টি মোবাইল জব্দদেবহাটায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভাসাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধনবিশ্ব বসতি দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীর জন্য নিরাপদ ও জলবায়ু-সহনশীল আবাসন নিশ্চিতের দাবি 

সাতক্ষীরায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন এবং উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণে প্রশিক্ষণ

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা জেলার ইউনিয়ন পর্যায়ে কর্মরত চেইঞ্জ এজেন্ট’দের“নেতৃত্ব ও এডভোকেসী বিষয়ক” দুই দিনের আবাসিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
গত ১০-১১ এপ্রিল ২০২২ (বৃহস্পতিবার-শুক্রবার) সাতক্ষীরার অগ্রগতি সংস্থার প্রশিক্ষণ সেন্টারে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন, সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: রেজা রশীদ।

ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ক্রিশ্চিয়ান এইডের কারিগরী সহায়তায় নাগরিক উদ্যোগ এর আয়োজনে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহন প্রকল্পের আওতায় প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, পিছিয়ে পড়াজন গোষ্ঠীদের জন্য সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা প্রদানের আশ^াস দেন। তিনি বলেন সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাসমূহ সকলের যৌথ উদ্যোগ না হলে সকলের অংশগ্রহণ নিশ্চিত হবে না। একটি দেশের সুশাসন নিশ্চিত করতে হলে সকলের সহযোগিতা প্রয়োজন।

এমন একটি প্রকল্প নিয়ে কাজ করার জন্য বাস্তবায়নকারী সংস্থা নাগরিক উদ্যোগ এবং দাতাসংস্থাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান। সেসন পরিচালনা করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ। উক্ত প্রশিক্ষণ পরিচালনা করেন নাগরিক উদ্যোগ খুলনার বিভাগীয় সমন্বয়কারী মো: রহিদুল ইসলাম, সহকারী বিভাগীয় সমন্বয়কারী, পলাশ দাস।
প্রশিক্ষণে অংশগ্রহণ করেন সাতক্ষীরা জেলার শ্যামনগর, দেবহাটা, কালিগঞ্জ, আশাশুনি, কলারোয়া এবং সাতক্ষীরা সদরের বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে কর্মরত ২০ জন চেইঞ্জ এজেন্ট এবং প্রকল্পের সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক। প্রশিক্ষণে মানবাধিকার, জেন্ডার, স্থানীয় সরকার ব্যবস্থা, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতি, এডভোকেসী, নেতৃত্ব বিষয়ক আলোচনা করা হয়। সর্বোপরি চেইঞ্জ এজেন্টগণের দায়িত্ব এবং করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান আটক

তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালায় নাশকতা মামলায় ইসলামকাটী ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুককে আটক করেছে পুলিশ । শুক্রবার (৮ এপ্রিল) বিকালে উপজেলার পরানপুরের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

তিনি পরানপুর গ্রামের করিমুল্লাহ’র ছেলে। পুলিশ জানায় জনমনে ভীতি তৈরি ও দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে সরকারের ভাবমূর্তী ক্ষুন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার সম্প্রতি অপরাধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ ধারা মোতাবেক তালা থানায় একটি মামলা হয় (মামলা নং-১২)। উক্ত মামলায় তাকে আটক করা হয়।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে বহুল আলোচিত খোকাবাবু গ্রেপ্তার

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির আলোচিত একাধিক মামলার আসামি রায়হান উদ্দিন খোকা(৩০)কে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত রায়হান উদ্দিন খোকা আশাশুনি উপজেলার কাপসন্ডা গ্রামের আমিনুদ্দিন সরদারের পুত্র। বৃহস্পতিবার রাতে উপজেলার কাপসন্ডা গ্রামের তার বাড়ির এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ মো: মোমিনুল ইসলাম বলেন, রায়হান উদ্দিন খোকা কে বৃহস্পতিবার রাতে তাঁর নিজ বাড়ির এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে । তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে জমিজমা সংক্রান্ত মারামারি পাল্টাপাল্টি মামলার আসামী হওয়ার তাকে গ্রেফতার করা হয়েছে । শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাবেক সাংসদ বি এম নজরুল ইসলামের মৃত্যুতে জেলা আ’লীগের শোক

সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা বি এম নজরুল ইসলাম মারা গেছেন। বৃহস্পতিবার দুপুর ১২ টায় ঢাকা স্পেশালাইডজ হাসপাতালে ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি কলারোয়া উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি এবং সাবেক সংসদ সদস্য ছিলেন। তিনি কলারোয়া উপজেলার রায়টা গ্রামের রাজাউল্লাহ’র পুত্র। তিনি একাধারে ৩৫ বছর কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ছিলেন।

তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হক, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি, ড. কাজী এরতেজা হাসান, বীরমুক্তিযোদ্ধা মো: শহীদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, বীর মুক্তিযোদ্ধা শেখ শাফি আহমেদ, মাস্টার নীলকণ্ঠ সোম, শেখ সাহিদ উদ্দীন ও সাহানা মহিদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো: নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আসাদুজ্জামান বাবু, আ হ ম তারেক উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জি এম শফিউল আযম লেলিন, সাংগঠনিক সম্পাদক মো: আতাউর রহমান গোলদার, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, আইন সম্পাদক এড. ওসমান গণি, কৃষি ও সমবায় সম্পাদক ডা: মুনসুর আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক অধ্যাপক আফসার আহমেদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক এড. আজহারুল ইসলাম,

দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, ধর্ম সম্পাদক আলহাজ¦ এইচ এম আরাফাত হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এড. অনীত কুমার মুখার্জী, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জে এম ফাত্তাহ, মহিলা সম্পাদক শিমুন শামস, মুক্তিযোদ্ধা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার সরকার, যুব ক্রীড়া সম্পাদক শেখ আব্দুল কাদের, শিক্ষা ও মানব সম্পাদক সম্পাদক লায়লা পারভীন সেজুতি, শিল্প বাণিজ্য সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, শ্রম বিষয়ক সম্পাদক সরদার মুজিব, সাংস্কৃতি সম্পাদক শামীমা পারভীন রতœা, স্বাস্ত্য বিষয়ক সম্পাদক ডা: সুব্রত কুমার ঘোষ, উপ-দপ্তর সম্পাদক শেখ আসাদুজ্জামান লিটু,

উপ-প্রচার সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ বাবলু, কোষাধ্যক্ষ বাবু রাজ্যেশ^র দাস, নির্বাহী সদস্য ইঞ্জি. শেখ মুজিবুর রহমান সাবেক এমপি, আলহাজ¦ ফিরোজ আহমেদ, এস এম জগলুল হায়দার এমপি, আলহাজ¦ এস এম শওকত হোসেন, এবিএম মোস্তাকিম, এড. মোজাহার হোসেন কান্টু, শেখ নূরুল ইসলাম, মাস্টার নরিম আলী, আলহাজ¦ মুজিবুর রহমান, ফিরোজ আহমেদ স্বপন, শেখ নাছেরুল হক, শেখ আব্দুর রশিদ, মো: শাহাজান আলী, মো: শাহাদাত হোসেন, ঘোষ সনদ কুমার, এস এম আতাউল হক দোলন, মো: মনিরুজ্জামান মনি, শেখ মারুফ হাসান মিঠু, আমিনুল ইসলাম লাল্টু, সাঈদ মেহেদী, সাজেদুর রহমান খান চৌধুরী মজনু,

অধ্যক্ষ জাফরুল আলম বাবু, মীর মোশাররফ হোসেন মন্টু, আসাদুজ্জামান অসলে, এড. সৈয়দ জিয়াউর রহমান বাচ্চু, এনামুল হোসেন ছোট, ইঞ্জিনিয়র মেহেদী হাসান সুমন, মিসেস কোহিনুর ইসলাম, মোস্তাফিজুর রহমান নাসিম, শেখ মনিরুল হোসেন মাসুম, নাজমুন নাহার মুন্নি, মো: সামছুর রহমান চেয়ারম্যান, মীর জাকির হোসেন, মাহফুজা সুলতানা রুবি ও ইসমত আরা বেগম। অনুরুপ শোক প্রকাশ করেছেন, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ ও সাধারণ সম্পাদক শাহজাহান আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ নাছেরুল হক ও সাধারণ সম্পাদক মো: শাহাদত হোসেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নলতায় বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ আর নেই

দেবহাটা ব্যুরো:

নলতা ইউপির মাঘুরালী গ্রামের বাসিন্দা সম্মুখ সারির বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ আবু দাউদ গত রাত সাড়ে ৩ টায় নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাঘুরালী আহ্ছানিয়া মিশনের সভাপতি আলহাজ্জ আবু দাউদ মৃত্যুকালে স্ত্রী, ২ পুত্র, ১ কন্যা সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

পারিবারিক সূত্র মতে, বীর মুক্তিযোদ্ধা মরহুম আবু দাউদ (৭০) কে ৭ এপ্রিল বৃহস্পতিবার বাদ আছর নলতা শরীফ শাহী জামে মসজিদ প্রাঙ্গণে গার্ড অফ অনার প্রদান পরবর্তী ইফতার মাঠে বাদ মাগরিব নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সুন্দরবন এলাকা পরিদর্শন করলেন জার্মান ক্লাইমেট সেক্রেটারী ও জার্মান রাষ্ট্রদূত

আসাদুজ্জামান : বাংলাদেশের সুন্দরবন উপকূলের দূর্যোগ কবলিত মানুষ ২ বছর নৌকায় কাটানোর পর অবশেষে ঘরে ফিরলেও আরও বড় ধরনের দূর্যোগের আশংকায় রয়েছে। এবার কোন দূর্যোগ আঘাত করলে সুন্দরবন ঘেষা এই মানুষ কোথায় আশ্রয় নেবে, কিভাবে তারা বেঁচে থাকবে, তাদের জানমাল কিভাবে রক্ষা হবে তার কোন নিশ্চয়তা মিলছে না।

এজন্য তাদের নিরাপত্তার স্বার্থে সরকারের জরুরীভাবে ব্যবস্থা গ্রহন করা দরকার। সেইসাথে জার্মান সরকারও তাদের ভাগ্যের উন্নয়নে সাহায্য করতে প্রস্তুত।

বৃহস্পতিবার জার্মান সরকারের ক্লাইমেট সেক্রেটারী জেনিফার মর্গেন ও বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম থ্রিয়েস্টার সহ ৫ সদস্যের টিম সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পদ্মপুকুর ও আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের মধ্যবর্তী দূর্যোগ কবলিত বন্যতলা এলাকা পরিদর্শনকালে সাংবাদিক ও উপস্থিত সুধীজনদের উদ্দেশ্যে এসব কথা বলেন। পাঁচ সদস্যের এই দলের নেতৃত্বে রয়েছেন জেনিফার মর্গেন।

বন্যতলা অঞ্চলে ৪০ হাজারেরও বেশী মানুষের বসবাস উল্লেখ করে জেনিফার মর্গেন বলেন, তাদের জন্য রয়েছে একটিমাত্র আশ্রয়কেন্দ্র। অথচ প্রয়োজন কমপক্ষে ৩০টি। এখানে বেড়িবাঁধ ভঙ্গুর অবস্থায়। এই বাঁধ ভাঙে আবার মেরামত হয়। আবার দূর্যোগে জলোচ্ছ্বাসে তা ধ্বংস হয়ে যায়। এভাবেই এখানকার মানুষ বারবার বিপদের মুখে পড়ে স্থান ত্যাগে বাধ্য হয়েছে। কমপক্ষে ২৫ শতাংশ লোক এরই মধ্যে বাস্তুহারা হয়ে এলাকা ছেড়ে চলে গেছে। তারা স্থান নিয়েছে সাতক্ষীরা জেলা শহর অথবা খুলনা এলাকার বস্তিতে। সিডর, আইলা, বুলবুল, আম্পান ও ইয়াশ এর মতো ভয়াবহ দূর্যোগের মুখে বারবার ক্ষতবিক্ষত হওয়া মানুষ হারিয়েছে তাদের কর্মসংস্থান।

বসতবাড়ি না থাকায় পরিবার পরিজন নিয়ে কেউ গ্রাম ছেড়েছে আবার কেউ কেউ নৌকায় সংসার পেতেছে। এ অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশ ধ্বংস হয়ে গেছে। লোনা পানির দাপটে তারা খাবার পানির সুযোগ থেকেও বঞ্চিত হয়েছে। গবাদিপশু পালনের সুযোগ নেই। বারবারই দূর্যোগ ও জলোচ্ছ্বাসের সাথে যুদ্ধ করতে হচ্ছে তাদের।
জেনিফার মর্গেন আরও বলেন, এখানকার মানুষের স্বাস্থ্যসেবা পাওয়ার কোন সুযোগ নেই। যোগাযোগ বলতে দুর্গম নদী খাল নৌকায় পারাপার। এমন অবস্থায় ঝড় জলোচ্ছ্বাস তাদের জীবন ও জীবিকাকে দুর্বিষহ করে তুলেছে। তিনি আরও বলেন, আমি সাতক্ষীরা শহরের ইটাগাছা কর্মকারপাড়াসহ কয়েকটি এলাকায় গৃহহারা মানুষের কাছে গিয়েছি। তারা বিভিন্ন এনজিওর কাছ থেকে ঋন নিয়ে কাজকর্ম করে বেঁচে থাকার চেষ্টা করছে। এদেরকেও পুনর্বাসন করা দরকার।
জেনিফার মর্গেন বলেন, জার্মান সরকারের ক্লাইমেট সেক্রেটারী হিসাবে আমি আমার সরকারের মাধ্যমে জলবায়ূ পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতির শিকার এসব দূর্যোগপীড়িত মানুষের সাহায্য করার প্রতিশ্রুতি দিচ্ছি।

একইসাথে বাংলাদেশ সরকারকেও অনুরোধ জানাবো, এই ভয়াবহ অবস্থা থেকে তাদেরকে বাঁচানোর জন্য সব ব্যবস্থা নিন। কারন আরও দূর্যোগ ঝুঁকি এলে হয়তো এই এলাকাই মানচিত্র থেকে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার শ্যামনগরে ভুয়া পরীক্ষার্থী আটক

আসাদুজ্জামান ঃ সাতক্ষীরার শ্যামনগর বদলী পরীক্ষা দিতে গিয়ে ফরহাদ হোসেন নামে এক ভুয়া পরীক্ষার্থীকে হল রুম থেকে আটক করেছে কলেজ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এ ঘটনাটি ঘটে।

সে কালিগঞ্জ উপজেলা রঘুনাথপুর গ্রামের প্রাক্তন ইউপি সদস্য আকবর হোসেনের পুত্র।

কলেজ সূত্র জানা যায়, শ্যামনগর সরকারী মহসিন ডিগ্রি কলেজের ছাত্র শেখ জালাল ২য় বর্ষ হতে ৩য় বর্ষে উত্তীর্ণ হওয়ার সময় অর্থনীতি বিষয়ে অকৃতকার্য হয়। নিয়ম অনুযায়ী ওই বিষয়ে মানোন্নয়ন পরীক্ষা দিতে জালাল তার এক বন্ধু ফরহাদকে ভাড়া করে।

পরীক্ষা দেওয়ার সময় কলেজ কর্তপক্ষ বিষয়টি জানতে পেরে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আক্তার হোসেনকে অবহিত করেন।

পরবর্তীতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আক্তার হোসেন ভ্রাম্যমান আদালতে ফরহাদ হোসেনকে ১০ দিনের কারাদন্ড দেন। শেখ জালাল হায়বাতপুর গ্রামের শেখ জামালের ছেলে। শেখ জালালের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে কলেজ কর্তৃপক্ষ জানান।

শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুয়া পরীক্ষার্থীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রধানমন্ত্রীর গাড়ি বহরে হামলা মামলার আপীলেও হাবিবের সাজা বহাল

নিজস্ব প্রতিনিধি : হাবিবুল ইসলাম হাবিব একজন সাংসদ হয়ে ওই সময়ের জাতীয় সংসদের বিরোধী দলীয় নেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সফর সঙ্গীদের উপর আগ্নেয়াস্ত্রসহ হামলার ঘটনায় নেতৃত্ব দেওয়া সন্দেহাতীতভাবে প্রমানিত হয়েছে। আপীলকারী আসামী হাবিবুল ইসলাম হাবিব জেনে ও বুঝে দেশের প্রচলিত আইন-কানুন লংঘন করেছেন-যা একেবারেই অনভিপ্রেত।

জেলার কলারোয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় জেলা ও দায়রা জজ আদালতে আপীলকারী প্রধান আসামী সাবেক সাংসদ মো: হাবিবুল ইসলাম হাবিবের আপীল মামলার রায়ের পর্যবেক্ষনে এমন মন্তব্য করেছেন সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান।

বুধবার প্রকাশ্য আদালতে তিনি উক্ত আপলি মামলার রায় ঘোষনা করেন এবং রায়ে হাবিবুল ইসলাম হাবিবের নিন্ম আদালতের দেয়া সাজা বহাল রাখেন। রায়ে তিনি আরও উল্লেখ করেন, হাবিবুল ইসলাম হাবিবেকে নিন্ম আদালত (সাতক্ষীরার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত) হতে আইনের যে সমস্ত ধারায় যে পরিমাণ দন্ড প্রদান করা হয়েছে তা বাংলাদেশে প্রচলিত ফৌজদারী কার্যবিধি ও পেনাল কোডকে পুরোপুরি সমর্থন করে। উক্ত রায় ও দন্ডাদেশ প্রদানে বিচারিক আদালত তথ্য ও আইনগত কোন ভুল করেননি। ফলে, বিচারিক আদারতের রায় ও দন্ডাদেশে হস্তক্ষেপের কোন কারন নাই। সেজন্য ক্রিমিনাল আপীল ৪০/২১ মামলাটি না-মঞ্জুর করা হল। একই সাথে আরও একজন আসামী কলারোয়া উপজেলার রায়পুর গ্রামের আক্তার আলীর পুত্র ইয়াছিন আলীর ক্রিমিনাল আপীল ১১৮/২১ মামলাটিও না-মঞ্জুর করেন বিচারক শেখ মফিজুর রহমান। আদালত উল্লেখিত আপীল মামলাদুটির রায়ের এক পর্যায়ে আরও উল্লেখ করেন, হামলা মামলার প্রধান ভিকটিম শেখ হাসিনা ঘটনার সময় রাষ্ট্রের সদ্য সাবেক প্রধানমন্ত্রী, তৎকালীন সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেত্রী ছিলেন, স্বাভাবিক ভাবেই তাঁর অফিস ও কার্যালয় রাজধানী ঢাকাতে অবস্থিত। রাজধানী ঢাকা হতে ৩শ কিলোমিটার দূরে অবস্থিত মফস্বল শহরে একটি মানবিক কাজ শেষে (সাতক্ষীরা সদর হাসপাতালে একজন বীর মুক্তিযোদ্ধার ধর্ষিত স্ত্রীকে দেখতে আসেন) ফেরার পথে আসামীদের দ্বারা সংঘটিত এমন ঘটনা ধিক্কারজনক ও চরমভাবে নিন্দনীয়। এটি কেবলই একটি দন্ডনীয় অপরাধ নয় বরং দেশের রাষ্ট্রাচার, মানবিকতা, নৈতিকতা ও সৌজন্যবোধের ক্ষেত্রে চরম কুঠারাঘাত। আসামীরা সাংবাদিকদেরকেও ঘটনার সময় লাঞ্চিত করেছিল যা সাক্ষীগন একে অপরকে হুবহু সমর্থন করে সাক্ষ্য প্রদান করেন। জানা যায়, ২০০২ সালের ৩০ আগস্ট কলারোয়ায় সাবেক বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় দায়েরকৃত দ্রুত বিচার আইনের একটি মামলায় ২০২১ সালের ৪ ফেব্রুয়ারী সাতক্ষীরার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এক রায়ে সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাতক্ষীরার তালা-কলারোয়া আসনের সাবেক এমপি, বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ জন আসামীর সকলকে বিভিন্ন মেয়াদে সাজা হয়। এর মধ্যে সাজাপ্রাপ্ত আসামী সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব বিচারিক আদালতের দেয়া রায়ের বিরুদ্ধে ক্রিমিনাল আপীল ৪০/২১ এবং অপর আসামী ইয়াছিন আলী ক্রিমিনাল আপীল ১১৮/২১ নম্বর মামলা দায়ের করেন জেলা ও দায়রা জজ আদালতে। মামলা দুটি চুড়ান্ত শুনানী শেষে বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান আপীল মামলা দু’টি না মঞ্জুর করে বিচারিক আদালতের দেয়া সাজা বহাল রাখার আদেশ দেন। রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন জেলা ও দায়রা জজ আদালতের পিপি এড. আব্দুল লতিফ ও আসামী পক্ষের মামলা পরিচালনা করেন এড. আব্দুল মজিদ। উল্লেখ্য: ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালিন বিরোধী দলীয় নেতা আওয়ামী লীগ সভানেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরায় মুক্তিযোদ্ধার ধর্ষিতা স্ত্রীকে হাসপাতালে দেখে ফিরে যাবার পথে কলারোয়ায় সন্ত্রাসীদের হামলা শিকার হন। এতে শেখ হাসিনা অক্ষত থাকলেও তার সফরসঙ্গী ফাতেমা জাহান সাথী, জোবায়দুল হক রাসেল, ইঞ্জিনিয়ার শেখ মুজিবর রহমান, শহিদুল হক জীবন, আবদুল মতিনসহ অনেকেই আহত হন। এ সময় বেশ কয়েকজন সাংবাদিকও হামলার শিকার হন। এ ঘটনায় কলারোয়া মুক্তিযোদ্ধা কমান্ডার মো: মোসলেমউদ্দিন ২৭ জনকে আসামী করে একটি মামলা করেন। এ মামলা থানায় রেকর্ড না হওয়ায় তিনি নালিশী আদালত সাতক্ষীরায় মামলাটি করেন। পরবর্তীতে মামলাটি খারিজ হয়ে গেলে ২০১৪ সালের ১৫ অক্টোবর ফের মামলাটি পুনরুজ্জীবিত করা হয়। এসময় তদন্তকারী কর্মকর্তা সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। সাতক্ষীরার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার বিচার হয়। বিচারক মো: হুমায়ূন কবীর সাক্ষ্য-প্রমানের আলোকে সকল আসামীকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest