সর্বশেষ সংবাদ-
সব ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীরসাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডেএবিপার্টি সাতক্ষীরা জেলা শাখার মাসিক মতবিনিময় সভাআশাশুনিতে সুদ কারবারির বিরুদ্ধে সংবাদ সম্মেলনআশাশুনিতে পুলিশের বিশেষ অভিযান ৭ আসামি গ্রেপ্তারদেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী-স্বজনদের ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য শিক্ষাসাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়াচক্রের ৩ সদস্য গ্রেপ্তার : ৬টি মোবাইল জব্দদেবহাটায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভাসাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধনবিশ্ব বসতি দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীর জন্য নিরাপদ ও জলবায়ু-সহনশীল আবাসন নিশ্চিতের দাবি 

সাতক্ষীরা জেলা আ’লীগ নেতা সাবেক সাংসদ কলারোয়ার নজরুলের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সাবেক সাংসদ বি এম নজরুল ইসলাম মারা গেছেন। বৃহস্পতিবার দুপুর ১২ টায় ঢাকা স্পেশালাইডজ হাসপাতালে ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি কলারোয়া উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভা এবং সাবেক সংসদ সদস্য ছিলেন। তিনি কলারোয়া উপজেলার রায়টা গ্রামের রাজাউল্লাহ’র পুত্র।
কলারোয়া উপজেলা উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেন, তিনি সম্প্রতি ব্যাঙ্গলুর থেকে চিকিৎসা নিয়ে দেশে ফিরেছিলেন। গত পরশু ঢাকায় গিয়েছিলেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২ তিনি ইন্তেকাল করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বড় হয়ে মাটির ঋণ পরিশোধ করতে হবে.. দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার খালিদ হোসেন

দেবহাটা ব্যুরোঃ মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলাধীন সখীপুরে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজ থেকে ৫ জন শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে চান্স পাওয়ার গৌরব অর্জন করেছে।

আর তাদের এ সাফল্যে কলেজের সভাপতি ও দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার পরামর্শে কৃতি শিক্ষার্থীদের ফুলেল সংবর্ধনা প্রদান করেন উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোল্লা সাবীর হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের সভাপতি ও দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী।

তিনি প্রাণিবিদ্যার স্টুডেন্ট ও প্রথম পর্যায়ে শিক্ষা ক্যাডার থাকার পর পরবর্তীতে প্রশাসন ক্যাডারে আসার একাগ্রতার কথা সহ দীর্ঘ বক্তব্যে কৃতি ও অধ্যয়নরত বিজ্ঞান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন-মেডিকেলে চ্যান্স পাওয়ার পর শুধু চিকিৎসক হলে চলবে না। মানুষের মত মানুষ হতে হবে।

বড় হয়ে মাটির ঋণ পরিশোধ করতে হবে। মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে। বড় ডাক্তার হয়ে অনেক টাকা উপার্জন করা যাবে। কিন্তু মানুষ হওয়া ভিন্ন জিনিস। ভর্তি পরীক্ষায় সারাদেশের মধ্যে প্রথম হওয়া খুলনার ডুমুরিয়ার মেয়ে মীম এর রেফারেন্স টেনে বলেন এমবিবিএস পাশ করার পর কেউ যেন কসাই না বলে মানব সেবক বলে সে বিষয়ে সকলকে লক্ষ্য রাখতে হবে।
শিক্ষক মো.আবু তালেব’র সঞ্চালনায় প্রধান অতিথি, সভাপতি সহ অন্যান্য বক্তাগণ কৃতি শিক্ষার্থীদের কেন্দ্র করে অন্যান্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন-তোমাদেরকে শিক্ষকদের আদেশ উপদেশ মেনে চলতে হবে।

মোবাইলের কুফল থেকে দুরে থাকতে হবে। তাহলে তোমরা যেমন সাফল্য পাবে। তেমনি তোমাদের দেখে অন্যরাও উৎসাহিত ও অনুপ্রাণিত হয়ে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে আত্মনিয়োগের মাধ্যমে আত্মপ্রতিষ্ঠিত হতে পারবে। যা তোমাদের জন্য পরিবারের জন্য সমাজ তথা রাষ্ট্রের জন্য অত্যন্ত মঙ্গলজনক।সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন প্রভাষক মো.মনিরুজ্জামান (মহসিন) প্রভাষক প্রদীপ কুমার মন্ডল।
কৃতি শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য প্রদান করে শিহাব যুহরী আবীর। কানিজ ফাতিমা ও আবিদ হাসান তানভীর। এসময় আরো উপস্থিত ছিলেন- অধ্যাপক আব্দুল আজিজ মো.শহীদুল ইসলাম, আলহাজ্জ মো.আকবর আলী, শিক্ষক স্বপন কুমার মন্ডল, মো.আকরাম হোসেন, রনজন কুমার মন্ডল, আজিজুর রহমান,আব্দুর রহমান,নাজমুল হুদা ডালিম,দৌলতুন্নেছা পারুল, পারভীন সুলতানা, আমিনুর রহমান, তৌহিদুর রহমান,শাহজাহান কবীর, রোকনউজ্জামান,আত্তাবুজ্জামান মধু,সামছুল হুদা কবির খোকন, রহিমা সুলতানা, মোস্তফা আবু রায়হান সহ অন্যান্য শিক্ষক-কর্মচারী কৃতি ৫ জন শিক্ষার্থী সরকারি যেসব মেডিকেল কলেজে চান্স পেয়েছে তা হলো- দেবহাটার সখীপুরের প্রধান আলহাজ্জ মো.আকবর আলী’র কনিষ্ঠ পুত্র শিহাব যুহরী আবীর (রাজশাহী মেডিকেল কলেজ),কায়েস হোসেন (মানিকগঞ্জ কর্নেল আব্দুল মালেক মেডিকেল কলেজ), দেবহাটার খেঁজুরবাড়ীয়া মমতাজ পারভীন (খুলনা মেডিকেল কলেজ), সাতক্ষীরার আলিপুর সুরাইয়া রুশনি (বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে) এবং কালিগঞ্জের ইমরান হোসেন (যশোর মেডিকেল কলেজে)। এমবিবিএস ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ায় কৃতি শিক্ষার্থীদের সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের সকল শুভাকাঙ্ক্ষীবৃন্দ আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় সোনাবাড়িয়া ইউনিয়ন যুবদলের কমিটি স্থগিত করায় অভিনন্দন

কলারোয়া প্রতিনিধি :
সদ্য ঘোষিত কলারোয়ার সোনাবাড়িয়া ইউনিয়ন যুবদলের কমিটি স্থগিত করায় তারেক রহমানসহ কেন্দ্রীয় যুবদল এবং সাতক্ষীরা জেলা যুবদল নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন সোনাবাড়িয়া ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা।

জানা গেছে, ৫ এপ্রিল রাতে সোনাবাড়িয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটিতে ত্যাগীদের মূল্যায়িত না করে আওয়ামীলীগ কর্মীদের স্থান দেওয়া হয়েছে। এমন অভিযোগের ভিত্তিতে ৬ এপ্রিল উক্ত কমিটি স্থগিত করা হয়।

কমিটি স্থগিত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কেন্দ্রীয় যুবদল নেতৃবৃন্দসহ জেলা যুবদল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন সোনাবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নাছির উদ্দীন, সাধারণ সম্পাদক আ: হামিদ, কলারোয়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রাজু হাসান, ইউনিয়ন যুবদলের নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক মোখলেছুর রহমান প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, আন্দোলন সংগ্রামে যারা সকল সময় অংশগ্রহন করেন তাদের মূল্যায়ন না করে দেওয়া কমিটি স্থগিত করায় নেতাকর্মীরা আস্থা ফিরে পেয়েছেন। যারা মামলা হামলায় জর্জরিত।

সে সব ত্যাগী নেতাকর্মীদের দিয়ে পুনরায় কমিটি গঠনের আহ্বান জানান তারা।
জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু বলেন, সোনাবাড়িয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক কমিটির সদস্য সচিবের বিরুদ্ধে আওয়ামীলীগের ফোরাম পূরনের অভিযোগ পাওয়ায় কেন্দ্রীয় যুবদল উক্ত কমিটি স্থগিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস  উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি :
জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২২ উপলক্ষ্যে সাতক্ষীরায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক হুমায়ুন কবির। ]

বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুল মোমেন খান চৌধুরী সান্টু, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মুক্তি, নির্বাহী সদস্য তানজিম কালাম তমাল, মোঃ আব্দুল মান্নান, আ.ম আখতারুজ্জামান মুকুল,

কাজী আক্তার হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন জেলা ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর।

বক্তারা বলেন, দেশের ক্রীড়াজগতে সাতক্ষীরার খেলোয়াড়দের একটা গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বিশেষ করে ক্রিকেট,ফুটবল ও স্প্রিন্টে। এধারা বজায় রাখতে হবে। আলোচনা সভায় নিয়মিত খেলা-ধুলার ইভেন্ট পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আলিপুরে মিনিকেট ধানের চাষ করে প্রতারিত কৃষকরা !
কে এম রেজাউল করিম :
সদর উপজেলার আলিপুর ইউনিয়নের উত্তর-পশ্চিম বিলের কৃষকরা মিনিকেট ধানের চাষ করে প্রতারিত হয়েছেন। যার ফলে শতাধিক একর জমির ধান বিনষ্ট হয়েছে, চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে কৃষকরা।
কৃষক মনিরুল ও আব্দুস সবুর সহ প্রায় অর্ধ শতার্ধিক ক্ষতিগ্রস্থ কৃষক জানান, তারা আলিপুর ইউনিয়নের উত্তর-পশ্চিম বিলের কৃষকরা মাহমুদপুর বাজারের মেসার্স মাসুম ট্রেডার্স, আলিপুর ঢালীপাড়ার মনজুর সহ কয়েকটি বীজের দোকান হতে রড মিনিকেট জাতের বীজ কিনে ধান চাষ করে।
কিন্তু ধান গাছের শীষ আসার পরে দেখা যায় ধান গুলো বি-৮১ জাতের ধান। ভূয়া বীজ চাষ করার কারনে ধান পাকার আগ মূহুর্ত্বে ধানের শীষ গুলো শুকিয়ে চিটায় পরিণত হচ্ছে।
ক্ষতিগ্রস্থ কৃষকরা আরো জানান, এলাকার দায়িত্বপ্রাপ্ত বøক সুপারভাইজার(উপ সহকারী কৃষি কর্মকর্তা)গন আমাদেরকে কোন প্রকার পরামর্শ দেয়না। সরকার তাদেরকে নিয়োগ দিয়েছে কৃষকদের পরামর্শ দেওয়ার জন্য কিন্তু তারা সারাদিন বিভিন্ন বীজ, সার ও কীটনাশকের দোকানে বসে গল্প গুজব আর চায়ের আড্ডায় মজগুল থাকে।
কৃষকরা আরো জানান, সঠিক বাজার তদারকির অভাবে ডিলার ও বীজ ব্যবসায়ী দোকানদারদের সহযোগিতায় ভাল মোড়কে ভূয়া বীজ সরবরাহ করা হচ্ছে।
যার কারনে ক্ষতিগ্রস্থ হচ্ছি আমরা। লোন নিয়ে ও ধার-কর্য করে ভূয়া ধানের চাষ করে বর্তমানে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপনের আশংঙ্খায় আছি। এব্যপারে বীজ সরবরাহকারী মাহমুদপুর বাজারের মেসার্স মাসুম ট্রেডাস এর স্বত্তাধিকারী মাসুম পারভেজ জানান, আমি তো বীজ বিক্রি করি প্যাকেটের ভেতরে কী আছে আমি তো জানিনা।
কৃষকরা যা চেয়েছে আমি তাই দিয়েছি, এখানে আমার কী করার আছে? আলিপুরে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা শওকত হায়দার ও ইমরুল কবির তাদের বিরুদ্ধে কৃষকদের করা অভিযোগ অস্বীকার করে বলেন, ৮১-২৮ জাতের ধানগুলো ঘের বা নীচু জমিতে ভাল হয়না এবং রড মিনিকেট ধান ভারতীয় বীজ।
আমরা তাদেরকে(কৃষক) ৫৮, ৫০, ৬৭, ৬৩ ও ৮৮ জাতের ব্রী ধান চাষের পরামর্শ দিয়ে ছিলাম কিন্তু কৃষকরা তা শোনেনি। আর ধানের শীষ শুকানো হল ব্লাস্ট  রোগ, এটা ছত্রাক নাশক স্প্রে করলে ভাল কাজ দেয়, কিন্তু কৃষকরা সময়মত ছত্রাক নাশক স্প্রে করেনি। তবে সচেতন মহলের প্রশ্ন শতশত বিঘা ধান নষ্টের দায় নিবে কে? ক্ষতিগ্রস্থ কৃষকদের আর্তনাদ শুনবে কে?
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালা মহিলা কলেজ থেকে প্রিতু ও মারুফা মেডিকেলে চান্স পেয়েছে

তালা অফিস :
সাতক্ষীরার তালা মহিলা কলেজ থেকে দুই অদম্য শিক্ষার্থী প্রিতু ও মারুফা মেডিকেলে চান্স পেয়েছে।
মঙ্গলবার (৫এপ্রিল) ব্যাচেলর অফ মেডিকেল অ্যান্ড ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস) ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায়।
তালা মহিলা কলেজ থেকে সুপ্রিতা রায় প্রিতু ৭৮.৫ টেস্ট স্কোর নিয়ে রাজশাহী মেডিকেল কলেজে এবং মারফা খাতুন ৭৪ টেস্ট স্কোর নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজে চান্স পেয়েছে।
সুপ্রিতা রায় প্রিতু বলেন, ছোট থেকেই স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার। অবশেষে সেই স্বপ্ন পূরণ হলো। বাবা-মা, শিক্ষক সহ এই দীর্ঘ পথে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

মারুফা খাতুন বলেন, তালার জেয়ালা নলতার মৎস্যজীবি মো. আজিত বিশ্বাস ও গৃহিণী তাছলিমা বেগমের তিন কন্যার মধ্যে প্রথম সন্তান আমি। বাবা মায়ের অভাবেব সংসারে বড় হয়েছি। বাবা মা কষ্ট করে পড়াশুনা করিয়েছেন। মেডিকেলে চান্স পেয়েছি। সামনে ডাক্তারি পড়া নিয়ে এখনই চিন্তিত হয়ে পড়েছি। সবাই বলছে ডাক্তারি পড়তে অনেক টাকা লাগে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন ডাক্তারি পড়া শেষ করে তালাবাসির সেবা করতে পারি।

তালা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলাম বলেন,২০২১-২০২২ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় কলেজের কৃতি ছাত্রী মারুফা খাতুন সাতক্ষীরা মেডিকেল কলেজ ও সুপ্রিয়া রায় প্রিতু রাজশাহী মেডিকেল কলেজ সাফল্যের সহিত উর্ত্তীর্ণ হয়েছে। আমরা সবাই খুব খুশি হয়েছি। আমরা চাই তারা পড়াশুনা শেষ করে কৃতিত্বের সাথে দেশ দেশের সেবায় নিজেকে নিয়োজিত করবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশেষ সংস্থার সাতক্ষীরা উপ-শাখার ইফতার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : পবিত্র মাহে রমজানের রহমতের এর চতুর্থ দিনে রাষ্ট্রের একটি বিশেষ সংস্থার সাতক্ষীরা উপ-শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৬ এপ্রিল) ৪ রমজান শহরের কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্ট লেকভিউতে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ সাতক্ষীরা মো. মফিজুর রহমান, সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শেখ কুদরত-ই খুদা, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, মোস্তাফিজুর রহমান উজ্জল, সাংবাদিক মো. আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

ইফতার মাহফিলে দেশের উন্নয়ন সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দিল্লিতে মাংসের দোকান বন্ধের নির্দেশ দেয়ায় ক্ষোভ

বিদেশের খবর: হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব নবরাত্রি উপলক্ষ্যে ভারতের রাজধানী নয়াদিল্লিতে মাংসের দোকান আগামী ১১ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার আদেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই গত দুদিন ধরে মাংসের দোকান বন্ধ থাকার পর এ নিয়ে সেখানে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে।

দিল্লির দক্ষিণ এবং পূর্বাঞ্চলীয় জেলার মেয়ররা বলেছেন, এই উৎসবের সময় বেশিরভাগ মানুষ আমিষ জাতীয় খাবার খাওয়া থেকে বিরত থাকেন। অনেকেই অভিযোগ করেছেন, উন্মুক্ত স্থানে মাংস কাটা তারা পছন্দ করেন না।

তবে মাংসের দোকান বন্ধ করে দেওয়ায় অনেকে ক্ষুব্ধ হয়ে উঠেছেন। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকেই বলছেন, এটি ভারতের বহুত্ববাদের লঙ্ঘন। খবর বিবিসির।

নবরাত্রিতে মহিষাসুরের ওপর দেবী দুর্গার বিজয় উদযাপন করা হয়। ৯ দিনের উৎসবের সময় হিন্দুরা সাধারণত উপবাস করেন অথবা মাংস খাওয়া থেকে বিরত থাকেন। এমনকি তাদের খাবারে রসুন, পেঁয়াজ এবং নির্দিষ্ট মশলাও ব্যবহার করা হয় না।

ভারতের রাজধানীর ক্ষমতায় রয়েছে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। তবে কেজরিওয়ালের দলের কোনো কর্মকর্তা দিল্লিতে মাংসের দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেননি। আগামী ১১ এপ্রিল পর্যন্ত দিল্লির সব মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সমর্থিত মেয়ররা।

বিজেপিদলীয় মেয়রদের এই পদক্ষেপ ঘিরে অনলাইনে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন, কাউকে মাংস খাওয়া থেকে বিরত রাখা অথবা মাংসকে কেন্দ্র করে অন্যের জীবিকা উপার্জনের স্বাধীনতা লঙ্ঘন করা উচিত নয়।

দিল্লির মাংসের দোকান বন্ধের নির্দেশের তীব্র সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের নেত্রী ও সংসদ সদস্য মহুয়া মৈত্র। তিনি বলেন, সংবিধান আমাকে যখন খুশি মাংস খাওয়ার অনুমতি দিয়েছে।

জম্মু এবং কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ দোকান বন্ধের নির্দেশের সমালোচনা করে পাল্টা প্রশ্ন করেছেন ‘মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকার প্রত্যেক অমুসলিম বাসিন্দা অথবা পর্যটককে রোজার মাসে জনসমক্ষে খেতে বারণ করা ঠিক কি না?’

তবে একই সময়ে কেন পেঁয়াজ এবং রসুনের ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করা হয়নি, সেই প্রশ্নও তুলেছেন কেউ কেউ। তাদের প্রশ্ন, ‘কেন শুধু মাংসের দোকান বন্ধ?’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest