সর্বশেষ সংবাদ-
সব ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীরসাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডেএবিপার্টি সাতক্ষীরা জেলা শাখার মাসিক মতবিনিময় সভাআশাশুনিতে সুদ কারবারির বিরুদ্ধে সংবাদ সম্মেলনআশাশুনিতে পুলিশের বিশেষ অভিযান ৭ আসামি গ্রেপ্তারদেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী-স্বজনদের ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য শিক্ষাসাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়াচক্রের ৩ সদস্য গ্রেপ্তার : ৬টি মোবাইল জব্দদেবহাটায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভাসাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধনবিশ্ব বসতি দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীর জন্য নিরাপদ ও জলবায়ু-সহনশীল আবাসন নিশ্চিতের দাবি 

সাতক্ষীরায় টেলিভিশন সংবাদ উপস্থাপনা ও কৌশল বিষয়ক কর্মশালায় অংশ নিতে পারেন আপনিও

প্রেস বিজ্ঞপ্তি :
আপনার বাচনভঙ্গি যদি সুন্দর হয় এবং টেলিভিশন চ্যানেল অথবা রেডিও স্টেশনগুলোয় সুবিধাজনক কাজ করতে চান, তা হলে সংবাদ উপস্থাপক বা নিউজ প্রেজেন্টার হতে পারে আপনার জন্য পছন্দের ক্যারিয়ার।

যদিও এ পেশাটি খুবই প্রতিযোগিতামূলক, তবুও নিজেকে যোগ্য করে তোলার মাধ্যমে সংবাদ উপস্থাপক হিসেবে সুনাম কুড়ানো যায়। কেউ কেউ পার্টটাইম হিসেবে সংবাদ উপস্থাপনা, আবার কেউ ফুলটাইম কাজ করছেন।

বাংলাদেশ টেলিভিশন ও বেতার ছাড়াও নিউজ প্রেজেন্টার বা অ্যাংকর হিসেবে কাজ করার জন্য বাংলাদেশে অনেক বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং রেডিও স্টেশন আছে। বর্তমানে দেশে বেসরকারি টেলিভিশন চ্যানেলের সংখ্যা ৪৪ ও রেডিও ১০০টির কাছাকাছি। সব জায়গাতেই রয়েছে কাজের বিস্তর সুযোগ।
কোর্সের মেয়াদ : ২ দিন।

ক্লাস হবে : ১৫-১৬ এপ্রিল, ২০২২ (শুক্রবার ও শনিবার)।
সময় : সকাল ৯টা থেকে বিকেল ৪টা।
স্থান : ম্যানগ্রোভ সভাঘর, শহিদ নজমুল সরণি, সাতক্ষীরা।
যারা অংশগ্রহণ করবে : যারা টিভি উপস্থাপক / অ্যাঙ্কর / মডারেটর হিসেবে কাজ করতে আগ্রহী। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সাংবাদিক, বেসরকারি রেডিও ও টেলিভিশনে কর্মরত ব্যক্তিবর্গ এবং যারা, জানতে, শিখতে এবং নিজের প্রয়োজনীয় দক্ষতা বাড়াতে এবং বিকাশ করতে ইচ্ছুক।
পাঠ্যসূচি : প্রমিত উচ্চারণ । ইলেক্ট্রনিক মিডিয়া পরিচিতি । উপস্থাপনা কৌশল, সংবাদ সংশ্লিষ্ট বিভিন্ন পরিভাষা ।
সংবাদ উপস্থাপনা ও ভিডিও ধারণ এবং প্রশিক্ষক দ্বারা বিচার-বিশ্লেষণ, অডিশনের নিয়মরীতিসহ আরো অনেক বিষয় ।
কোর্স ফি : সর্বমোট টাকা = ১,০০০/- (বিকাশ নং : ০১৯৮৮-৮৬৮১৮৬, বিস্তারিত জানতে : ০১৮৩৫-০৩১০৩৬)
প্রশিক্ষক : টিভি চ্যানেলের দক্ষ ও অভিজ্ঞ সংবাদ উপস্থাপক ও প্রযোজনায় দক্ষ প্রশিক্ষক দ্বারা কর্মশালা পরিচালিত হবে এবং শিক্ষার্থীদেরকে দক্ষ করে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রদান করা হবে।
রেজিষ্ট্রেশনের জন্য কমেন্টস সেকশনে লিংকে ক্লিক করুন।

https://forms.gle/vWp6N8fMxMiTZzoUA

satkhira online : https://web.facebook.com/groups/satkhiraonlineshopbd/posts/2791421487831716/?notif_id=1648969463248751&notif_t=group_post_approved&ref=notif

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে জেলা স্বেচ্ছাসেবক লীগের ইফতার সামগ্রী বিতরণ

বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করে। মঙ্গলবার ৫ মার্চ তৃতীয় রামজানে শ্যামনগর সদরে পথচারী ও ভ্যান চালক দের মাঝে সন্ধ্যায় ইফতার সামগ্রী বিতরণ করেন। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু নির্দেশক্রমে এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের দপ্তর সম্পাদক সাবেক ছাত্র নেতা জনাব আজিজুল হক আজিজ। সাতক্ষীরা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর সংগ্রামী আহবায়ক শরিফুল ইসলাম বাবু খান, যুগ্ম আহবায়ক সাবেক ছাত্র নেতা এহসান হাবীব অয়ন, শ্যামনগর সরকারি মহসীন কলেজ ছাত্রলীগের সাবেক সফল সভাপতি মেহেদি হাসান মারুফ,

উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক ফয়সাল আহমেদ সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিকুল ইসলাম সুমন, সাবেক ছাত্র নেতা আব্দুস সবুর, মোঃ সাদ্দাম হোসেন, সহ-স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় শ্যামনগর সদরের বিভিন্ন স্থানে পথের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আশ্রায়ন প্রকল্প শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কারেন। এসময় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের দপ্তর সম্পাদক সাবেক ছাত্র নেতা জনাব আজিজুল হক আজিজ। সাতক্ষীরা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর সংগ্রামী আহবায়ক শরিফুল ইসলাম বাবু খান বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্থতা কামনায় দোয়া চান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় ৫০ হাজার জাল টাকাসহ একজন আটক

তালাা প্রতিনিধি :
সাতক্ষীরার তালায় ৫০ হাজার জাল টাকাসহ আতাউর রহমানকে (৪৯)। আটক করেছে খুলনা র‌্যাব-৬। মঙ্গলবার বিকালে উপজেলার খেশরা ইউনিয়নের মুড়াগাছা গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আতাউর মুড়াগাছা গ্রামের জব্বার সরদারের ছেলে ।
জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে খুলনা র‌্যাব-৬ তালা উপজেলার খেশরা ইউনিয়নের মুড়াগাছা এলাকায় আতাউর রহমানকে তল্লাসি চালিয়ে পাঁচশ এবং একশত টাকার নোটসহ মোট ৫০ হাজার টাকার জাল নোট জব্দ করে এবং তাকে আটক করে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খাঁন তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাকে র‌্যাব আটক করে থানায় সোপর্দ করেছে। আটককৃত আতাউর রহমানের বিরুদ্ধে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব‌্যবসা‌য়ি‌কে জ‌রিমানা
কা‌লিগঞ্জ প্রতি‌নি‌ধিঃ
প‌বিত্র রমজান মাসে বাজারদর নিয়ন্ত্রণ ও মনিটরিং অব্যহত রাখ‌তে কা‌লিগ‌ঞ্জে ভ্রাম্যমাণ আদালত প‌রিচালনা করা হ‌য়ে‌ছে।
মঙ্গলবার বেলা ১১টার দি‌কে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম উপজেলার নাজিমগঞ্জ বাজার, ফুলতলার মোড়, কা‌লিগঞ্জ বাজারসহ গুরুত্বপুর্ণ স্থানে মনিটরিং সহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দোকানে মূল্যতালিকা টানি‌য়ে না রাখা, অধিকমূল্যে পণ্য বিক্রি করার অপরাধে পৃথক পৃথক ভা‌বে তিন ব‌্যবসা‌য়ি‌কে ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ভ্রাম্যান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা প‌বিত্র রমজান মা‌সে বাজারদর নিয়ন্ত্রনে রাখার পাশাপাশি ক্রেতা সাধারণকে না ঠকানোর জন্য বিক্রেতাদের প্রতি আহবান জানান। বাজার মনিটরিং ও ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে থানার এএসঅাই মামুনসহ সঙ্গীয় পু‌লিশ ফোর্স উপ‌স্থিত ছি‌লেন।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পুরাতন সাতক্ষীরায় মসজিদে অযুখানা ভাংচুরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি :
শহরের পুরাতন সাতক্ষীরা পূর্বপাড়া জামে মসজিদে অযুখানা ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।
সোমবার সকাল ৯টায় সাতক্ষীরা পূর্বপাড়া জামে মসজিদে এঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মসজিদের অযুখানা না থাকায় মুসুল্লীদের ভোগান্তিতে পড়তে হচ্ছিল। সম্প্রতি কমিটির সিদ্ধান্ত মোতাবেক অযুখানা নির্মানের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু মসজিদের পিছনে জনৈক আব্দুস সাত্তারের বাড়ি। তার বাড়িতে প্রবেশের জন্য উত্তর পাশদিয়ে রাস্তা থাকার পরও অযুখানার মাঝ বরাবর রাস্তা দাবি করতে থাকে। একপর্যায়ে মসজিদের সভাপতি আ: রাজ্জাক কমিটির অন্য সদস্য এবং মুসুল্লীদের মতামতের তোয়াক্কা না করে সোমবার সকালে সদ্য নির্মিত অযুখানা ভাংচুর করে গুড়িয়ে দেন। মসজিদের সভাপতি আব্দুর রাজ্জাকের নেতৃত্বে অযুখানা ভাংচুরের প্রধান ভূমিকায় ছিলেন জামায়াতের অর্থদাতা আবু বক্কর সিদ্দিক, কোষাধ্যক্ষ আবুল হাসান, আব্দুল গফুর, কামরুল ইসলাম, আলাউদ্দীন। ভাংচুরে বাধা দেওয়ায় মসজিদের সদস্য আবু মুছা এবং আব্দুল হাকিমকেও বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে উল্লেখিত জামায়াতের অর্থদাতা আবু বক্কার।
এবিষয়ে মসজিদ কমিটির নেতৃবৃন্দ এবং মুসুল্লীরা অযুখানা ভাংচুরকারী আব্দুর রাজ্জাসহ তার সহযোগীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বুধহাটায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মা-ছেলেকে কুপিয়ে জখম

আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলার বুধহাটায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মা ও ছেলেকে কুপিয়ে মারাত্বক জখম করেছে প্রতিপক্ষ প্রতিবেশী। এঘটনায় প্রতিপক্ষের কায়ছেদ মোড়ল সামান্য আঘাতপ্রাপ্ত হয়ে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দীন আছেন বলে জানা গেছে। এব্যাপারে আহত সাদেক মোড়ল বাদী হয়ে ৫জনকে আসামী করে আশাশুনি থানায় একটি এজাহার দায়ের করেছেন।
লিখিত এজাহার সূত্রে জানাগেছে, বুধহাটা ইউনিয়নের নৈকাটি গ্রামের মৃত ইমান আলী মোড়লের ছেলে কায়ছেদ মোড়ল, তার ছেলে মোস্তফা রহমান বাবলু, মেয়ে রেহেনা, মেয়ে জামাই বোয়ালমারী গ্রামের আরিফুল ইসলাম, ছেলের স্ত্রী রুমি খাতুন মিলে পাশ্ববর্তী প্রতিবেশীদের কুপিয়ে ও পিটিয়ে মারাত্বক ভাবে জখম করে। এঘটনায় দেশীয় অস্ত্রের আঘাতে মারাত্বক ভাবে জখম হয়েছে নৈকাটি গ্রামের কওছার মোড়লের স্ত্রী আকলিমা বেগম, ছেলে রবিউল ইসলাম ও সাদেক মোড়ল। আহতদের আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে আকলিমা বেগমের অবস্থা আশংকা জনক। স্থানীয় ও আহত সূত্রে জানাগেছে, জমি জায়গা নিয়ে সোমবার বিকালে কথা-কাটাকাটির একপর্যায়ে কায়ছেদ মোড়ল সহ তার পরিবারের লোকজন পরিকল্পিত ভাবে সাদেক মোড়লের উপর বর্বরোচিত হামলা চালায়। বাঁধা দিতে গেলে মা আকলিমা বেগম ও ছোট ভাই রবিউল ইসলামকে সন্ত্রাসী স্টাইলে দা দিয়ে কুপিয়ে হাড়কাটা রক্তাক্ত জখম ও বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে মারাত্বক ভাবে নিলাফোলা জখম করে প্রতিপক্ষ কায়ছেদ মোড়ল গং। দিনে দুপুরে এমন সিনেমা স্টাইলে অসহায়দের উপর হামলার ঘটনায় দিশেহারা হয়ে পড়েছে স্থানীয়রা। ইতিপূর্বেও অভিযুক্ত কায়ছেদ মোড়লের পরিবারের বিরুদ্ধে বিনা কারণে প্রতিক্ষকে মারপিট জোর পূর্বক জমি দখল, মিথ্যা মামলার ভয় দেখানো সহ একাধিক অভিযোগ করেন প্রতিবেশীরা। তাদের বিরুদ্ধে কথা বলতে মিথ্যা মামলায় জড়ানোর ভয় দেখানো ও মারপিট করা হয় বলে জানাগেছে। হামলা চলাকালে কায়ছেদ মোড়ল গং কওছার মোড়লের বাড়ি ভাংচুর ও স্বর্নলংকার লুট করে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এমতাবস্থায় হত্যার চেষ্টা ও হামলাকারী কায়ছেদ মোড়ল গংদের বিরুদ্ধে অতিদ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের উর্ধতন কর্মকর্তার আশু হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগী পরিবার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় তথ্য আপার ৫৬তম উঠান বৈঠক

তালা অফিস :
সাতক্ষীরা তালায় তথ্য আপার আয়োজনে মার্চ মাসের দ্বিতীয় ও তথ্যকেন্দ্রের ৫৬তম উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে ৫০ জন গ্রামীণ সুবিধাবঞ্চিত নারীদের নিয়ে উঠান বৈঠকটি আয়োজন করা হয় তালা সদর ইউনিয়নের আলাদীপুর গ্রামে।

এতে সভাপতিত্ব করেন তালা উপজেলার জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান প্রভাষক সুতপা রাহা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলার চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাপড়ি। অনুষ্ঠানটি পরিচালনা করেন তথ্যসেবা কর্মকর্তা সাথী রানী রায় ও সহযোগিতায় ছিলেন তথ্যসেবা সহকারী মুক্তি রানি ঘোষ এবং শামসুন্নাহার।

তালা তথ্যকেন্দ্র থেকে উঠান বৈঠকে ৫০ জন গ্রামীণ সুবিধাবঞ্চিত নারীদের ১০০ টাকা করে ভাতা,মাস্ক ও সাথে নাস্তা প্রদান করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ক্ষুদ্র চা পান দোকানীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ভূয়া কাগজপত্র সৃষ্টি করে জালিয়াতির মাধ্যমে সরকারি সম্পত্তি অবৈধভাবে দখলের উদ্দেশ্যে ক্ষুদ্র ব্যবসায়ীদের
একাধিক মিথ্যা মামলায় হয়রানি এবং বিভিন্ন হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে ব্যবসায়ীদের পক্ষে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাতক্ষীরা শহরের কামালনগর এলাকার আব্দুল করিমের ছেলে সুজন হোসেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন আমরা সাতক্ষীরা শহরের সঙ্গীতামোড়স্থ পশু হাসপাতাল সংলগ্ন রাস্তার পাশের ক্ষুদ্র ব্যবসায়ীগন। দীর্ঘ দিন যাবত সড়কের ধারে সরকারি খাস সম্পত্তিতে কেউ চা, কেউ পান বিড়ি এবং ডাব বিক্রয় করে জীবিকা নির্বাহ করে আসছি। সেখানে ২০ জন ক্ষুদ্র ব্যবসায়ীরা ভোর থেকে গভীর রাত পর্যন্ত দোকানদারি করে পরিবারের মুখে অন্ন তুলে দেন।

কিন্তু সম্প্রতি উক্ত সম্পত্তির উপর কুনজর পড়ে সদরের আলীপুর গ্রামের মেহের আলী গাজীর
পুত্র শাহিন ও ফারুক সহ কতিপয় ব্যক্তিদের। তারা বর্তমানে উক্ত সম্পত্তির মালিক দাবি করে আসছেন। অথচ উক্ত সম্পত্তির হাল রেকর্ড সরকার বাহাদুরের
নামে। এপর্যন্ত জমি দাবিকারী ব্যক্তিরা জমির খাজনা পরিশোধ করতে পারেনি। সড়ক বিভাগের পক্ষ থেকে কয়েকবার উচ্ছেদ অভিযান পরিচালনা করলেও জীবন
জীবিকার তাগিদে আবারো বাঁশ খুটি বসিয়ে চা, পান ,ডাব বিক্রি করে থাকি।
শাহিন, ফারুকসহ কতিপয় ব্যক্তি উক্ত সম্পত্তি থেকে আমাদের উচ্ছেদ করে অবৈধভাবে দখলের চক্রান্ত চালিয়ে যাচ্ছে। আমাদের তাড়াতে পারলে সরকারের সম্পত্তি দখল নিতে পারবে। আর এ কারনেই আমাদের দরিদ্র অসহায় ক্ষুদ্র চা পান দোকানীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলায় দায়ের করে হয়রানি করে
যাচ্ছে ওই শাহিন। অথচ সেখানে শাহীন গংয়ের কোন সম্পত্তি নেই। তারা ভূয়া ডিপি ও কাগজপত্র সৃষ্টি করে দখল নিতে মরিয়া হয়ে উঠেছে। উল্লেখিত শাহীনের দেওয়া মিথ্যা মামলায় ৮ জন দোকানী বর্তমানে হয়রানি হচ্ছেন। জেলও খেটেছেন একজন দোকানী। রমজান মাসে দোকানাদরা প্রায় বসেই আছেন। অথচ ওই মিথ্যা মামলার বোঝা মাথায় নিয়ে ছুটে বেড়াতে হচ্ছে। ফলে পরিবার পরিজন নিয়ে
বর্তমানে চরম মানবেতর জীবন যাপন করছি। শুধু এখানেই শেষ নয় ওই সম্পত্তি ছেড়ে না দিলে ব্যবসায়ীদের নামে আরো একাধিক মিথ্যা মামলা বিভিন্ন জেলায় দায়ের করবে মর্মে হুমকি প্রদর্শন করে যাচ্ছে ওই খাস সম্পদ লোভী শাহীন।
আমরা শাহীনের চক্রে দিশেহারা হয়ে পড়েছি। আমরা ক্ষুদ্র চা-পান ব্যবসায়ীরা ওই শাহীন চক্রের দেওয়া মিথ্যা মামলার হাত থেকে রক্ষা পেতে সাতক্ষীরা
পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest