সর্বশেষ সংবাদ-
সব ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীরসাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডেএবিপার্টি সাতক্ষীরা জেলা শাখার মাসিক মতবিনিময় সভাআশাশুনিতে সুদ কারবারির বিরুদ্ধে সংবাদ সম্মেলনআশাশুনিতে পুলিশের বিশেষ অভিযান ৭ আসামি গ্রেপ্তারদেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী-স্বজনদের ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য শিক্ষাসাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়াচক্রের ৩ সদস্য গ্রেপ্তার : ৬টি মোবাইল জব্দদেবহাটায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভাসাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধনবিশ্ব বসতি দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীর জন্য নিরাপদ ও জলবায়ু-সহনশীল আবাসন নিশ্চিতের দাবি 

আশাশুনির প্রতাপনগরে কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন

আসাদুজ্জামান : সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের রুইয়ারবিল গ্রামে কপোতাক্ষ নদের বেঁডিবাঁধে হঠাৎ আকস্মিকভাবে ভয়াবহ ভাঙন দেখা দেওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসী। ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ানুর রহমান।

ভাঙনে ক্ষতিগ্রস্ত বেঁডিবাঁধ সংস্কারে দ্রুত ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
স্থানীয় সাংবাদিক মাসুম বিল্লাহ বলেন, গত অমাবস্যার সময় থেকে প্রতাপনগর ইউনিয়নের রুইয়ারবিল গ্রামের কপোতাক্ষ নদ এলাকায় বেড়িবাঁধের প্রায় ২০০ ফুট স্থানজুড়ে আকস্মিকভাবে ভাঙন দেখা দিযেছে।

কপোতাক্ষ নদের অব্যাহত ভাঙনে মূল বেডিবাঁধের প্রায় তিনশ ফুট এলাকা নদীগর্ভে চলে গেছে। ভাঙন প্রতিরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে সামনের বর্ষা মৌসুমে ঝড় জলোচ্ছ্বাসে বাঁধ আরও ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। এতে ভেঙে যাবে বিস্তীর্ণ এলাকা, প্লাবিত হওয়ার সম্ভাবনা তৈরি হবে ইউনিয়নটির একটি বড় অংশের।
এদিকে, প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর, কুড়িকাহানিয় গ্রামের লঞ্চঘাটের উত্তর ও দক্ষিণ সীমানা এবং মাদারবাড়িযা খেয়াঘাটা সংলগ্ন এলাকায় ভয়াবহ ভাঙন দেখা দিযেছে।
এদিকে, মঙ্গলবার সকালে প্রতাপনগরের রুইয়অরবিল, কুড়িকাহানিয়া, সুভদ্রাকাটি, চাকলা, মাদারবাড়িয়া এলাকার ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শন করেছেন আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার ইয়াানুর রহমান। ভাঙন এলাকা পরিদর্শন শেষে তিনি স্থানীয় ব্যক্তিবর্গ এবং জনপ্রতিনিধিদের সাথে আলাপকালে ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবেল জানান।

প্রসঙ্গত, ঘুর্ণিঝড় আম্ফান ও ইয়াসের প্রভাবে কপোতাক্ষ ও খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে জোয়ার-ভাটায় প্লাবিত হয়ে প্রায় দুই বছর প্রতাপনগর ইউনিয়নের ৩০ হাজার মানুষ পানিবন্দি জীবনযাপন করেছে। সেজেন্য জরুরিভিত্তিতে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এবং সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী ইউনিয়নবাসী।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় বিল্ডিংয়ের কেয়ারটেকার নিয়োগের বিজ্ঞপ্তি

সাতক্ষীরা শহরের চালতেতলা বাগানবাড়ি এলাকায় একটি বিল্ডিংয়ে অভিজ্ঞ কেয়ারটেকার কাম অফিস সহকারী পদে জরুরি লোক নিয়োগ দেয়া হবে। শিক্ষাগত যোগ্যতাঃ ন্যুনতম-এসএসসি/এইচএসসি। আগ্রহী প্রার্থীকে জীবন বৃত্তান্ত,

জাতীয় পরিচয় পত্রের কপি ও অন্যান্য জরুরি কাগজপত্রসহ ই-মেইলে আগামী ৭ এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে। তবে, অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে।

Email: mailtosharmin1@gmail.com,, প্রয়োজনে মুঠোফোনঃ ০১৮৮৬-০১৩৬৯৬। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পুতিনের বিচার চান বাইডেন

বিদেশের খবর: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধাপরাধের জন্য বিচারের আওতায় নেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনের রাজধানী কিয়েভের বুচা শহরের ‘রাস্তায় মরদেহ পড়ে থাকা’ এবং ‘গণকবর দেওয়ার’ বিভিন্ন চিত্র প্রকাশ পাওয়ার পর এ আহ্বান জানিয়েছেন বাইডেন। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বুচা শহরে বেসামরিক নাগরিকদের ওপর ‘গণহত্যা চালানোর’ বিভিন্ন সংবাদ প্রকাশ পাওয়ায় রুশ বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে।

এ প্রসঙ্গে জো বাইডেন বলেছেন, ‘এ মানুষটি (পুতিন) অনেক নৃশংস।’ এ ছাড়া পুতিন একজন যুদ্ধাপরাধী বলেও মনে করেন বাইডেন।

অন্যদিনে, বুচা শহরে গণহত্যার যে খবর প্রকাশ পেয়েছে তা ইউক্রেন কর্তৃপক্ষের সাজানো বলে দাবি করছে রাশিয়া।

এ ছাড়া, রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনে তাদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। নিয়মিত ভিডিওবার্তায় স্থানীয় সময় গতকাল সোমবার রাতে এ প্রতিশ্রুতি দেন তিনি।

জেলেনস্কি বলেন, ‘তদন্তকারীরা অপরাধীদের চিহ্নিত করতে তাদের সর্বোচ্চ চেষ্টা করবেন। এ ছাড়া আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই অপরাধের সঙ্গে জড়িতদের চিহ্নিত করার জন্য সম্ভাব্য সবকিছু করছি।’

এ প্রসঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে যৌথভাবে আমারা এ কাজ করব, বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ আদালতের সঙ্গে।’

জেলেনস্কি আরও বলেন, ‘দখলকারীদের সব অপরাধ নথিভুক্ত করা হয়েছে। রুশ সামরিক বাহিনীকে তাদের প্রতিটি অপরাধের জন্য বিচারের আওতায় নিতে প্রয়োজনীয় তথ্য নথিভুক্ত করা হচ্ছে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভোমরা বন্দরে ফলের গাড়ী থেকে কোটি টাকার থ্রি পিচ ও গহনা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার ভোমরায় ফলের গাড়ী থেকে প্রায় কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ থ্রি পিচ এবং ইমিটেশনের গহনা উদ্ধার করা হয়েছে। সোমবার বিকালে ভোমরাস্থল বন্দরের এন এস আই সদস্যরা এবং বিশেষ গোয়েন্দা সংস্থা  এসব মালমাল উদ্ধার করে।

স্থল বন্দর সূত্রে জানা গেছে, সোমবার ভোমরা বন্দরের মেসার্স রফি এন্টার প্রাইজ নামক একটি প্রতিষ্টানের একটি চালান কমলা লেবু নিয়ে বন্দরে প্রবেশ করে। বিশেষ গোয়েন্দা সংস্থার কাছে থাকা তথ্যে ভিত্তিতে বন্দর এবং কাস্টমস কর্তৃপক্ষ ওই গাড়ীটিকে চ্যালেঞ্জ করে। পরে ওই লেবুর ট্রাকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা মোট ১০২৯ টি কার্টুন উদ্ধার করে। কার্টুন গুলোর মধ্যে ৯১ টি কার্টুনে ভারতীয় থ্রি পিচ এবং ইমিটেশনে গহনা ছিলো। এর মধ্যে ১০৫৩ টি ভারতীয় উচ্চ মূল্যের থ্রি পিচ রয়েছে। যার আনুমানিক মূল্য ৫৫ লক্ষ টাকা। এরিপোর্ট লেখা পর্যন্ত মালামালের দাম নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।

ভোমরা কাস্টম সুপার আবুল কালাম আজাদ বলেন, বিশেষ গোয়েন্দা শাখার তথ্যে ভিত্তিতে রফি এন্টারপ্রাইজের ফলের গাড়ীতে অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়েছে। মালামাল গননা চলছে। গননা শেষ হতে অনেক রাত হবে। তার পর দাম নির্ধারন করা হবে। মঙ্গলবার সকালে বিভাগীয় কমিশনার মহোদয় বন্দরে এসে এবিষয়ে সিদ্ধান্ত নিবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে লবণ সহিষ্ণু বিনাধান -১০ এর সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস

শ্যামনগর প্রতিনিধি :

বিনা উদ্ভাবিত উচ্চফলনশীল এবং লবণ সহিষ্ণু বিনাধান -১০ এর সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশের সুন্দরবন উপকূলীয় অঞ্চল সাতক্ষীরার শ্যামনগরে মাঠ দিবস ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

শ্যামনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসন এর সভাপতিত্বে ৪ এপ্রিল সোমবার বেলা ১২ টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নে, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র সাতক্ষীরা কতৃক আয়োজিত মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনা ধান ১০ এর উদ্ভাবক বৈজ্ঞানিক বিনার মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা অঞ্চল ডিএই এর অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ ফজলুল হক, সাতক্ষীরার ডিএই উপ-পরিচালক কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম, শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। এসময় আরও উপস্থিত ছিলেন, সাতক্ষীরা বিনা উপকেন্দ্রের ইনচার্জ ড. মো : বাবুল আকতার , শ্যামনগর কৃষি উপসহকারী প্রকৌশলী জামাল হোসেন।

বিনা ধানের মহাপরিচালক বৈজ্ঞানিক ড. মির্জা মোফাজ্জল ইসলাম বলেন, আমি আমার দেশকে ভালোবেসে দেশের মানুষের কথা ভেবে এই উচ্চফলনশীল এবং লবণ সহিষ্ণু বিনাধান -১০ উদ্ভাবিত করেছি। আপনারা বিনা ১০ ধান লোনা পানির এলাকায় সহজেই চাষ করতে পারবেন এবং এই ধান উচ্চফলনশীল হবে। তিনি আরও বলেন, যদি কৃষক বাঁচে, তাহলে বাঁচবে দেশ।

চাষী অশোক কুমার বলেন, আমরা লোনা পানির জন্য ১০ বছরেও কোন দিন ভালো ফসল ফলাতে পারিনি কিন্তু এবছর আমি জানতে পারি যে, লবণ সহিষ্ণু ধান আবিষ্কার হয়েছে।আমি তখন কৃষি অফিসে যোগাযোগ করি এবং তাদের কাছ থেকে ধান নিয়ে আমি চাষ করি এবং ভালো ফসল পেয়েছি। আমাদের কৃষকদের ইচ্ছা ছিলো এই ধান আবিষ্কার করা ভগবানকে একবার দেখার, আমরা তাকে দেখে অনেক খুশি হয়েছি।

মাঠ দিবসের অনুষ্ঠান শেষে বিনা মহাপরিচালক বৈজ্ঞানিক ড. মির্জা মোফাজ্জল ইসলাম সহ সকলে ধান কেটে ধান কাটার শুভ সূচনা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গ্রামে উৎপাদিত পণ্যের দাম ঢাকায় এসে ছয় গুণ বেড়ে যাচ্ছে: বাণিজ্যমন্ত্রী

দেশের খবর: দূর গ্রামে উৎপাদিত পণ্যের দাম ঢাকায় এসে প্রায় পাঁচ থেকে ছয় গুণ বেড়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সোমবার (৪ এপ্রিল) দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতিতি পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্সের প্রথম সভা শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

টিপু মুনশি বলেন, গত সপ্তাহে রংপুরে ১০ টাকা দরে যে বেগুন বিক্রি হচ্ছে ঢাকায় সেটি বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়। একই অবস্থা অন্যান্য শাকসবজির ক্ষেত্রে। এ পরিস্থিতি দূর করতে সরবরাহ ব্যবস্থা উন্নত করার দরকার।

তিনি বলেন, বর্তমানে রমজানে যেসব পণ্যের চাহিদা বাড়ে সেগুলোর মোট চাহিদার ৩০ শতাংশ টিসিবির হাতে রয়েছে। তবে বিশ্ববাজারে কোনো পণ্যের দাম বাড়লে সে বিষয়ে সে বিষয়ে কিছু করার থাকে না।

অপর এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, বাজার নিয়ন্ত্রণে রাখার জন্য সরকারের বিভিন্ন দপ্তর পুরোপুরি লেগে রয়েছে। ভোজ্যতেলে সরবরাহ আদেশ (এসও) বাস্তবায়নের একটি সময় নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে পণ্য না নিলে এসও বাতিল হয়ে যাবে।

তিনি বলেন, ইতোমধ্যে ভোজ্যতেলের আমদানি পর্যায়ে ভ্যাট তুলে নেওয়ার প্রভাব পড়তে শুরু করেছে। পাইকারি পর্যায়ে ১৫৮ বা ১৫৯ টাকায় ভোজ্যতেল ভোজ্যতেল বিক্রি হচ্ছে। খুচরা পর্যায়েও দাম কমেছে। দেশে লাখ লাখ দোকানে ভোজ্যতেল বিক্রি হয়। দুয়েক জায়গায় ব্যতিক্রম থাকতে পারে।

তিনি বলেন, ২৬ মার্চ পর্যন্ত ৫ শতাংশ ভ্যাট দিয়ে ৭৫ হাজার টন ভোজ্যতেল দেশে আমদানি হয়েছে। এরপর ৭ বা ৮ দিনে আরও ১৫ হাজার টন তেল দেশে এসেছে।

বাজারে বিভিন্ন গ্রুপ বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, চাঁদাবাজি বন্ধে জোরালো পদক্ষেপ নেওয়া হচ্ছে। টাস্কফোর্সের সভায় এফবিসিসিআইয়ের সহ সভাপতিও বিষয়টি তুলেছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
২০ এপ্রিল পর্যন্ত স্কুল-কলেজ খোলা, সপ্তাহে ছুটি দুদিন

শিক্ষা ডেস্ক: আগামী ২০ এপ্রিল পর্যন্ত খোলা থাকবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান। এর মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের রমজানের ছুটি বাড়ানো হলো। এ ছাড়া রমজান মাসজুড়ে সপ্তাহে দুই দিন (শুক্র ও শনিবার) স্কুল-কলেজ বন্ধ থাকবে।

আজ সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান ২০ এপ্রিল পর্যন্ত খোলা থাকবে। শুধু রমজান মাসে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

উল্লেখ্য, এর আগে গত ২৮ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব নজরুল ইসলামের সই করা অফিস আদেশ আগামী ২৬ এপ্রিল পর্যন্ত নিয়মিত ক্লাস চালু রাখার কথা জানানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
২৫০০ শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির তালিকায়, ঈদের পর ঘোষণা

দেশের খবর: নতুন এমপিওভুক্তির জন্য সারাদেশ থেকে প্রায় সাড়ে সাত হাজার স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আবেদন করা হয়েছে। এর মধ্যে প্রায় ২ হাজার ৫০০ প্রতিষ্ঠান এমপিওভুক্তির নীতিমালা অনুযায়ী সব শর্ত পূরণ করেছে। ঈদের আগে এ তালিকা চূড়ান্ত করতে চান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে মে মাসের মধ্যে নতুন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হবে।

সোমবার (৪ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি সংক্রান্ত এক সভার আয়োজন করা হয়। সভায় শিক্ষামন্ত্রী উপস্থিত ছিলেন। সেখানে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির যাচাই-বাছাই কমিটিসহ সংশ্লিষ্ট সবাই উপস্থিত ছিলেন।

সভা সূত্রে জানা গেছে, শিক্ষামন্ত্রী কমিটির কাছে খসড়া তালিকা দেখতে চান। এ তালিকায় যুক্ত করা কোন প্রতিষ্ঠানের কী অবস্থা তা জানতে চান।

তালিকা দেখার পর সভায় শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ক্ষেত্রে যেন কোনো ধরনের অনিয়ম না হয়। নীতিমালা অনুযায়ী যারা শর্ত পূরণ করবে তাদের নাম যুক্ত করতে নির্দেশ দেন তিনি। আগামী দুই সপ্তাহের মধ্যে যাচাই-বাছাই শেষ করে খসড়া তালিকা মন্ত্রীর কাছে তুলে দিতে বলা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সভায় উপস্থিত শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য সাধারণ স্কুল-কলেজ থেকে প্রায় সাড়ে ৪ হাজার আর কারিগরি ও মাদরাসা থেকে প্রায় তিন হাজার আবেদন আসে। সেখান থেকে শর্ত পূরণ ও যাচাই-বাছাইয়ে সঠিক তথ্য পাওয়া গেছে এমন আড়াই হাজার প্রতিষ্ঠানের নাম যুক্ত করছে কমিটির সদস্যরা। তালিকায় যুক্ত কিছু প্রতিষ্ঠান আবারও যাচাই করতে নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী। সব ঠিক হলে আগামী দুই সপ্তাহের মধ্যে আবারও সভা করে শিক্ষামন্ত্রী তালিকায় স্বাক্ষর করে প্রধানমন্ত্রীর কাছে পাঠাবেন। সেখান থেকে অনুমোদনের পর তা প্রকাশ করা হবে।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও যাচাই-বাছাই কমিটির আহ্বায়ক এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) ফৌজিয়া জাফরীনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের তালিকা তৈরির কাজ শেষ পর্যায়ে। ঈদের আগে খসড়া চূড়ান্ত হতে পারে। কবে তালিকা প্রকাশ করা হবে তা শিক্ষামন্ত্রী জানাবেন।

তিনি বলেন, এমপিওভুক্তির নীতিমালা অনুযায়ী যারা কাম্য শর্ত পূরণ করেছেন ও প্রাপ্ত তথ্য মাঠ কর্মকর্তারা সঠিক বলে নিশ্চিত করেছেন সেসব প্রতিষ্ঠানের নাম যুক্ত করা হয়েছে। ভুল যাতে না হয় আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। আগামী এক থেকে দুই সপ্তাহ পর আবারও একটি সভা করা হতে পারে। সেখানে শিক্ষামন্ত্রী খসড়া তালিকা চূড়ান্ত করলে তা প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হবে। প্রধানমন্ত্রী অনুমোদন দিলেই তা প্রকাশ করা হবে।

তিনি আরও বলেন, যে সব শিক্ষাপ্রতিষ্ঠান আবেদন করেছে সেগুলো সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে যাচাই-বাছাই করা হয়েছে, আমরা নিজেরা যাচাই-বাছাই করেছি। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের মাধ্যমে তথ্য আনা হয়েছে। যাদের শর্ত পূরণ করেছে ও যাচাই-বাছাইয়ে সঠিক পাওয়া গেছে সেসব প্রতিষ্ঠানকে খসড়া তালিকায় যুক্ত করা হয়েছে। এটি শিক্ষামন্ত্রীর কাছে তুলে দেওয়া হবে। বরাদ্দ অর্থ অনুযায়ী তিনি প্রতিষ্ঠানের সংখ্যা নির্ধারণ করে প্রধানমন্ত্রীর কাছে পাঠাবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest