প্রেসবিজ্ঞপ্তিঃ সাতক্ষীরা সদর উপজেলার কাশেমপুর বাইপাস বায়তুন নুর জামে মসজিদ উদ্বোধন ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কাশেমপুর বাইপাস সড়ক শোকর আলী ইটভাটা সংলগ্ন কাশেমপুর বাইপাস বায়তুন নূর জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল করিমের সভাপতিত্বে ও যুগ্ন সাধারন সম্পাদক সেলিম হোসেনের পরিচালনায় কাশেমপুর বাইপাস বায়তুন নুর জামে মসজিদ শুভ উদ্বোধন ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ও উদ্বোধন করেছেন সাতক্ষীরার বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১০ নং আগরদাড়ী ইউপি চেয়ারম্যান কবির হোসেন মিলন। এসময় উপস্থিত ছিলেন, কাশেমপুর সিদ্দিকী দাখিল মাদ্রাসার সুপার মাও মনিরুজ্জামান মনি, আলহাজ্ব মুফতি মোঃ হাফিজুর রহমান, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট আলহাজ্ব আব্দুল আজিজ, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব নজরুল ইসলাম, আলহাজ্ব শোকর আলী, সাংবাদিক জাহাঙ্গীর সরদার, আঃ কুদ্দুস গাজী, জিএম আশরাফুজ্জামান, কাশেমপুর বাইপাস বায়তুন নুর জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, কোষাধ্যক্ষ তরিকুল ইসলাম, আব্দুস সামাদ, হাফেজ মাও মাসুদুর রহমান সহ বিভিন্ন এলাকার মুসল্লি প্রমূখ। মসজিদ শুভ উদ্বোধন অনুষ্ঠানে দোয়া মোনাজাত করেন মাদ্রাসার সুপার মাও মনিরুজ্জামান মনি।
একরামুজামান জনিঃ সাতক্ষীরায় শৈল্পিক সৌন্দর্য দৃষ্টিনন্দ মাসজিদে কুবা শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার পবিত্র জুম্মার নামাজের মাধ্যমে নবনির্মিত মসজিদে কমপ্লেক্স, মসজিদে ফ্লোর উদ্বোধন করা হয়েছে।
মসজিদের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশীদের সঞ্চালনায় উদ্বোধনীতে জুম্মার নামাজ,বয়ান,ও দোয়া পরিচালনা করেন ঢাকা গুলশান সেন্ট্রাল মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব হাফেজ মাওলানা আহছানউল্লাহ।মসজিদের সভাপতি জি,এম নুরুল ইসলামের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক ফিফা রেফারি ও মাসজিদে কুবার আজীবন উপদেষ্টা তৈয়ব হাসান বাবু এবং প্রধান পৃষ্ঠপোষক শেখ বশির আহমেদ মামুন, উক্ত উদ্বোধনীতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ২ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি,উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান,
জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির, সিভিল সার্জন ডা.হুসাইন সাফাত, পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান পিপিএম বার, অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, অতিরিক্ত জেলা প্রসাশক সার্বিক কাজী আরিফুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপ্পি,
মশিউর রহমান বাবু, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মোমেন খান সান্টু,এবং প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় মুসল্লীরা উপস্থিত ছিলেন। এ সময় মাসজিদে কুবা অনুভূতি প্রকাশ করেন হাফেজ রজব আলী। এসময় বক্তরা বলেন মাসজিদে কুবা কমপ্লেক্সে ইসলামী সংস্কৃতি ও সেবা কেন্দ্র, মুসলিম ও অমুসলিম সকলের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প,
সমাজ ও সচেতনমূলক কর্মসূচি বিভিন্ন সেবামূলক কর্মসূচি পরিকল্পনা সমূহ। বক্তব্যে আরও বলেন শিশু- কিশোর ও বয়স্কদের কুরআন শিক্ষা, ইসলামি সেমিনার, মহিলা-পুরুষ মুর্দার সংরক্ষণের ব্যবস্থা পরিকল্পনা সমূহ।
নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় এক নারী আইনজীবীকে জীনবনাশের হুমকি দিয়েছে আসামী পক্ষের লোকজন। এ ঘটনায় ঢাকা কোর্টের আইনজীবী শিউলি সুলতানা বাদী ৩১ মার্চ রাতে সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। আইনজীবী সাতক্ষীরা সদর উপজেলার বাবুলিয়া গ্রামের মোহাম্মদ আলীর কন্যা।
সূত্র জানায়, বাবুলিয়া গ্রামের মোহাম্মদ আলী জর্জ কোর্টের সিআর ৩৭৭/২১ মামলার বাদী। উক্ত মামলার আইনজীবী শিউলি সুলতানা শুনানী অন্তে বিজ্ঞ আদালত আসামী পক্ষের জামিন বাতিল করে জেল হাজতে প্রেরণ করেন।
এ ঘটনায় ৩০ মার্চ রাতে বাবুলিয়া গ্রামের শওকাত আলীর পুত্র সাইদুজ্জামান সাইদ, রসুলপুর গ্রামের আব্দুল ওহাবের পুত্র ওয়াজেদ আলী, ভবানীপুর গ্রামের আব্দুল জব্বারের পুত্র চঞ্চল, আব্দুল গফুরের পুত্র কামরুল আইনজীবী শিউলির বাড়িতে এসে খুন, জখমের হুমকি ধামকি প্রদান করেন। এ সময় তারা আইনজীবী শিউলির বড় ধরনের ক্ষতি করবে বলেও শাসিয়ে যায়।
এ ঘটনায় আইনজীবী শিউলি সুলতানা বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন। আইনজীবী শিউলি সুলতানা জানান, আমি ঢাকা কোর্টে প্রাকটিস করি।
কিন্তু বাবার মামলা হওয়ার আমি নিজে ঢাকা থেকে সাতক্ষীরায় এসে শুনানি করি। আমার পেশাগত দায়িত্ব পালনের কারণে তারা আমাকে জীবননাশের হুমকি প্রদান করছে। তিনি এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
প্রেস বিজ্ঞপ্তি : ল স্টুডেন্টস ফোরাম, সাতক্ষীরার বার্ষিক আনান্দ আয়োজন করা হয়েছে। ১ এপ্রিল সাতক্ষীরা ল কলেজে অনুষ্ঠিত আনন্দ আয়োজনে সভাপতিত্ব করেন ল স্টুডেন্টস ফোরামের সভাপতি এস এম বিপ্লব হোসেন।
সাধারণ সম্পাদক অহিদুল ইসলামের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ল কলেজের প্রভাষক এড. হোসনে আরা, এড. শহীদ হাসান, এড. মুনির উদ্দীন, এড. লাকী ইয়াসমিন, এড. আজমীর হোসেন রোকন, ল স্টুডেন্টস ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুল হক, সাধারণ সম্পাদক কাজী সাহাব উদ্দীন সাজু,
এড. সাইদুর রহমান সাঈদ, প্রাক্তন সভাপতি আব্দুল্লাহ আল মামুন,
বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি ওয়াসিম হায়দার রোকন, সালাউদ্দীন রানা, হাবিবা সুলতানা রুমি, শারমিন সুলতানা, পাপিয়া সুলতানা, ফাতেমা খাতুন, সুরঞ্জন, ইলোরা পারভীন, শাম্মি সুলতানা, রিজভি প্রমুখ।
মাহে রমজানের পবিত্রতা রক্ষায় সাতক্ষীরায় শান্তিপূর্ণ র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় বাংলাদেশ আহলে হাদীছ যুব সংঘের আয়োজনে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি বিশাল র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন, আহলে হাদীস আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা সাংগঠনিক জেলার সহ-সভাপতি মাও: ফজলুর রহমান।
বক্তব্য রাখেন, আহলে হাদীস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাও: আলতাফ হোসেন, সাতক্ষীরা সাংগঠনিক জেলার উপদেষ্টা অধ্যক্ষ আজিজুর রহমান।
সমগ্র কর্মসূচিতে বাংলাদেশ আহলে হাদীস যুব সংঘ ও আহলে হাদীস আন্দোলন বাংলাদেশে সাতক্ষীরা সাংগঠনিক জেলার সর্বস্তরের দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।
পবিত্র মাহে রমজান কে স্বাগত জানিয়ে বক্তারা বলেন, আহলান সাহলান মাহে রমাদান, মাহে রমাদানের পবিত্রতা রক্ষা কর, করতে হবে, দিনের বেলা হোটেল রেস্তোরা বন্ধ কর, করতে হবে, অশ্লীলতা, বেহায়াপনা বন্ধ কর করতে হবে।
এছাড়া সোস্যাল মিডিয়া, ইলেকট্টিক প্রিন্ট মিডিয়ার যাবতীয় অশ্লীলতা বন্ধের দাবি জানানো হয়।
এছাড়া মোড়ে মোড়ে ছবি, মূর্তি ও ভাস্কর্য এবং বস্ত্র বিপননীতে ভাস্কর্যের প্লাকার্ডের পরিবর্তে আল্লাহ’র নামে তাসবিহ তাহলীল, তাহমিদ সম্বলিত প্লাকার্ড প্রতিস্থাপনের দাবি জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার বার্ষিক সম্মেলন ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় সাতক্ষীরা তুফান কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মাহবুবুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কেন্দ্রীয় সভাপতি আবদুস সাত্তার। প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু ইউসুফ খান বাদল। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জয়ন্ত সরকার, সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শেখ ফয়সাল আহমেদ, ভারতের চেন্নাই মহাত্মা গান্ধী মেমোরিয়াল হেলথকেয়ার সিনিয়র কনসালটেন্ট ডা সঞ্জীব মহান্তি, বাংলাদেশ রিজন প্রধান শতদল ঘোষ,
সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জমান বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, রোটারী ক্লাব অব সাতক্ষীরায় সভাপতি শফিউল ইসলাম,
সাপ্তাহিক মুক্ত-স্বাধীন পত্রিকার সম্পাদক আবুল কালাম, গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি খুলনা জেলা শাখার সভাপতি সৈয়দ হোসেন,
সাধারণ সম্পাদক নাসির হোসেন, যশোর জেলা শাখা সভাপতি আব্দুল গফুর, সাধারণ সম্পাদক আবদুল মান্নান,
সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক আবদুল গফফর। সম্মেলন বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান ছিলেন সাতক্ষীরা জেলা শাখার সদস্য ও আলিপুর ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম।
অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে সাতক্ষীরার সকল উপজেলা ও ইউনিয়ন এর ১২ শতাধিক গ্রাম ডাক্তার উপস্থিত ছিলেন।
আসাদুজ্জামান : পাঁচবছরের ডিড শেষ হওয়ার পর আরও দুই বছর অতিক্রম করলেও হারির টাকা ও জমি ফেরত পাচ্ছেন না সাতক্ষীরার শ্যামনগরে অবস্থিত সাকিব আল হাসান এগ্রো ফার্মের জমির মালিকরা। এতে মানবেতর জীবনযাপন করছেন ৪০ বিঘা জমির অন্তত ১৬জন মালিক। কোন উপায় না পেয়ে তারা হারির টাকা ও জমি ফেরত পেতে মানববন্ধন করেছেন।
বৃহস্পতিবার দুপুরে শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন দাতিনাখালীতে অবস্থিত সাকিব আল হাসান এগ্রো ফার্মের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৬ সালে ১২ হাজার টাকা বার্ষিক চুক্তিমূল্যে জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান, জাতীয় দলের সাবেক ক্রিকেটার সগীর হোসেন পাভেল ও ব্যবসায়ী এমদাদের সাথে ডিডের মাধ্যমে সাকিব আল হাসান এগ্রো ফার্মের নামে জমি লীজ দেন তারা। যার মেয়াদ ছিল ২০২০ সাল পর্যন্ত। ডিডের মেয়াদ দুই বছর আগে শেষ হয়ে গেলেও পরবর্তী সময়ের জন্য জমির মালিকদের হারির টাকা দেওয়া হয়নি। একই সাথে জমিও ফেরত দিচ্ছে না প্রতিষ্ঠানটি। এ নিয়ে ২০২০ সালেও জমির মালিকদের পূর্বের টাকা আদায়ের জন্য আন্দোলনে নামতে হয়েছিল। সে সময় ফার্মের মূল ফটক থেকে সাকিব আল হাসানের নাম মুছে ফেলা হয়। বর্তমানে প্রতিষ্ঠানটি জমির মালিকদের অগোচরে অন্যত্র হস্তান্তরের চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন তারা।
বক্তারা আরও বলেন, দীর্ঘদিন হারির টাকা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন জমির মালিকেরা। তারা অবিলম্বে জমির হারির টাকা ও জমি ফেরত পাওয়ার দাবি জানান।
এসময় বক্তব্য রাখেন, জমির মালিক খালেক ঢালী, এনছার ঢালী, মোহর আলী কয়াল, সাইফুল ইসলাম, শহিদুল ইসলাম প্রমুখ।
এদিকে, জাতীয় দলের সাবেক ক্রিকেটার সগীর হোসেন পাভেল জানিয়েছেন, বর্তমানে ফার্মটির সাথে সাকিব আল হাসান আর নেই। আমরা যাবতীয় পাওনা মিটিয়ে দেওয়ার জন্য দুই মাস সময় চেয়েছিলাম। কিন্তু তার আগেই জমির মালিকরা এসব করছে।
প্রসঙ্গত ঃ রপ্তানিমুখী কাকড়া উৎপাদনের জন্য ২০১৬ সালে সুন্দরবন সংলগ্ন দাতিনাখালীতে সাকিব আল হাসান এগ্রো ফার্ম নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান, জাতীয় দলের সাবেক ক্রিকেটার সগীর হোসেন পাভেল ও ব্যবসায়ী এমদাদ। প্রতিষ্ঠানটিতে অন্তত ২০০ মানষের কর্মসংস্থান হতো।
এর আগে ২০২০ সালে বকেয়া বেতনের দাবিতে কর্মচারীরা আন্দোলনে নামলে বিসিবির হস্তক্ষেপে ও স্থানীয় ক্রীড়াবিদদের মধ্যস্থতায় কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ করা হয়।
বিএম আলাউদ্দীন, আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে মো. মিজানুর রহমান নামে এক ব্যক্তির বিরুদ্ধে জমি দখল, জাল কাগজপত্র তৈরি করে…
প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী তাঁতীদলের ১৩৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত রোববার (৪ অক্টোবর)…
অনলাইন ডেস্ক : পুলিশের তথ্য অনুযায়ী, বুধবার ভোতেকোশি নদীতে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯-এ দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন…