সর্বশেষ সংবাদ-
সব ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীরসাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডেএবিপার্টি সাতক্ষীরা জেলা শাখার মাসিক মতবিনিময় সভাআশাশুনিতে সুদ কারবারির বিরুদ্ধে সংবাদ সম্মেলনআশাশুনিতে পুলিশের বিশেষ অভিযান ৭ আসামি গ্রেপ্তারদেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী-স্বজনদের ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য শিক্ষাসাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়াচক্রের ৩ সদস্য গ্রেপ্তার : ৬টি মোবাইল জব্দদেবহাটায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভাসাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধনবিশ্ব বসতি দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীর জন্য নিরাপদ ও জলবায়ু-সহনশীল আবাসন নিশ্চিতের দাবি 

শ্যামনগরে  স্কুলছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামী সবুজ গ্রেফতার

বিশেষ প্রতিনিধি :
সাতক্ষীরার শ্যামনগরে দশম শ্রেণীর ছাত্রী এক শিক্ষার্থীকে ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি সাবেক শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সেক্রেটারি আব্দুল হাকিম সবুজকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল দুপুরে তাকে কালিগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি আব্দুল হাকিম সবুজ শ্যামনগরের সোনামুগাড়ি গ্রামের মাহবুবুর রহমান মাকুর ছেলে।

এজাহার সূত্রে জানা যায়, ৬ই ফেব্রুয়ারি সকাল নয়টার দিকে প্রাইভেট পড়ার জন্য নকিপুর গার্লস স্কুলে মেয়েটি পৌঁছানোর পর আগে থেকে অপেক্ষায় ওত পেতে থাকা সবুজ ও হিমেল সহ অজ্ঞাত আরো দু তিনজন ছাত্রীকে দুটি মোটর সাইকেলযোগে তুলে নিয়ে যায় এরপরে মুন্সিগঞ্জ কুলতলী এলাকায় আশরাফুল নামে একজনের বাড়িতে নিয়ে শারীরিক নির্যাতন ও গণধর্ষণকালে তার চিৎকারে এলাকার লোকজন এসে ভিকটিমকে উদ্ধার করে এবং আসামীগণ পালিয়ে চলে যায় আত্মগোপনে।

এই ঘটনায় ভুক্তভোগী শ্যামনগর সদরের ছাত্রী বাদী হয়ে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা দাখিল করেন। মামলাটি বর্তমানে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীনে রয়েছে। কিন্তু ঘটনার পর থেকেই আসামি সবুজ ও হিমেল সহ অন্যান্য আসামীগণ আত্মগোপন করে বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছিল। অবশেষে বিশেষ অভিযানে বুধবার গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ থানার চৌমুহনী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পরে তাকে জিজ্ঞাসাবাদে নিয়ে গেলে ধর্ষণের কথা স্বীকার করেন।
বৃহস্পতিবার তাকে শ্যামনগর থানা থেকে সাতক্ষীরা জেলহাজতে প্রেরণ করা হয় হস্তান্তর করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

তালা অফিস :
সাতক্ষীরার তালায় অজ্ঞাত এক ব্যক্তির (৭০) লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটী গ্রামের একটি পুকুর থেকে উক্ত লাশটি উদ্ধার করা হয়।

তবে লাশের চোখে ক্ষতচিহ্ন দেখা গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এলাকাবাসী জানায়, বেশ কয়েকদিন ধরে লোকটি এলাকায় ঘোরাফেরা করতো।

তাকে কেউ চিনতো না। বৃহস্পতিবার দুপুরের দিকে কৃষ্ণকাটী গ্রামের একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশটি ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম মফিদুল হক লিটু বলেন, লাশের পরিচয় পাওয়া যায়নি। তবে তিনি কিছুটা মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন বলে কয়েকজন জানায়।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশের পরিচয় এখনও পাওয়া যায়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় জামায়াতের আমীর সেক্রেটারীসহ গ্রেফতার ৬

নিজস্ব প্রতিনিধি :
নাশকতার পরিকল্পনার অভিযোগে সাতক্ষীরার তালা উপজেলা জামায়াতের আমীর, সেক্রেটারীসহ ৬ নেতাকমীকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন-উপজেলা জামায়াতের আমীর মাওলানা মফিজুল ইসলাম, সেক্রেটারী অধ্যাপক ইদ্রিস আলী,ইসলামকাটি ইউনিয়ন জামায়াতের আমীর মোশারফ হোসেন,সেক্রেটারী আজহারুল ইসলাম,কর্ম পরিষদ সদস্য শেখ নুরুল ইসলাম এবং নারী সদস্যা রেবেকা পারভীন। পুলিশ বলছে নাশকতার পরিকল্পনার অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে পুলিশ বাদী হয়ে তালা থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ১২।

তালা থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান জানান,নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াতের ৬ নেতাকর্মীকে আটককরা হয়েছে। তাদের কাছ থেকে বেশ কিছু জিহাদী বই উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় বাল্য বিবাহ প্রতিরোধে ‘বাল্য বিবাহকে লাল কার্ড’ শীর্ষক ক্যাম্পেইন

আসাদুজ্জামানঃ “বাল্য বিবাহ জীবন থেকে জীবন কেড়ে নেয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘বাল্য বিবাহকে লাল কার্ড’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

একটি বে-সরকারি সংগঠনের (গবেষণা প্রতিষ্ঠান বারসিক) আয়োজনে বুধবার সাতক্ষীরা পৌর শহরের বাঁকাল ইসলামপুর মাঝের পাড়া ফুটবল মাঠে উক্ত ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা।
ক্যাম্পেইনে সাতক্ষীরা সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরার সভাপতিত্বে ও বারসিকের সহকারী প্রোগ্রাম অফিসার গাজী মাহিদা মিজানের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন,

সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, বাজুয়ারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গনি আসাদ, স্থানীয় অভিভাবক লাভলু রহমান, শিক্ষার্থী ফারজানা, মনিরা ও শিলা।
ক্যাম্পেইনে বাল্য বিবাহের ক্ষতিকর দিকসমূহ তুলে ধরে বলা হয়, আজকের শিশু আগামীদিনের ভবিষ্যত। মেয়েদের ১৮ বছরের আগে বিয়ে এবং ২০ বছরের আগে সন্তান নেওয়া থেকে বিরত থাকতে হবে। মেয়েরা পরিবারের বোঝা নয়। তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও আত্মনির্ভর করে তুলতে হবে। তাহলেই বাল্য বিবাহের ঝুঁকি কমবে। এসময় কিশোরীদের লাল কার্ড প্রদান করে বাল্য বিবাহ প্রতিরোধে সকলকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসার আহবান জানানো হয়। এর পর সেখানে কিশোরীদের মাঝে স্যানেটারি ন্যাপকিন বিতরণ করা হয়। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় সপ্তাহ ব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২১-২০২২ সপ্তাহ ব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩০ মার্চ) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে দেবহাটা উপজেলার বহেরা এটি এম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার মো. খালিদ জাহাঙ্গীর’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সপ্তাহ ব্যাপী অনূ ঃ ১৫ সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন সাবেক জেলা ক্রীড়া অফিসার শেখ আবু সালেক।

সপ্তাহ ব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বহেরা এটি এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির।

অনূ ঃ ১৫ জন বালক এবং ১৫ জন বালিকা নিয়ে সাত দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মৌচাক সাহিত্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে বার্ষিক সাধারণ সভা ২০২১ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংগঠনের সভাপতি আব্দুর রশিদ সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল ওহাব আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন,

উপদেষ্টা মন্ডলীর সভাপতি আব্দুর রব ওয়ার্ছী, উপদেষ্টা অধ্যাপক মোজাম্মেল হোসেন, তৃপ্তি মোহন মল্লিক,

সহ সভাপতি ডা. মো. আব্দুল বারী, শেখ মোসফিকুর রহমান মিলটন, কোষাধ্যক্ষ মো. আব্দুল মজিদ, সাহিত্য সম্পাদক বেদুঈন মোস্তফা, সমাজ কল্যাণ সম্পাদক আশরাফুল হক রাজ্জাক,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুছা করিম প্রমুখ।

এসময় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে আব্দুর রশিদ সুমনকে সভাপতি, আব্দুল ওহাব আজাদকে সাধারণ সম্পাদক ও আব্দুস সোবহানকে সাংগঠনিক সম্পাদক করে ৩৯ সদস্য বিশিষ্ট ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের মারপিটে গৃহবধু আহত

দেবহাটা ব্যুরো : দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের মারপিটে এক গৃহবধু আহত হয়েছে। তাকে সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে আহত গৃহবধু বাদী হয়ে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ পরবর্তী পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।

অভিযোগ মতে জানা গেছে, উপজেলার জগন্নাথপুর গ্রামের হাল সাং- বদরতলা, থানা- আশাশুনির নন্দ লাল রায়ের স্ত্রী অনিমা রায়ের সাথে দেবহাটা উপজেলার জগন্নাথপুর (বড়) মৌজার ১৩১২ ও ৭২২ নং খতিয়ানের ৫৭৪৮ নং দাগে ৩.৫৩/০.৮৮ এবং ২.৭১/০.৫১ (একর) জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে।

গত ২৯ মার্চ, ২২ ইং তারিখে সকাল ১১ টার দিকে বাদী তার জমিতে গেলে তার প্রতিপক্ষ দেবহাটা উপজেলার পাইকপাড়া গ্রামের মৃত সুধীর রায়ের ৩ ছেলে যথাক্রমে তপন রায়, মতিলাল রায় ও হিরু লাল রায় এবং হিরু লাল রায়ের ছেলে রাজু একত্রে মিলে বাদীর মেয়ে রিপা রায় (১৯) কে মারপিট করে।

এসময় বাদীনি ঠেকাতে গেলে তাকেও প্রতিপক্ষরা মারপিট করে। এতে অনিমা আহত হলে তাকে সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ বিষয়ে আহত গৃহবধু বাদী হয়ে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে রমজানের খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরন

শ্যামনগর প্রতিনিধি : শ্যামনগরে বেসরকারী সংস্থা সুশীলন এর উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরন করা হয়েছে।

বুধবার (৩০শে এপ্রিল) ইউকে ভিত্তিক দাতা সংস্থা পেনি এ্যাপিল এর আর্থিক সহযোগিতায় সুশীলন কর্তৃক শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ এবং বুড়িগোয়ালীনি ইউনিয়নের ৬২ টি অতিদরিদ্র পরিবারের মাঝে পবিত্র রমাজান মাসে খাদ্য সহায়তা হিসেবে নিত্যপ্রয়োজনীয় ১৫ ধরনের খাদ্য ও ইফতার সামগ্রী এবং নগদ ২০০০.০০ টাকা করে বিতরন করা হয়।

সুশীলন এর উপ-পরিচালক রফিকুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এস, এম, আতাউল হক দোলন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পেনি এ্যাপিল এর প্রতিনিধি জনাব মো: মাসুদ রানা, ০৭ নং মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান বাবু অসীম কুমার মৃধা, উপজেলা সমাজসেবা অফিস এর প্রতিনিধি কিরন শংকর চট্রোপাধ্যায়।

অনুষ্ঠানের শুরুতেই সুশীলনের উপ-পরিচালক মোঃ রফিকুল হক অনুষ্ঠানের মহতী কার্যক্রমের উদ্দেশ্য বর্ননা করেন। তিনি বলেন, সুশীলন বয়স্ক অতি দরিদ্র মানুষের সাথে কাজ করতে গিয়ে দেখেছেন যে রমজান মাসে অনেক দরিদ্র পরিবার পরিপূন্য খাবার না খেয়ে রোজা পালন করেন। এতে করে তারা শারীরিক ভাবে দূর্বল হয়ে পরে।

সুশীলন ৩০ বছর ধরে এলাকার মানুষের আত্ব-সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক কাজ করলেও বয়স্ক মানুষের জন্য ভিন্ন মাত্রায় কাজ করা সৌভাগ্যের বিষয়। দাতা সংস্থা পেনি এ্যাপিল আমাদের আজ এ সুযোগ তৈরি করে দিয়েছেন। আমরা পেনি এ্যাপিল কাছে কৃতজ্ঞ। যদিও এলাকার মানুষের চাহিদার তুলনায় এটা কম, তবুও আমাদের এধরনের যাত্রা শুরু হল।

বিশেষ অতিথি মো: মাসুদ রানা তার বক্তব্যে বলেন, আমরা পৃথিবীর ৪০টিরও বেশি দেশে কাজ করি। বিভিন্ন ব্যক্তি তাদের আয়ের একটা অংশ বয়স্ক মানুষের কল্যানে ব্যয় করে। আমরা এলাকার মানুষের সংগঠন সুশীলনের সাথে কাজ করতে পেরে এবং আপনাদের জন্য কিছু সহযোগিতা করতে পেরে আনন্দিত। এটা আপনাদের অধিকার, আমরা শুধু বাস্তবায়ন করছি। ভবিষাতে এতিম এবং প্রতিবন্ধি ব্যক্তিদের সাথে এভাবে কাজ করার ইচ্ছা আছে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।
প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন বলেন, সুশীলন তৃনমূল পযার্য়ে বয়স্ক মানুষের কল্যানে যে কাজ করে যাচ্ছে তাতে আমি অভিভুত। সরকারের পাশাপাশি দাতা সংস্থা পেনি এ্যাপিল ও সুশীলন গরীব অসহায় মানুষের সাথে সহযোগিতা মূলক যে কার্যক্রম করে যাচ্ছে তাতে আত্র উপজেলার জন প্রতিনিধি হিসাবে আমি গর্বিত এবং কৃতজ্ঞ। রমজান মাস উপলক্ষে ৬২ টি অতিদরিদ্র পরিবার ১৬ ধরনের যে সহযোগিতা প্যাকেজ পেলেন তারা অত্যন্ত ভাগ্যবান।

তিনি যে কোন সমস্যার জন্য সরকারের সমাজসেবা অফিস এবং জনপ্রতিনিধি হিসাবে তার সঙ্গে যোগাযোগ করতে বলেন। উক্ত অনুষ্ঠানে তিনি একজন প্রতিবন্ধি ব্যক্তিকে হুইলচেয়ার ও বাদ পড়া বয়স্ক ব্যক্তিদের বয়স্ক ভাতার কার্ড করে দেয়ার প্রতিশ্রুতি দেন। সুশীলন যে ভাবে মাটি ও মানুষের জন্য ৩০ বছর ধরে নিরলস কাজ করে যাচ্ছে তার সফলতা কামনা করি। আমি আনন্দিত এ ধরণের একটি কার্যক্রমে অংশগ্রহন করতে পেরে। বক্তব্য শেষে তিনি উপস্থিত বয়স্ক মানুষের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রি তুলে দেন।
অনুষ্ঠানটির সার্বিক আয়োজনে সহায়তা করেন সুশীলন’র এস, এম, জাকির হোসেন, সাজ্জাদ হোসেন সাজু, তাপস কুমার মিত্র সহ অনেকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest