সর্বশেষ সংবাদ-
সব ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীরসাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডেএবিপার্টি সাতক্ষীরা জেলা শাখার মাসিক মতবিনিময় সভাআশাশুনিতে সুদ কারবারির বিরুদ্ধে সংবাদ সম্মেলনআশাশুনিতে পুলিশের বিশেষ অভিযান ৭ আসামি গ্রেপ্তারদেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী-স্বজনদের ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য শিক্ষাসাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়াচক্রের ৩ সদস্য গ্রেপ্তার : ৬টি মোবাইল জব্দদেবহাটায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভাসাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধনবিশ্ব বসতি দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীর জন্য নিরাপদ ও জলবায়ু-সহনশীল আবাসন নিশ্চিতের দাবি 

দৈনিক সাতনদী সম্পাদক ছিনতাইকারীর হাতে আহত: সাতক্ষীরা প্রেসক্লাবের নিন্দা

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক হাবিবুর রহমান মঙ্গলবার রাতে ঢাকার পিলখানা এলাকায় ছিনতাই কারীর করলে পড়ে সর্বস্ব হারিয়েছেন এবং আহত গয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

তার দ্রুত সুস্থতা কামনা এবং ছিনতাইকারীদের দ্রুত গ্রেফতারের দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন,

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক ঈদুজ্জামান ইদ্রিস, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম,

অর্থসম্পাদক শেখ মাসুদ হোসেন, দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, নির্বাহী সদস্য মকসুমুল হাকিম, সেলিম রেজা মুকুল, আব্দুল গফুর সরদার, মাছুদুর জামান সুমন, এম শাহীন গোলদারসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে হিন্দু ধর্ম অনুসারীদের বারুণী পূজা – স্নান উৎসব ও মেলা

শ্যামনগর প্রতিনিধি :
হিন্দু ধর্মের প্রথা অনুসারে বারুণী তিথিতে গঙ্গা স্নান উৎসব বা বারুণী মেলা অনুষ্ঠিত হয়। হিন্দু ধর্মের মত অনুসারে বরুণের কন্যা বারুণী। বরুণের পূজা বা গঙ্গাপূজা-সংক্রান্ত উৎসবকে বারুণী পূজা বা বারুণী উৎসব বলা হয়। প্রতি বছর চৈত্র মাসে বারুণী তিথিতে এ মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। সেই অনুসারে বুধবার সাতক্ষীরার জেলার শ্যামনগর উপজেলার সোনারমোড় নামক স্থানে যমুনা নদীর পাড়ে বারুণী পূজা ও মেলা অনুষ্ঠিত হয়।

বারুণী পূজা উপলক্ষে বুধবার ভোর থেকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ভক্ত বৃন্দ সোনারমোড়ে যমুনা নদীর( যা এখন খালে পরিনত হয়েছে) তীরে অবস্থিত বারণী ঘাটে এসে স্নান করে পূজা করেন। এছাড়াও যাদের বাবা,মা বা আত্মীয় স্বজন মারা গেছে তাদের আত্মার শান্তি কামনায় যজ্ঞ করে পিন্ড দান কারেন। বারণী স্নান বা পূজা উপলক্ষে মেলায় বিভিন্ন মিষ্টি, মাটির হাড়ি পাতিল, দা বটি, শীতল পাটি, বাঁশের তৈরি ঝোড়া, চালন, কূলা, কাপড়ের, শাখা সিদূরের দোকান সহ বিভিন্ন দোকান বসে। বারণী উপলক্ষে মা,কাকী, ঠাকুমারা নতুন শাখা কিনে হাতে পরেন।

উক্ত পূজা ও মেলা পরিদর্শন করেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল হক দোলন, বাংলাদেশ হিন্দু পরিষদ শ্যামনগর উপজেলা শাখার আহবায়ক অনাথ মন্ডল, যুগ্ম আহবায়ক সুজন কুমার দাস, হিমাংশু মন্ডল, সদস্য সচিব উৎপল কুমার মন্ডল প্রমুখ

কথিত আছে যে এ তিথিতে গঙ্গা স্নান করে এক মনে ঈশ্বরের কাছে ক্ষমা ভিক্ষা প্রার্থনা করলে ঈশ্বর সব পাপ ক্ষমা করে দেয় এবং সে ঈশ্বরের অপার কৃপা লাভ করে। স্কন্দ পুরাণ অনুসারে চৈত্রমাসের কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে শতভিষা নক্ষত্র যোগ হলে সেই তিথি বারুণী নামে পরিচিত। এই তিথিতে স্নান করলে বহুশত সূর্যগ্রহনের জন্য গঙ্গাস্নানের যে ফল সেই ফল লাভ করা যায়। হিমালয় কন্যা গঙ্গার অপর নাম হল বারুণী। বারুণী স্নান বলতে এখানে গঙ্গা স্নানেরই প্রতিরুপ। এই স্নান টি বস্তুত্ব হিন্দু ধর্মীয় একটি পূন্য স্নান উৎসব।জীব জগতের পঙ্কের মধ্যে পথ চলতে গিয়ে পাপাচারে পূর্ণ্,ক্লেদাক্ত মুনস্যকুল এই পূণ্য স্নানের মধ্যমে পাপ মুক্ত হয়।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জজ কোর্টের অ্যাড. কান্টুসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিনিধি : এক নারীকে চাকুরি দেওয়ার নাম করে ৫ লাখ ৮৮ হাজার টাকা প্রতারণার মামলায় আদালতের নির্দেশে টাকা পরিশোধের শর্ত ভঙ্গ করায় আওয়ামী লীগ নেতা ও সাতক্ষীরা জজ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাড. মোজাহার হোসেন কান্টু, তার ভাই ও ভাইপোসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

মঙ্গলবার সাতক্ষীরার আমলী আদালত-২ এর বিচারক ইয়াসমিন নাহার এ গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।
গ্রেপ্তারি পরোয়ানার অন্য আসামীরা হলেন, কালিগঞ্জ উপজেলার বাজারগ্রামের শেখ মোকাব্বার হোসেন, তার ভাইপো শেখ ময়নুল হোসেন ওরফে রিন্টু শেখ, শ্যামনগরের দেবীপুরের এম রহমান বকুল, একই উপজেলার বাদঘাটার মোছাঃ মারুফা খাতুন।

মামলার বিবরনে জানা যায়, সমবায় অফিস থেকে নিবন্ধন নিয়ে নিয়ম বহির্ভুতভাবে সাতক্ষীরার শ্যামনগরে আজিজ কো-অপরেটিভ কমার্স এণ্ড ফাইন্যান্স ক্রেডিড সোসাইটি লিমিটেড নামে ব্যাংক খোলা হয়।

ওই ব্যাংকে কালিগঞ্জ উপজেলার ভাড়াসিমলা গ্রামের জিএম আব্দুল আজিজের মেয়ে শারমিন সুলতানাকে কোষাধ্যক্ষ পদে চাকুরির প্রতিশ্রুতি দিয়ে কালিগঞ্জ উপজেলার বাজারগ্রামের শেখ ময়নুল হোসেন ওরফে রিন্টু জামানতের নামে পাঁচ লাখ টাকা দাবি করে । ২০১৮ সালের ১১ এপ্রিল ৫০০ টাকা দিয়ে ওই ব্যাংকে সঞ্চয়ী হিসাব খুলে দেন রিণ্টু।

ওই বছরের ৬ মে শারমিনের বাড়িতে যেয়ে পাঁচ লাখ টাকা নিয়ে জমা দেওয়া রসিদে ব্যবস্থাপক রিন্টুর চাচা শেখ মোকাব্বার হোসেন, সেকেণ্ড অফিসার শ্যামনগরের দেবীপুরের এম রহমান বকুল, কোষাধ্যক্ষ শ্যামনগরের বাদঘাটার মোছাঃ মারুফার সিল সহি মেরে টাকা জমা দেখিয়ে রসিদ শারমিনের কাছে দেয়। ওই বছরের ২১ জুলাই ধার হিসেবে শারমিনের কাছ থেকে এক লাখ টাকা নিয়ে ইসলামী ফাষ্ট সিকিউরিটি ব্যাংক কালিগঞ্জ শাখার একটি চেক দেয় রিন্টু।শারমিন পরে জানতে পারে তার পাঁচ লাখ টাকা ওই ব্যাংকে জমা হয়নি। এমনকি ইসলামী ফাষ্ট সিকিউরিটি ব্যাংক কালিগঞ্জ শাখায় রিন্টুর হিসাব নম্বরে কোন টাকা ছিল না।

বিষয়টি রিন্টু, তার চাচা শেখ মোকাব্বার, এম রহমান বকুল ও মোছাঃ মারুফাকে বলার পর তারা টাকা দেওয়ার কথা বলে টালবাহানা করায় বিষয়টি সাতক্ষীরা পুলিশ সুপারের কাছে অভিযোগ করেন শারমিন। পুলিশ সুপার বিষয়টি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।

বিষয়টি জানতে পেরে রিন্টু তার চাচা মোকাব্বার, বকুল ও মারুফাকে নিয়ে রিন্টুর চাচা বিশিষ্ঠ আওয়ামী লীগ নেতা ও জজ কোর্টের পিপি অ্যাড. মোজাহার হোসেন কান্টু (কালিগঞ্জের যমুনার চরের বাসিন্দা) কৌশলে শারমিনকে ডেকে মামলা করে কোন লাভ হবে না এমন ভয়ভীতি দেখিয়ে মাসিক ১২ হাজার টাকা কিস্তিতে সাড়ে তিন লাখ টাকা পরিশোধ করে সমস্যা সমাধান করে দেবেন মর্মে ভাইপো ও ভাইসহ চারজনের প্রতারণার ভার নিজের কাঁধে নিয়ে ২০২০ সালের ১৮ নভেম্বর নিজের নামে তোলা তিনটি একশত টাকার নন জুডিশিয়াল স্টাম্পে ২০২০ সালের ২১ নভেম্বর শারমিনের বাড়িতে বসে পরিশোধকারি হিসেবে চুক্তিবদ্ধ হন অ্যাড. মোজাহার হোসেন কাণ্টু। পাওনাদার হিসেবে সাক্ষর করেন শারমিন সুলতানা।

অ্যাড. মোজাহার হোসেন কাণ্টু চুক্তি অনুযায়ি প্রথম মাসে এক কিস্তির ১২ হাজার টাকা দেন। টালবাহানার একপর্যায়ে ২০২১ সালের ১৩ নভেম্বর টাকা চাইলে টাকা দিতে পারবেন না বলে বাড়ি থেকে শারমিন সুলতানাকে তাড়িয়ে দেন কান্টু ওঅপর চার প্রতারক। নিরুপায় হয়ে শারমিন সুলতানা অ্যাড. মোজাহার হোসেন কাণ্টুসহ পাঁচজনের বিরুদ্ধে সাতক্ষীরা আমলী আদালত-২ এ পাঁচ লাখ ৮৮ হাজার টাকা প্রতারণার মামলা(সিআর -৪৩০/২১ কালিঃ) করেন গত বছরের ১৭ নভেম্বর। বিচারক তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনকে নির্দেশ দেন। তদন্তকারি কর্মকর্তা পিবিআই এর উপপরিদর্শক সৈয়দ রবিউল আলম পলাশ গত ২২ জানুয়ারি প্রতারণার সত্যতা আছে মর্মে পাঁচ আসামীর বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন। আদালত ওই পাঁচ আসামীর বিরুদ্ধে শমন জারির নির্দেশ দেন। শমন পেয়ে জেলা আইনজীবী সমিতি পরিচালনায় সদ্য গঠিত আহবায়ক কমিটির সদস্য অ্যাড. মোজাহার হোসেন কাণ্টুসহ পাঁচজন আসামী ২৯ মার্চ প্রথম কিস্তি ও পরে সাত কিস্তিতে টাকা পরিশোধ করার অঙ্গীকার করে গত ২৩ মার্চ আদালত থেকে অন্তবর্তীকালিন জামিন পান আসামীর্।া
সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবী অ্যাড. রফিকুল এলাহী জানান, আদালতে প্রথম কিস্তীর টাকা পরিশোধ করার শর্ত ভঙ্গ করেও গতকাল মঙ্গলবার আদালতে স্থায়ী জামিন আবেদন করেন আসামীরা। শুনানীকালে আসামী ও তাদের আইনজীবী হাজির ছিলেন না। আদালতের শর্ত ভঙ্গ করায় জেলে যেতে হবে এমন আশঙ্কায় আসামীরা কাঠগড়ায় ওঠেননি। ফলে সঙ্গত কারণেরই আমলী আদালত-২ এর বিচারক ইয়াসমিন নাহার আসামীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন। বৃহষ্পতিবার আসামীদের গ্রেপ্তারি পরোয়ানা সাতক্ষীরা পুলিশ সুপারের মাধ্যমে কালিগঞ্জ থানায় পাঠানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে সাতক্ষীরায় জেলা বিএনপি’র প্রতীকী অনশন

নিজস্ব প্রতিনিধি :
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে সাতক্ষীরায় কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে প্রতীকী অনশন করেছে জেলা বিএনপি।
৩০ মার্চ বুধবার সকাল ১১ টায় সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকায় সাতক্ষীরা জেলা বিএনপি’র আহবায়ক সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুল আলীম চেয়ারম্যানের সঞ্চালনায় “প্রতীকী অনশন” কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর বিএনপি’র আহবায়ক শের আলী, সদস্য-সচিব তাজকিন আহমেদ চিশতি, জেলা বিএনপির সদস্য আশেক এলাহী মুন্না, সদর উপজেলা বিএনপি’র আহবায়ক অ্যাডভোকেট নুরুল ইসলাম, কালীগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়়ক এবাদুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপি’র আাহ্বায়ক মহিউদ্দিন সিদ্দিকী, আশাশুনি উপজেলা বিএনপির আহবায়ক রুহুল কুদ্দুস , আশাশুনি উপজেলা বিএনপি’র সদস্য সচিব মশিউল হুদা তুহিন, শ্যামনগর উপজেলা বিএনপি’র সহ সভাপতি জিএম লিয়াকত,

ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলায়মান কবির, কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব ডাক্তার শফিকুল আলম বাবু, কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান বাপ্পি, আশাশুনি উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খায়রুল আহসান, শ্যামনগর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক লিয়়াকত আলী বাবু, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুস সামাদ, জেলা য়ুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, জেলা কৃষকদলের আহবায়ক আহসানুল কাদির স্বপন,

জেলা য়ুবদলের সাধারণ সম্পাদক এইচ আর মুকুল, জেলা জাসাসের আহ্বায়ক সালাউদ্দিন লিটন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো, জেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ শাহিন আলি, জেলা য়ুবদলের সহ-সভাপতি হাসান শাহরিয়ার রিপন, জেলা স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক প্রভাষক আনারুল ইসলাম, জেলা মৎস্যজীবী দলের সিনিঃ যুুগ্ম-আহ্বায়়ক মাহমুদুল ইসলাম, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সুমন রহমান, জেলা জাসাসের সদস্য সচিব ফারুক হোসেন, পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক থাক্রমে ইয়াসিন আলি,

আব্দুল জলিল খোকন, এম এ রাজ্জাক, সাইফুল ইসলাম বাবলু, আব্দুর রাকিব পৌর যুবদলের সদস্য-সচিব মাসুম রানা সবুজ, পৌর বিএনপি নেতা কামরুজ্জামান পলাশ, মনিরুজ্জামান মনি, মহিদুল ইসলাম সানি সহ সকল উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহয়োগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনশনে বক্তারা বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষ আজ দিশেহারা হয়ে পড়েছে। অবিলম্বে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমিয়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে এনে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষদের দু:খ দুর্দশা লাঘবের দাবি জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় লোক সাংস্কৃতিক উৎসবে সংস্কৃতিপ্রেমীদের পদচারণায় মুখরিত শিল্পকলা

নিজস্ব প্রতিনিধি : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষে স্বাধীনতার মাসে সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে চলছে লোক সাংস্কৃতিক উৎসব ২০২১-২০২২। বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমিতে লোক সাংস্কৃতিক উৎসবে সংস্কৃতিপ্রেমী দর্শকের পদচারণায় মুখরিত শিল্পকলা একাডেমি।

উৎসব প্রাঙ্গণে বিভিন্ন বয়সী মানুষ দলবেঁধে আসছে, আড্ডা-গল্প হচ্ছে, চলছে হৈ-হুল্লোড়। এক কথায় শিল্পকলায় জমে উঠেছে লোক সাংস্কৃতিক উৎসব। মঙ্গলবার (২৯ মার্চ) জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য বীর মুক্তিযোদ্ধা ইমাম বারী, সব্যসাচী আবৃত্তি সংসদের সভাপতি হেনরী সরদার, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোজাফ্ফার রহমান, ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিলটন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন কলারোয়া উপজেলা শিল্পকলা একাডেমি, খ্রিস্টান কালচার একাডেমি, উদীচী শিল্পগোষ্টী, বর্ণমালা একাডেমি, সাতসুরে আমরা ও সবুজ সংঘ।

৩০ মার্চ সন্ধ্যা সাতটায় সাংস্কৃতিক অনুষ্ঠানে স্ববান্ধবে উপস্থিত থাকার জন্য জেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে সাতক্ষীরা জেলা ছাত্রলীগ সভাপতির উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিনিধি : ১৭ ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন-জাতীয় শিশু দিবস এবং ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস পরবর্তীতে জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমানের পক্ষ থেকে শ্যামনগরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়ন ছাত্রলীগের মাধ্যমে বুড়িগোয়ালিনী ইউনিয়নের পোড়াকাটলা দ্বীপায়ন মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বাবু অনংগ কুমার মন্ডল সহ অন্যান্য শিক্ষকমন্ডলী, বুড়িগোয়ালিনী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি- বাপী মন্ডল, শিক্ষা বিষয়ক সম্পাদক – উত্তম মন্ডল সহ অনেকে উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বুড়িগোয়ালিনী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বাপী মন্ডল বলেন, সাতক্ষীরা জেলা ছাত্রলীগ সভাপতি আশিকুর রহমান অত্র ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানে মেধাবী, অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে হবে বলে এই নির্দেশনা প্রদান করেন তারই ধারাবাহিকতায় আমাদের এই শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচী চলমান থাকবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দ্রব্য মূল্যের দাম কমানোর দাবিতে সাতক্ষীরায় ওয়ার্কার্স পার্টির মিছিল

অবিলম্বে চাল,ডাল তেল,গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে হবে, টিসিবির কার্যক্রম বাড়ানোর পাশাপাশি, সারা দেশে সবার জন্য পূর্ণ রেশনিং ব্যবস্থা চালু, অবৈধ মুনাফাখোর মজুতদার কালো বাজারী ব্যবসায়ীদের বিচারের দাবিতে সাতক্ষীরায় ওয়ার্কার্স পার্টির সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির কার্যালয় থেকে মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিনি মার্কেটে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন,

জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড অজিত কুমার রাজ বংশী।
সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা কমিটির সাধারণ সম্পাদক এড. ফাহিমুল কিসলু, সম্পাদক মন্ডলীর সদস্য উপাধ্যক্ষ ময়নুল হাসান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মাস্টার,

জেলা কমিটির সদস্য মফিজুল হক জাহাঙ্গীর, নির্মল সরকার, অধ্যক্ষ শিব পদ গাইন, হিরন্ময় মন্ডলসহ জেলা ও বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দ্রব্য মূল্যের উর্ধ্বগতির কারনে মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে। অথচ এবিষয় নিয়ে কারো মাথা ব্যথা নেই। নি¤œ বিত্ত ও মধ্য বিত্তদের নিয়ে কেউ ভাবে না। অথচ মুনাফাখোররা দেশের টাকা বিদেশে পাচার করছে। কালো টাকার পাহাড় গড়ে তুলেছে। কেউ প্রচুর টাকার মালিক হচ্ছে।

কারো ঘরে খাবার নেই। দেশে ধনি গরিবের বৈষম্য বাড়ছে। বক্তারা অবিলম্বে চাল,ডাল তেল,গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে হবে।

টিসিবির কার্যক্রম বাড়ানোর পাশাপাশি সারা দেশে সবার জন্য পূর্ণ রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। অবৈধ মুনাফাখোর মজুতদার কালো বাজারী ব্যবসায়ীদের বিচারের কাঠ গড়ায় এনে বিচার করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটার নওয়াপাড়া তহশীল অফিসে ইউএনওর গনশুনানী
 দেবহাটা ব্যুরো : দেবহাটার নওয়াপাড়া ইউনিয়ন তহশীল অফিসে ইউএনওর গনশুনানী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৯ মার্চ, ২২ ইং তারিখ সকাল ১১ টায় ইউনিয়ন তহশীল অফিস চত্বরে অনুষ্ঠিত উক্ত গনশুনানীতে এলাকার জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিকসহ এলাকার সচেতন নাগরিকগন উপস্থিত ছিলেন। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী এসময় উন্মুক্তভাবে জনসাধারনের ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যাগুলো শোনেন।
সাধারন মানুষ এসময় দীর্ঘদিন ধরে নওয়াপাড়া তহশীল অফিসে নাসির উদ্দীন নামে একজনের নাম উল্লেখ করে তার দ্বারা মানুষ বিভিন্নভাবে হয়রানীর শিকার হচ্ছে বলে জানান। এছাড়া উক্ত নাসির মানুষকে বিভিন্ন সেবা দেয়ার নাম করে সরকারী নির্দেশনা অমান্য করে অধিকহারে টাকা নেয় এবং মানুষকে প্রতারিত করে বলে গনশুনানীতে মানুষেরা জানান। এছাড়াও সাধারন মানুষ খাজনা পরিশোধের হার,
নাম পত্তন করাসহ বিভিন্ন জমিজমা সংক্রান্ত বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রশ্ন করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদ হোসেন সিদ্দিকী সরকারী নির্দেশনার আলোচনা সকল প্রশ্নের সঠিক উত্তর দেন এবং সরকারী নির্দেশনা মেনে সকলকে জমিজমার কাগজপত্র, খাজনা ও নাম পত্তন করাসহ সকল কাজ করে নেয়ার আহবান জানান। এসময় ইউএনও কোন সেবা প্রার্থী কারো দ্বারা হয়রানী বা কোন প্রকারের অনিয়ম করতে চাইলে সরাসরি তাকে (ইউএনও) কে জানানোর জন্য অনুরোধ করেন। গনশুনানীতে এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন,
নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান সাহেব আলী, নওয়াপাড়া ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা নাজমুল ইসলাম খাঁন, বীর মুক্তিযোদ্ধা নফর বিশ^াস, মোহনা টিভির প্রতিনিধি আর.কে.বাপ্পা, দেবহাটা রিপোটার্স ক্লাবের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, ইউপি সদস্যদের মধ্যে জাকির হোসেন, আসমান আলী, মাহমুদ হোসেনসহ সাধারন সেবাপ্রার্থী জনগন উপস্থিত ছিলেন।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest