নিজস্ব প্রতিনিধিঃ শ্যামনগরে ৫’শ দুস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী (সয়াবিন তেল, চিড়া, মুড়ি, আলু, ছোলা, খেজুর, সিমাই) উপহার প্রদানের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২রা এপ্রিল) সকাল ১১ টায় স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিমের উদ্যোগে ও বাস্তবায়নে এবং কানাডিয়ান প্রবাসী ও ভিসা কাউন্সিলিং এজেন্সি বিহেয়ার এর সহযোগিতায় শ্যামনগর উপজেলা পরিষদ চত্বরে এসকল খাদ্য সামগ্রী প্রদানের উদ্বোধন করা হয়।
এসময় উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সিডিওর প্রতিষ্ঠাতা পরিচালক গাজী আল ইমরান এর সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, ওসি তদন্ত হাওলাদার সানোয়ার হোসেন মাসুম, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল আলিম,
ইউপি সদস্য সাংবাদিক এস কে সিরাজ, ইউপি সদস্য দেলোয়ারা বেগম, ইউপি সদস্য কুলসুম জাহান,সাংবাদিক আবু সাইদ,সাংবাদিক এম কামরুজ্জামান, সিডিও ইয়ুথ টিমের আহবায়ক ফজলুল হক, যুগ্ন আহবায়ক গোলাম রব্বানী, সদস্য সচিব আনিসুর রহমান, সদস্য হাফিজুর রহমান হাফিজ, সদস্য আনিসুর রহমান মিলন, আটুলিয়া ইউনিট সাধারণ সম্পাদক শাকিল হুসাইন, সদস্য মাহিন, সদস্য সিয়াম, সদস্য মামুন সহ সিডিও ইয়ুথ টিমের সদস্যবৃন্দ।
কালিগঞ্জ প্রতিনিধিঃ
স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরষ্কারে সারা দেশের মধ্যে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৬ষ্ঠ তম স্থান অর্জন করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্য ব্যবস্থায় ৬টি মূলনীতিকে প্রধান কাঠামো বিবেচনায় নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস কর্তৃক প্রান্তিক পর্যায়ের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা হাসপাতাল,
মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত এবং স্নাতকোত্তর হাসপাতাল সমূহ থেকে সংগৃহীত তথ্য ও উপাত্ত সমূহের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিবছর এই জাতীয় পুরষ্কার দেওয়া হয়।
এরই আলোকে গত ৩১ মার্চ বৃহষ্পতিবার ঢাকার ওসমানী স্মৃতি মিলানয়তনে “স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরষ্কার” প্রদান করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক
উপস্থিত থেকে স্ব-স্ব প্রতিষ্ঠান প্রধানদের হাতে “স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরষ্কার” প্রদান করেন। স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানসমূহের কর্মদক্ষতা মূল্যায়ন, মর্যাদাক্রম নির্ণয় ও সেই অনুযায়ী পুরস্কার প্রদানের মাধ্যমে পেশাগত দায়িত্বে উদ্বুদ্ধ ও উৎসাহ প্রদান করাই হলো এই পুরস্কারের মূল উদ্দেশ্যে। ২০১৪ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কারিগরি সহযোগিতায় হেলথ সিস্টেম স্ট্রেষ্টদেনিং কার্যক্রম চালু করেছে।
এই মূল্যায়ন ব্যবস্থায় চারটি স্বতন্ত্র টুল ব্যবহার করা হয়েছে। ১/ অনলাইন নিরীক্ষণ ২/ মাঠপর্যায়ে পর্যবেক্ষণ ৩/ সরেজমিন মূল্যায়ন যা শীর্ষস্থানীয় স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহ বাছাই এবং স্বাস্থ্য ব্যবস্থার অপূর্ণতা খুঁজে পাওয়ার জন্য মূল্যায়নকারীদের দ্বারা সংক্ষিপ্ত তালিকাভুক্ত কেন্দ্রের জন্য ব্যবহৃত ৪/ রোগীর সন্তুষ্টি জরিপ যা সংক্ষিপ্ত তালিকাভুক্ত স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহের বাস্তবিক বা সরেজমিন মূল্যায়নসহ একই সাথে পরিচালিত হয়।
প্রতিটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের জন্য সেপ্টেম্বর থেকে আগস্ট মাসের মাসিক স্কোরের উপর ভিত্তি করে বার্ষিক স্কোর প্রস্তুত করা হয়।
সেই হিসেবে সারা দেশের মধ্যে ১০টি শীর্ষ স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৬ষ্ঠ তম স্থান অধিকার করায় বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রীর নিকট থেকে “স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরষ্কার” গ্রহন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ তৈয়েবুর রহমান। কাজের এই স্বীকৃতি পেয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন,
মানুষ মানবিকতার জন্য, জয় হোক মানবতার। স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এমন স্বীকৃতি পেলে কাজের উৎসাহ আরো বৃদ্ধিপায়। এই ধারাবাহিকতা আগামিতে যাতে ধরে রাখা যায় সেজন্য সকলকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।
শ্যামনগর প্রতিনিধি :
সাতক্ষীরার শ্যামনগরে বিষ প্রয়োগে আট লক্ষ টাকার মাছ ও কাঁকড়া মৃত্যু হয়েছে। এ ঘটনায় শ্যামনগর থানায় লিখিত অভিযোগ রয়েছে। উপজেলার বুড়িগোয়ালিনী পোড়াকাটলা গ্রামের এঘটনা ঘটে।
হরিচারন হালদার এর পুত্র সুব্রত হালদার জানান, আমি সব সময় কাঁকড়ার খাদ্য হিসাবে তেলাপিয়া মাছ ক্রয় করে শ্যামনগর থানাধীন ভামিয়া কাঁকড়ার পয়েন্ট মালিক দেবদাশ মন্ডল, সুরুজীৎ মন্ডল, মোঃ বাক্কার গাজী, দাতিনাখালী এলাকায় কাঁকড়া চাষীর কাছে বিক্রি করি।
৩০শে মার্চ ধুমঘাট এলাকার জিয়াদ আলী খাঁ পুত্র আব্দুল করিম খাঁ সোনার মোড়ে মাছের ছেটে তার তেলাপিয়া মাছ ‘ মেসার্স ঢাকা ফিস ” বিক্রয় করে ।
আমি উক্ত মাছ ” মেসার্স ঢাকা ফিস ” থেকে ছত্রিশ কেজি আটশো গ্রাম তেলাপিয়া মাছ ক্রয় করে কাঁকড়ার পয়েন্ট মালিকদের নিকট বিক্রয় করি । উক্ত তেলাপিয়া মাছ কাঁকড়ার পয়েন্ট মালিকগন তাদের পয়েন্টে কাঁকড়ার খাবার হিসাবে দিলে তাদের কাঁকড়া প্রায় ১৫ হাজার পিস কাঁকড়া মারা যায় । যাহার অনুমান মূল্য সাত লক্ষ থেকে আট লক্ষ টাকা। সুব্রত অভিযোগে আরও বলেন, ৩১শে মার্চ বৃহস্পতিবার সকালে ১০টার সময় আমি সহ কাঁকড়ার মালিকগন আব্দুল করিম কে মাছের সমিতির আড়তে ডেকে বিষ প্রয়োগ করে মাছ ধরার বিষয় জানতে চাইলে বিবাদী আমাদের কে অবন্তর ভাষয়া গালি – গালাজ করতে থাকে ।
আমরা আমাদের ক্ষতি পূরন চাইলে বিবদী আমাদের উপর চরম ভাবে ক্ষিপ্ত হয়ে মারার জন্য উদ্যাত হইয়া বিভিন্ন ধরনের ভয়ভীতি দিয়ে বলে যে , আমি বিষ দিয়ে মারা মাছ বিক্রয় করেছি , আমি তোদের কোন ক্ষতি পূরন দিতে পারবো না পারলে তোরা কিছু করে নিস মর্মে হুমকি প্রদান করে হাকাইয়া দেয়। এ ব্যাপারে মেসার্স ঢাকা আফি এর পরিচালকের কাছে জানতে চাইলে তিনি বলেন আমরা কমিশনে মাছ বিক্রি করে দিই মাছ বিক্রেতা কিভাবে মাছ ধরেছে সেটা তো আমরা জানি না। মাছ বিক্রেতা আব্দুল করিমের কাছে জানতে চাইলে তিনি বলেন আমার মাছ বিষ প্রয়োগ করে ধরা না আমি পুকুর সেচে মাছ বিক্রি করেছি আর শুধু তেলাপিয়া না বিভিন্ন প্রকারের মাছ বিক্রি করেছি। এভাবে বিষ প্রয়োগ করা মাছ বাজারজাত হলে ক্ষুদ্র কাঁকড়া ব্যবসায়ীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও অভিযোগ করেন এবং এসকল ব্যবসায়ীদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
নিজস্ব প্রতিনিধি : বেতনার দুই পাড় থেকে উচ্ছেদকৃত ভূমিহীনদের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়ন ভুমিহীন সমিতির আয়োজনে বিনেরপোতা ব্রীজ সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, লাবসা ইউনিয়ন ভুমিহীন সমিতির সভাপতি শেখ রিয়াজুল। জেলা ভুমিহীন সমিতির সহ সভাপতি মফিজুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আদিত্য মল্লিক, জেলা ভুমিহীন সমিতির সভাপতি আব্দুস সামাদ, আবু সুফিয়ান সজল, ইউপি মহিলা সদস্য ফাহমিদা জামান মিতু,
ওয়ার্কাস পার্টি উৎপল মন্ডল, জেলা ভুমিহীন সমিতির সাংগঠনিক সম্পাদক বদুজ্জামান বদু, পৌর ভুমিহীন সমিতির সভাপতি আশরাফুল গাজী, জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সহ সভাপতি সেলিম হোসেন, তথ্য সম্পাদক শেখ রেজাউল ইসলাম বাবলু, ভুমিহীন নেতা শাহাজান আলী ছোট বাবু, রহমত আলী, আলি মুজজামান আলীম, হাবিবুর রহমান, ইসমাইল হোসেন, হাফিজুর রহমান, আল হেলাল,
সদর উপজেলা ভূমিহীণ সমিতির সভাপতি ইউছুফ আলী, সাধারণ সম্পাদক মীর আশিক ইকবাল বাপ্পী , ভুমিহীন সমিতির নেত্রী নাজমা আক্তার, উর্মি সালমা, ময়না প্রমূখ। এসময় মানববন্ধনে জেলা, উপজেলা ও ইউনিয়ন ভুমিহীন সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, সম্প্রতি বেতনানদী খননের কাজ শুরু হয়েছে। অবিলম্বে প্রভাবশালী ব্যক্তিদের কবল থেকে খাস জমি উদ্ধার করে ভুমিহীনদের উচ্ছেদ করার পূর্বে তাদের পুর্নবাসন করতে হবে।
এছাড়াও বিনেরপোতায় বেতনানদীর চরে খাস জায়গায় গোডাউন ঘরে দখল করেছে একটি প্রভাবশালী মহল। নদীরে চরে হলেও সেটিতে কোন আঘাত না করে অসহায় ভূমিহীনদের বাড়ি ঘর ভাংচুর করা হচ্ছে। যা অত্যন্ত দু:খ জনক। বিনেরপোতায় প্রভাবশালীদের দখলকৃত খাস জায়গার ঘর উচ্ছেদ করে ভুমিহীনদের পুর্নবাসন করতে হবে। ভুমিহীনদের উচ্ছেদ করার পূর্বে তাদের পুর্নবাসন করা না হলে পুনরায় মানববন্ধন ও সড়ক অবরোধধসহ ডিসি ও ইউএনও অফিস ঘেরাও করা হবে বলে ভুমিহীন নেতৃবৃন্দরা বলেন। বক্তারা অবিলম্বে উচ্ছেদকৃত ভুমিহীনদের পুনর্বাসন করার দাবি জানান ভুমিহীন সমিতির নেতৃবৃন্দ।
জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে আইনজীবী পরিচয় দানকারী শিউলী কর্তৃক চাচা ও চাচাতো ভাইদের বিরুদ্ধে মিথ্যা মামলায় হয়রানি এবং সামাজিকভাবে হেয় করতে জঘন্য মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, সদর উপজেলার ভবানীপুর গ্রামের মৃত আহাদ উল্লাহ সরদারের পুত্র আব্দুল আজিজ। লিখিত অভিযোগে তিনি বলেন,
আমাদের সাথে বাবুলিয়া গ্রামের মৃত. ইন্তাজ আলীর পুত্র মোহাম্মাদ আলী সরদারের সাথে জমি জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল।
মোহাম্মাদ আলী আমার চাচাতো ভাই। একই শরিকের সম্পত্তিতে একটি গভীর ঘের রয়েছে। ঘেরটি সম্মিলিতভাবে আমরা সবাই পরিচালনা করে আসছিলাম। মোহাম্মাদ আলী ওই ঘেরটি পরিচালনা করতে গিয়ে আনুমানিক ৮ লক্ষ টাকা আত্মসাত করে।
আমি গোষ্ঠীর সকলের বড় ভাই। আমি মোহাম্মাদ আলীর সম্পর্কে অনেক আগে থেকে জানি।
এটি আমাদের সম্পূর্ণ পারিবারিক বিষয়। কিন্তু মোহাম্মাদ আলী কাউকে সম্মান না দেওয়া এবং বড়দের গায়ে হাত তুলতে যাওয়া ও গালিগালাজ করার কারনে বিষয়টির সমাধানের লক্ষে আমরা সাতক্ষীরা সহকারী পুলিশ সুপার(সদর সার্কেল) এর কাছে লিখিত অভিযোগ দায়ের করি। কিন্তু সেখানে কোন সমাধান হয়নি। পরবর্তীতে মোহাম্মাদ আলী সাতক্ষীরা চীপ জুডিশিয়াল আদালতে নিজের ভাই শওকত আলী ও চাচাতো ভাই আব্দুল জব্বার এবং আবুল কাশেমের নামে মামলা দায়ের করে।
মামলায় বিজ্ঞ বিচারক মিমাংসার শর্ত দেন। বিজ্ঞ আদালতের নির্দেশনা অনুযায়ী আমরা মিমাংসার শর্তে রাজি থাকলেও মোহাম্মাদ আলীর কন্যা আইনজীবী পরিচয়দানকারী শিউলী সুলতানার কু পরামর্শে মোহাম্মাদ আলী পরে আমাদের সাথে যোগাযোগ করেনি। অথচ ধার্য্য দিনে আদালতে হাজির হয়ে উল্টো আমরা মিমাংসা করিনি মর্মে দাবি করলে বিজ্ঞ আদালত মোহাম্মাদ আলীর আপন ভাই শওকত আলী, চাচাতো ভাই আব্দুর জব্বার ও আবুল কাশেমের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।
বিজ্ঞ আদালতের প্রতিশ্রদ্ধা রেখে আদালতের সীদ্ধান্ত কে স্বাগত জানিয়েছি। অথচ কুটকৌশলী শিউল সুলতানা ওই দিন (৩০.০৩.২০২২) সন্ধ্যা তাকে হুমকি ধামকি প্রদর্শন করা হয়েছে মর্মে একটি কাল্পনিক গল্প সাজিয়ে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করে। সেখানে শিউলি উল্লেখ করেছে সে নাকি একজন আইনজীবী। এছাড়া ডায়েরিতে যাদের নামে উল্লেখ করা হয়েছে, এর মধ্যে ১নং সাঈদুজ্জামান একজন চাকুরীজীবি। তিনি ঘটনার সময় সাঈদুজ্জামান চাকুরির সুবাদে শ্যামনগরের বংশীপুরের নিজ অফিস স্টেশনে ছিলেন। এছাড়া ওয়াজেদ আলী গোপালগঞ্জে ছেলের পরীক্ষা দেওয়ার জন্য ছিলেন এবং কামরুল ও চঞ্চল ব্যক্তিগত কাজে বাইরে ছিলো। তাহলে কিভাবে ওই শিউলিকে হুমকি দেওয়া হল। ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে ও কুচক্রী শিউলী সুলতানা জঘন্য মিথ্যাচার করেছেন।
ভাইপোরা চাকুরিজীবী। আমাদের সামাজিক সম্মান রয়েছে। ওই কুচক্রী শিউলী সুলতানা আমাদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে এবং যাতে চাকুরির ক্ষতি করার জন্য গভীর ষড়যন্ত্র শুরু করেছে। ওই ষড়যন্ত্রের অংশ হিসেবে শিউলি মিথ্যা নাটক সাজিয়ে থানায় ডায়েরি করে। আবার সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য উপস্থাপন করে চাকুরিজীবী ভাইপোসহ আমাদের হয়রানি করে যাচ্ছে। আমি উক্ত গভীর ঘের নিয়ে মিমাংসায় আমরা সকল সময় প্রস্তুত থাকলেও আত্মসাথকারী মোহাম্মাদ আলী তার কুটকৌশলী কন্যা শিউলি সুলতানার পরামর্শে মিমাংসা না করে হয়রানি করে যাচ্ছে। আমরা ওই শিউলী এবং তার পিতার চক্রান্তের হাত থেকে রক্ষা পেতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। প্রেস বিজ্ঞপ্তি
আসাদুজ্জামান : সাতক্ষীরায় খেলাপী ঋণ গ্রহিতা ও সম্ভাব্য উদ্যোক্তদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি ব্যাংক সাতক্ষীরা মূখ্য আঞ্চলিক শাখার আয়োজনে শনিবার দুপুরে শহরের অদূরে মোজাফফর গার্ডেনে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
বংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইসমাইল হোসেন।
কৃষি ব্যাংক সাতক্ষীরার মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক রিয়াজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষি ব্যাংক উপ-ব্যবস্থাপনা পরিচালক চানু গোপাল ঘোষ, ব্যাংকটির খুলনা বিভাগীয় মহা ব্যবস্থাপক আশরাফুজ্জামান খান, বাংলাদেশ কৃষি ব্যাংকের ক্রেডিট বিভাগের উপমহাব্যবস্থাপক মইনুল ইসলাম,
কৃষি ব্যাংক খুলনার উপমহাব্যবস্থাপক শাহনেওয়াজ মোঃ মোস্তফা ফয়সাল প্রমুখ। এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, ব্যাংকটির আইন নীরীক্ষা কর্মকর্তা সমির কুমার বিশ^াস, সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক আজিজুর রহমান, সখিপুর শাখার ব্যবস্থাপক গোলাম মোস্তফা, শ্যামনগর শাখার ব্যবস্থাপক রুহুল কুদ্দুস, ভোমরা শাখার ব্যবস্থাপক অরুন কুমার মন্ডল, আশাশুনি শাখার ব্যবস্থাপক আসাদুজ্জামান, কলারোয়া শাখার ব্যবস্থাপক আলমগীর হোসেন, তালা শাখার ব্যবস্থাপক আব্দুস সেলিম ও কালিগঞ্জ শাখার ব্যবস্থাপক বিধান চন্দ্র ঘোষসহ ৪৫ জন খেলাপী ঋণ গ্রহিতা ও সম্ভাব্য উদ্যোক্তসহ ব্যাংকটির শতাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্যাংকটির সাতক্ষীরা শাখার কর্মকর্তা কাজী মাসুদুল হক।
অনুষ্ঠানে খেলাপী ঋণ গ্রহিতা ও সম্ভাব্য উদ্যোক্তদের নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বিএম আলাউদ্দীন, আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে মো. মিজানুর রহমান নামে এক ব্যক্তির বিরুদ্ধে জমি দখল, জাল কাগজপত্র তৈরি করে…
প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী তাঁতীদলের ১৩৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত রোববার (৪ অক্টোবর)…
অনলাইন ডেস্ক : পুলিশের তথ্য অনুযায়ী, বুধবার ভোতেকোশি নদীতে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯-এ দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন…