সর্বশেষ সংবাদ-
সব ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীরসাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডেএবিপার্টি সাতক্ষীরা জেলা শাখার মাসিক মতবিনিময় সভাআশাশুনিতে সুদ কারবারির বিরুদ্ধে সংবাদ সম্মেলনআশাশুনিতে পুলিশের বিশেষ অভিযান ৭ আসামি গ্রেপ্তারদেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী-স্বজনদের ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য শিক্ষাসাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়াচক্রের ৩ সদস্য গ্রেপ্তার : ৬টি মোবাইল জব্দদেবহাটায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভাসাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধনবিশ্ব বসতি দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীর জন্য নিরাপদ ও জলবায়ু-সহনশীল আবাসন নিশ্চিতের দাবি 

বিচার বিভাগকে সহায়তা করা রাষ্ট্রের সকল বিভাগের সাংবিধানিক দায়িত্ব- সাতক্ষীরা সিনিয়র জেলা ও দায়রা জজ

নিজস্ব প্রতিনিধি :
হাইকোর্ট বিভাগের নির্দেশনা মোতাবেক গতকাল বিকালে সাতক্ষীরা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে পুলিশ -ম্যাজিস্ট্রেসী কনফারেন্স।

উক্ত কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান।
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হুমায়ূন কবীর এর সভাপতিত্বে প্রধান অতিথি বলেন – “যে যেখানে অবস্থান করছেন, সেখান থেকেই দেশমাতৃকার সেবায় কাজ করতে হবে, মনে রাখতে হবে আমাদের টার্গেট গ্রুপ হলো সাধারণ বিচারপ্রার্থী জনগণ, তাঁরা যেন বিচারের অভাবে নীরবে নিভৃতে না কাঁদে সেই লক্ষ্যে সকল বিভাগের সমন্বয়ে কাজ করতে হবে। বিচার বিভাগকে সহায়তা করা রাষ্ট্রের সকল বিভাগের সাংবিধানিক দায়িত্ব”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রাসঙ্গিক ও সময়োপযোগী বক্তব্য প্রদান করেন সাতক্ষীরার সম্মানিত পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান, পি পি এম বার , সিভিল সার্জন ডাঃ হোসাইন শাফায়াত জেলা ম্যাজিস্ট্রেট এর প্রতিনিধি অতিঃ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রেজা রশীদ ।

উন্মুক্ত আলোচনা পর্ব, যেখানে বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ, ওসি ডিবি, পি বি আই, বিজ্ঞঃ অতিঃ পিপি, বিজ্ঞ পিপি, বিজ্ঞ বিচারকবৃন্দ সহ মোট ২০ জন অংশগ্রহণ করেন এবং মামলা পরিচালনাকালে ও বিচারকালে বিভিন্ন সমস্যা, সমাধান ও পরামর্শের বিষয়ে আলোকপাত করেন।
সভাপতির বক্তব্যে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হুমায়ূন কবীর অত্র কনফারেন্সে আলোচিত সকল বিষয়ে ম্যাজিস্ট্রেটবৃন্দের ভূমিকা, ম্যাজিস্ট্রেসীর কার্যক্রমের পরিসংখ্যান ও বিচার প্রক্রিয়ায় বিদ্যমান বিভিন্ন সমস্যার উপর আলোকপাত করে বক্তব্য প্রদান করেন।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভূমিহীন নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা জেলা আওয়ামী বাস্তহারালীগের সভাপতি ও ভূমিহীন সমিতির সহ-সভাপতি গোলাম রসুল রাসেল, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রনি ও মঈনুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির আয়োজনে রোববার বেলা ১১টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন, জেলা ভূমিহীন সমিতির সভাপতি মো: কওছার আলী।
সাধারণ সম্পাদক আব্দুস সামাদের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সহ-সভাপতি মফিজুর রহমান, শেখ হাফিজুর রহমান, ইব্রাহিম ফকির, আরমান আলী, যুগ্ম সম্পাদক আদিত্য মল্লিক, ওয়ার্কার্স পার্টি নেতা মকবুল হোসেন, রহমত আলী সরদার, শাহাজান আলী ছোট বাবু,সাংগঠনিক সম্পাদক বদুজ্জামান বদু, অর্থ সম্পাদক আব্দুল আলিম, মহিলা সম্পাদিকা নাজমা আক্তার নদী, সদর উপজেলা সভাপতি মো: ইউসুফ আলী সরদার, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, পৌর সভাপতি আশরাফুল ইসলাম গাজী, লাবসা ইউনিয়নের সভাপতি শেখ রিয়াজুল ইসলাম প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, নাহিদা আক্তার নিপা নামের এক নারী গোলাম রসুল রাসেল, রনি এবং মঈনুর রহমানের বিরুদ্ধে একটি ধর্ষন মামলা দায়ের করেছে। যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। প্রকৃতপক্ষে ওই নিপার শ^শুরবাড়ী চিটাগাং। সাতক্ষীরায় বাপের বাড়ী। বর্তমানে কামালনগর গ্রামের অস্থায় বসবাসকারী জাহিদুর রহমানের স্ত্রী নাহিদা আক্তার নিপা।

বিগত ২০১৮ সালে গোলাম রসূলের অফিসে কর্মরত ছিলো নিপার ভাই টুটুল। সে সময় তাদের বাড়ির বিভিন্ন সমস্যার কথা জানিয়ে বিভিন্ন সময়ে চেকের মাধ্যমে ১৫ লক্ষ টাকা গ্রহণ করেন। পরববর্তীতে টাকা ফেরত চাইলে টাকা না দিয়ে তালবাহানা করতে থাকে এবং নিপা মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকি প্রদর্শণ করতে থাকে। একপর্যায়ে ৩০/৩/২২ তারিখে সাতক্ষীরা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলায় দায়ের করে। উক্ত মামলাটি সম্পূর্ণ মিথ্যা, কাল্পনিক বানোয়াট। বক্তারা অবিলম্বে ওই মিথ্যা মামলা প্রত্যাহার এবং সুষ্ঠু তদন্ত পূর্বক মিথ্যা মামলা দায়েরকারী ওই নিপার শাস্তির দাবি জানান।

বক্তারা আরো বলেন, নাহিদা আক্তার নিপা পরিচয় গোপন রেখে বিভিন্ন নামে মানুষের সাথে প্রতারনা করে অর্থ হাতিয়ে নেয়। তার স্বামী একজন নাশকতা মামলার আসামী এবং মাদক ব্যবসায়ী। নিপা, তার ভাই মা একটি প্রতারক চক্র। প্রতারনার ফাঁদে ফেলে পুরুষ মানুষকে নি:শ^ করে অর্থ হাতিয়ে নেওয়া তাদের প্রধান পেশা।
প্রতিবাদ সমাবেশে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আন্দোলন এবং বিষয়টির সমাধানের লক্ষে ১৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সদর উপজেলার সকল পিস ক্লাবের বার্ষিক সম্মেলন

নিজস্ব প্রতিনিধি : “হিংসা নয়, সম্প্রীতি ছড়ায়”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার সকল পিস ক্লাবের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়,জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে। বে সরকারি উন্নয়ন সংস্থা অগ্রগতি সংস্থার আয়োজনে ও পিস কনসোর্টিয়াম এর সহযোগীতায় বার্ষিক পিস ক্লাব সম্মেলন অনুষ্ঠিত হয়।

জাতীয় সঙ্গীতের মাধ্যমে সম্মেলন এর শুভ উদ্বোধক করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা- তুজ -জোহরা,এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফাতেমা জোহরা প্রোগ্রাম অফিসার,

মহিলা বিষায়ক অধিদপ্তর, শেখ শহিদুর রহমান সমাজসেবা কর্মকতা,সঞ্জীব কুমার দাশ ,যুব উন্নয়ন কর্মকতা, মোঃজাহিদুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার,শেখ মোসফিকুর রহমান মিল্টন সাধারণ সম্পাদক জেলা শিল্পকলা একাডেমি,সাতক্ষীরা সদর,

সাতক্ষীরা এবং শাহাদাত হোসেন বাচ্চু, পরিচালক পিস কনসোটিয়াম প্রকল্প রুপান্তর।বার্ষিক পিস ক্লাব সম্মেলন এর সভাপতিত্ব করেন অগ্রগতি সংস্থার সম্মানিত নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ফাতেমা -তুজ-জোহরা উপজেলা নির্বাহী অফিসার বলেন “তরুণ দের কে বেশি বেশি বই পড়ার মাধ্যমে ঙ্গান চর্চা করতে হবে, দেশীয় সাংস্কৃতির চর্চা করতে হবে তাহলে সমাজ থেকে উগ্রতা দূর করে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হবে”।যুবরা পারে না এমন কোন কাজ নাই,যুবদের সহনশীল হতে হবে।সহনশীলতার মাধ্যমে শান্তির বাণী প্রচার করতে হবে দেশ থেকে দেশান্তর।সদরের ১৫টি পিস ক্লাবের মধ্য থেকে ৩টা পিস ক্লাব আলিপুর,বল্লী ও শীবপুর ইউনিয়ন পিসকে সম্মানন স্মারক প্রদান করা হয়।সমগ্র অনুষ্ঠান টি সঞ্চালনা করেন সালাউদ্দীন রানা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ধুলিহরে তুচ্ছ ঘটনায় গৃহবধু কে মারপিটের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি :
ধুলিহরে তুচ্ছ ঘটনায় এক গৃহবধু কে মারপিটের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ভুক্তভোগীর গৃহবধুর শ^শুর প্রতিকার চেয়ে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

গত ৩১ মার্চ সদর উপজেলার গোয়ালপোতা এলাকায় এঘটনা ঘটে।

অভিযোগ সুত্রে জানা গেছে,৩১ মার্চ বেলা ১২ টার দিকে গোয়ালপোতা গ্রামের রঞ্জন বেশের পুত্র বধু চন্দনা বেশে রাস্তা দিয়ে গরু নিয়ে বিলের দিকে যাচ্ছিলেন। গরু নিয়ে একই এলাকার অশোক বেশের দোকানে সামনে পৌছানো মাত্রই অশোক ও স্ত্রী কভোনা অকথ্য ভাষায় গালি গালাজ করতে থাকে এবং চন্দনাকে মারপিট করতে উদ্যাত হয়।

এর প্রতিবাদ করলে কভোনা এবং তার স্বামী অশোক ইট দিয়ে চন্দনাকে আঘাত করে। এছাড়া চন্দনাকে মারপিট করে গুরুতর জখম করে এবং তার পরনের কাপড় চোপড় টানা হেচড়া করে শ্লীলতাহানি ঘটায়। এসময় চন্দনার ডান চিৎকারে স্থানীয়রা ছুটে এসে চন্দনাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। এঘটনায় প্রতিকার চেয়ে ভুক্তভোগী চন্দনা বেশের শ^শুর বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দৈনিক সমাচারের সাতক্ষীরা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন শিমুল

প্রেসবিজ্ঞপ্তি : বহুল প্রচারিত প্রকাশনার ৪৪ বছর “দৈনিক সমাচার” পত্রিকায় সাতক্ষীরা জেলা প্রতিনিধি হিসাবে নিয়োগ পেয়েছেন শহীদুজ্জামান শিমুল। তিনি সাতক্ষীরা পৌর এলাকার কুখরালী আমতলা গ্রামের মো.আব্দুল হাকিম
ও মোছা. রওশন আরা খাতুনের পুত্র। শনিবার (০২ এপ্রিল) সকালে দৈনিক সমাচার পত্রিকার প্রধান কার্যালয়
ইত্তেফাক ভবনের ৪র্থ তলায় পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. আবু তালেব নিয়োগপত্র ও পত্রিকার পরিচয়পত্র তার হাতে তুলে দেন।

তিনি লেখাপড়ার পাশাপাশি ২০১৪ সাল থেকে ফটোসাংবাদিক হিসেবে সুনামের সাথে কাজ করে আসছেন।
বর্তমানে তিনি কর্পোরেট সংবাদের সাতক্ষীরা প্রতিনিধি ও সম্মিলিত সাংবাদিক এ্যসোসিয়েশনের সদস্য। কর্মক্ষেত্রে তিনি সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরের আটুলিয়ায় ২ দিনের ব্যবধানে আরো ১ যুবকের আত্মহত্যা !

বিশেষ প্রতিনিধিঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নে ২ দিনের ব্যবধানে গালায় ফাঁসি দিয়ে আরো এক যুবক আত্মহত্যা করেছে।

রবিবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ৮ টার দিকে গাইনের সিলে গ্রামের শামসুর শেখের ছেলে আব্দুর রহমান (২২) নিজ বাড়িতে নেট দড়ি দিয়ে আত্নহত্যা করে।

প্রতিবেশী শেখ হাফিজ বলেন, রহমানের মা তার বাবাকে ডিভোর্স দিয়ে আর একজনকে বিয়ে করে। সৎ বাবা এবং মার সাথে রহমানের প্রায় ঝগড়া হতো। গত কালকেও প্রচন্ড ঝগড়া হয়েছিলো। আজ সকালে আবার কিছু নিয়ে ঝগড়া হলে সে গলায় নেটের দড়ি দিয়ে ফাঁস দেয়। আমি সহ এলাকার অন্যান্য লোকজন এসে তাকে মৃত্য অবস্থায় দেখেছি। কয়েক মাস আগে রহমান বিয়ে করেছিল। সংসারে ঝগড়ার কারনে তারা আলাদা থাকতো। স্বামী স্ত্রীর মধ্যে ভাল সম্পর্কের কথা শুনেছি। তাদের কোন সন্তান নেই।

আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি শুনেছি কিন্তু এখনও ঘটনা স্থলে যাইনি। তার ইউনিয়নে কয়েক দিনের ব্যবধানে ৩ জনের আত্নহত্যার ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা তদন্ত করেছি কিন্তু কোন ক্লু পায়নি। তাদের মাথায় হালকা সমস্যা ছিলো। আমরা এত ওয়াজ মাহফিল শুনছি তবুও আমাদের কোন উন্নতি হচ্ছেনা। আমার ইউনিয়ন বাসিকে বলবো কারো কোন সমস্যা থাকলে আমাকে বলেন আমি সমাধান করার যথাসাধ্য চেষ্টা করবো।

এবিষয়ে শ্যামনগর থানার অফিস ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ বলেন,আমি বিষয়টি শুনেছি এবং ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি।

উল্লেখ্য, আটুলিয়া ইউনিয়নে গত ১ এপ্রিল ১ দিনে পৃথক ঘটনায় দুই যুবক আত্নহত্যা করে। ২ দিনের ব্যবধানে আবারও আত্নহত্যার ঘটনায় এলাবাসির মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় কেন্দ্রীয় বাসটার্মিনালে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ: আহত-৭

আসাদুজ্জামান : সাতক্ষীরার কেন্দ্রীয় বাসটার্মিনালে ভোট না হওয়ার জেরে শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে হামলা-পাল্টা হামলার অব্যাহত রয়েছে। রোববার দুপুরে রবি ও জাহিদ গ্রুপের লোকদের মধ্যে এ সংঘর্ষ বাঁধে। এতে কম পক্ষে ৭ জন আহত হয়েছে। এসময় ভাংচুর করা হয়েছে দৈনিক কালের চিত্র পত্রিকা অফিসের সাইন বোর্ড ও অফিসের থাইগ্লাসসহ নিচতলার একটি দোকানের আসবাব পত্র। সার্বিক পরিস্থিতিতে কমপক্ষে ৩ঘন্টা বন্ধছিল জেলার ৬টা রুটে বাস চলাচল। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন প্রত্যক্ষদর্শী শ্রমিক জানান, শ্রমিক ইউনয়নের এই দুই গ্রুপের মধ্যে রবি গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাবেক সভাপতি ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যাপক আবু আহমেদ। অপরদিকে জাহিদ গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন জলা বাস-মিনিবাস মালিক সমিতির সাবেক সভাপতি ও জেলা শ্রমিক লীগের সভাপতি সাইফুল করিম সাবু। শনিবার বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচন হওয়ার কথা ছিল।

তবে আবু আহমেদ সমর্থিত শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শেখ রবিউল ইসলাম ভোটার তালিকাসহ আগের কমিটির বিভিন্ন স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ এনে হাইকোর্টে একটি পিটিশন দাখিল করেন। সেই প্রেক্ষিতে হাইকোর্ট নির্বাচন তিন মাসের স্থাগিতাদেশ দেন। এনিয়ে বাসটার্মিনালে শ্রমিকদের মধ্যে উত্তেজনা চলছিল। এর আগে গত শুক্রবার রাতেও শ্রমিকদের মধ্যে কয়েক দফায় সংঘর্ষ হয়েছে।

সাবু সমর্থিত শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক জাহিদুর রহমান জানান, রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে বাস টার্মিনালের ভেতরে বহিরাগত সন্ত্রাসী নিয়ে আবু আহমেদ সমর্থিত রবি গ্রুপের লোকজন সাধারন শ্রমিকদের উপর অতর্কিত হামলা চালায়।

এতে তার গ্রুপের টিপু, আক্তার, সুজন ও সুমনসহ ৪ জন আহত হয়েছেন বলে তিনি জানান। পরে তার গ্রুপের শ্রমিরা সাতক্ষীরা-যশোর মহাসড়কে বাস আড় করে দিয়ে যাতায়াত বন্ধ করে দেন। পরে তারা বিক্ষোভ মিছিল করেন।

এদিকে, আবু আহমেদ সমর্থিত শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শেখ রবিউল ইসলাম জানান, হাইকোর্টে নির্বাচন স্থগিতাদেশ হওয়ায় আমাদের জন্য কাল হয়ে দাড়িয়েছে। আমাদের লোকজনকে তারা যেখানে-সেখানে মারছে, অথচ প্রশাসন কেউ কিছু করছেনা। তিনি এ সময় তার গ্রুপের রতন, মাসুম ও মিলনসহ কয়েকজন আহত হয়েছে বলে জানান।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির জানান, বাস টার্মিনালের পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। বাস চলাচল শুরু হয়েছে। এ ঘটনায় কেউ এখনো থানায় কোন অভিযোগ করেননি। দুই গ্রুপের হামলা পাল্টা হামলার ঘটনায় উভয় পক্ষে কয়েকজন আহত হয়েছেন। তিনি আরো জানান,

এ সংঘর্ষে বাস মিনিবাস মালিক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক আবু আহমেদের সম্পাদনায় প্রকাশিত দৈনিক কালের চিত্র পত্রিকা অফিসের সাইনবোর্ড ও অফিস কক্ষের বাইরের থাইগ্লাস ভাংচুর করেছে বিক্ষুদ্ধ শ্রমিকরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলা ছাত্রলীগ সভাপতির শিক্ষা উপকরণ বিতরণ অব্যাহত

১৭ ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন-জাতীয় শিশু দিবস এবং ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস পরবর্তী বাংলাদেশ ছাত্রলীগ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি এস এম আশিকুর রহমানের পক্ষ থেকে বুড়িগোয়ালিনী ইউনিয়ন ছাত্রলীগের মাধ্যমে বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৩৫ নং ভামিয়া – পোড়াকাটলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। উক্ত শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকা সহ অন্যান্য শিক্ষিকামন্ডলী,

বুড়িগোয়ালিনী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি- বাপী মন্ডল, শিক্ষা বিষয়ক সম্পাদক – উত্তম মন্ডল,সদস্য –

 

শশাঙ্ক মন্ডল সহ অনেকে উপস্থিত ছিলেন। এ বিষয়ে বুড়িগোয়ালিনী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি – বাপী মন্ডল জানান যে,সাতক্ষীরা জেলা ছাত্রলীগ সভাপতি আশিকুর রহমান অত্র ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানে মেধাবী, অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে হবে বলে এই নির্দেশনা প্রদান করেন তারই ধারাবাহিকতায় আমাদের এই শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচী অব্যহত রয়েছে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest