সর্বশেষ সংবাদ-
এখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেন

রওশন এরশাদ আবারও আইসিইউতে

রাজনীতির খবর: শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আবারও আইসিইউতে নেওয়া হয়েছে সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদকে।

শনিবার (২৭ নভেম্বর) বাংলাদেশ সময় বেলা ১১টা ২০ মিনিটে থাইল্যান্ডে অবস্থানরত ছেলে সাদ এরশাদ এ তথ্য জানান।

জানা গেছে, ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন রওশন এরশাদের অক্সিজেন সেচুরেশন কমে যাওয়াসহ আরো কিছু শারীরিক জটিলতা দেখা দিলে গত ২৫ নভেম্বর তাকে কেবিন থেকে দ্বিতীয় দফায় আইসিইউতে নেওয়া হয়।

এর আগে গত ৫ নভেম্বর বাংলাদেশ থেকে যাওয়ার পর তাকে সরাসরি আইসিইউতে ভর্তি করা হয়। তারপর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে কেবিনে নেওয়া হয়েছিল। অল্প কয়েকদিনের ব্যবধানে আবারও তাকে আইসিইউতে নিতে হয়েছে।

সাদ এরশাদ বলেন, অক্সিজেন সেচুরেশন কমে যাওয়ার কারণে আইসিইউতে নেওয়া হয়েছে। এছাড়া কফ জমে গিয়েছিল। উনার অবস্থা আসলে আগের মতোই আছে। খুব বেশি যে সিরিয়াস তা নয়। কিন্তু আইসিইউ মানেই তো ভয়ের ব্যাপার।

সাদ এরশাদ আরো জানান, চিকিৎসকরা চিকিৎসা দিচ্ছে। আমি তো আর চিকিৎসক না। ফলে, চিকিৎসার সব কিছু আমার পক্ষে বোঝাও সম্ভব নয়।

জানা গেছে, বার্ধক্যজনিত সমস্যা ছাড়াও নানা রোগে ভুগছেন রওশন এরশাদ। এরমধ্যে তার বাম পায়ে ইনফেকশন দেখা দেয়। এছাড়া ডায়াবেটিসসহ নানা রোগ দেখা দিয়েছে প্রবীণ এই রাজনীতিবিদের শরীরে।

সাদ এরশাদ আরো বলেন, আম্মার পায়ে যে ইনফেকশন হয়েছিল, সেটা আস্তে আস্তে রিমুভ করা হচ্ছে। এগুলো পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে।

গত ৫ নভেম্বর বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য রওশন এরশাদকে থাইল্যান্ডে নেওয়া হয়। সেখানে তার সঙ্গে আছেন ছেলে ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব রাহগির আল মাহি সাদ এরশাদ ও পুত্রবধূ মাহিমা এরশাদ।

উল্লেখ্য, গত ১৪ আগস্ট রওশন এরশাদের ফুসফুসে জটিলতা দেখা দেয়। অক্সিজেন লেভেল কমতে শুরু করলে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বেশ কিছুদিন তাকে আইসিইউতে রাখা হয়। অবস্থার কিছুটা উন্নতি হলে কেবিনে নেওয়া হয়। হাসপাতালে থাকাকালে গত ২০ অক্টোবর আবারও তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে দ্বিতীয় দফায় আইসিইউতে নেওয়া হয়।

এর আগে, টানা ২৪ দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে ২৩ মে বাসায় ফেরেন রওশন এরশাদ। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদ ময়মনসিংহ ৪ আসনের সংসদ সদস্য। তিনি সংসদে গত দুই মেয়াদে বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করে আসছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্রীদেবী কন্যা জাহ্নবী এবার ক্রিকেটার

বিনোদন ডেস্ক: বলিউড তারকা জাহ্নবী কাপুরকে এবার ব্যাট হাতে ক্রিকেট মাঠে দেখা যাবে। না, কোনো দলের খেলোয়াড় হিসেবে নাম লেখাননি তিনি। নতুন ছবির জন্য ক্রিকেটের প্রস্তুতি নিচ্ছেন। এই প্রথম কোনো খেলোয়াড়ের ভূমিকায় তাকে দেখা যাবে। সঙ্গে থাকছেন আলোচিত অভিনেতা রাজকুমার রাও।

ছবির নাম ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’। ক’দিন আগেই এ ছবির ঘোষণার আভাস পাওয়া গিয়েছিল করণ জোহরের ধর্মা প্রোডাকশন থেকে। এবার বিষয়টি গণমাধ্যমেও জানিয়ে দেওয়া হলো। ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, করণ জোহরের প্রযোজনায় ছবিটি পরিচালনা করছেন শরণ শর্মা। যিনি এর আগে জাহ্নবী অভিনীত ‘গুঞ্জন সাক্সেনা :দ্য কারগিল গার্ল’ ছবিটি নির্মাণ করেছিলেন।

শিগগিরই ছবির শুটিং শুরু হবে বলেও সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। এই ছবি নিয়ে দারুণ আশাবাদী জাহ্নবী। তার কথায়, নতুন এক চরিত্র, গল্পও মজার; অন্যদিকে শরণের নির্মাণ সবকিছু মিলিয়ে দারুণ একটি কাজ হবে বলেই মনে করছি। চেনা চরিত্রের বাইরে গিয়ে কাজের যে আনন্দ, তা ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ ছবিতে পুরোপুরি পাব বলেই আশা করছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে ২৫ বছরের ক্লীন ইমেজের মেম্বর নিরঞ্জন

নিজস্ব প্রতিনিধি : ২৮ নভেম্বর রবিবার কালীগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। উক্ত নির্বাচনে ৮নং ভাড়াশিমলা ইউনিয়ের ৯নং ওয়ার্ডের টানা ২৫ বছরের নির্বাচিত ক্লীন ইমেজের মেম্বর নিরঞ্জন ঘোষ এবারও টিউবওয়েল প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, টানা ২৫ বছরের নির্বাচিত ইউপি সদস্য নিরঞ্জন ঘোষ শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহীতার মধ্য দিয়ে ভাড়াশিমলা ইউনিয়নে ৯নং ওয়ার্ডের ব্যাপক উন্নয়ন করেছেন। এলাকার অনেকগুলো রাস্তাঘাট, মসজিদ, মন্দির ও শশ্মানসহ অনেক উন্নয়নমূলক কাজ করে আমাদের মনে স্থান করে নিয়েছেন।

ইউপি সদস্য নিরঞ্জন ঘোষের কাছে আগামীকালকের নির্বাচনে জয়ের ব্যাপারে জানতে চইলে তিনি বলেন, আমি দীর্ঘ ২৫ বছর ধরে স্বচ্ছতার সাথে কালিগঞ্জের ভাড়াশিমলা ইউনিয়নে ৯নং ওয়ার্ডে মেম্বারের দায়িত্ব পালন করে আসছি। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমার ওয়ার্ডে যে সকল সরকারি ভাতা দিয়েছেন যেমন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বেকার ভাতা, গর্ভকালীন ভাতা, রেশনকার্ডসহ অন্যান্য বিভিন্ন সুযোগ সুবিধা আমি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে শতভাগ নিরপেক্ষতা ও স্বচ্ছতার সাথে প্রকৃত ভাতাভোগীদের মাঝে বিলিবণ্ঠন করেছি। পাশাপাশি আমার নির্বাচনী এলাকায় অসহায় দরিদ্র মানুষের সেবায় সকল সময় আমি তাদের পাশে থেকে কাজ করেছি। যে কারণে জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদি।
টানা ২৫ বারের নির্বাচিত মেম্বর নিরঞ্জন ঘোষ তার নির্বাচনী এলাকার সকল সম্মানিত ভোটারদের কাছে অনুরোধ করেছেন ভাড়াশিমলা ইউনিয়নে ৯নং ওয়ার্ডের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীকাল ২৮ নভেম্বর রবিবার সারাদিন টিউবওয়েল প্রতীকে ভোট দেওয়ার জন্য।
উল্লেখ্য যে, ভাড়াশিমলা ইউনিয়ের চেয়ারম্যান নূর মোহাম্মদ বিশ্বাস হজ্বে যাওয়ার সময় ও তিনি অসুস্থ্য হলে ৯ জন ইউপি সদস্যের মধ্য থেকে ক্লীন ইমেজের মেম্বর নিরঞ্জন ঘোষকে ২ বার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বও দিয়েছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে ইউপি নির্বাচনে ঝুঁকিপূর্ণ ৩০ ভোট কেন্দ্র

কালিগঞ্জ প্রতিনিধি :
কালিগঞ্জে তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামি ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। উপজেলার ১২ ইউনিয়নের ৩০টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে উপজেলা প্রশাসন। এসব কেন্দ্রে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেছে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও সাধারণ ভোটাররা। উপজেলার ১২ ইউনিয়নের মধ্যে ১নং কৃষ্ণনগর ইউনিয়ন, ২নং বিষ্ণপুর ইউনিয়ন ও ৬নং নলতা ইউনিয়নসহ অন্যান্য কেন্দ্র গুলি ঝুকিপূর্ণ বলে জানাগেছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে নৌকা, স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের প্রচার প্রচারণায় বাঁধা, বোমা বিস্ফোরণ, কর্মী ও সমর্থকদের মধ্যে হামলা ও মারপিটের ঘটনাও ঘটেছে। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, রির্টানিং অফিসার ও থানার অফিসার ইনচার্জের কাছে লিখিত অভিযোগ দিয়েছে প্রার্থীরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খন্দকার রবিউল ইসলাম বলেছেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার সব ভোট কেন্দ্রে সুষ্ঠু ও নিরাপক্ষ ভাবে ভোট অনুষ্ঠিত হবে। ভোট কেন্দ্র গুলোতে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবে। পাশা-পাশি ভ্রাম্যমান আদালত, স্টাইকিং ফোর্স নিয়োজিত থাকবে। কোন ধরণের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে জন্য সতর্ক দৃষ্টি রাখা হবে। উপজেলা নির্বাচন কর্মকর্তা অনুজ গাইন জানান, উপজেলার ১২ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৪ প্রার্থী, সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ৪৪৩ প্রার্থী ও সংরক্ষিত ওয়ার্ডে ১৪১ প্রার্থী ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩১ হাজার ৮৬৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৭হাজার ৯‘শ ৮০ জন ও মহিলা ভোটার ১ লাখ ১৩হাজার ৮‘শ ৮৪ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ১১২টি, ভোট কক্ষের সংখ্যা (বুথ) ৬১৬টি। নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে ১১২ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ৬১৬ জন ও পোলিং অফিসার ১২৩২ জন ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবেন। ২৮ নভেম্বর রবিবার সকাল ৮টা থেকে বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলবে। নির্বাচন অবাধ সুষ্ঠু, নিরাপক্ষ ও শান্তিপূর্ন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের লক্ষে প্রতিটি ইউনিয়নে ১জন করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিয়োজিত থাকবে। পাশা-পাশি পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনছার ভিডিপির সদস্যরা দায়িত্ব পালন করেবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেশের খবর: একজন সাংবাদিককে হয়রানিমূলকভাবে মধ্যরাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়ার ঘটনায় কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনের দুই বছরের জন্য বেতন বৃদ্ধি স্থগিত করা হয়েছিল।

সেই লঘুদণ্ডও বাতিল করে তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত ২৩ নভেম্বর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

অভিযোগ প্রমাণিত হওয়ায় এর আগে গত ১০ আগস্ট সুলতানাকে দুই বছরের জন্য বেতন বৃদ্ধি স্থগিতের লঘুদণ্ড দেওয়া হয়েছিল।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম স্বাক্ষরিত অব্যাহতির প্রজ্ঞাপনে বলা হয়, ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) উপ-সচিব মোছা. সুলতানা পারভীন কুড়িগ্রামের জেলা প্রশাসক থাকার সময় স্থানীয় সাংবাদিক আরিফুল ইসলামকে মধ্যরাতে ধরে নিয়ে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়ার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ এর বিধি ৩(খ) অনুযায়ী ‘অসদাচরণ’ এর অভিযোগে বিভাগীয় মামলা করা হয়। এর পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত বছরের ১৮ মার্চ তাকে কারণ দর্শানোর নির্দেশ দেয়।

এতে বলা হয়, অভিযুক্ত কর্মকর্তা সুলতানা পারভীন গত বছরের ২৫ জুন লিখিত জবাব দাখিল করে ব্যক্তিগত শুনানি চান। ওই বছরের ৯ আগস্ট অনুষ্ঠিত ব্যক্তিগত শুনানিতে তার দেওয়া মৌখিক বক্তব্য ও লিখিত জবাব সন্তোষজনক বিবেচিত না হওয়ায় ন্যায় বিচারের স্বার্থে বিভাগীয় মামলাটি তদন্ত করার জন্য তদন্ত বোর্ড গঠন করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আলী কদরকে তদন্ত বোর্ডের আহ্বায়ক করা হয়।

বোর্ডের দাখিল করা তদন্ত প্রতিবেদনে মোছা. সুলতানা পারভীনের বিরুদ্ধে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ এর বিধি ৩(খ) অনুযায়ী আনীত ‘অসদাচরণ’র অভিযোগ প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, তদন্ত বোর্ডের প্রতিবেদন ও সংশ্লিষ্ট কাগজপত্রাদি পর্যালোচনার পর সুলতানা পারভীনকে গুরুদণ্ড দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়। এরপর ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ এর বিধি ৭(৯) অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয় গত ৮ জুন তাকে দ্বিতীয় কারণ দর্শানোর নোটিশ দেয়। সুলতানা পারভীন ২২ জুন লিখিতভাবে দ্বিতীয় কারণ দর্শানো জবাব দেন।

দাখিল করা জবাব ও তদন্ত প্রতিবেদনসহ অভিযোগের গুরুত্ব ও প্রাসঙ্গিক প্রশাসনিক বিষয়াদি বিবেচনা করে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ এর ৪(২)(খ) বিধি অনুসারে তাকে দুই বছরের জন্য বেতন বৃদ্ধি স্থগিত রাখার ‘লঘুদণ্ড’ দেওয়ার সিদ্ধান্ত হয় বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

পরে সুলতানা পারভীন লঘুদণ্ড মওকুফের জন্য গত ৬ সেপ্টেম্বর রাষ্ট্রপতির কাছে আপিল আবেদন করেন। আবেদন বিবেচনা করে আগের দেওয়া ‘দুই বছরের জন্য বেতন বৃদ্ধি স্থগিত রাখা’র দণ্ড বাতিল করে রাষ্ট্রপতি তাকে অভিযোগের দায় থেকে অব্যাহতি দেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

লঘুদণ্ড দিয়ে জারি করা জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ১০ আগস্টের প্রজ্ঞাপনটি বাতিল করে সুলতানাকে অভিযোগের দায় থেকে অব্যাহতি দেওয়া হলো বলেও জানানো হয় প্রজ্ঞাপনে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এবার আ.লীগ থেকে মেয়র আব্বাসকে অব্যাহতি

রাজনীতির খবর: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণ নিয়ে কটূক্তি ও বিতর্কিত বক্তব্য দেওয়ায় কাটাখালি পৌরসভার মেয়র আব্বাস আলীকে রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যনিবাহী কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া তাকে দলের প্রাথমিক সদস্য পদ থেকেও স্থায়ীভাবে বহিষ্কার করতে কেন্দ্রে সুপারিশ করা হয়েছে। জেলা আওয়ামী লীগের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় জরুরি সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ দারা। তিনি বলেন, আওয়ামী লীগ নেতাকর্মীদের কাছে বঙ্গবন্ধু একটি আদর্শের নাম। তিনি আমাদের আবেগের স্থান। সংবিধানেও এটি স্বীকৃতি দেওয়া হয়েছে। এরপরও আব্বাস আলী যে মন্তব্য করেছেন সেটি চরমভাবে নিন্দনীয়। সভায় উপস্থিত নেতারা সর্বসম্মতভাবে আব্বাসকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য মতামত দিয়েছেন। আমরা এ ব্যাপারে কেন্দ্রের কাছে সুপারিশ পাঠাব। ইতোমধ্যে এ প্রক্রিয়া শুরু হয়েছে।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি জাকিরুল ইসলাম সান্টু, যুগ্ম সাধারণ সম্পাদক লায়েব উদ্দিন লাবলু, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের এমপি আয়েন উদ্দিন, উপদেষ্টা সাবেক প্রতিমন্ত্রী জিনাতুন নেসা তালুকদারসহ নেতারা।

এর আগে বুধবার বিকালে পৌর আওয়ামী লীগের আহ্বায়ক পদ থেকে আব্বাস আলীকে বহিষ্কার করা হয়। সেদিন দলীয় কার্যালয়ে পবা উপজেলা আওয়ামী লীগের জরুরি বৈঠকে বহিষ্কারের এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে কেন দলীয় সদস্য পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না- তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

প্রসঙ্গত, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণকে কেন্দ্র করে কটূক্তি এবং সেটি নির্মাণের প্রতিহতের ঘোষণা দিয়ে বক্তব্য দেন নৌকা প্রতীকে দুইবারের নির্বাচিত মেয়র আব্বাস আলী। এরপর তার ফাঁস হওয়া অডিও ঘুরছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সোমবার রাত থেকে অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ইসলামের দৃষ্টিতে পাপ… সেজন্য রাজশাহী সিটি গেটে বঙ্গবন্ধুর ম্যুরাল না বসানোর নির্দেশ দেন এই মেয়র; যা জীবন দিয়ে হলেও প্রতিহত করার ঘোষণা দেন তিনি। তার এমন বক্তব্যে রাজশাহীসহ সারা দেশে তোলপাড় শুরু হয়। যদিও পুরো ঘটনাটি অস্বীকার করেছেন মেয়র আব্বাস। তবে এ ঘটনায় মেয়র আব্বাসের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর পৃথক তিন থানায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। তাকে দল থেকে বহিষ্কার এবং মেয়র পদ থেকে অপসারণের দাবিতে সোচ্চার হয়ে উঠেছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতে প্রথমবার পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি

বিদেশের খবর: ভারতের ইতিহাসে প্রথমবার সংখ্যার হিসাবে পুরুষের চেয়ে এগিয়ে গেলেন নারীরা। দেশটির সবশেষ জাতীয় পরিবার ও স্বাস্থ্য সমীক্ষায় (এনএফএইচএস) উঠে এসেছে এমন তথ্য।

পরিসংখ্যান অনুসারে, ভারতে বর্তমানে প্রতি এক হাজার পুরুষের বিপরীতে নারী রয়েছেন ১ হাজার ২০ জন। তবে এতে খুব বেশি খুশি হওয়ার উপায় নেই। কারণ ওই একই সমীক্ষা বলছে, দেশটিতে এখনো ছেলেশিশুর তুলনায় কন্যাশিশুর জন্মহার কম।

গত বুধবার (২৪ নভেম্বর) প্রকাশ করা হয়েছে ভারতের পঞ্চম জাতীয় পরিবার এবং স্বাস্থ্য সমীক্ষার ফলাফল। পরিসংখ্যান অনুযায়ী, ১৯৯০ সালে ভারতে প্রতি এক হাজার পুরুষের বিপরীতে নারীর সংখ্যা ছিল ৯২৭। ২০০৫-০৬ সালের সমীক্ষায় পুরুষ ও নারীর সংখ্যা সমান দেখা যায়। কিন্তু ২০১৫-১৬ সালে তা আবার কমে গিয়েছিল। সেই সমীক্ষায় পুরুষ ও নারীর অনুপাত দাঁড়িয়েছিল ১০০০: ৯৯১।

তবে ২০১৯-২০২১ সালের সমীক্ষায় দেখা যাচ্ছে, পরের পাঁচ বছরে ভারতে নারীর সংখ্যা যথেষ্ট পরিমাণে বেড়েছে। অবশ্য পরিসংখ্যান বলছে, দেশটির ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এখনো নারীর চেয়ে পুরুষের সংখ্যাই বেশি। আর শহর-গ্রামের তুলনা করলে ১৪টি রাজ্যের গ্রামে এবং ২২টি রাজ্যের শহরে পুরুষের আধিপত্য বেশি।

আবার অনেকে স্মরণ করিয়ে দিচ্ছেন, নারী-পুরুষের গড় আয়ুর মধ্যেও বেশ ফারাক রয়েছে। ভারতের সরকারি তথ্যমতে, ২০১০-১৪ সালে দেশটিতে পুরুষ ও নারীর গড় আয়ু ছিল যথাক্রমে ৬৬.৪ ও ৬৯.৬ বছর।

সমীক্ষা অনুসারে, গত পাঁচ বছরে জন্মের সময় ছেলে এবং মেয়ের অনুপাত দাঁড়িয়েছে ১০০০:৯২৯। এ থেকেই স্পষ্ট যে, ভারতে এখনো ছেলে সন্তানের প্রাধান্য রয়েছে। এমন পরিস্থিতিতেও পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেড়ে যাওয়ায় আশাবাদী দেশটির প্রশাসনিক মহল।

ভারতের জাতীয় স্বাস্থ্য মিশনের কর্মকর্তা ও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিকাশ শীল বলেন, পুরুষ ও নারীর অনুপাত ভালো অবস্থানে থাকা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়। আদমশুমারি থেকে প্রকৃত ছবি স্পষ্ট হলেও এই ফলাফলের দিকে তাকিয়ে বলতে পারি, নারীর ক্ষমতায়নে আমাদের পদক্ষেপগুলো সঠিক দিকেই অগ্রসর হচ্ছে। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালীগঞ্জের ধলবাড়িয়া নৌকার প্রার্থী সজল মুখার্জির পথসভা

কালিগঞ্জ প্রতিনিধি :
কালীগঞ্জ উপজেলার ১০নম্বর ধলবাড়িয়া ইউনিয়নের বাংলাদেশ আওয়ামী লীগের নৌকার মনোনীত প্রার্থী সজল মুখার্জির নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে গাঁন্ধুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়।

নির্বাচনী পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ, ধলবাড়িয়া ইউনিয়নের নৌকার মাঝি সজল মুখার্জী।

ধলবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আমিনুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ডি,আর,এম ইউনাইটেড আইডিয়াল কলেজের অধ্যক্ষ আবুল হোসেন,কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাবিব ফেরদাউস শিমুল, সাবেক ছাত্রলীগের সভাপতি শামীম জাহান রুবেল,

বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আনসার আলী, আবু হানিফ প্রমুখ। পথসভায় ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগ, ছাত্রলীগ,যুবলীগ, শ্রমিকলীগসহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় ইউনিয়নের বিভিন্ন প্রান্ত থেকে ছোট ছোট আকারে নৌকার মিছিল নিয়ে গাঁন্ধুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।

পথসভায় প্রধান অতিথি আলহাজ্ব নজরুল ইসলাম বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনার মনোনীত নৌকার প্রার্থী সজল মুখার্জী কে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। এসময় নৌকার পথসভা হাজার হাজার মানুষ দেখে সজল মুখার্জিকে জনগণের হাতে তুলে দেন এবং ২৮ তারিখের নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest