সর্বশেষ সংবাদ-
এখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেন

সমালোচনার জবাব সেঞ্চুরিতে দিলেন লিটন

খেলার খবর: টোয়েন্টি বিশ্বকাপে ভালো ব্যাটিং করতে পারেননি লিটন দাস। ৮ ম্যাচে অংশ নিয়ে কোনো ফিফটির দেখা পাননি এই তারকা ওপেনার।

আরব আমিরাতে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ৮ ম্যাচে ১৬.৬৩ গড়ে ১৩৩ রান করেন লিটন। বিশ্বকাপের মতো বড় আসরে এই তারকা ক্রিকেটারের এমন বাজে পারফরম্যান্সের কারণে তাকে নিয়ে ঘরে-বাইরে অনেক সমালোচনা হয়।

সেই সমালোচনার কারণেই বিশ্বকাপ শেষে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে সুযোগ হয়নি লিটনের।

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সুযোগ না পেলেও টেস্টে খেলতে নেমে দলের গুরুত্বপূর্ণ মুহূর্তে হাল ধরেন লিটন। চট্টগ্রাম টেস্টের শুরুতে ৪৯ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে চলে যাওয়া বাংলাদেশ দলকে খেলায় ফেরান লিটন দাস ও মুশফিকুর রহিম।

পঞ্চম উইকেটে তাদের অবিচ্ছিন্ন ২০৪ রানের জুটিতে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২৫৩ রান। পাকিস্তানের বিপক্ষে নিজের টেস্ট ক্যারিয়ারের মেইডেন সেঞ্চুরি তুলে নিয়েছেন লিটন দাস। আর এই সেঞ্চুরির মধ্য দিয়ে সমালোচনার জবাব দিলেন লিটন।

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশ দলের সংগ্রহ ৪ উইকেটে ২৫৩ রান। ১১৩ ও ৮২ রানে অপরাজিত আছেন লিটন-মুশফিক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালার শিরাশুনি দাখিল মাদ্রাসার সুপারের দূর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

আসাদুজ্জামান :  সাতক্ষীরার তালা উপজেলার শিরাশুনি দাখিল মাদ্রসার সুপার সিরাজুল ইসলামের অনিয়ম দূর্নীতির প্রতিবাদে ও তার উপযুক্ত শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর ১২ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, বেসরকারি উন্নয়ন সংস্থা সেতু’র পরিচালক ও মাদ্রাসাটির সাবেক সভাপতি মো. আবুল হোসেন।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি শিরাশুনি দাাখিল মাদ্রাসার সভাপতি হিসেবে দুই দফায় বিগত ৩০.০৮.২০১২ সাল থেকে গত ০১.০৪.২০১৩ সাল পর্যন্ত দায়িত্বে ছিলাম। এর পর থেকে গত আট বছর যাবত আমি ওই মাদ্রাসার সভাপতি নই। এমনকি এই দীর্ঘ সময়কালের মধ্যে কোনো পূর্নাঙ্গ কমিটি গঠনও করা হয়নি। তা সত্ত্বেও মাদ্রাসার সুপার সিরাজুল ইসলাম বারবার ভুয়া কমিটি দেখিয়ে তারিখ ঘষামাজা করে বিগত ৩১.১২.২০১৬ তারিখে আরও একটি ভুয়া কমিটি তৈরি করে মাদ্রাসার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তিনি তার ভুয়া কমিটির সভাপতি হিসেবে আমাকে দেখাচ্ছেন বলে আমি জানতে পারি। যাদেরকে ওই মাদ্রাসা কমিটির সদস্য দেখানো হয়েছে তারাও এ বিষয়ে কিছু জানেন না মর্মে লিখিত বক্তব্যও দিয়েছেন। প্রকৃতপক্ষে মাদ্রাসা সুপার সিরাজুল ইসলাম গোপনে আমাদের নাম পদবি ব্যবহার করে এবং আমাদের স্বাক্ষর জাল করে দিনের পর দিন দুর্নীতি চালিয়ে যাচ্ছেন। তিনি অনিয়ম দূর্নীতির মাধ্যমে মাদ্রাসাটিকে তার পারিবারিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলেছেন।

ভুয়া কমিটি দেখিয়ে সুপার সিরাজুল জাল কাগজপত্র তৈরি করে গত ২৬.০২.২১ তারিখে মাদ্রাসায় তার পরিবারের তিনজনের নিয়োগ দিয়েছেন। ঢাকা থেকে মহাপরিচালকের প্রতিনিধি এনে এবং তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমানকে ম্যানেজ করে মাদ্রাসা থেকে ২৫ কিলোমিটার দূরে সাতক্ষীরা শহরের অদূরে তালতলা হাইস্কুলে জালিয়াতির মাধ্যমে নিয়োগ বোর্ড তৈরী এই নিয়োগ পরীক্ষা নেয়া হয়। সেখানে যাদের নিয়োগ দেয়া হয়েছে তারা সবই তার পরিবারের সদস্য। নিজে সুপার হয়েও সহ-সুপার আজিজুর রহমানকে না জানিয়ে তাকে ভারপ্রাপ্ত সুপার দেখিয়ে তার ছেলে সাইফুল ইসলামকে সহকারী গ্রন্থাগারিক পদে,

তার আতœীয় শরিফুল ইসলামকে নিরাপত্তা কর্মী ও তার ছোট ছেলের স্ত্রী শাহানাজ মুক্তাকে আয়া পদে নিয়োগ দেয়া হয়েছে। জালিয়াতি কাগজপত্র দেখিয়ে তাদের নামও এমপিও ভুক্ত করা হয়েছে। আমি বিষয়টি জানতে পেরে তালা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে লিখিতভাবে এর প্রতিবাদ করেছি। শিক্ষা অফিসার আমাকে জানিয়েছেন যে মাদ্রাসা নিয়োগ বোর্ড আমি অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছি মর্মে নিয়োগ বোর্ডে হাজির হতে পারিনি মর্মে তাকে জানিয়েছেন। সুপার এই নিয়োগ দিয়ে তার আত্মীয়ের কাছ থেকে মোটা টাকা আদায় করেছেন। এই নিয়োগ কমিটিতে দুইজন শিক্ষক এসএম ইউনুস ও হাফেজ মোহাম্মদউল্লাহকে মিথ্যা তথ্য দিয়ে দিয়ে নিয়োগ বোর্ডে নিয়ে আসেন তিনি। পরে তারা আমার কাছে এই জালিয়াতির কথা বলেছেন। তিনি আরো বলেন,

ভুয়া কমিটি ও জাল জালিয়াতির মাধ্যমে নিয়োগ পাওয়া কর্মচারিদের নামে বেতন এলে আমি সংশ্লিষ্ট ব্যাংকে আপত্তি দেওয়াতে নিয়োগপ্রাপ্তরা টাকা তুলতে পারেননি। আমি এসব বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দিয়েছি। মাদ্রাসা শিক্ষা বোর্ডেও অভিযোগ দিয়েছি। এরই মধ্যে শুরু হয়েছে তদন্ত। তদন্তকাজ এখনও অব্যাহত রয়েছে। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় মাদ্রসা সুপার সিরাজুল ইসলামের অনিয়ম দূর্নীতির তীব্র প্রতিবাদসহ তার উপযুক্ত শাস্তির জোর দাবী জানান।
এদিকে, এর আগে একই দাবীতে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে শিরাশুনি এলাকাবাসীর ব্যানের একটি মানববন্ধন কর্মসুচি পালিত হয়। এতে বক্তব্য রাখেন, মাাদ্রাসা পরিচালনা পরিষদের সাবেক সভাপতি এম.এম আবুল হোসেন, মাদ্রাসাটির সহ-সুপার আজিজুর রহমান, ইউপি সদস্য মতিয়ার রহমান, স্থানীয় এলাকাবাসী সুলতান আলী শেখ প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বিশেষ ডেস্ক: আগের চেয়ে শক্তিশালী করোনার নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার পর বিভিন্ন দেশ সীমান্ত বন্ধ ও ভ্রমণ নিষেধাজ্ঞা জোরদার করেছে। বিবিসি শুক্রবার এত প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

এদিকে, দক্ষিণ আফ্রিকা ও বতসোয়ানায় শনাক্ত হওয়া করোনাভাইরাসের ওই নতুন ভ্যারিয়েন্ট নিয়ে শুক্রবার জরুরি বৈঠক ডেকেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। নতুন ভেরিয়েন্টটি নিয়ে সিদ্ধান্ত গ্রহণে বৈঠকের আয়োজন করা হয়েছে বলে ডব্লিউএইচও জানিয়েছে।

বিবিসি জানায়, চলতি সপ্তাহের শুরুতে শনাক্ত হওয়ার পর যুক্তরাজ্য, জাপান ও সিঙ্গাপুরসহ কয়েকটি দেশ পরিস্থিতি মোকাবেলায় কোয়ারেন্টাইন নীতিমালা জোরদার করেছে। দক্ষিণ আফ্রিকা এবং প্রতিবেশী দেশগুলো থেকে আসা ফ্লাইট নিষিদ্ধ করা হয়েছে বলেও বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোও ওই অঞ্চল থেকে বিমান চলাচল বন্ধের প্রস্তাব দিয়েছে।

নতুন এই ভ্যারিয়েন্টটি হলো বি.১.১.৫২৯ সার্স–কভ–২। তবে ডেলটা কিংবা বেটার মতো নামকরণ করা হয়নি নতুন ভ্যারিয়েন্টের। ডব্লিউএইচওর শুক্রবারের বৈঠকে এর নামকরণ করা হবে বলে ধারণা করা হচ্ছে।

করোনার নতুন এই ধরনটিকে বলা হচ্ছে ‘সুপার ভ্যারিয়েন্ট’। গবেষকরা বলছেন, এটা এখন পর্যন্ত শনাক্ত করোনার ধরনগুলোর মধ্যে সর্বাধিক রূপান্তরিত ধরন এবং এটি ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়েও ভয়াবহ হতে পারে। আফ্রিকার মরুপ্রধান দেশ বতসোয়ানায় এটি প্রথম শনাক্ত হয়।

বর্তমানে তিনটি দেশে ১০ জন এতে আক্রান্ত হয়েছেন। এদিকে করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, টিকা জীবন বাঁচায়মাত্র, সংক্রমণ রোধ করে না।

করোনার নতুন ওই ধরনটি প্রথমে বতসোয়ানায় শনাক্ত হওয়ায় একে বতসোয়ানা ভ্যারিয়েন্ট বলে ডাকা হচ্ছে। তবে আগের ভ্যারিয়েন্টগুলোর সঙ্গে মিলিয়ে এর নামকরণ করা হবে। এটি একই সঙ্গে ৩২ মিউটেশন বা রূপ নিয়ে ছড়িয়ে পড়ছে। এর মধ্যে কয়েকটি রূপ অতি সংক্রামক। এমনকি সেগুলো টিকা প্রতিরোধী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শুরুর ধাক্কা কাটিয়ে লিটন-মুশফিকের ব্যাটে বাংলাদেশের দাপুটে দিন

খেলার খবর : স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়িয়েছে। চট্টগ্রামে প্রথম টেস্টের প্রথম দিনে আলো ছড়িয়েছে স্বাগতিক দল। উদ্বোধনী দিনের খেলা শেষে ৪ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ২৫৩ রান। আলোকস্বল্পতার কারণে নির্ধারিত ৯০ ওভারের পাঁচ ওভার আগেই দিনের খেলা শেষ ঘোষণা করেছেন আম্পায়াররা। মাত্র ১৬.২ ওভারে ৪ উইকেট পতনের পর ৬৮.৪ ওভারে আর উইকেট হারায়নি বাংলাদেশ।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের খেলা শেষ হওয়ার আগেই ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন লিটন। ক্যারিয়ারের ২৬তম টেস্টের ৪৩তম ইনিংসে তিন অঙ্কে পৌঁছতে তিনি খেলেছেন ১৯৯টি বল। যেখানে ছিল ১০ চার ও একটি ছয়ের মার। দিন শেষে লিটন অপরাজিত রয়েছেন ২২৫ বলে ১১৩ রান করে।

অন্যদিকে লিটনের এক ওভার আগে উইকেটে যাওয়া মুশফিক অপেক্ষায় রয়েছেন ক্যারিয়ারের অষ্টম টেস্ট সেঞ্চুরির। তিনি ২৪তম ফিফটি করে অপরাজিত রয়েছেন ৮২ রানে। যা করতে মুশফিক খেলেছেন ১৯০ বল। তার ইনিংসে রয়েছে ১০টি চারের মার। শুরু থেকে শেষ পর্যন্ত একাগ্রচিত্তে ব্যাটিং করেছেন মি. ডিপেন্ডেবল।

ইনিংসের ১৭তম ওভার থেকে জুটি বেঁধে অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটে ৬৮.৪ ওভারে লিটন-মুশফিক যোগ করেছেন ২০৪ রান। টেস্ট ক্রিকেটে পঞ্চম উইকেটে বাংলাদেশের এটি চতুর্থ দুইশ রানের জুটি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এবারই প্রথম পঞ্চম উইকেটে হলো দুইশ রানের জুটি।

অথচ দিনের শুরুতে ঠিক বিপরীত চিত্র ছিল বাংলাদেশ দলের। লাঞ্চ বিরতির আগে স্কোরবোর্ডে রানের সংখ্যাটা ঠিকই ছিল, ২৬ ওভারে আসে ৬৯ রান। কিন্তু উইকেটের ঘরে ৪ সংখ্যাটি ছিল বড়ই বেমানান। একে একে আউট হন দুই ওপেনার সাইফ হাসান, সাদমান ইসলাম, ওয়ানডাউনে নামা নাজমুল হোসেন শান্ত এবং টু ডাউনে নামা অধিনায়ক মুমিনুল হক।

প্রথম দিনের প্রথম সেশনেই চট্টগ্রামের উইকেটে বলকে লাটিমের মত ঘুরিয়েছেন পাকিস্তানি স্পিনার সাজিদ খান। ডানহাতি এই অফব্রেক বোলার তার মায়াবী স্পিন দিয়ে সাফল্যও তুলে নেন। বাংলাদেশের বিপদ বাড়িয়ে তার বলে উইকেট হারান অধিনায়ক মুমিনুল হক।

দলীয় ৩৩ রানের মাথায় দুই ওপেনার ফিরে যাওয়ার পর নাজমুল হোসেন শান্ত আর মুমিনুল হক মিলে চেষ্টা করেছিলেন বাংলাদেশের ইনিংস মেরামত করতে। কিন্তু মাত্র ১৫ রানের জুটি গড়তে পেরেছেন তারা দু’জন। ১৯ বলে ৬ রান করে ফিরে যান মুমিনুল। সাজিদ খানের করা ইনিংসের ১৬তম ওভারের প্রথম বলেই ব্যাটের কানায় লাগিয়ে ক্যাচ দেন মোহাম্মদ রিজওয়ানের হাতে। আম্পায়ার আউট না দিলে রিভিউ নেয় পাকিস্তান। তাতে দেখা যায়, ব্যাটের কানায় লাগিয়েছেন বল মুমিনুল হক।

পরের ওভারেই উইকেট দেন নাজমুল হোসেন শান্ত। পাকিস্তানের মিডিয়াম পেসার ফাহিম আশরাফের বলকে খেলতে গিয়ে পয়েন্টে ক্যাচ দেন সাজিদ খানের হাতে। টিভি আম্পায়ার রিপ্লে দেখে আউট দেন।

এর আগে দলীয় ১৯ রানের মাথায় প্রথম উইকেট হিসেবে সাজঘরে ফেরেন সাইফ হাসান। শাহিন শাহ আফ্রিদির বলে ক্যাচ তুলে দেন আবিদ আলির হাতে। এরপর দলীয় ৩৩ রানের মাথায় হাসান আলির এলবিডব্লিউর শিকার হন আরেক ওপেনার সাদমান ইসলাম। দুই ওপেনারের ব্যাট থেকেই আসে সমান ১৪টি করে রান।

তখনো শেষ হয়নি প্রথম সেশন, খেলা হয়েছে মাত্র ১৬.২ ওভার। স্কোরবোর্ডে দেখা যাচ্ছিল ৪ উইকেটে ৪৯ রান। কঠিন চাপের মুখে দলকে এগিয়ে নেওয়ার দায়িত্ব বর্তায় মুশফিক ও লিটনের কাঁধে। পাকিস্তানি বোলারদের তোপে প্রথম সেশনে খুব একটা রানের পেছনে ছোটেননি তারা। বরং উইকেট বাঁচিয়ে কাটিয়ে দেন সেশনের বাকি সময়।

তবে দ্বিতীয় সেশনে সাবলীল ব্যাটিং করেছেন মুশফিক ও লিটন। এই সেশনে খেলা হয় ৩১ ওভার। যেখানে কোনো উইকেট না হারিয়ে ১০২ রান পেয়ে যায় বাংলাদেশ। উইকেটে থাকা দুই ব্যাটারই তুলে নেন ফিফটি। পঞ্চাশে পৌঁছতে লিটন খেলেন ৯৫ বল, আর মুশফিক নেন ১০৮টি বল।

দারুণ ব্যাটিং করে ততক্ষণে উইকেটে থিতু হয়ে যান দুজনই। এরই মাঝে উইকেটের সুযোগ তৈরি করে পাকিস্তান। শাহিন আফ্রিদির বলে ব্যক্তিগত ৬৭ রানের মাথায় শর্ট মিড উইকেটে ক্যাচ তুলে দিয়েছিলেন লিটন। কিন্তু সেটি হাতে রাখতে পারেননি সাজিদ খান। ফলে বেঁচে যান লিটন।

জীবন পেয়ে আরও সতর্ক সাবধানী খেলতে থাকেন তিনি। অবশেষে ইনিংসের ৭৮তম ওভারে আসে সেই মাহেন্দ্রক্ষণ। মিড অফের দিকে আলতো করে ঠেলে দিয়েই দ্রুত সিঙ্গেল নেন লিটন। যা তাকে পৌঁছে দেয় ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে। এর আগে দুইবার নার্ভাস নাইন্টিতে আউট হওয়ার পর অবশেষে সেঞ্চুরির দেখা পান তিনি।

তবে ব্যক্তিগত ৯৬ রানের মাথায় বাম হাতের কবজি ও আঙুলে টান লাগে লিটনের। ফিজিও বায়োজিদের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে খেলা চালিয়ে নেন তিনি। লিটন সেঞ্চুরি তুলেও নিলেও দিনের খেলা শেষ হওয়ার আগে মুশফিক পারেননি তিন অঙ্কে যেতে। তবে সাবলীল ব্যাটিংয়ে ১৯০ বল মোকাবিলায় ৮২ রান করেছেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরের শিশু ধর্ষন মামলার পলাতক আসামী র‌্যাবের হাতে আটক

আসাদুজ্জামান : সাতক্ষীরার শ্যামনগরের চাঞ্চল্যকর ৪ বছরের শিশু ধর্ষন মামলার পলাতক আসামী আল-আমিন গাজীকে খুলনা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব সদস্যরা। শুক্রবার বিকালে র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এর আগে সকালে তাকে খুলনা শহরের সোনাডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ধর্ষক আল-আমিন গাজী (৩৫) শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনীমূখা গ্রামের ময়নুদ্দীন গাজীর ছেলে।

র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক মেজর এম রিফাত বিন আসাদ সংবাদ সম্মেলনে জানান, গত ২২ নভেম্বর বিকাল ৪ টার দিকে ৪ বছরের ওই শিশু ও তার ভাই বাড়ির পাশে চাঁদনীমুখা গ্রামের মধ্যম পাড়া বাইতুল মোকারম জামে মসজিদের পশ্চিম পাশে ফাঁকা জায়গায় খেলাধুলা করছিল। এ সময় ধর্ষক আল-আমিন গাজী কদবেল খাওয়ার প্রলোভন দেখিয়ে মসজিদের বাথরুমের মধ্যে নিয়ে যায় ওই কন্যা শিশুকে। এরপর তার ইচ্ছার বিরুদ্ধে তাকে জোর পূর্বক ধর্ষণ করে।

এ সময় শিশুটির আতœচিৎকার শুনে তার আত্বীয়-স্বজনসহ আশপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত ধর্ষক আল আমিন গাজী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় নির্যাতিতা শিশুটির দাদী বাদী হয়ে অভিযুক্ত আল-আমিন গাজীর বিরুদ্ধে শ্যামনগর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং- ২৯, তারিখ ২৩/১১/২০২১।

এ মামলায় র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল তদন্ত শুরু করেন এবং এজাহারনামীয় একমাত্র পলাতক আসামীকে গ্রেপ্তার করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখেন। এক পর্যায়ে শুক্রবার সকালে তাকে খুলনা শহরের সোনাডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত ধর্ষক আল-আমিন গাজীকে শ্যামনগর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কথা বলেছেন খালেদা, দেশবাসীর কাছে চেয়েছেন দোয়া

রাজনীতির খবর: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কথা বলেছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানিয়েছেন মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মেয়ে মাহমুদা খানম ভাসানী। হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে বেরিয়ে এসে তিনি এ কথা জানান।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় ভাসানীর পরিবারের ৫ সদস্য খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান। ৩০ মিনিট তারা হাসপাতালে অবস্থান করেন।

সাক্ষাৎ শেষে বেরিয়ে আসার সময় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ভাসানী পরিবারের পক্ষ থেকে তার ছোট মেয়ে মাহমুদা খানম ভাসানী। তিনি বলেন, বেগম জিয়া কথা বলতে পারছেন, তবে খুব ধীরে ধীরে। তিনি খুবই দুর্বল। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। তার শারীরিক অবস্থা বিবেচনা করে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তাকে বিদেশে পাঠিয়ে সুচিকিৎসার সুযোগ দেওয়ার জোর দাবি জানাচ্ছি।

ভাসানীর নাতি হাবিব হাসান মনার বলেন, আমরা খালেদা জিয়াকে দেখতে গিয়েছিলাম। তার ডাক্তাররা বলেছেন, বেগম জিয়ার অবস্থা খারাপ। তাকে বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়ার দাবি জানাই ভাসানী পরিবারের পক্ষ থেকে।

নাতি মাহমুদুল হক শানু বলেন, মজলুম জননেতা মওলানা ভাসানী আজীবন মজলুমের পক্ষে লড়াই করেছেন। যেখানে অন্যায় সেখানেই তিনি ছিলেন প্রতিবাদী কণ্ঠ।

পাকিস্তান সরকারের ফাঁসির দড়ি থেকে তিনি যেমনিভাবে শেখ মুজিবুর রহমানকে মুক্ত করেছিলেন, তেমনি দেশের গণতান্ত্রিক সংগ্রামের অসংখ্য নেতাকর্মীকে নিপীড়নের হাত থেকেও তিনি রক্ষা করেছিলেন। খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার জন্য মওলানা ভাসানীর পরিবারের পক্ষ থেকে আমরা সরকারের কাছে আমাদের জোর দারি জানাচ্ছি।

খালেদা জিয়াকে দেখতে যাওয়া ভাসানীর পরিবারের অন্য সদসরা হলেন— ভাসানীর বড় মেয়ে রিজিয়া ভাসানী, নাতনি সুরাইয়া সুলতানা।

এ সময় হাসপাতালে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান, বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু, চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঢাকাসহ সারাদেশে ৫.৮ মাত্রার ভূমিকম্প

দেশের খবর : রাজধানী ঢাকাসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৬ নভেম্বর) ভোর ৫টা ৪৫ মিনিটে দেশের বিভিন্ন স্থানে এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের স্থায়িত্ব ছিল প্রায় ৩০ সেকেন্ড। এর মাত্রা ছিল ৫ দশমিক ৮।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের চিন রাজ্যের রাজধানী হাখা শহরের ১৯ কিলোমিটার উত্তর উত্তর-পশ্চিমে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ১। ভূপৃষ্ঠের ৪২ কিলোমিটার গভীরে এ কম্পনের সৃষ্টি হয়।

ভারত, ভুটান ও চীনের কিছু অংশেও কম্পনটি অনুভূত হয়েছে বলে জানিয়েছে ইউএসজিএস। বাংলাদেশে রাজধানী ঢাকা ছাড়াও চট্টগ্রাম, কক্সবাজার, যশোর, রাজশাহী, নোয়াখালী, ফেনী, বান্দরবান, খুলনা, বাগেরহাট ও কুড়িগ্রামে ভূকম্পন অনুভূত হওয়ার খবর মিলেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশ বানান ভুল লিখল বিসিবি!

খেলার খবর: বিশ্বকাপে ভরাডুবিসহ পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের পর সমালোচনার তীরে বিদ্ধ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

কোচ ও টিম ম্যানেজমেন্ট নিয়ে বিসিবির ওপর যখন তুমুল ক্ষুব্ধ দেশের ক্রিকেটপ্রেমী, তখন একের পর এক অবিবেচকের মতো কাণ্ড করে পরিস্থিতি আরও তাতিয়ে তুলেছেন তারা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যেন ভুলের প্রতিযোগিতা শুরু করেছে।

টি-টোয়েন্টি সিরিজে সাকিব আল হাসানের মাথা কেটে শহিদুলের মাথা বসানো হয় বিসিবির অফিসিয়াল পেজে। এর পর চট্টগ্রাম টেস্টের টিকিটে খেলার সময় ‘এএম’ না লিখে ‘পিএম’ লেখা হয়।

এসব নিয়ে তুমুল সমালোচনার মধ্যে যেন আগুনে ঘি ঢালল বিসিবির আরেকটি ভুল।

এবার দেশের নামই ভুল করল বিসিবি। খেলোয়াড়দের তালিকায় ‘Bamgladesh’ লিখেছে বিসিবি।

চট্টগ্রামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টসের পর যে ক্রিকেটার লিস্ট সংবাদমাধ্যমকে সরবরাহ করেছে, সেখানে এ ভুলটি করেছে বিসিবি।

বাংলাদেশ (BANGLADESH) বানানে ‘এন’-এর পরিবর্তে ‘এম’ ব্যবহার করেছে। হয়ে গেছে ‘BAMGLADESH’।

ওই তালিকায় স্বাক্ষর রয়েছে অধিনায়ক মুমিনুল হক ও ম্যানেজার নাফিস ইকবাল খানের।

এই ভুলের বিষয়ে এখনো কোনো বক্তব্য দেননি বিসিবির কেউ। বোর্ডের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনে তাকে পাওয়া যায়নি।

চট্টগ্রাম টেস্টকে ছাপিয়ে বিসিবির এই ভুল এখন আলোচনায়। অনেকেই ভুলটি মেনে নিতে পারছেন না। বিসিবির সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধুয়ে দিচ্ছেন তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest