সর্বশেষ সংবাদ-
এখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেন

পুনম ও শার্লিন স্বেচ্ছায় অ্যাডাল্ট ভিডিও বানিয়েছেন!

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা জেল খেটেছেন পর্নগ্রাফি মামলায়। তার বিরুদ্ধে অভিযোগ, পর্ন-অ্যাডাল্ট ভিডিও বানিয়ে সেটা বিভিন্ন অ্যাপের মাধ্যমে প্রচার করতেন। এর জন্য প্রায় দুই মাস কারাগারে ছিলেন তিনি।

গত ২১ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান রাজ কুন্দ্রা। সম্প্রতি তিনি পুনরায় আগাম জামিনের আবেদন করেছেন। সেই আবেদনেই উঠে এলো বিস্ফোরক তথ্য। রাজ দাবি করেছেন, পুনম পাণ্ডে ও শার্লিন চোপড়া স্বেচ্ছায় অ্যাডাল্ট ভিডিও বানিয়েছিলেন। এতে তার কোনো জোরাজুরি ছিল না।

বলে রাখা প্রয়োজন, শার্লিন ও পুনম বলিউডে অ্যাডাল্ট কনটেন্টের জন্য পরিচিত। সোশ্যাল মিডিয়া হোক কিংবা কোনো সিরিজ, তাদেরকে দেখা যায় খোলামেলা রূপেই। রাজ কুন্দ্রার বিরুদ্ধে তারাই অভিযোগ তুলেছিলেন। বলেছিলেন, রাজের টিম জোর করে তাদের দ্বারা নগ্ন ভিডিও তৈরি করেছিল।

তবে এবার উল্টো অভিযোগ করলেন রাজ কুন্দ্রা। আগাম জামিনের আবেদনে তিনি দাবি করেছেন, শার্লিন ও পুনমের অ্যাডাল্ট ভিডিও তৈরিতে তার কোনও ভূমিকা ছিল না। নিজেদের উপার্জনের জন্য সেই ভিডিও স্বেচ্ছায় বানিয়েছেন তারা। রাজ এই ভিডিও বানাননি কিংবা অ্যাপের মাধ্যমে তা ছড়িয়েও দেননি।

একই প্রসঙ্গে রাজের আইনজীবীর দাবি, তিনি অ্যাপের দায়িত্বে থাকাকালীন পুনমের এরকম কোনো ভিডিও রিলিজ হয়নি। এমনকি রাজের তৈরি ভিডিওতে কোনোরকম যৌন দৃশ্যও নেই।

রাজের এসব দাবির বিপরীতে অবশ্য এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি পুনম ও শার্লিন।

উল্লেখ্য, গত ১৯ জুলাই পর্ন বানানো এবং বিভিন্ন অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে রাজ কুন্দ্রাকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। ‘হটশটস’ ও ‘বলিফেম’ নামের দুটি অ্যাপ তৈরি করে সেগুলোতে পর্নভিডিও প্রচার করতেন তিনি। ২১ সেপ্টেম্বর ৫০ হাজার রুপি মুচলেকা দিয়ে তিনি জামিন পান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ছাত্র আন্দোলনের মুখে অচল রাজধানী

দেশের খবর : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লাবাহী গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানের (১৭) মৃত্যুর ঘটনায় দ্বিতীয় দিনের মতো সড়কে নেমেছেন শিক্ষার্থীরা। বিক্ষোভে অংশ নিয়ে শিক্ষার্থীরা দ্রুততম সময়ে দোষী চালকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতসহ বেশ কয়েকটি দাবি জানিয়ে স্লোগান দিচ্ছেন। শিক্ষার্থীদের এ বিক্ষোভে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ক্রমেই রাজধানীজুড়ে তীব্র যানজট তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার পর থেকে রাজধানীর মতিঝিল-গুলিস্তান, বেইলি রোড থেকে কাকরাইল, ফার্মগেট, উত্তরা-আব্দুল্লাহপুর এলাকার সড়ক অবরোধ করে ছাত্র বিক্ষোভের খবর পাওয়া গেছে।

সকালের পর থেকেই নটর ডেমের কয়েকশ’ শিক্ষার্থী কলেজের সামনে জড়ো হন। এরপর সাড়ে ১১টা নাগাদ তারা শাপলা চত্বরের সড়কে অবস্থান নেন। এ সময় তারা ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান এবং ঘটনার প্রকৃত আসামির গ্রেফতার ও দ্রুত বিচার দাবি করেন। শিক্ষার্থীরা রাস্তায় বসে বিভিন্ন দাবিতে প্ল্যাকার্ড প্রদর্শন করেন। এরপর সবাই দিলকুশা হয়ে গুলিস্তান জিরো পয়েন্টে গিয়ে সড়ক বন্ধ করে অবস্থান নেন।

দোষী চালকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতসহ তাদের অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে- মানুষসহ সড়কের সব প্রাণীর নিরাপত্তা দিতে হবে, ২০১৮ সালের নিরাপদ সড়ক আইন বাস্তবায়ন করতে হবে, নাঈমের (গাড়ি চাপায় নিহত) পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে।

ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরাও সাড়ে ১১টার পর থেকে নাঈম হাসানের মৃত্যুর প্রতিবাদে সড়কে নেমে আসে। তারা প্রথমে বেইলি রোড হয়ে শান্তিনগর সড়কে অবস্থান নেয়। এরপর কাকরাইল মোড়ে এসে সড়ক বন্ধ করে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এদিকে, এ ঘটনায় বিচারের দাবিতে গুলিস্তানের সড়কে অবস্থান নিচ্ছেন কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা। তাদের অবস্থানের কারণে গুলিস্তান-সদরঘাট সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। আব্দুল্লাহপুর-উত্তরা সড়ক অবরোধ করেও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন।

ফার্মগেট গোলচত্ত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন সরকারি বিজ্ঞান কলেজের ছাত্ররা। এর ফলে রাস্তার দুই-পাশের যান চলাচল বন্ধ রয়েছে।

রাজধানীর গুরুত্বপূর্ণ সব সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের এ বিক্ষোভে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। একেতো সপ্তাহের শেষ কার্যদিবস, তার ওপর এমন অবস্থান-বিক্ষোভে রাজধানীর যানজট চরমে পৌঁছেছে। সড়কে যানবাহনগুলোকে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অনেকে নিরুপায় হয়ে হেঁটেই গন্তব্যের দিকে রওনা দিতে দেখা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জনতা ব্যাংকের পক্ষ থেকে জেলার সর্বোচ্চ করতাদা কে শুভেচ্ছা

মোঃ আবু হাসান (রাফসান এন্টার প্রাইজের স্বত্বাধিকারী) সাতক্ষীরা জেলার সর্বোচ্চ করদাতা নির্বাচিত হওয়ায় জনতা ব্যাংক লিমিটেড, সাতক্ষীরা এরিয়ার পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। এ উপলক্ষে ২৫ নভেম্বর ২০২১ জনতা ব্যাংকের এরিয়া অফিস, সাতক্ষীরায় আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকটির উপ-মহাব্যবস্থাপক ও সাতক্ষীরা এরিয়া প্রধান মোঃ হামিদুল হক মোঃ আবু হাসানকে বিশিষ্ট ব্যবসায়ি, সমাজসেবক ও শিক্ষা অনুরাগী হিসিবে অভিহিত করে জাতীয় অর্থনীতিতে অবদান রাখার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় ব্যাংকটির সর্বস্তরের কর্মকর্তা কর্মচরীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিনিধি :
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশের সুচিকিৎসার দাবিতে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ সমাবেশ পালিত হয়েছে।
সাতক্ষীরায় পুলিশের বাধার মুখে ২৫ নভেম্বর বিকাল ৪টায় বড়বাজার মোড়ে অনুষ্ঠিত সমাবেশে সাতক্ষীরা জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ আর মুকুলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক এডভোকেট সৈয়দ ইফতেখার আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক ও পৌর বিএনপি’র সভাপতি হাবিবুর রহমান হাবিব।এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, পৌর যুবদলের আহবায়ক আলিশ সাহিন, সদস্য সচিব মাসুম রানা সবুজ, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সুমন রহমান, সদস্য সচিব শেখ মনিরুজ্জামান প্রিন্স, এছাড়াও জেলা যুবদল সদর উপজেলা যুবদল ও পৌর যুবদলের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা এ সময় বলেন, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বাংলাদেশের একজন জনপ্রিয় নেতা। অথচ তাকে বিদেশে চিকিৎসার সুযোগ না দেওয়া খুবই অমানবিক। বক্তারা এ সময় বেগম খালেদা জিয়া যাতে সুচিকিৎসার জন্য বিদেশে যেতে পারেন তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বর্তমান সরকারের কাছে অনুরোধ জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাস্তায় পুলিশের গাড়ি আটকে লাইসেন্স দেখল শিক্ষার্থীরা, অতঃপর…

ভিন্নরকম সংবাদ: দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ি চাপায় নটর ডেম কলেজের ছাত্র নাঈমের মৃত্যুর ঘটনায় ফার্মগেটে সড়ক অবরোধ করেছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।এ সময় পুলিশের একটি গাড়ির চালকের লাইসেন্স দেখতে চাওয়া নিয়ে শিক্ষার্থীদের মধ্যে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়।ওই পুলিশ সদস্য লাইসেন্স দেখাতে না পারলেও বাজে আচরণ করেন বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।পুলিশ সদস্য বলেন, পোশাকই লাইসেন্স, অস্ত্রই লাইসেন্স।পরে পুলিশের ওই সদস্য বাজে আচরণের কারণে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চান।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নাঈম হাসানের মৃত্যুর ঘটনার বিচার, বাসভাড়ায় হাফ পাস ও নিরাপদ সড়কের দাবিতে ফার্মগেট এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আন্দোলন করেন।

এ সময় শিক্ষার্থীরা বাসসহ গণপরিবহণ চলতে বাধার সৃষ্টি করে।বিভিন্ন ব্যক্তিগত গাড়ি চলাচলেও বাধা সৃষ্টি করে। এ সময় তারা ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল চালকদের লাইসেন্স দেখতে চান। যাদের লাইসেন্স ও কাগজপত্র সঠিক রয়েছে, তাদেরই কেবল ছাড়া হয়। তবে অ্যাম্বুলেন্সে বাধার সৃষ্টি করা হয়নি।

শিক্ষার্থীদের এ আন্দোলনের মধ্যেই দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি গাড়ি ফার্মগেট মোড়ে আসে। এ সময় শিক্ষার্থীরা গাড়িচালকের লাইসেন্স দেখতে চান। চালক তা দেখাতে পারেননি।

আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, এ সময় তিনি পুলিশের পোশাকই লাইসেন্স বলে দাবি করেন। পুলিশের আরেক সদস্য বলেন, বন্দুকই লাইসেন্স। কথা-কাটাকাটির একপর্যায়ে পুলিশের ইমরান নামের এক সদস্য শিক্ষার্থীদের কটূক্তি করেন। এতে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন।

এরপর শিক্ষার্থীরা ওই পুলিশ কর্মকর্তার ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে আন্দোলন করতে থাকেন। তারা স্লোগান দিয়ে বলেন, পুলিশের লাইসেন্স নাই, বাংলাদেশ পুলিশ হায় হায়।

শিক্ষার্থীদের আন্দোলনের একপর্যায়ে তেজগাঁও জোনের পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) রুবাইয়াত জামান ঘটনাস্থলে আসেন। তিনি সব ঘটনা শোনেন। তার মধ্যস্থতায় একপর্যায়ে শিক্ষার্থীদের সামনে এসে কটূক্তিকারী ওই পুলিশ কর্মকর্তা দুঃখ প্রকাশ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ছাত্রদল সাতক্ষীরা সরকারি কলেজ শাখার আহবায়কের সুস্থ্যতা কামনা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাতক্ষীরা সরকারি কলেজ শাখার আহবায়ক ছাত্রনেতা রাজীউল ইসলাম ডেঙ্গু জ্বর এবং হৃদরোগ জটিলতায় ভুগছেন। এবং তিনি বর্তমানে ঢাকার একটি বে সরকারি হাসপাতালে ভর্তিরত অবস্থায় আছেন। তার শারীরিক সুস্থতা কামনায় বিবৃতি দিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাতক্ষীরা সরকারি কলেজ শাখার সদস্য সচিব মেহেদী হাসান, যুগ্ম আহবায়ক আসিফ, বিল্লাহ, আরাফাত, মহিন,আদনান, সিরাজ,সিহাব, মাসুদ,উৎস, তারিকুল, সদস্য- হৃদয়,আরিফুল, ইমতিয়াজ, কবির,আবদুল্লাহ,আলমগীর, আজমল, নাজমুল, উসমান। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ব্রহ্মরাজপুরে দুর্ধষ চুরি

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে দুর্ধষ চুরির ঘটনা ঘটেছে। গত ২৪ নভেম্বর সন্ধ্যায় ব্রহ্মরাজপুরের ওমরাপাড়ার আকবর সরদারের বাড়িতে এ ঘটনা ঘটে।
এঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে সাতক্ষীরা সদর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
চোরেরা নগদ স্বর্ণালংকারসহ প্রায় সাড়ে ৪লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে বলে ভুক্তভোগী পরিবারটি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ২৪ নভেম্বর সন্ধ্যায় বাড়িতে তালা মেরে বড়খামার এলাকায় গিয়েছিলেন পরিবারের সদস্যরা। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ি ফিরে দেখেন বাড়ির মেইন গেট খোলা। শোকেজের ড্রয়ার খোলা এবং ঘরের মালামাল ছড়ানো ছিটানো।
তারা বাড়িতে না থাকার সুযোগে অজ্ঞাত চোরেরা গেটের তালা ভেঙে বাড়িতে ঢুকে ঘরে রক্ষিত নগদ ৯৭ হাজার টাকা, এবং স্বর্ণাংকারসহ প্রায় সাড়ে ৪লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে গেছেন। সন্ধ্যায় এত বড় ধরনের চুরি সংঘটিত হওয়ার ঘটনায় বর্তমানে ওমরাপাড়াসহ ব্রহ্মরাজপুর এলাকায় চুরি আতঙ্ক বিরাজ করছে।
ভুক্তভোগী আকবর সরদার জানান দীর্ঘদিন পরিশ্রম করে স্বর্ণালংকারসহ মূল্যবান আসবাসপত্র তৈরি করেছিলাম। কিন্তু চোরেরা সব নিয়ে গেছেন। এঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে আকবর সরদারের পুত্র আশরাফুল ইসলাম বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি এজাহার দায়ের করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গাজীপুরের মেয়র জাহাঙ্গীর সাময়িক বরখাস্ত

দেশের খবর : গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকেলে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে গাজীপুর সিটির জন্য তিন সদস্যে প্যানেল মেয়র গঠন করা হয়।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, গাজীপুরের মেয়র পদ থেকে জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজকের মধ্যেই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে। সেখানে একজনকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, জমি দখলসহ তার বিরুদ্ধে অনেক অভিযোগ মন্ত্রণালয়ে জমা হয়েছে। অভিযোগগুলো প্রমাণিত হলে তাকে মেয়র পদ থেকে অপসারণ করা হবে।

গত ১৯ নভেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে কটূক্তি করায় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদসহ দল থেকে আজীবনের জন্য জাহাঙ্গীর আলমকে বহিষ্কার করা হয়। তার স্থলে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডলকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest