সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যুসাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্রতালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি : ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবিশ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিনটেকসই বেড়িবাঁধ ও চলাচলের উপযোগী রাস্তা নির্মাণের দাবি এলাকাবাসীর২৪ ঘণ্টা পার হলেও উদ্ধার হয়নি সাতক্ষীরার নিখোঁজ মাদ্রাসা ছাত্র ইব্রাহিমআশাশুনিতে আকস্মিক ঘূর্ণিঝড়ে ভেঙেছে ৫টি ঘর, চরম দুর্ভোগে ক্ষতিগ্রস্তরামুন্সিগঞ্জ আ’লীগ নেতার বিরুদ্ধে অসহায় মানুষের নামে মিথ্যা মামলা দেওয়ায় মানববন্ধনসাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম

সরকারের সঙ্গে ইসির আঁতাতের ‘তথ্য-প্রমাণ’ দিতে বললেন কাদের

দেশের খবর: সরকারের সঙ্গে আঁতাত করে নির্বাচন কমিশন (ইসি) ধানের শীষ প্রতীকের প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করেছে বলে বিএনপি অভিযোগ করলেও এর ‘তথ্য-প্রমাণ’ চাইলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিএনপি নেতাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, সরকারের সঙ্গে আঁতাত করে ইসি বিএনপির প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করেছে, এমন কোনো প্রমাণ থাকলে আমাদের দিন।

আজ বুধবার সকালে হাইকোর্ট সংলগ্ন তিন নেতার মাজারে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কবরে শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, যারা এ সময়ের মধ্যে নির্বাচন কমিশন পুনর্গঠনের কথা বলবে বুঝতে হবে তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। বর্তমানে নির্বাচন কমিশন পুনর্গঠন করার মতো অবস্থা নেই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এরশাদ ফের সিএমএইচে, জটিল অবস্থা জাপায়

রাজনীতির খবর: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে আবারও সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। গত সোমবার রাত ২টার দিকে তাকে বারিধারার বাসভবন থেকে হাসপাতালে নেওয়া হয়। তবে দলের নবনিযুক্ত মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁ দাবি করেছেন, এরশাদ শতভাগ ভালো আছেন। বাসায় ভয় ও একাকিত্বের কারণে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

এ অবস্থায় জাপার পক্ষে আওয়ামী লীগের সঙ্গে মহাজোটের আসন বণ্টনে আলোচনা চালিয়ে যাচ্ছেন কে, তা স্পষ্ট নয়। দলীয় সূত্র জানিয়েছে, জাপার তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ নয় নেতা দরকষাকষির দায়িত্ব পেয়েছেন। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন। দলের মহাসচিব বদল হলো। চেয়ারম্যান আবার হাসপাতালে। এদিকে, আসন বণ্টনের হিসাব-নিকাশ চূড়ান্ত হয়নি। সবকিছু মিলিয়ে জটিল অবস্থা বিরাজ করছে জাপায়।

জাপার পক্ষে দরকষাকষি করা নেতাদের একজন নিশ্চিত করেছেন, আওয়ামী লীগের কাছ থেকে ৩৩ থেকে ৩৪টির বেশি আসনে মহাজোটের মনোনয়নের আশ্বাস পায়নি জাতীয় পার্টি। জাপার ৮ থেকে ১০ জন বর্তমান এমপির বাদ পড়া অনেকটা নিশ্চিত। সদ্য সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারসহ দলের বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতার মনোনয়ন অনিশ্চিত। ৩৬ আসন দখলে থাকা জাতীয় পার্টির জন্য ২৪টি আসন ফাঁকা রেখে সেখানে প্রার্থী দেয়নি আওয়ামী লীগ। কিন্তু এসব আসনের বেশ কয়েকটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছে। এ কারণে আসন হারানোর শঙ্কায় রয়েছেন জাপার প্রার্থীরা।

গতকাল সংবাদ সম্মেলনে মসিউর রহমান রাঙ্গাঁ বলেন, জাতীয় পার্টির প্রার্থীরা ৫৪ থেকে ৫৫টি আসনে মহাজোটের মনোনয়ন পাবেন বলে আশা করছেন। আসন বণ্টনে আলোচনা চলছে। তবে কতজন প্রার্থী মনোনয়ন পাবেন, তা ৯ ডিসেম্বর জানা যাবে। সেদিন মহাজোটের প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরশাদ হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও মসিউর রহমান বলেছেন, জাতীয় পার্টির চেয়ারম্যানই আসন বণ্টনের আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন।

গত সোমবার মহাসচিব হিসেবে প্রথম সংবাদ সম্মেলনে এলজিআরডি প্রতিমন্ত্রী মসিউর রহমান জানিয়েছিলেন, দু-একদিনের মধ্যে এরশাদকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে। তবে গতকাল বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান ১০ ডিসেম্বর পর্যন্ত পরিস্থিতি দেখবেন। দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব শেষ না করে তিনি দেশের বাইরে যেতে চান না।

৫ জানুয়ারির সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়ার পর ২০১৩ সালের ডিসেম্বরে ‘অসুস্থ’ এরশাদকে সিএমএইচে নিয়ে যাওয়া হয়। এবারও ভোটের আগে ঘন ঘন তার সিএমএইচে ভর্তি হওয়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন রয়েছে। গত এক মাসে সাবেক এই সেনাপ্রধানকে চারবার সিএমএইচে নেওয়া হয়েছে। তবে তাকে শতভাগ ফিট দাবি করে মসিউর রহমান বলেছেন, ঘুমের সমস্যা হলেও চেয়ারম্যান সিএমএইচে যান। অসুস্থ অবস্থায় বাসায় একা থাকতে তার ভয় করে। তাছাড়া ইনফেকশনের ভয়ও আছে। রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়ার পর শারীরিক অবস্থা নিয়ে এরশাদ ‘ভয়ে থাকেন’; এ কারণেই তাকে ঘন ঘন সিএমএইচে নেওয়া হচ্ছে।

আগের দিন মসিউর রহমান আভাস দিয়েছিলেন, মনোনয়নবাণিজ্যের কারণেই এবিএম রুহুল আমিন হাওলাদার মহাসচিবের পদ হারিয়েছেন। ক্ষণে ক্ষণে মত বদলের কারণে আলোচিত-সমালোচিত রাজনীতিক এরশাদের দলের নবনিযুক্ত মহাসচিবও আগের দিনের অবস্থান থেকে সরে আসেন। তিনি দাবি করেন, শারীরিক অসুস্থতার কারণে রুহুল আমিন হাওলাদার পদত্যাগ করেছেন। তাকে মহাসচিব পদ থেকে সরানো হয়নি।

জাপা মহাসচিব তার পূর্বসূরিকে অসুস্থ দাবি করলেও রুহুল আমিন হাওলাদার পটুয়াখালী-১ আসনে তার প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল করেছেন। ঋণখেলাপির কারণে প্রার্থিতা বাতিলের পর মনোনয়নবাণিজ্যের অভিযোগে দলের পদ হারানো এ নেতা এখনও নীরব রয়েছেন। গতকাল দিনভর চেষ্টা করেও তার প্রতিক্রিয়া জানা যায়নি।

২১০ আসনে জাতীয় পার্টির ২৩৩ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তাদের মধ্যে ৩৮ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। ১৮৬ আসনে জাপার ১৯৫ জনের প্রার্থিতা টিকে আছে। সদ্যসাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদারের স্বাক্ষরে তারা দলের মনোনয়ন পেয়েছেন। যারা শেষ পর্যন্ত ভোটে থাকবেন, তারা কার স্বাক্ষরে দলীয় প্রতীক বরাদ্দ পাবেন তা এখনও পরিস্কার নয়। এ নিয়েও দ্বিধায় রয়েছেন জাপার প্রার্থীরা।

কে মহাজোটের মনোনয়ন পাচ্ছেন, কে পাচ্ছেন না- এ দ্বিধাতেও রয়েছেন জাপার অধিকাংশ প্রার্থী। দলটির সূত্র জানিয়েছে, আওয়ামী লীগের কাছে তারা ৪৭টি আসন চেয়েছিল। এর মধ্যে চারজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। কিন্তু আওয়ামী লীগ জাপার জন্য ফাঁকা রেখেছে ২৪ আসন। বাকি আসনগুলোর কয়টি শেষ পর্যন্ত জাপা পাবে, তা নিশ্চিত নয়। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের দৃষ্টিতে জয়ী হওয়ার মতো প্রার্থী থাকলে তবেই আসন ছাড়া হবে। এর বাইরে জাপা যদি কাউকে জয়ী হওয়ার মতো প্রার্থী মনে করে তবে আসন উন্মুক্ত করে দেওয়া হবে। সেখানে আওয়ামী লীগেরও প্রার্থী থাকবে।

জাপার পক্ষে দরকষাকষিতে থাকা সুনীল শুভরায় খুলনা-১ আসনে প্রার্থী। ওই আসনে আওয়ামী লীগ আটবার জয়ী হয়েছে। নব্বই-পরবর্তী নির্বাচনে জাপা এ আসনে কখনই আট হাজারের বেশি ভোট পায়নি। এরশাদের প্রেস সচিব সুনীল শুভরায়কে আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায় থেকে বলা হয়েছে, এ আসন ছাড়া সম্ভব নয়। প্রয়োজনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি দুই দলেরই প্রার্থী থাকবে।

কিন্তু অতীত অভিজ্ঞতার কারণে এ আসন উন্মুক্ত রেখে আওয়ামী লীগের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে নামতে চায় না জাতীয় পার্টি। নবম সংসদ নির্বাচনে ৪৯ আসনে জাপার প্রার্থী ছিল। এর মধ্যে ২৯টি আসনে আওয়ামী লীগের প্রার্থী ছিল না। বাকি ২০টি আসন ছিল উন্মুক্ত। জাপার সঙ্গে জোট হলেও এসব আসনে আওয়ামী লীগেরও প্রার্থী ছিল না। এ আসনগুলোর একটিতেও জয়ী হতে পারেনি জাতীয় পার্টি। জামানত হারায় ১৪টিতে।

বিএনপিবিহীন ৫ জানুয়ারির নির্বাচনেও একই অভিজ্ঞতা হয় জাপার। এরশাদ নির্বাচন বর্জনের ঘোষণা দিলেও ৮৬ আসনে প্রার্থী ছিল দলটির। ২১ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা জাপাকে ৪৮টি আসন ছেড়ে দিয়েছিল। কিন্তু জাপা জিতে ৩৩ আসনে। বাকি ১৫ আসনে আওয়ামী লীগের বিদ্রোহী, ওয়ার্কার্স পার্টি ও জাসদের সঙ্গে হারে লাঙলের প্রার্থী।

জাপার নির্বাচন সমন্বয়ের দায়িত্বে থাকা একজন নেতা জানিয়েছেন, আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে ত্রিমুখী লড়াইয়ে কোনো আসনেই তাদের এককভাবে জেতার অবস্থা নেই। তাই উন্মুক্ত আসনে কেউ প্রার্থী হতে চান না। যারা নির্বাচন করতে চান, তাদের সবাই মহাজোটের মনোনয়ন চান। এ কারণেই এবার জাপায় মনোনয়নবাণিজ্য হয়েছে। এতে এরশাদ এবং রুহুল আমিন হাওলাদারের নাম জড়িয়েছে। মসিউর রহমান গতকাল বলেন, মনোনয়নবাণিজ্যে কারও নাম এলে শাস্তি দেওয়া হবে। কেউ দলের সিদ্ধান্ত না মেনে বিদ্রোহী প্রার্থী হলে তাকেও শাস্তি পেতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা হয়েছে : মার্কিন হলোকাস্ট মিউজিয়াম

বিদেশের খবর: মিয়ানমারের সেনাবাহিনী দেশটির মুসলিম সংখ্যালঘু জনগোষ্ঠী রোহিঙ্গাদের বিরুদ্ধে যে জাতিগত নির্মূল, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যা চালিয়েছে, তার জোরালো প্রমাণ রয়েছে বলে জানিয়েছে মার্কিন হলোকাস্ট মেমোরিয়াল মিউজিয়াম।

নৃশংসতা বিশেষজ্ঞ একদল উপদেষ্টার পরামর্শ নিয়ে করা সতর্ক বিশ্লেষণ, ২০১৭ সালে ফর্টিফাই রাইটসের সঙ্গে যৌথভাবে প্রকাশ করা প্রতিবেদনের মৌলিক গবেষণা এবং সম্প্রতি প্রকাশ করা মার্কিন পররাষ্ট্র দপ্তর ও জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের তথ্যের ভিত্তিতে হলোকাস্ট মিউজিয়াম এই সিদ্ধান্তে পৌঁছেছে। বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।

মিউজিয়াম পরিচালনা কাউন্সিলের সদস্য এবং প্রতিষ্ঠানটির গণহত্যা রোধ কার্যক্রমে পরামর্শ দেওয়া কমিটির সভাপতি লি ফিনস্টেইন বলেন, ‘রোহিঙ্গাদের বিরুদ্ধে বার্মিজ (মিয়ানমার) সেনাবাহিনীর অভিযান, বিশেষ করে ২০১৭ সালের আগস্টের হামলা ছিল ইচ্ছাকৃত, পদ্ধতিগত ও ব্যাপক।’

মিয়ানমার সরকার কয়েক দশক ধরে রোহিঙ্গাদের নিপীড়ন, নাগরিকত্ব কেড়ে নেওয়া এবং অনেক গণসহিংসতার শিকার বানিয়েছে বলে মন্তব্য করেছে মার্কিন হলোকাস্ট মেমোরিয়াল মিউজিয়াম।

মিউজিয়ামের গণহত্যা রোধ কেন্দ্রের পরিচালক নওমি কিকোলার বলেন, ‘আমাদের বিশ্লেষণের উপসংহার হলো, জোরালো প্রমাণ রয়েছে যে বার্মিজ কর্তৃপক্ষ রোহিঙ্গাদের জাতিগত ও ধর্মীয় পরিচয়ের কারণে তাদের ইচ্ছাকৃতভাবে ধ্বংস করে দিতে চেয়েছে।’

‘রোহিঙ্গা ভুক্তভোগীরা নিজেদের পরিত্যক্ত ভাবে। তাদের নিপীড়নের বিষয়ে বিশ্ব চোখ বন্ধ করে আছে, যেমনটি হলোকাস্টের ভুক্তভোগীদের বিষয়ে ছিল,’ যোগ করেন নওমি।

মিউজিয়ামের প্রতিবেদনে দেখা যায়, মিয়ানমারের কাচিন ও শানসহ অন্য ধর্মীয় ও জাতিগত সম্প্রদায়গুলোও দেশটির সেনাবাহিনীর হাতে গণনৃশংসতার শিকার হওয়ার ঝুঁকিতে রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
১৫০ আসনে বিএনপির একক প্রার্থী চূড়ান্ত

রাজনীতির খবর: আসন্ন একাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে বিএনপি সারাদেশে ১৫০ আসনে একক প্রার্থী চূড়ান্ত করেছে। এসব প্রার্থী চূড়ান্ত করেন স্থায়ী কমিটির নেতারা। এরই মধ্যে প্রার্থী হিসেবে যাদের চূড়ান্ত করা হয়েছে তাদের ফোনে জানিয়ে দেওয়া হচ্ছে।

এ ছাড়া নির্বাচন পরিচালনাসহ সার্বিক বিষয় দেখভাল করতে ১২টি উপকমিটি গঠনেরও সিদ্ধান্ত হয়েছে। এসব কমিটির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নির্বাচন পরিচালনা কমিটি, নির্বাচন কমিশন, মিডিয়া কমিটি, সোস্যাল মিডিয়া কমিটি, অর্থ কমিটি, প্রচার কমিটি ইত্যাদি।

বিষয়টি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, এটা চূড়ান্ত করার কোনো বিষয় নয়। আমরা মনোনয়নের চিঠি দেওয়ার সময় একজনকে চূড়ান্ত করে বাকিদের বিকল্প প্রার্থী হিসেবে দিয়েছি।

বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের সূত্র জানায়, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ৯ ডিসেম্বরের আগে ৩০০ আসনে বিএনপি তার একক প্রার্থী চূড়ান্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এরই অংশ হিসেবে সোমবার গভীর রাত পর্যন্ত প্রার্থী চূড়ান্তকরণের কাজ করেন দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সদস্যরা। বৈঠকের শুরুতে দেখা হয়, যাচাই-বাছাইয়ে কোন কোন আসনে মূল প্রার্থী বাদ পড়েছেন এবং তাদের প্রার্থিতা ফিরে পাওয়ার সম্ভাবনা আছে কিনা।

বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা জানান, যাচাই-বাছাইয়ে মূল প্রার্থী বাতিল হওয়ায় তারা কিছুটা জটিলতায় পড়েছেন। তারা মনে করছেন, সরকার যতই কৌশল করুক, লাভ হবে না। শেষ পর্যন্ত আইনি প্রক্রিয়ায় তারা মূল প্রার্থীদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দিতে সক্ষম হবেন। বিএনপি নেতা জহিরউদ্দিন স্বপন বলেন, আওয়ামী লীগ মনে করেছিল, বিএনপি নির্বাচনে আসবে না। তারা ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো ফাঁকা মাঠে গোল দেবে। কিন্তু তারেক রহমানসহ দলের নীতিনির্ধারণী পর্যায়ের নেতাদের নির্বাচনে যাওয়ার সিদ্ধান্তে উল্টো ক্ষমতাসীনরাই বিপদে পড়েছে। এখন সারাদেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এটা থামাতে নেতাকর্মীদের গ্রেপ্তার ও জনপ্রিয় প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হচ্ছে। এর পরও বিএনপি নির্বাচনে আছে, থাকবে।

বিএনপির একাধিক নেতা জানান, এমনিতেই প্রতিকূল অবস্থার মধ্যে নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি। সে ক্ষেত্রে নেতাকর্মীসহ দেশের মানুষকে ঐক্যবদ্ধ রাখতে এরই মধ্যে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে সমন্বয়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়াও আরও ১১টি উপকমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছেন তারা। মিডিয়া কমিটির প্রধান করা হয়েছে সাংবাদিক মাহফুজউল্লাহ, সোস্যাল মিডিয়া বিভাগের প্রধান তাবিথ আউয়াল। বাকি কমিটিগুলো তৈরির কাজ চলছে।

প্রাপ্ত তালিকা অনুযায়ী, একক প্রার্থী হিসেবে যাদের চূড়ান্ত করা হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হচ্ছেন নোয়াখালী-১ আসনে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, নোয়াখালী-২ জয়নুল আবদীন ফারুক, নোয়াখালী-৩ বরকত উল্লাহ বুলু, নোয়াখালী-৪ মো. শাহজাহান, নোয়াখালী-৫ ব্যারিস্টার মওদুদ আহমদ, নোয়াখালী-৬ ফজলুল আজিম, লক্ষ্মীপুর-২ আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর-৩ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ফেনী-১ রফিকুল আলম মজনু, ফেনী-২ জয়নুল আবেদীন, চট্টগ্রাম-১০ আবদুল্লাহ আল নোমান, চট্টগ্রাম-১১ আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম-১৬ জাফরুল ইসলাম চৌধুরী, কক্সবাজার-১ হাসিনা আহমেদ, কক্সবাজার-৩ লুৎফুর রহমান কাজল, কক্সবাজার-৪ শাহজাহান চৌধুরী, মৌলভীবাজার-৩ নাসের রহমান, ব্রাহ্মণবাড়িয়া-৩ ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, কুমিল্লা-১ খন্দকার মোশাররফ হোসেন, কুমিল্লা-৬ আমিনুর রশীদ ইয়াসিন, চাঁদপুর-৪ এমএ হান্নান, চাঁদপুর-৫ ইঞ্জিনিয়ার মমিনুল হক, মাদারীপুর-৩ আনিসুর রহমান তালুকদার খোকন, শরীয়তপুর-২ শফিকুর রহমান কিরণ, শরীয়তপুর-৩ মিয়া নুরুদ্দিন অপু, সিলেট-২ তাহমিনা রুশদীর লুনা, পঞ্চগড়-১ ব্যারিস্টার নওশাদ জমির, ঠাকুরগাঁও-১ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, লালমনিরহাট-৩ আসাদুল হাবিব দুলু, চাঁপাইনবাবগঞ্জ-২ অধ্যাপক শাহজাহান, রাজশাহী-২ মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ শফিকুল হক মিলন, রাজশাহী-৪ আবু হেনা, নাটোর-২ সাবিনা ইয়াসমিন ছবি, ঝালকাঠি-১ ব্যারিস্টার শাহজাহান ওমর, টাঙ্গাইল-৬ গৌতম চক্রবর্তী, জামালপুর-৩ মোস্তাফিজুর রহমান বাবুল, ময়মনসিংহ-১ এমরান সালেহ প্রিন্স, সিরাজগঞ্জ-২ রুমানা মাহমুদ, মেহেরপুর-১ মাসুদ অরুণ, কুষ্টিয়া-৩ সোহরাব উদ্দিন, কুষ্টিয়া-৪ মেহেদী আহমেদ রুমী, চুয়াডাঙ্গা-১ শামসুজ্জামান দুদু, যশোর-৩ অনিন্দ্য ইসলাম অমিত, মাগুরা-২ নিতাই রায় চৌধুরী, নেত্রকোনা-৪ তাহমিনা জামান, কিশোরগঞ্জ-১ রেজাউল করিম খান চুন্নু, কিশোরগঞ্জ-৬ শরীফুল আলম, মুন্সীগঞ্জ-১ শাহ মোয়াজ্জেম হোসেন, মুন্সীগঞ্জ-২ মিজানুর রহমান সিনহা, ঢাকা-৩ গয়েশ্বরচন্দ্র রায়, ঢাকা-৪ সালাহউদ্দিন আহমেদ, ঢাকা-৮ মির্জা আব্বাস, ঢাকা-১২ সাইফুল আলম নীরব, বাগেরহাট-২ এমএ সালাম, খুলনা-১ আমির এজাজ খান, খুলনা- ২ নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-৩ রকিবুল ইসলাম বকুল, খুলনা-৪ আজিজুল বারী হেলাল, সাতক্ষীরা-১ হাবিবুল ইসলাম হাবিব, বরগুনা-২ নুরুল ইসলাম মনি, পটুয়াখালী-১ আলতাফ হোসেন চৌধুরী, পটুয়াখালী-৪ এবিএম মোশাররফ হোসেন, ভোলা-৩ হাফিজ উদ্দিন আহমেদ, ভোলা-৪ নাজিম উদ্দিন আলম, বরিশাল-১ জহির উদ্দিন স্বপন, বরিশাল-৫ মজিবুর রহমান সরোয়ার, গাজীপুর-৫ ফজলুল হক মিলন, নরসিংদী-১ খায়রুল কবির খোকন, নরসিংদী-২ ড. মঈন খান, নরসিংদী-৪ সরদার সাখাওয়াত হোসেন বকুল, ফরিদপুর-২ শ্যামা ওবায়েদ, ফরিদপুর-৩ চৌধুরী কামাল ইবনে ইউসুফ প্রমুখ।

আসন বণ্টন দুই-একদিনের মধ্যে চূড়ান্ত : মির্জা ফখরুল

এদিকে মঙ্গলবার (৪ ডিসেম্বর) বিকালে বিএনপি ও জোটের একক প্রার্থী এবং দলটির সিনিয়র নেতারা বৈঠক করেছেন। এই বৈঠকে যেসব আসনে যাচাই-বাছাইয়ে ধানের শীষের প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে, তা নিয়ে করণীয় বিষয়ে আলোচনা করেন তারা। বৈঠকে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু প্রমুখ।

বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আন্দোলনের অংশ হিসেবে আমরা নির্বাচনে অংশ নিয়েছি। ২০-দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আসন বণ্টন নিয়ে আলোচনা চলছে। এ বিষয়ে দুই-একদিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

বিএনপি মহাসচিব বলেন, শত বাধা-প্রতিকূলতা, গ্রেপ্তার-নির্যাতন উপেক্ষা করে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় আমরা চাই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও জনগণকে মুক্ত করতে। এই দেশের মানুষ বারবার লড়াই করে তাদের অধিকার ফিরিয়ে এনেছে। এবারও তারা সুনিশ্চিত জয়ী হবে।

নির্বাচন কমিশনের (ইসি) সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ইসি সম্পর্কে কোনো কথাই বলতে ইচ্ছে করে না। ইসি ন্যূনতম আস্থাও হারিয়ে ফেলেছে। তারা সরকারের ইচ্ছা বাস্তবায়নে বিরোধী দলকে হয়রানি ও সমস্যা তৈরি করতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, অওয়ামী লীগের জোট শরিকদের মধ্যেইতো মনোনয়ন নিয়ে ঝামেলা চলছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইরানকে মোকাবেলায় বিমানবাহী যুদ্ধাজাহাজ পাঠাচ্ছে আমেরিকা

বিদেশের খবর: ইসলামি প্রজাতন্ত্র ইরানকে মোকাবেলা করার জন্য আমেরিকা নতুন করে পারস্য উপসাগরে বিমানবাহী যুদ্ধজাহাজ পাঠাচ্ছে। মার্কিন সামরিক কর্মকর্তারা এ তথ্য প্রকাশ করেছেন। খবর পার্সটুডে।

বিমানবাহী রণতরী ইউএসএস জন সি স্টেইনিস এবং তার সঙ্গে কয়েকটি যুদ্ধজাহাজ বর্তমানে ভারত মহাসগর পাড়ি দিচ্ছে এবং চলতি সপ্তাহের শেষ দিকে তা পারস্য উপসাগরে পৌঁছাবে। মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল এ খবর দিয়েছে।

এ খবর যদি সত্যি হয় তাহলে গত আট মাসের মধ্যে এই প্রথম আমেরিকা পারস্য উপসাগরে বিমানবাহী যুদ্ধজাহাজ পাঠিয়ে তাদের সামরিক উপস্থিতি বাড়ানোর পদক্ষেপ নিল। গত দুই দশকের মধ্যে এটাই সবচেয়ে দীর্ঘসময় যখন পারস্য উপসাগরে আট মাস ধরে আমেরিকার কোনো বিমানবাহী যুদ্ধজাহাজ ছিল না।

মার্কিন সামরিক কর্মকর্তারা বলছেন, মধ্যপ্রাচ্যে ইরানি প্রভাবের সরাসরি জবাব দিতে আমেরিকা যুদ্ধজাহাজ পাঠাচ্ছে। অবশ্য এ জাহাজ থেকে ইরাক, সিরিয়া ও আফগানিস্তানে চলমান সামরিক অভিযানে অংশ নিতে পারবে মার্কিন জঙ্গিবিমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৭৩ বছরে ৩ কোটি মানুষ হত্যা করেছে যুক্তরাষ্ট্র

বিদেশের খবর: টার্গেট করে একটার পর একটা দেশে যুদ্ধ চাপিয়ে দেয়া। পছন্দের সরকার বসাতে গোয়েন্দা বাহিনী দিয়ে দেশে দেশে সামরিক অভ্যুত্থান ঘটানো। বিশেষ বাহিনীর মাধ্যমে গোপন অভিযান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সারাবিশ্বে এভাবেই আধিপত্য কায়েম রেখেছে যুক্তরাষ্ট্র।

আধিপত্য লড়াইয়ের এ মিশনে ১৯৪৫ সাল থেকে এখন পর্যন্ত অর্থনৈতিক ও সামরিক পরাশক্তি দেশটির হাতে নিহত হয়েছে ২ থেকে ৩ কোটি বেশি নিরীহ বেসামরিক মানুষ।
এটা প্রথম বিশ্বযুদ্ধে নিহত মানুষের প্রায় দ্বিগুণ। ১০০ বছর আগের ভয়াবহ ওই যুদ্ধে নিহত হয় প্রায় দেড় কোটি মানুষ। সম্প্রতি ‘গ্লোবাল রিসার্চ : সেন্টার ফর রিসার্চ অন গ্লোবালাইজেশন’ প্রকাশিত এক গবেষণা রিপোর্টে গত ৭৩ বছরে বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের মানবাধিকার লঙ্ঘন ও হত্যাযজ্ঞের এ চিত্র উঠে এসেছে। কয়েক বছর ধরে গবেষণা করে রিপোর্টটি প্রস্তুত করেছেন মার্কিন ইতিহাসবিদ জেমস এ লুকাস।

রিপোর্ট বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেয়া অবৈধ যুদ্ধ, সামরিক অভ্যুত্থান ও গোপন সামরিক অভিযান ‘শিকার’ হয়েছে বিশ্বের অন্তত ৩৭টি দেশ বা জাতি। এর মধ্যে ২০০১ সাল থেকে এখন পর্যন্ত অব্যাহত রয়েছে আফগানিস্তানে ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধ’।

মার্কিন সেনাবাহিনী এখনও যুদ্ধ করছে সিরিয়া, ইয়েমেন, লিবিয়ায়। আর এসব যুদ্ধ ও সংঘাতে বিশাল সংখ্যক মানুষের প্রাণহানি ঘটেছে। মৃত্যুর পাশাপাশি ঘটেছে অগণিত আহত হওয়ার ঘটনা। বিমান হামলা আর অত্যাধুনিক সব অস্ত্রের আঘাতে সারাজীবনের জন্য পঙ্গু হয়েছে এসব মানুষ।

কোনো কোনো বিশেষজ্ঞের মতে, যুদ্ধে প্রত্যেক নিহত ব্যক্তির বিপরীতে অন্তত ১০ জন আহত হয়েছে। এর মানে মার্কিন বাহিনীর হাতে আহত হয়েছে আরও অন্তত ২০ থেকে ৩০ কোটি মানুষ।

জেমস লুকাসের গবেষণার বরাত দিয়ে ‘অ্যাটাক দ্য সিস্টেম ডটকম’র প্রধান সম্পাদক ও রাজনৈতিক বিশ্লেষক কেইথ প্রেস্টন সম্প্রতি প্রেটিভিকে এক সাক্ষাৎকারে বলেছেন, মার্কিন সরকার ওইসব অঞ্চলে দারিদ্র্য, অপরাধ, বর্ণবাদ ও সহিংসতা সৃষ্টির মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটিয়েছে।

তিনি বলেন, মানবাধিকার রক্ষার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কখনই শীর্ষ পর্যায়ে ছিল না, বরং দেশ ও বিদেশে ব্যাপক হারে অপরাধ ও কুকর্ম করেছে। তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র একটা আধুনিক সাম্রাজ্যবাদী, যা আগে ছিল ব্রিটেন।’

এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার মঙ্গলবার বলেছেন, মানবাধিকারের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র যে বিশ্বে শীর্ষস্থানে ছিল ট্রাম্প সরকারের আমলে এসে তা হারিয়ে গেছে।
আমেরিকার ৩৯তম প্রেসিডেন্ট ৯৩ বছর বয়সী কার্টার বলেন, ‘মানবাধিকারের ক্ষেত্রে আমাদের চ্যাম্পিয়ন হওয়া উচিত ছিল। কারণ আমরা শুধু সামরিক শক্তির কারণে সুপার পাওয়ার নই, বরং সেখানে মানবাধিকার রক্ষার অঙ্গীকারও রয়েছে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দুই বউয়ের ঝগড়ায় ব্রিটিশ রাজপরিবারে ভাঙন!

বিদেশের খবর: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝগড়ায় জড়িয়েছেন ব্রিটিশ রাজপরিবারের দুই পুত্রবধু। এই ঝগড়া এমন পর্যায়ে পৌঁছে যে রাজপরিবারে ভাঙনের গুঞ্জনও শোনা যাচ্ছে। আসছে বড় দিনে একসঙ্গে দেখা যাবে না রাজপরিবারকে।

রাজপরিবারের পঞ্চম উত্তরসূরি প্রিন্স হ্যারি মার্কিন অভিনেত্রী মেগান মার্কেলকে বিয়ে করেন চলতি বছরের মে মাসের ১৯ তারিখে। বিয়ের মাত্র ছয় মাসের মাথায় বড় ভাই প্রিন্স উইলিয়ামসের স্ত্রী কেট মিডলটনের সঙ্গে ঝগড়ায় জড়িয়েছেন রাজপরিবারের নতুন এই সদস্য।
স্থানীয় সংবাদপত্রের খবর অনুযায়ী, রাজপরিবারের দুই বধূর বিবাদ শুরু হয় মেগান মার্কেলের বিয়ের আগে থেকেই। রাজপরিবারের বৌ হবার আগেই মেগান পরিবারের মধ্যে প্রভাব খাটাতে শুরু করেন।

তবে সর্বশেষ বিবাদের শুরু একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে। কেট মিডলটনের এক পরিচারিকার সাথে খারাপ ব্যবহার করেছিলেন মার্কেল। তাতে ক্ষুব্ধ হন কেট। এক পর্য়ায়ের দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়।

পরে স্ত্রীর পক্ষ নিয়ে মুখ খোলেন প্রিন্স হ্যারি। অন্যদিকে কেটের পক্ষ নেন স্বামী উইলিয়াম। দুই বধূ থেকে ঝগড়া ছড়িয়ে পড়ে গোটা রাজপরিবারে। বর্তমানে বেশ তিক্ততা চলছে। ফলে আগামী বড়দিনের অনুষ্ঠান দুই ভাই একসাথে কাটাবেন না বলে খবরে উল্লেখ করা হয়েছে।

সম্পর্ক ভাল না থাকায় এবার বড়দিনে হ্যারি ও মেগান জুটি রাজপ্রাসাদে থাকছেন না। তারা রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে স্যান্ড্রিংহামে ছুটি কাটাবেন। আর কেট যাবেন বাপের বাড়ি বার্কশায়ারে।

এদিকে ডেইলি এক্সপ্রেসের খবরে বলা হয়, যে গৃহপরিচারিকাকে নিয়ে বিবাদের শুরু তার নাম ক্রিস্টোফার গেইড। তাকে এরই মধ্যে চাকরিচ্যুত করেছেন প্রিন্স চার্লস ডিউক। চাকরিচ্যুতির পর তিনি তাকে ‘অত্যন্ত ভাল এবং প্রচণ্ড চালাক’ আখ্যায়িত করেছেন।

মেইল অন সানডে’র বরাত দিয়ে প্রেস টিভি জানিয়েছে, বেশ কিছু বিষয় নিয়েই বিবাদে জড়িয়েছেন কেট মিডলটন ও মেগান। এর মধ্যে রয়েছে মেগানের লাইফস্টাইল। তার কিছু চালচলন ব্রিটিশ রাজপরিবারের রীতি পরিপন্থী হওয়ায় তার ওপর অসন্তুষ্ট কেট।

খবরে বলা হয়েছে, ব্রিটিশ রাজপরিবারের রীতির খাপ খাইয়ে নিতে মেগানকে বেশ কিছু পরামর্শও দিয়েছিলেন কেট। কিন্তু তা কোনো কাজে আসেনি। এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে খুব শিগগিরই আলাদা হয়ে যাচ্ছেন দুই ভাই। প্রিন্স হ্যারি ও মেগান লন্ডনের বাইরে একটি বাড়িতে থাকার ব্যবস্থা করা হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নওগাঁয় নিজ বাসায় আ’লীগ সভাপতি খুন

রাজনীতির খবর: নওগাঁর পত্নীতলায় নিজ বাসায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসহাক হোসেন (৭৫) খুন হয়েছেন। এ সময় তার গাড়িচালক আহত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার রাত ১০টার দিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে মাহমুদপুর গ্রামে তার নিজ বাসায় এ ঘটনা ঘটে।
পত্নীতলা থানার ওসি পরিমল কুমার চক্রবর্তী নিহতের ঘটনা নিশ্চিত করে জানান, তিনি দলীয় কাজ শেষে পার্টি অফিস থেকে বাড়ি আসার পর ঘরের ভেতরে ওত পেতে থাকা দুর্বৃত্তদের উপর্যুপরি ছুরিকাঘাতে তিনি খুন হন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest