সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যুসাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্রতালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি : ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবিশ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিনটেকসই বেড়িবাঁধ ও চলাচলের উপযোগী রাস্তা নির্মাণের দাবি এলাকাবাসীর২৪ ঘণ্টা পার হলেও উদ্ধার হয়নি সাতক্ষীরার নিখোঁজ মাদ্রাসা ছাত্র ইব্রাহিমআশাশুনিতে আকস্মিক ঘূর্ণিঝড়ে ভেঙেছে ৫টি ঘর, চরম দুর্ভোগে ক্ষতিগ্রস্তরামুন্সিগঞ্জ আ’লীগ নেতার বিরুদ্ধে অসহায় মানুষের নামে মিথ্যা মামলা দেওয়ায় মানববন্ধনসাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম

দেবহাটায় যৌতুকের দাবীতে গৃহবধূকে হত্যার চেষ্টা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় যৌতুকের দাবীকৃত টাকা না পেয়ে রোজিনা খাতুন (২৫) নামের এক গৃহবধূকে বেধঢ়ক মারপিটের পর বাড়ীর ছাদ থেকে ফেলে দিয়ে হত্যার চেষ্টা করেছে পাষন্ড স্বামী,শ্বাশুড়ী ও সতীন। ঘটনাটি ঘটছে উপজেলার দক্ষিন পারুলিয়া গ্রামে। এঘটনায় গুরুতর জখম রোজিনা খাতুন সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিকদের জানান,গত ৪ মাস আগেই ইসলামী শরীয়াহ মোতাবেক তার বিয়ে হয় দক্ষিন পারুলিয়া গ্রামের মোসলেম মোড়লের ছেলে আনারুল মোড়লের সাথে। বিয়ের মাস পেরুতে না পেরুতেই যৌতুকের দাবী করে রোজিনাকে মারপিট করতে থাকে তার স্বামী আনারুল। মারপিটে বাধ্য হয়ে রোজিনা তার স্বামী আনারুলে হাতে যৌতুকের ৫০ হাজার টাকা তুলে দেন। বিষয়টি নিয়ে স্থানীয় ভাবে শালিস বৈঠকও অনুষ্ঠিত হয়। সম্প্রতি তার স্বামী আনারুল আবারো তাকে ৫০ হাজার টাকা যৌতুকের দাবী করে করে নির্যাতন চালাতে শুরু করে। কিন্তু যৌতুকের দাবীকৃত ৫০ হাজার টাকা যোগাড় করতে না পারার বিষয়টি শনিবার তার স্বামীর বাড়ীতে যেয়ে বললেই তাকে বেধঢ়ক মারপিট শুরু করে তার পাষন্ড স্বামী আনারুল,শ্বাশুড়ী আয়েশা বিবি ও সতীন রাশিদা খাতুন। মারপিটের এক পর্যায়ে নিজেকে বাঁচাতে ভিকটিম রোজিনা দৌড়ে তার স্বামী আনারুলে বাড়ীর ছাদে উঠলে তাকে নির্মমভাবে ছাদ থেকে ফেলে দেয় স্বামী আনারুল সহ সতীন রাশিদা ও শ্বাশুড়ী আয়েশা বিবি। এঘটনায় আহত রোজিনা কে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সখিপুরস্থ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভতি করে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ভিকটিমের পরিবার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সিডিও ইয়ুথ টিম মুন্সিগঞ্জ ইউনিটের কমিটি গঠন”
আব্দুল আলিম, শ্যামনগর :
এসো সকল বৈচিত্রের প্রতি বিনয়ী এই শ্লোগানকে সামনে রেখে সিডিও (কোস্টাল এডুকেশন এন্ড ডায়ভার্সিটি ইমপ্রুভমেন্ট অর্গানাইজেশন) ইয়ুথ টিম মুন্সিগঞ্জ ইউনিটের কমিটি গঠন হয়েছে।
মঙ্গলবার (০৪ ডিসেম্বর) বিকাল ৪ ঘটিকায় সুন্দরবন সাংবাদিক ক্লাব মিলনায়তনে সিডিও শ্যামনগর উপজেলা শাখার আহবায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি, সিডিওর প্রতিষ্ঠাতা গাজী আল ইমরান।প্রধান বক্তা হিসেবে সকলের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন সিডিও শ্যামনগর উপজেলা শাখার আহ্বায়ক মারুফ বিল্লাহ রুবেল।উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিডিও শ্যামনগর উপজেলার সদস্য সচিব আব্দুল আলিম, সুন্দরবন সাংবাদিক ক্লাবের সহ-সভাপতি মাহফুজুর রহমান তালেব, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি স.ম ওসমান গনী সোহাগ, সিডিও বুড়িগোয়ালিনী ইউনিটের সভাপতি দীপক মিস্ত্রি, সাধারণ সম্পাদক আবু ইসহাক হোসাইন প্রমুখ।উক্ত অনুষ্ঠানে সকলের সর্বসম্মতিক্রমে আব্দুল্লাহ আল মামুন কে সভাপতি ও আশরাফুল আলম শিমুল কে সাধারণ সম্পাদক করে মোট ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন। কমিটির অন্যান্য সদস্য বৃন্দ হলেন সহ-সভাপতি বেলাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আদেশ মন্ডল, সহ-সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, দপ্তর সম্পাদক রাশেদুল ইসলাম, প্রচার সম্পাদক নজরুল ইসলাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান মিন্টু, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জালাল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, কার্যকরী সদস্য বিধান সরদার, আশিকুর রহমান, তাপস মন্ডল, সুরুজ হোসেন, খায়রুল বাশার, মনিরুল ইসলাম ও নুরুল্লাহ।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কুশখালীতে ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির মাসিক সভা

জি.এম আবুল হোসাইন : সদর উপজেলার ২নং কুশখালী ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রেকিং দ্য সাইলেন্স ও সেভ দ্য চিলড্রেন’র সহযোগীতায় মঙ্গলবার সকালে পরিষদের হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম (শ্যামল)। এসময় উপস্থিত ছিলেন, কুশখালী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হোসেন, বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার অনিত কুন্ডু, সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির সভাপতি ও ইউপি সদস্যা মোছা. মনজুরা খানম (ইতি), কুশখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল জব্বার, ইউপি সচিব মো. কবিরুল আলম, ইউনিয়ন স্বাস্থ্য পরিদর্শক মো. অছিকুর রহমান, সাংবাদিক সেলিম হোসেন, ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রর উদ্যোক্তা মো. সাইফুজ্জামান শাহিন, ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি সহকারি অধ্যাপক মো. ইমামুল হক, ইউপি সদস্য মো. ফারুক হোসেন রিপন, ইউপি সদস্য মো. মনিরুল ইসলাম, মো. আলমগীর হোসেন,  সংরক্ষিত মহিলা ইউপি সদস্যা মোছা. মনজুয়ারা খাতুন, মোছা. রহিমা খাতুন, ব্রেকিং দ্য সাইলেন্স’র কমিউনিটি মোবিলাইজার মো. আব্দুল আলীম, সিরাজুম মনিরা প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রেকিং দ্য সাইলেন্স’র কমিউনিটি মোবিলাইজার মো. আবুল হোসেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশ দলিত পরিষদ কলারোয়া উপজেলা শাখার কমিটি অনুমোদন

 

বাংলাদেশ দলিত পরিষদ কলারোয়া উপজেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ৪ডিসেম্বর’১৮ তারিখে বাংলাদেশ দলিত পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক গৌরপদ দাস স্বাক্ষরিত একপত্রে উক্ত কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটির নেতৃবৃন্দ হলেন, সভাপতি জয়দেব দাস(জয়), সহ-সভাপতি আনন্দ সরকার, সিবাস্টিন মিত্র, সাধারণ সম্পাদক পরিতোষ বিশ্বাস, সহ-সাধারণ সম্পাদক অরুণ বিশ্বাস, উত্তম দাস, সত্যাজিৎ রায়কে সাংগঠনিক সম্পাদক, সন্তোষ সরকারকে প্রচার সম্পাদক ও সুজিত কুমার দাসকে দপ্তর সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দের সাথে জাতীয় শ্রমিক পার্টির মতবিনিময়সভা

 

প্রেস বিজ্ঞপ্তি :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দের সাথে জাতীয় শ্রমিক পার্টির মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় কাটিয়াস্থ জেলা জাতীয়পার্টির কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময়সভায় সভাপতিত্ব করেন, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি নুরুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু, সহ-সভাপতি মাহবুবর রহমান, সদর উপজেলার জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ তপন, জেলা জাতীয় পার্টির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মশিউর রহমান টুকু, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি আনোয়ার আনু, যুব সংহতির সাবেক সভাপতি শেখ শাখাওয়াতুল করিম পিটুল, মুক্তিযোদ্ধা প্রজন্ম পার্টির খুলনা বিভাগীয় এ,জি এম রাজিবুল্লাহ বাবু প্রমুখ। এসময় উপস্থিত ছিলেণ, জেলা জাপার যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক কানাই লাল সাহা, পৌর জাপার ১নং ওয়ার্ডের সভাপতি শফিউদ্দীন ময়না, ছাত্র সমাজের সভাপতি কায়ছারুজ্জামান হিমেল, শ্রমিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, আঃ রাজ্জাক, রজব আলী, আব্দুল হাই, তৌহিদুজ্জামান মনু, আকতারুজ্জামানসহ জেলা জাতীয় পার্টির অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় আশরাফুজ্জামান আশু বলেন, আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-০২ আসনে জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব শেখ আজহার হোসেন কে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়া এবং জনগণকে ভোট প্রদানে উদ্বুদ্ধ করার জন্য তৃণমূল পর্যায়ে কর্মীদেরকে মাঠে ময়দানে লাঙ্গলের পক্ষে কাজ করার উদ্দাত্ত আহ্বান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঢাবি শিক্ষক সমিতিতে আওয়ামীপন্থিদের জয়জয়কার

শিক্ষা সংবাদ: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতির নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে আওয়ামী লীগ সমর্থিত নীল দল। মাত্র একটি সদস্য পদে জয়ী হয়েছেন বিএনপি-জামায়াত সমর্থিত সাদা দলের প্রার্থী।

২০১৯ সালের কার্যনির্বাহী পরিষদের এ নির্বাচনে নীল দল থেকে টানা তৃতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক মাকসুদ কামাল আর সাধারণ সম্পাদক হয়েছেন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম।

মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয় ক্লাব ভবনে নির্বাচনের ফল ঘোষণা করেন শিক্ষক সমিতি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার রসায়ন বিভাগের অধ্যাপক তোফায়েল আহমেদ চৌধুরী।

সভাপতি পদে অধ্যাপক মাকসুদ কামাল পেয়েছেন ১ হাজার ৩৬ ভোট। তার নিকটতম প্রার্থী অধ্যাপক আখতার হোসেন খান পেয়েছেন ৪৫৩টি ভোট। সাধারণ সম্পাদক পদে ৮০৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম। তার নিকটতম প্রার্থী অধ্যাপক লুৎফর রহমান পেয়েছেন ৬৭৯ ভোট।

নীল দল থেকে সহ-সভাপতি হয়েছেন জীব বিজ্ঞান অনুষদের ডিন মো. ইমদাদুল হক (৮৬০ ভোট), যুগ্ম-সম্পাদক হয়েছেন ইংরেজি বিভাগের অধ্যাপক তাজিন আজিজ চৌধুরী (৭৭৭ ভোট) এবং কোষাধ্যক্ষ হয়েছেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ (৮৯৮ ভোট)।

এছাড়া নীল দল থেকে সদস্য পদে বিজয়ী হয়েছেন- গণিত বিভাগের অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার, সমাজবিজ্ঞান বিভাগের জিনাত হুদা, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম, চারুকলা অনুষদের নিসার হোসন, খাদ্য ও পুষ্টি বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া, লেদার অ্যান্ড টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইনস্টিউটিটের পরিচালক অধ্যাপক মো. আফতাব আলী শেখ, ক্রিমিনোলজি বিভাগের অধ্যাপক মো. জিয়াউর রহমান, বাংলা বিভাগের অধ্যাপক সৌমিত্র শেখর দে ও অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক সাবিতা রিজওয়ানা রহমান।

সাদা দলের পক্ষে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ার বিভাগের অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান সদস্য পদে বিজয়ী হয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিদেশি পর্যবেক্ষকদের গোপন এজেন্ডা থাকে: ইসিতে ১৪ দল

দেশের খবর: নির্বাচনের সময় আসা বিদেশি পর্যবেক্ষকদের গোপন এজেন্ডা থাকে দাবি করে তাদের বিষয়ে নির্বাচন কমিশনকে (ইসি) সতর্ক থাকতে বলেছে ক্ষমতাসীন ১৪ দলীয় জোট। একইসঙ্গে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট বিভিন্ন অভিযোগ করে ‘ব্লেইম গেইমের’ মাধ্যমে তাদের রাজনৈতিক পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় বলে ইসিকে জানিয়েছে এই জোট।

সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার নেতৃত্বে জোটের একটি প্রতিনিধি দল মঙ্গলবার নির্বাচন কমিশন সচিব কাজী হেলালুদ্দীন আহমদের সঙ্গে বৈঠক করে জোটের পক্ষ থেকে এসব সতর্কবার্তা দেন। প্রধান নির্বাচন কমিশনার বরাবর এ সংক্রান্ত লিখিত দাবিগুলো সচিবের কাছে হস্তান্তর করেন তারা।

সাক্ষাৎ শেষে দিলীপ বড়ূয়া সাংবাদিকদের বলেন, ‘বিদেশি যেসব পর্যবেক্ষক আসবেন, বিভিন্ন সময় দেখা যায় তাদের কতগুলো গোপন এজেন্ডা থাকে। বিদেশি পর্যবেক্ষকরা ইনডিসগাইড (ভিন্নখাতে) হয়ে যাতে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে না পারে সে ব্যাপারে কমিশন সতর্ক থাকবে।’

১৪ দলীয় জোটের পক্ষ থেকে সিইসি বরাবর লিখিত পত্রে পর্যবেক্ষকদের বিষয়ে আরও বলা হয়েছে, ‘নির্বাচন পর্যবেক্ষণের জন্য দেশিয় পর্যবেক্ষকরে পাশাপাশি বিদেশি পর্যবেক্ষক টিম থাকে। দেশিয় পর্যবেক্ষক হিসেবে বিভিন্ন এনজিও ও বেসরকারি সংস্থা কাজ করে থাকে। এদের মধ্যে কিছু এনজিও বা সংস্থার অর্থায়ন এবং তাদের উদ্দেশ্য নিয়ে জনমনে প্রশ্ন আছে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায়, তারা পূর্বনির্ধারিত মনোভাব নিয়ে মন্তব্য করে থাকে, যেটা পক্ষপাতমূলক। বিদেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রেও একই অবস্থা। অনেকে আগে থেকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত্ব নিয়ে নির্বাচন পর্যবেক্ষণে আসে, অনেকে পরিচয় গোপন করে পর্যবেক্ষক হিসেবে এসে বিভিন্ন তথ্য বা সংবাদ সংগ্রহ করে থাকে। যেগুলো নির্বাচন বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন।’ এতে আরও বলা হয়, ‘বিদেশি পর্যবেক্ষকদের কেউ কেউ মনগড়া ও বাড়াবাড়ি রকমের পক্ষপাতমূলক মন্তব্য করে যা আমাদের জাতীয় ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এই বিষয়গুলো রোধ করার জন্য কমিশন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে আশা করি।’

নির্বাচনকে সামনে রেখে ঐক্যফ্রন্ট ও বিএনপি বিভিন্ন ‘ব্লেইম গেইম’ খেলছে বলে দাবি করে দিলীপ বড়ুয়া বলেন, কিছুদিন আগে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন ৬টি অভিযোগ করেছেন এবং বিএনপির পক্ষ থেকে ব্যারিস্টার মওদুদ আহমদ বিভিন্ন অভিযোগ করেছেন। তাদের এসব অভিযোগ সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পরিপন্থী। অভিযোগের নামে তারা ব্লেইম গেইম খেলছেন। আগামী নির্বাচন সুষ্ঠু, অবাধ হলেও তারা যাতে কিছু কথা বলতে পারেন, সেজন্য আগে থেকেই এসব ব্লেইম গেইম শুরু হয়েছে। এর মাধ্যমে ইসিকে প্রতিপক্ষ করে তাদের রাজনৈতিক পরিকল্পনা বাস্তবায়ন করতে চায়। বাগাড়ম্বর ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্যের জন্য ঐক্যফ্রন্টের নেতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

১৪ দলীয় জোটের এই নেতা আরও বলেন, নির্বাচনকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা করছে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট। দেশে ও বিদেশে এ ধরনের নানা পরিকল্পনা চলছে। নির্বাচনের আগে অন্তর্ঘাত ও নাশকতামূলক কাজ করতে পারে এই জোট। যাদের মূল নিয়ামক শক্তি জামায়াত। নির্বাচনকে ভণ্ডুল করার মধ্য দিয়ে তারা রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে চাচ্ছে। এসব ঠেকাতে ইসিকে সর্তকতামূলক ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে। নির্বাচন কমিশন আগামী ১৩ তারিখে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে এসব বিষয় উত্থাপন করবে বলে সচিব তাদের আশ্বস্ত করেছেন।

প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছিলেন আবদুর রহমান, ডা. শাহাদাত হোসেন, এজাজ আহাম্মদ মুক্তা, এস কে সিকদার, নাদের চৌধুরী প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খেলার সময় নির্বাচনী আলাপ শুনতে চান না মাশরাফি

সংসদ সদস্য হওয়ার দৌড়ে নেমেছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন তিনি। নির্বাচনের লড়াইয়ে নামার আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবেন তিনি। এই সিরিজে কোনো নির্বাচনী আলাপ প্রভাব ফেলতে না পারে, তাই আগাম সংবাদ সম্মেলন করলেন নড়াইল এক্সপ্রেস।

আজ মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এই সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘আমার ক্যারিয়ার অবশ্যই শেষের দিকে। না আমি শচীন টেন্ডুলকার, না আমি গ্লেন ম্যাকগ্রা যে মানুষ আমাকে স্মরণ করবে। আমার মতো করেই ক্রিকেট খেলেছি। আমার মতো করেই ক্যারিয়ারটা গড়েছি। এটা (রাজনীতিতে আসা) আমার ছোটবেলার শখ ছিল বলতে পারেন। ছোটবেলার চাওয়া-পাওয়া ছিল। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সুযোগটা দিয়েছেন। বৃহৎ পরিসরে কিছু করা যায়, এ ভাবনাতেই রাজনীতিতে আসা।’

এই সংবাদ সম্মেলনের আয়োজন প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘খেলা শুরু হওয়ার পর এ নিয়ে যেন আর কোনো প্রশ্ন না হয়, যে প্রশ্নের উত্তর দেওয়ার এখন দিয়ে ফেলছি।’

আর নির্বাচনের লড়াইয়ে নামা প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘এখনো ক্রিকেট নিয়ে আছি। নির্বাচনের মাঠে নামিনি। আগামী ১৪ ডিসেম্বরের পর নির্বাচনের মাঠে নামার কথা ভাবছি।’

ক্রিকেটকে কবে বিদায় বলবেন—এমন প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘আমার প্রথম লক্ষ্য বিশ্বকাপ। সেটি আগে খেলে নেই। তারপর বলতে পারব আর কত দিন খেলতে পারব।’

সংসদ সদস্য নির্বাচিত হলে ক্রিকেটের উন্নয়নে কাজ করতে চান নড়াইল এক্সপ্রেস। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি যদি নির্বাচনে জিততে পারি, সুযোগ পেলে ক্রিকেটের উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে জড়িয়ে রাখার চেষ্টা করব।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest